You are currently viewing আমি কোনো আগন্তুক নই mcq : নির্বাচিত ৮৫+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

আমি কোনো আগন্তুক নই mcq : নির্বাচিত ৮৫+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

জন্মভূমির সঙ্গে মানুষের আত্মার সম্পর্ক। এর সর্বকিছুই তার মনে হয় কত চেনা, কত জানা। জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই মানুষ তাই সহজে দেশকে আপন করে পায়। এই অনুভূতি তুলনাহীন। দেশ মানে তো শুধু চারপাশের প্রকৃতি নয়, একে আপন সত্তায় অনুভব করা। আর দেশকে অনুভব করলেই দেশের মানুষকেও আপন মনে হবে আমাদের। ‘আমি কোনো আগুন্তক নই’ কবিতায় সেই অনুভূতিই আন্তরিক মমতায় সুন্দরভাবে তুলে ধরেছেন কবি। তিনি উচ্চারণ করছেন, তিনি কোনো আগন্তুক নন। তিনি যেমন ওই আসমান, জমিনের ফুল, জোনাকি, পুকুর, মাছরাঙাকে চেনেন, তেমনি তারাও তাকে চেনে। পাখি, কার্তিকের ধান কিংবা গন্ধ শিউলির নয়, তিনি এই জনপদের মানুষকেও ভালোভাবে চেনেন। তিনি কৃষক আলী, জমিলের মা মতো মানুষের চিরচেনা স্বজন। কবি অনুভব করেন, যে-নাঙল জমিতে ফসল ফলায়, সেই নাঙল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে, শরীরে। ধানক্ষেত আর ধু ধু নদীর কিনার, অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গেই তার জীবন বাঁধা। এই হচ্ছে তার অস্তিত্ব। এই হচ্ছে মানবজীবন, জন্মভূমির সঙ্গে যে-মানুষ গভীরভাবে সম্পর্কিত।

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) সুকান্ত ভট্টাচার্য

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) আহসান হাবীব

উত্তর: (ঘ) আহসান হাবীব


২. কবি আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯১৭ সালে

(খ) ১৯১৯ সালে

(গ) ১৯২১ সালে

(ঘ) ১৯২৭ সালে

উত্তর: (ক) ১৯১৭ সালে


৩. আহসান হাবীব ১৯১৭ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?

(ক) ১লা জানুয়ারি

(খ) ২রা জানুয়ারি

(গ) ১১ই জানুয়ারি

(ঘ) ২২শে জানুয়ারি

উত্তর: (খ) ২রা জানুয়ারি


৪. “আহসান হাবীব ১৯১৭ সালের ২রা জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।”— বাক্যটিতে ফুটে ওঠা নিচের কোনটি সমর্থনযোগ্য?

(ক) উনিশ শতক

(খ) বিশ শতক

(গ) একুশ শতক

(ঘ) বাইশ শতক

উত্তর: (খ) বিশ শতক


৫. সাহিত্যকর্মের জন্য আহসান হাবীব কোন পুরস্কার লাভ করেন?

(ক) অলক্ত ও কলম সাহিত্য পদক

(খ) স্বাধীনতা ও কলিকা পদক

(গ) বাংলা একাডেমি ও স্বাধীনতা পদক

(ঘ) বাংলা একাডেমি ও একুশে পদক

উত্তর: (ঘ) বাংলা একাডেমি ও একুশে পদক


৬. কত সালে আহসান হাবীবের জীবনাবসান ঘটে?

(ক) ১৯৮৪ সালে

(খ) ১৯৮৫ সালে

(গ) ১৯৮৬ সালে

(ঘ) ১৯৮৭ সালে

উত্তর: (খ) ১৯৮৫ সালে


৬৭. কবি আহসান হাবীব ১৯৮৫ সালের কত তারিখে ইন্তেকাল করেন?

(ক) ১০ই জুন

(খ) ১১ই জুন

(গ) ১০ই জুলাই

(ঘ) ১১ই জুলাই

উত্তর: (গ) ১০ই জুলাই

৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার প্রথম পঙ্ক্তি কোনটি?

(ক) আমি কোনো অভ্যাগত নই

(খ) আমি কোনো আগন্তুক নই

(গ) আসমানের তারা সাক্ষী

(ঘ) খোদার কসম আমি ভিনদেশি পথিক নই

উত্তর: (গ) আসমানের তারা সাক্ষী

৯. ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।’ পঙ্ক্তিটির ভাবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কোন চরণের?

(ক) মাছরাঙা আমাকে চিনে

(খ) আমি কোনো আগন্তুক নই

(গ) মাটিতে আমার গন্ধ

(ঘ) আমি আত্মিক নিয়মে এখানে থাকি

উত্তর: (খ) আমি কোনো আগন্তুক নই


১০. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন কেন?

(ক) শাশ্বত অবস্থানের গুরুত্বে

(খ) রাতে আলো দেয় বলে

(গ) আকাশে মিটিমিটি জ্বলে

(ঘ) কবির খুব পছন্দের

উত্তর: (ক) শাশ্বত অবস্থানের গুরুত্বে


১১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় আসমানের তারার পরে কবি কাকে সাক্ষী মানেন?

(ক) বাঁশবাগান

(খ) জমিনের ফুল

(গ) জারুল জামরুল

(ঘ) পুবের পুকুর

উত্তর: (খ) জমিনের ফুল


১২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বাঁশবাগানের পরিবেশ কেমন?

(ক) চাঁদের আলোয় ঝলমল

(খ) রাত থম থম স্তব্ধ নিঝুম

(গ) নিশিরাইত বিঁধুর জোনাকি

(ঘ) হুতুমের ডাকে ছমছম

উত্তর: (গ) নিশিরাইত বিঁধুর জোনাকি


১৩. ‘নিশিরাইত’ শব্দটি ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) কবিতার অলঙ্কার

(খ) গভীর রাত

(গ) রাতের কথনরূপ

(ঘ) কাল রাত

উত্তর: (খ) গভীর রাত

১৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বিঁধুর জোনাকি কোথায়?

(ক) বাঁশবাগানে

(খ) পচা ডোবায়

(গ) সুপারি বনে

(ঘ) গ্রামীণ পথে

উত্তর: (ক) বাঁশবাগানে


১৫. জোনাকির সঙ্গে সম্পর্ক রয়েছে—

(ক) অন্ধকারের

(খ) আলোর

(গ) নীরবতার

(ঘ) কোলাহলের

উত্তর: (খ) আলোর


১৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জারুল জামরুল হলো—

(ক) কবির বন্ধু

(খ) কবির প্রিয়জন

(গ) প্রকৃতির শোভা

(ঘ) কবির সাক্ষী

উত্তর: (ঘ) কবির সাক্ষী


১৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় মাছরাঙা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কেন?

(ক) শিকারে মনোসংযোগ

(খ) গোসল করার জন্য

(গ) রৌদ্রে ভেজা পাখা শুকাতে

(ঘ) কবিকে দেখার জন্য

উত্তর: (ক) শিকারে মনোসংযোগ

১৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কে অভ্যাগত নয়?

(ক) আসমানের তারা

(খ) জমিনের ফুল

(গ) স্থির দৃষ্টি মাছরাঙা

(ঘ) কবি

উত্তর: (ঘ) কবি


১৯. মাছরাঙা ও চিলের মধ্যে সাদৃশ্য রয়েছে কিসে?

(ক) শিকারের তীব্রতায়

(খ) চলাচলের গতিময়তায়

(গ) ঠোঁটের তীক্ষ্ণতায়

(ঘ) সৌন্দর্যের মুগ্ধতায়

উত্তর: (ক) শিকারের তীব্রতায়


২০. কবি আহসান হাবীব অভ্যাগত নন কেন?

(ক) কবি পিরোজপুরের শঙ্করপাশায় জন্মেছেন বলে

(খ) কবির জন্মনিবন্ধন সনদ রয়েছে বলে

(গ) দেশের চারপাশের প্রকৃতি কবিকে চেনে বলে

(ঘ) তিনি একটি পত্রিকার সাহিত্য সম্পাদক বলে

উত্তর: (গ) দেশের চারপাশের প্রকৃতি কবিকে চেনে বলে


২১. আহসান হাবীব কার চিরচেনা স্বজন?

(ক) পাখির

(খ) কদম আলীর

(গ) জোনাকির

(ঘ) জমিলার মা’র

উত্তর: (খ) কদম আলীর


২২. কবি কোথায় লাঙলে হাত রাখতে বলেছেন কেন?

(ক) শপথ নেয়ার জন্য

(খ) পরশ অনুভব করার জন্য

(গ) কবিকে খুঁজে পাবার জন্য

(ঘ) অস্তিত্ব প্রমাণ করার জন্য

উত্তর: (খ) পরশ অনুভব করার জন্য

২৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির গায়ে কী লেগে আছে?

(ক) শিশির

(খ) ধানের মঞ্জরি

(গ) জমিনের ফুল

(ঘ) মাটির সুবাস

উত্তর: (ঘ) মাটির সুবাস


২৪. ‘আমি কোনো আগন্তুক নই’— কবিতায় কবির অস্তিত্বে কী গাঁথা আছে?

(ক) নদীর কিনার

(খ) জলজ বাতাস

(গ) কার্তিকের ধান

(ঘ) স্নিগ্ধ মাটির সুবাস

উত্তর: (ক) নদীর কিনার


২৫. ‘আমি কোনো আগন্তুক নই’— কবিতায় স্বাজাত্যবোধ প্রকাশ পেয়েছে নিচের কোন বাক্যে?

(ক) আমি তার চিরচেনা স্বজন একজন

(খ) তারা জানে আমি কোনো অনাত্মীয় নই

(গ) খোদার কসম আমি ভিনদেশি পথিক নই

(ঘ) আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক

উত্তর: (ক) আমি তার চিরচেনা স্বজন একজন


২৬. ‘আমি ছিলাম এখানে’— কবি ‘এখানে’ বলতে কী বোঝাতে চেয়েছেন?

(ক) বাঁশবাগানকে

(খ) নিশিপাদ্দর ছায়াকে

(গ) স্বদেশকে

(ঘ) পুবের পুকুরকে

উত্তর: (গ) স্বদেশকে


২৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোনটি জ্যোৎস্নার চাদরে ঢাকা?

(ক) সরুপথ

(খ) নিশিপাদ্দার ছায়া

(গ) ডুমুরের ডাল

(ঘ) ধানের মঞ্জরি

উত্তর: (খ) নিশিপাদ্দার ছায়া


২৮. “মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস”— এ চরণে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

(ক) দেশপ্রেম

(খ) মর্ত্যপ্রীতি

(গ) নিসর্গপ্রেম

(ঘ) আত্মতৃপ্তি

উত্তর: (ক) দেশপ্রেম


২৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে?

(ক) আশ্বিন

(খ) কার্তিক

(গ) অগ্রহায়ণ

(ঘ) পৌষ

উত্তর: (খ) কার্তিক


৩০. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় স্থির দৃষ্টি কার?

(ক) মাছরাঙার

(খ) জমিলার মা’র

(গ) কদম আলীর

(ঘ) জোনাকির

উত্তর: (ক) মাছরাঙার


৩১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় অকাল বার্ধক্যে নত কে?

(ক) ভিনদেশি পথিক

(খ) জমিলার মা

(গ) কদম আলী

(ঘ) অবোধ বালক

উত্তর: (গ) কদম আলী


৩২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির সামনে কী?

(ক) শূন্য খাঁ খাঁ রান্নাঘর

(খ) সরু পথ

(গ) ধানের ক্ষেত

(ঘ) ধুধু নদীর কিনার

উত্তর: (ঘ) ধুধু নদীর কিনার


৩৩. মৃত্তিকাসংলগ্নতা ফুটে উঠেছে কোন কবিতায়?

(ক) সেইদিন এই মাঠ

(খ) আমি কোনো আগন্তুক নই

(গ) সাহসী জননী বাংলা

(ঘ) আমার পরিচয়

উত্তর: (খ) আমি কোনো আগন্তুক নই


৩৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি পুবের কোনটিকে সাক্ষী করেছেন?

(ক) ধানের ক্ষেত

(খ) পুকুর

(গ) নদী

(ঘ) আকাশ

উত্তর: (খ) পুকুর


৩৫. ‘আমি ছিলাম এখানে, এখানে থাকার নাম সর্বত্রই থাকা’— কবি কোন নিয়মে সর্বত্রই থাকেন?

(ক) প্রকৃতির

(খ) স্বাভাবিক

(গ) সময়ের

(ঘ) আত্মিক

উত্তর: (ঘ) আত্মিক


৩৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় মাছরাঙা কোন গাছে বসে আছে?

(ক) ডুমুর

(খ) জামরুল

(গ) জারুল

(ঘ) নিশিান্দা

উত্তর: (ক) ডুমুর


৩৭. নিশিপাদ্দার শব্দের অর্থ কী?

(ক) ধানের মঞ্জরি

(খ) গ্রামীণ একধরনের গাছ

(গ) অভাবী শ্রেণির প্রতিনিধি

(ঘ) গভীর রাত

উত্তর: (খ) গ্রামীণ একধরনের গাছ


৩৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কে কবিকে চেনে বলে উল্লেখ করেছেন?

(ক) জোনাকি

(খ) বাঁশবাগান

(গ) জমিনের ফুল

(ঘ) মাছরাঙা

উত্তর: (ঘ) মাছরাঙা


৩৯. ‘তারা জানে আমি কোনো অনাত্মীয় নই’— এ চরণে কবি কাদের কথা বলেছেন?

(ক) খররৌদ্র, জলজ বাতাস

(খ) জলজ বাতাস, টলমল শিশির

(গ) কার্তিকের ধান, চিরল পাতা

(ঘ) নিশিপাদ্দার ছায়া, ধানের মঞ্জরী

উত্তর: (ক) খররৌদ্র, জলজ বাতাস


৪০. ‘আমার দেশের মাটিতে আমার প্রাণ নীতি লভে নব জীবনের সন্ধান’ উদ্দীপকে প্রস্ফুটিত ভাবটি নিচের কোন কবিতায় প্রকাশ পেয়েছে?

(ক) আমি কোনো আগন্তুক নই

(খ) সেইদিন এই মাঠ

(গ) সাহসী জননী বাংলা

(ঘ) আমার পরিচয়

উত্তর: (ক) আমি কোনো আগন্তুক নই


৪১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বাতাস ছিল কেমন?

(ক) তপ্ত

(খ) স্নিগ্ধ

(গ) কোমল

(ঘ) জলজ

উত্তর: (ঘ) জলজ


৪২. ‘এখানে থাকার নাম সর্বত্রই থাকা’—এ চিত্রকল্পে ফুটে উঠেছে—

(ক) স্বদেশ সান্নিধ্যের সর্বব্যাপকতা

(খ) স্বদেশ অনুভবের ব্যাকুলতা

(গ) স্বদেশপ্রেমের আকুলতা

(ঘ) স্বদেশের সবকিছুই চেনাজানা

উত্তর: (ক) স্বদেশ সান্নিধ্যের সর্বব্যাপকতা


৪৩. কদম আলী কিসে নত?

(ক) অসুখে

(খ) বার্ধক্যে

(গ) ক্লান্তিতে

(ঘ) হতাশায়

উত্তর: (খ) বার্ধক্যে


৪৪. কবি আহসান হাবীবের কবিতায় কিসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে?

(ক) শোষণ ও অনাচার

(খ) সামাজিক বৈষম্য

(গ) সাম্প্রদায়িকতা

(ঘ) পরাধীনতা

উত্তর: (খ) সামাজিক বৈষম্য

৪৫. কবি আহসান হাবীবের শরীরে কী লেগে আছে?

(ক) জলজ বাতাস

(খ) মাটির সুবাস

(গ) টলমল শিশির

(ঘ) ধানের মঞ্জরি

উত্তর: (খ) মাটির সুবাস


৪৬. আহসান হাবীব-এর কিশোরপাঠ্য উপন্যাস কোনটি?

(ক) রাণী খালের সাঁকো

(খ) মেঘ বলে চৈত্রে যাবো

(গ) জোছনা রাতের গল্প

(ঘ) ছুটির দিন দুপুরে

উত্তর: (ক) রাণী খালের সাঁকো


৪৭. ‘স্নিগ্ধ মাটির সুবাস’ দ্বারা কবি কী বুঝিয়েছেন?

(ক) মনোরম প্রকৃতি

(খ) আকর্ষণীয় গ্রামবাংলা

(গ) কাদামাটির গন্ধ

(ঘ) গ্রামের সঙ্গে যোগসূত্র

উত্তর: (খ) আকর্ষণীয় গ্রামবাংলা

৪৮. আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

(ক) ছায়াহরিণ

(খ) সারা দুপুর

(গ) আশায় বসতি

(ঘ) রাত্রিশেষ

উত্তর: (ঘ) রাত্রিশেষ


৪৯. ‘খোদার কসম আমি ভিনদেশি পথিক নই/ আমি কোনো আগন্তুক নই’—কবির এই বলিষ্ঠ উচ্চারণের পেছনে যে চেতনা সক্রিয় ছিল—

(ক) ধর্মভীরুতা

(খ) প্রকৃতিপ্রেম

(গ) স্বদেশপ্রীতি

(ঘ) সাম্যবাদ

উত্তর: (গ) স্বদেশপ্রীতি


৫০. অনেক কিছুকে সাক্ষী মানছেন কেন কবি?

(ক) দাবিকে জোরালো করার জন্য

(খ) লোকের দৃষ্টি আকর্ষণের জন্য

(গ) কবিতার স্টাইলের জন্য

(ঘ) নিজেকে জাহির করার জন্য

উত্তর: (ক) দাবিকে জোরালো করার জন্য


৫১. কোন সত্য ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় প্রকাশিত?

(ক) দেশপ্রেম

(খ) প্রকৃতিপ্রেম

(গ) দারিদ্র্য

(ঘ) স্বজন হারানোর বেদনা

উত্তর: (ক) দেশপ্রেম


৫২. ‘দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস’— বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) মাটির সুবাস তাঁর শরীরে লেগে আছে

(খ) জন্মভূমির সাথে তাঁর নিবিড় আত্মিক সম্পর্ক

(গ) জন্মভূমির স্নিগ্ধ মাটিতে মিশে আছেন

(ঘ) তিনি সুবাসিত মাটিকে গভীর ভালোবাসেন

উত্তর: (খ) জন্মভূমির সাথে তাঁর নিবিড় আত্মিক সম্পর্ক


৫৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির গায়ে কিসের সুবাস লেগে আছে?

(ক) কার্তিকের ধানের মঞ্জরির

(খ) টলমল শিশিরের

(গ) জমিনের ফুলের

(ঘ) স্নিগ্ধ মাটির সুবাস

উত্তর: (ঘ) স্নিগ্ধ মাটির সুবাস

৫৪. কবি আহসান হাবীব আসমানের তারাকে সাক্ষী মেনেছেন কেন?

(ক) রাতে আলো দেয় বলে

(খ) শাশ্বত অবস্থানের গুরুত্বের কারণে

(গ) উজ্জ্বলতার কারণে

(ঘ) কবির খুব পছন্দের বলে

উত্তর: (খ) শাশ্বত অবস্থানের গুরুত্বের কারণে


৫৫. কোনটি আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে?

(ক) গভীর জীবনবোধ আশাবাদ

(খ) মানুষের প্রতি প্রেম ও ভ্রাতৃত্ববোধ

(গ) যান্ত্রিক জীবনের যন্ত্রণা

(ঘ) গ্রামীণ ঐতিহ্যের প্রসার

উত্তর: (ক) গভীর জীবনবোধ আশাবাদ


৫৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার সাক্ষী পুকুরটি কোন দিকে অবস্থিত?

(ক) পূর্ব

(খ) পশ্চিম

(গ) উত্তর

(ঘ) দক্ষিণ

উত্তর: (ক) পূর্ব


৫৭. জুটন বিদেশে পড়াশোনা শেষ করে চাকরির সন্ধান না করে দেশে ফিরে আসে। চেতনাটি ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে?

(ক) আমি কোনো অভ্যাগত নই

(খ) তারা আমার চিরচেনা স্বজন

(গ) এখানে থাকার নাম সর্বত্রই থাকা

(ঘ) পাখিরা আমাকে চিনে

উত্তর: (ক) আমি কোনো অভ্যাগত নই


৫৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ফুটে উঠেছে—

(ক) জন্মভূমিকে উপলব্ধি করা

(খ) বিদেশিদের প্রতি অনাগ্রহ

(গ) শিকড়ের প্রতি কবির বিশ্বস্ততা

(ঘ) কবির গভীর বৈরাগ্য ও হতাশা

উত্তর: (গ) শিকড়ের প্রতি কবির বিশ্বস্ততা


৫৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় রৌদ্র কেমন?

(ক) খর

(খ) মেঘে ঢাকা

(গ) কুয়াশায় ঢাকা

(ঘ) গ্রহণ লাগা

উত্তর: (ক) খর

৬০. কবি জামরুলের সঙ্গে আর কাকে সাক্ষী মেনেছেন?

(ক) নিশিপাদ্দাকে

(খ) মাছরাঙাকে

(গ) জারুলকে

(ঘ) ধানের মঞ্জরিকে

উত্তর: (গ) জারুলকে


৬১. “তারা জানে আমি কোনো অনাত্মীয় নই”— এ চরণের ‘তারা’ হলো—

(ক) বিকেলের পাখি

(খ) বনের জোনাকি

(গ) মাছরাঙা

(ঘ) গ্রামবাসী

উত্তর: (ক) বিকেলের পাখি


৬২. ‘কবি’ কোন পাতাকে সাক্ষী রেখেছেন?

(ক) টগর

(খ) হরিৎ

(গ) চিরল

(ঘ) জারুল

উত্তর: (গ) চিরল


৬৩. কবির অস্তিত্বে গাঁথা কোনটি?

(ক) স্নিগ্ধ মাটির সুবাস

(খ) নিশিপাদ্দার ছায়া

(গ) উধাও নদী

(ঘ) ধান ক্ষেত

উত্তর: (ঘ) ধান ক্ষেত

৬৪. ‘ধানের মঞ্জরি’ অর্থ কী?

(ক) ধানের বোঝা

(খ) ধানের গাছ

(গ) ধানের শীষ

(ঘ) ধানখেত

উত্তর: (গ) ধানের শীষ


৬৫. কবি আহসান হাবীব কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

(ক) সমকাল

(খ) দৈনিক বাংলা

(গ) আঞ্জুম

(ঘ) মাসিক মোহাম্মদী

উত্তর: (খ) দৈনিক বাংলা


৬৬. ‘আমি কোনো আগন্তুক নই’ শীর্ষক পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে—

(ক) স্বদেশের সন্তান হিসেবে কবির স্বীকারোক্তি

(খ) স্বদেশের সন্তান হিসেবে কবির দম্ভোক্তি

(গ) কবির স্বদেশপ্রেমের ব্যঞ্জনা

(ঘ) কবির স্বদেশ গর্বে গর্বিত উক্তি

উত্তর: (ক) স্বদেশের সন্তান হিসেবে কবির স্বীকারোক্তি


৬৭. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির অস্তিত্বের সপক্ষে আমরা ধর্মীয় জীবনের কোন দিকটি খুঁজে পাই?

(ক) সাক্ষী মানা

(খ) তারা-ফুলের কথা বলা

(গ) কসম করা

(ঘ) কবিতা রচনা

উত্তর: (গ) কসম করা


৬৮. ‘আমি ছিলাম এখানে’— কবিতার এ লাইনিটিতে ‘এখানে’ বলতে কী বোঝানো হয়েছে—

(ক) স্বদেশকে

(খ) বাঁশবাগানকে

(গ) পুবের পুকুরকে

(ঘ) তারার নিচের জমিনকে

উত্তর: (ক) স্বদেশকে


৬৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন ধরনের পাখিরা কবিকে চেনে?

(ক) ক্লান্ত বিকেলের পাখিরা

(খ) হাওর-বিলের পাখিরা

(গ) অতিথি পাখিরা

(ঘ) পরিযায়ী পাখিরা

উত্তর: (ক) ক্লান্ত বিকেলের পাখিরা


৭০. ‘কার্তিকের ধানের মঞ্জরী সাক্ষী’ পঙ্ক্তিতে ফুটে উঠেছে—

(ক) কবির সপক্ষে কার্তিকের ধানের সাক্ষ্যদান

(খ) কার্তিক নবান্নের দেশে কবির আজন্ম উপস্থিতি

(গ) কার্তিক মাসে ধানের মঞ্জরি আসার চিত্র

(ঘ) কবির কাব্যালঙ্কারের চমৎকার উপমা

উত্তর: (খ) কার্তিক নবান্নের দেশে কবির আজন্ম উপস্থিতি


৭১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ‘আমি চিনি’ দ্বারা কবি কী বলতে চেয়েছেন—

(ক) তিনি পরিচিত

(খ) তিনি একজন সৈনিক

(গ) তাঁর জানা আছে

(ঘ) ‘আমি চিনি গো চিনি তোমারে’

উত্তর: (গ) তাঁর জানা আছে


৭২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মা কে?

(ক) কবির পরিচিতজন

(খ) কবির আত্মীয়

(গ) কবির গৃহপরিচারিকা

(ঘ) কবির অনাত্মীয়

উত্তর: (ক) কবির পরিচিতজন


৭৩. জমিলার মা’র রান্নাঘরের বর্ণনায় আমরা গ্রামীণ জীবনের কোন দিকটি খুঁজে পাই?

(ক) নারী নির্যাতনের চিত্র

(খ) ছায়া সুনিবিড় পল্লিকুটির

(গ) নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ

(ঘ) প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্রতা

উত্তর: (ঘ) প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্রতা


৭৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ‘সে আমাকে চেনে’। এখানে ‘সে’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) বাঁশবাগান

(খ) পুবের পুকুর

(গ) জমিলার মা

(ঘ) কদম আলী

উত্তর: (গ) জমিলার মা


৭৫. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কোথায় হাত রাখতে বলেছেন?

(ক) ডুমুরের ডালে

(খ) বৈঠায় লাঙলে

(গ) জমিনের ফুলে

(ঘ) কার্তিকের ধানে

উত্তর: (খ) বৈঠায় লাঙলে


৭৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ‘বৈঠায় লাঙলে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) শ্রম ও সংগ্রামের প্রতীক

(খ) রাজনৈতিক দলের প্রতীক

(গ) গ্রামবাংলার নিত্যব্যবহার্য বস্তুর প্রতীক

(ঘ) শোষিত ও বঞ্চিতদের প্রতীক

উত্তর: (ক) শ্রম ও সংগ্রামের প্রতীক

৭৭. ‘বৈঠায় লাঙলে’ কবির হাতের স্পর্শ কেমন?

(ক) আলতো

(খ) নোংরা

(গ) গভীর

(ঘ) খেয়ালি

উত্তর: (গ) গভীর


৭৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি তাঁকে বিশ্বাস করতে বলেছেন কেন?

(ক) তাকে আসমানের তারা চেনে বলে

(খ) তিনি কদম আলীর স্বজন বলে

(গ) তিনি কোনো আগন্তুক নন বলে

(ঘ) তিনি একটি পত্রিকার সাহিত্য সম্পাদক বলে

উত্তর: (গ) তিনি কোনো আগন্তুক নন বলে


৭৯. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় দুপাশে—

(ক) জারুল জামরুল

(খ) বাঁশবাগান

(গ) ঝাঁকড়া ডুমুরের ডাল

(ঘ) ধানের খেত

উত্তর: (ঘ) ধানের খেত

৮০. ধু ধু নদীর কিনারের অবস্থান কোথায়?

(ক) পিরোজপুরে

(খ) কবির অস্তিত্বে

(গ) ধানখেতের পাশে

(ঘ) জমিলার মা’র ঘরের কোণে

উত্তর: (খ) কবির অস্তিত্বে


৮১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির সমাপ্তি ঘটেছে কীভাবে?

(ক) অবোধ বালকের সৌন্দর্য মুগ্ধতায়

(খ) না পাওয়ার বেদনায়

(গ) শোকার্ত হাহাকারে

(ঘ) নিজ সত্তার সুদৃঢ় ঘোষণায়

উত্তর: (ক) অবোধ বালকের সৌন্দর্য মুগ্ধতায়

৮২. কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কাউকে এক কথায় কী বলা হয়?

(ক) সাক্ষ্য

(খ) সাক্ষী

(গ) বাদী

(ঘ) বিবাদী

উত্তর: (খ) সাক্ষী


৮৩. ‘গাঁথা’ শব্দটির আক্ষরিক অর্থ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?

(ক) রচনা

(খ) মালা

(গ) কবিতা

(ঘ) বর্ণনা

উত্তর: (ক) রচনা

৮৪. জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক কেমন?

(ক) জন্মের

(খ) মৃত্যুর

(গ) কর্মজীবনের

(ঘ) আজীবনের

উত্তর: (ঘ) আজীবনের


৮৫. ‘আজীবন’ শব্দটি দ্বারা কী বোঝায়?

(ক) জীবন পর্যন্ত

(খ) মৃত্যু পর্যন্ত

(গ) আসমান সমান জীবন

(ঘ) জীবন সমান আসমান

উত্তর: (ক) জীবন পর্যন্ত


৮৬. ‘এই অনুভূতি তুলনাহীন।’ এ বাক্যে প্রকাশিত হয়েছে—

(ক) স্বদেশানুভূতি ও স্বদেশপ্রেম

(খ) ভূমিসন্তানের গর্বিত উচ্চারণ

(গ) জমিলার মা’র দুঃখানুভূতি

(ঘ) বৈঠায় লাঙলে হাতের স্পর্শ

উত্তর: (ক) স্বদেশানুভূতি ও স্বদেশপ্রেম


৮৭. দেশ মানে শুধু কী নয়?

(ক) ভূখণ্ড

(খ) জনগোষ্ঠী

(গ) চারপাশের প্রকৃতি

(ঘ) মানচিত্র

উত্তর: (গ) চারপাশের প্রকৃতি


৮৮. জন্মভূমির সঙ্গে মানুষ কীভাবে সম্পর্কিত?

(ক) আইনের বন্ধনে

(খ) জাতীয় সংগীতের মাধ্যমে

(গ) সাদামাটা সম্পর্কে

(ঘ) গভীরভাবে

উত্তর: (ঘ) গভীরভাবে


৮৯. ‘হাত রাখো বৈঠায় লাঙলে’— এখানে ‘বৈঠা-লাঙলের’ সঙ্গে কোন শ্রেণির মানুষের সম্পর্ক রয়েছে?

(ক) ধনিক শ্রেণির

(খ) শিক্ষিত শ্রেণির

(গ) কৃষক শ্রেণির

(ঘ) শৌখিন শহরবাসীর

উত্তর: (গ) কৃষক শ্রেণির

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts