ইতিহাসে অদ্ভুত কারণে সংঘটিত হওয়া কিছু যুদ্ধ
আমেরিকান নাগরিক লাইম্যান কাটলার এদিন নিজের আলুর জমিতে শূকর দেখতে পেয়ে গুলি করে মেরে ফেলেন। ফলে ক্ষেপে যায় ব্রিটিশরা। পুলিশে দেওয়ার ভয় দেখায় তারা কাটলারকে। আমেরিকান সামরিক বাহিনী ঘটনাটি জানতে পারলে ক্যাপ্টেন জর্জ পিকেট সৈন্যদের নিয়ে চলে আসেন সান ঝু-তে। আমেরিকা সৈন্য পাঠিয়েছে, ব্রিটিশরা কি বসে থাকবে নাকি? চলে এল ব্রিটিশদের ভারী নৌবাহিনী। কয়েক সপ্তাহ প্রচন্ড গোলমালের পর অবশেষে অক্টোবরে শান্তিচুক্তি হয় দুই দেশের মধ্যে।
