প্রমথ চৌধুরীর ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকার শ্রাবণ ১৩২২ বঙ্গাব্দ (১৯১৫ খ্রিষ্টাব্দ) সংখ্যায়। পরে তা তাঁর ‘প্রবন্ধসংগ্রহ’ (১৯৫২) বইয়ে সংকলিত হয়। এই প্রবন্ধে সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। লেখাটি ঈষৎ সংক্ষেপিত আকারে এখানে মুদ্রিত হয়েছে।
প্রমথ চৌধুরীর মতে, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা, কারও মনোরঞ্জন করা নয়। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে স্বধর্মচ্যুত। অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য শিক্ষা দান করাও নয়। কারণ পাঠ্যবিষয় মানুষ পড়ে অনিচ্ছায় এবং বাধ্য হয়ে। পক্ষান্তরে সাহিত্যের রসাস্বাদন করে মানুষ স্বেচ্ছায় ও আনন্দে। তাছাড়া শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয় জানানো; পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনে সাড়া জাগানো।
লেখকের মতে, সাহিত্যের সঙ্গে তুলনা চলে খেলাধুলার। খেলাধুলায় যেমন নিছক আনন্দই প্রধান, সাহিত্যেও তাই। খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, সাহিত্যের উদ্দেশ্যও তেমনি-একমাত্র আনন্দ দান করা।
সাহিত্যে খেলা mcq
১. প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৬৮ সালে
খ) ১৮৬৮ সালে
গ) ১৮৮৮ সালে
ঘ) ১৮৭৮ সালে
উত্তর: খ) ১৮৬৮ সালে
২. প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) যশোর
ঘ) খুলনা
উত্তর: গ) যশোর
৩. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?
ক) ঢাকা জেলায়
খ) পাবনা জেলায়
গ) ময়মনসিংহ জেলায়
ঘ) রংপুর জেলায়
উত্তর: খ) পাবনা জেলায়
৪. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার কোন গ্রামে?
ক) হরিপুর গ্রামে
খ) গৌরীপুর গ্রামে
গ) গোবিন্দপুর গ্রামে
ঘ) কাশিপুর গ্রামে
উত্তর: ক) হরিপুর গ্রামে
৫. চলিত গদ্যরীতির প্রবর্তক কে ছিলেন?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) প্রমথ চৌধুরী
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: খ) প্রমথ চৌধুরী
৬. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
ক) যাযাবর
খ) বীরবল
গ) টেকচাঁদ ঠাকুর
ঘ) বনফুল
উত্তর: খ) বীরবল
৭. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদকের নাম কী?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সমরেশ বসু
উত্তর: খ) প্রমথ চৌধুরী
৮. ‘সবুজপত্র’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
ক) ১৯১০ সালে
খ) ১৯১২ সালে
গ) ১৯১৪ সালে
ঘ) ১৯১৬ সালে
উত্তর: গ) ১৯১৪ সালে
৯. বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রচলনে প্রধান ভূমিকা কোন সাময়িক পত্রের?
ক) বঙ্গদর্শন
খ) সবুজপত্র
গ) সমাচার দর্পণ
ঘ) সংবাদ প্রভাকর
উত্তর: খ) সবুজপত্র
১০. প্রমথ চৌধুরীর গদ্যশৈলীর নিদর্শন রয়েছে কোন গ্রন্থে?
ক) সনেট পঞ্চাশৎ
খ) চার ইয়ারি কথা
গ) পদগুচ্ছ
ঘ) কালাস্তর
উত্তর: খ) চার ইয়ারি কথা
১১. ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: খ) প্রমথ চৌধুরী
১২. ‘সনেট পঞ্চাশৎ’ কার রচনা?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) প্রমথ চৌধুরী
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: গ) প্রমথ চৌধুরী
১৩. প্রমথ চৌধুরীকে সনেটকার হিসেবে পরিচিতি দিয়েছে তাঁর রচিত কোন গ্রন্থ?
ক) রায়তের কথা
খ) চার ইয়ারি কথা
গ) সনেট পঞ্চাশৎ
ঘ) তেল-নুন-লকড়ি
উত্তর: গ) সনেট পঞ্চাশৎ
১৪. প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৪৪ খ্রিষ্টাব্দে
খ) ১৯৪৫ খ্রিষ্টাব্দে
গ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
উত্তর: গ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
১৫. কোন শিল্পে অবদানের জন্যে রোঁদ্যা চিরস্মরণীয় হয়ে আছেন?
ক) ভাস্কর্য শিল্পে
খ) মৃৎশিল্পে
গ) কাঁসাশিল্পে
ঘ) কুটিরশিল্পে
উত্তর: ক) ভাস্কর্য শিল্পে
১৬. রোঁদ্যা কী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন?
ক) ভাস্কর
খ) বিজ্ঞানী
গ) পর্যটক
ঘ) নাবিক
উত্তর: ক) ভাস্কর
১৭. ‘এই পুতুল গড়া হচ্ছে তাঁর খেলা’— ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধের এ উক্তিতে কার কথা বলা হয়েছে?
ক) প্রমথ চৌধুরীর
খ) রোঁদ্যার
গ) বাল্মীকির
ঘ) শিবের
উত্তর: খ) রোঁদ্যার
১৮. পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন—
ক) দুঃখ ভুলে থাকার জন্য
খ) আনন্দলাভের জন্য
গ) সুনাম অর্জনের জন্য
ঘ) অর্থ উপার্জনের জন্য
উত্তর: খ) আনন্দলাভের জন্য
১৯. ভাস্কর রোঁদ্যার সমকক্ষ শিল্পীদের সাদৃশ্য কোথায়?
ক) সকলের সৃষ্টিশিল্পের শিল্পগুণ এক
খ) সকলেই ইচ্ছামতো শিল্পের খেলা খেলতে পারেন
গ) সকলে শুধু শিল্পের জন্য বিখ্যাত
ঘ) ভাবনা ও সৃষ্টি অনেক সময় বিপরীতধর্মী
উত্তর: খ) সকলেই ইচ্ছামতো শিল্পের খেলা খেলতে পারেন
২০. যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাঁদরও গড়তে পারেন’— এতে কার প্রশংসা করা হয়েছে?
ক) বড় মাপের শিল্পীর
খ) ছোটো মাপের শিল্পীর
গ) বড় মাপের শিক্ষকের
ঘ) ছোটো মাপের গায়কের
উত্তর: ক) বড় মাপের শিল্পীর
২১. মর্ত্যবাসীদের পক্ষে কোথায় গমন করাটা বিশেষ নিন্দনীয়?
ক) ভূতলে
খ) রসাতলে
গ) নিচে
ঘ) পাতালে
উত্তর: খ) রসাতলে
২২. ‘পরার্থ’ শব্দের অর্থ কোনটি?
ক) সাহিত্যিক
খ) মনোরাজ্য
গ) হিতোপদেশ
ঘ) পরোপকার
উত্তর: ঘ) পরোপকার
২৩. লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটি?
ক) সাধারণের মনোরঞ্জন করা
খ) অন্যের মনের অভাব পূর্ণ করা
গ) মানুষের মনকে জাগানো
ঘ) অন্যকে বিশ্বের খবর জানানো
উত্তর: গ) মানুষের মনকে জাগানো
২৪. সাহিত্য ‘স্বার্থচ্যুত’ হয় তখন, যখন সাহিত্যচর্চা হয়—
ক) তাত্ত্বিকের আজ্ঞা পালনের জন্য
খ) জনসাধারণের মনোরঞ্জনের জন্য
গ) জনসাধারণের মঙ্গলের জন্য
ঘ) শিল্পীদের মঙ্গলের জন্য
উত্তর: খ) জনসাধারণের মনোরঞ্জনের জন্য
২৫. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য কী?
ক) আনন্দ দেওয়া
খ) শিক্ষা দেওয়া
গ) মনোরঞ্জন করা
ঘ) আত্মপ্রকাশ করা
উত্তর: ক) আনন্দ দেওয়া
২৬. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধের আলোকে ছাত্রদের পাঠ্যের বই পড়ার কারণ হলো—
ক) বাধ্যতামূলক
খ) উদ্দেশ্যপূর্ণ
গ) আনন্দদায়ক
ঘ) উপদেশমূলক
উত্তর: গ) আনন্দদায়ক
২৭. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধে ‘রসাতলে গমন’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) রসের অতলে যাওয়া
খ) নরকে যাওয়া
গ) ধ্বংসপ্রাপ্ত হওয়া
ঘ) অধঃপাতে যাওয়া
উত্তর: ঘ) অধঃপাতে যাওয়া
২৮. এ জগতে কয়টি দিক আছে?
ক) চারটি
খ) ছয়টি
গ) আটটি
ঘ) দশটি
উত্তর: ঘ) দশটি
২৯. ‘মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়’— উক্তিটি কোন প্রবন্ধে পাওয়া যায়?
ক) অর্ধাঙ্গী
খ) সাহিত্যের খেলা
গ) যৌবনের গান
ঘ) অপরাধের গাছ
উত্তর: খ) সাহিত্যের খেলা
৩০. লেখকের মতে, সাধারণ লোকের মনের বাস্তব অবস্থা কীরূপ?
ক) নির্দিষ্ট গণ্ডির বাইরে বিচরণ করতে অক্ষম
খ) যত্রতত্র অবস্থার পরিবর্তন ঘটে
গ) সাধারণ চিন্তায় ব্যস্ত থাকে
ঘ) অন্যের দ্বারা প্ররোচিত হয়
উত্তর: ক) নির্দিষ্ট গণ্ডির বাইরে বিচরণ করতে অক্ষম
৩১. ‘একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতৃমন্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারিনে’— উক্তিটি কোন রচনার অন্তর্গত?
ক) সাহিত্যের খেলা
খ) অর্ধাঙ্গী
গ) কমলাকান্তের জবানবন্দি
ঘ) যৌবনের গান
উত্তর: ক) সাহিত্যের খেলা
৩২. কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না?
ক) বেদিতে
খ) কাঠমঞ্চে
গ) রঙ্গমঞ্চে
ঘ) টঙে
উত্তর: ক) বেদিতে
৩৩. কোথায় না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না?
ক) উচ্চমঞ্চে
খ) রঙ্গমঞ্চে
গ) কাঠমঞ্চে
ঘ) প্রস্তরমঞ্চে
উত্তর: খ) রঙ্গমঞ্চে
৩৪. আমরা কত ঘণ্টা উঁচুতে চড়ে থাকতে চাই?
ক) বিশ ঘণ্টা
খ) চব্বিশ ঘণ্টা
গ) পঁচিশ ঘণ্টা
ঘ) আশি ঘণ্টা
উত্তর: খ) চব্বিশ ঘণ্টা
৩৫. আমরা চব্বিশ ঘণ্টা উঁচুতে চড়ে থাকতে চাই কেন?
ক) জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য
খ) নির্মল বাতাস পাওয়ার জন্য
গ) কল্যাণের বক্তৃতা শোনাবার জন্য
ঘ) নিজেকে বড়ো করে গড়ার জন্য
উত্তর: ক) জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য
৩৬. অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চস্থানে উঠবার চেষ্টাটাই কীসের কারণ?
ক) সাফল্যের
খ) উচ্চাশার
গ) হতাশার
ঘ) মহাপতনের
উত্তর: ঘ) মহাপতনের
৩৭. কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য?
ক) মহাজনদের
খ) শিক্ষকদের
গ) শিল্পীদের
ঘ) লেখকদের
উত্তর: ক) মহাজনদের
৩৮. সাহিত্যের মধ্যে সাহিত্যিকের কী প্রকাশ পায়?
ক) মনের আনন্দ
খ) মনের কষ্ট
গ) মনের ক্ষোভ
ঘ) মনের আকুতি
উত্তর: ক) মনের আনন্দ
৩৯. কোন রাজ্যে খেলা করবার অধিকার সকলের আছে?
ক) কলারাজ্যে
খ) চিত্ররাজ্যে
গ) শিল্পরাজ্যে
ঘ) বিজ্ঞানরাজ্যে
উত্তর: গ) শিল্পরাজ্যে
৪০. কবিতা লিখতে হলে শুধু গভীর ভাব প্রকাশের প্রচেষ্টা মেনে চলা উচিত নয় কেন?
ক) কলারাজ্যে অবাধ বিচরণের অধিকার সকলের আছে
খ) ‘গভীর ভাবের’ ফলে কবিতা পূর্ণতা পায় না
গ) কবির দৃষ্টিভঙ্গি পাল্টে যায়
ঘ) কবিতার ভাবের বদল ঘটে
উত্তর: ক) কলারাজ্যে অবাধ বিচরণের অধিকার সকলের আছে
৪১. এ পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই?
ক) খেলার ময়দানে
খ) যুদ্ধের ময়দানে
গ) রঙ্গমঞ্চে
ঘ) অরাজক রাজ্যে
উত্তর: ক) খেলার ময়দানে
৪২. লেখকরা দশের কাছে কী প্রত্যাশা করেন?
ক) তোষামোদ
খ) হাততালি
গ) সমালোচনা
ঘ) বিনিয়োগ
উত্তর: খ) হাততালি
৪৩. ‘লেখকরাও অবশ্য দশের কাছে হাততালির প্রত্যাশা রাখেন।‘— এখানে ‘হাততালি’ অর্থ কী?
ক) নিজেকে প্রকাশ করা
খ) প্রোৎসাহিত করা
গ) স্বীকৃতি লাভ করা
ঘ) নিজেকে বড়ো করা
উত্তর: গ) স্বীকৃতি লাভ করা
৪৪. ব্যাখ্যা না পেলে লেখকরা কী করেন?
ক) লেখা বন্ধ করেন
খ) মনঃক্ষুণ্ণ হন
গ) হতাশাপর হন
ঘ) রেগে যান
উত্তর: খ) মনঃক্ষুণ্ণ হন
৪৫. প্রমথ চৌধুরীর মতে কারা যথার্থ সামাজিক জীব?
ক) লেখকরা
খ) পাঠকরা
গ) শিক্ষকরা
ঘ) রাজনীতিবিদেরা
উত্তর: ক) লেখকরা
৪৬. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধে কোন মাঠের কথা উল্লেখ আছে?
ক) গড়ের মাঠ
খ) খড়ের মাঠ
গ) পালের মাঠ
ঘ) ঘুলের মাঠ
উত্তর: ক) গড়ের মাঠ
৪৭. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধে কোন হলের কথা উল্লেখ আছে?
ক) টাউন হল
খ) পরীক্ষার হল
গ) সিনেমা হল
ঘ) ডিবেটিং হল
উত্তর: ক) টাউন হল
৪৮. সাহিত্যের সঙ্গে কীসের তুলনা চলে?
ক) লেখাপড়ার
খ) পাঠদানের
গ) মনোরঞ্জনের
ঘ) খেলাধুলার
উত্তর: ঘ) খেলাধুলার
৪৯. খেলার উদ্দেশ্যের সঙ্গে ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধের লেখক এক করে দেখিয়েছেন কোনটিকে?
ক) বক্তৃতাদানের উদ্দেশ্যকে
খ) নীতিবাক্যের উদ্দেশ্যকে
গ) সাহিত্যের উদ্দেশ্যকে
ঘ) শিক্ষার উদ্দেশ্যকে
উত্তর: গ) সাহিত্যের উদ্দেশ্যকে
৫০. মানুষ বক্তৃতার বদলে খেলা দেখতে যায় কেন?
ক) মনোরঞ্জন হয় বলে
খ) আনন্দ পায় বলে
গ) খেলা বেশি পছন্দ বলে
ঘ) আত্মতৃপ্তি পায় বলে
উত্তর: খ) আনন্দ পায় বলে
৫১. অর্থশূন্য ও উদ্দেশ্যহীন হলো কোনটি?
ক) জুয়াখেলা
খ) ক্রীড়া
গ) বক্তৃতা
ঘ) ধর্মচর্চা
উত্তর: খ) ক্রীড়া
৫২. জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম কী?
ক) শিক্ষা
খ) চাকরি
গ) খেলা
ঘ) অর্থ উপার্জন
উত্তর: গ) খেলা
৫৩. মানুষের দেহমনের সকল ক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ কোনটি?
ক) ক্রীড়া
খ) ঘুমানো
গ) আত্মচিন্তা
ঘ) দৌড়াদৌড়ি
উত্তর: ক) ক্রীড়া
৫৪. মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ হওয়ার কারণ কোনটি?
ক) তা উদ্দেশ্যহীন বলে
খ) তা উদ্দেশ্যপ্রণোদিত বলে
গ) প্রশংসা পাওয়া যায় বলে
ঘ) মানুষের মনোরঞ্জন করে বলে
উত্তর: ক) তা উদ্দেশ্যহীন বলে
৫৫. যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওয়ার আশা আছে তার নাম কী?
ক) সাহিত্য
খ) শিল্পকলা
গ) লাঠিখেলা
ঘ) জুয়াখেলা
উত্তর: ঘ) জুয়াখেলা
৫৬. আনন্দ ও মনোরঞ্জন—
ক) একই জিনিস
খ) এককথা নয়
গ) পরস্পর পরিপূরক
ঘ) উদ্দেশ্য এক
উত্তর: খ) এককথা নয়
৫৭. সাহিত্যের উদ্দেশ্য কোনটি?
ক) আনন্দদান করা
খ) মনোরঞ্জন করা
গ) জ্ঞানের জগতে প্রবেশ করা
ঘ) কল্পনার জগতে প্রবেশ করা
উত্তর: ক) আনন্দদান করা
৫৮. ‘সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়।‘— উক্তিটি কার?
ক) প্রমথ চৌধুরীর
খ) বঙ্কিমচন্দ্রের
গ) শরচ্চন্দ্রের
ঘ) প্যারীচাঁদ মিত্রের
উত্তর: ক) প্রমথ চৌধুরীর
৫৯. ভগবানের বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য কোনটি?
ক) নিজের প্রভাব জারি করা
খ) নিজেকে বড়ো করে তোলা
গ) আনন্দ উপভোগ করা
ঘ) নিজের অভাব পূরণ করা
উত্তর: গ) আনন্দ উপভোগ করা
৬০. সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বার্থচ্যুত হয়ে পড়ে কেন?
ক) মনোরঞ্জন সাহিত্যের উদ্দেশ্য নয় বলে
খ) সাহিত্যের নিয়ম লঙ্ঘন হয় বলে
গ) সাহিত্যের উদ্দেশ্য স্বধর্মচ্যুত হয় বলে
ঘ) পাঠকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে বলে
উত্তর: ক) মনোরঞ্জন সাহিত্যের উদ্দেশ্য নয় বলে
৬১. পাঠকের মনোরঞ্জন করতে হলে আমাদের কী করতে হবে?
ক) সস্তা খেলনা গড়তে হবে
খ) দামি খেলনা গড়তে হবে
গ) সহজ খেলনা গড়তে হবে
ঘ) কঠিন খেলনা গড়তে হবে
উত্তর: ক) সস্তা খেলনা গড়তে হবে
৬২. ‘বৈশ্য লেখকের পক্ষেই শুধু শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সংগত’— বলতে যে সাহিত্য রচনার কথা বলা হয়েছে, তা হলো—
ক) বৈশ্য সাহিত্যিক কর্তৃক বিদগ্ধ পাঠকের জন্য নীতিটুক তৈরি
খ) দক্ষ সাহিত্যিক কর্তৃক বোদ্ধা পাঠকের জন্য জনপ্রিয় রচনা
গ) সফল সাহিত্যিক কর্তৃক দুর্বল পাঠকের জন্য মনোরম সৃষ্টি
ঘ) অক্ষম সাহিত্যিক কর্তৃক দুর্ভল পাঠকের মনোরঞ্জনধর্মী রচনা
উত্তর: ঘ) অক্ষম সাহিত্যিক কর্তৃক দুর্ভল পাঠকের মনোরঞ্জনধর্মী রচনা
৬৩. সাহিত্যের উদ্দেশ্য নয় কোনটি?
ক) সকলকে আনন্দ দেওয়া
খ) সকলের মনোরঞ্জন করা
গ) মানুষের মনকে জাগানো
ঘ) বিশ্বমানবের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন
উত্তর: খ) সকলের মনোরঞ্জন করা
৬৪. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধের আলোকে তুমি একজন ভালো লেখকের উপন্যাস কেন পড়বে?
ক) তাঁর লেখায় শিক্ষণীয় বিষয় আছে বলে
খ) তাঁর লেখা জনপ্রিয় বলে
গ) তাঁর লেখায় আনন্দ পাওয়া যাবে বলে
ঘ) তাঁর লেখায় ভাষাভঙ্গি ভালো বলে
উত্তর: গ) তাঁর লেখায় আনন্দ পাওয়া যাবে বলে
৬৫. কাব্যের ঝুমঝুমি , বিজ্ঞানের চুষিকাঠি— এগুলোর সঙ্গে বর্তমান সাহিত্যের সাদৃশ্য কোথায়?
ক) সস্তা সাহিত্যে পাঠকের মনোরঞ্জন করা
খ) সাহিত্য রচনায় সহজ বিষয় অবলম্বন
গ) পাঠকের সাথে লেখকের সহজ সম্পর্ক স্থাপন
ঘ) সাহিত্য রচনায় অযোগ্য ব্যক্তির পদচারণা
উত্তর: ক) সস্তা সাহিত্যে পাঠকের মনোরঞ্জন করা
৬৬. কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম কী?
ক) বেদনা
খ) আশা
গ) মায়া
ঘ) সুখ
উত্তর: ক) বেদনা
৬৭. শিক্ষা ও সাহিত্য পরস্পর কীরূপ?
ক) পরিপূরক
খ) বিপরীত
গ) সমধর্মী
ঘ) সমান্তরাল
উত্তর: খ) বিপরীত
৬৮. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধে লেখক শিক্ষা ও সাহিত্যের মধ্যে কয়টি পার্থক্য দেখিয়েছেন?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি
৬৯. শাস্ত্রমতে কাব্যরস কী?
ক) মদ্যার
খ) অমৃত
গ) গরল
ঘ) মদিরা
উত্তর: খ) অমৃত
৭০. শিক্ষার উদ্দেশ্য কী?
ক) চাকরিলাভ
খ) সার্টিফিকেট অর্জন
গ) আনন্দলাভ
ঘ) বিশ্বের খবর জানানো
উত্তর: ঘ) বিশ্বের খবর জানানো
৭১. বাল্মীকি প্রথমে কাদের জন্য ‘রামায়ণ’ রচনা করেন?
ক) সাহিত্যিকদের জন্য
খ) মুনি-ঋষিদের জন্য
গ) ধার্মিকদের জন্য
ঘ) পথভ্রষ্টদের জন্য
উত্তর: খ) মুনি-ঋষিদের জন্য
৭২. বাল্মীকির ‘রামায়ণ’ সকলে শ্রদ্ধায় পাঠ করে কেন?
ক) আনন্দের অফুরন্ত উৎস বলে
খ) সংস্কৃত ভাষায় রচিত বলে
গ) পবিত্র ধর্মীয় গ্রন্থ বলে
ঘ) উপদেশ সমৃদ্ধ বলে
উত্তর: ক) আনন্দের অফুরন্ত উৎস বলে
৭৩. এ কালে সাহিত্যের ভার নিয়েছেন কারা?
ক) মৌলবিরা
খ) কবিরা
গ) স্কুলমাস্টাররা
ঘ) সাহিত্যিকরা
উত্তর: গ) স্কুলমাস্টাররা
৭৪. স্কুলমাস্টাররা সাহিত্যের ভার নেওয়ায় সাহিত্য কেমন হয়ে উঠেছে?
ক) সফল
খ) অসুন্দর
গ) সুন্দর
ঘ) নিরর্থক
উত্তর: ঘ) নিরর্থক
৭৫. কাব্যরসে আমাদের অরুচি জন্মানোর জন্য দায়ী?
ক) স্কুল এবং স্কুলমাস্টার
খ) কবি এবং শিক্ষক
গ) পাঠক এবং কবি
ঘ) স্কুল এবং শিক্ষার্থী
উত্তর: ক) স্কুল এবং স্কুলমাস্টার
৭৬. স্কুলঘরে কাব্যের কোন দিকটির সাথে পরিচয় ঘটানো হয়?
ক) রূপ
খ) রস
গ) ভাব
ঘ) গুণ
উত্তর: ঘ) গুণ
৭৭. ‘স্কুলঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাইনি, শুধু তার গুণ শুনি’— উক্তিটির তাৎপর্য হলো—
ক) শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দিষ্ট সিলেবাসের কারণে কাব্যে সমাদর হয় না
খ) গুরুদের জ্ঞান সীমিত হেতু কাব্যরস আস্বাদনে তাঁরা অক্ষম
গ) শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা কাব্যের প্রকৃত ব্যাখ্যা প্রদানে বিরত থাকেন
ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা কাব্যের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত করে থাকেন
উত্তর: ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা কাব্যের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত করে থাকেন
৭৮. প্রমথ চৌধুরীর মতে, কাব্য সম্পর্কে শিক্ষকের কাজ কী?
ক) প্রথমে বধ ও পরে ব্যবচ্ছেদ করা
খ) প্রথমে ব্যবচ্ছেদ ও পরে বধ করা
গ) কাব্য দ্বারা শিক্ষার্থীদের মনোরঞ্জন করা
ঘ) কাব্যের প্রকৃত অর্থ নষ্ট করা
উত্তর: ক) প্রথমে বধ ও পরে ব্যবচ্ছেদ করা
৭৯. ‘হীরক ও কাচ যমজ হলেও সহোদর নয়’— উদ্ধৃত অংশটি কোন রচনার অন্তর্গত?
ক) অর্ধাঙ্গী
খ) যৌবনের গান
গ) সাহিত্যের খেলা
ঘ) বিলাসী
উত্তর: গ) সাহিত্যের খেলা
৮০. আমরা সাহিত্যে হীরাকে কোনটি বলে নিত্য ভুল করি?
ক) সোনা
খ) রূপা
গ) তামা
ঘ) কাচ
উত্তর: ঘ) কাচ
৮১. ‘আমরা সাহিত্যে কাচকে হীরা এবং হীরাকে কাচ বলে নিত্য ভুল করি’— উক্তিটির অন্তর্নিহিত ভাব কোনটি?
ক) সাহিত্যের অন্তর্নিহিত তাৎপর্য না বোঝা
খ) সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে অবগত না হওয়া
গ) সাহিত্য ও শিক্ষার অবস্থানকে বিপরীতমুখী করা
ঘ) সাহিত্যে যথেচ্ছাচার করা
উত্তর: খ) সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে অবগত না হওয়া
৮২. মনোজগতে কবির কাজের ঠিক উলটো কাজ কারা করেন?
ক) স্কুলের ছাত্ররা
খ) স্কুলমাস্টাররা
গ) রাজনীতিবিদরা
ঘ) মুনিঋষিরা
উত্তর: খ) স্কুলমাস্টাররা
৮৩. লেখকের প্রকৃত কাজ কী?
ক) খেলনা তৈরি
খ) খেলনা ভাঙা
গ) খেলা করা
ঘ) খেলা দেখা
উত্তর: গ) খেলা করা
৮৪. যে সাহিত্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে রচিত হয়েছে, তা কী রকম?
ক) সার্থক
খ) প্রয়োজনীয়
গ) ব্যর্থ
ঘ) নিষ্ফল
উত্তর: গ) ব্যর্থ
৮৫. সাহিত্যে অন্তত কোন কাজটি করা উচিত নয়?
ক) বাস্তব বর্জিত লেখা
খ) অসত্য বিষয় লেখা
গ) কাল্পনিক বিষয় অবতারণা
ঘ) কারো মনোরঞ্জন করা
উত্তর: ঘ) কারো মনোরঞ্জন করা
৮৬. ‘সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়’— অংশটি কোন রচনার অন্তর্গত?
ক) যৌবনের গান
খ) সাহিত্যের খেলা
গ) একটি তুলসী গাছের কাহিনী
ঘ) অর্ধাঙ্গী
উত্তর: খ) সাহিত্যের খেলা
৮৭. ‘সাহিত্য অনুভূতিসাপেক্ষ তর্কসাপেক্ষ নয়’— এ ‘অনুভূতি’ কীরূপ?
ক) প্রমাণর বিষয়
খ) প্রমাণযোগ্য নয়
গ) জ্ঞানের বিষয়
ঘ) শিক্ষার বিষয়
উত্তর: খ) প্রমাণযোগ্য নয়
৮৮. প্রমথ চৌধুরীর মতে, এ যুগে পাঠক কারা?
ক) শিক্ষানুরাগীরা
খ) জনসাধারণ
গ) অভিজ্ঞজনরা
ঘ) সাহিত্যিকেরা
উত্তর: খ) জনসাধারণ
৮৯. সাহিত্যের উৎপত্তি ঘটে কীভাবে?
ক) কবির মনের পরিপূর্ণতা থেকে
খ) কবির মনের খেয়ালের বশে
গ) কবির পারিপার্শ্বিকতা হতে
ঘ) কবির মনের আনন্দ থেকে
উত্তর: ক) কবির মনের পরিপূর্ণতা থেকে
৯০. সাহিত্যরাজ্যে খেলনা পেয়ে কার মনস্তুষ্টি ঘটে?
ক) পাঠকের
খ) লেখকের
গ) প্রকাশকের
ঘ) শিক্ষকদের
উত্তর: খ) লেখকের
৯১. ‘কাব্য সংবাদপত্র নয়’— উক্তিটির সঙ্গে সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে কোন বিষয়টি সম্পর্কযুক্ত?
ক) তথ্য নয়, তত্ত্বের
খ) আনন্দের নয়, শিক্ষার
গ) তথ্য নয়, আনন্দের
ঘ) আনন্দের নয়, তত্ত্বের
উত্তর: গ) তথ্য নয়, আনন্দের
৯২. লেখকের মতে, সাহিত্য রচনায় কোন বিষয়ে সতর্ক হওয়া উচিত?
ক) পাঠক সমাজের মনোরঞ্জন না করা
খ) পাঠক সমাজের ইচ্ছের প্রাধান্য দেওয়া
গ) লেখক ও পাঠকের দৃষ্টিভঙ্গির সামঞ্জস্য রাখা
ঘ) সাহিত্যের উদ্দেশ্যকে ফলপ্রসূ করার চেষ্টা করা
উত্তর: ক) পাঠক সমাজের মনোরঞ্জন না করা
৯৩. ‘রোঁদ্যা’ কোন দেশের অধিবাসী?
ক) জার্মানির
খ) ইতালির
গ) ফ্রান্সের
ঘ) স্পেনের
উত্তর: গ) ফ্রান্সের
৯৪. আদি রামায়ণের রচয়িতা কে?
ক) বাল্মীকি
খ) বেদব্যাস
গ) নারদ
ঘ) কাশীরাম দাস
উত্তর: ক) বাল্মীকি
৯৫. প্রাচীন ভারতীয় সাহিত্যের আদিকবি কে ছিলেন?
ক) ব্যাসদেব
খ) মীননাথ
গ) কালিদাস
ঘ) বাল্মীকি
উত্তর: ঘ) বাল্মীকি
৯৬. ‘কুশীলব’ শব্দের অর্থ কী?
ক) ঈশ্বর
খ) সমস্ত কিছু
গ) কুশল বিনিময়
ঘ) অভিনেতা
উত্তর: ঘ) অভিনেতা
৯৭. ‘রামায়ণ’ রচয়িতা বাল্মীকির পূর্ব নাম কী?
ক) শ্রী অনুকূল
খ) রামকৃষ্ণ
গ) রত্নাকর
ঘ) রত্নাকর
উত্তর: গ) রত্নাকর
৯৮. যৌবনে বাল্মীকি কী করতেন?
ক) শিক্ষাদান
খ) চৌর্যবৃত্তি
গ) কৃষিকাজ
ঘ) দস্যুবৃত্তি
উত্তর: ঘ) দস্যুবৃত্তি
৯৯. রোঁদ্যা কার প্রতিকৃতি নির্মাণ করেন?
ক) ভিক্টর হুগোর
খ) অ্যারিস্টটলের
গ) প্লেটোর
ঘ) মিল্টনের
উত্তর: ক) ভিক্টর হুগোর
১০০. কার উপদেশ পেয়ে দস্যু রত্নাকর দস্যুবৃত্তি ছেড়ে দেন?
ক) ব্রহ্মার
খ) মহাদেবের
গ) বিষ্ণুর
ঘ) শ্রীকৃষ্ণের
উত্তর: ক) ব্রহ্মার
১০১. রোঁদ্যার শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য কোনটি?
ক) চিন্তাবিদ
খ) আদম
গ) বাঘার্স অব ক্যালে
ঘ) ইভ
উত্তর: গ) বাঘার্স অব ক্যালে
১০২. প্রাচীন আর্যসমাজের চতুর্থ বর্ণের তৃতীয় স্তর কোনটি?
ক) ব্রাহ্মণ
খ) শূদ্র
গ) ক্ষত্রিয়
ঘ) বৈশ্য
উত্তর: ঘ) বৈশ্য
১০৩. আর্যসমাজের চতুর্থ বর্ণের মধ্যে নিম্নতম স্তর কোনটি?
ক) ব্রাহ্মণ
খ) ক্ষত্রিয়
গ) বৈশ্য
ঘ) শূদ্র
উত্তর: ঘ) শূদ্র
১০৪. রামচন্দ্রের প্রতি বশিষ্ঠ মুনির উপদেশ-সংবলিত সংস্কৃত রামায়ণ হলো—
]ক) বাল্মীকি রামায়ণ
খ) কৃত্তিবাস রামায়ণ
গ) যোগবশিষ্ঠ রামায়ণ
ঘ) চন্দ্রাবতী রামায়ণ
উত্তর: গ) যোগবশিষ্ঠ রামায়ণ
১০৫. যোগ ও আত্মজ্ঞান সম্পর্কিত বিবিধ বিষয় উপাখ্যানসহ উপদেশাকারে আলোচিত হয়েছে কীসে?
ক) বাল্মীকি রামায়ণে
খ) যোগবশিষ্ঠ রামায়ণে
গ) কৃত্তিবাস রামায়ণে
ঘ) চন্দ্রাবতী রামায়ণে
উত্তর: খ) যোগবশিষ্ঠ রামায়ণে
১০৬. প্রাচীন আর্যসমাজে কৃষিকাজ বা ব্যবসাবাণিজ্য করত কারা?
ক) ব্রাহ্মণেরা
খ) ক্ষত্রিয়েরা
গ) বৈশ্যেরা
ঘ) শূদ্ররা
উত্তর: গ) বৈশ্যেরা
১০৭. ‘মনোরঞ্জন’ শব্দের অর্থ কী?
ক) মনের সন্তোষ সাধন
খ) মানসিক প্রশান্তি
গ) আমোদ-প্রমোদ
ঘ) মনকে আনন্দদান
উত্তর: ক) মনের সন্তোষ সাধন
১০৮. গীতিকবিতা হলো—
ক) পরিমানুষের কবিতা
খ) আত্মভাবপ্রধান কবিতা
গ) সুরপ্রধান কবিতা
ঘ) ছন্দপ্রধান কবিতা
উত্তর: খ) আত্মভাবপ্রধান কবিতা
১০৯. ‘প্রবৃত্তি’ শব্দটির অর্থ কী?
ক) প্রকৃত
খ) ইচ্ছা
গ) অনুভূতি
ঘ) স্বাভাবিকতা
উত্তর: খ) ইচ্ছা
১১০. ‘বৈশ্যা লেখক’ বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন—
ক) উচ্চশ্রেণির লেখককে
খ) নিম্নশ্রেণির লেখককে
গ) মধ্যমশ্রেণির লেখককে
ঘ) জনপ্রিয় শ্রেণির লেখককে
উত্তর: খ) নিম্নশ্রেণির লেখককে
১১১. ‘রঙ্গভূমি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) আমোদ-প্রমোদের জায়গা
খ) বক্তৃতা দেওয়ার জায়গা
গ) নাট্যমঞ্চ
ঘ) খেলার ময়দান
উত্তর: ক) আমোদ-প্রমোদের জায়গা
১১২. ‘মোক্ষলাভ’ অর্থ কী?
ক) অসুখ থেকে মুক্তি অর্জন
খ) পাপ থেকে মুক্তি অর্জন
গ) আত্মার মুক্তি অর্জন
ঘ) ভবপারে মুক্তি অর্জন
উত্তর: গ) আত্মার মুক্তি অর্জন
১১৩. ‘শূদ্র’ কোন শ্রেণির জাতি?
ক) প্রাচীন আর্যসমাজের চতুর্থবর্ণের উচ্চশ্রেণি
খ) প্রাচীন আর্যসমাজের চতুর্থবর্ণের তৃতীয় শ্রেণি
গ) প্রাচীন আর্যসমাজের চতুর্থবর্ণের দ্বিতীয় শ্রেণি
ঘ) প্রাচীন আর্যসমাজের চতুর্থবর্ণের নিম্নশ্রেণি
উত্তর: ঘ) প্রাচীন আর্যসমাজের চতুবর্ণের নিম্নশ্রেণি
১১৪. ‘তত্ত্ব’ শব্দটির অর্থ কী?
ক) দুর্ভেদ্য
খ) মতবাদ
গ) তথ্য
ঘ) দুর্লভ
উত্তর: খ) মতবাদ
১১৫. ‘শ্রবণ’ অর্থ কী?
ক) দেখা
খ) শোনা
গ) লেখা
ঘ) উপলব্ধি করা
উত্তর: খ) শোনা
১১৬. ‘Lyric’-এর অর্থ কী?
ক) বালককবিতা
খ) বিমূর্তকবিতা
গ) গীতিকবিতা
ঘ) ছড়া
উত্তর: গ) গীতিকবিতা
১১৭. ‘পরমাত্মা’ অর্থ কী?
ক) পরর আত্মা
খ) ঈশ্বর
গ) নিজের আত্মা
ঘ) বিশেষ আত্মা
উত্তর: খ) ঈশ্বর
১১৮. ‘খেলো কথা’ অর্থ কী?
ক) খেলা করা
খ) মজার করা
গ) মন্দ করা
ঘ) অসার করা
উত্তর: ঘ) অসার করা
১১৯. ‘বৈশ্য’ কাদেরকে বলা হয়?
ক) ব্যবসায়ী শ্রেণিকে
খ) উচ্চ শ্রেণিকে
গ) ব্রাহ্মণ শ্রেণিকে
ঘ) নিম্ন শ্রেণিকে
উত্তর: ক) ব্যবসায়ী শ্রেণিকে
১২০. ‘কৌপীন’ অর্থ কী?
ক) ল্যাঙট
খ) টুপি
গ) হিজাব
ঘ) কোর্তা
উত্তর: ক) ল্যাঙট
১২১. ‘কস্মিনকালেও’ শব্দটির অর্থ কী?
ক) অতীতকালেও
খ) ভবিষ্যতেও
গ) কখনো
ঘ) মাঝে মাঝে
উত্তর: গ) কখনো
১২২. ‘সাহিত্যের খেলা’ কোন জাতীয় রচনা?
ক) প্রবন্ধ
খ) উপন্যাস
গ) গল্প
ঘ) প্রহসন
উত্তর: ক) প্রবন্ধ
১২৩. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধের নামকরণ কীভাবে করা হয়েছে?
ক) বিষয়বস্তুর উপর ভিত্তি করে
খ) অন্তর্নিহিত তাৎপর্যের উপর ভিত্তি করে
গ) প্রতীকের উপর ভিত্তি করে
ঘ) বক্তব্যের ধরনের উপর ভিত্তি করে
উত্তর: ক) বিষয়বস্তুর উপর ভিত্তি করে
১২৪. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধে ব্যক্ত হয়েছে—
ক) সাহিত্যের প্রকৃত স্বরূপ
খ) সাহিত্যের আদর্শ ও উদ্দেশ্য
গ) সাহিত্য ও খেলাধুলার গুরুত্ব
ঘ) সাহিত্যে খেলাধুলার প্রভাব
উত্তর: খ) সাহিত্যের আদর্শ ও উদ্দেশ্য
১২৫. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধে লেখকের—
ক) প্রগতিশীল মনের পরিচয় পাওয়া যায়
খ) সনাতন মানসিকতার পরিচয় পাওয়া যায়
গ) বিপ্লবী মানসিকতার পরিচয় পাওয়া যায়
ঘ) কোমল মনের পরিচয় পাওয়া যায়
উত্তর: ক) প্রগতিশীল মনের পরিচয় পাওয়া যায়
১২৬. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধের সাথে কোনটির আঙ্গিকগত মিল রয়েছে?
ক) বিলাসী
খ) হৈমন্তী
গ) অর্ধাঙ্গী
ঘ) কমলাকান্তের জবানবন্দি
উত্তর: গ) অর্ধাঙ্গী
১২৭. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক) ‘ভারতী’ পত্রিকায়
খ) ‘সবুজপত্র’ পত্রিকায়
গ) ‘সমাচার দর্পণ’ পত্রিকায়
ঘ) ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায়
উত্তর: খ) ‘সবুজপত্র’ পত্রিকায়
১২৮. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধটি ‘সবুজপত্র’ পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়?
ক) ১৩২২ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়
খ) ১৩২২ বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায়
গ) ১৩২২ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায়
ঘ) ১৩২২ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায়
উত্তর: ক) ১৩২২ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়
১২৯. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধটি কত সালে ‘প্রবন্ধসংগ্রহ’ বইয়ে সংকলিত হয়?
ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৩ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৫ সালে
উত্তর: ক) ১৯৫২ সালে
১৩০. ‘সাহিত্যের খেলা’ প্রবন্ধটির মূল প্রতিপাদ্য বিষয় কী?
ক) সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ
খ) সাহিত্যের উদ্দেশ্য বিশ্লেষণ
গ) সাহিত্যের গুরুত্ব বিশ্লেষণ
ঘ) সাহিত্যের প্রয়োজনীয়তা বিশ্লেষণ
উত্তর: খ) সাহিত্যের উদ্দেশ্য বিশ্লেষণ
১৩১. ‘সাহিত্যের খেলা’ নামকরণের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে—
ক) সাহিত্যের প্রকৃত রূপ
খ) সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য
গ) সাহিত্য ও খেলাধুলার গুরুত্ব
ঘ) সাহিত্যে খেলার গুরুত্ব
উত্তর: ঘ) সাহিত্যে খেলার গুরুত্ব
