‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি ‘ভালো ও ছায়া’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। কে কী মনে করবে, কে কী সমালোচনা করবে এই ভেবে তারা বসে থাকে। এর ফলে কাজ এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়-ভীতি-সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।
১. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করা অনুচিত?
(ক) সংকোচ
(খ) সংশয়
(গ) সংকল্প
(ঘ) বাধা
উত্তর: (গ) সংকল্প
২. আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান?
(ক) রোগাক্রান্ত হওয়ার ভয়ে
(খ) সমালোচনার ভয়ে
(গ) সহযোগিতার ভয়ে
(ঘ) ছোট হওয়ার ভয়ে
উত্তর: (খ) সমালোচনার ভয়ে
৩. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ?
(ক) ভয়হীনতা
(খ) পরোপকারিতা
(গ) সাহসিকতা
(ঘ) সংকোচহীনতা
উত্তর: (ঘ) সংকোচহীনতা
৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা অনুসারে মানুষ কীসের সমালোচনা করে?
(ক) কাজের
(খ) বয়সের
(গ) জাতের
(ঘ) ধর্মের
উত্তর: (ক) কাজের
৫. কবির মতে, আমরা কাজ করতে পারি না কেন?
(ক) ব্যর্থ সংকল্প সাধনে
(খ) লোকের নিরুৎসাহে
(গ) ভয় আর লজ্জায়
(ঘ) কাজে বাধা পাওয়ায়
উত্তর: (গ) ভয় আর লজ্জায়
৬. কবির মতে, কীসে আমাদের সংকল্প টলে?
(ক) সংশয়ে
(খ) ভয়ে
(গ) লাজে
(ঘ) ভীতিতে
উত্তর: (ক) সংশয়ে
৭. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার শিক্ষা অনুযায়ী কোনো মহৎ কাজ করতে কোনটিকে উপেক্ষা করতে হবে?
(ক) সংকীর্ণতা
(খ) আর্থিক দীনতা
(গ) দ্বিধা ও সংকোচ
(ঘ) বাধাবিপত্তি
উত্তর: (গ) দ্বিধা ও সংকোচ
৮. কামিনী রায়ের জন্ম কোন জেলায়?
(ক) যশোর
(খ) বরিশাল
(গ) খুলনা
(ঘ) চট্টগ্রাম
উত্তর: (খ) বরিশাল
৯. কত খ্রিষ্টাব্দে কবি কামিনী রায় জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৬৪ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৬৫ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৬৬ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৬৭ খ্রিষ্টাব্দে
উত্তর: (ক) ১৮৬৪ খ্রিষ্টাব্দে
১০. নিচের কোন কবি কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) সুকান্ত ভট্টাচার্য
(গ) কামিনী রায়
(ঘ) কায়কোবাদ
উত্তর: (গ) কামিনী রায়
১১. কামিনী রায়ের কবিতায় কীসের সহজ-সরল প্রকাশ লক্ষ করা যায়?
(ক) নাগরিক জীবনের
(খ) গ্রাম্য জীবনের
(গ) আশা-নিরাশার
(ঘ) আনন্দ-বেদনার
উত্তর: (ঘ) আনন্দ-বেদনার
১২. কবি কামিনী রায়ের পেশা কী ছিল?
(ক) চিকিৎসা
(খ) ব্যবসায়
(গ) অধ্যাপনা
(ঘ) ওকালতি
উত্তর: (গ) অধ্যাপনা
১৩. কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহ্যের নাম কী?
(ক) আতুর
(খ) বিজলী
(গ) গুঞ্জন
(ঘ) আকুল
উত্তর: (গ) গুঞ্জন
১৪. কোনটি কামিনী রায়ের রচিত কাব্যগ্রন্থ নয়?
(ক) ছায়াহরিণ
(খ) আলো ও ছায়া
(গ) গুঞ্জন
(ঘ) দীপ ও ধূপ
উত্তর: (ক) ছায়াহরিণ
১৫. কামিনী রায় কবে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৩৩ সালে
(খ) ১৯৩৫ সালে
(গ) ১৯৩৭ সালে
(ঘ) ১৯৪০ সালে
উত্তর: (ক) ১৯৩৩ সালে
১৬. কোন বিশ্ববিদ্যালয় কবি কামিনী রায়কে জগততারিণী পুরস্কারে ভূষিত করে?
(ক) কলকাতা
(খ) বিশ্বভারতী
(গ) আলিগড়
(ঘ) ঢাকা
উত্তর: (ক) কলকাতা
১৭. লোকের সমালোচনার ভয়ে সর্বদা কী টলে বলে কবি উল্লেখ করেছেন?
(ক) সংকল্প
(খ) মাথা
(গ) কাজ
(ঘ) হাত
উত্তর: (ক) সংকল্প
১৮. আমাদের মনের সংকল্প নড়বড়ে হয়ে যায় কেন?
(ক) ব্যর্থতার ভয়ে
(খ) লোকভয়ে
(গ) আত্মাশক্তি বলে
(ঘ) দৃঢ়তার অভাবে
উত্তর: (খ) লোকভয়ে
১৯. ‘পাছে লোকে কিছু বলে’ এমন মনোভাব মানুষকে কী করে?
(ক) ব্যথিত করে
(খ) আলোচিত করে
(গ) সংশয়ে ফেলে
(ঘ) গুরুত্বহীন করে
উত্তর: (গ) সংশয়ে ফেলে
২০. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন?
(ক) সংকোচের কারণে
(খ) দুর্বলতার কারণে
(গ) হতাশার কারণে
(ঘ) লজ্জার কারণে
উত্তর: (ক) সংকোচের কারণে
২১. আমাদের অন্তরের চিন্তাগুলোকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
(ক) বৃষ্টির সাথে
(খ) তারার সাথে
(গ) কুয়াশার সাথে
(ঘ) বুদবুদের সাথে
উত্তর: (ঘ) বুদবুদের সাথে
২২. কবির মতে, হৃদয়ে বুদবুদের মতো ওঠা চিন্তা কোথায় মিশে যায়?
(ক) নয়নের জলে
(খ) মিলিত দলে
(গ) হৃদয়ের তলে
(ঘ) উপেক্ষার ছলে
উত্তর: (গ) হৃদয়ের তলে
২৩. ‘হৃদয়ে বুদবুদের মতো’— কী ওঠে?
(ক) শুভ্র চিন্তা
(খ) সংকল্প
(গ) স্নেহের কথা
(ঘ) মহৎ উদ্দেশ্য
উত্তর: (ক) শুভ্র চিন্তা
২৪. ‘শুভ্র চিন্তা’ বলতে কী বোঝায়?
(ক) নির্মল চিন্তা
(খ) শুভ চিন্তা
(গ) কল্যাণ চিন্তা
(ঘ) প্রগতির চিন্তা
উত্তর: (গ) কল্যাণ চিন্তা
২৫. হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই মিশে যায় কেন?
(ক) বাধা পাওয়ার
(খ) বিষাদগ্রস্ততার জন্য
(গ) সংশয়ের কারণে
(ঘ) উপেক্ষা করায়
উত্তর: (গ) সংশয়ের কারণে
২৬. সোমা প্রচণ্ড শীতের সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় বস্ত্রহীন একটি শিশুকে দেখে কাঁদতে দেখেও চোখের জল মুছে নিয়ে চলে গেল। সোমার ক্ষেত্রে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন চরণ প্রযোজ্য?
(ক) করিতে পারি না কাজ / সদা ভয়, সদা লাজ
(খ) হৃদয়ে বুদ্বুদ মতো / উঠে শুভ্র চিন্তা কত,
গ) কাঁদে প্রাণ যবে, আঁখি সযত্নে শুষ্ক রাখি
(ঘ) সংশয়ে সংকল্প সদা টলে / পাছে লোকে কিছু বলে।
উত্তর: (গ) কাঁদে প্রাণ যবে, আঁখি সযত্নে শুষ্ক রাখি
২৭. ‘কাঁদে প্রাণ যবে, আঁখি সযত্নে শুষ্ক রাখি’— কেন?
(ক) সমালোচনার ভয়ে
(খ) লোকলজ্জার ভয়ে
(গ) সীমাহীন মনোকষ্টে
(ঘ) সাহসের অভাবে
উত্তর: (খ) লোকলজ্জার ভয়ে
২৮. ‘সযত্নে শুষ্ক রাখি’— এখানে কোনটি শুষ্ক রাখার কথা বলা হয়েছে?
(ক) প্রাণ
(খ) হৃদয়
(গ) আঁখি
(ঘ) বস্ত্র
উত্তর: (গ) আঁখি
২৯. আমায়োর প্রাণ সংবেদনায় কাঁদলেও চোখের পাতা শুকনো রাখি কেন?
(ক) ছোট হয়ে যাওয়ার ভয়ে
(খ) আবেগকে গোপন করার জন্য
(গ) সমালোচনা এড়ানোর জন্য
(ঘ) দুর্বলতা লুকানোর অভিপ্রায়ে
উত্তর: (খ) আবেগকে গোপন করার জন্য
৩০. ‘সযত্নে’ বলতে বোঝায়—
(ক) যত্ন করা
(খ) যত্ন সহকারে
(গ) যত্ন করা উচিত
(ঘ) যত্ন করতে হবে
উত্তর: (খ) যত্ন সহকারে
৩১. নয়নের জল কীসের?
(ক) শুষ্ক
(খ) নির্মল
(গ) মহৎ
(ঘ) সাদা
উত্তর: (খ) নির্মল
৩২. ‘পরশ তাহার মায়ের স্নেহের মতো ভুল্যায় খানিক মনের ব্যথা যত’— চরণদ্বয়ের বক্তব্যে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিষয়টি গুরুত্ব ফুটে উঠেছে?
(ক) শুভ চিন্তা
(খ) নির্মল জল
(গ) স্নেহের কথা
(ঘ) হৃদয়ের বুদ্বুদ
উত্তর: (গ) স্নেহের কথা
৩৩. স্নেহপূর্ণ কথা কী দূর করে?
(ক) ভীতি
(খ) সংশয়
(গ) অশ্রু
(ঘ) ব্যথা
উত্তর: (ঘ) ব্যথা
৩৪. ‘একটি স্নেহের কথা/প্রশমিত পারে ব্যথা’— এখানে ব্যথিত ব্যক্তিকে কী দিতে বলা হয়েছে?
(ক) সান্ত্বনা
(খ) অনুপ্রেরণা
(গ) ভালোবাসা
(ঘ) পরামর্শ
উত্তর: (ক) সান্ত্বনা
৩৫. একটি সুন্দর কথা দ্বারা কেউ কেউ মানুষের ব্যথা দূর করে না কেন?
(ক) কথার মর্যাদা নেই
(খ) সমালোচনার ভয়ে
(গ) সহায়তা দানকে ভয়ে
(ঘ) পরশ্রীকাতরতায়
উত্তর: (খ) সমালোচনার ভয়ে
৩৬. কবি কামিনী রায়ের মতে, একটি স্নেহের কথা কী ভূমিকা রাখতে পারে?
(ক) আনন্দ জাগাতে পারে
(খ) কষ্ট লাঘব করতে পারে
(গ) বিষাদগ্রস্ত করে তুলতে পারে
(ঘ) জীবনে সাফল্য বয়ে আনতে পারে
উত্তর: (খ) কষ্ট লাঘব করতে পারে
৩৭. কবি কামিনী রায় কোন উদ্দেশ্যগুলোকে মিলাতে পারেন না?
(ক) ভালো
(খ) মহৎ
(গ) শুভ্র
(ঘ) মন্দ
উত্তর: (খ) মহৎ
৩৮. বিধাতা প্রাণ দিয়েছেন কেন?
(ক) ম্রিয়মাণ থাকার জন্য
(খ) প্রাণহীন থাকার জন্য
(গ) হতাশাগ্রস্ত থাকার জন্য
(ঘ) উজ্জ্বল থাকার জন্য
উত্তর: (ঘ) উজ্জ্বল থাকার জন্য
৩৯. শক্তি মরে কীভাবে?
(ক) পরিশ্রমে
(খ) অলসতায়
(গ) ভীতির কবলে
(ঘ) অনাহারে
উত্তর: (গ) ভীতির কবলে
৪০. শক্তি মরে কিসের কবলে?
(ক) সংশয়ের
(খ) ভীতির
(গ) হৃদয়ের
(ঘ) উপেক্ষার
উত্তর: (খ) ভীতির
৪১. ভীতির কবলে শক্তি মরে কেন?
(ক) প্রাণের ভয়ে
(খ) উপেক্ষার ভয়ে
(গ) সমালোচনার ভয়ে
(ঘ) মন দুর্বল বলে
উত্তর: (গ) সমালোচনার ভয়ে
৪২. ‘সদা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সাদা
(খ) সবসময়
(গ) সুন্দর
(ঘ) সমান
উত্তর: (খ) সবসময়
৪৩. ‘সংশয়’ শব্দের আভিধানিক অর্থ কী?
(ক) দ্বিধা
(খ) যুক্তি
(গ) পছন্দ
(ঘ) আনন্দ
উত্তর: (ক) দ্বিধা
৪৪. এককথায় মনের দৃঢ় ইচ্ছাকে কী বলা যায়?
(ক) সদিচ্ছা
(খ) সংকল্প
(গ) জিঘাংসা
(ঘ) জিজ্ঞাসা
উত্তর: (খ) সংকল্প
৪৫. মনের দৃঢ় ইচ্ছাগুলো কোন কারণে পূরণ হয় না?
(ক) দ্বিধা
(খ) চিন্তা
(গ) ভীরুতা
(ঘ) হতাশা
উত্তর: (ক) দ্বিধা
৪৬. ‘শুভ্র’ শব্দের আভিধানিক অর্থ কী?
(ক) শুভ্র
(খ) কাতর
(গ) সাদা
(ঘ) দ্বিধা
উত্তর: (গ) সাদা
৪৭. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ‘শুভ্র’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সাদাসিধা অর্থে
(খ) সাদা অর্থে
(গ) অমলিন অর্থে
(ঘ) অবহেলা অর্থে
উত্তর: (গ) অমলিন অর্থে
৪৮. ‘যবে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) যখন
(খ) তখন
(গ) যেদিন
(ঘ) যাবে
উত্তর: (ক) যখন
৪৯. ‘প্রশমিত’ শব্দের অর্থ কী?
(ক) প্রশমন করতে
(খ) পরিবর্তন করতে
(গ) নিবারণ করতে
(ঘ) পরিবর্ধন করতে
উত্তর: (গ) নিবারণ করতে
৫০. ‘উপেক্ষা’ শব্দের অর্থ কী?
(ক) অবহেলা করা
(খ) ঘৃণা করা
(গ) প্রত্যাখ্যান করা
(ঘ) তাচ্ছিল্য করা
উত্তর: (ক) অবহেলা করা
৫১. ‘ছল’ শব্দের অর্থ কী?
(ক) ছুতা
(খ) ইচ্ছা
(গ) দ্বিধা
(ঘ) ভয়
উত্তর: (ক) ছুতা
৫২. ‘ম্রিয়মাণ’ বলতে কোনটি বোঝায়?
(ক) বিষাদগ্রস্ত
(খ) অভাবগ্রস্ত
(গ) দ্বিধাগ্রস্ত
(ঘ) শঙ্কাগ্রস্ত
উত্তর: (ক) বিষাদগ্রস্ত
৫৩. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূল উপজীব্য বিষয় হলো—
(ক) অন্যায়ের প্রতিবাদী হওয়া
(খ) অন্যের উপকারে এগিয়ে আসা
(গ) নিশঙ্কচিত্তে জীবন পথে পরিচালিত হওয়া
(ঘ) সর্বদা সত্য কথা বলা
উত্তর: (গ) নিশঙ্কচিত্তে জীবন পথে পরিচালিত হওয়া
৫৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার উদ্দেশ্য কী?
(ক) মানুষকে স্বাবলম্বী করা
(খ) মানুষকে গুরুত্ব দেওয়া
(গ) মানুষকে সহনশীল করা
(ঘ) মানুষকে কর্মোদ্যমী করা
উত্তর: (ঘ) মানুষকে কর্মোদ্যমী করা
৫৫. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) আলো ও ছায়া
(খ) মাল্য ও নির্মাল্য
(গ) দ্বীপ ও ধূপ
(ঘ) গুঞ্জন
উত্তর: (ক) আলো ও ছায়া
৫৬. সদিচ্ছা বাস্তবায়নের উপায় কী?
(ক) অন্যের পরামর্শ গ্রহণ
(খ) অন্যের আদর্শ অনুসরণ
(গ) লোকলজ্জার ভয় পরিহার
(ঘ) লোকমুখে প্রশংসার প্রত্যাশা
উত্তর: (গ) লোকলজ্জার ভয় পরিহার
৫৭. দৃঢ় মনোবল থাকলে কী উপেক্ষা করা যায়?
(ক) লোকলজ্জা
(খ) লোকনিন্দা
(গ) লোকস্মৃতি
(ঘ) লোকনীতি
উত্তর: (ক) লোকলজ্জা
