You are currently viewing নারী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন : ৬০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নারী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন : ৬০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাম্যবাদী কবি নর-নারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তাঁর মতে, পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান। কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি। এখন দিন এসেছে সম অধিকারের। তাই নারীর ওপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ন করা চলবে না। নারী-পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে।


১. কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৭১

(খ) ১৯৭২

(গ) ১৯৭৫

(ঘ) ১৯৭৬

উত্তর: (ঘ) ১৯৭৬

২. বীরের স্মৃতিস্তম্ভের পাশে কোনটি লেখা নেই?

(ক) বোনের সেবা

(খ) নারীর সিঁথির সিঁদুর

(গ) স্ত্রীর আত্মত্যাগ

(ঘ) বধূর আত্মত্যাগ

উত্তর: (ক) বোনের সেবা

৩. ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?

(ক) হাততালি

(খ) উচ্চস্বর

(গ) মধুর ধ্বনি

(ঘ) জয়ঢাক

উত্তর: (ক) হাততালি

৪. ‘নারী’ কবিতার রচয়িতা কে?

(ক) জসীমউদ্দীন

(খ) কামিনী রায়

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (ঘ) কাজী নজরুল ইসলাম

৫. ‘নারী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

(ক) সাম্যবাদী

(খ) বিষের বাঁশী

(গ) অগ্নি-বীণা

(ঘ) সর্বহারা

উত্তর: (ক) সাম্যবাদী

৬. কাজী নজরুল ইসলাম নারী-পুরুষকে কীভাবে দেখেন?

(ক) সহযোগী হিসেবে

(খ) সমান হিসেবে

(গ) প্রতিপক্ষ হিসেবে

(ঘ) সবল হিসেবে

উত্তর: (খ) সমান হিসেবে

৭. পৃথিবীর মানবসভ্যতা নির্মাণে প্রয়োজন কোনটি?

(ক) নারীর অধিকার প্রতিষ্ঠা

(খ) পুরুষের অধিকার কমানো

(গ) নারী ও পুরুষের সমান অধিকার

(ঘ) নারীর অগ্রাধিকার

উত্তর: (গ) নারী ও পুরুষের সমান অধিকার

৮. নারীর অবমাননা কোথায়?

(ক) ধর্মচর্চায়

(খ) বৈজ্ঞানিক আবিষ্কারে

(গ) যুদ্ধ জয়ে

(ঘ) সভ্যতার অগ্রযাত্রায়

উত্তর: (ঘ) সভ্যতার অগ্রযাত্রায়

৯. কবির মতে, এখন কিসের দিন এসেছে?

(ক) বৈষম্য নিরসনের

(খ) সম-অধিকারের

(গ) পরাধীনতার

(ঘ) শৃঙ্খলমুক্তির

উত্তর: (খ) সম-অধিকারের

১০. ‘নারী’ কবিতায় কবি কিসের গান গেয়েছেন?

(ক) নারী-পুরুষের ভেদাভেদ থাকায়

(খ) নারী-পুরুষের কল্যাণ কামনায়

(গ) নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠায়

(ঘ) নারী-পুরুষের স্বীকৃতির জন্য

উত্তর: (গ) নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠায়

১১. পৃথিবীতে কার অবদান বেশি লেখা হয়েছে?

(ক) পুরুষের

(খ) নারীর

(গ) বিজ্ঞানীর

(ঘ) আইনজীবীর

উত্তর: (ক) পুরুষের

১২. নারী-পুরুষ উভয়কে কাজ করতে হবে—

(ক) রাষ্ট্র পরিচালনার জন্য

(খ) সুন্দর সমাজের জন্য

(গ) নিজেদের স্বার্থ রক্ষার জন্য

(ঘ) উজ্জ্বল ভবিষ্যতের জন্য

উত্তর: (ঘ) উজ্জ্বল ভবিষ্যতের জন্য

১৩. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি ছাপা হয় কোন পত্রিকায়?

(ক) বিজলী

(খ) নবযুগ

(গ) ধূমকেতু

(ঘ) লাঙল

উত্তর: (ক) বিজলী

১৪. ‘বিজলী’ কী ধরনের পত্রিকা?

(ক) দৈনিক

(খ) সাপ্তাহিক

(গ) পাক্ষিক

(ঘ) মাসিক

উত্তর: (খ) সাপ্তাহিক

১৫. কাজী নজরুল ইসলামের রচনাবলি কিসের উত্তম দৃষ্টান্ত?

(ক) অসাম্প্রদায়িক চেতনার

(খ) সাম্প্রদায়িক চেতনার

(গ) প্রকৃতিপ্রেমের

(ঘ) দেশপ্রেমের

উত্তর: (ক) অসাম্প্রদায়িক চেতনার

১৬. আরবি-ফারসি শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কায়কোবাদ

(গ) কামিনী রায়

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (ঘ) কাজী নজরুল ইসলাম

১৭. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কত সালে?

(ক) ১৯৭০

(খ) ১৯৭২

(গ) ১৯৭৪

(ঘ) ১৯৭৬

উত্তর: (ঘ) ১৯৭৬

১৮. ১৮৯৯ খ্রিস্টাব্দের কত তারিখে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন?

(ক) ২৪শে মে

(খ) ২৫শে আগস্ট

(গ) ২৯শে আগস্ট

(ঘ) ২৫শে এপ্রিল

উত্তর: (ক) ২৪শে মে

১৯. কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?

(ক) ১৯১৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯২০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে

উত্তর: (খ) ১৯১৯ খ্রিস্টাব্দে

২০. কোন কবি বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) সুকান্ত ভট্টাচার্য

(গ) আহসান হাবীব

(ঘ) শামসুর রাহমান

উত্তর: (ক) কাজী নজরুল ইসলাম

২১. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?

(ক) বিয়াল্লিশ

(খ) তেতাল্লিশ

(গ) চয়াল্লিশ

(ঘ) পঁয়তাল্লিশ

উত্তর: (খ) তেতাল্লিশ

২২. বাংলাদেশ সরকারের উদ্যোগে কবি নজরুলকে কত সালে ঢাকায় আনা হয়?

(ক) ১৯৭১ সালে

(খ) ১৯৭২ সালে

(গ) ১৯৭৩ সালে

(ঘ) ১৯৭৪ সালে

উত্তর: (খ) ১৯৭২ সালে

২৩. কবি নজরুল “সাম্যের গান গাই” বলতে কী বুঝিয়েছেন?

(ক) নারীর সম-অধিকার

(খ) পুরুষের সম-অধিকার

(গ) শিশুর সম-অধিকার

(ঘ) সবার সম-অধিকার

উত্তর: (ঘ) সবার সম-অধিকার

২৪. ‘নারী’ কবিতায় নজরুল নারীকে কার সমকক্ষ হিসেবে তুলে ধরেছেন?

(ক) মায়ের

(খ) নরের

(গ) শিশুর

(ঘ) দেবীর

উত্তর: (খ) নরের

২৫. ‘নারী’ কবিতায় কবি নজরুল কোন সাম্যের গান গেয়েছেন?

(ক) হিন্দু-মুসলিমের অভেদ

(খ) নারী-পুরুষের অভেদ

(গ) ধনী-দরিদ্রের কল্যাণ

(ঘ) অর্ধেক নারী, অর্ধেক পুরুষের

উত্তর: (খ) নারী-পুরুষের অভেদ

২৬. রাজুর মা মনে করেন যে রাজু পুরুষ মানুষ বলে তার বেশি খাওয়া উচিত কিন্তু মীনা ও রাজুর বাবা মনে করেন তাদের দুজনেরই সমান খাওয়া উচিত। রাজুর বাবার এ সিদ্ধান্ত ‘নারী’ কবিতার কোন বিষয়টিকে ফুটিয়ে তোলে?

(ক) নারীর স্বাধীনতা

(খ) সুষম পুষ্টির প্রয়োজনীয়তা

(গ) নারী-পুরুষের সমতা

(ঘ) খাদ্যাভ্যাস পরিবর্তন

উত্তর: (গ) নারী-পুরুষের সমতা

২৭. ‘আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই’— চরণটিতে কবি কাজী নজরুল ইসলামের কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে?

(ক) সাম্যবাদী মানসিকতা

(খ) অসাম্প্রদায়িক চেতনা

(গ) সাম্যবোধ

(ঘ) অধিকার চেতনা

উত্তর: (ক) সাম্যবাদী মানসিকতা

২৮. কবি ‘কল্যাণকর’ শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?

(ক) আত্মত্যাগ

(খ) অভিযান

(গ) হিতকরী

(ঘ) অস্ত্র

উত্তর: (গ) হিতকরী

২৯. পাপ, তাপ, বেদনা অশ্রুবারি কোথায় এলো?

(ক) অভিমানের

(খ) যুগে

(গ) পীড়নে

(ঘ) বিশ্বে

উত্তর: (ঘ) বিশ্বে

৩০. ‘জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান / মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।’— এ চরণে কবির কোন মানসিকতা প্রকাশিত হয়েছে?

(ক) নারীর প্রতি শ্রদ্ধা বোধ

(খ) নারীর অধিকারের স্বীকৃতি

(গ) নারীর যোগ্যতার মূল্যায়ন

(ঘ) নারীর ইতিহাসে অবস্থানের স্বীকৃতি

উত্তর: (ঘ) নারীর ইতিহাসে অবস্থানের স্বীকৃতি

৩১. ‘কত নারী দিল সিঁথির সিঁদুর’— পঙ্ক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) সিঁথিতে সিঁদুর দিয়ে সাজা

(খ) অসংখ্য নারীর বিধবা হওয়া

(গ) এক নারীর অন্য নারীকে সিঁদুর দেওয়া

(ঘ) অসংখ্য নারীর বিবাহিত হওয়া

উত্তর: (খ) অসংখ্য নারীর বিধবা হওয়া


৩২. ‘নারী’ কবিতায় নারী রণে কী দিল?

(ক) সেবা

(খ) সিঁদুর

(গ) হৃদয়

(ঘ) তাপ

উত্তর: (খ) সিঁদুর

৩৩. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।’ উদ্দীপকাংশে ফুটে উঠেছে ‘নারী’ কবিতার নারীর—

(ক) বঞ্চনা

(খ) আত্মত্যাগ

(গ) অধিকারহীনতা

(ঘ) বেদনা

উত্তর: (খ) আত্মত্যাগ

৩৪. নরের অবদানকথা লেখা হলেও নারীর অবদানের ইতিহাস লেখা হয়নি কেন?

(ক) নারীর প্রতি উদাসীনতার জন্য

(খ) নারীকে অবমূল্যায়নের জন্য

(গ) নারীর শক্তি কম বলে

(ঘ) নারীর অবদান কম বলে

উত্তর: (খ) নারীকে অবমূল্যায়নের জন্য

৩৫. নারীর আত্মত্যাগ কোথায় লেখা নাই?

(ক) ইতিহাসে

(খ) স্মৃতিস্তম্ভে

(গ) অভিযানে

(ঘ) আবিষ্কারে

উত্তর: (ক) ইতিহাসে

৩৬. ‘কত নারী দিল সিঁথির সিঁদুর’— ‘নারী’ কবিতায় বর্ণিত এ বাক্যে কোন জাতীয় মনোভাব প্রকাশিত হয়েছে?

(ক) নারীর অবদানের অস্বীকৃতি

(খ) নারীর বিধবা হওয়া

(গ) নারীর যথার্থ মর্যাদার অভাব

(ঘ) ইতিহাসে নারীর স্থান না দেওয়া

উত্তর: (ক) নারীর অবদানের অস্বীকৃতি

৩৭. ‘নারী’ কবিতায় কার সেবার কথা বলা হয়েছে?

(ক) দাদীর

(খ) মাতার

(গ) বোনের

(ঘ) বধূয়ের

উত্তর: (গ) বোনের

৩৮. ‘হৃদয় উপাড়ি’ শব্দযুগলের অন্তর্নিহিত অর্থ কোনটি?

(ক) সর্বোচ্চ যত্নে

(খ) হৃদয় ঢেলে

(গ) মমতা রসে

(ঘ) মায়া-মমতায়

উত্তর: (ক) সর্বোচ্চ যত্নে

৩৯. রুগ্ণ ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা… এখানে ‘নারী’ কবিতার নারী ধর্মের কোন দিকটি ফুটে উঠেছে?

(ক) মাতৃত্ব

(খ) নারীত্ব

(গ) প্রেম

(ঘ) ঔদার্য

উত্তর: (ক) মাতৃত্ব

৪০. ‘বিজয়-লক্ষ্মী নারী’ শব্দ দুটিতে নারীকে কী হিসেবে কল্পনা করা হয়েছে?

(ক) অভয়ঙ্করী দেবী

(খ) জয় চিহ্নিত নারী

(গ) জয়ের নিয়ন্তা দেবী

(ঘ) অংশভাক নারী

উত্তর: (গ) জয়ের নিয়ন্তা দেবী

৪১. ‘নারী’ কবিতায় কীরূপে নারী প্রেরণা ও শক্তি দিয়েছে?

(ক) মাতা রূপে

(খ) স্ত্রী ও বধূ রূপে

(গ) সাহসী রূপে

(ঘ) বিজয়-লক্ষ্মী রূপে

উত্তর: (ঘ) বিজয়-লক্ষ্মী রূপে

৪২. স্ত্রী কাঞ্চনের পরামর্শে স্বামী আলমের উপার্জনে তাদের সংসারে যেন চাঁদের হাট। উদ্দীপকের বক্তব্য সমর্থন করে কোন চরণ?

(ক) কেহ রহিবে না বন্দী

(খ) প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী

(গ) আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই

(ঘ) কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে

উত্তর: (খ) প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী

৪৩. পুরুষকে যুদ্ধ জয়ি হতে নারী প্রেরণা ছাড়া আর কী দিয়েছে?

(ক) ভয়

(খ) শক্তি

(গ) পীড়া

(ঘ) শান্তি

উত্তর: (খ) শক্তি

৪৪. ‘সে-যুগ হয়েছে বাসি’— এখানে ‘বাসি’ বলতে বোঝানো হয়েছে—

(ক) পচে যাওয়া

(খ) ফিরে আসা

(গ) নষ্ট হওয়া

(ঘ) গত হওয়া

উত্তর: (ঘ) গত হওয়া

৪৫. পুরুষ দাস ছিল না কেন?

(ক) ক্ষমতাওয়ান বলে

(খ) বীর্যবান বলে

(গ) যোগ্যতার কারণে

(ঘ) সমাজধর্ম বলে

উত্তর: (ঘ) সমাজধর্ম বলে

৪৬. আগের যুগের নারীরা কীরূপ ছিল?

(ক) রানি

(খ) প্রজা

(গ) দাসী

(ঘ) ক্ষমতাধর

উত্তর: (গ) দাসী

৪৭. ‘নারীরা আছিল দাসী।’ ‘নারী’ কবিতার উক্ত চরণে ‘দাসী’ কথাটি কী অর্থ প্রকাশ করে?

(ক) অজ্ঞ

(খ) পরাধীন

(গ) নিরক্ষর

(ঘ) দুর্বল

উত্তর: (খ) পরাধীন

৪৮. বেদনার যুগ, মানুষের যুগ আর কীসের যুগ আজ?

(ক) পরাধীনতার

(খ) কল্যাণের

(গ) সাম্যের

(ঘ) দাসত্বের

উত্তর: (গ) সাম্যের

৪৯. ‘কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি।’— এখানে ‘ডঙ্কা’ দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) ঢোল

(খ) জয়ঢাক

(গ) তবলা

(ঘ) শঙ্খ

উত্তর: (খ) জয়ঢাক

৫০. নিজের রচিত কারাগারে কে তিলে তিলে মরবে?

(ক) যোদ্ধা

(খ) নারী

(গ) পুরুষ

(ঘ) বীর

উত্তর: (গ) পুরুষ

৫১. বর্তমান যুগের ধর্ম কী?

(ক) ভেদাভেদ

(খ) সাম্য

(গ) বেদনা

(ঘ) পীড়ন

উত্তর: (খ) সাম্য

৫২. ‘পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’— এটি কার ধর্ম?

(ক) ধর্মের

(খ) সাম্যের

(গ) ন্যায়ের

(ঘ) যুগের

উত্তর: (ঘ) যুগের

৫৩. ‘ইটটি মারলে, পাটকেলটি খেতে হয়’— এ প্রবাদটির সাথে নিচের কোন চরণটির ভাব মিল রয়েছে?

(ক) কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি

(খ) যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী

(গ) কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি

(ঘ) পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই

উত্তর: (ঘ) পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই


৫৪. বাগানের ফুল ছিঁড়ে নেয় বলে রহিম সাহেব বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘুম থেকে উঠে তার ছেলে ফুল তুলতে গিয়ে তড়িতাহত হয়। উদ্দীপকের বক্তব্যের প্রতিফলন দেখা যায় নিচের কোন বাক্যে?

(ক) যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী

(খ) আপনারই রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভূগে

(গ) পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই

(ঘ) বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি

উত্তর: (গ) পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই

৫৫. ‘যেমন কর্ম তেমন ফল’— প্রবাদ বাক্যটির সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

(ক) বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি

(খ) অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর

(গ) পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই

(ঘ) কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি

উত্তর: (গ) পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই


৫৬. ‘নারী ও পুরুষ সমান’— এ উক্তিটির প্রতিফলন ঘটেছে কোন কবিতায়?

(ক) মানবধর্ম

(খ) প্রার্থনা

(গ) প্রার্থী

(ঘ) নারী

উত্তর: (ঘ) নারী


৫৭. ‘নারী’ কবিতায় কবির কোন দিক প্রবল হয়ে ফুটে উঠেছে?

(ক) মানবিকতা

(খ) অসাম্প্রদায়িকতা

(গ) সাম্যবাদিতা

(ঘ) বিচক্ষণতা

উত্তর: (গ) সাম্যবাদিতা


৫৮. সবার জন্য সমান অধিকার বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?

(ক) স্বাধিকার

(খ) সাম্য

(গ) সমতা

(ঘ) স্বত্বাধিকার

উত্তর: (খ) সাম্য

৫৯. ‘মহীয়ান’ শব্দটির অর্থ কী?

(ক) মহৎ কাজ

(খ) সুমহান

(গ) সৌন্দর্য

(ঘ) সুশৃঙ্খল

উত্তর: (খ) সুমহান

৬০. জয়ের নিয়ন্তা দেবী হিসেবে কাকে কল্পনা করা হয়?

(ক) নারীকে

(খ) সরস্বতীকে

(গ) কালীকে

(ঘ) লক্ষ্মীকে

উত্তর: (ক) নারীকে

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts