You are currently viewing বাংলা নববর্ষ mcq : ৬০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বাংলা নববর্ষ mcq : ৬০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনে নববর্ষের প্রেরণাও সক্রিয় ছিল। কারণ পাকিস্তানিরা নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল এবং এর প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল বাঙালিরা। বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে নববর্ষ উদযাপনের ইতিহাস মিশে আছে।

বাংলা সন কে, কবে প্রচলন করেছিলেন এ নিয়ে মতভেদ থাকলেও ধরে নেওয়া হয় সম্রাট আকবরের সময় এ সনের গণনা আরম্ভ হয়। পরে জমিদার ও নবাবেরা নববর্ষে পুণ্যাহ অনুষ্ঠানের আয়োজন করতেন। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকখেলার আয়োজন করে সাধারণ মানুষ এ উৎসবকে প্রাণে ধারণ করেছে। বাঙালি গৃহিণীরাও আমানিসহ নানা ব্রত-অনুষ্ঠানের মাধ্যমে বছরের প্রথম দিনটি উদযাপন করে থাকে। পাহাড়ি অবাঙালি জনগোষ্ঠীও বৈসাবি অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মতো করে নববর্ষ উদযাপন করে।

১. বাংলা সন চালু করা হয় কোন খ্রিষ্টাব্দে?

(ক) ১৫৫৬

(খ) ১৫৬১

(গ) ১৯৫৪

(ঘ) ১৯৬৭

উত্তর: (ক) ১৫৫৬

২. ‘সাল’ কথাটি কোন ভাষা থেকে এসেছে?

(ক) আরবি

(খ) বাংলা

(গ) ফারসি

(ঘ) উর্দু

উত্তর: (গ) ফারসি

৩. কত সালে শামসুজ্জামান খান জন্মগ্রহণ করেন?

(ক) ১৯৪০ সালে

(খ) ১৯৬২ সালে

(গ) ১৯৬৩ সালে

(ঘ) ১৯৬৫ সালে

উত্তর: (ক) ১৯৪০ সালে

৪. কোন জেলায় শামসুজ্জামান খান জন্মগ্রহণ করেন?

(ক) মানিকগঞ্জ

(খ) কিশোরগঞ্জ

(গ) সিরাজগঞ্জ

(ঘ) নারায়ণগঞ্জ

উত্তর: (ক) মানিকগঞ্জ

৫. ‘দুনিয়া মাতানো বিশ্বকাপ’ গ্রন্থটির রচয়িতা কে?

(ক) মনিরুজ্জামান

(খ) শামসুজ্জামান খান

(গ) বেগম রোকেয়া

(ঘ) সেলিনা হোসেন

উত্তর: (খ) শামসুজ্জামান খান

. সকল দেশের, সকল জাতির আনন্দ উৎসবের দিন নিচের কোনটি?

(ক) নববর্ষ

(খ) হালখাতা

(গ) পুণ্যাহ

(ঘ) বৈশাখী মেলা

উত্তর: (ক) নববর্ষ

৭. বাঙালির প্রধান জাতীয় উৎসব কোনটি?

(ক) ঈদুল-ফিতর

(খ) দুর্গাপূজা

(গ) ঈদুল-আজহা

(ঘ) নববর্ষ

উত্তর: (ঘ) নববর্ষ

৮. নববর্ষ উদযাপনে বাধা বাঙালির কীসের উপর আঘাত এনেছিল?

(ক) অর্থনীতির

(খ) সংস্কৃতির

(গ) রাজনীতির

(ঘ) সমাজের

উত্তর: (খ) সংস্কৃতির

৯. নিচের কোনটি বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতিসত্তা গঠনের সঙ্গে যুক্ত হয়ে আছে?

(ক) বাংলা নববর্ষ

(খ) লোকসাহিত্য

(গ) নবান্ন উৎসব

(ঘ) লোকসংগীত

উত্তর: (ক) বাংলা নববর্ষ

১০. নববর্ষের মতো বাঙালির জাতিসত্তা ও জাতীয়তাবাদের পরিচয় ফুটে ওঠে কোন দিবসে?

(ক) শ্রমিক দিবসে

(খ) মাতৃভাষা দিবসে

(গ) নারী দিবসে

(ঘ) পরিবেশ দিবসে

উত্তর: (খ) মাতৃভাষা দিবসে

১১. কোন দল ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে পূর্ব বাংলায় পরাজিত হয়?

(ক) যুক্তফ্রন্ট

(খ) আওয়ামী লীগ

(গ) মুসলিম লীগ

(ঘ) কৃষক লীগ

উত্তর: (গ) মুসলিম লীগ

১২. বাংলা নববর্ষে প্রথম ছুটির প্রচলন হয় কত সালে?

(ক) ১৯৫২

(খ) ১৯৫৩

(গ) ১৯৫৪

(ঘ) ১৯৫৫

উত্তর: (গ) ১৯৫৪

১৩. বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করেন কে?

(ক) শেখ মুজিবুর রহমান

(খ) খাজা নাজিমুদ্দিন

(গ) ইয়াহিয়া খান

(ঘ) এ.কে. ফজলুল হক

উত্তর: (ঘ) এ.কে. ফজলুল হক

১৪. কত সালে ‘ছায়ানট’ প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৬০ সালে

(খ) ১৯৬১ সালে

(গ) ১৯৬২ সালে

(ঘ) ১৯৬৩ সালে

উত্তর: (খ) ১৯৬১ সালে

১৫. রমনার বটমূল/পাকুড়মূলে ছায়ানট কত সালে নববর্ষের অনুষ্ঠান শুরু করে?

(ক) ১৯৬৫

(খ) ১৯৬৬

(গ) ১৯৬৭

(ঘ) ১৯৬২

উত্তর: (গ) ১৯৬৭

১৬. নববর্ষ উৎসব ব্যাপকভাবে পালিত হয় কখন থেকে?

(ক) স্বাধীনতার পর

(খ) ভাষা আন্দোলনের পর

(গ) দেশ ভাগের পর

(ঘ) গণঅভ্যুত্থানের পর

উত্তর: (ক) স্বাধীনতার পর

১৭. কত হিজরিতে বাংলা সন চালু হয়?

(ক) ৯৬০ হিজরিতে

(খ) ৯৬১ হিজরিতে

(গ) ৯৬২ হিজরিতে

(ঘ) ৯৬৩ হিজরিতে

উত্তর: (ঘ) ৯৬৩ হিজরিতে

১৮. ‘ইলাহি সন’ কে প্রবর্তন করেন?

(ক) সম্রাট আকবর

(খ) সম্রাট জাহাঙ্গীর

(গ) সম্রাট শাহজাহান

(ঘ) সম্রাট হুমায়ুন

উত্তর: (ক) সম্রাট আকবর

১৯. ‘সন’ কথাটি কোন ভাষার?

(ক) বাংলা

(খ) ফারসি

(গ) উর্দু

(ঘ) আরবি

উত্তর: (ঘ) আরবি

২০. কোন অনুষ্ঠান লুপ্ত?

(ক) হালখাতা

(খ) আমানি

(গ) বলী খেলা

(ঘ) পুণ্যাহ

উত্তর: (ঘ) পুণ্যাহ

২১. ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কী ছিল?

(ক) খাজনা আদায়

(খ) মিষ্টি খাওয়ানো

(গ) পান খাওয়ানো

(ঘ) নাচ গান করা

উত্তর: (ক) খাজনা আদায়

২২. ‘পুণ্যাহ’ অনুষ্ঠান হারিয়ে যাওয়ার কারণ কী?

(ক) সংস্কৃতির পরিবর্তন

(খ) জমিদারদের অনীহা

(গ) গ্রাহক খরিদ্দারদের অনীহা

(ঘ) জমিদারি প্রথার বিলুপ্তি

উত্তর: (ঘ) জমিদারি প্রথার বিলুপ্তি

২৩. পহেলা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান কোনটি?

(ক) পুণ্যাহ

(খ) বৈশাখী মেলা

(গ) বলী খেলা

(ঘ) হালখাতা

উত্তর: (ঘ) হালখাতা

২৪. ‘হালখাতা’ কথাটি কীসের ইঙ্গিত বহন করে?

(ক) বকেয়া পরিশোধের

(খ) নতুন ব্যবসা শুরুর

(গ) খাজনা আদায়ের

(ঘ) নতুন বাকি বিক্রির

উত্তর: (ক) বকেয়া পরিশোধের

২৫. ‘ব্যবসায়ী মাত্রই সাধ্য ক্রেতাদের আপ্যায়িত করেন এবং ক্রেতারা তাদের সাধ্যমতো বকেয়া পরিশোধ করে দিলেন।’— উক্তিটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন অনুষ্ঠানকে ইঙ্গিত করে?

(ক) আমানি

(খ) বৈসাবি

(গ) হালখাতা

(ঘ) পুণ্যাহ

উত্তর: (গ) হালখাতা

২৬. ‘বৈশাখীর প্রথম দিন, দোকানে দোকানে ভিড়। চলছে মিষ্টি খাওয়ার ধূম’— উদ্দীপকটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন অনুষ্ঠানকে ইঙ্গিত করে?

(ক) পুণ্যাহ

(খ) হালখাতা

(গ) বৈশাখী মেলা

(ঘ) আমানি

উত্তর: (খ) হালখাতা

২৭. হালখাতা কেন করা হয়?

(ক) ক্রেতাকে মিষ্টিমুখ করানোর জন্য

(খ) আনন্দ-উৎসব করার জন্য

(গ) বাকি আদায় ও ক্রেতার সাথে সুসম্পর্কের জন্য

(ঘ) বাকি আদায় ও আনন্দ-উৎসব করার জন্য

উত্তর: (গ) বাকি আদায় ও ক্রেতার সাথে সুসম্পর্কের জন্য

২৮. ‘হালখাতা’ অনুষ্ঠানের আড়ম্বরপূর্ণ উদযাপন কমে যাওয়ার কারণ কী?

(ক) মানুষের সচ্ছলতা

(খ) ব্যবসায়িক মন্দা

(গ) ব্যবসায়ীদের অনাগ্রহ

(ঘ) বকেয়া অনাদায়

উত্তর: (ক) মানুষের সচ্ছলতা

২৯. নববর্ষের প্রধান অনুষ্ঠান হলো—

(ক) হালখাতা

(খ) বৈশাখী মেলা

(গ) মঙ্গল শোভাযাত্রা

(ঘ) পুণ্যাহ

উত্তর: (খ) বৈশাখী মেলা

৩০. রানীশংকৈল উপজেলাটি কোন জেলায় অবস্থিত?

(ক) চট্টগ্রাম

(খ) ঠাকুরগাঁও

(গ) সিলেট

(ঘ) লালমনিরহাট

উত্তর: (খ) ঠাকুরগাঁও

৩১. ঠাকুরগাঁও জেলায় কোন মেলা অনুষ্ঠিত হয়?

(ক) নেকমরদের মেলা

(খ) মধুমেলা

(গ) বান্নীমেলা

(ঘ) রাসমেলা

উত্তর: (ক) নেকমরদের মেলা

৩২. নেকমরদের মেলা হয় কোন জেলায়?

(ক) রাজশাহী

(খ) দিনাজপুর

(গ) ঠাকুরগাঁও

(ঘ) পঞ্চগড়

উত্তর: (গ) ঠাকুরগাঁও

৩৩. ‘হালখাতা’ ও ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের মধ্যে সাদৃশ্য কীসে?

(ক) উদযাপনে

(খ) আড়ম্বরতায়

(গ) আপ্যায়নে

(ঘ) উদ্দেশ্য সাধনে

উত্তর: (ঘ) উদ্দেশ্য সাধনে

৩৪. নববর্ষের প্রধান সর্বজনীন উৎসব কয়টি?

(ক) একটি

(খ) দুইটি

(গ) তিনটি

(ঘ) চারটি

উত্তর: (গ) তিনটি

৩৫. কত সাল থেকে নববর্ষে বলী খেলার প্রচলন হয়?

(ক) ১৯০৪ সাল

(খ) ১৯০৫ সাল

(গ) ১৯০৬ সাল

(ঘ) ১৯০৭ সাল

উত্তর: (ঘ) ১৯০৭ সাল

৩৬. চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত খেলাটির নাম কী?

(ক) বলী খেলা

(খ) হা-ডু-ডু

(গ) গরুর দৌড়

(ঘ) ষাঁড়ের লড়াই

উত্তর: (ক) বলী খেলা

৩৭. বিখ্যাত ‘বলী’ খেলা চট্টগ্রামের কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) লালদিঘি ময়দানে

(খ) রেসকোর্স ময়দানে

(গ) জাতীয় ঈদগাহ ময়দানে

(ঘ) তালদিঘি ময়দানে

উত্তর: (ক) লালদিঘি ময়দানে

৩৮. ‘বলী’ খেলার প্রচলন করেন কে?

(ক) আবদুল জব্বার

(খ) আবদুল খালেক

(গ) আবদুল কাদের

(ঘ) আবদুল মালেক

উত্তর: (ক) আবদুল জব্বার

৩৯. চট্টগ্রাম অঞ্চলের পহেলা বৈশাখ জমে কীসের জন্য?

(ক) বৈশাখী মেলা

(খ) কুস্তি মেলা

(গ) ষাঁড়ের মেলা

(ঘ) নৌকা বাইচ

উত্তর: (খ) কুস্তি মেলা

৪০. কোনটি নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান?

(ক) আমানি

(খ) পুণ্যাহ

(গ) ঘোড়দৌড়

(ঘ) বলী খেলা

উত্তর: (ক) আমানি

৪১. ‘আমানি’ নববর্ষের কী ধরনের অনুষ্ঠান?

(ক) সামাজিক

(খ) সর্বজনীন

(গ) জাতীয়

(ঘ) পারিবারিক

উত্তর: (ঘ) পারিবারিক

৪২. বাংলার কৃষকের পারিবারিক অনুষ্ঠান কোনটি?

(ক) পুণ্যাহ

(খ) হালখাতা

(গ) আমানি

(ঘ) বৈসাবি

উত্তর: (গ) আমানি

৪৩. ‘আমানি’ মূলত কাদের পারিবারিক অনুষ্ঠান?

(ক) জমিদারদের

(খ) ব্যবসায়ীদের

(গ) কৃষকদের

(ঘ) শ্রমজীবীদের

উত্তর: (গ) কৃষকদের

৪৪. আমের ডালের কচি পাতার সাথে সম্পর্কিত নিচের কোন অনুষ্ঠানটি?

(ক) পুণ্যাহ

(খ) হালখাতা

(গ) বৈশাখী মেলা

(ঘ) আমানি

উত্তর: (ঘ) আমানি

৪৫. ‘আমানি’ অনুষ্ঠান করা হয় কেন?

(ক) কল্যাণের জন্য

(খ) ব্যবসার জন্য

(গ) ঐতিহ্যের জন্য

(ঘ) আমোদপ্রমোদের জন্য

উত্তর: (ক) কল্যাণের জন্য

৪৬. আমানি অনুষ্ঠানটি পালনের মূল উদ্দেশ্য কী ছিল?

(ক) অশুভ শক্তি থেকে মুক্তি কামনা

(খ) নতুন বছরে সুখ সমৃদ্ধি কামনা

(গ) কৃষকের ভালো ফসল প্রাপ্তির আশা

(ঘ) ধর্মীয় অনুভূতি প্রকাশ করা

উত্তর: (খ) নতুন বছরে সুখ সমৃদ্ধি কামনা

৪৭. কোনটি নববর্ষের আঞ্চলিক উৎসব?

(ক) বৈসাবি

(খ) বৈশাখী মেলা

(গ) হালখাতা

(ঘ) পুণ্যাহ

উত্তর: (ক) বৈসাবি

৪৮. নববর্ষে হা-ডু-ডু খেলা কোথায় বেশি দেখা যায়?

(ক) কিশোরগঞ্জ-মানিকগঞ্জ

(খ) গোপালগঞ্জ-মুন্সীগঞ্জ

(গ) কিশোরগঞ্জ-গোপালগঞ্জ

(ঘ) মানিকগঞ্জ-মুন্সীগঞ্জ

উত্তর: (ঘ) মানিকগঞ্জ-মুন্সীগঞ্জ

৪৯. ‘মোরগের লড়াই’ কোন অঞ্চলের খেলা?

(ক) ব্রাহ্মণবাড়িয়া

(খ) কিশোরগঞ্জ

(গ) নড়াইল

(ঘ) নেত্রকোনা

উত্তর: (ক) ব্রাহ্মণবাড়িয়া

৫০. নাগরদোলার ক্যাঁচর ক্যাঁচর শব্দ আর নানা রকমের দোকানে জমে উঠেছে নদী তীরের বটতলা।—উদ্দীপকে ‘বাংলা নববর্ষ’ রচনার কোন উৎসবের পরিচয় ফুটে উঠেছে?

(ক) আমানি

(খ) পুণ্যাহ

(গ) হালখাতা

(ঘ) বৈশাখী মেলা

উত্তর: (ঘ) বৈশাখী মেলা

৫১. নিচের কোন জেলায় পহেলা বৈশাখ উপলক্ষে মোরগের লড়াইয়ের আয়োজন করা হতো?

(ক) কিশোরগঞ্জে

(খ) ব্রাহ্মণবাড়িয়ায়

(গ) নড়াইলে

(ঘ) মুন্সীগঞ্জে

উত্তর: (খ) ব্রাহ্মণবাড়িয়ায়

৫২. গ্রামবাংলায় নববর্ষে মোরগ লড়াই কোথায় হতো?

(ক) নড়াইলে

(খ) কিশোরগঞ্জে

(গ) নেত্রকোনায়

(ঘ) ব্রাহ্মণবাড়িয়ায়

উত্তর: (ঘ) ব্রাহ্মণবাড়িয়ায়

৫৩. আমাদের নববর্ষ উৎসব ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব ও তাৎপর্য লাভ করেছে কেন?

(ক) পশ্চিমারা বাঙালি সংস্কৃতিকে সহ্য করেনি বলে

(খ) পাকিস্তানিরা বাংলা ভাষাকে ঘৃণা করে বলে

(গ) নববর্ষের অনুষ্ঠানটি বাঙালি চেতনার উৎস বলে

(ঘ) নববর্ষ বাঙালির এক ঐতিহাসিক দিবস বলে

উত্তর: (গ) নববর্ষের অনুষ্ঠানটি বাঙালি চেতনার উৎস বলে

৫৪. ‘পাকিস্তান আমল’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) নির্যাতনকাল

(খ) শোষণকাল

(গ) বন্দনাকাল

(ঘ) শাসনকাল

উত্তর: (ঘ) শাসনকাল

৫৫. দুজন গায়ক পালা করে একে অন্যের যুক্তি খণ্ডন করে যে গান হয় তাকে কী বলে?

(ক) জারিগান

(খ) মুর্শিদি গান

(গ) কবিগান

(ঘ) ভাটিয়ালি গান

উত্তর: (গ) কবিগান

৫৬. ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধ পাঠে শিক্ষার্থীরা বাঙালির জাতীয় সংস্কৃতির কোনটি সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে?

(ক) উৎসব

(খ) সাহিত্য

(গ) খাদ্যাভ্যাস

(ঘ) ইতিহাস

উত্তর: (ক) উৎসব

৫৭. কোনটি ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের মূলভাব?

(ক) বাংলাদেশে নববর্ষ উদযাপনের ইতিহাস

(খ) বাংলা নববর্ষ উদযাপনের বর্তমান রীতি

(গ) বাংলাদেশের প্রধান উৎসবের পরিচয় দান

(ঘ) বাংলাদেশের নববর্ষ উদযাপনের তাৎপর্য

উত্তর: (ঘ) বাংলাদেশের নববর্ষ উদযাপনের তাৎপর্য

৫৮. বাংলা নববর্ষ আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত কেন?

(ক) এর অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে

(খ) এদিনে অনেক আনন্দ হয়

(গ) এটি আমাদের সংস্কৃতির অংশ

(ঘ) মানুষে মানুষে বন্ধন তৈরি হয়

উত্তর: (গ) এটি আমাদের সংস্কৃতির অংশ

৫৯. পহেলা বৈশাখ বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে কীভাবে অঙ্কিত?

(ক) রাজনৈতিক চেতনার জাগরণ ঘটে

(খ) আমরা জাতীয়ভাবে জেগে উঠি

(গ) সকল ভেদবুদ্ধি ভুলে যাই

(ঘ) জাতীয় স্বাতন্ত্র্যবোধ শানিত হয়

উত্তর: (ঘ) জাতীয় স্বাতন্ত্র্যবোধ শানিত হয়

৬০. বাংলা নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কী নিহিত রয়েছে?

(ক) আমাদের অর্থনৈতিক উন্নতি

(খ) আমাদের রাজনৈতিক মুক্তি

(গ) আমাদের স্বকীয়তা

(ঘ) আমাদের ব্যক্তি স্বাধীনতা

উত্তর: (গ) আমাদের স্বকীয়তা

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts