You are currently viewing লালসালু উপন্যাস mcq : ২৪৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

লালসালু উপন্যাস mcq : ২৪৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

‘লালসালু’ প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ খ্রিষ্টাব্দে। ঢাকা-র কমরেড পাবলিশার্স এটি প্রকাশ করে। প্রকাশক মুহাম্মদ আতাউল্লাহ। ১৯৬০ খ্রিষ্টাব্দে ঢাকার কথাবিতান প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এরপর ১৯৬০ খ্রিষ্টাব্দের মধ্যেই উপন্যাসটির ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হয়। ১৯৮১ খ্রিষ্টাব্দের মধ্যেই উপন্যাসটির দশম সংস্করণ প্রকাশিত হয়। নওরোজ কিতাবিস্তান ‘লালসালু’ উপন্যাসের দশম মুদ্রণ প্রকাশ করে।

১৯৬০ খ্রিষ্টাব্দে ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ করাচি থেকে প্রকাশিত হয় ‘Lal Shalu’ নামে। অনুবাদক ছিলেন কলিমুল্লাহ।

১৯৬১ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় ‘লালসালু’র ফরাসি অনুবাদ। L’arbre sans racines নামে প্রকাশিত গ্রন্থটি অনুবাদ করেন সৈয়দ ওয়ালীউল্লাহ্ -র সহধর্মিণী অ্যান-মারি-থিবো। প্যারিস থেকে এ অনুবাদটি প্রকাশ করে Editions du Seuil প্রকাশনী। ১৯৬৩ খ্রিষ্টাব্দে এ অনুবাদটির পরিমার্জিত ও পরিবর্তিত সংস্করণ প্রকাশিত হয়।

১৯৬৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ। ‘Tree without Roots’ নামে লন্ডনের Chatto and Windus Ltd. এটি প্রকাশ করেন। ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহ্ নিজেই এই ইংরেজি অনুবাদ করেন।

পরবর্তীকালে ‘লালসালু’ উপন্যাসটি জার্মান ও চেক ভাষাসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

১. মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

(ক) অবধারিত

(খ) নাটকীয়

(গ) কাব্যিক

(ঘ) স্বাভাবিক

উত্তর: (খ) নাটকীয়

২. ‘মাজারটি তার শক্তির মূল’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) বিশ্বাস

(খ) আনুগত্য

(গ) ভীতি

(ঘ) অনুরাগ

উত্তর: (ক) বিশ্বাস

৩. সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি?

(ক) করাচি

(খ) লন্ডন

(গ) জার্মানি

(ঘ) প্যারিস

উত্তর: (ঘ) প্যারিস


৪. ‘লালসালু’ কী ধরনের উপন্যাস?

(ক) ধর্ম-আশ্রিত

(খ) সমাজ-সমস্যামূলক

(গ) আঞ্চলিক

(ঘ) ঘটনানির্ভর

উত্তর: (খ) সমাজ-সমস্যামূলক


৫. ‘লালসালু’ উপন্যাস প্রথম প্রকাশিত হয় কত সালে?

(ক) ১৯৪৬

(খ) ১৯৪৭

(গ) ১৯৪৮

(ঘ) ১৯৫০

উত্তর: (গ) ১৯৪৮


৬. ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ।’—বলার কারণ কী?

(ক) মানুষহীন বলে

(খ) ধর্মহীন বলে

(গ) কর্মহীন বলে

(ঘ) শস্যহীন বলে

উত্তর: (ঘ) শস্যহীন বলে


৭. ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ।’—‘লালসালু’ উপন্যাসের খণ্ডে ‘মরার দেশ’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) জন শূন্যতা

(খ) শস্য হীনতা

(গ) শিক্ষাহীনতা

(ঘ) ধর্মহীনতা

উত্তর: (খ) শস্য হীনতা

৮. ‘লালসালু’ উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত?

(ক) সলেমনের বাপ

(খ) কালুমিঞা

(গ) রেহান আলী

(ঘ) মজিদ

উত্তর: (ক) সলেমনের বাপ

৯. ‘লালসালু’ উপন্যাসে শিকারির একাগ্রতা কার চোখে?

(ক) কাদেরের

(খ) তাহেরের

(গ) মজিদের

(ঘ) কালুর

উত্তর: (খ) তাহেরের

১০. অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, কেন?

(ক) ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে

(খ) দক্ষ শিকারি বলে

(গ) ধানখেতে নৌকা চালানো অসুবিধার জন্য

(ঘ) সতর্কতার মার নেই বলে

উত্তর: (ক) ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে


১১. ‘লালসালু’ উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মহব্বতনগর গ্রাম কোন দিকে?

(ক) পূর্ব

(খ) পশ্চিম

(গ) উত্তর

(ঘ) দক্ষিণ

উত্তর: (গ) উত্তর


১২. মহব্বতনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল?

(ক) আওয়ালপুরে

(খ) গারো পাহাড়ে

(গ) নোয়াখালীতে

(ঘ) করিমগঞ্জে

উত্তর: (খ) গারো পাহাড়ে

১৩. ‘লালসালু’ উপন্যাসে অশীতিপর বৃদ্ধ কে?

(ক) পির সাহেব

(খ) আক্কাসের বাপ

(গ) সলেমনের বাপ

(ঘ) তাহের-কাদেরের বাপ

উত্তর: (গ) সলেমনের বাপ

১৪. ‘লালসালু’ উপন্যাসে মজিদ কীভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে?

(ক) অলৌকিক ক্ষমতা বলে

(খ) সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে

(গ) ভালো ব্যবহার করে

(ঘ) কূটকৌশল দ্বারা

উত্তর: (খ) সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে

১৫. ‘লালসালু’ উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়?

(ক) হাসুনির মা

(খ) আমেনা বিবি

(গ) রহিমা

(ঘ) জমিলা

উত্তর: (গ) রহিমা


১৬. ‘লালসালু’ উপন্যাসে মাজারটি দেখতে কেমন?

(ক) উই ঢিবির মতো

(খ) মাছের পিঠের মতো

(গ) গারো পাহাড়ের মতো

(ঘ) দ্বিতীয়ার চাঁদের মতো

উত্তর: (খ) মাছের পিঠের মতো


১৭. ‘কলমা জানো মিঞা?’— প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করেছিল?

(ক) তাহের-কাদেরের বাপকে

(খ) আক্কাসকে

(গ) দুদু মিঞাকে

(ঘ) ধলা মিঞাকে

উত্তর: (গ) দুদু মিঞাকে


১৮. ‘লালসালু’ উপন্যাসে কোঁচবিদ্ধ হয়ে নিহত হয় কে?

(ক) তাহের

(খ) কাদের

(গ) ছমিরুদ্দিন

(ঘ) আবেদ

উত্তর: (গ) ছমিরুদ্দিন


১৯. ‘কলমা জানস না ব্যাটা?’ — উক্তিটি কার?

(ক) মজিদের

(খ) খালেক ব্যাপারীর

(গ) আক্কাসের

(ঘ) দুদু মিঞার

উত্তর: (খ) খালেক ব্যাপারীর

২০. ছেলেমেয়েরা কখন আমসিপারা পড়ে?

(ক) সকালে

(খ) বিকেলে

(গ) সন্ধ্যায়

(ঘ) ভোরে

উত্তর: (ঘ) ভোরে


২১. ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছুটাছুটি করত কে?

(ক) জমিলা

(খ) আমেনা

(গ) হাসুনির মা

(ঘ) রহিমা

উত্তর: (ঘ) রহিমা


২২. মহব্বতনগর গ্রামের মহিলাদের সঙ্গে মজিদের যোগসূত্র—

(ক) জমিলা

(খ) আমেনা বিবি

(গ) রহিমা

(ঘ) হাসুনির মা

উত্তর: (গ) রহিমা


২৩. ‘রহিমাও কেঁপে ওঠে, কী একটা মায়ামন্ত্র তার রক্ত শীতল করে দেয়।’— ‘লালসালু’ উপন্যাসের উদ্ধৃতিতে রহিমার ভয়ের কারণ—

(ক) মজিদের নিষ্ঠুর আচরণ

(খ) প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস

(গ) জমিলার বেপরোয়া আচরণ

(ঘ) মাজারের ঐশী শক্তির কল্পনা

উত্তর: (ঘ) মাজারের ঐশী শক্তির কল্পনা


২৪. ‘অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে সে কথা সে বিশ্বাস করে না’— ‘লালসালু’ উপন্যাসে সে কথা বিশ্বাস করে না কে?

(ক) আমেনা

(খ) জমিলা

(গ) আক্কাস

(ঘ) তাহেরের বাপ

উত্তর: (ঘ) তাহেরের বাপ


২৫. ‘কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড জ্বলে ওঠে অন্তর।’—উদ্ধৃতিতে কার অন্তর জ্বলে ওঠার কথা বোঝানো হয়েছে?

(ক) রহিমার

(খ) মজিদের

(গ) তাহেরের বাবার

(ঘ) জমিলার

উত্তর: (গ) তাহেরের বাবার

২৬. ‘ওনারে কন, আমার মওতের জন্য জানি দোয়া করে।’—উক্তিটি কার?

(ক) রহিমা

(খ) জমিলা

(গ) আমেনা

(ঘ) হাসুনির মা

উত্তর: (ঘ) হাসুনির মা

২৭. হাসুনির মাকে বুড়ো বেধড়ক প্রহার করে কেন?

(ক) সীমা লঙ্ঘন করায়

(খ) আদেশ অমান্য করায়

(গ) ঘরের কথা বাইরে বলায়

(ঘ) মজিদের বাড়িতে যাওয়ায়

উত্তর: (গ) ঘরের কথা বাইরে বলায়


২৮. ‘ভেতরে ক্রোধের আগুন জ্বলছে বাইরে যত ঠাণ্ডা থাকুক না কেন।’—কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে?

(ক) আক্কাসের

(খ) খালেক ব্যাপারীর

(গ) মজিদের

(ঘ) তাহের-কাদেরের বাপের

উত্তর: (ঘ) তাহের-কাদেরের বাপের

২৯. ঢেঙা বুড়ো কার কথায় বিভ্রান্ত হয়?

(ক) মজিদ

(খ) খালেক ব্যাপারী

(গ) বুড়ি

(ঘ) হাসুনির মা

উত্তর: (ক) মজিদ


৩০. ‘তুমি কি হরফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই’— এ প্রশ্ন কে করেছে?

(ক) মজিদ

(খ) ব্যাপারী

(গ) আমেনা বিবি

(ঘ) জমিলা

উত্তর: (ক) মজিদ


৩১. প্রিয় পয়গম্বরের বাণী এলো কত হিজরিতে?

(ক) চতুর্থ

(খ) পঞ্চম

(গ) ষষ্ঠ

(ঘ) সপ্তম

উত্তর: (খ) পঞ্চম

৩২. ‘—কী মিঞা? তোমার দিলে কি ময়লা আছে?’ — উক্তিটি কার?

(ক) মজিদের

(খ) মোদাচ্ছেরের

(গ) খালেক ব্যাপারীর

(ঘ) পির সাহেবের

উত্তর: (ক) মজিদের


৩৩. ‘কী মিঞা? তোমার দিলে কি ময়লা আছে?’— মজিদের এই উক্তিতে ‘ময়লা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) হিংসা

(খ) সন্দেহ

(গ) পাপ

(ঘ) রাগ

উত্তর: (গ) পাপ

৩৪. ‘তোমার দিলে কি ময়লা আছে?’— কার দিল?

(ক) দুদু মিঞা

(খ) মতলুব খাঁ

(গ) তাহেরের বাপ

(ঘ) আক্কাস

উত্তর: (গ) তাহেরের বাপ


৩৫. ‘খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে।’— ‘লালসালু’ উপন্যাসের ‘খেলোয়াড়’ কে?

(ক) আওয়ালপুরের পির

(খ) আক্কাস

(গ) তাহের-কাদেরের বাপ

(ঘ) খালেক ব্যাপারী

উত্তর: (গ) তাহের-কাদেরের বাপ

৩৬. ‘লালসালু’ উপন্যাসে ঝড় এলে হৈ হৈ করার অভ্যাস কার?

(ক) হাসুনির মার

(খ) জমিলার

(গ) রহিমার

(ঘ) মজিদের

উত্তর: (ক) হাসুনির মার


৩৭. ‘তোর না বুইঝা কষ্ট দিছি হে দিন।’— কাকে কষ্ট দিয়েছে?

(ক) রহিমা

(খ) হাসুনির মা

(গ) জমিলা

(ঘ) আমেনা

উত্তর: (খ) হাসুনির মা

৩৮. ‘খোদার জিনিস খোদায় তুইলা লইয়া গেছে।’— উক্তিটি কার?

(ক) হাসুনির মায়ের

(খ) রহিমার

(গ) মজিদের

(ঘ) খালেক ব্যাপারীর

উত্তর: (ক) হাসুনির মায়ের

৩৯. ‘লালসালু’ উপন্যাসে ‘সিদ্ধ ধানের ভাপের’ শব্দটিকে ঔপন্যাসিক কীসের সঙ্গে তুলনা করেছেন?

(ক) সাপের শিস

(খ) কালো ধোঁয়া

(গ) আগুনের শিখা

(ঘ) আলোকিত উঠান

উত্তর: (ক) সাপের শিস


৪০. অন্ধকারে মজিদের চোখ কীসের মতো চকচক করে?

(ক) আগুনের

(খ) সাপের

(গ) ফসলের

(ঘ) ধানের

উত্তর: (খ) সাপের


৪১. দেশে দেশে পিরদের সফর শুরু হয় কখন?

(ক) ধানের মরসুমে

(খ) দুর্ভিক্ষের সময়ে

(গ) গায়েবি নির্দেশ পেলে

(ঘ) মুরিদদের আহ্বান পেলে

উত্তর: (ক) ধানের মরসুমে


৪২. ‘মজিদের মন ক-দিন ধরে চিন্তায় ঘুরপাক খায়।’— কারণ কী?

(ক) জমিলার অবাধ্যতা

(খ) হাসুনির মায়ের উপস্থিতি

(গ) আওয়ালপুরের পির উপস্থিতি

(ঘ) রহিমার সন্তান কামনা

উত্তর: (গ) আওয়ালপুরের পির উপস্থিতি


৪৩. মজিদ কখন আওয়ালপুর গ্রামে পৌঁছেছিল?

(ক) সূর্যোদয়ের সাথে সাথে

(খ) সূর্য হেলে পড়লে

(গ) দুপুরের পূর্বে

(ঘ) সূর্য ডুবে গেলে

উত্তর: (খ) সূর্য হেলে পড়লে


৪৪. ‘পাথর এবার হঠাৎ নড়ে।’— এখানে ‘পাথর’ কে?

(ক) মজিদ

(খ) আমেনা বিবি

(গ) রহিমা

(ঘ) জমিলা

উত্তর: (ক) মজিদ

৪৫. ‘লালসালু’ উপন্যাসে ‘ভাং-গাঁজা খাওয়া রসকষশূন্য হাড়গিলে চেহারা’— কার?

(ক) মজিদের

(খ) দুদু মিঞার

(গ) ধলা মিঞার

(ঘ) কমপাউন্ডারের

উত্তর: (ঘ) কমপাউন্ডারের

৪৬. ‘লালসালু’ উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়?

(ক) আওয়ালপুরের পিরের

(খ) জমিলার

(গ) আক্কাসের

(ঘ) খালেক ব্যাপারীর

উত্তর: (ক) আওয়ালপুরের পিরের


৪৭. ‘লালসালু’ উপন্যাসে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম কী?

(ক) জমিলা

(খ) আমেনা

(গ) রহিমা

(ঘ) তানু বিবি

উত্তর: (খ) আমেনা


৪৮. ‘সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক।’— এখানে কার কার একাট্টা হওয়ার কথা বোঝানো হয়েছে?

(ক) মজিদ ও খালেক ব্যাপারীর

(খ) জমিলা ও রহিমার

(গ) তাহের ও কাদেরের

(ঘ) মতলুব খাঁ ও আওয়ালপুরের পিরের

উত্তর: (ক) মজিদ ও খালেক ব্যাপারীর


৪৯. ‘লালসালু’ উপন্যাসে ‘পরগাছা মুরব্বি’ কে?

(ক) খালেক ব্যাপারী

(খ) সলেমনের বাপ

(গ) ধলা মিঞা

(ঘ) মোদাচ্ছের মিঞা

উত্তর: (গ) ধলা মিঞা

৫০. ধলা মিঞাকে আওয়ালপুরের পিরের কাছে পানিপড়া আনতে পাঠিয়েছিল কে?

(ক) রহিমা

(খ) খালেক ব্যাপারী

(গ) আমেনা বিবি

(ঘ) তানু বিবি

উত্তর: (খ) খালেক ব্যাপারী

৫১. মজিদের ভাষায় স্ত্রীলোকদের সন্তানাদি হয় না কেন?

(ক) মাজারে শিন্নি না দেওয়ায়

(খ) পর্দাপ্রথা না মানায়

(গ) পেটে বেড়ি পড়ায়

(ঘ) পিরদের পানিপড়া না পাওয়ায়

উত্তর: (গ) পেটে বেড়ি পড়ায়


৫২. রহিমা আমেনা বিবির জন্য শখ করে কী রান্না করেছিল?

(ক) সেমাই

(খ) পায়েস

(গ) ফিরনি

(ঘ) ক্ষীর

উত্তর: (গ) ফিরনি

৫৩. ‘যেখানে সাপ জাগে, সেখানে আবার কোমলতার ফুল ফোটে।’— ‘লালসালু’ উপন্যাসের এই বাক্যে ‘সাপ’ কী অর্থ প্রকাশ করে?

(ক) লালসা

(খ) প্রতিহিংসা

(গ) কামনা

(ঘ) প্রতিশোধ

উত্তর: (ক) লালসা


৫৪. ‘লালসালু’ উপন্যাসের মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত?

(ক) দয়ামায়াতা

(খ) প্রতিহিংসা

(গ) সংগ্রামশীলতা

(ঘ) কপটতা

উত্তর: (ক) দয়ামায়াতা


৫৫. আক্কাস মহব্বতনগর গ্রামে কী প্রতিষ্ঠা করতে চায়?

(ক) স্কুল

(খ) কলেজ

(গ) হাসপাতাল

(ঘ) এনজিও

উত্তর: (ক) স্কুল


৫৬. ‘তোমার দাড়ি কই মিঞা’ কার প্রসঙ্গে বলা হয়েছে?

(ক) মজিদ

(খ) আক্কাস

(গ) মোদাচ্ছের মিঞা

(ঘ) ধলা মিঞা

উত্তর: (খ) আক্কাস


৫৭. আক্কাসের বাবার নাম কী?

(ক) খালেক ব্যাপারী

(খ) মোবারক মিঞা

(গ) কালু মিঞা

(ঘ) মোদাব্বের মিঞা

উত্তর: (ঘ) মোদাব্বের মিঞা


৫৮. ‘ইজারাদারদের স্বার্থরক্ষায় প্রভাবশালীরা নদীতে সাঁকো তৈরির উদ্যোগ থামিয়ে দেয়।’— এখানে প্রভাবশালীরা ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়?

(ক) মজিদ

(খ) খালেক ব্যাপারী

(গ) মতলুব খাঁ

(ঘ) আওয়ালপুরের পির

উত্তর: (খ) খালেক ব্যাপারী

৫৯. ‘এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়।’ — ‘লালসালু’ উপন্যাসের এ বাক্যে প্রকাশ পেয়েছে মজিদের—

(ক) ধর্মীয় ও আর্থিক প্রভাব

(খ) আর্থিক ও শারীরিক সক্ষমতা

(গ) আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা

(ঘ) ধর্মীয় ও সামাজিক প্রতিপত্তি

উত্তর: (গ) আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা

৬০. ‘তানি বুঝি দুলার বাপ?’ — জমিলা কার সম্পর্কে এ উক্তি করেছে?

(ক) মোদাচ্ছের মিঞা

(খ) খালেক ব্যাপারী

(গ) মতলুব মিঞা

(ঘ) মজিদ

উত্তর: (ঘ) মজিদ

৬১. কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ-বেদনার অর্থহীনতায় হারিয়ে যায়?

(ক) অসম বিবাহ

(খ) মজিদের নিষ্ঠু্রতা

(গ) খ্যাঁংটা বুড়ির বিলাপ

(ঘ) আমেনা বিবির তালাক

উত্তর: (গ) খ্যাঁংটা বুড়ির বিলাপ


৬২. ‘লালসালু’ উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়?

(ক) মতিগঞ্জে

(খ) গারো পাহাড়ে

(গ) ডোম পাড়ায়

(ঘ) আওয়ালপুরে

উত্তর: (গ) ডোম পাড়ায়


৬৩. ‘সে যেন খাঁচায় ধরা পড়েছে।’— কে খাঁচায় ধরা পড়েছে?

(ক) রহিমা

(খ) জমিলা

(গ) আমেনা

(ঘ) হাসুনির মা

উত্তর: (খ) জমিলা


৬৪. ‘লালসালু’ উপন্যাসের ‘মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালুচরে কী যেন খোঁজে।’— বাক্যে প্রকাশ পেয়েছে—

(ক) অবিশ্বাস

(খ) সৌন্দর্যপ্রীতি

(গ) বালুচরের প্রতি আকর্ষণ

(ঘ) অসীমকে ছেড়ে দৃশ্যমানের প্রতি আগ্রহ

উত্তর: (ঘ) অসীমকে ছেড়ে দৃশ্যমানের প্রতি আগ্রহ


৬৫. মজিদ ক্রোধে কেমন করে?

(ক) চিৎকার

(খ) লাফালাফি

(গ) গোঁ-গোঁ

(ঘ) ফোঁস-ফোঁস

উত্তর: (গ) গোঁ-গোঁ


৬৬. ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ।’ কাদের কথা বলা হয়েছে?

(ক) যারা আল্লাহর ওপর ভরসা রাখে না

(খ) যারা নাফরমানি করে

(গ) ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন

(ঘ) মোদাচ্ছের পিরের মাজারবিশ্বাসী মানুষ

উত্তর: (গ) ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন

৬৭. ‘ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে।’ — উক্তিটিতে কী মনোভাব প্রকাশ পেয়েছে?

(ক) ক্ষোভ

(খ) নিন্দা

(গ) অভিমান

(ঘ) কটূকথা

উত্তর: (ক) ক্ষোভ


৬৮. ‘খোদার ওপর তোয়াক্কল রাখো।’— এটি কার উক্তি?

(ক) খালেক ব্যাপারী

(খ) তাহেরের বাপ

(গ) মজিদ

(ঘ) আওয়ালপুরের পির

উত্তর: (গ) মজিদ


৬৯. ‘লালসালু’ উপন্যাসের শেষ বাক্য কোনটি?

(ক) নাফরমানি করিও না

(খ) মুহূর্তের মধ্যে কেয়ামত হবে

(গ) খোদার ওপর তোয়াক্কল রাখো

(ঘ) বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ

উত্তর: (ঘ) বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ


৭০. ‘লালসালু’ উপন্যাসের ‘মাছের পিঠের মতো মাজার’ বলতে রূপক অর্থে বোঝানো হয়েছে—

(ক) মাজারের গঠন

(খ) মাজারের রহস্যময়তা

(গ) মজিদের শঠতা ও ভণ্ডামি

(ঘ) জমিদার পরিবেশ

উত্তর: (গ) মজিদের শঠতা ও ভণ্ডামি


৭১. ‘বতোর দিন’ কীসের সাথে সম্পর্কিত?

(ক) ইদ

(খ) পূজা

(গ) চাষাবাদ

(ঘ) বিয়ে

উত্তর: (গ) চাষাবাদ


৭২. ‘রুঠাজমি’ কী?

(ক) নিষ্ফলা ভূমি

(খ) উর্বরা ভূমি

(গ) ধানি জমি

(ঘ) নিড়ানি জমি

উত্তর: (ক) নিষ্ফলা জমি

৭৩. সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোথায়?

(ক) কুমিল্লা

(খ) ফেনী

(গ) নোয়াখালী

(ঘ) ব্রাহ্মণবাড়িয়া

উত্তর: (গ) নোয়াখালী


৭৪. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় ছিলেন?

(ক) লন্ডনে

(খ) প্যারিসে

(গ) চট্টগ্রামে

(ঘ) কলকাতায়

উত্তর: (খ) প্যারিসে


৭৫. ‘চাঁদের অমাবস্যা’ সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের গ্রন্থ?

(ক) উপন্যাস

(খ) ছোটগল্প

(গ) প্রবন্ধ

(ঘ) নাটক

উত্তর: (ক) উপন্যাস


৭৬. সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

(ক) ঢাকা

(খ) চট্টগ্রাম

(গ) প্যারিস

(ঘ) কলকাতা

উত্তর: (ঘ) কলকাতা


৭৭. সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯২০

(খ) ১৯২২

(গ) ১৯২৩

(ঘ) ১৯২৫

উত্তর: (খ) ১৯২২


৭৮. সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় কোন চাকরি দিয়ে?

(ক) শিক্ষকতা

(খ) সাংবাদিকতা

(গ) অধ্যাপনা

(ঘ) ডেপুটি ম্যাজিস্ট্রেট

উত্তর: (খ) সাংবাদিকতা


৭৯. ‘দুই তীর ও অন্যান্য গল্প’ গ্রন্থের লেখক কে?

(ক) আবু জাফর শামসুদ্দীন

(খ) সৈয়দ ওয়ালীউল্লাহ

(গ) জহির রায়হান

(ঘ) শামসুর রাহমান

উত্তর: (খ) সৈয়দ ওয়ালীউল্লাহ


৮০. সৈয়দ ওয়ালীউল্লাহ কবে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯২০ খ্রিস্টাব্দের ১ অক্টোবর

(খ) ১৯২২ খ্রিস্টাব্দের ১ অক্টোবর

(গ) ১৯৭০ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর

(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর

উত্তর: (ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর


৮১. ‘উপন্যাস’-এর আক্ষরিক অর্থ কী?

(ক) বিশেষ রূপে উপস্থাপন

(খ) ঘটনার বিশদ বর্ণনা

(গ) চরিত্রের ধারাবাহিক বিন্যাস

(ঘ) ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা

উত্তর: (ক) বিশেষ রূপে উপস্থাপন


৮২. উপন্যাস গবেষকগণ একটি সার্থক উপন্যাসের কয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন?

(ক) ৫টি

(খ) ৬টি

(গ) ৭টি

(ঘ) ৪টি

উত্তর: (খ) ৬টি


৮৩. E. M. Forster-এর মতে কমপক্ষে কত হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত?

(ক) ৪০ হাজার

(খ) ৫০ হাজার

(গ) ৬০ হাজার

(ঘ) ৮০ হাজার

উত্তর: (খ) ৫০ হাজার

৮৪. উপন্যাসের ঘটনা কীসে প্রাণ পায়?

(ক) চরিত্রের বৈচিত্র্যময় প্রকাশে

(খ) মানুষের সামগ্রিক জীবন-পরিবেশে

(গ) চরিত্রগুলোর পারস্পরিক সংলাপে

(ঘ) সুসংবদ্ধ কাহিনীর মাধ্যমে

উত্তর: (গ) চরিত্রগুলোর পারস্পরিক সংলাপে


৮৫. ঔপন্যাসিকের শক্তি, স্বাতন্ত্র্য ও বিশিষ্টতার পরিচায়ক কোনটি?

(ক) স্টাইল

(খ) সংলাপ

(গ) চরিত্র

(ঘ) প্লট

উত্তর: (ক) স্টাইল


৮৬. রূপক উপন্যাস ‘অ্যানিমেল ফার্ম’-এর লেখক কে?

(ক) জর্জ অরওয়েল

(খ) হেনরি ফিল্ডিং

(গ) জেমস জয়েস

(ঘ) চার্লস ডিকেন্স

উত্তর: (ক) জর্জ অরওয়েল


৮৭. বাংলা সাহিত্যে উপন্যাসের আবির্ভাব ঘটে—

(ক) আঠারো শতকে

(খ) উনিশ শতকে

(গ) বিশ শতকে

(ঘ) সতেরো শতকে

উত্তর: (খ) উনিশ শতকে


৮৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

(ক) আলালের ঘরের দুলাল

(খ) কৃষ্ণকান্তের উইল

(গ) দুর্গেশনন্দিনী

(ঘ) যোগাযোগ

উত্তর: (গ) দুর্গেশনন্দিনী


৮৯. ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের লেখক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তর: (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়


৯০. ‘জাগরী’ উপন্যাসের লেখক কে?

(ক) সৈয়দ ওয়ালীউল্লাহ

(খ) শওকত ওসমান

(গ) সতীনাথ ভাদুড়ী

(ঘ) শামসুদ্দীন আবুল কালাম

উত্তর: (গ) সতীনাথ ভাদুড়ী


৯১. ‘সূর্য-দীঘল বাড়ী’ উপন্যাসটির লেখক কে?

(ক) মাহমুদুল হক

(খ) আবু ইসহাক

(গ) আহমদ ছফা

(ঘ) সৈয়দ শামসুল হক

উত্তর: (খ) আবু ইসহাক


৯২. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটি কার?

(ক) সৈয়দ শামসুল হক

(খ) আলাউদ্দিন আল আজাদ

(গ) মাহমুদুল হক

(ঘ) আহমদ ছফা

উত্তর: (খ) আলাউদ্দিন আল আজাদ


৯৩. শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ কী ধরনের উপন্যাস?

(ক) আত্মজৈবনিক উপন্যাস

(খ) রহস্যোপন্যাস

(গ) আঞ্চলিক উপন্যাস

(ঘ) রূপক উপন্যাস

উত্তর: (ঘ) রূপক উপন্যাস


৯৪. ‘লালসালু’ উপন্যাসটি কোন কোন ভাষায় অনূদিত হয়?

(ক) বাংলা, ইংরেজি

(খ) ইংরেজি, ফ্রেঞ্চ

(গ) হিন্দি, ফ্রেঞ্চ

(ঘ) ইংরেজি, হিন্দি

উত্তর: (খ) ইংরেজি, ফ্রেঞ্চ


৯৫. ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদক কে?

(ক) কামরুজ্জামান

(খ) কলিমুল্লাহ

(গ) হোসেন শাহ

(ঘ) সলিমউদ্দিন

উত্তর: (খ) কলিমুল্লাহ


৯৬. ‘লালসালু’ উপন্যাসটি ফরাসি ভাষায় কী নামে প্রকাশিত হয়?

(ক) L’Arbre Sans Racines

(খ) The Lal Shalu

(গ) Lal Sass Shalu

(ঘ) L Gr-Salu

উত্তর: (ক) L’Arbre Sans Racines


৯৭. ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ কোনটি?

(ক) L’arubne sans raciness

(খ) Tree Without Roots

(গ) Inigo planting Minnon

(ঘ) Captive laddie

উত্তর: (খ) Tree Without Roots


৯৮. ‘লালসালু’ উপন্যাসের মূল বিষয়বস্তু/প্রধান উপাদান/উপকরণ—

(ক) মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব

(খ) সমাজবাস্তবতা

(গ) অর্থনৈতিক শোষণ

(ঘ) ধর্মীয় কুসংস্কার

উত্তর: (খ) সমাজবাস্তবতা


৯৯. ‘লালসালু’ উপন্যাসের নায়িকা চরিত্র কোনটি?

(ক) জমিলা

(খ) রহিমা

(গ) হাসুনির মা

(ঘ) আমেনা

উত্তর: (ক) জমিলা


১০০. উপন্যাসে বিদ্রোহী চরিত্র হিসেবে কার আবির্ভাব ঘটে?

(ক) রহিমা

(খ) আমেনার

(গ) জমিলার

(ঘ) হাসুনির মার

উত্তর: (গ) জমিলার


১০১. ‘লালসালু’ প্রথম প্রকাশিত হয় কোন প্রকাশনা থেকে?

(ক) কমরেড পাবলিশার্স

(খ) এটলাস পাবলিশার্স

(গ) মাওলা ব্রাদার্স

(ঘ) কথাবিতান প্রকাশনা

উত্তর: (ক) কমরেড পাবলিশার্স


১০২. ‘লালসালু’ উপন্যাসের পটভূমি কী?

(ক) রাজনীতি

(খ) ধর্মনীতি

(গ) উদ্ভ্রান্ত সমাজ

(ঘ) গ্রামীণ সমাজ

উত্তর: (ঘ) গ্রামীণ সমাজ


১০৩. মজিদের সমস্ত কর্মকাণ্ডকে খালেক ব্যাপারী সমর্থন জানিয়েছেন কেন?

(ক) শোষণের স্বার্থে

(খ) শ্রদ্ধাবশত

(গ) ভীত-সন্ত্রস্ত হয়ে

(ঘ) অলৌকিক ক্ষমতাবলে

উত্তর: (ক) শোষণের স্বার্থে


১০৪. শস্য যা-বা হয় জনবহুলতার তুলনায়—

(ক) অতিসামান্য

(খ) যৎসামান্য

(গ) বেশি সামান্য

(ঘ) সামান্য

উত্তর: (খ) যৎসামান্য


১০৫. শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষদের কার ওপর প্রগাঢ় বিশ্বাস?

(ক) খোদাতালার ওপর

(খ) হাকিমের ওপর

(গ) মৌলবির ওপর

(ঘ) ধর্মের ওপর

উত্তর: (ক) খোদাতালার ওপর


১০৬. ‘খোদার এলেমে বুক ভরে না’ — কেন?

(ক) তলায় পেট শূন্য বলে

(খ) মুখের চামড়া ঝুলে থাকে বলে

(গ) শীর্ণ দেহ শক্ত হয়ে ওঠে বলে

(ঘ) ফিকে দাড়ি অসঙ্কোচ দৌর্বল্যে ফুলে থাকে বলে

উত্তর: (ক) তলায় পেট শূন্য বলে


১০৭. কোন সড়কের ওপরে একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে?

(ক) মতিগঞ্জ সড়ক

(খ) মহব্বতনগর সড়ক

(গ) মধুপুর সড়ক

(ঘ) আওয়ালপুর সড়ক

উত্তর: (ক) মতিগঞ্জ সড়ক


১০৮. ‘লালসালু’ উপন্যাসের প্রথম দিকের বর্ণনায়, মজিদ কোন গ্রামে এসে প্রবেশ করে?

(ক) মহব্বতনগর

(খ) আওয়ালপুর

(গ) করিমগঞ্জ

(ঘ) মুরাদনগর

উত্তর: (ক) মহব্বতনগর

১০৯. মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিল?

(ক) মজিদের

(খ) খালেক ব্যাপারীর

(গ) আক্কাস আলির

(ঘ) মোদাচ্ছের পিরের

উত্তর: (খ) খালেক ব্যাপারীর


১১০. মহব্বতনগর গ্রামের মানুষকে ‘জাহেল’ বলা হয়েছে কেন?

(ক) তারা মূর্খ বলে

(খ) তারা জেদি বলে

(গ) তারা নিরক্ষর বলে

(ঘ) মাজারটিকে ফেলে রেখেছে বলে

উত্তর: (ঘ) মাজারটিকে ফেলে রেখেছে বলে


১১১. ‘মোদাচ্ছের’ কথাটির অর্থ কী?

(ক) অপরিচিত

(খ) নাম না জানা

(গ) আবৃত

(ঘ) খ্যাতিমান

উত্তর: (ক) অপরিচিত

১১২. ‘তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো।’ — কাদের?

(ক) মতিগঞ্জের মানুষদের

(খ) গারো পাহাড়ের লোকদের

(গ) মহব্বতনগরের মানুষদের

(ঘ) মধুপুরের অধিবাসীদের

উত্তর: (খ) গারো পাহাড়ের লোকদের

১১৩. মজিদ কোন জেলার মানুষ?

(ক) ঢাকা

(খ) বরিশাল

(গ) কুমিল্লা

(ঘ) নোয়াখালী

উত্তর: (ঘ) নোয়াখালী


১১৪. মজিদের মিথ্যার আশ্রয় নেওয়ার কারণ কোনটি?

(ক) অর্থ লোভ

(খ) আধিপত্য বিস্তার

(গ) নিজ অস্তিত্ব রক্ষা

(ঘ) ধর্মকে প্রতিষ্ঠা

উত্তর: (গ) নিজ অস্তিত্ব রক্ষা


১১৫. ‘আসলে সে ঠান্ডা ভীতু মানুষ’ বলতে ‘লালসালু’ উপন্যাসে কার কথা বলা হয়েছে?

(ক) জমিলা

(খ) মজিদ

(গ) ব্যাপারী

(ঘ) রহিমা

উত্তর: (ঘ) রহিমা


১১৬. ‘সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য’ — কী বোঝানো হয়েছে?

(ক) জমিলার ক্রোধ

(খ) পিরের ক্ষোভ

(গ) মজিদের প্রতিশোধের নেশা

(ঘ) খালেক ব্যাপারীর ক্রোধ

উত্তর: (গ) মজিদের প্রতিশোধের নেশা


১১৭. ‘দশ কথায় রা নেই, রক্তে রাগ নেই ।’ — উক্তিটি কার ক্ষেত্রে প্রযোজ্য?

(ক) আমেনা বিবি

(খ) রহিমা বিবি

(গ) হাসুনির মা

(ঘ) জমিলা

উত্তর: (খ) রহিমা বিবি


১১৮. ‘লালসালু’ উপন্যাসে নিজেকে শিকড়ছাড়া বৃক্ষ মনে হয় কার?

(ক) ব্যাপারীর

(খ) মজিদের

(গ) মতলুব খাঁর

(ঘ) ধলা মিঞার

উত্তর: (খ) মজিদের


১১৯. মজিদ রহিমার চোখে কী দেখে?

(ক) ভয়

(খ) রাগ

(গ) ক্ষোভ

(ঘ) দুঃখ

উত্তর: (ক) ভয়


১২০. ‘হাটে যখন, মাটিতে আওয়াজ হয়, কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা’ — ব্যক্তিটি কে?

(ক) আমেনা

(খ) জমিলা

(গ) হাসুনির মা

(ঘ) রহিমা

উত্তর: (ঘ) রহিমা

১২১. মজিদের সাথে বিয়ের আগে রহিমা ছিল—

(ক) বেওয়ারিশ

(খ) বেওয়া

(গ) খালেক ব্যাপারীর বউ

(ঘ) ধলা মিঞার বোন

উত্তর: (খ) বেওয়া


১২২. মজিদ কয় ছেলের বাপ দুদু মিঞাকে প্রশ্ন করে?

(ক) সাত

(খ) ছয়

(গ) পাঁচ

(ঘ) চার

উত্তর: (ক) সাত


১২৩. সকলকে কী বলে সম্বোধন করার অভ্যাস ছিল মজিদের?

(ক) তুমি

(খ) আপনি

(গ) বুজুর্গ

(ঘ) মিঞা

উত্তর: (ঘ) মিঞা


১২৪. কৃষকদের গীত ও হাসি ভালো না লাগার মধ্যে মজিদ চরিত্রের কোন রূপটি ফুটে উঠেছে?

(ক) বাস্তবধর্মী চিন্তা-চেতনা

(খ) আধিপত্য হারানোর ভীতি

(গ) অনমনীয়তা ও হিংস্রতা

(ঘ) ধর্মবোধ ও ভাবগাম্ভীর্য

উত্তর: (খ) আধিপত্য হারানোর ভীতি


১২৫. খোদা শিলা ছাড়ে কী কারণে?

(ক) মন্দ মানুষ তাড়াতে

(খ) রোগবালাই তাড়াতে

(গ) শয়তান তাড়াতে

(ঘ) জিন তাড়াতে

উত্তর: (গ) শয়তান তাড়াতে


১২৬. সারিবদ্ধ হয়ে মজুররা কীসের মতো কাস্তে নিয়ে ধান কাটে?

(ক) দ্বিতীয় চাঁদের মতো

(খ) দ্বিতীয় তারার মতো

(গ) ধনুকের মতো

(ঘ) সূর্যের মতো

উত্তর: (ক) দ্বিতীয় চাঁদের মতো


১২৭. মজিদের শক্তির মূল উৎস কী?

(ক) ধর্মবিশ্বাস

(খ) কোরআন

(গ) সম্পত্তি

(ঘ) মাজার

উত্তর: (ঘ) মাজার


১২৮. মজিদ কীভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে?

(ক) ধর্মের অলৌকিক ক্ষমতা বলে

(খ) অতি উত্তম ব্যবহারে মুগ্ধ করে

(গ) মাজারের অর্থ-প্রতিপত্তির জোরে

(ঘ) সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে

উত্তর: (ঘ) সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে


১২৯. ‘লালসালু’ মজিদের ক্ষেত্রে কীসের প্রতীক?

(ক) শক্তির

(খ) বিপদের

(গ) দুর্নামের

(ঘ) সাহসের

উত্তর: (ক) শক্তির


১৩০. লাল কাপড়ে আবৃত মাজার থেকে মজিদের শক্তি আসার কথাটির মধ্যে কী ফুটে উঠেছে?

(ক) অলৌকিক শক্তি

(খ) ঐশ্বরিক শক্তি

(গ) ধর্মব্যবসা

(ঘ) পিরের অনুগ্রহ

উত্তর: (গ) ধর্মব্যবসা


১৩১. মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শান্তি প্রার্থনা করে?

(ক) আমেনার

(খ) খেতানির মায়ের

(গ) জমিলার

(ঘ) মজিদের

উত্তর: (খ) খেতানির মায়ের

১৩২. হাসুনির মার ছেলের নাম কী?

(ক) ময়না

(খ) আমেনা

(গ) হাসুনি

(ঘ) জমিলা

উত্তর: (গ) হাসুনি


১৩৩. ‘তা হুজুর ঘরের কথা আপনারে ক্যামনে কই?’— কথাটির মধ্য দিয়ে বুড়োর কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে?

(ক) প্রতিবাদী মানসিকতা

(খ) অস্তিত্বের সংগ্রাম

(গ) নির্ভীক চিত্ত

(ঘ) আত্মসম্মানবোধ

উত্তর: (ঘ) আত্মসম্মানবোধ


১৩৪. ঢেঙা বুড়ো ঘরের কথা মজিদকে বলতে না চাওয়ায় তার চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

(ক) প্রতিবাদী মনোভাব

(খ) হিংসাবোধ

(গ) মজিদবিরোধী ভাব

(ঘ) আত্মসম্মানবোধ

উত্তর: (ঘ) আত্মসম্মানবোধ


১৩৫. ‘লালসালু’ উপন্যাসে সুন্দর সকালটাকে খান খান করে দিয়েছিল কে?

(ক) রহিমা

(খ) জমিলা

(গ) খ্যাঁংটা বুড়ি

(ঘ) টেংরা বুড়ো

উত্তর: (গ) খ্যাঁংটা বুড়ি


১৩৬. ‘লালসালু’ উপন্যাসের বর্ণনায় এককালে উড়ুনি মেয়ে কে ছিল?

(ক) জমিলা

(খ) রহিমা

(গ) বুড়ি

(ঘ) হাসুনির মা

উত্তর: (গ) বুড়ি

১৩৭. মজিদ প্রথম যৌবনে কেমন বউ-এর স্বপ্ন দেখত?

(ক) রহিমার মতো

(খ) জমিলার মতো

(গ) আমেনার মতো

(ঘ) হাসুনির মায়ের মতো

উত্তর: (ঘ) হাসুনির মায়ের মতো

১৩৮. ‘অনুতাপ আর মায়া-মমতায় বাপের কাছে সে গলে গেছে।’— এখানে হাসুনির মার কীসের অনুতাপ?

(ক) স্বামীর মৃত্যুতে অনুতাপ

(খ) বাবার অপমানে অনুতাপ

(গ) মায়ের মৃত্যু কামনায় অনুতাপ

(ঘ) বাবার মৃত্যু কামনায় অনুতাপ

উত্তর: (খ) বাবার অপমানে অনুতাপ

১৩৯. ঢেঙা বুড়োর নিরুদ্দেশ হওয়ার কারণ তার—

(ক) স্ত্রীর প্রতি অবিশ্বাস

(খ) সংসার বৈরাগ্য

(গ) পৌরুষের দর্প ক্ষুণ্ণ

(ঘ) জীবনের প্রতি বিতৃষ্ণা

উত্তর: (গ) পৌরুষের দর্প ক্ষুণ্ণ


১৪০. ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত মানুষের স্মরণে বহুদ্দিন জাগ্রত হয়ে থাকে কোনটি?

(ক) ভালো কাজ

(খ) অন্যায় কর্ম

(গ) অপরাধের ঘটনা

(ঘ) বিচারব্যবস্থা

উত্তর: (গ) অপরাধের ঘটনা


১৪১. আওয়ালপুরে মানুষের ঢল নামে কেন?

(ক) মোদাচ্ছের পিরের মাজার দেখতে

(খ) মজিদের সাথে দেখা করতে

(গ) পির সাহেবের পদচুম্বন করতে

(ঘ) পির সাহেবের কারিশমা দেখতে

উত্তর: (গ) পির সাহেবের পদচুম্বন করতে

১৪২. ‘বৃহৎ মায়াজাল’ বলতে ‘লালসালু’ উপন্যাসে কী বোঝানো হয়েছে?

(ক) অলৌকিক শক্তি

(খ) প্রতারণার ফাঁদ

(গ) প্রভাব

(ঘ) ক্ষমতা

উত্তর: (গ) প্রভাব

১৪৩. মজিদের কী নেই বলে অন্তরে অন্তরে দীনতা অনুভব করে?

(ক) জমিজমা

(খ) সন্তান

(গ) রূহানি তাকত

(ঘ) বস্তুগত আধিপত্য

উত্তর: (গ) রূহানি তাকত

১৪৪. গ্রামের আশপাশে কারা আস্তানা গড়লে মজিদ শঙ্কিত হয়ে ওঠে?

(ক) আওয়াল মৌলবিরা

(খ) পিরেরা

(গ) তাহেরের আওয়ালিয়ারা

(ঘ) স্কুলমাস্টাররা

উত্তর: (খ) পিরেরা


১৪৫. ‘আমার বুদ্ধিতে জানি কুলায় না। তোমারে জিগাই, তুমিই কও।’— এখানে মজিদ চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

(ক) নিরূপায়তা

(খ) অসহায়ত্ব

(গ) কিংকর্তব্যবিমূঢ়তা

(ঘ) দ্বিধাবিভক্ত সত্তা

উত্তর: (খ) অসহায়ত্ব

১৪৬. মজিদ আওয়ালপুরের পিরের কাছে গিয়েছিল কেন?

(ক) অস্তিত্ব রক্ষায়

(খ) পির দর্শনে

(গ) সমস্যার সমাধানে

(ঘ) মানত করতে

উত্তর: (ক) অস্তিত্ব রক্ষায়

১৪৭. আওয়ালপুরে আগত পিরের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

(ক) হিংসা

(খ) ধর্মান্ধতা

(গ) ধর্মব্যবসা

(ঘ) সাধুতা

উত্তর: (গ) ধর্মব্যবসা


১৪৮. আওয়ালপুরের পির সাহেব কোন ভাষায় বয়ান করেন?

(ক) আরবি

(খ) ফারসি

(গ) হিন্দি

(ঘ) উর্দু

উত্তর: (খ) ফারসি

১৪৯. ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কে?

(ক) ধলা মিঞা

(খ) মতলুব খাঁ

(গ) খালেক ব্যাপারী

(ঘ) মজিদ

উত্তর: (খ) মতলুব খাঁ

১৫০. ‘লালসালু’ উপন্যাসে হাসপাতালের অবস্থান কোথায়?

(ক) করিমগঞ্জে

(খ) মহব্বতনগরে

(গ) আওয়ালপুরে

(ঘ) মতিগঞ্জে

উত্তর: (ক) করিমগঞ্জে


১৫১. ধলা মিঞা মজিদের কাছে গিয়েছিল কেন?

(ক) পানিপড়া আনতে

(খ) গোপন কথা ফাঁস করতে

(গ) তদবির করতে

(ঘ) মাজারে মানত করতে

উত্তর: (ক) পানিপড়া আনতে


১৫২. সমস্ত আস্ফালনের মুখে চুন দিল কে?

(ক) আমেনা

(খ) রহিমা

(গ) জমিলা

(ঘ) মজিদ

উত্তর: (ক) আমেনা

১৫৩. মজিদ আমেনা বিবির চিকিৎসার দায়িত্ব নিয়েছিল কেন?

(ক) ব্যাপারীর অনুরোধে

(খ) নিজের ক্ষমতা বোঝাতে

(গ) ধলা মিঞার অনুরোধে

(ঘ) প্রতিশোধ নেওয়ার জন্য

উত্তর: (ঘ) প্রতিশোধ নেওয়ার জন্য


১৫৪. মজিদের নাড়ির প্যাঁচ সারানোর বিষয়টিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) কুসংস্কার

(খ) ধর্মান্ধতা

(গ) শোষণ

(ঘ) চিকিৎসা পদ্ধতি

উত্তর: (ক) কুসংস্কার

১৫৫. তহুর মার জানাজা কে পড়বে বলে জানায় হাসুনির মা?

(ক) মজিদ

(খ) আওয়ালপুরের পির

(গ) মোল্লা শেখ

(ঘ) খালেক ব্যাপারী

উত্তর: (গ) মোল্লা শেখ

১৫৬. আমেনা বিবি কোন দিন রোজা রাখে?

(ক) শুক্রবার

(খ) শনিবার

(গ) রবিবার

(ঘ) বুধবার

উত্তর: (ক) শুক্রবার

১৫৬. আমেনার বয়স কত?

(ক) ২৩ বছর

(খ) ৩০ বছর

(গ) ৩৫ বছর

(ঘ) ৪০ বছর

উত্তর: (খ) ৩০ বছর

১৫৭. ‘তানি যে খোদার মানুষ।’ — এখানে তানি’ বলতে বোঝানো হয়েছে—

(ক) মজিদকে

(খ) ব্যাপারীকে

(গ) পির সাহেবকে

(ঘ) বুজুর্গকে

উত্তর: (ক) মজিদকে


১৫৮. আমেনা বিবি কোন রঙের চাদর পরেছিল?

(ক) হলুদ

(খ) সাদা

(গ) কালো

(ঘ) লাল

উত্তর: (ক) হলুদ

১৫৯. আমেনা বিবি মাজারের মধ্যে মূর্ছা গিয়েছিল কেন?

(ক) ভয়ে

(খ) মজিদের অলৌকিক ক্ষমতায়

(গ) মাজারের ক্ষমতায়

(ঘ) শারীরিক দুর্বলতায়

উত্তর: (ঘ) শারীরিক দুর্বলতায়

১৬০. ‘রহিমা ভাবে, আমেনা বিবির হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের কোথায় যেন সমতা।’ এই সমতার কারণ তারা উভয়ই—

(ক) ক্ষমতাবানের স্ত্রী

(খ) ধর্মভীরু

(গ) নিঃসন্তান

(ঘ) পতিপরায়ণা

উত্তর: (গ) নিঃসন্তান

১৬১. ‘তার বয়োবৃদ্ধ গলায় শিশুর আকুলতা জাগে।’ — কার?

(ক) আমেনা বিবির

(খ) তাহেরের বাবার

(গ) খালেক ব্যাপারীর

(ঘ) দুদু মিঞার

উত্তর: (গ) খালেক ব্যাপারীর

১৬২. ‘খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায়, তা সূর্যের রোশনাইয়ের মতো সাফ।’ — উক্তিটি কার?

(ক) মজিদের

(খ) খালেক ব্যাপারীর

(গ) রহিমার

(ঘ) আমেনা বিবির

উত্তর: (ক) মজিদের

১৬৩. কত বছর বয়সে আমেনার বিয়ে হয়েছিল?

(ক) বারো

(খ) তেরো

(গ) চৌদ্দ

(ঘ) পনেরো

উত্তর: (খ) তেরো

১৬৪. আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেয় কে?

(ক) তানু বিবি

(খ) ধলা মিঞা

(গ) মজিদ

(ঘ) চেয়ারম্যান

উত্তর: (গ) মজিদ

১৬৫. মানুষের রসনা কার রসনার চেয়েও ভয়ংকর বলে মজিদ মনে করে?

(ক) আগুনের

(খ) সাপের

(গ) বাঘের

(ঘ) জান্তু-জানোয়ারের

উত্তর: (খ) সাপের

১৬৬. গ্রামের সর্বোচ্চ তালগাছটি বন্দি পাখির মতো আড়ষ্ট হয়ে থাকে যে কারণে—

(ক) দূরন্ত ঝড়ে

(খ) ভারী বর্ষণে

(গ) কালবৈশাখীতে

(ঘ) অলৌকিক ক্ষমতায়

উত্তর: (ক) দূরন্ত ঝড়ে

১৬৭. বাপের বাড়ি যাওয়ার পথে আমেনা বিবির কী দেখলে বুক ভাসিয়ে কান্না আসত?

(ক) বটগাছ

(খ) খোতা মুখের সুপারি গাছ

(গ) খোতা মুখের তালগাছ

(ঘ) খোতা মুখের নারকেল গাছ

উত্তর: (গ) খোতা মুখের তালগাছ

১৬৮. ‘ওটা ছিল নিশানা, আনন্দের আর সুখের।’ — কোনটি?

(ক) মাজারটি

(খ) মসজিদটি

(গ) ফসলের খেত

(ঘ) তালগাছটি

উত্তর: (ঘ) তালগাছটি

১৬৯. মজিদের মন অন্ধকার হয়ে আসে কেন?

(ক) পির সাহেবের আগমনে

(খ) জমিলাকে শাসন করতে ব্যর্থ হয়ে

(গ) আমেনা বিবি অবিশ্বাস করায়

(ঘ) মাজারের বিবর্ণ সালু কাপড় দেখে

উত্তর: (ঘ) মাজারের বিবর্ণ সালু কাপড় দেখে

১৭০. ‘লালসালু’ উপন্যাসে মজিদের লালসার শিকার হয়েছে কে?

(ক) জমিলা

(খ) হাসুনির মা

(গ) তানু বিবি

(ঘ) বুড়ি

উত্তর: (ক) জমিলা

১৭১. মতলুব খাঁ কে?

(ক) ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট

(খ) আওয়ালপুর গ্রামের মাতব্বর

(গ) মাজারের খাদেম

(ঘ) মতিগঞ্জের চেয়ারম্যান

উত্তর: (ক) ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট


১৭২. ‘মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে।’ — এখানে ‘অন্য কথা’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) দ্বিতীয় বিয়ে

(খ) সম্পত্তির লোভ

(গ) বদ মতলব

(ঘ) হীন স্বার্থ

উত্তর: (ক) দ্বিতীয় বিয়ে


১৭৩. ‘খোদা যদি আমাগো পোলাপাইন দিতা’ হাহাকারটি কার?

(ক) খালেক ব্যাপারীর

(খ) রহিমার

(গ) আমেনার

(ঘ) মজিদের

উত্তর: (ঘ) মজিদের

১৭৪. জমিলাকে পেয়ে রহিমার মনে কোন ভাব জাগে?

(ক) ননদের

(খ) শাশুড়ির

(গ) বড় বোনের

(ঘ) মাতৃত্বের

উত্তর: (খ) শাশুড়ির

১৭৫. ‘লালসালু’ উপন্যাসে ঘুমকাতুর স্বভাবের কে?

(ক) জমিলা

(খ) রহিমা

(গ) আমেনা

(ঘ) তানু বিবি

উত্তর: (ক) জমিলা

১৭৬. ‘সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই— মানুষের ভয় তো দূরের কথা।’ — কার চোখে ভয় নেই?

(ক) রহিমার

(খ) জমিলার

(গ) তানু বিবি

(ঘ) আমেনার

উত্তর: (খ) জমিলার

১৭৭. ‘লালসালু’ উপন্যাসে মুখের কথা আধা বুকে বিঁধে যায় কার?

(ক) জমিলা

(খ) মজিদ

(গ) রহিমা

(ঘ) আমেনা

উত্তর: (খ) মজিদ

১৭৮. ‘তার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়’— কার?

(ক) জমিলার

(খ) মজিদের

(গ) রহিমার

(ঘ) খালেক ব্যাপারীর

উত্তর: (গ) রহিমার

১৭৯. ‘ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে।’— উক্তিটি কার?

(ক) রহিমার

(খ) তানু বিবির

(গ) হাসুনির মার

(ঘ) জমিলার

উত্তর: (ক) রহিমার

১৮০. ‘লালসালু’ উপন্যাসে কে জন্মবেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে?

(ক) আমেনা

(খ) রহিমা

(গ) মজিদ

(ঘ) খালেক ব্যাপারী

উত্তর: (গ) মজিদ

১৮১. তলায় পেট শূন্য বলে কীসে পেট ভরে না?

(ক) খোদার এলেমে

(খ) জিকিরে

(গ) ভালো কথায়

(ঘ) শস্য লাভে

উত্তর: (ক) খোদার এলেমে

১৮২. তাহেরের কালো দেহটি কীসের মতো টান হয়ে ওঠে?

(ক) ধনুকের মতো

(খ) তিরের মতো

(গ) পথিকের মতো

(ঘ) বিদ্যুতের মতো

উত্তর: (ক) ধনুকের মতো

১৮৩. গলুইয়ে দাঁড়ানো লোকটির দৃষ্টি কেমন?

(ক) ধারালো

(খ) স্বচ্ছ

(গ) কম্পনহীন

(ঘ) অগ্নিদৃষ্টি

উত্তর: (ক) ধারালো

১৮৪. ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত কোনটিকে দ্বিতীয় চাঁদের মতো বলা হয়েছে?

(ক) নৌকা

(খ) কবর

(গ) কাস্তে

(ঘ) ধান

উত্তর: (গ) কাস্তে

১৮৫. ‘লোকটির মাথায় যেন ছিট।’ ‘ছিট’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) জিনের আছর

(খ) ভারসাম্যহীন

(গ) পাগলাটে ভাব

(ঘ) তপ্ত প্রকৃতির

উত্তর: (গ) পাগলাটে ভাব

১৮৬. লালসালুতে আবৃত অজ্ঞাত ব্যক্তির কবরের কোল কীসের মতো?

(ক) মাছের পিঠের মতো

(খ) দ্বিতীয় চাঁদের মতো

(গ) ধনুকের মতো

(ঘ) তিরের মতো

উত্তর: (ক) মাছের পিঠের মতো

১৮৭. গারো পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে মজিদ কী করে?

(ক) আফসোস করে

(খ) ভীত হয়

(গ) শিউরে ওঠে

(ঘ) মোনাজাত করে

উত্তর: (গ) শিউরে ওঠে

১৮৮. মজিদ কার হাঁটার শব্দে মাটি গোঙা করার কথা বলে?

(ক) জমিলা

(খ) হাসুনির মা

(গ) আমেনা বিবি

(ঘ) রহিমা

উত্তর: (ঘ) রহিমা

১৮৯. কার রহস্যময় দিগন্ত রহিমার অন্তরে বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে ওঠে?

(ক) মজিদের

(খ) মাজারের

(গ) খোদাতায়ালার

(ঘ) মোদাচ্ছের পিরের

উত্তর: (গ) খোদাতায়ালার

১৯০. ‘এখনো মানুষের দুঃখ-যাতনায় যে বৃদ্ধ কবরে ঘুমিয়ে আছে, সে কাঁদে।’ রহিমার এ বিশ্বাসটি—

(ক) অন্ধ কুসংস্কার

(খ) বদ্ধমূল ধারণা

(গ) সরল মনের পরিচয়

(ঘ) ধর্মীয় অজ্ঞতা

উত্তর: (ক) অন্ধ কুসংস্কার

১৯১. মেয়েলোকেরা রহিমার কাছে কেন আসে?

(ক) আলাপ করতে

(খ) নালিশ করতে

(গ) আর্জি জানাতে

(ঘ) বিলাপ করতে

উত্তর: (গ) আর্জি জানাতে

১৯২. ‘লালসালু’ উপন্যাসে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে?

(ক) ছনুর বাপ

(খ) হাসুনির মা

(গ) খেতানির বাপ

(ঘ) মজিদ

উত্তর: (গ) খেতানির বাপ

১৯৩. ‘লালসালু’ উপন্যাসে মরণযোগ্য যন্ত্রণা পাচ্ছে কে?

(ক) ছনুর বাপ

(খ) হাসুনির মা

(গ) খেতানির মা

(ঘ) মজিদ

উত্তর: (ক) ছনুর বাপ

১৯৪. ‘লালসালু’ উপন্যাসে মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন?

(ক) কড়া কুয়াশা হলে

(খ) ঘন বৃষ্টি হলে

(গ) শিলাবৃষ্টি হলে

(ঘ) কালবৈশাখীতে

উত্তর: (গ) শিলাবৃষ্টি হলে

১৯৫. ‘লালসালু’ উপন্যাসে ‘সাত ছেলের বাপ’ কে?

(ক) দুদু মিঞা

(খ) সোলেমান

(গ) তাহের

(ঘ) কাদের

উত্তর: (ক) দুদু মিঞা

১৯৬. খোলা মাঠে হাড় কাঁপায় কোন মাসের শীত?

(ক) অগ্রহায়ণ

(খ) পৌষ

(গ) মাঘ

(ঘ) ফাল্গুন

উত্তর: (ক) অগ্রহায়ণ

১৯৭. জমি আর ধান চেনে কারা?

(ক) ভূত পূজারিরা

(খ) গ্রামের লোকেরা

(গ) মানুষেরা

(ঘ) কবর ব্যবসায়ীরা

উত্তর: (খ) গ্রামের লোকেরা


১৯৮. কীসের প্রতি মানুষের অবহেলা নেই?

(ক) কবর

(খ) লালসালু

(গ) জমি

(ঘ) আত্মীয়স্বজন

উত্তর: (গ) জমি

১৯৯. জমি প্রাণের চেয়ে বড়ো হয়ে ওঠে কখন?

(ক) দুনিয়ায় দুষিত আবহাওয়ার মধ্যে বর্বরতা আসলে

(খ) যখন ফসলের গন্ধ নাকে লাগে ও হিংসা বিদ্বেষ ভুলে যায়

(গ) জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলা হলে

(ঘ) সিপাহির খণ্ডিত দ্বিধা দেহের একতাল অর্থহীন মাংসের কথা মনে হলে

উত্তর: (ক) দুনিয়ায় দুষিত আবহাওয়ার মধ্যে বর্বরতা আসলে

২০০. কৃষকের গীত ও হাসি ভালো না লাগার মধ্যে মজিদ চরিত্রের কোন রূপটি ফুটে উঠেছে?

(ক) বাস্তবধর্মী চিন্তা-চেতনা

(খ) আধিপত্য হারানোর ভয়

(গ) অনমনীয়তা ও হিংস্রতা

(ঘ) ধর্মবোধ ও ভাবগাম্ভীর্য

উত্তর: (খ) আধিপত্য হারানোর ভয়

২০১. খৎনা দেওয়ার জন্য খুঁটি-বন্দি ছেলেটির অবস্থা কীসের?

(ক) কোরবানির ছাগলের মতো

(খ) দ্বিতীয় চাঁদের মতো

(গ) গাধার ভক্তির মতো

(ঘ) জাহাজের খালাসির মতো

উত্তর: (ক) কোরবানির ছাগলের মতো


২০২. হাসুনির মায়ের পেশা কী?

(ক) ধান ভানা

(খ) মাছ ধরা

(গ) ধান কাটা

(ঘ) মাজার সাফ করা

উত্তর: (ক) ধান ভানা


২০৩. ‘লালসালু’ উপন্যাসে একদিন মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করেছিল কে?

(ক) হাসুনির মা

(খ) খ্যাঁংটা বুড়ি

(গ) জমিলা

(ঘ) ভেড়া বুড়ো

উত্তর: (খ) খ্যাঁংটা বুড়ি


২০৪. ‘লালসালু’ উপন্যাসে বুড়ো তাহেরের বাপ ‘আমার মাইয়া আমি ঠ্যাঙাইছি ’— এ কথাটি কার কথার উত্তরে বলে?

(ক) বুড়ির

(খ) মাতব্বরের

(গ) ব্যাপারীর

(ঘ) মজিদের

উত্তর: (গ) ব্যাপারীর

২০৫. তাহেরের বাপ দেশত্যাগের পূর্বে কার নিকট ক্ষমা চায়?

(ক) মজিদের

(খ) খালেক ব্যাপারীর

(গ) তায়েজাতের

(ঘ) হাসুনির মায়ের

উত্তর: (ঘ) হাসুনির মায়ের

২০৬. ‘লালসালু’ উপন্যাসে বুড়ো চেলাকাঠ নিয়ে বুড়ির কীদৃশ মুখখানা ফাটিয়ে দিতে চায়?

(ক) সুন্দর

(খ) নির্লজ্জ

(গ) আমসিদানা

(ঘ) রক্তমাখা

উত্তর: (গ) আমসিদানা

২০৭. ‘বুদ্ধি-বিবেচনা থাকলেও তা আবার স্বার্থের ঘোরে ঢাকা।’— কার সম্পর্কে বলা হয়েছিল?

(ক) মজিদ

(খ) খালেক ব্যাপারী

(গ) তাহের-কাদের

(ঘ) আক্কাস

উত্তর: (গ) তাহের-কাদের

২০৮. ‘অতএব যে জিনিস বোঝার জন্য নয়, তার জন্য কৌতূহল প্রকাশ করা অর্থহীন।’— কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে?

(ক) মজিদের আগমন

(খ) সালু আবৃত মাজার

(গ) বুড়ো লোকটির অন্তর্ধান

(ঘ) আওয়ালপুরের পিরের মাহাত্ম্য

উত্তর: (গ) বুড়ো লোকটির অন্তর্ধান

২০৯. ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত খোদার সৃষ্টির মর্ম বোঝা সাধারণ মানুষের পক্ষে কী রকম?

(ক) অকরণীয়

(খ) সাধ্যাতীত

(গ) দুষ্কর

(ঘ) অসম্ভব

উত্তর: (গ) দুষ্কর


২১০. হাসুনির মা প্রথম প্রথম মজিদের বাড়িতে আসত না কেন?

(ক) তার প্রতি সন্দেহ ছিল

(খ) অব্যক্ত সংকোচের কারণে

(গ) প্রয়োজন পড়েনি

(ঘ) এক অজানা ভয়ে

উত্তর: (খ) অব্যক্ত সংকোচের কারণে


২১১. মজিদের বাড়িতে হাসুনির মায়ের যাতায়াত বেড়ে গেল কখন?

(ক) মাজার উৎসবে

(খ) বাতোর দিনে

(গ) দুর্দিনের কালে

(ঘ) খড়ের দিনে

উত্তর: (খ) বাতোর দিনে

২১২. হাসুনির মাকে মজিদের বিটি বলে সম্বোধন করার মধ্যে নিচের কোন মনোভাবটি প্রকাশিত?

(ক) সন্তান স্নেহ

(খ) মমত্ববোধ

(গ) কৌশলী

(ঘ) নারীর প্রতি সম্মান

উত্তর: (গ) কৌশলী

২১৩. রহিমা কোন মাসে ধান সিদ্ধ করে?

(ক) জ্যৈষ্ঠ

(খ) পৌষ

(গ) মাঘ

(ঘ) কার্তিক

উত্তর: (খ) পৌষ

২১৪. ‘ধানের গন্ধ’ শব্দটির মধ্যে কোন বিষয়টি মূর্ত হয়ে উঠেছে?

(ক) প্রকৃতির স্নিগ্ধতা

(খ) প্রকৃতির সৌন্দর্য

(গ) গ্রামীণ জীবন

(ঘ) বাংলার বৈশিষ্ট্য

উত্তর: (ঘ) বাংলার বৈশিষ্ট্য

২১৫. গৃহস্থদের গোলা যখন ধানে ভরে ওঠে তখন কাদের সফর শুরু হয়?

(ক) মাজারওয়ালাদের

(খ) পিরদের

(গ) মজিদদের

(ঘ) মাতব্বরদের

উত্তর: (খ) পিরদের


২১৬. আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝখানে কী গাছ পড়ে?

(ক) তেঁতুলগাছ

(খ) বটগাছ

(গ) গাবগাছ

(ঘ) ছাতিমগাছ

উত্তর: (ক) তেঁতুলগাছ

২১৭. মতিগঞ্জের সড়ক দিয়ে দলে দলে লোক উত্তর দিকে কোথায় যায়?

(ক) মজিদের মাজারে

(খ) নবাগত পিরের কাছে

(গ) জমিতে ফসল কাটতে

(ঘ) মাজারে সিন্নি দিতে

উত্তর: (খ) নবাগত পিরের কাছে

২১৮. মানুষের কী দেখে পির সাহেব ভালবেসে হেসে উঠলেন?

(ক) শক্তি

(খ) সাহস

(গ) ভাবমত্তা

(ঘ) পাগলামি

উত্তর: (গ) ভাবমত্তা

২১৯. মতলুব মিঞার বাড়ি কোথায়?

(ক) মহব্বতনগর

(খ) মতিগঞ্জ

(গ) আওয়ালপুর

(ঘ) ময়মনসিংহ

উত্তর: (গ) আওয়ালপুর

২২০. পির সাহেবকে বাতাস করার ঝালরওয়ালা পাখাটি দেখতে কেমন?

(ক) হাতির কানের মতো

(খ) সাপের পাড়ার মতো

(গ) কৃষ্ণপক্ষের চাঁদের মতো

(ঘ) মাজারের লালসালুর মতো

উত্তর: (ক) হাতির কানের মতো

২২১. ‘নামাজরত মানুষের নীরবতার মধ্যে খ্যাপা কুকুরের মতো কে আর্তনাদ করে উঠল?’ — কার কথা?

(ক) মজিদ

(খ) পিরের মুরিদ

(গ) পির সাহেব

(ঘ) মতলুব

উত্তর: (ক) মজিদ

২২২. মজিদের সাথে কার দ্বন্দ্ব দেখা দেয়?

(ক) আওয়ালপুরের পিরের

(খ) আওয়ালপুরবাসীর

(গ) ধলা মিঞার

(ঘ) তাহের-কাদেরের বাপের

উত্তর: (ক) আওয়ালপুরের পিরের

২২৩. ‘সালুকাপড়ে আবৃত মাজারটিই এদের উপযুক্ত শিক্ষা’ মজিদের এই উক্তিটির মধ্য দিয়ে কী প্রকাশিত হয়েছে?

(ক) মাজারের অন্তঃসারশূন্যতা

(খ) গ্রামবাসীর পরিবর্তন

(গ) গ্রামবাসীর ধর্মভীরুতা

(ঘ) সাময়িক ক্ষোভ

উত্তর: (ক) মাজারের অন্তঃসারশূন্যতা

২২৪. ধলা মিঞা আওয়ালপুরে যেতে চায় না কেন?

(ক) মোদাচ্ছের পিরের ভয়ে

(খ) ঘৃণা ও ঈর্ষায়

(গ) ভয়ে

(ঘ) লজ্জায় ও অপমানে

উত্তর: (গ) ভয়ে

২২৫. আমেনা বিবির তালাকের পিছনে মজিদের কোন ভাবনা প্রচ্ছন্ন ছিল?

(ক) আমেনা বিবির প্রায়শ্চিত্ত

(খ) খালেক ব্যাপারীর হেনস্তা

(গ) প্রতিহিংসাপরায়ণতা

(ঘ) আদিম-জৈবিক বাসনা

উত্তর: (গ) প্রতিহিংসাপরায়ণতা

২২৬. মজিদের মুখে কে থুতু নিক্ষেপ করে?

(ক) রহিমা

(খ) আমেনা বিবি

(গ) জমিলা

(ঘ) হাসুনির মা

উত্তর: (গ) জমিলা

২২৭. ‘ওই দিলে খোদার ভয় নেই।’ — কার দিলে?

(ক) আমেনা বিবি

(খ) রহিমা

(গ) জমিলা

(ঘ) তানু বিবি

উত্তর: (গ) জমিলা

২২৮. জমিলা কীসের মতো হয়ে গেছে?

(ক) মরা মানুষের মতো

(খ) ঠাঁটপড়া মানুষের মতো

(গ) নিথর মানুষের মতো

(ঘ) পাগলের মতো

উত্তর: (খ) ঠাঁটপড়া মানুষের মতো

২২৯. ‘লালসালু’ উপন্যাসে মজিদের মুখে জমিলার থুতু নিক্ষেপ কোন বিষয়টিকে প্রকাশ করে?

(ক) ঘৃণা

(খ) ক্ষোভ

(গ) হিংসা

(ঘ) ক্রোধ

উত্তর: (ঘ) ক্রোধ

২৩০. ‘ধর্ম তাদের মাথায় চড়েছে, অন্তরে ঠাঁই পায়নি।’ ‘লালসালু’ উপন্যাসের কোন উক্তিটি এ বাক্যের সমর্থক?

(ক) গোঁফ উঠতে না উঠতেই কোরান হেফজ করা সারা

(খ) শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি

(গ) খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে

(ঘ) খরার দিনে ফাটল ধরলে তখন স্মরণ হয় খোদাকে

উত্তর: (খ) শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি

২৩১. ‘হায়রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়।’ কবিতার এ চরণ অনুসারে ‘লালসালু’ উপন্যাসের কাকে ‘ভণ্ড’ হিসেবে চিহ্নিত করা যায়?

(ক) মজিদ

(খ) আক্কাস

(গ) ব্যাপারী

(ঘ) দুদু মিঞা

উত্তর: (ক) মজিদ

২৩২. ‘এক ময়ূরপুচ্ছ ধারণ করলেই সে ময়ূর হয় না।’ ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রকে ময়ূরপুচ্ছধারী কাক বলা যায়?

(ক) তাহের

(খ) আক্কাস

(গ) মজিদ

(ঘ) ব্যাপারী

উত্তর: (গ) মজিদ

২৩৩. কথায় বলে, ‘এক ভিখারি আরেক ভিখারিকে সইতে পারে না।’ ‘লালসালু’ উপন্যাসের কোন দুটো চরিত্রের ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য?

(ক) জমিলা-রহিমা

(খ) মজিদ-আওয়ালপুরের পির

(গ) মজিদ-আক্কাস

(ঘ) ব্যাপারী-মজিদ

উত্তর: (খ) মজিদ-আওয়ালপুরের পির

২৩৪. ‘লালসালু’ উপন্যাস আমাদের কী সংবাদ দিল?

(ক) মাজারগুলো সব গুঁড়িয়ে দিতে হবে

(খ) ধর্ম মানে অন্ধ অনুকরণ নয়

(গ) ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক হতে হবে

(ঘ) মাজারগুলো সব ভণ্ডদের দখলে

উত্তর: (খ) ধর্ম মানে অন্ধ অনুকরণ নয়

২৩৫. মজিদ চরিত্র সম্পর্কে আমাদের মূল্যায়ন, সে—

(ক) ধূর্ত প্রকৃতির

(খ) ধর্মব্যবসায়ী

(গ) লোলুপ প্রকৃতির

(ঘ) প্রতিহিংসাপরায়ণ

উত্তর: (ক) ধূর্ত প্রকৃতির

২৩৬. মজিদ সম্পর্কে বলা যায়—

(ক) যা করেছে তা বাঁচার তাগিদে করেছে

(খ) জঘন্যতম প্রবঞ্চনার আশ্রয় গ্রহণ করেছে

(গ) মানুষের সরলতার সুযোগ গ্রহণ করেছে

(ঘ) অশিক্ষিত মানুষের ওপর প্রতিশোধ নিয়েছে

উত্তর: (খ) জঘন্যতম প্রবঞ্চনার আশ্রয় গ্রহণ করেছে

২৩৭. ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রটি কোন প্রকৃতির?

(ক) অস্তিত্বকামী

(খ) ধূর্ত

(গ) বিচক্ষণ

(ঘ) মনস্তাত্ত্বিক

উত্তর: (খ) ধূর্ত

২৩৮. ‘নিরাক’ শব্দের অর্থ কী?

(ক) সাবধান

(খ) স্তব্ধ

(গ) অপরাহ্ণ

(ঘ) পাপী

উত্তর: (খ) স্তব্ধ

২৩৯. ‘বেগানা’ শব্দের অর্থ কী?

(ক) অনাত্মীয়

(খ) বিপথগামী

(গ) আত্মীয়

(ঘ) পর্দানশিন

উত্তর: (ক) অনাত্মীয়

২৪০. ‘লালসালু’ উপন্যাসে কাদের ‘বেওয়া’ বলা হয়েছে?

(ক) সধবাদের

(খ) বিধবাদের

(গ) অবিবাহিতাদের

(ঘ) ছোটো মেয়েদের

উত্তর: (খ) বিধবাদের

২৪১. ‘হা-শূন্য’ শব্দের অর্থ কী?

(ক) অসহায়

(খ) অভাবগ্রস্ত

(গ) স্থির

(ঘ) কণ্ঠস্থ

উত্তর: (খ) অভাবগ্রস্ত

২৪২. বাতাসহীন নিস্পন্দ গুমোট আবহাওয়াকে কী বলে?

(ক) নিরাকপড়া

(খ) তিমধরা

(গ) আনপড়াহ

(ঘ) গলুই

উত্তর: (ক) নিরাকপড়া

২৪৩. ‘চিকনাই’ শব্দের অর্থ কী?

(ক) পাতলা

(খ) উজ্জ্বল

(গ) পুরাতন

(ঘ) নতুন

উত্তর: (খ) উজ্জ্বল

২৪৪. ‘নধর নধর’ অর্থ কী?

(ক) শক্ত

(খ) তিমধরা

(গ) কমনীয়

(ঘ) পুরাতন

উত্তর: (গ) কমনীয়

২৪৫. ‘ভূত-পূজারি’ বলতে কী বোঝায়?

(ক) যারা মূর্তি পূজা করে

(খ) যারা ঠাকুরের পূজা করে

(গ) যারা ধানের পূজা করে

(ঘ) যারা মানুষের পূজা করে

উত্তর: (ক) যারা মূর্তি পূজা করে

২৪৬. ‘ঢেঙা’ শব্দের অর্থ কী?

(ক) বোকা

(খ) চালাক

(গ) লম্বা

(ঘ) খাটো

উত্তর: (গ) লম্বা

২৪৭. ‘রন্ধি’ শব্দের অর্থ কী?

(ক) বাসি

(খ) টাটকা

(গ) গরম

(ঘ) নরম

উত্তর: (ক) বাসি

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts