You are currently viewing লখার একুশে mcq : ৬০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

লখার একুশে mcq : ৬০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

লখার একুশে’ গল্পটিতে একুশে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা। কথা বলতে পারে না সে। কিন্তু তাতে কীট-বা আসে যায়। লখা উঠ দাঁলে উঠে লাল ফুল সংগ্রহ করে শহিদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আঁ আঁ আঁ ধ্বনির মধ্যে দিয়েই বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

১. লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়?

(ক) ঘুমাতে গেলে

(খ) মাকে কাছে পেলে

(গ) খেলার সঙ্গী পেলে

(ঘ) প্রভাতফেরির গান শুনলে

উত্তর: (খ) মাকে কাছে পেলে

২. লখাকে চোখ-কান বুজে দৌড় শুরু করতে হলো, কারণ—

(ক) সে ভয় পেয়েছিল

(খ) বাইরে অন্ধকার ছিল

(গ) তাকে ফুল আনতে হবে

(ঘ) মায়ের কাছে ফিরে যেতে হবে

উত্তর: (গ) তাকে ফুল আনতে হবে

৩. ‘লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন শান’— বাক্যটিতে মূলত কী প্রকাশিত হয়েছে?

(ক) কঠিন জীবন

(খ) সংগ্রামশীলতা

(গ) নিরুদ্বিগ্নতা

(ঘ) দরিদ্রতা

উত্তর: (ঘ) দরিদ্রতা

৪. লখার রাতের বিছানা কোনটি?

(ক) বস্তির নোংরা বিছানা

(খ) দোকানের সামনের বেঞ্চ

(গ) ফুটপাতের কঠিন শান

(ঘ) রেললাইনের কাঠের স্লিপার

উত্তর: (গ) ফুটপাতের কঠিন শান

৫. লখার বুকে কাশি আসার কারণ কী?

(ক) উঁচুতে থাকায়

(খ) দিনভর ঘুরে বেড়ানোয়

(গ) ঠান্ডা শানে শোয়ায়

(ঘ) লখা অসুস্থ থাকায়

উত্তর: (গ) ঠান্ডা শানে শোয়ায়

৬. ‘লখার একুশে’ গল্পে লখার মা কী করেন?

(ক) ভিখের কাজ করেন

(খ) কাগজ কুড়ান

(গ) ভিক্ষা করেন

(ঘ) রাস্তা ঝাড়ু দেন

উত্তর: (গ) ভিক্ষা করেন



৭. দিনভর লখার মা কী পরে থাকে?

(ক) ছালবাকল

(খ) ত্যানা

(গ) শাড়ি

(ঘ) চট

উত্তর: (খ) ত্যানা

৮. লখা কাকে দেখেনি এবং চেনে না?

(ক) বাবাকে

(খ) চাচাকে

(গ) বাবা-মাকে

(ঘ) মাকে

উত্তর: (ক) বাবাকে

১৯. বন্ধুদের সাথে লখার দিন কাটে কীভাবে?

(ক) ভিক্ষা করে

(খ) চুরি করে

(গ) মারামারি করে

(ঘ) গান গেয়ে

উত্তর: (গ) মারামারি করে

১০. রাতে মায়ের পাশে লখা কী ভুলে যায়?

(ক) খিদের কষ্ট

(খ) একুশে ফেব্রুয়ারির কথা

(গ) খেলার কথা

(ঘ) বন্ধুদের কথা

উত্তর: (ক) খিদের কষ্ট

১১. লখার বুক ভয়ে কেঁপে ওঠে কী দেখলে?

(ক) কুকুর

(খ) ছায়া

(গ) শিয়াল

(ঘ) অন্ধকার

উত্তর: (খ) ছায়া

১২. ছায়া দেখে কার বুক কাঁপে?

(ক) লখার

(খ) লখার বন্ধুর

(গ) লখার মায়ের

(ঘ) লখার বাবার

উত্তর: (ক) লখার

১৩. লখার মা ঘুমাচ্ছিল কেমন করে?

(ক) নাক ডেকে

(খ) মরা সাপের মতো

(গ) মুখ হা করে

(ঘ) কুম্ভকর্ণের মতো

উত্তর: (গ) মুখ হা করে

১৪. লখা চুপি চুপি পা ফেলে কোথায় হারিয়ে গেল?

(ক) মগডাল

(খ) ধোঁয়া ধোঁয়া কুয়াশায়

(গ) রেললাইনের ওপারে

(ঘ) প্রভাতফেরির মিছিলে

উত্তর: (খ) ধোঁয়া ধোঁয়া কুয়াশায়

১৫. লখা কেন চুপিচুপি পা ফেলে ধোঁয়া ধোঁয়া কুয়াশার মধ্যে হারিয়ে যায়?

(ক) মিছিলে যাওয়ার জন্য

(খ) এঁটোপাতা চাটাব জন্য

(গ) ফুল সংগ্রহ করার জন্য

(ঘ) ছেঁড়া কাগজ কুড়াবার জন্য

উত্তর: (গ) ফুল সংগ্রহ করার জন্য

১৬. ‘লখার একুশে’ গল্পে রেললাইনকে কীসের সাথে তুলনা করা হয়েছে?

(ক) নদী

(খ) সাপ

(গ) রাস্তা

(ঘ) মিছিল

উত্তর: (খ) সাপ

১৭. ধোঁয়া ধোঁয়া কুয়াশার মধ্য দিয়ে খানিকটা এগিয়ে গেলে কী দেখা গেল?

(ক) মগডাল

(খ) কাঠবিড়ালির বাচ্চা

(গ) একটা খ্যাকশিয়াল

(ঘ) উঁচু রেললাইন

উত্তর: (ঘ) উঁচু রেললাইন

১৮. ‘পাশাপাশি শুয়ে আছে চুপচাপ’— এখানে কীসের কথা বলা হয়েছে?

(ক) মরা সাপ

(খ) উঁচু রেললাইন

(গ) লখা ও তার মা

(ঘ) শহীদ মিনার

উত্তর: (খ) উঁচু রেললাইন

১৯. ‘লখা ভারি মজার দুষ্টু ছেলে’— কেন?

(ক) গানের মজা নিতে পারে বলে

(খ) গাছের মগডালে উঠতে পারে বলে

(গ) ইস্পাতের লাইনে শব্দ করে বলে

(ঘ) ছেঁড়া কাগজ কুড়াতে যায় বলে

উত্তর: (গ) ইস্পাতের লাইনে শব্দ করে বলে

২০. মাথা নেড়ে লখাকে ভয় দেখাচ্ছে কে?

(ক) গাছের ছায়া

(খ) শহীদ মিনার

(গ) খ্যাকশিয়াল

(ঘ) কাঠবিড়াল

উত্তর: (ক) গাছের ছায়া

২১. কী দেখে লখা ভয় পায়?

(ক) ছায়া

(খ) ভূত

(গ) অন্ধকার

(ঘ) কাঁটা

উত্তর: (ক) ছায়া

২২. লখার শরীরের কোন স্থানে খট করে কাঁটা ফুটে গেল?

(ক) হাতে

(খ) ডান পায়ে

(গ) কনুইয়ে

(ঘ) বাঁ পায়ে

উত্তর: (ঘ) বাঁ পায়ে

২৩. লখার বাঁ পায়ে কীসের কাঁটা ফুটল?

(ক) খেজুর

(খ) বাবলা

(গ) গোলাপ

(ঘ) বাবলা

উত্তর: (ঘ) বাবলা

২৪. লখা ‘আাঁ আঁ’ বলে কেঁদে দিল কেন?

(ক) কাঁটার অসহ্য যন্ত্রণায়

(খ) ফুলগুলো না পাওয়ায়

(গ) কঠিন শানে ঘুম না হওয়ায়

(ঘ) সারা শরীর জ্বলে থাকায়

উত্তর: (ক) কাঁটার অসহ্য যন্ত্রণায়

২৫. পিছন দিক দিয়ে লখার হাফপ্যান্টটা টেনে ধরেছে কে?

(ক) কাঠবিড়ালি

(খ) লখার মা

(গ) বাবলার কাঁটা

(ঘ) ছ্যাঁচড়া ডাল

উত্তর: (ঘ) ছ্যাঁচড়া ডাল

২৬. লখা কার তাকানো দেখে ভয় পাচ্ছিল?

(ক) দূরের একটা লোকের

(খ) বন্ধুদের

(গ) ভূতের

(ঘ) খেঁকশিয়ালের

উত্তর: (ঘ) খেঁকশিয়ালের

২৭. লখার তোলা ফুলগুলোর রং কীসের সাথে তুলনীয়?

(ক) জবা

(খ) গোলাপের

(গ) রক্তের

(ঘ) সূর্যের

উত্তর: (গ) রক্তের

২৮. ‘লখার একুশে’ গল্পে ফুলগুলো কী রঙের ছিল?

(ক) হলুদ

(খ) সাদা

(গ) লাল

(ঘ) গোলাপি

উত্তর: (গ) লাল

২৯. কোথায় দাঁড়িয়ে লখা থোকা থোকা ফুলের কুঁড়ির দিকে তাকিয়ে ছিল?

(ক) গাছের নিচে দাঁড়িয়ে

(খ) গাছের মগডাল থেকে

(গ) বড় রাস্তার মোড় থেকে

(ঘ) রেললাইনের ওপর দাঁড়িয়ে

উত্তর: (ঘ) রেললাইনের ওপর দাঁড়িয়ে

৩০. লখা মনকে শক্ত করে নিল কেন?

(ক) আঁ আঁ শব্দ করে

(খ) প্রভাতফেরিতে করে

(গ) হাতের মুঠো পাকিয়ে

(ঘ) ফুল নিয়ে এসে

উত্তর: (গ) হাতের মুঠো পাকিয়ে

৩১. লখা কীসের বাচ্চার মতো গাছে উঠল?

(ক) কাঠবিড়ালি

(খ) খেঁকশিয়াল

(গ) বনবিড়াল

(ঘ) চিতাবাঘ

উত্তর: (ক) কাঠবিড়ালি

৩২. শিশিরে ভেজা তুলতুলে জিনিসটি হলো—

(ক) ফুল

(খ) ঘাস

(গ) পাতা

(ঘ) মাঠ

উত্তর: (ক) ফুল

৩৩. লখা ফুলগুলোকে কোন উঁচুতে রাখতে চায়?

(ক) অনেক উঁচুতে

(খ) স্মৃতিসৌধের চূড়ায়

(গ) গাছের মগডালে

(ঘ) শহীদ মিনারের বেদিতে

উত্তর: (ঘ) শহীদ মিনারের বেদিতে

৩৪. ‘লখার একুশে’ গল্পটিতে ‘লক্ষ্মী সোনা’ বলে কাদের সম্বোধন করা হয়েছে?

(ক) লখাকে

(খ) লখার বন্ধুদের

(গ) থোকা থোকা ফুলগুলোকে

(ঘ) ভাষা শহীদদের

উত্তর: (গ) থোকা থোকা ফুলগুলোকে

৩৫. লখার সারা শরীর জ্বলে যাচ্ছিল কেন?

(ক) রৌদ্রে পুড়ে

(খ) গায়ে কাঁটার আঁচড় লেগে

(গ) ঠান্ডায় জমে

(ঘ) মায়ের বকুনি খেয়ে

উত্তর: (খ) গায়ে কাঁটার আঁচড় লেগে

৩৬. কনুই ও বুকে লখা কেমন ঠান্ডা অনুভব করে?

(ক) তীব্র

(খ) চটচটে

(গ) মৃদু

(ঘ) প্রবল

উত্তর: (খ) চটচটে

৩৭. ‘জিতে গেছি আমি’ লখার এমন কথা বলার কারণ—

(ক) খেঁকশিয়ালকে ভয় না পাওয়া

(খ) ফুলের গোছা হাতে পাওয়া

(গ) শীতকে পরোয়া না করা

(ঘ) মিছিলে শরিক হতে পারা

উত্তর: (খ) ফুলের গোছা হাতে পাওয়া

৩৮. ‘গর্ভে বুক ফুলে ওঠে লখার’— কেন?

(ক) ফুলগুলো তুলে আনন্দে পাওয়ায়

(খ) গাছে উঠতে পারায়

(গ) শহীদ মিনারে ফুল দিতে পারায়

(ঘ) মিছিলে অংশ নিতে পারায়

উত্তর: (গ) শহীদ মিনারে ফুল দিতে পারায়

৩৯. ‘সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর’— কোন সকালের কথা বলা হয়েছে?

(ক) ২১ ফেব্রুয়ারি

(খ) ১ মে

(গ) ২৬ মার্চ

(ঘ) ১৬ ডিসেম্বর

উত্তর: (ক) ২১ ফেব্রুয়ারি

৪০. পথে পথে মিছিলে শত শত মানুষের হাতে কী?

(ক) লাঠিসোটা

(খ) পতাকা

(গ) ফুলের গুচ্ছ

(ঘ) প্লেকার্ড

উত্তর: (গ) ফুলের গুচ্ছ

৪১. মিছিলের ঢল কোথায় এগিয়ে চলেছে?

(ক) স্মৃতিসৌধে

(খ) বধ্যভূমিতে

(গ) শহীদ মিনারে

(ঘ) জাতীয় উদ্যানে

উত্তর: (গ) শহীদ মিনারে

৪২. ‘তাকে চিনতে কষ্ট হয় না’— লখাকে চিনতে কষ্ট না হওয়ার কারণ কী?

(ক) তাকে সবাই চেনে বলে

(খ) সে উধাম গায়ে আছে বলে

(গ) সে দেখতে অদ্ভুত বলে

(ঘ) সে অসাধারণ বলে

উত্তর: (খ) সে উধাম গায়ে আছে বলে

৪৩. জন্মবোবা কে?

(ক) বুলু

(খ) লখা

(গ) মিনি

(ঘ) ঝুমু

উত্তর: (খ) লখা

৪৪. ‘ত্যানাখানি’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) বিষণ্ণ কাপড়

(খ) পুরোনো ছেঁড়া কাপড়

(গ) ঘর মোছার কাপড়

(ঘ) ছেঁড়া কাগজ

উত্তর: (খ) পুরোনো ছেঁড়া কাপড়

৪৫. ‘মেঙে’ শব্দটি অর্থ?

(ক) পেয়ে

(খ) ভিক্ষা করে বা চেয়ে

(গ) চেয়ে

(ঘ) মানিয়ে

উত্তর: (গ) চেয়ে

৪৬. ‘লখার একুশে’ গল্পে ‘মগডাল’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) গাছের প্রধান ডাল

(খ) গাছের সবচেয়ে উঁচু ডাল

(গ) গাছের শাখা

(ঘ) গাছের প্রশাখা

উত্তর: (খ) গাছের সবচেয়ে উঁচু ডাল

৪৭. ১৯৫২ সালে কোন আন্দোলন সংঘটিত হয়েছিল?

(ক) অসহযোগ আন্দোলন

(খ) ভাষা-আন্দোলন

(গ) সিপাহী বিদ্রোহ

(ঘ) গণঅভ্যুত্থান

উত্তর: (খ) ভাষা-আন্দোলন

৪৮. নিচের কে ‘ভাষাসৈনিক’ ছিলেন?

(ক) আসাদ

(খ) জব্বার

(গ) মতিউর

(ঘ) নূর মোহাম্মদ

উত্তর: (খ) জব্বার

৪৯. কোন দিনে প্রভাতফেরির গান গাওয়া হয়?

(ক) ২১ ফেব্রুয়ারি

(খ) ১৪ ডিসেম্বর

(গ) ২৬ মার্চ

(ঘ) ১৬ ডিসেম্বর

উত্তর: (ক) ২১ ফেব্রুয়ারি

৫০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’— গানটি কে রচনা করেন?

(ক) আলতাফ মাহমুদ

(খ) আবদুল গাফ্ফার চৌধুরী

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (খ) আবদুল গাফ্ফার চৌধুরী

৫১. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির সুরকার কে?

(ক) আব্দুল জব্বার

(খ) আবুবকর সিদ্দিক

(গ) শহীদ আলতাফ মাহমুদ

(ঘ) আবদুল গাফ্ফার চৌধুরী

উত্তর: (গ) শহীদ আলতাফ মাহমুদ

৫২. শহীদ মিনার কী বৈশিষ্ট্য বহন করে?

(ক) শহীদদের স্মৃতি

(খ) বাংলার ঐতিহ্য

(গ) স্বদেশপ্রেম

(ঘ) প্রকৃতি প্রেম

উত্তর: (ক) শহীদদের স্মৃতি

৫৩. শহীদদের স্মৃতিরক্ষার জন্য কী তৈরি করা হয়?

(ক) স্মৃতিসৌধ

(খ) মাজার

(গ) ভাস্কর্য

(ঘ) শহীদ মিনার

উত্তর: (ঘ) শহীদ মিনার

৫৪. ‘ভাষা-আন্দোলন’-এর তাৎপর্য হলো—

(ক) মাতৃভাষা প্রেম

(গ) স্বদেশপ্রেম

(গ) বাংলা ভাষা প্রচার

(ঘ) প্রকৃতিপ্রেম

উত্তর: (ক) মাতৃভাষা প্রেম

৫৫. ‘লখার একুশে’ গল্পের প্রধান চরিত্র কোনটি?

(ক) মিনু

(খ) ফটিক

(গ) লখা

(ঘ) বলাই

উত্তর: (গ) লখা

৫৬. একুশে ফেব্রুয়ারি দিন ভাষা শহীদদের কী দিয়ে শ্রদ্ধা জানানো হয়?

(ক) ফুল দিয়ে

(খ) গান দিয়ে

(গ) উপহার দিয়ে

(ঘ) শোক প্রকাশ করে

উত্তর: (ক) ফুল দিয়ে

৫৭. ভাষা-আন্দোলন বাঙালির কোন বোধকে জাগ্রত করে?

(ক) সজাত্যবোধ

(খ) জ্ঞানবোধ

(গ) পরিমিতিবোধ

(ঘ) চেতনাবোধ

উত্তর: (ক) সজাত্যবোধ

৫৮. ‘লখার একুশে’ গল্পে কোন দিবসের গুরুত্ব তুলে ধরা হয়েছে?

(ক) স্বাধীনতা দিবস

(খ) শোক দিবস

(গ) শহীদ দিবস

(ঘ) বিজয় দিবস

উত্তর: (গ) শহীদ দিবস

৫৯. ‘লখার একুশে’ গল্পের রচয়িতা কে?

(ক) আবুবকর সিদ্দিক

(খ) আবু জাফর

(গ) আবু ইসহাক

(ঘ) আখতারুজ্জামান

উত্তর: (ক) আবুবকর সিদ্দিক

৬০. ‘লখার একুশে’ গল্পে ফুটে উঠেছে কোন বিষয়টি?

(ক) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

(খ) ভাষা-আন্দোলনের স্মৃতি

(গ) বঞ্চিত শিশুর জীবনসংগ্রাম

(ঘ) মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা

উত্তর: (ক) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

৬১. কত খ্রিস্টাব্দে সাহিত্যিক আবুবকর সিদ্দিক জন্মগ্রহণ করেন?

(ক) ১৯৩১

(খ) ১৯৩৩

(গ) ১৯৩৪

(ঘ) ১৯৩৬

উত্তর: () ১৯৩৪


৬২. নিচের কে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) আবু ইসহাক

(খ) আখতারুজ্জামান ইলিয়াস

(গ) আবুবকর সিদ্দিক

(ঘ) আলতাফ মাহমুদ

উত্তর: () আবুবকর সিদ্দিক


৬৩. ‘জলরাক্ষস’ গ্রন্থটি রচনা করেন?

(ক) এ. কে. শেরাম

(খ) হারুন হাবীব

(গ) আবুবকর সিদ্দিক

(ঘ) শিবরাম চক্রবর্তী

উত্তর: () আবুবকর সিদ্দিক


৬৪. আবুবকর সিদ্দিকের রচনা নিচের কোন গ্রন্থটি?

(ক) কালের কলস

(খ) জলরাক্ষস

(গ) গীত বিতান

(ঘ) সোনার পালঙ্ক

উত্তর: () জলরাক্ষস

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts