আদর্শ হিন্দু হোটেল উক্তি : ২০ টি অসাধারণ উক্তি ও লাইন
বাঙালির মধ্যে তোমার মত লোক যত বাড়বে ঘুমন্ত জাতটা ততই জাগবে। এরা পঁয়ত্রিশ বছর বয়সে গলায় তুলসীর মালা পরে পরকালের জন্য তৈরি হয়– দেখছ না আমাদের গায়ের দশা? ইহকালই দেখলি নে তোদের পরকালে কি হবে বাপু? সেখানেও সেই ভূতের ভয়। পরকালে নরকে যাবে। তুমি কি ভাবো অকর্মা, অলস, ভীরু লোকদের স্বর্গে জায়গা দেন নাকি ভগবান?
