You are currently viewing প্রার্থনা কবিতার বহুনির্বাচনী প্রশ্ন : ৬৫+ নির্বাচিত প্রশ্ন ও উত্তর

প্রার্থনা কবিতার বহুনির্বাচনী প্রশ্ন : ৬৫+ নির্বাচিত প্রশ্ন ও উত্তর



প্রার্থনা’ কবিতাটি কবির ‘অঞ্জনা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবি এ কবিতায় সৃষ্টির অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে, আপদে, সুখে, শান্তিতে সব সময় তিনি বিধাতার কাছ থেকে শক্তি কামনা করেন। গাছে গাছে পাখি, বনে বনে ফুল সবাই বিধাতাকে স্মরণ করে। তাঁর অসঙ্কুচ দয়ায় জগতের সব কিছু চলছে। তাঁর কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে। তাঁর অপার করুণা লাভ করেই বিশ্ব সংসারের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণধারণ করে আছে। তাঁর দয়া ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। সুখে-দুঃখে, শয়নে-স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হতে পরম ভক্তি ভরে তাঁর কাছে প্রার্থনা জানাই : হে প্রভু, আমাদের দেহে ও হৃদয়ে শক্তি দাও। আমরা যেন তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি।

১. কবি বিধাতাকে কী বলে স্তুতি জানিয়েছেন?

(ক) পথের সম্বল

(খ) চারু ফুল ফল

(গ) দেহ হৃদে বল

(ঘ) অশেষ মঙ্গল

উত্তর: (ক) পথের সম্বল

২. কোনটি শুদ্ধ?

(ক) দরিদ্রা

(খ) দারিদ্র্য

(গ) দারিদ্র্যতা

(ঘ) দারিদ্রতা

উত্তর: (খ) দারিদ্র্য

৩. ‘নিকুঞ্জ’ শব্দটির অর্থ কী?

(ক) কুললতা

(খ) ফুলদল

(গ) বাগান

(ঘ) মঞ্জরি

উত্তর: (গ) বাগান

৪. ‘দেহ হৃদে বল’ দ্বারা বোঝানো হয়েছে—

(ক) দেহ ও মনে বল

(খ) দেহ, হৃদয় ও বল

(গ) মনে শক্তি দাও

(ঘ) দেহ হৃদয়ের কথা বলে

উত্তর: (গ) মনে শক্তি দাও

৫. ‘প্রার্থনা’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

(ক) অশ্রুমালা

(খ) শিবমন্দির

(গ) মহররম শরীফ

(ঘ) অমিয়ধারা

উত্তর: (ক) অশ্রুমালা

৬. কবি কায়কোবাদ বিপদাপদে সুখের সময়ে বিধাতার কাছে কোনটি চান?

(ক) শক্তি

(খ) সাহস

(গ) শান্তি

(ঘ) করুণা

উত্তর: (ক) শক্তি

৭. কায়কোবাদ কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৫৩

(খ) ১৮৫৪

(গ) ১৮৫৭

(ঘ) ১৮৮৬

উত্তর: (গ) ১৮৫৭

৮. কবি কায়কোবাদের জন্ম কোন জেলায়?

(ক) কুমিল্লা

(খ) নোয়াখালী

(গ) বরিশাল

(ঘ) ঢাকা

উত্তর: (ঘ) ঢাকা

৯. নিচের কোন গ্রামে কায়কোবাদ জন্মগ্রহণ করেন?

(ক) পাড়াতলী

(খ) মহেশখালী

(গ) আগলা পূর্বপাড়া

(ঘ) হিজলতলী

উত্তর: (গ) আগলা পূর্বপাড়া

১০. কায়কোবাদ কোন পর্যন্ত পড়াশোনা করেন?

(ক) প্রবেশিকা

(খ) এন্ট্রান্স

(গ) বি.এ

(ঘ) এম.এ

উত্তর: (ক) প্রবেশিকা

১১. কার আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরায়শী?

(ক) মমতাজ উদ্দীন আহমদ

(খ) আবদুল গাফফার চৌধুরী

(গ) মোস্তফা মনোয়ার

(ঘ) কায়কোবাদ

উত্তর: (ঘ) কায়কোবাদ

১২. কবি কায়কোবাদ নিজ গ্রাম আগলাতে কোন দায়িত্ব পালন করেন?

(ক) হেডমাস্টারের

(খ) পোস্টমাস্টারের

(গ) স্টেশন মাস্টারের

(ঘ) সংগীত মাস্টারের

উত্তর: (খ) পোস্টমাস্টারের

১৩. কায়কোবাদের কবিতা লেখার হাতেখড়ি হয় কখন?

(ক) ছেলেবেলা থেকে

(খ) কৈশোর থেকে

(গ) যৌবন থেকে

(ঘ) বৃদ্ধ বয়সে

উত্তর: (ক) ছেলেবেলা থেকে

১৪. কায়কোবাদ রচিত মহাকাব্যের নাম কী?

(ক) মেঘনাদবধ কাব্য

(খ) বৃত্তসংহার

(গ) মহাশ্মশান

(ঘ) অশ্রুমালা

উত্তর: (গ) মহাশ্মশান

১৫. নিচের কোনটি কবি কায়কোবাদের কাব্যগ্রন্থ নয়?

(ক) অশ্রুমালা

(খ) অমিয়ধারা

(গ) শিবমন্দির

(ঘ) বিষাদ সিন্ধু

উত্তর: (ঘ) বিষাদ সিন্ধু

১৬. কায়কোবাদ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৫১

(খ) ১৯৫৩

(গ) ১৯৫৪

(ঘ) ১৯৫৫

উত্তর: (ক) ১৯৫১

১৭. কায়কোবাদ কোথায় মৃত্যুবরণ করেন?

(ক) বরিশাল

(খ) ঢাকা

(গ) কুমিল্লা

(ঘ) কলকাতা

উত্তর: (খ) ঢাকা

১৮. প্রভুকে আরতি জানানোর জন্য কবি কোনটি জানেন না?

(ক) সৌজন্য ও ভক্তি

(খ) ভক্তি ও স্তুতি

(গ) প্রীতি ও ভালোবাসা

(ঘ) উদারতা ও মহানুভবতা

উত্তর: (খ) ভক্তি ও স্তুতি

১৯. ‘না জানি ভকতি, নাহি জানি স্তুতি’— এ উক্তির মর্মকথা হলো—

(ক) অজ্ঞতা

(খ) অপারগতা

(গ) অক্ষমতা

(ঘ) অসহায়তা

উত্তর: (ক) অজ্ঞতা

২০. ‘প্রার্থনা’ কবিতায় নিঃসম্বল কে?

(ক) মানুষ

(খ) দেবতা

(গ) কবি

(ঘ) বিধাতা

উত্তর: (গ) কবি

২১. ‘প্রার্থনা’ কবিতায় ‘নিঃসম্বল’ শব্দ দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?

(ক) সম্বলহীনতা

(খ) অসহায়ত্ব

(গ) দুর্ভাগাগ্রস্ততা

(ঘ) বিপদাপন্নতা

উত্তর: (খ) অসহায়ত্ব

২২. ‘প্রার্থনা’ কবিতায় বিধাতার দুয়ারে কবি কী নিয়ে দাঁড়িয়েছেন?

(ক) শূন্য হাতে

(খ) সম্বল নিয়ে

(গ) শোকানলসহ

(ঘ) অবসাদ নিয়ে

উত্তর: (ক) শূন্য হাতে

২৩. ‘প্রার্থনা’ কবিতায় ‘আমি নিঃসম্বল’— এর পরের চরণ কোনটি?

(ক) তুমি মোর পথের সম্বল

(খ) তোমার দুয়ারে আজি রিক্ত করে

(গ) তোমারি নিশ্বাস বসন্তের বায়ু

(ঘ) তব স্নেহ কণা জগতের আয়ু

উত্তর: (খ) তোমার দুয়ারে আজি রিক্ত করে

২৪. কবি কার কাছে তাঁর আঁখিজল সঁপতে চেয়েছেন?

(ক) স্রষ্টার কাছে

(খ) মায়ের কাছে

(গ) পিতার কাছে

(ঘ) প্রিয়ের কাছে

উত্তর: (ক) স্রষ্টার কাছে

২৫. কবি নিজেকে বিধাতার কাছে নিবেদন করেছেন—

(ক) চোখের জলে

(খ) প্রসাদ দিয়ে

(গ) উপাসনা দিয়ে

(ঘ) আরাধনা দিয়ে

উত্তর: (ক) চোখের জলে

২৬. ‘প্রার্থনা’ কবিতায় কবি স্রষ্টাকে কী সমর্পণ করেছেন?

(ক) স্তুতি

(খ) ভক্তি

(গ) অশ্রু

(ঘ) আরতি

উত্তর: (গ) অশ্রু

২৭. ‘বিপদের ক্রোড়ে’ শব্দটির সহজ বাংলা হলো—

(ক) বিপদাপদে

(খ) মহাসংকটকালে

(গ) বিপদকালে

(ঘ) বিষমকালে

উত্তর: (গ) বিপদকালে

২৮. ‘ভুলিনি তোমারে এক পল’— এখানে ‘এক পল’ বলতে বোঝানো হয়েছে—

(ক) প্রতি মুহূর্তে

(খ) প্রতিদিন

(গ) প্রতি সময়ে

(ঘ) নিশ্বাসে-প্রশ্বাসে

উত্তর: (ক) প্রতি মুহূর্তে

২৯. চরম অভাবে দিন কাটছে জমির আলির। সে মনে করে, উপরওয়ালা সময়মতো তার সবদিক ঠিক করে দেবেন। জমির আলির সাথে ‘প্রার্থনা’ কবিতার কবির কোন দিকটিতে মিল রয়েছে?

(ক) জীবন-ভাবনায়

(খ) স্রষ্টার প্রতি নির্ভরশীলতায়

(গ) কাব্যচিন্তায়

(ঘ) স্রষ্টার স্মৃতি বর্ণনায়

উত্তর: (খ) স্রষ্টার প্রতি নির্ভরশীলতায়

৩০. কবি কেন স্রষ্টাকে এক মুহূর্ত ভুলতে পারেন না?

(ক) গুনাহের কারণে

(খ) ধর্মীয় বলে

(গ) একমাত্র সম্বল বলে

(ঘ) কৃতজ্ঞতার কারণে

উত্তর: (গ) একমাত্র সম্বল বলে

৩১. ‘প্রার্থনা’ কবিতার কোন চরণে স্রষ্টার প্রতি কবির গভীর আবেগ প্রকাশ পেয়েছে?

(ক) বিভো, দেহ হৃদে বল

(খ) তুমি মোর পথের সম্বল

(গ) তব স্নেহ কণা জগতের আয়ু

(ঘ) সদা আত্মহারা তব গুণগানে

উত্তর: (খ) তুমি মোর পথের সম্বল

৩২. কবির পথের সম্বল কে?

(ক) প্রিয়জন

(খ) মা

(গ) বাবা

(ঘ) বিভো

উত্তর: (ঘ) বিভো

৩৩. কবি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন কোন চরণের মধ্য দিয়ে?

(ক) দেহ হৃদে বল

(খ) তুমি মোর পথের সম্বল

(গ) ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ

(ঘ) অরিলে তোমারে, নিতে শোকানল

উত্তর: (খ) তুমি মোর পথের সম্বল

৩৪. ‘জীবনে মরণে শয়নে স্বপনে / তুমি মোর পথের সম্বল’— এখানে ‘তুমি’ কে?

(ক) বিষাদ

(খ) দারিদ্র্য

(গ) মাতৃভূমি

(ঘ) স্রষ্টা

উত্তর: (ঘ) স্রষ্টা

৩৫. স্রষ্টাকে কবি কী বিশেষণে বিশেষায়িত করেছেন?

(ক) অশেষ সম্বল

(খ) পথের সম্বল

(গ) অশেষ মঙ্গল

(ঘ) দুর্ভেদ্য সম্বল

উত্তর: (খ) পথের সম্বল

৩৬. ‘তুমি মোর পথের সম্বল’— এ পঙ্ক্তিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) স্রষ্টার প্রতি ভালোবাসা

(খ) স্রষ্টার উপর নির্ভরশীলতা

(গ) স্রষ্টার করুণা

(ঘ) স্রষ্টার পরাক্রম

উত্তর: (খ) স্রষ্টার উপর নির্ভরশীলতা

৩৭. নিকুঞ্জ বিতানে কারা স্রষ্টার গুণগানে সর্বদা আত্মহারা থাকে?

(ক) জীবজন্তুরা

(খ) মানুষেরা

(গ) মালীরা

(ঘ) পাখিরা

উত্তর: (ঘ) পাখিরা

৩৮. কবিতায় ‘বিভোর’ বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?

(ক) আত্মহারা

(খ) বিহ্বল

(গ) স্তুতি

(ঘ) অবসাদ

উত্তর: (ক) আত্মহারা

৩৯. প্রভুকে ভুললে প্রাণে কী জাগে?

(ক) আনন্দ

(খ) বেদনা

(গ) অবসাদ

(ঘ) আরতি

উত্তর: (গ) অবসাদ

৪০. ‘ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) বিধাতাকে এক মুহূর্তের জন্যও না ভুলে থাকা

(খ) বিধাতা সর্বময় ক্ষমতার অধিকারী

(গ) বিধাতার কাছে কবি প্রার্থনা করেছেন

(ঘ) বিধাতাকে ভুললে মন দুখকষ্টে ভরে যায়

উত্তর: (ঘ) বিধাতাকে ভুললে মন দুখকষ্টে ভরে যায়

৪১. তরুলতা শিরে কার প্রসাদ রয়েছে?

(ক) স্রষ্টার

(খ) মায়ের

(গ) বরের

(ঘ) বন্ধুর

উত্তর: (ক) স্রষ্টার

৪২. ‘তরুলতা শিরে, তোমারি প্রসাদ’ চরণটিতে ‘প্রসাদ’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) ভালোবাসা

(খ) করুণা

(গ) প্রাচুর্য

(ঘ) আশীর্বাদ

উত্তর: (খ) করুণা

৪৩. ‘এই সুন্দর ফুল, সুন্দর ফল / মিঠা নদীর পানি / খোদা তোমার মেহেরবানি।’

উদ্দীপকের ভাবটি নিচের কোন পঙ্ক্তির সাথে সাদৃশ্যপূর্ণ?

(ক) সদা আত্মহারা তব গুণগানে

(খ) ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ

(গ) তরুলতা শিরে, তোমারি প্রসাদ

(ঘ) তোমারি নিশ্বাস বসন্তের বায়ু

উত্তর: (গ) তরুলতা শিরে, তোমারি প্রসাদ

৪৪. বিধাতার নিশ্বাসকে ‘বসন্তের বায়ু’ বলা হয়েছে। কারণ তা—

(ক) আরামপ্রদ

(খ) সৃষ্টির পূর্বাভাস

(গ) করুণামিশ্রিত

(ঘ) আশ্বাসপূর্ণ

উত্তর: (গ) করুণামিশ্রিত

৪৫. স্রষ্টা প্রদত্ত কোনটিকে কবি জগতের আয়ু বলেছেন?

(ক) তরুলতা

(খ) স্নেহ কণা

(গ) প্রসাদ

(ঘ) মঙ্গল

উত্তর: (খ) স্নেহ কণা

৪৬. ‘প্রার্থনা’ কবিতায় ‘তব স্নেহ কণা জগতের—’

(ক) আয়ু

(খ) বায়ু

(গ) প্রসাদ

(ঘ) সুখ

উত্তর: (ক) আয়ু

৪৭. নিচের কোন চরণে স্রষ্টার অপার মহিমা প্রকাশ পেয়েছে?

(ক) বিভো, দেহ হৃদে বল

(খ) তব স্নেহ কণা জগতের আয়ু

(গ) ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ

(ঘ) তুমি মোর পথের সম্বল

উত্তর: (খ) তব স্নেহ কণা জগতের আয়ু

৪৮. স্রষ্টাকে কেমন করে ডাকতে হয়?

(ক) নামাজের মাধ্যমে

(খ) সরলা বন্ধু করে

(গ) একাগ্রচিত্তে

(ঘ) মসজিদে গিয়ে

উত্তর: (গ) একাগ্রচিত্তে

৪৯. ‘একান্ত হৃদয়ে স্মরিলে’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) নীরবে

(খ) একনিষ্ঠভাবে

(গ) আড়ালে

(ঘ) প্রার্থনায়

উত্তর: (খ) একনিষ্ঠভাবে

৫০. কখন প্রভুকে স্মরণ করলে শোকানল দূর হয়?

(ক) সুখের দিনে

(খ) অসুস্থতার সময়

(গ) গভীর বিষাদে

(ঘ) অন্তহীন যন্ত্রণায়

উত্তর: (গ) গভীর বিষাদে

৫১. কবি শোকানল প্রশমিত করেন কীভাবে?

(ক) ধর্মচর্চা করে

(খ) মানবসেবা করে

(গ) স্রষ্টার কথা স্মরণ করে

(ঘ) পরিজনদের সান্ত্বনা নিতে

উত্তর: (গ) স্রষ্টার কথা স্মরণ করে

৫২. ‘প্রার্থনা’ কবিতায় ‘বিভোর’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) সৃষ্টিকর্তা

(খ) জীবনদাতা

(গ) শান্তিদাতা

(ঘ) মুক্তিদাতা

উত্তর: (ক) সৃষ্টিকর্তা

৫৩. ‘রিক্ত করে’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) খালি করে

(খ) শূন্য হাতে

(গ) জোড় হাতে

(ঘ) করজোড়ে

উত্তর: (খ) শূন্য হাতে

৫৪. ‘অত্যাচার’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) বোঝানো

(খ) আদর

(গ) পেষণ

(ঘ) ভালোবাসা

উত্তর: (গ) পেষণ

৫৫. ‘পেষণ’ শব্দের অর্থ কী?

(ক) পাষাণ

(খ) অত্যাচার

(গ) শোষণ

(ঘ) বিষণ্ণতা

উত্তর: (খ) অত্যাচার

৫৬. ‘ক্রোড়’ শব্দের শাব্দিক অর্থ কী?

(ক) ক্রোধ

(খ) কোটি

(গ) কোল

(ঘ) কিনারা

উত্তর: (গ) কোল

৫৭. ‘পল’ শব্দের শাব্দিক অর্থ কী?

(ক) পলায়ন

(খ) সমসময়

(গ) মুহূর্তকাল

(ঘ) ক্ষণকাল

উত্তর: (গ) মুহূর্তকাল

৫৮. ‘প্রার্থনা’ কবিতায় ‘প্রসাদ’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) অনুগ্রহ

(খ) পূজা

(গ) আরাধনা

(ঘ) খাদ্য

উত্তর: (ক) অনুগ্রহ

৫৯. ‘হৃদে’ শব্দটির অর্থ কী?

(ক) চিন্তায়

(খ) হৃদয়ে

(গ) স্মরণে

(ঘ) শরীরে

উত্তর: (খ) হৃদয়ে

৬০. ‘স্তুতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) বন্দনা

(খ) আরতি

(গ) প্রশংসা

(ঘ) শোক

উত্তর: (গ) প্রশংসা

৬১. ‘স্তুতি’ শব্দের অর্থ কী?

(ক) প্রার্থনা

(খ) প্রশংসা

(গ) অনুগ্রহ

(ঘ) চারু

উত্তর: (খ) প্রশংসা

৬২. ‘আরতি’ শব্দের অর্থ কী?

(ক) প্রার্থনা

(খ) কামনা

(গ) যাতনা

(ঘ) বেদনা

উত্তর: (ক) প্রার্থনা

৬৩. ‘চারু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) চরণ

(খ) কারণ

(গ) সুন্দর

(ঘ) বিকৃত

উত্তর: (গ) সুন্দর

৬৪. ‘প্রার্থনা’ কবিতাটির রচয়িতা কে?

(ক) কায়কোবাদ

(খ) জসীমউদ্দীন

(গ) কামিনী রায়

(ঘ) কালিদাস রায়

উত্তর: (ক) কায়কোবাদ

৬৫. ‘প্রার্থনা’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?

(ক) স্রষ্টার প্রতি ভক্তি ও অনুগ্রহ প্রার্থনা

(খ) স্রষ্টার দয়ার পথ জানা

(গ) স্রষ্টার গুণকীর্তন করা

(ঘ) স্রষ্টার করুণা লাভ

উত্তর: (ক) স্রষ্টার প্রতি ভক্তি ও অনুগ্রহ প্রার্থনা

৬৬. ‘প্রার্থনা’ কবিতাটি সৎ ও সুন্দর জীবন গঠনের ক্ষেত্রে কী ভূমিকা পালন করতে পারে?

(ক) স্বাধীনভাবে চলতে শেখাবে

(খ) দানশীল হতে শেখাবে

(গ) স্রষ্টার কাছে আত্মসমর্পণ করতে শেখাবে

(ঘ) মা-বাবার প্রতি দায়িত্বশীল হতে শেখাবে

উত্তর: (গ) স্রষ্টার কাছে আত্মসমর্পণ করতে শেখাবে

৬৭. ‘প্রার্থনা’ কবিতার মর্মকথা অনুযায়ী আমরা স্রষ্টার উদ্দেশে কী করতে পারি?

(ক) উৎসর্গ

(খ) সুখ-সন্ধান

(গ) আত্মসমর্পণ

(ঘ) প্রশংসা

উত্তর: (গ) আত্মসমর্পণ

৬৮. ‘প্রার্থনা’ কবিতার মূল বিষয় কী?

(ক) স্রষ্টার অসীম ক্ষমতা

(খ) স্রষ্টার অনন্ত মহিমা

(গ) স্রষ্টার অকৃপণ স্বীকৃতি

(ঘ) ধর্মের অশেষ জয়গান

উত্তর: (খ) স্রষ্টার অনন্ত মহিমা

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts