You are currently viewing ভাব ও কাজ বহুনির্বাচনি প্রশ্ন : নির্বাচিত ৪৫+ mcq প্রশ্ন ও উত্তর

ভাব ও কাজ বহুনির্বাচনি প্রশ্ন : নির্বাচিত ৪৫+ mcq প্রশ্ন ও উত্তর

ভাব ও কাজ’ প্রবন্ধটি নেওয়া হয়েছে ‘যুগবাণী’ গ্রন্থ থেকে। ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম। কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না। তার জন্য পর্যাপ্ত এবং সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যেকোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এ প্রবন্ধটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবমুখী কর্মে তৎপর হওয়ার ওপর জোর দিয়েছেন।


১. ‘ভাব ও কাজ’ লেখাটি কোন ধরনের সাহিত্য?

(ক) ছোটগল্প

(খ) প্রবন্ধ

(গ) সায়েন্স ফিকশন

(ঘ) উপন্যাস

উত্তর: খ. প্রবন্ধ


২. “সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়”—বাক্যটির ‘কর্পূর’ শব্দের অর্থ নিচের কোনটি?

(ক) সুগন্ধযুক্ত তেল

(খ) একধরনের দামি চন্দন

(গ) বাতাসের সংস্পর্শে উদ্বায়ী হয় এমন বস্তু

(ঘ) বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু

উত্তর: (ঘ) বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু

৩. ‘ভাব ও কাজ’ প্রবন্ধের রচয়িতা কে?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) মুস্তাফা মনোয়ার

(গ) বিপ্রদাশ বড়ুয়া

(ঘ) কামরুল হাসান

উত্তর: ক. কাজী নজরুল ইসলাম

৪. প্রাবন্ধিক দেশের উন্নতি, মুক্তি ও মানবকল্যাণের জন্য কীসে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন?

(ক) বাস্তবধর্মী কর্মে

(খ) আধ্যাত্মিক কর্মে

(গ) ভাবালী কর্মে

(ঘ) সৎকর্মে

উত্তর: ক. বাস্তবধর্মী কর্মে

৫. কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে?

(ক) ১৮৮১

(খ) ১৮৯৫

(গ) ১৮৮০

(ঘ) ১৮৯৯

উত্তর: ঘ. ১৮৯৯

৬. কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেওয়ার সময় কোন শ্রেণিতে পড়তেন?

(ক) সপ্তম

(খ) অষ্টম

(গ) নবম

(ঘ) দশম

উত্তর: ঘ. দশম

৭. কোন কবিতা প্রকাশের মধ্য দিয়ে নজরুলের সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে?

(ক) মানুষ

(খ) সাম্যবাদী

(গ) বিদ্রোহী

(ঘ) কুলি-মজুর

উত্তর: গ. বিদ্রোহী

৮. নজরুলের রচনাবলিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) আধ্যাত্মিকতা

(খ) সমাজতান্ত্রিক চেতনা

(গ) ভাবালুতা

(ঘ) অসাম্প্রদায়িক চেতনা

উত্তর: ঘ. অসাম্প্রদায়িক চেতনা

৯. ‘বিষের বাঁশী’ কোন ধরনের সাহিত্যকর্ম?

(ক) গল্পগ্রন্থ

(খ) প্রবন্ধ

(গ) নাটক

(ঘ) কাব্যগ্রন্থ

উত্তর: ঘ. কাব্যগ্রন্থ

১০. কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?

(ক) ঢাকায়

(খ) বরিশালে

(গ) চট্টগ্রামে

(ঘ) কুমিল্লা

উত্তর: ক. ঢাকায়

১১. ভাব ও কাজের সম্বন্ধটা সাধারণ দৃষ্টিতে কেমন ঠেকে?

(ক) ভালো

(খ) মন্দ

(গ) নিকট

(ঘ) দূর

উত্তর: গ. নিকট

১২. প্রকৃতপক্ষে ভাব ও কাজের সম্পর্ক কেমন?

(ক) আদায়-কাঁচকলায় সম্পর্ক

(খ) গলায়-গলায় ভাব

(গ) উনিশ-বিশ পার্থক্য

(ঘ) আকাশ-পাতাল তফাত

উত্তর: ঘ. আকাশ-পাতাল তফাত

১৩. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘ভাব’কে কীসের সাথে তুলনা করা হয়েছে?

(ক) পুষ্পবিহীন সৌরভ

(খ) সৌরভবিহীন পুষ্প

(গ) পত্রশূন্য বৃক্ষ

(ঘ) বৃক্ষচ্যুত পত্র

উত্তর: ক. পুষ্পবিহীন সৌরভ

১৪. প্রাবন্ধিক ‘পুষ্পবিহীন সৌরভের মতো’ বলতে বুঝিয়েছেন—

(ক) কাজকে

(খ) ভাবকে

(গ) অহংকারকে

(ঘ) উচ্চাকাঙ্ক্ষাকে

উত্তর: খ. ভাবকে

১৫. ‘ভাব ও কাজ’ প্রবন্ধ অনুসারে ‘ভাব’ জিনিসটা কী?

(ক) বাস্তব উল্লাস

(খ) অবাস্তব উচ্ছ্বাস

(গ) বাস্তব আকাঙ্ক্ষা

(ঘ) অবাস্তব আকাঙ্ক্ষা

উত্তর: খ. অবাস্তব উচ্ছ্বাস

১৬. ভাবকে রূপ দেয় কে?

(ক) ইচ্ছা

(খ) শক্তি

(গ) কাজ

(ঘ) সাহস

উত্তর: গ. কাজ

১৭. কোন বিষয়টি সম্পূর্ণরূপে বস্তুজগতের?

(ক) কল্পনা

(খ) প্রেরণা

(গ) কাজ

(ঘ) সাহস

উত্তর: গ. কাজ

১৮. প্রাবন্ধিকের মতে, মানুষকে কব্জায় আনতে কোথায় ছোঁয়া দিয়ে মাতাতে হয়?

(ক) অনুভূতিতে

(খ) বিবেকে

(গ) দুর্বলতায়

(ঘ) কোমল জায়গায়

উত্তর: ঘ. কোমল জায়গায়

১৯. নজরুল কোনটিকে মস্ত বদ-খেয়াল বলে অভিহিত করেছেন?

(ক) কেবল কাজে ফাঁকি দেওয়াকে

(খ) কেবল ভাবজগতে বিচরণ করাকে

(গ) কেবল কাজ নিয়ে পড়ে থাকাকে

(ঘ) কেবল ভাবের নিন্দা করাকে

উত্তর: খ. কেবল ভাবজগতে বিচরণ করাকে

২০. ‘কার্যের দাসরূপে নিয়োগ’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?

(ক) কাজকে প্রাধান্য দেওয়া

(খ) ভাবকে অগ্রাধিকার দান

(গ) ভাবমুক্ত হওয়া

(ঘ) কাজ সীমিত করা

উত্তর: ক. কাজকে প্রাধান্য দেওয়া

২১. ‘ভাব ও কাজ’ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন?

(ক) কার্যের

(খ) আত্মার

(গ) কল্যাণের

(ঘ) স্বার্থের

উত্তর: ক. কার্যের

২২. কী দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে?

(ক) চিন্তা

(খ) ভাব

(গ) কাজ

(ঘ) স্পিরিট

উত্তর: (খ) ভাব

২৩. ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেশ কীসের মতো উড়ে যায়?

(ক) খড়

(খ) কর্পূর

(গ) স্পিরিট

(ঘ) ধুলো

উত্তর: খ. কর্পূর

২৪. জনগণের মাঝে কোনো বিষয়ে অনুপ্রেরণা সৃষ্টির ক্ষেত্রে কোনটি উদ্দেশ্য হিসেবে থাকা উচিত?

(ক) জাতিগত স্বার্থসিদ্ধি

(খ) মানবকল্যাণ

(গ) ভাবজগতের উন্নয়ন

(ঘ) দ্রুততম সময়ে কার্যসিদ্ধি

উত্তর: খ. মানবকল্যাণ

২৫. কাজী নজরুল ইসলাম ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?

(ক) নিজের স্বার্থসিদ্ধির জন্য

(খ) মানুষের কল্যাণের জন্য

(গ) ভাববাদী হওয়ার জন্য

(ঘ) বস্তুবাদী হওয়ার জন্য

উত্তর: খ. মানুষের কল্যাণের জন্য

২৬. ‘ভাব ও কাজ’ প্রবন্ধ অনুসারে কারো কারো মতে কোথায় ঘা দেওয়া পাপ?

(ক) মানুষের কোমল অনুভূতিতে

(খ) মানুষের শরীরে

(গ) জ্ঞানীর মাথায়

(ঘ) মানুষের কঠোর অনুভূতিতে

উত্তর: ক. মানুষের কোমল অনুভূতিতে

২৭. কুম্ভকর্ণের ঘুম কীভাবে ভাঙানো হতো?

(ক) মদিরা-বাঁশি বাজিয়ে

(খ) ঢোল-কাঁসি বাজিয়ে

(গ) নূপুর-চুড়ি বাজিয়ে

(ঘ) শঙ্খ-সানাই বাজিয়ে

উত্তর: খ. ঢোল-কাঁসি বাজিয়ে

২৮. ‘মানুষের উৎসাহ ক্ষণস্থায়ী’—এই সত্য আমরা কীভাবে শিখেছি?

(ক) ঠকে শিখেছি

(খ) ঠেকে শিখেছি

(গ) হেরে শিখেছি

(ঘ) পড়ে শিখেছি

উত্তর: খ. ঠেকে শিখেছি

২৯. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে হাজার খানেক স্কুল-কলেজের ছাত্র বেরিয়ে এসেছে—

(ক) সামাজিক উত্তেজনায়

(খ) হুজুগে মেতে

(গ) আত্মত্যাগের উন্মাদনায়

(ঘ) ভাবের আবেগে

উত্তর: খ. হুজুগে মেতে

৩০. ত্যাগের অভিনয় করতে গিয়ে ছাত্ররা কোনটিকে বিশ্রীভাবে মুখ ভেংচিয়েছে ?

(ক) ‘অ্যাকশন’কে

(খ) ‘স্পিরিট’কে

(গ) ‘রিভিউ’কে

(ঘ) ‘এডুকেশন’কে

উত্তর: খ. ‘স্পিরিট’কে


৩১. নজরুলের মতে, মঙ্গল সাধনের নামে দেশের মহা শত্রুতা সাধিত হয় কখন?

(ক) তরুণদের ‘স্পিরিট’কে ব্যবহার না করা হলে

(খ) তরুণদের ‘স্পিরিট’কে বিপথে চালিত করা হলে

(গ) তরুণদের সকল ক্ষেত্রে অংশগ্রহণ করতে দিলে

(ঘ) তরুণদের ভুলকে বারবার ক্ষমা করা হলে

উত্তর: খ. তরুণদের ‘স্পিরিট’কে বিপথে চালিত করা হলে


৩২. লেখকের মতে, সাপ নিয়ে খেলা করতে গেলে দস্তুরমতো কী হওয়া চাই?

(ক) বাশিবাদক

(খ) সাপুড়ে

(গ) ওঝা

(ঘ) কৌশলী

উত্তর: খ. সাপুড়ে

৩৩. লোকপ্রবাদ অনুযায়ী কত চক্রে ভগবান ভূত?

(ক) পাঁচচক্রে

(খ) দশচক্রে

(গ) শতচক্রে

(ঘ) হাজার চক্ৰে

উত্তর: খ. দশচক্রে

৩৪. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘দশচক্রে ভগবান ভূত’—এই প্রবাদ বাক্যের ‘দশচক্র’ প্রতীকটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে?

(ক) অসাধু কর্মী

(খ) কর্মবিমুখ মানুষ

(গ) কাপুরুষ

(ঘ) চাটুকারী

উত্তর: ক. অসাধু কর্মী

৩৫. ভাবের দাস হলে আমাদের কোনটি অবশ্যম্ভাবী?

(ক) উন্নতি

(খ) উত্থান

(গ) অমর্যাদা

(ঘ) পতন

উত্তর: ঘ. পতন

৩৬. নজরুলের মতে, ভাবকে নিজের কী হিসেবে তৈরি করে নিতে হবে?

(ক) বন্ধু

(খ) ভক্ত

(গ) দাস

(ঘ) অনুগত

উত্তর: গ. দাস

৩৭. কর্মে কী আসার জন্য ‘ভাব-সাধনা’ প্রয়োজন?

(ক) গতি

(খ) মুক্তি

(গ) শক্তি

(ঘ) মনোযোগ

উত্তর: (গ) শক্তি

৩৮. ‘ভাব ও কাজ’ রচনা অনুযায়ী জীবনকে গড়ে তোলার জন্য কী করতে হবে?

(ক) ভাব ও কাজের মধ্যে সমন্বয় ঘটাতে হবে

(খ) মানসিক শক্তিকে সঠিক পথে চালিত করতে হবে

(গ) ভাবজগৎকে প্রাধান্য দিতে হবে

(ঘ) চোখ বন্ধ করে কাজে নামতে হবে

উত্তর: (ক) ভাব ও কাজের মধ্যে সমন্বয় ঘটাতে হবে

৩৯. যারা অগ্র-পশ্চাৎ বিবেচনা ছাড়াই কাজ করে ‘ভাব ও কাজ’ রচনার আলোকে তাদের পরিচয় হতে পারে—

(ক) কুম্ভকর্ণ

(খ) উদমো ষাঁড়

(গ) সৌরভহীন পুষ্প

(ঘ) ত্যাগী ঋষি

উত্তর: খ. উদমো ষাঁড়

৪০. কাজী নজরুল ইসলাম ভাবের ঘরে কী করতে নিষেধ করেছেন?

(ক) চুরি করতে

(খ) ঘা দিতে

(গ) উঁকি দিতে

(ঘ) ঐ মারতে

উত্তর: ক. চুরি করতে


৪১. কে একনাগাড়ে ছয় মাস ঘুমাত?

(ক) রাবণ

(খ) কুম্ভকর্ণ

(গ) রাম

(ঘ) লক্ষ্মণ

উত্তর: খ. কুম্ভকর্ণ

৪২. ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’—উদ্দীপকের ভাবটি কোন রচনাটির ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ?

(ক) পড়ে পাওয়া

(খ) তৈলচিত্রের ভূত

(গ) ভাব ও কাজ

(ঘ) সুখী মানুষ

উত্তর: গ. ভাব ও কাজ

৪৩. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে লেখক দেশের উন্নতি ও মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন?

(ক) ভাবকে

(খ) পরিকল্পনাকে

(গ) উদ্যোগকে

(ঘ) কাজকে

উত্তর: ঘ. কাজকে

৪৪. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে কাদেরকে আশা ভরসার স্থল বলা হয়েছে?

(ক) যোগ্য নেতা

(খ) নিপীড়িত মানুষ

(গ) যুবক

(ঘ) স্কুল-কলেজের ছাত্র

উত্তর: গ. যুবক

৪৫. ‘বদ-খেয়াল’ বলতে লেখক কী বুঝিয়েছেন?

(ক) কাজের চাপে রাখা

(খ) চাটুকারিতা

(গ) ভাবে মগ্ন থাকা

(ঘ) কথার ফুলঝুরি

উত্তর: (ঘ) কথার ফুলঝুরি

৪৬. ‘দাদ’ শব্দের অর্থ কী?

(ক) প্রতিশোধ

(খ) লড়াই

(গ) অন্যায়

(ঘ) শোষণ

উত্তর: (ক) প্রতিশোধ

৪৭. ‘লা-পরওয়া’ শব্দের অর্থ কী?

(ক) সচেতন না থাকা

(খ) বুঝতে না পারা

(গ) দেখতে না পাওয়া

(ঘ) গ্রাহ্য না করা

উত্তর: (ঘ) গ্রাহ্য না করা

৪৮. ‘পুয়াল’ শব্দের অর্থ কী?

(ক) মাটি

(খ) খড়

(গ) গোয়াল

(ঘ) ঘর

উত্তর: খ. খড়


৪৯. ‘উদমো ষাঁড়’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) বন্ধনমুক্ত ষাঁড়

(খ) মোটা ষাঁড়

(গ) শক্তিশালী ষাঁড়

(ঘ) রোগা ষাঁড়

উত্তর: ক. বন্ধনমুক্ত ষাঁড়

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts