“অপরিচিতা” প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক ‘সবুজপত্র’ পত্রিকার ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪) কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগ্রন্থের সংকলন ‘গল্পগুচ্ছ’-এ এবং পরে, ‘গল্পসঞ্চয়’ তৃতীয় খণ্ডে (১৯২৭)।
“অপরিচিতা” গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বঞ্চিত ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনি বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিবাদের কথকতা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতঃস্ফূর্ততা ও আচরণে সমাজে গেঁড়ে-বসা ঘৃণ্য যৌতুকপ্রথা প্রতিবাদের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিবাদ এবং কন্যা কল্যাণীর দেশচেতনার শুদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক।
“অপরিচিতা” উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম বিংশ শতকের দ্বিতীয় দশকের মূলতঃ মধ্যবিত্ত সমাজের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বহীন, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তাকে দেখলে আজও মনে হয়, সে যেন মায়ের কোলে বসা শিশুমাত্র। তাই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা-সম্পাদনে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যর্থতার জানিয়ে দিয়েছে সেই ঘটনা সংক্রান্ত কথাটি। বিয়ের লগ্ন যখন প্রায়, তখন কন্যার লগ্নস্থ হওয়ার লোকদৃষ্টিকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্ভীক অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। কর্মের ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্যে দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর ভবিষ্যৎ আত্মপ্রকাশ ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত।
“অপরিচিতা” মূলত ভেতরদগ্ধ এক ব্যক্তিত্বহীন যুবকের শৈশবের গল্প, তার পাপস্বীকারের অকপট কাহিনি। অপরের আত্মদুর্বলতার সূত্র ধরে গল্পের নায়িকা কল্যাণী অসামান্যা হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার সূচনা যেমন ঘটেছে, তেমনি একদিকে পুরুষের ভাঙন, নারীর প্রতিষ্ঠা কাহিনি ফুটে উঠেছে।
১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৩৮
(খ) ১৮৪১
(গ) ১৮৬১
(ঘ) ১৮৯৯
উত্তর: (গ) ১৮৬১
২. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৩১
(খ) ১৯৩৪
(গ) ১৯৪১
(ঘ) ১৯৪৬
উত্তর: (গ) ১৯৪১
৩. অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি?
(ক) তীর্থযাত্রা
(খ) চাকরি থেকে অবসর
(গ) মৃত্যু
(ঘ) সংহিতা পাঠ
উত্তর: (গ) মৃত্যু
৪. কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন?
(ক) মামা
(খ) বিনুদাদা
(গ) পণ্ডিতমশাই
(ঘ) হরিশ
উত্তর: (গ) পণ্ডিতমশাই
৫. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের আসল অভিভাবক কে?
(ক) হরিশ
(খ) মামা
(গ) মা
(ঘ) বিনুদাদা
উত্তর: (খ) মামা
৬. অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়?
(ক) গরিবের
(খ) ধনীর
(গ) সুন্দর
(ঘ) অসুন্দর
উত্তর: (খ) ধনীর
৭. অনুপম তার মামাকে ‘ফল্গু্র বালি’ বলার কারণ, তিনি—
(ক) নদীর মতোই গতিশীল
(খ) দয়া-মায়াহীন
(গ) পরিবারের সর্বময় কর্তা
(ঘ) লোভপ্রকৃতির মানুষ
উত্তর: (গ) পরিবারের সর্বময় কর্তা
৮. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর বাবার নাম কী?
(ক) চন্দ্রনাথ
(খ) শম্ভুনাথ
(গ) হরিপদ
(ঘ) বিনু প্রসাদ
উত্তর: (খ) শম্ভুনাথ
৯. ‘অপরিচিতা’ গল্পে গন্ডুষ বলা হয়েছে কাকে?
(ক) অনুপম
(খ) মামা
(গ) শম্ভুনাথ
(ঘ) হরিষ
উত্তর: (খ) মামা
১০. ‘অপরিচিতা’ গল্পে সকল রসনার গুণ আছে কার?
(ক) অপরিচিতার
(খ) অনুপমের
(গ) হরিষের
(ঘ) বিনুদাদার
উত্তর: (গ) হরিষের
১১. “কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন।” — ‘অপরিচিতা’ গল্পের এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো—
(ক) ধর্মান্ধতা
(খ) দেশপ্রেম
(গ) কুসংস্কার
(ঘ) কূপমণ্ডূকতা
উত্তর: (ঘ) কূপমণ্ডূকতা
১২. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায়—
(ক) হরিষ
(খ) মামা
(গ) বিনু
(ঘ) মা
উত্তর: (গ) বিনু
১৩. “তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না।” — ‘তিনি’ বলতে ‘অপরিচিতা’ গল্পে কাকে বোঝানো হয়েছে?
(ক) মামা
(খ) শম্ভুনাথ
(গ) হরিষ
(ঘ) অনুপম
উত্তর: (ক) মামা
১৪. শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কী?
(ক) শ্বশুরের ব্যবহারে
(খ) লজ্জায়
(গ) বিয়ের আয়োজন দেখে
(ঘ) মামার গহনা পরীক্ষার কারণে
উত্তর: (ঘ) মামার গহনা পরীক্ষার কারণে
১৫. অনুপমের মামা সাথে করে সেকরা নিয়ে যাওয়ার কারণ—
(ক) মায়ের অনুরোধে
(খ) লোকবল বৃদ্ধি
(গ) বন্ধুত্বের খাতিরে
(ঘ) বিশ্বাসের অভাব
উত্তর: (ঘ) বিশ্বাসের অভাব
১৬. ‘অপরিচিতা’ গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্যদিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) কৃপণতা
(খ) অবিশ্বাস
(গ) অপমান
(ঘ) হীনম্মন্যতা
উত্তর: (ঘ) হীনম্মন্যতা
১৭. “আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।”— উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর—
(ক) ক্ষোভ
(খ) অভিমান
(গ) একগুঁয়েমি
(ঘ) আত্মমর্যাদাবোধ
উত্তর: (ঘ) আত্মমর্যাদাবোধ
১৮. “তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই”— উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর—
(ক) তনয়তা
(খ) দায়িত্ব
(গ) প্রত্যাখ্যান
(ঘ) প্রতিরোধ
উত্তর: (গ) প্রত্যাখ্যান
১৯. “ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।” — উক্তিটি কার?
(ক) অনুপমের
(খ) কল্যাণীর
(গ) অনুপমের মামার
(ঘ) শম্ভুনাথ সেনের
উত্তর: (ঘ) শম্ভুনাথ সেনের
২০. “ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই”— এই উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) দুর্বলতা
(খ) বদান্যতা
(গ) বলিষ্ঠতা
(ঘ) হীনম্মন্যতা
উত্তর: (গ) বলিষ্ঠতা
২১. “অপরিচিতা” গল্পে ‘মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কী’ উক্তিটি প্রকাশ পেয়েছে—
(ক) আগামী সময়ের ইঙ্গিত
(খ) পরিবর্তিত সমাজব্যবস্থা
(গ) শম্ভুনাথ বাবুর সাহসিকতা
(ঘ) শম্ভুনাথ বাবুর নির্বিকারত্ব
উত্তর: (গ) শম্ভুনাথ বাবুর সাহসিকতা
২২. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
(ক) ডাক্তারি
(খ) ওকালতি
(গ) মাস্টারি
(ঘ) ব্যবসা
উত্তর: (খ) ওকালতি
২৩. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ, তাঁর—
(ক) প্রতিপত্তি
(খ) প্রভাব
(গ) বিচক্ষণতা
(ঘ) কূট বুদ্ধি
উত্তর: (খ) প্রভাব
২৪. কোন ঘটনায় অনুপমের মন ‘পুলকের আবেশে’ ভরে গিয়েছিল?
(ক) বিনুদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া
(খ) বিবাহের দিন-ক্ষণ ধার্য হওয়া
(গ) বিবাহ না করতে কল্যাণীর পণ
(ঘ) গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ
উত্তর: (ঘ) গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ
২৫. ‘অপরিচিতা’ গল্পে ‘কল্যাণী’ বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে?
(ক) হলুদ
(খ) বেগুনি
(গ) নীল
(ঘ) লাল
উত্তর: (ঘ) লাল
২৬. কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কী?
(ক) অভিমান
(খ) আত্মসম্মানবোধ
(গ) অহংকার
(ঘ) রাগ
উত্তর: (খ) আত্মসম্মানবোধ
২৭. “যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে।” — এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে?
(ক) সজীবতা
(খ) মার্জিত সুরুচি
(গ) সৌন্দর্য
(ঘ) উদাসীনতা
উত্তর: (খ) মার্জিত সুরুচি
২৮. “সে নিচের চারদিকের সকলের চেয়ে অধিক— রজনীগন্ধার শুভ্র মঞ্জরীর মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া, যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে।” — কে?
(ক) বিলাসী
(খ) আহ্লাদী
(গ) জমিলা
(ঘ) কল্যাণী
উত্তর: (ঘ) কল্যাণী
২৯. ‘অপরিচিতা’ গল্পে রেলকর্মচারী কয়টি টিকিট বেঞ্চে ঝুকিয়েছিল?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (খ) দুইটি
৩০. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?
(ক) বনগাঁ
(খ) কানপুর
(গ) আড্ডা
(ঘ) শিয়ালদহ
উত্তর: (খ) কানপুর
৩১. ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী?
(ক) ব্যবসায়
(খ) চিকিৎসা
(গ) ওকালতি
(ঘ) শিক্ষকতা
উত্তর: (খ) চিকিৎসা
৩২. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণী ‘মাতৃ-আজ্ঞা’ বলতে কী বুঝিয়েছে?
(ক) মায়ের আদেশ
(খ) মায়ের অনুরোধ
(গ) নারীশিক্ষার ব্রত
(ঘ) দেশসেবায় আত্মনিয়োগ
উত্তর: (ঘ) দেশসেবায় আত্মনিয়োগ
৩৩. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কী ছিল?
(ক) পিতৃ আদেশ
(খ) লোকলজ্জা
(গ) ক্ষোভ
(ঘ) আত্মমর্যাদা
উত্তর: (ঘ) আত্মমর্যাদা
৩৪. জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের কোন নাটকের অভিনয় হয়েছিল?
(ক) ফাল্গুনী
(খ) বিসর্জন
(গ) রাজা
(ঘ) রক্তকরবী
উত্তর: (খ) বিসর্জন
৩৫. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) সোনার তরী
(খ) বনফুল
(গ) বলাকা
(ঘ) মানসী
উত্তর: (খ) বনফুল
৩৬. ‘গল্পগুচ্ছ’ গ্রন্থে সংকলিত ছোটগল্পের সংখ্যা কত?
(ক) ৯৪
(খ) ৯৫
(গ) ৯৬
(ঘ) ৯৭
উত্তর: (খ) ৯৫
৩৭. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কী?
(ক) রবিবার
(খ) ক্ষুধিত পাষাণ
(গ) মুসলমানীর গল্প
(ঘ) নিশীথে
উত্তর: (গ) মুসলমানীর গল্প
৩৮. রবীন্দ্রনাথের প্রথম কাব্য যখন প্রকাশিত হয় তখন তাঁর বয়স কত ছিল?
(ক) ১২ বছর
(খ) ১৪ বছর
(গ) ১৫ বছর
(ঘ) ১৮ বছর
উত্তর: (গ) ১৫ বছর
৩৯. শিলাইদহে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন?
(ক) বলাকা
(খ) সোনার তরী
(গ) কণিকা
(ঘ) গীতাঞ্জলি
উত্তর: (খ) সোনার তরী
৪০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাট্যগ্রন্থ কোনটি?
(ক) ঘরে-বাইরে
(খ) চতুরঙ্গ
(গ) যোগাযোগ
(ঘ) ডাকঘর
উত্তর: (ঘ) ডাকঘর
৪১. ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ?
(ক) কাব্যগ্রন্থ
(খ) গল্পগ্রন্থ
(গ) উপন্যাস
(ঘ) নাটক
উত্তর: (ঘ) নাটক
৪২. বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
(ক) ২৫শে শ্রাবণ ১৩৪৮
(খ) ২২শে বৈশাখ ১৩৪৮
(গ) ২২শে চৈত্র ১৩৪৮
(ঘ) ২২শে শ্রাবণ ১৩৪৮
উত্তর: (ঘ) ২২শে শ্রাবণ ১৩৪৮
৪৩. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে কোথায়?
(ক) জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে
(খ) বোলপুরের শান্তিনিকেতনে
(গ) কুষ্টিয়ার শিলাইদহে
(ঘ) নোয়াখালীর চাটখিলে
উত্তর: (ক) জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে
৪৪. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ কোনটি?
(ক) ২৫ বৈশাখ
(খ) ২২ শ্রাবণ
(গ) ১১ জ্যৈষ্ঠ
(ঘ) ১২ ভাদ্র
উত্তর: (ক) ২৫ বৈশাখ
৪৫. ‘অপরিচিতা’ গল্পে কার কণ্ঠস্বরে অনুপম বিমোহিত হয়েছিল?
(ক) মার
(খ) কল্যাণীর
(গ) মামার
(ঘ) হরিশের
উত্তর: (খ) কল্যাণীর
৪৬. অনুপম কার কাছে মানুষ?
(ক) মায়ের
(খ) বাবার
(গ) মামার
(ঘ) ছাত্রীর
উত্তর: (ক) মায়ের
৪৭. অনুপমের বাবা নিচের উপার্জিত টাকা ভোগ করতে পারলেন না কেন?
(ক) মিতব্যয়ী ছিলেন বলে
(খ) সুযোগ পাননি বলে
(গ) কেবল উপার্জনে ব্যস্ত ছিলেন বলে
(ঘ) ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন বলে
উত্তর: (গ) কেবল উপার্জনে ব্যস্ত ছিলেন বলে
৪৮. শিমুলকে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?
(ক) দায়সারাভাবে
(খ) কঠোর শ্রমে
(গ) অনাদরে
(ঘ) আদরে
উত্তর: (ঘ) আদরে
৪৯. পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
(ক) মা
(খ) বাবা
(গ) মামা
(ঘ) বিনুদা
উত্তর: (গ) মামা
৫০. ‘অপরিচিতা’ গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিল?
(ক) বছর চারেক
(খ) বছর পাঁচেক
(গ) বছর ছয়েক
(ঘ) বছর সাতেক
উত্তর: (গ) বছর ছয়েক
৫১. “ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন।”— এই ‘ফল্গু’ নদীর বৈশিষ্ট্য কী?
(ক) অন্তঃসলিলা
(খ) খরস্রোতা
(গ) জোয়ার-ভাটাহীন
(ঘ) দিগ্বিদিস্ত
উত্তর: (ক) অন্তঃসলিলা
৫২. হরিশ ছুটিতে কোথায় এসেছিল?
(ক) ঢাকায়
(খ) কলকাতায়
(গ) বরিশালে
(ঘ) যশোরে
উত্তর: (খ) কলকাতায়
৫৩. অনুপমের পিন্ডাশুচ যোগান কী?
(ক) ম্যাজিক
(খ) আইড
(গ) বিএ
(ঘ) এমএ
উত্তর: (ঘ) এমএ
৫৪. ‘অপরিচিতা’ গল্পে সরস রসনার গুণ আছে কার?
(ক) বিনুর
(খ) অনুপমের
(গ) হরিশের
(ঘ) শম্ভুনাথের
উত্তর: (গ) হরিশের
৫৫. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর বয়স কত?
(ক) তেরো
(খ) পনেরো
(গ) ষোলো
(ঘ) সতেরো
উত্তর: (গ) ষোলো
৫৬. মামার মন ভারি হলো কেন?
(ক) পণের অল্প সামান্য বলে
(খ) মেয়ের বয়স কম বলে
(গ) মেয়ের শিক্ষা কম বলে
(ঘ) মেয়ের বয়স বেশি বলে
উত্তর: (ঘ) মেয়ের বয়স বেশি বলে
৫৭. অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারল না?
(ক) মায়ের ভয়ে
(খ) মামার ভয়ে
(গ) সাহসের অভাবে
(ঘ) লোকলজ্জার ভয়ে
উত্তর: (গ) সাহসের অভাবে
৫৮. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
(ক) বিনু
(খ) হরিষ
(গ) প্রতাপ
(ঘ) অর্পণ
উত্তর: (ক) বিনু
৫৯. ‘আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চশরের কোনো বিরোধ নেই’ এ কথা বলতে বোঝানো হয়েছে অনুপমের—
(ক) রুচিশীলতাকে
(খ) দেবতার কুদৃষ্টিকে
(গ) ভাগ্যের সুপ্রসন্নতাকে
(ঘ) স্বার্থহীন ভালোবাসাকে
উত্তর: (গ) ভাগ্যের সুপ্রসন্নতাকে
৬০. অত্যন্ত আঁট ভাষার বক্তা কে?
(ক) হরিষ
(খ) বিনুদাদা
(গ) অনুপমের মামা
(ঘ) শম্ভুনাথ সেন
উত্তর: (খ) বিনুদাদা
৬১. কোনটি ‘মকরমুখো’ ছিল?
(ক) নূপুর
(খ) আংটি
(গ) লকেট
(ঘ) বালা
উত্তর: (ঘ) বালা
৬২. ‘সেকরা মকরমুখো মোটা একখানা বালা একটু চাপ দিয়া দেখাইল তাহা বাঁকিয়া যায়।’— এতে প্রমাণিত হয় বালাটির সোনা—
(ক) খাঁটি
(খ) নকল
(গ) ভেজাল
(ঘ) প্রাচীন
উত্তর: (ক) খাঁটি
৬৩. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা কোন আমলের ছিল?
(ক) মাতামহের
(খ) পিতামহের
(গ) পুরনো আমলের
(ঘ) পূর্ব পুরুষের
উত্তর: (খ) পিতামহের
৬৪. পাত্রপক্ষের দেওয়া এয়ারিং জোড়াকে সেকরা কী বলে অভিহিত করেছে?
(ক) প্রাচীন আমলের মাল
(খ) বিলাতি মাল
(গ) বিদেশি মাল
(ঘ) হাল ফ্যাশানের মাল
উত্তর: (খ) বিলাতি মাল
৬৫. ‘এটা আপনারাই রাখিয়া দিন’— এখানে ‘এটা’ দিয়ে কী বোঝানো হয়েছে?
(ক) বালাজোড়া
(খ) এয়ারিং জোড়া
(গ) নেকলেস
(ঘ) বিনীত আরজ
উত্তর: (খ) এয়ারিং জোড়া
৬৬. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন?
(ক) অপমানে
(খ) লজ্জায়
(গ) রাগে
(ঘ) পরাজয়ে
উত্তর: (ক) অপমানে
৬৭. বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?
(ক) কাপুরুষ
(খ) ভীরু
(গ) মেরুদণ্ডহীন
(ঘ) আস্থাহীন
উত্তর: (গ) মেরুদণ্ডহীন
৬৮. ‘আমি বিবাহ করিব না’— বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?
(ক) অভিমান
(খ) প্রতিজ্ঞা
(গ) রাগ ও ক্ষোভ
(ঘ) প্রতিবাদ
উত্তর: (ঘ) প্রতিবাদ
৬৯. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী?
(ক) কন্যার পিতা গরিব হওয়া
(খ) যৌতুক দিতে না পারা
(গ) মামার হীন ব্যবহার
(ঘ) শম্ভুনাথ বাবুর অনিচ্ছা
উত্তর: (গ) মামার হীন ব্যবহার
৭০. বিয়ের আসর থেকে বরযাত্রীদের প্রস্থান কালকে অনুপম কিসের সাথে তুলনা করেছে?
(ক) দক্ষযজ্ঞের পালা
(খ) নকুল-সহদেবের পালা
(গ) রাম-রাবণের পালা
(ঘ) অসুরদের পালা
উত্তর: (ক) দক্ষযজ্ঞের পালা
৭১. কল্যাণীকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া অনুপমের কাছে কী হিসেবে রয়ে গেল?
(ক) মনের আড়াল
(খ) দেয়ালটুকুর আড়াল
(গ) বিবেকের দংশনক্ষত
(ঘ) দুশ্চিন্তার কারণ
উত্তর: (খ) দেয়ালটুকুর আড়াল
৭২. ‘অপরিচিতা’ গল্পে অনুপম কখন বিনু দাদার বাড়িতে যেত?
(ক) সকালে
(খ) বিকালে
(গ) দুপুরে
(ঘ) সন্ধ্যায়
উত্তর: (ঘ) সন্ধ্যায়
৭৩. ‘বাপের এক মেয়ে যে বড়ো আদরের মেয়ে’— এখানে কার কথা বোঝানো হয়েছে?
(ক) আসমা
(খ) মাতিলদা
(গ) কল্যাণী
(ঘ) আহ্লাদি
উত্তর: (গ) কল্যাণী
৭৪. ‘কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত— আর সবই অজানা অস্পষ্ট’— বক্তব্যে ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
(ক) অনুপমের প্রকৃতি অনুভব
(খ) অনুপমের নিঃসঙ্গতাবোধ
(গ) অনুপমের উদার দৃষ্টিভঙ্গি
(ঘ) অনুপমের অনুশোচনাবোধ
উত্তর: (খ) অনুপমের নিঃসঙ্গতাবোধ
৭৫. ‘চন্দ্র রীতির কণ্ঠস্বর শুনে বিমোহিত হয়ে গেল’— চন্দ্রের সাথে ‘অপরিচিতা’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?
(ক) হরিষের
(খ) বিনুর
(গ) শম্ভুনাথের
(ঘ) অনুপমের
উত্তর: (ঘ) অনুপমের
৭৬. ‘শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই’— কী?
(ক) কেবলমাত্র মেয়ের গলা
(খ) একটি মানুষের গলা
(গ) গাছের পাতার শব্দ
(ঘ) কল্যাণীর গলার স্বর
উত্তর: (ঘ) কল্যাণীর গলার স্বর
৭৭. অনুপমের কাছে চিরকাল বড়ো সত্য কী?
(ক) ভুল
(খ) অর্থ
(গ) সম্পর্ক
(ঘ) গলার স্বর
উত্তর: (ঘ) গলার স্বর
৭৮. ‘আপনারা আমাদের গাড়িতে আসুন না— এখানে জায়গা আছে’— উক্তিটি কার?
(ক) কল্যাণীর
(খ) শম্ভুনাথের
(গ) অনুপমের
(ঘ) বিনুদাদার
উত্তর: (ক) কল্যাণীর
৭৯. স্টেশনে কী ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল?
(ক) বই
(খ) ব্যাগ
(গ) ক্যামেরা
(ঘ) চশমা
উত্তর: (গ) ক্যামেরা
৮০. রেল ভ্রমণকালে দেখা মেয়েটির সুধাকণ্ঠকে অনুপম কিসের সাথে তুলনা করেছিল?
(ক) জীয়ন কাঠি
(খ) সোনার কাঠি
(গ) রুপার কাঠি
(ঘ) হীরার কাঠি
উত্তর: (খ) সোনার কাঠি
৮১. “অপরিচিতা” গল্পে স্টেশন মাস্টার ছিল— ।” এখানে শূন্যস্থানটিতে কোন শব্দটি বসবে?
(ক) ভারতীয়
(খ) ইতালীয়
(গ) ফরাসি
(ঘ) ইংরেজ
উত্তর: (ঘ) ইংরেজ
৮২. কল্যাণী কেন হিন্দিতে বলল “না, আমরা গাড়ি ছাড়িব না”?
(ক) কর্মচারী ভারতীয় বলে
(খ) মাস্টার ভারতীয় বলে
(গ) মেয়েটি ভারতীয় বলে
(ঘ) সকলে হিন্দি বোঝে বলে
উত্তর: (ক) কর্মচারী ভারতীয় বলে
৮৩. “না, আমরা গাড়ি ছাড়িব না”— কথাটি কল্যাণী কোন ভাষায় বলেছিল?
(ক) ইংরেজি
(খ) উর্দু
(গ) বাংলা
(ঘ) হিন্দি
উত্তর: (ঘ) হিন্দি
৮৪. রেলওয়ে কর্মচারীর সাথে কল্যাণীর তর্ক করার মধ্যে চিরায়ত বাঙালি নারীর কোন বিপরীত দিকটি প্রকাশিত হয়েছে?
(ক) উচ্চশিক্ষায় আসীন হওয়া
(খ) দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়া
(গ) অধিকার সচেতন হওয়া
(ঘ) প্রতিবাদী হওয়া
উত্তর: (গ) অধিকার সচেতন হওয়া
৮৫. শম্ভুনাথ সেন পেশায় কী ছিলেন?
(ক) উকিল
(খ) শিক্ষক
(গ) ডাক্তার
(ঘ) ব্যবসায়ী
উত্তর: (গ) ডাক্তার
৮৬. অনুপমের হাত জোড়ে, মাথা হেট কার হৃদয় গলেছে?
(ক) শম্ভুনাথ সেনের
(খ) মামার
(গ) মায়ের
(ঘ) কল্যাণীর
উত্তর: (ক) শম্ভুনাথ সেনের
৮৭. বিবাহ ভাঙার পর সীমা গরিবদের সাহায্য করার ব্রত নিয়েছেন। — ‘অপরিচিতা’ গল্পের নায়িকা অনুরূপ কোন ব্রত নিয়েছিল?
(ক) মেয়েদের শিক্ষার
(খ) নৈশ শিক্ষার
(গ) এতিমদের সেবার
(ঘ) বয়স্কদের সেবার
উত্তর: (ক) মেয়েদের শিক্ষার
৮৮. ‘অপরিচিতা’ গল্পের কথকের বয়স কত ছিল?
(ক) ২৭
(খ) ২৩
(গ) ১৭
(ঘ) ২৫
উত্তর: (ক) ২৭
৮৯. ‘সেই সুরটি যে আমার হৃদয়ের মাঝে আজও বাজিতেছে’— এখানে কোন সুরের কথা বলা হয়েছে?
(ক) বাঁশির
(খ) কল্যাণীর কণ্ঠের
(গ) সেতার
(ঘ) শম্ভুনাথের কণ্ঠের
উত্তর: (খ) কল্যাণীর কণ্ঠের
৯০. অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল?
(ক) ২২ বছর
(খ) ২৫ বছর
(গ) ২৭ বছর
(ঘ) ২৯ বছর
উত্তর: (গ) ২৭ বছর
৯১. ‘অপরিচিতা’ কী ধরনের সাহিত্যকর্ম?
(ক) ছোটগল্প
(খ) উপন্যাস
(গ) নাটক
(ঘ) কবিতা
উত্তর: (ক) ছোটগল্প
৯২. ‘অপরিচিতা’ গল্পে কার বয়স সাতাশ উল্লেখ করা হয়েছে?
(ক) অনুপম
(খ) কল্যাণী
(গ) হরিশ
(ঘ) বিনুদা
উত্তর: (ক) অনুপম
৯৩. বয়স অনুসারে অনুপম—
(ক) বালক
(খ) যুবক
(গ) কিশোর
(ঘ) কৈশোরোত্তীর্ণ
উত্তর: (খ) যুবক
৯৪. “তবু ইহার বিশেষ মূল্য আছে”— এখানে ‘মূল্য’ বলতে বোঝানো হয়েছে—
(ক) অনুপমের জীবনের
(খ) কল্যাণীর জীবনের
(গ) অনুপমের কর্মের
(ঘ) কল্যাণীর কর্মের
উত্তর: (ক) অনুপমের জীবনের
৯৫. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিতমশাই শিমুল ফুলের সাথে তুলনা করেছিলেন কেন?
(ক) অন্তঃসারশূন্য বলে
(খ) আপাত রম্য বলে
(গ) বিড়ম্বনা বলে
(ঘ) রঙচঙা বলে
উত্তর: (ক) অন্তঃসারশূন্য বলে
৯৬. অনুপমের ব্যক্তিত্বহীনতা বোঝাতে লেখক কোন শব্দটি ব্যবহার করেছেন?
(ক) শিমুল ফুল
(খ) মাকাল ফল
(গ) ফল্গু নদী
(ঘ) রঙিন ছবি
উত্তর: (খ) মাকাল ফল
৯৭. অনুপমের বাবা কীভাবে প্রচুর টাকা রোজগার করেন?
(ক) ওকালতি করে
(খ) চিকিৎসা করে
(গ) ব্যবসা করে
(ঘ) শিক্ষকতা করে
উত্তর: (ক) ওকালতি করে
৯৮. অনুপমের মা কেমন পরিবারের মেয়ে?
(ক) গরিব
(খ) শিক্ষিত
(গ) মধ্যবিত্ত
(ঘ) অশিক্ষিত
উত্তর: (ক) গরিব
৯৯. অনুপমের সংসারের প্রধান গর্বের সামগ্রী কে?
(ক) হরিশ
(খ) বিনুদা
(গ) মামা
(ঘ) মা
উত্তর: (গ) মামা
১০০. অনুপমকে সংসারের কোনো ভাবনাই ভাবতে হয় না কেন?
(ক) পরিবারে মামার প্রভাব থাকায়
(খ) পড়াশোনায় ব্যস্ত থাকায়
(গ) বাস্তবজ্ঞানসম্পন্ন না হওয়ায়
(ঘ) অত্যধিক বিনয়ী হওয়ায়
উত্তর: (ক) পরিবারে মামার প্রভাব থাকায়
১০১. কীসের মতো করে অনুপমের মামা সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন?
(ক) তৃষ্ণার্ত মরুর মতো
(খ) মরুভূমির বালির মতো
(গ) ফল্গু বালির মতো
(ঘ) তৃষ্ণার্ত মাটির মতো
উত্তর: (গ) ফল্গু বালির মতো
১০২. মামা গরিব ঘরের মেয়েকে পছন্দ করতেন কেন?
(ক) দাসির মতো খাটানো যাবে
(খ) চির অনুগত থাকবে
(গ) টাকার মর্ম বুঝবে
(ঘ) সেবাশুশ্রূষা পাবে
উত্তর: (খ) চির অনুগত থাকবে
১০৩. ‘মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই মামার কাছে গুরুত্বর’— কেন?
(ক) টাকাওয়ালা হওয়া চাই
(খ) বিদ্বান হওয়া চাই
(গ) তেজহীন হওয়া চাই
(ঘ) আদুরে হওয়া চাই
উত্তর: (গ) তেজহীন হওয়া চাই
১০৪. ‘শিমুলের বাবা ছেলের বউকে শাসনত করতে রাখার বাসনায় ধনী পরিবারের কন্যা চান না।’— ‘অপরিচিতা’ গল্পে শিমুলের বাবার সাথে তুলনীয় চরিত্র কোনটি?
(ক) হরিশ
(খ) শম্ভুনাথ
(গ) অনুপম
(ঘ) মামা
উত্তর: (ঘ) মামা
১০৫. ধনীর কন্যা মামার অপছন্দ কেন?
(ক) মাথা উঁচু করে চলবে বলে
(খ) বিনয়ী হবে না বলে
(গ) কাউকে মানবে না বলে
(ঘ) আভিজাত্যপূর্ণ চলাফেরা হবে বলে
উত্তর: (ক) মাথা উঁচু করে চলবে বলে
১০৬. কার মতে, বেয়াই সম্প্রদায়ের তেজ থাকাটা দোষের?
(ক) মামার
(খ) হরিশের
(গ) অনুপমের
(ঘ) বিনুদাদার
উত্তর: (ক) মামার
১০৭. বেয়াই সম্প্রদায়ের আর যাই হোক কী থাকা দোষের?
(ক) প্রতিপত্তি
(খ) সম্মান
(গ) সামর্থ্যহীনতা
(ঘ) তেজ
উত্তর: (ঘ) তেজ
১০৮. হরিষ কোথায় কাজ করত?
(ক) কলকাতায়
(খ) আন্দামানে
(গ) রাজপুরে
(ঘ) কানপুরে
উত্তর: (ঘ) কানপুরে
১০৯. ‘অপরিচিতা’ গল্পে রসিক মানুষটি কে?
(ক) অনুপম
(খ) বিনু
(গ) হরিষ
(ঘ) শম্ভুনাথ
উত্তর: (গ) হরিষ
১১০. ‘রসিক বন্ধুদের আড্ডায় আসর জমাতে অদ্বিতীয়।’ হরিষের কোন গুণটি ‘অপরিচিতা’ গল্পের হরিষের মাঝে লক্ষ্যণীয়?
(ক) নৈতিকতাবোধ
(খ) সরস রসনার গুণ
(গ) গল্পগুজবে
(ঘ) আড্ডাঅস্থলিতে
উত্তর: (খ) সরস রসনার গুণ
১১১. নকুল না এলে বন্ধুদের আড্ডা কখনোই জমে না। নকুলের সাথে ‘অপরিচিতা’ গল্পের কার মিল আছে?
(ক) হরিষের
(খ) শম্ভুনাথের
(গ) বিনুদাদার
(ঘ) অনুপমের
উত্তর: (ক) হরিষের
১১২. কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিলো কে?
(ক) কল্যাণী
(খ) হরিষ
(গ) মামা
(ঘ) বিনুদাদা
উত্তর: (খ) হরিষ
১১৩. ‘মেয়ে যদি বলো, তবে’— উক্তিটি কার?
(ক) অনুপমের
(খ) হরিষের
(গ) শম্ভুনাথের
(ঘ) বিনুদার
উত্তর: (খ) হরিষের
১১৪. হরিষের বর্ণনা অনুসারে, কানপুরের মেয়েটি কেমন?
(ক) খাঁটি
(খ) চলনসই
(গ) খাসা
(ঘ) চমৎকার
উত্তর: (গ) খাসা
১১৫. হরিষের রসনার গুণে মামার সাথে তার সম্পর্ক কী ধরনের?
(ক) বন্ধুত্বপূর্ণ
(খ) শত্রুতার
(গ) রসিকতার
(ঘ) স্নেহের
উত্তর: (ক) বন্ধুত্বপূর্ণ
১১৬. ‘সত্য় স্যার ভাষার জাদুকর; সামান্যকেও অসামান্য করে তুলতে পারেন।’ সত্য় স্যারকে ‘অপরিচিতা’ গল্পের কার সাথে তুলনা করা যায়?
(ক) হরিষ
(খ) শম্ভুনাথ
(গ) আদিত্য
(ঘ) স্টেশন মাস্টার
উত্তর: (ক) হরিষ
১১৭. মামুন রসিকতা করে সকলকে আনন্দ দেয়। এখানে মামুন ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে?
(ক) বিনু
(খ) অনুপম
(গ) হরিষ
(ঘ) মামা
উত্তর: (গ) হরিষ
১১৮. অনুপমের মতে, কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন?
(ক) অনুপম সুভদ্রতাসম্পন্ন
(খ) অনুপম সৎপাত্র
(গ) অনুপম রূপবান
(ঘ) অনুপম ব্যক্তিত্বসম্পন্ন
উত্তর: (খ) অনুপম সৎপাত্র
১১৯. ‘অপরিচিতা’ গল্পে কে নিজেকে ভালো মানুষ বলে আখ্যা দিয়েছে?
(ক) মামা
(খ) কল্যাণী
(গ) হরিষ
(ঘ) অনুপম
উত্তর: (ঘ) অনুপম
১২০. কলকাতার শাসন হতে চলার জন্য অনুপম প্রস্তুত হয়েছে?
(ক) সপাদটিকায়
(খ) অন্তঃপুরের
(গ) কর্মকাণ্ডের
(ঘ) পাঠশালার
উত্তর: (খ) অন্তঃপুরের
১২১. বিনুদা ‘চমৎকার’-এর স্থলে কী বলেন?
(ক) চলনসই
(খ) অসামান্য
(গ) বিস্ময়কর
(ঘ) সাদামাটা
উত্তর: (ক) চলনসই
১২২. ‘খাঁটি সোনা বটে’ বলতে বিনুদা কিসের প্রতি ইঙ্গিত করেছেন?
(ক) পৈতৃক অবস্থা
(খ) পাত্রীর উপযুক্ততা
(গ) পাত্রীর সৌন্দর্য
(ঘ) পণের গহনা
উত্তর: (খ) পাত্রীর উপযুক্ততা
১২৩. কল্যাণীর বাবা বিয়ের কত দিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান?
(ক) তিন দিন
(খ) পাঁচ দিন
(গ) সাত দিন
(ঘ) নয় দিন
উত্তর: (ক) তিন দিন
১২৪. ‘অপরিচিতা’ গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে?
(ক) আন্দামান দ্বীপ
(খ) হাইকু দ্বীপ
(গ) ক্যারিবিয় দ্বীপ
(ঘ) বালি দ্বীপ
উত্তর: (ক) আন্দামান দ্বীপ
১২৫. কল্যাণীর পিতার নাম কী?
(ক) হরিশচন্দ্র দত্ত
(খ) বিনোদবিহারী সেন
(গ) শম্ভুনাথ সেন
(ঘ) গৌরীশঙ্কর দত্ত
উত্তর: (গ) শম্ভুনাথ সেন
১২৬. ব্যক্তিত্ববোধে উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কোন চরিত্রটি অগ্রাধিকার পাবে?
(ক) অনুপম
(খ) মামা
(গ) হরিশ
(ঘ) শম্ভুনাথ
উত্তর: (ঘ) শম্ভুনাথ
১২৭. ‘অপরিচিতা’ গল্পের সর্বাধিক আত্মমর্যাদাবোধসম্পন্ন ব্যক্তি হিসেবে কাকে বিবেচনা করা যায়?
(ক) শম্ভুনাথকে
(খ) মামাকে
(গ) কল্যাণীকে
(ঘ) মাকে
উত্তর: (ক) শম্ভুনাথকে
১২৮. ‘অপরিচিতা’ গল্পে কার পশ্চিমে গিয়ে বাস করার কথা উল্লেখ রয়েছে?
(ক) হরিশের
(খ) শম্ভুনাথের
(গ) বিনুদার
(ঘ) অনুপমের
উত্তর: (খ) শম্ভুনাথের
১২৯. ‘তাহার বিনয়টি অজস্র নয়’— কার?
(ক) অনুপমের
(খ) বিনু দাদার
(গ) শম্ভুনাথের
(ঘ) মামার
উত্তর: (গ) শম্ভুনাথের
১৩০. ‘তিনি বড়োই ঢিলে’— এখানে কার কথা বলা হয়েছে?
(ক) অনুপমের মামার
(খ) হরিষের
(গ) শম্ভুনাথ সেনের
(ঘ) অনুপমের মায়ের
উত্তর: (গ) শম্ভুনাথ সেনের
১৩১. বিয়ের আসরে যৌতুকলোভী হওয়ায় বিদায় করে দিলেন কন্যার বাবা। কন্যার বাবার কোন বৈশিষ্ট্যটি শম্ভুনাথের মাঝে বিদ্যমান?
(ক) অহংকার
(খ) আভিজাত্য
(গ) আত্মমর্যাদা
(ঘ) আভিজাত্য গর্ব
উত্তর: (গ) আত্মমর্যাদা
১৩২. অনুপমের ওপর তার মামার ছিল?
(ক) অকৃত্রিম ভালোবাসা
(খ) গভীর মমতা
(গ) একচ্ছত্র আধিপত্য
(ঘ) অমানবিক আচরণ
উত্তর: (গ) একচ্ছত্র আধিপত্য
১৩৩. ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?
(ক) একজোড়া এয়ারিং
(খ) চুন
(গ) গলার হার
(ঘ) আংটি
উত্তর: (ক) একজোড়া এয়ারিং
১৩৪. ‘অপরিচিতা’ গল্পে মামা বিবাহ-বাড়িতে যে কারণে খুশি হননি—
(ক) শম্ভুনাথ বাবুর মুখে কথাই ছিল না
(খ) আয়োজন ছিল নিম্নমানের
(গ) শম্ভুনাথ বাবুর ব্যবহার ছিল রুক্ষ
(ঘ) বরযাত্রীদের জায়গা ছিল উঠানে
উত্তর: (ক) শম্ভুনাথ বাবুর মুখে কথাই ছিল না
১৩৫. অনুপমের শ্বশুরবাড়িতে কে বরযাত্রীদের সঙ্গে অত্যন্ত বিনয় দেখাচ্ছিল?
(ক) শম্ভুনাথের ব্যবসায়ী বন্ধু
(খ) শম্ভুনাথের শিক্ষক বন্ধু
(গ) শম্ভুনাথের ডাক্তার বন্ধু
(ঘ) শম্ভুনাথের উকিল বন্ধু
উত্তর: (ঘ) শম্ভুনাথের উকিল বন্ধু
১৩৬. আরিফের বাবা আরিফকে বিয়ে করাবেন কিন্তু ধনীর মেয়ের সঙ্গে বিয়ে দেবেন না। এখানে আরিফের বাবার মানসিকতা কোন চরিত্রে লক্ষণীয়?
(ক) শম্ভুনাথ
(খ) অনুপমের মায়ের
(গ) অনুপম
(ঘ) অনুপমের মামার
উত্তর: (ঘ) অনুপমের মামার
১৩৭. কমলবাবু অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি বলে বাড়ির সব কাজেই তাঁর ডাক পড়ে। কোনো কিছুতেই তাঁকে ঠকানো যায় না। কমলবাবু ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?
(ক) বিনু
(খ) শম্ভুনাথ
(গ) কল্যাণী
(ঘ) মামা
উত্তর: (ঘ) মামা
১৩৮. বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
(ক) একুশ
(খ) তেইশ
(গ) পঁচিশ
(ঘ) সাতাশ
উত্তর: (খ) তেইশ
১৩৯. “বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে”— উক্তিটি কার?
(ক) মামার
(খ) শম্ভুনাথের
(গ) হরিষের
(ঘ) মায়ের
উত্তর: (খ) শম্ভুনাথের
১৪০. শম্ভুনাথ বাবু গয়নাগুলো কীসে বেঁধে নিয়ে এলেন?
(ক) ওড়নায়
(খ) গামছায়
(গ) শাড়িতে
(ঘ) তোয়ালেতে
উত্তর: (খ) গামছায়
১৪১. ‘অপরিচিতা’ গল্পে খাদহীন অলংকারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
(ক) বেঁকে যায়
(খ) ভেঙে যায়
(গ) মলিন হয়
(ঘ) রঙহীন হয়
উত্তর: (ক) বেঁকে যায়
১৪২. ‘অপরিচিতা’ গল্পে বিয়ের একটা প্রধান অংশ কোনটি?
(ক) দেনা-পাওনা
(খ) খাওয়া-দাওয়া
(গ) হাসি-তামাশা
(ঘ) সাজ-সজ্জা
উত্তর: (ক) দেনা-পাওনা
১৪৩. মামার আদেশ অমান্য করার ক্ষমতা অনুপমের ছিল না কেন?
(ক) ব্যক্তিত্বহীনতার কারণে
(খ) মামার প্রভাব বলে
(গ) অপরিণত বয়সের হেতু
(ঘ) মায়ের নির্দেশ ছিল
উত্তর: (ক) ব্যক্তিত্বহীনতার কারণে
১৪৪. “কমলকুমার বিয়ের আসর থেকে বিয়ে না করে চলে আসতে বাধ্য হয়।”— ‘অপরিচিতা’ গল্পের কার সাথে কমলকুমারের মিল রয়েছে?
(ক) হরিষের
(খ) বিনু দাদার
(গ) অনুপমের
(ঘ) শম্ভুনাথের
উত্তর: (গ) অনুপমের
১৪৫. পরিবারের কেউ তন্ময়ের মতামতের কোনো মূল্যায়ন করে না। এখানে তন্ময়ের সাথে কোন চরিত্রের মিল রয়েছে?
(ক) কল্যাণী
(খ) বিনুদা
(গ) অনুপম
(ঘ) শম্ভুনাথ
উত্তর: (গ) অনুপম
১৪৬. “যৌতুকের কারণে বাবা বিয়ে ভেঙে দিতে বাধ্য দেয় অর্থ।” অর্থের সাথে ‘অপরিচিতা’ গল্পের কার বৈসাদৃশ্য রয়েছে?
(ক) কল্যাণীর
(খ) বিনু দাদার
(গ) অনুপমের
(ঘ) হরিষের
উত্তর: (গ) অনুপমের
১৪৭. অনুপম রেলগাড়িতে করে মাকে নিয়ে কোথায় যাচ্ছিল?
(ক) গ্রামের বাড়িতে
(খ) শ্মশান ঘাটে
(গ) মামার বাড়িতে
(ঘ) তীর্থে
উত্তর: (ঘ) তীর্থে
১৪৮. ‘অপরিচিতা’ গল্পের নায়কের রেলগাড়ির কোন ক্লাসের টিকিট ছিল?
(ক) সেকেন্ড ক্লাস
(খ) রিজার্ভড
(গ) ফার্স্ট ক্লাস
(ঘ) থার্ড ক্লাস
উত্তর: (গ) ফার্স্ট ক্লাস
১৪৯. ‘অপরিচিতা’ গল্পে মেয়ের বয়স কত শুনে মামার মন ভার হলো?
(ক) বারো
(খ) তেরো
(গ) ষোল
(ঘ) আঠারো
উত্তর: (গ) ষোল
১৫০. ‘অপরিচিতা’ গল্পে কোন গহনায় সোনার পরিমাণ সামান্যই ছিল?
(ক) বালায়
(খ) গলার হারে
(গ) নাকফুলে
(ঘ) এয়ারিং-এ
উত্তর: (ঘ) এয়ারিং-এ
১৫১. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণী স্টেশন থেকে কিনে নেয়—
(ক) চানা-মুঠ
(খ) টিকিট
(গ) ক্যামেরা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) চানা-মুঠ
১৫২. কল্যাণী কোন স্টেশনে নেমে গেল?
(ক) হাওড়া
(খ) শিয়ালদহ
(গ) কানপুর
(ঘ) বনগাঁও
উত্তর: (গ) কানপুর
১৫৩. বিয়ে ভাঙার পর কল্যাণী কী কাজে জড়িত হয়েছিল?
(ক) ব্যবসার কাজে
(খ) পারিবারিক কাজে
(গ) মেয়েদের শিক্ষার কাজে
(ঘ) ধর্মপ্রচারের কাজে
উত্তর: (গ) মেয়েদের শিক্ষার কাজে
১৫৪. বিবাহ ভেঙে যাওয়ার কত বছর পর্যন্ত অনুপম কল্যাণীর আশা ছাড়ে নাই?
(ক) এক বছর
(খ) দুই বছর
(গ) তিন বছর
(ঘ) চার বছর
উত্তর: (ঘ) চার বছর
১৫৫. ‘অপরিচিতা’ গল্পে অনুপম তার বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পর গল্প লিখেছেন?
(ক) ৪ বছর
(খ) ৫ বছর
(গ) ৬ বছর
(ঘ) ৭ বছর
উত্তর: (ক) ৪ বছর
১৫৬. ‘যারে হাত দিয়ে মালা দিতে পারোনি কেন মিছে মনে রাখো তারে?’ ‘অপরিচিতা’ গল্পে এ উপদেশবাণী কার জন্য প্রযোজ্য?
(ক) অনুপমের
(খ) মামার
(গ) কল্যাণীর
(ঘ) শম্ভুনাথের
উত্তর: (ক) অনুপমের
১৫৭. ‘যেখানে থাকি না কেন যতই দূরে তুমিই রইবে মোর হৃদয় জুড়ে’— ‘অপরিচিতা’ গল্পে এ কথা কার ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) শম্ভুনাথের
(খ) কল্যাণীর
(গ) মামার
(ঘ) অনুপমের
উত্তর: (ঘ) অনুপমের
১৫৮. ‘অপরিচিতা’ গল্পে ‘মাতৃআজ্ঞা’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) মায়ের আদেশ
(খ) মামার আদেশ
(গ) মায়ের প্রতি দায়বদ্ধতা
(ঘ) দেশের প্রতি দায়বদ্ধতা
উত্তর: (ঘ) দেশের প্রতি দায়বদ্ধতা
১৫৯. “ফুল কাঁচা, গোঁফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে”— কে এই সুপুরুষ?
(ক) অনুপম
(খ) হরিষ
(গ) অনুপমের মামা
(ঘ) শম্ভুনাথ সেন
উত্তর: (ঘ) শম্ভুনাথ সেন
১৬০. অনুপমের পিতার অর্জিত সম্পত্তি ভোগ করার সময় না পাওয়ার কারণ কী?
(ক) উদাসীনতা
(খ) অসুস্থতা
(গ) অকালমৃত্যু
(ঘ) কৃপণতা
উত্তর: (গ) অকালমৃত্যু
১৬১. তালাকপ্রাপ্ত রহিমা বাপের বাড়িতে ফিরে এসে দর্জির কাজ শুরু করে। রহিমার সঙ্গে কল্যাণীর মিল কোথায়?
(ক) কর্মতৎপরতায়
(খ) স্বনির্ভরতায়
(গ) আত্মপ্রত্যয়ে
(ঘ) বুদ্ধিমত্তায়
উত্তর: (খ) স্বনির্ভরতায়
১৬২. কল্যাণীর শেষ পর্যন্ত বিয়েতে রাজি না হওয়ার কারণ হিসেবে কোনটি বিবেচনার যোগ্য?
(ক) দেশপ্রেম
(খ) প্রতিশোধ
(গ) ঘৃণা
(ঘ) ধিক্কার
উত্তর: (ক) দেশপ্রেম
১৬৩. “তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারোনি…” কথাটি ‘অপরিচিতা’ গল্পের কার মনের কথা বলে বিবেচিত হতে পারে?
(ক) অনুপমের
(খ) মামার
(গ) কল্যাণীর
(ঘ) মায়ের
উত্তর: (ক) অনুপমের
১৬৪. “কথা এমন করিয়া ফুরাইল না”— এর মূল কারণ ছিল—
(ক) অনুপমের ব্যক্তিত্বহীনতা
(খ) অনুপমের যৌতুক লোভ
(গ) মামার কর্তৃত্বপরায়ণতা
(ঘ) অনুপমের নির্বিকারত্ব
উত্তর: (ক) অনুপমের ব্যক্তিত্বহীনতা
১৬৫. “আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি”— অনুপমের এই উক্তিতে তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
(ক) অসহায়ত্ব
(খ) দুর্বলতা
(গ) স্বাবলম্বন
(ঘ) পরাবলম্বন
উত্তর: (ঘ) পরাবলম্বন
১৬৬. “জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ”— এ আক্ষেপ ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের অভিব্যক্তি প্রকাশ করে?
(ক) অনুপমের
(খ) কল্যাণীর
(গ) শম্ভুনাথের
(ঘ) হরিষের
উত্তর: (ক) অনুপমের
১৬৭. “মন্দ নয় গো, খাঁটি সোনা বটে”— কার উক্তি?
(ক) বিনু দাদার
(খ) অনুপমের
(গ) হরিষের
(ঘ) মামার
উত্তর: (ক) বিনু দাদার
১৬৮. ‘মনে জানিতাম, এই স্থূল অংশটিও বিবাহের একটা প্রধান অংশ’— এখানে ‘স্থূল অংশ’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) জাঁকজমকপূর্ণ আয়োজন
(খ) আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানানো
(গ) পণ এর টাকা ও অলংকারের হিসাব-নিকাশ
(ঘ) বরপক্ষের আভিজাত্যের বহিঃপ্রকাশ
উত্তর: (গ) পণ এর টাকা ও অলংকারের হিসাব-নিকাশ
১৬৯. ‘গজানন’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) গণেশকে
(খ) রাবণকে
(গ) হনুমানকে
(ঘ) কার্তিককে
উত্তর: (ক) গণেশকে
১৭০. ‘অপরিচিতা’ গল্পে অনুপম উমেদারি বলতে কী বুঝিয়েছে?
(ক) মোসাহেবি
(খ) চাকরির আশায় ঘোরাঘুরি
(গ) প্রত্যাশা
(ঘ) পাণি প্রার্থী
উত্তর: (খ) চাকরির আশায় ঘোরাঘুরি
১৭১. এয়ারিং কী?
(ক) নাকের দুল
(খ) কপালের টিপলি
(গ) কানের দুল
(ঘ) গলার হার
উত্তর: (গ) কানের দুল
১৭২. দেখতে সুন্দর অথচ খাওয়ার অনুপযোগী ফল কোনটি?
(ক) আমলকী ফল
(খ) চালতা ফল
(গ) মাকাল ফল
(ঘ) আতা ফল
উত্তর: (গ) মাকাল ফল
১৭৩. ‘ফল্গু’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী
(খ) পাকিস্তানের সিন্ধু প্রদেশের জলধারা বিশেষ
(গ) বরফে ঢাকা রাশিয়ার হ্রদ
(ঘ) মিশরের মাঝ দিয়ে বয়ে চলা অববাহিকা
উত্তর: (ক) ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী
১৭৪. শানাই, ঢোল ও কাঁসি— এই তিন প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান বাদনকে কী বলে?
(ক) কনসার্ট
(খ) পঞ্চস্বর
(গ) ত্রিতাল
(ঘ) রসনচৌকি
উত্তর: (ঘ) রসনচৌকি
১৭৫. ‘অভ্র’ শব্দের অর্থ কী?
(ক) এক প্রকারের উজ্জ্বল রং
(খ) এক ধরনের খনিজ ধাতু
(গ) এক রকমের তীব্র সুগন্ধি
(ঘ) এক রকমের বুনো ফুল
উত্তর: (খ) এক ধরনের খনিজ ধাতু
১৭৬. ‘প্রদোষ’ এর প্রতিশব্দ কী?
(ক) সকাল
(খ) রাত
(গ) সন্ধ্যা
(ঘ) বিকাল
উত্তর: (গ) সন্ধ্যা
১৭৭. ‘একচক্ষু লণ্ঠন’ কী কাজে ব্যবহৃত হয়?
(ক) রাতের বেলা ঘর আলো করতে
(খ) রেলগাড়ির সংকেত দেখাতে
(গ) অন্ধকারে পথিকদের পথ দেখাতে
(ঘ) নদীপথের দিকনির্দেশনা দিতে
উত্তর: (খ) রেলগাড়ির সংকেত দেখাতে
১৭৮. গানের যে অংশে দোহাররা বারবার পরিবেশন করে তাকে কী বলে?
(ক) লয়
(খ) ধুয়া
(গ) মীড়
(ঘ) তাল
উত্তর: (খ) ধুয়া
১৭৯. ‘অপরিচিতা’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
(ক) প্রগতি
(খ) পরিচয়
(গ) সবুজপত্র
(ঘ) শিখা
উত্তর: (গ) সবুজপত্র
১৮০. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর মাঝে কোনটি দেখা যায়?
(ক) দেশ চেতনায় স্বপ্ন ব্যক্তিত্বের জাগরণ
(খ) যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতন প্রয়াস
(গ) সামাজিক প্রথার বিরুদ্ধে অবস্থান
(ঘ) ব্যক্তিগত চেতনার প্রাধান্য বিস্তার
উত্তর: (ক) দেশ চেতনায় স্বপ্ন ব্যক্তিত্বের জাগরণ
১৮১. কল্যাণীর বিয়েতে অস্বীকৃতি ও মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করার পাঠকদের চোখে তার কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে?
(ক) অহংকার
(খ) নারী স্বাতন্ত্র্য
(গ) আধুনিকতা
(ঘ) মূল্যবোধ
উত্তর: (ঘ) মূল্যবোধ
১৮২. ‘অপরিচিতা’ গল্পে লেখক মূলত কী প্রকাশ করতে চেয়েছেন?
(ক) শিক্ষার গুরুত্ব
(খ) বাল্যবিবাহ রোধ
(গ) কুসংস্কার দূরীকরণ
(ঘ) তৎকালীন যৌতুকপ্রথা
উত্তর: (ঘ) তৎকালীন যৌতুকপ্রথা
১৮৩. রবীন্দ্রনাথের ‘অপরিচিতা’ মূলত কী জাতীয় রচনা?
(ক) গবেষণামূলক
(খ) উদ্দেশ্যমূলক
(গ) নকশাজাতীয়
(ঘ) শিক্ষামূলক
উত্তর: (খ) উদ্দেশ্যমূলক
১৮৪. ‘পণ প্রথা’ সমাজের অভিশাপ। অতিরিক্ত লোভের বশে মানুষ তার মর্যাদা হারায়। উদ্দীপকের এই বক্তব্য তোমার পঠিত কোন গল্পের ভাবার্থ বহন করে?
(ক) অপরিচিতা
(খ) মাসি-পিসি
(গ) নেকলেস
(ঘ) আহ্বান
উত্তর: (ক) অপরিচিতা
১৮৫. ‘অপরিচিতা’ গল্পের বিশেষ দিক কোনটি?
(ক) নারীর সঠিক মূল্যায়ন
(খ) পুরুষতন্ত্রের অসারতা
(গ) নারীশিক্ষার প্রসার
(ঘ) নারীর ব্যক্তিত্বের জাগরণ
উত্তর: (ঘ) নারীর ব্যক্তিত্বের জাগরণ
১৮৬. রবীন্দ্রনাথের ‘অপরিচিতা’ গল্পের মূল বিষয়বস্তু কী?
(ক) নারীশিক্ষা
(খ) যৌতুকপ্রথা
(গ) গ্রামীণ সমাজ
(ঘ) দেশমর্যাদা
উত্তর: (খ) যৌতুকপ্রথা
১৮৭. ‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় কবে?
(ক) ভারতীতে, ১৯১৫ খ্রিস্টাব্দে
(খ) ভারতীতে, ১৯১৬ খ্রিস্টাব্দে
(গ) সবুজপত্রে, ১৯১৩ খ্রিস্টাব্দে
(ঘ) সবুজপত্রে, ১৯১৪ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) সবুজপত্রে, ১৯১৪ খ্রিস্টাব্দে
১৮৮. ‘অপরিচিতা’ গল্পের লেখক কে?
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১৮৯. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন গল্পে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারী চরিত্র দেখতে পাওয়া যায়?
(ক) একরাত্রি
(খ) দেনাপাওনা
(গ) হৈমন্তী
(ঘ) অপরিচিতা
উত্তর: (ঘ) অপরিচিতা
১৯০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যৌতুকপ্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের চিত্র কোন গল্পে প্রতীয়মান হয়েছে?
(ক) হৈমন্তী
(খ) সুভা
(গ) দেনাপাওনা
(ঘ) অপরিচিতা
উত্তর: (ঘ) অপরিচিতা
১৯১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের গল্প কোনটি?
(ক) অপরিচিতা
(খ) দেনা-পাওনা
(গ) পোস্টমাস্টার
(ঘ) কাবুলিওয়ালা
উত্তর: (ক) অপরিচিতা
১৯২. ‘অপরিচিতা’ গল্পের ব্যক্তিত্বহীন চরিত্র কোনটি?
(ক) কল্যাণী
(খ) হরিশ
(গ) অনুপম
(ঘ) শম্ভুনাথ সেন
উত্তর: (গ) অনুপম
১৯৩. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর মাঝে কোনটি দেখা যায়?
(ক) দেশাত্মবোধ
(খ) প্রকৃতিপ্রেম
(গ) ধর্মান্ধতা
(ঘ) রাজনীতি সচেতনতা
উত্তর: (ক) দেশাত্মবোধ
