ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ-দুঃখ, আনন্দ-ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। ‘কাবুলিওয়ালা’ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন, পিতা সব সময়ই তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গলচিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। ‘কাবুলিওয়ালা’ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচন করেছেন।
১. ‘কাবুলিওয়ালা’ গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে?
(ক) রহমত
(খ) মিনির মা
(গ) রামদয়াল
(ঘ) মিনির বাবা
উত্তর: (খ) মিনির মা
২. মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন?
(ক) মিনি শ্বশুর বাড়ি যাচ্ছে বলে
(খ) রহমতকে কারাগারে যেতে দেখে
(গ) মিনির সাথে রহমতের দেখা না হওয়ায়
(ঘ) রহমতের মেয়ের কথা ভেবে
উত্তর: (গ) মিনির সাথে রহমতের দেখা না হওয়ায়
৩. গল্পের কথকের পাশে আগডুম-বাগডুম খেলতে আরম্ভ করল কে?
(ক) রহমত
(খ) মিনি
(গ) মিনির বাবা
(ঘ) মিনির ছোট বোন
উত্তর: (খ) মিনি
৪. কথকের টেবিলের পাশে মিনি কী খেলছিল?
(ক) গঙ্গা-যমুনা
(খ) গোল্লাছুট
(গ) আগডুম-বাগডুম
(ঘ) চোর-পুলিশ
উত্তর: (গ) আগডুম-বাগডুম
৫. ‘কাবুলিওয়ালা’ গল্পে কোন পরিচয়ে রহমত পরিচিত ছিল?
(ক) দারোয়ান
(খ) ফেরিওয়ালা
(গ) কেরানি
(ঘ) কাবুলিওয়ালা
উত্তর: (ঘ) কাবুলিওয়ালা
৬. ‘কাবুলিওয়ালা’ গল্পে কাবুলিওয়ালার গায়ে কী ধরনের কাপড় ছিল?
(ক) শুভ্র সফেদ
(খ) পুরাতন জীর্ণ
(গ) ময়লা ঢিলা
(ঘ) দামি চকচকে
উত্তর: (গ) ময়লা ঢিলা
৭. কথা না বলে এক দণ্ড থাকতে পারে না কে?
(ক) রহমত
(খ) মিনির মা
(গ) মিনি
(ঘ) গল্পকথক
উত্তর: (গ) মিনি
৮. গল্পকথক নভেলের কততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন?
(ক) পঞ্চদশ
(খ) সপ্তদশ
(গ) ঊনবিংশ
(ঘ) অষ্টাদশ
উত্তর: (খ) সপ্তদশ
৯. ‘কাবুলিওয়ালা’ গল্পের গল্পকথক পেশায় কী ছিলেন?
(ক) লেখক
(খ) উকিল
(গ) ডাক্তার
(ঘ) চিত্রকর
উত্তর: (ক) লেখক
১০. কাকে কাককে রামদয়াল কী বলেছিল?
(ক) কোয়েল
(খ) কৌয়া
(গ) কড়িয়া
(ঘ) কুহু
উত্তর: (খ) কৌয়া
১১. ‘কাবুলিওয়ালা’ গল্পে কাবুলিওয়ালার মাথায় কী ছিল?
(ক) পাগড়ি
(খ) রুমাল
(গ) মুকুট
(ঘ) হ্যাট টুপি
উত্তর: (ক) পাগড়ি
১২. কার চিৎকারে কাবুলিওয়ালা হাসিমুখে ফিরে তাকাল?
(ক) কুকুর
(খ) গল্পকথকের
(গ) মিনির
(ঘ) মিনির মায়ের
উত্তর: (গ) মিনির
১৩. গল্পকথক মিনিকে ডেকে আনলেন কেন?
(ক) পরিচয় করাতে
(খ) গল্প করতে
(গ) চাঁদ দেখাতে
(ঘ) ভয় ভাঙাতে
উত্তর: (ঘ) ভয় ভাঙাতে
১৪. মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় শ্রোতা একজন তার বাবা, অন্যজন—
(ক) ফেরিওয়ালা
(খ) কাবুলিওয়ালা
(গ) আত্মীয়
(ঘ) প্রতিবেশী
উত্তর: (খ) কাবুলিওয়ালা
১৫. ‘কাবুলিওয়ালা’ গল্পে ধৈর্যবান শ্রোতা কে?
(ক) মিনির মা
(খ) মিনির প্রতিবেশী
(গ) রামদয়াল
(ঘ) কাবুলিওয়ালা
উত্তর: (ঘ) কাবুলিওয়ালা
১৬. গল্পকথক মিনির ক্ষুদ্র আঁচল কীসে পরিপূর্ণ দেখলেন?
(ক) চকলেট-বাদামে
(খ) বাদাম-কিশমিশে
(গ) বিস্কুট-কিশমিশে
(ঘ) বিস্কুট-চকলেটে
উত্তর: (খ) বাদাম-কিশমিশে
১৭. মিনির প্রশ্নের উত্তর দেওয়ার সময় রহমত তার কথায় একটি অনাবশ্যক কী যোগ করত?
(ক) অনুস্বার
(খ) বিসর্গ
(গ) চন্দ্রবিন্দু
(ঘ) র-ফলা
উত্তর: (গ) চন্দ্রবিন্দু
১৮. ‘তোমার ও ঝুলির ভিতর কী?’— মিনির এ প্রশ্নের উত্তরে কাবুলিওয়ালা কী বলত?
(ক) হাতি
(খ) হাঁতি
(গ) ঘড়ি
(ঘ) শুঁড়
উত্তর: (খ) হাঁতি
১৯. মিনিকে কাবুলিওয়ালা কী বলে ডাকত?
(ক) খুকি
(খ) খোকি
(গ) খোঁকী
(ঘ) ঝুঁকি
উত্তর: (গ) খোঁকী
২০. মিনি কাবুলিওয়ালাকে কী প্রশ্ন করত?
(ক) তুমি কেমন আছ?
(খ) তুমি কখন আসবে?
(গ) তুমি দেশে যাবে?
(ঘ) তুমি শ্বশুরবাড়ি যাবে?
উত্তর: (ঘ) তুমি শ্বশুরবাড়ি যাবে?
২১. ‘হামি সসুরকে মারবে’— রহমতের এ কথার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?
(ক) ক্রোধ
(খ) ঘৃণা
(গ) কৌতুক
(ঘ) ভর্ৎসনা
উত্তর: (গ) কৌতুক
২২. ‘হামি সসুরকে মারবে’— কে বলত?
(ক) মিনি
(খ) রহমত
(গ) লেখক
(ঘ) রামদয়াল
উত্তর: (খ) রহমত
২৩. কার সম্পর্কে মিনির মা সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না?
(ক) রহমত
(খ) লেখক
(গ) রামদয়াল
(ঘ) মিনি
উত্তর: (ক) রহমত
২৪. মিনির মা কাবুলিওয়ালা সম্বন্ধে নিঃসংশয় ছিলেন না কেন?
(ক) স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে
(খ) কাবুলিওয়ালার দুর্নামের কারণে
(গ) স্বামীর উদাসীনতার কারণে
(ঘ) মিনির বিপদের আশঙ্কায়
উত্তর: (ঘ) মিনির বিপদের আশঙ্কায়
২৫. মিনির মা কাবুলিওয়ালার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে অনুরোধ করেন কী কারণে?
(ক) কাবুলিওয়ালা অচেনা লোক
(খ) মিনির মায়ের শঙ্কিত স্বভাব
(গ) মিনির চঞ্চল স্বভাব
(ঘ) দারোয়ানের অভিযোগ
উত্তর: (ক) কাবুলিওয়ালা অচেনা লোক
২৬. সকালে লেখক ছোটো ঘরে বসে কী করছিলেন?
(ক) উপন্যাস লিখছিলেন
(খ) গান শুনছিলেন
(গ) প্রুফশিট সংশোধন করছিলেন
(ঘ) বই পড়ছিলেন
উত্তর: (গ) প্রুফশিট সংশোধন করছিলেন
২৭. রহমতকে কারা বেঁধে নিয়ে আসছিল?
(ক) বালকেরা
(খ) পাহারাদেরা
(গ) পুলিশেরা
(ঘ) প্রতিবেশীরা
উত্তর: (খ) পাহারাদেরা
২৮. কতজন পাহারাওয়ালা রহমতকে বেঁধে নিয়ে আসছিল?
(ক) একজন
(খ) দুজন
(গ) তিনজন
(ঘ) চারজন
উত্তর: (খ) দুজন
২৯. রহমতের পশ্চাতে কারা চলছিল?
(ক) উত্তেজিত জনতা
(খ) ছেলের দল
(গ) পুলিশ বাহিনী
(ঘ) আত্মীয়জন
উত্তর: (খ) ছেলের দল
৩০. রহমত গল্পকথকের প্রতিবেশীকে অশ্রাব্য গালি দিল কেন?
(ক) রামপুরী শাড়ির জন্য
(খ) রামপুরী রুমালের জন্য
(গ) রামপুরী চাদরের জন্য
(ঘ) রামপুরী চাবুকের জন্য
উত্তর: (গ) রামপুরী চাদরের জন্য
৩১. ‘তুমি শ্বশুরবাড়ি যাবে?’— কথাটি কে, কাকে জিজ্ঞাসা করেছিল?
(ক) মিনি রহমতকে
(খ) লেখক তাঁর স্ত্রীকে
(গ) রহমত মিনিকে
(ঘ) রহমত তার মেয়েকে
উত্তর: (ক) মিনি রহমতকে
৩২. ‘সিখানেই যাচ্ছে।’— রহমত কোথায় যাওয়ার কথা বলেছে?
(ক) মেয়ের কাছে
(খ) শ্বশুরবাড়ি
(গ) পাওনা আদায়ে
(ঘ) জেলখানায়
উত্তর: (ঘ) জেলখানায়
৩৩. ‘তাহার কথা একপ্রকার ভুলিয়া গেলাম।’— লেখক কার কথা ভুলে গেলেন?
(ক) বাড়ির চাকরের কথা
(খ) মিনির মায়ের কথা
(গ) মিনির কথা
(ঘ) রহমতের কথা
উত্তর: (ঘ) রহমতের কথা
৩৪. গল্পকথকের ঘরে রাত শেষ না হতেই কী বাজছিল?
(ক) বাঁশি
(খ) সানাই
(গ) ঢোল
(ঘ) সেতার
উত্তর: (খ) সানাই
৩৫. রহমত কখন জেল থেকে খালাস পেয়েছিল?
(ক) সকালে
(খ) দুপুরে
(গ) রাতে
(ঘ) সন্ধ্যায়
উত্তর: (ঘ) সন্ধ্যায়
৩৬. ‘আমার মনে কেমন একটা ব্যথা বোধ হইল।’— লেখকের এমন বোধ হওয়ার কারণ কী?
(ক) মিনির বিয়ে হয়ে যাওয়ায়
(খ) নভেল লেখা শেষ করতে না পারায়
(গ) মিনির সাথে রহমতের দেখা করতে না দেওয়ায়
(ঘ) রহমতকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায়
উত্তর: (গ) মিনির সাথে রহমতের দেখা করতে না দেওয়ায়
৩৭. জেল থেকে খালাস পেয়ে রহমত মিনির জন্য কী নিয়ে এসেছিল?
(ক) আঙুর ও কিশমিশ
(খ) আঙুর ও কমলা
(গ) খোবানি ও কিশমিশ
(ঘ) খোবানি ও কমলা
উত্তর: (ক) আঙুর ও কিশমিশ
৩৮. রহমতের জামার ভিতর থেকে বের করা কাগজটিতে কী ছিল?
(ক) মায়ের হাতের ছাপ
(খ) পিতার হাতের ছাপ
(গ) কন্যর হাতের ছাপ
(ঘ) পুত্রের হাতের ছাপ
উত্তর: (গ) কন্যার হাতের ছাপ
৩৯. ‘কাবুলিওয়ালা’ গল্পে রহমত কোথায় মেওয়া বেচতে আসে?
(ক) ঢাকায়
(খ) চুয়াডাঙ্গায়
(গ) খুলনায়
(ঘ) কলকাতায়
উত্তর: (ঘ) কলকাতায়
৪০. মেয়ের স্মৃতিচিহ্ন বুকে নিয়ে রহমত কলিকাতার রাস্তায় কী বিক্রি করত?
(ক) খেজুর
(খ) মেওয়া
(গ) পেস্তা
(ঘ) আঙুর
উত্তর: (খ) মেওয়া
৪১. ‘কাবুলিওয়ালা’ গল্পে গল্পকথকের চোখ ছলোছলো করার কারণ—
(ক) কন্যার অসুস্থতার খবর
(খ) কন্যাকে না দেখতে পেয়ে
(গ) কন্যার বিয়ের সংবাদে
(ঘ) কন্যার স্মৃতিচিহ্ন দেখে
উত্তর: (ঘ) কন্যার স্মৃতিচিহ্ন দেখে
৪২. ‘কাবুল’ কোন দেশের রাজধানী?
(ক) উজবেকিস্তান
(খ) আফগানিস্তান
(গ) নেপাল
(ঘ) তুর্কমেনিস্তান
উত্তর: (খ) আফগানিস্তান
৪৪. ‘কাবুলিওয়ালা’ গল্পে ‘অন্তঃপুর’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) বাড়ির বাইরের দিক
(খ) বাড়ির ভিতরের দিক
(গ) ভিতর বাড়ির উঠোন
(ঘ) বাহির বাড়ির উঠোন
উত্তর: (খ) বাড়ির ভিতরের দিক
৪৫. ‘খোবানি’ কী?
(ক) বাদামজাতীয় ফল
(খ) একধরনের আঙুর
(গ) খেজুরজাতীয় ফল
(ঘ) একধরনের কমলা
উত্তর: (ক) বাদামজাতীয় ফল
৪৬. ‘সমীপস্থ’ শব্দটি দ্বারা কী বোঝায়?
(ক) নিকটে
(খ) সম্পন্ন
(গ) সাথে
(ঘ) হাসিমুখ
উত্তর: (ক) নিকটে
৪৭. নিচের কোনটি ‘মুষ্টি আস্ফালন’ শব্দের সমার্থক শব্দ?
(ক) ধীরে মুষ্টি নাড়ানো
(খ) হাতের তালু মুষ্টিবদ্ধ করা
(গ) জোরে মুষ্টি নাড়ানো
(ঘ) হাতের মুষ্টি ঘোরানো
উত্তর: (গ) জোরে মুষ্টি নাড়ানো
৪৮. ‘কিঞ্চিৎ’ শব্দের অর্থ কী?
(ক) অল্প
(খ) ব্যাপক
(গ) কঞ্চি
(ঘ) কাঁচি
উত্তর: (ক) অল্প
৪৯. ‘ধারিত’ শব্দটি ‘কাবুলিওয়ালা’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) অগ্রসর
(খ) ধারালো
(গ) ঋণদাতা
(ঘ) ঋণগ্রস্ত
উত্তর: (ঘ) ঋণগ্রস্ত
৫০. ‘লড়কি’ শব্দের সমার্থক কোনটি?
(ক) নারী
(খ) বেগম
(গ) কন্যা
(ঘ) শিশু
উত্তর: (গ) কন্যা
৫১. ‘কাবুলিওয়ালা’ গল্পে পিতার সহজাত প্রবৃত্তি কী?
(ক) সন্তানের মঙ্গল কামনা
(খ) সন্তানের আবদার পূরণ করা
(গ) সন্তানকে উপদেশ দেওয়া
(ঘ) সন্তানকে শাসন করা
উত্তর: (ক) সন্তানের মঙ্গল কামনা
৫২. ‘কাবুলিওয়ালা’ গল্পের লেখকের নাম কী?
(ক) লীলা মজুমদার
(খ) সেলিনা হোসেন
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) আবুবকর সিদ্দিক
উত্তর: (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
৫৩. ‘কাবুলিওয়ালা’ গল্পে কোন দুটি চরিত্রের মধ্যে পিতৃমনের ঐক্য ঘটেছে?
(ক) গল্পকথক ও প্রতিবেশী
(খ) রহমত ও গল্পকথক
(গ) রহমত ও রামদয়াল
(ঘ) রামদয়াল ও গল্পকথক
উত্তর: (খ) রহমত ও গল্পকথক
৫৪. ‘কাবুলিওয়ালা’ গল্পের মূলবক্তব্য হিসেবে কোনটি প্রযোজ্য?
(ক) স্নেহ-বাৎসল্য
(খ) সর্বজনীন পিতৃত্ব
(গ) সর্বজনীন ভ্রাতৃত্ব
(ঘ) বিশ্বমানবধর্ম
উত্তর: (খ) সর্বজনীন পিতৃত্ব
৫৫. কোনটি ‘কাবুলিওয়ালা’ গল্পের অন্তর্নিহিত বিষয়?
(ক) সাধুরীতি সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা
(খ) ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানা
(গ) পিতৃহৃদয়ের চিরন্তন পরিচয়
(ঘ) পিতা-পুত্রের সম্পর্ক উন্মোচন
উত্তর: (গ) পিতৃহৃদয়ের চিরন্তন পরিচয়
৫৬. এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) অমর্ত্য সেন
(গ) ড. মুহাম্মদ ইউনুস
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
৫৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৬১ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৮৬১ খ্রিস্টাব্দে
৫৮. জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
৫৯. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিষ্টারি পড়তে যান?
(ক) পনেরো
(খ) ষোলো
(গ) সতেরো
(ঘ) আঠারো
উত্তর: (গ) সতেরো
৬০. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের কোন শাখায় সমৃদ্ধি এনেছেন?
(ক) ছোটগল্প
(খ) উপন্যাস
(গ) নাটক
(ঘ) সকল শাখায়
উত্তর: (ঘ) সকল শাখায়
৬১. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত?
(ক) বিশ্বভারতী
(খ) কলা মন্দির
(গ) ভরতআশ্রম
(ঘ) শিল্পতীর্থ
উত্তর: (ক) বিশ্বভারতী
৬২. রবীন্দ্রনাথ শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন কীভাবে?
(ক) সামাজিক কুসংস্কার দূর করে
(খ) শিক্ষাপদ্ধতির পরিবর্তন এনে
(গ) ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে
(ঘ) মৌলিক রচনা সৃষ্টি করে
উত্তর: (গ) ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে
৬৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটদের জন্য লেখা বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কোন সংকলনে?
(ক) গীতাঞ্জলি
(খ) বলাকা
(গ) কৈশোরক
(ঘ) সঞ্চয়িতা
উত্তর: (গ) কৈশোরক
৬৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৪০
(খ) ১৯৪১
(গ) ১৯৪৭
(ঘ) ১৯৪৮
উত্তর: (খ) ১৯৪১
