You are currently viewing আবার আসিব ফিরে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : ৬০+ নির্বাচিত এমসিকিউ

আবার আসিব ফিরে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : ৬০+ নির্বাচিত এমসিকিউ

আবার আসিব ফিরে’ কবিতাটি কবির ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জন্মভূমির অত্যন্ত চমৎকার জিনিস কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে কবিতায়। কবি মনে করেন, যখন তাঁর মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তাঁর মমতার বন্ধন শেষ হবে না। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের খেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। আবার কখনও বা ভোরের কাক হয়ে কুয়াশার মিশে যাবেন। এমনও হতে পারে, তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেয়েদের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন।



১. ধানসিঁড়ি কিসের নাম?

(ক) নদীর

(খ) শহরের

(গ) গ্রামের

(ঘ) ধানের

উত্তর: (ক) নদীর


২. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

(ক) ধূসর পাণ্ডুলিপি

(খ) রূপসী বাংলা

(গ) ঝরা পালক

(ঘ) বনলতা সেন

উত্তর: (খ) রূপসী বাংলা

৩. ‘সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে’— এখানে সারাদিন কেটে যাবে কার?

(ক) হাঁসের

(খ) কিশোরীর

(গ) কাকের

(ঘ) কবির

উত্তর: (ঘ) কবির

৪. কোথায় কবি জীবনানন্দ দাশ আবার ফিরে আসতে চেয়েছেন?

(ক) সমুদ্র তীরের বাংলায়

(খ) ধানসিঁড়ি তীরের বাংলায়

(গ) রূপসা তীরের বাংলায়

(ঘ) ঢালাাই তীরের বাংলায়

উত্তর: (খ) ধানসিঁড়ি তীরের বাংলায়

৫. দিন শেষে ধবল বকের ভিড়ে কাকে ফিরে পাওয়া যাবে?

(ক) হাঁসকে

(খ) কিশোরকে

(গ) মাঝিকে

(ঘ) কবিকে

উত্তর: (ঘ) কবিকে

৬. ‘আবার আসিব ফিরে’ কবিতার মূল বিষয়বস্তু কী?

(ক) দেশপ্রেম

(খ) প্রকৃতির রূপবৈচিত্র্য

(গ) গ্রামীণ প্রকৃতি

(ঘ) বাংলার জীববৈচিত্র্য

উত্তর: (ক) দেশপ্রেম

৭. ‘আবার আসিব ফিরে’ কবিতার অন্তর্গত ভাবনা কোনটি?

(ক) জন্মান্তরবাদ

(খ) অধ্যাত্মবাদ

(গ) অদ্বৈতবাদ

(ঘ) প্রকৃতিবাদ

উত্তর: (ক) জন্মান্তরবাদ

৮. কবি জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৯৯ খ্রিস্টাব্দে

(খ) ১৭৯৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৮৯৯ খ্রিস্টাব্দে

৯. জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম.এ. ডিগ্রি অর্জন করেন?

(ক) বাংলা

(খ) ইংরেজি

(গ) সংস্কৃত

(ঘ) রসায়ন

উত্তর: (খ) ইংরেজি

১০. নিচের কোন কবি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করলেও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন?

(ক) জীবনানন্দ দাশ

(খ) আবদুল গাফ্ফার চৌধুরী

(গ) জসীমউদ্দীন

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (ক) জীবনানন্দ দাশ

১১. বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বিচিত্র প্রকাশ ঘটেছে কোন কবির কবিতায়?

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) বুদ্ধদেব বসু

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) সুফিয়া কামাল

উত্তর: (গ) জীবনানন্দ দাশ

১২. প্রকৃতি থেকে কবিতার রূপ রস সংগ্রহ করেছেন কে?

(ক) জসীমউদ্দীন

(খ) জীবনানন্দ দাশ

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) সুফিয়া কামাল

উত্তর: (খ) জীবনানন্দ দাশ

১৩. জীবনানন্দ দাশ কোথায় মৃত্যুবরণ করেন?

(ক) ঢাকায়

(খ) বরিশালে

(গ) কলকাতায়

(ঘ) সিরাজগঞ্জে

উত্তর: (গ) কলকাতায়

১৪. কবি জীবনানন্দ দাশ মারা যান কত সালে?

(ক) ১৯৫৪

(খ) ১৯৫৮

(গ) ১৯৭৪

(ঘ) ১৯৬৪

উত্তর: (ক) ১৯৫৪

১৫. নিচের কোনটি জীবনানন্দ দাশের কবিতা?

(ক) জাগো তবে অরণ্য কন্যা

(খ) আবার আসিব ফিরে

(গ) পাছে লোকে কিছু বলে

(ঘ) বঙ্গভূমির প্রতি

উত্তর: (খ) আবার আসিব ফিরে

১৬. ‘আবার আসিব ফিরে’ কবিতার রচয়িতা কে?

(ক) বুদ্ধদেব বসু

(খ) কায়কোবাদ

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) কালিদাস রায়

উত্তর: (গ) জীবনানন্দ দাশ

১৭. জীবনানন্দ দাশকে বলা যায়—

(ক) বিশ্বকবি

(খ) বিদ্রোহী কবি

(গ) চারণ কবি

(ঘ) রূপসী বাংলার কবি

উত্তর: (ঘ) রূপসী বাংলার কবি

১৮. ‘নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি’— এ আকুতি কোন চরণে প্রকাশ পেয়েছে?

(ক) আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে

(খ) বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি

(গ) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

(ঘ) সুধার ধারা গড়িয়ে পড়ে গণ্ড-মন্থর ছায়া

উত্তর: (ক) আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে

১৯. কবি আবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন কিসের বেশে?

(ক) শঙ্খচিলের বেশে

(খ) শিশুর বেশে

(গ) বকের বেশে

(ঘ) মাছির বেশে

উত্তর: (ক) শঙ্খচিলের বেশে

২০. বাংলাদেশকে কবি কিসের দেশ বলেছেন?

(ক) ধানের দেশ

(খ) গানের দেশ

(গ) নবান্নের দেশ

(ঘ) বীরের দেশ

উত্তর: (গ) নবান্নের দেশ

২১. ‘নবান্ন’ অনুষ্ঠান কোন মাসে হয়?

(ক) অগ্রহায়ণ

(খ) পৌষ

(গ) কার্তিক

(ঘ) আশ্বিন

উত্তর: (ক) অগ্রহায়ণ


২২. ‘কার্তিকের নবান্নের দেশ’ বলতে জীবনানন্দ দাশ কোনটির কথা বলেছেন?

(ক) নিজ জন্মভূমি

(খ) আশ্যায়ন দেশ

(গ) মনিমাণিক দেশ

(ঘ) ফসলের দেশ

উত্তর: (ক) নিজ জন্মভূমি

২৩. ভোরের কাক হয়ে কবি কিসের বুকে ভেসে থাকবেন?

(ক) শকের সায়র

(খ) কুয়াশার

(গ) জলাঙ্গীর ঢেউয়ের

(ঘ) অন্ধকারের

উত্তর: (খ) কুয়াশার

২৪. কবি কুয়াশার বুকে ভেসে কোথায় আসতে চেয়েছেন?

(ক) নবান্নের দেশে

(খ) শিমুলের ডালে

(গ) সবুজ ছায়ায়

(ঘ) কাঁঠাল ছায়ায়

উত্তর: (ঘ) কাঁঠাল ছায়ায়


২৫. ‘ঘুঙুর রহিবে লাল পায়’— এখানে কার পায়ে ঘুঙুর থাকবে বলে কবি উল্লেখ করেছেন?

(ক) শালিকের

(খ) কিশোরীর

(গ) হাঁসের

(ঘ) নববধূর

উত্তর: (গ) হাঁসের

২৬. ‘বেলি ফুলের সুবাস অনেক মোহনীয়।’ উদ্দীপকের সাথে সাদৃশ্য আছে ‘আবার আসিব ফিরে’ কবিতার কোন ফুলের?

(ক) কলমি

(খ) চাঁপা

(গ) রজনীগন্ধা

(ঘ) হাসনা হেনা

উত্তর: (ক) কলমি

২৭. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন?

(ক) হাঁস

(খ) পানকৌড়ি

(গ) লক্ষ্মীপেঁচা

(ঘ) বক

উত্তর: (ক) হাঁস

২৮. ‘কলমির গন্ধভরা জল’ শব্দগুচ্ছটি তোমার পঠিত কোন কবিতায় পাওয়া যায়?

(ক) আবার আসিব ফিরে

(খ) মানবধর্ম

(গ) রূপাই

(ঘ) একুশের গান

উত্তর: (ক) আবার আসিব ফিরে

২৯. হাঁসের জলকে কবি জীবনানন্দ দাশ কোন উপমায় উপমিত করেছেন?

(ক) কলমির গন্ধভরা

(খ) কোলাহল

(গ) জলাঙ্গীর ঢেউ

(ঘ) কিশোরীর ঘুঙুর

উত্তর: (ক) কলমির গন্ধভরা

৩০. কবি জীবনানন্দ দাশের সারাদিন কেটে যাবে কোথায়?

(ক) বাংলার এ সবুজ করুণ ডাঙায়

(খ) কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে

(গ) কুয়াশার বুকে ভেসে

(ঘ) বাংলার নদী মাঠ খেত ভালোবেসে

উত্তর: (খ) কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে

৩১. ‘আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে’— চরণটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে?

(ক) অমরত্ব

(খ) স্বদেশপ্রেম

(গ) আধ্যাত্মিকতা

(ঘ) মননশীলতা

উত্তর: (খ) স্বদেশপ্রেম

৩২. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির স্বদেশপ্রেমের চরম বহিঃপ্রকাশ ঘটেছে কোন চরণে?

(ক) হয়তো বা হাঁস হব— কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়

(খ) কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়

(গ) আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে

(ঘ) হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে

উত্তর: (গ) আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে

৩৩. কবি জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার কোথায় ফিরে আসতে চেয়েছেন?

(ক) ডাঙায়

(খ) বাতাসে

(গ) ডালে

(ঘ) ঘাসে

উত্তর: (ক) ডাঙায়

৩৪. কোন সময়ের বাতাসে সুদর্শন ওড়ে?

(ক) বিকেলে

(খ) সন্ধ্যায়

(গ) সকালে

(ঘ) দুপুরে

উত্তর: (খ) সন্ধ্যায়

৩৫. সুদর্শন কোথায় ওড়ে?

(ক) উঠানের ঘাসে

(খ) শিমুলের ডালে

(গ) সন্ধ্যার বাতাসে

(ঘ) কাঁঠাল ছায়ায়

উত্তর: (গ) সন্ধ্যার বাতাসে

৩৬. নিচের কোন বানানটি শুদ্ধ?

(ক) লক্ষ্মী প্যাঁচা

(খ) লক্ষ্মীপেঁচা

(গ) লক্ষীপেঁচা

(ঘ) লক্ষীপেচা

উত্তর: (খ) লক্ষ্মীপেঁচা

৩৭. ‘লক্ষ্মীপেঁচা ডাকিতেছে’— কোথায়?

(ক) করুণ ডাঙায়

(খ) শিমুলের ডালে

(গ) হিজলের ডালে

(ঘ) কাঁঠালগাছে

উত্তর: (খ) শিমুলের ডালে

৩৮. ‘হয়তো খইয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে’— এখানে শিশুর কর্মে কোনটি প্রকাশ পেয়েছে?

(ক) অপচয়

(খ) আনন্দ

(গ) খেয়ালিাপনা

(ঘ) স্বাধীনতা

উত্তর: (খ) আনন্দ

৩৯. রূপসার ঘোলা জলে কে ডিঙা বায়?

(ক) তরুণ

(খ) কিশোর

(গ) মাঝি

(ঘ) দূরন্ত

উত্তর: (খ) কিশোর

৪০. কিশোরের নৌকার পাল কোন রঙের?

(ক) সবুজ

(খ) নীল

(গ) লাল

(ঘ) সাদা

উত্তর: (ঘ) সাদা

৪১. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে?

(ক) পদ্মা

(খ) রূপসা

(গ) বুড়িগঙ্গা

(ঘ) কীর্তনখোলা

উত্তর: (খ) রূপসা

৪২. ‘রাঙা মেঘ সাঁতারায়ে অন্ধকারের আসিতেছে নীড়ে’— এখানে ‘রাঙা মেঘ’ দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) সন্ধ্যার আবহ

(খ) মেঘের ভয়াবহ রূপ

(গ) মেঘের গর্জন

(ঘ) পাখিদের নীড়ে ফেরার দৃশ্য

উত্তর: (ক) সন্ধ্যার আবহ

৪৩. ধবল বক কীভাবে নীড়ে আসছে?

(ক) সাঁতারায়ে

(খ) আকাশ পেরিয়ে

(গ) দল বেঁধে

(ঘ) আকাশ ঘুরে

উত্তর: (ক) সাঁতারায়ে

৪৪. রাঙা মেঘ সাঁতারায়ে কে অন্ধকারের নীড়ে আসছে?

(ক) মাছরাঙা

(খ) এক ঝাঁক সারস

(গ) পাতিহাঁস

(ঘ) ধবল বক

উত্তর: (ঘ) ধবল বক

৪৫. ‘আবার আসিব ফিরে’ কবিতার ‘আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে’— বাক্যটিতে কবির কোন বিশ্বাস প্রতিফলিত হয়েছে?

(ক) দেশপ্রেমে বিশ্বাস

(খ) প্রকৃতিপ্রেমে বিশ্বাস

(গ) পুনর্জন্মে বিশ্বাস

(ঘ) অন্ধবিশ্বাস

উত্তর: (খ) প্রকৃতিপ্রেমে বিশ্বাস

৪৬. ‘এই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।’ উদ্দীপকটি ‘আবার আসিব ফিরে’ কবিতার কোন দিকটির বিপরীত?

(ক) দেশপ্রেম

(খ) প্রকৃতিপ্রেম

(গ) মানবপ্রেম

(ঘ) পুনর্জন্ম

উত্তর: (ঘ) পুনর্জন্ম

৪৭. ‘এবার মরে সোনা হব / স্বর্ণকারের দোকানে রব।’ উদ্দীপকের চরণ দুটি কোন রচনার ভাবের সাথে সংগতিপূর্ণ?

(ক) বলাকৃতির প্রতি

(খ) আবার আসিব ফিরে

(গ) দুই বিঘা জমি

(ঘ) সুসংবাদ

উত্তর: (খ) আবার আসিব ফিরে

৪৮. কবি জীবনানন্দ দাশ এই বাংলার বিভিন্ন অনুভূতির বেশে ফিরে আসতে চেয়েছেন কেন?

(ক) পুনর্জন্মের বিশ্বাসে

(খ) নিরুপায় হয়ে

(গ) বিশেষ ভালোবাসায়

(ঘ) স্বদেশপ্রেমের জন্য

উত্তর: (ঘ) স্বদেশপ্রেমের জন্য

৪৯. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কিসের প্রতি কবির আকর্ষণ দেখা যায়?

(ক) বাংলার হাওয়া

(খ) বাংলার নন্দনকানন

(গ) বাংলার প্রকৃতি

(ঘ) বাংলার গৃহমানুষ

উত্তর: (গ) বাংলার প্রকৃতি

৫০. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি বাংলাদেশের কোন রূপটি তুলে ধরেছেন?

(ক) সম্পদের কথা

(খ) গাছপালাগুলির কথা

(গ) প্রাকৃতিক সৌন্দর্যের কথা

(ঘ) নদনদীর কথা

উত্তর: (গ) প্রাকৃতিক সৌন্দর্যের কথা

৫১. ‘আবার আসিব ফিরে’ কবিতায় মূলত প্রধানরূপে যে রূপটি ফুটে উঠেছে—

(ক) বাংলার নিসর্গের রূপ

(খ) ব্যস্ত জীবনের রূপ

(গ) প্রকৃতির রুক্ষ রূপ

(ঘ) সন্ধ্যা আকাশের রূপ

উত্তর: (ক) বাংলার নিসর্গের রূপ

৫২. ‘আবার আসিব ফিরে’ কবিতায় প্রতিফলিত কবির ইচ্ছা হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

(ক) মৃত্যুর পর দেশের সাথে কবির সম্পর্ক থাকবে না

(খ) মৃত্যুর পরও দেশের সাথে কবির মমতার বাঁধন ছিন্ন হবে না

(গ) মৃত্যুর পর কবি প্রকৃতিকে ভুলে যাবেন

(ঘ) মৃত্যুর পর প্রকৃতির সাথে সম্পর্ক থাকবে না

উত্তর: (খ) মৃত্যুর পরও দেশের সাথে কবির মমতার বাঁধন ছিন্ন হবে না

৫৩. ধানসিঁড়ি নদীটি কোন জেলায়?

(ক) বরিশাল

(খ) ঝালকাঠি

(গ) পটুয়াখালী

(ঘ) বরগুনা

উত্তর: (খ) ঝালকাঠি

৫৪. ‘ঘুঙুর’ বলতে কী বোঝায়?

(ক) পায়ের অলংকার

(খ) শিশুর হাতের খেলনা বিশেষ

(গ) একধরনের বাদ্যযন্ত্র

(ঘ) মন্দিরের ঘণ্টা বিশেষ

উত্তর: (ক) পায়ের অলংকার

৫৫. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোনটিকে ‘জলাঙ্গী’ বলা হয়েছে?

(ক) নদী

(খ) খেত

(গ) মাঠ

(ঘ) সবুজ ডাঙা

উত্তর: (ক) নদী

৫৬. ‘জল যার অঙ্গে’— তাকে এককথায় কী বলে?

(ক) জলাশয়

(খ) জলাতঙ্ক

(গ) জলধি

(ঘ) জলাঙ্গী

উত্তর: (ঘ) জলাঙ্গী

৫৭. ‘হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে’— এখানে ‘সুদর্শন’ কথার অর্থ কী?

(ক) ধবল বক

(খ) লক্ষ্মীপেঁচা

(গ) শালিক

(ঘ) একধরনের গুবরে পোকা

উত্তর: (ঘ) একধরনের গুবরে পোকা

৫৮. ‘ধবল’ শব্দের অর্থ কী?

(ক) ধূসর

(খ) সাদা

(গ) সোনালি

(ঘ) হলুদ

উত্তর: (খ) সাদা

৫৯. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি পড়ে আমাদের মনে কোনটির জাগরণ ঘটতে পারে?

(ক) ভাষার প্রতি মমতা বোধ

(খ) প্রকৃতির প্রতি অনুরাগ

(গ) দেশের প্রতি মমতা বোধ

(ঘ) কবিতা লেখার আগ্রহ

উত্তর: (গ) দেশের প্রতি মমতা বোধ

৬০. দেশের সংগে কবির বাঁধন শেষ হবে না কেন?

(ক) ভালোবাসার বন্ধনে বাঁধা বলে

(খ) কবিতা লেখার জন্য

(গ) নিসর্গপ্রীতির কারণে

(ঘ) প্রকৃতিকে ভালো লাগার জন্য

উত্তর: (ক) ভালোবাসার বন্ধনে বাঁধা বলে

৬১. শালিকের বেশে, ভোরের কাক হয়ে কবি কোথায় ফিরতে চান?

(ক) বাড়িতে

(খ) গ্রামে

(গ) জন্মভূমিতে

(ঘ) বিদেশে

উত্তর: (গ) জন্মভূমিতে

৬২. ভোরের কাক হয়ে কবি কিসে মিশে যাবেন?

(ক) ছায়ায়

(খ) রোদের কিরণে

(গ) কুয়াশায়

(ঘ) রূপসার জলে

উত্তর: (গ) কুয়াশায়

৬৩. কবি কীভাবে কলমির গন্ধভরা জলে সারাদিন ভাসবেন?

(ক) পাখি হয়ে

(খ) পানকৌড়ি হয়ে

(গ) বক হয়ে

(ঘ) হাঁস হয়ে

উত্তর: (ঘ) হাঁস হয়ে

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts