হুমায়ূন আহমেদ এর প্রেমের কবিতা : ৩ টি চমৎকার প্রেমের কবিতা

  • Post category:কবিতা
  • Reading time:3 mins read

আমি যাচ্ছি নাখালপাড়ায়। আমার বৃদ্ধ পিতা আমাকে পাঠাচ্ছেন তাঁর প্রথম প্রেমিকার কাছে। আমার প্যান্টের পকেটে সাদা খামে মোড়া বাবার লেখা দীর্ঘ পত্র। খুব যত্নে খামের উপর তিনি তাঁর প্রণয়িনীর নাম লিখেছেন। কে জানে চিঠিতে কি লেখা – ? তাঁর শরীরের সাম্প্রতিক অবস্থার বিস্তারিত বর্ণনা ? রাতে ঘুম হচ্ছেনা, রক্তে সুগার বেড়ে গেছে কষ্ট পাচ্ছেন হাঁপানিতে – এইসব হাবিজাবি। প্রেমিকার কাছে লেখা চিঠি বয়সের ভারে প্রসঙ্গ পাল্টায় অন্য রকম হয়ে যায়। সেখানে জোছনার কথা থাকে না, সাম্প্রতিক শ্বাসকষ্ট বড় হয়ে উঠে। প্রেমিকাও একটা নির্দিষ্ট বয়সের পর রোগভুগের কথা পড়তে ভালবাসেন। চিঠি পড়তে পড়তে দরদে গলিত হন – আহা, বেচারা ইদানিং বড্ড কষ্ট পাচ্ছে তো …

Continue Readingহুমায়ূন আহমেদ এর প্রেমের কবিতা : ৩ টি চমৎকার প্রেমের কবিতা

সেই অস্ত্র কবিতা — আহসান হাবীব

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও সভ্যতার সেই প্রতিশ্রুতি সেই অমোঘ অনন্য অস্ত্র                 আমাকে ফিরিয়ে দাও। সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত যে অস্ত্র উত্তোলিত হলে          অরণ্য হবে আরও সবুজ          নদী আরও কল্লোলিত                 পাখিরা নীড়ে ঘুমোবে।

Continue Readingসেই অস্ত্র কবিতা — আহসান হাবীব

গর্ভধারিণী উপন্যাসের উক্তি : অসাধারন ১০ টি উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:2 mins read

প্রত্যেক জায়গার নিজস্ব একটা চরিত্র আছে। সেই জায়গার মানুষের ব্যবহারও সেই চরিত্রের মধ্যেই পড়ে। আমি সেটা অস্বীকার করলে সাহায্য পাব না কিন্তু সেটাকে মানিয়ে নিলে অসুবিধে হবে না। ~সমরেশ মজুমদার (গর্ভধারিণী)

Continue Readingগর্ভধারিণী উপন্যাসের উক্তি : অসাধারন ১০ টি উক্তি

মনিষীদের উক্তি : পৃথিবীর বিখ্যাত মনিষীদের ৫০ টি বিখ্যাত উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:5 mins read

প্রশংসা আমাকে লজ্জিত করে, কিন্তু গোপনে আমি প্রশংসার জন্য প্রার্থনা করি। —রবীন্দ্রনাথ ঠাকুর

Continue Readingমনিষীদের উক্তি : পৃথিবীর বিখ্যাত মনিষীদের ৫০ টি বিখ্যাত উক্তি

তাহারেই পড়ে মনে কবিতা — সুফিয়া কামাল

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি- "দক্ষিণ দুয়ার গেছে খুলি? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?"

Continue Readingতাহারেই পড়ে মনে কবিতা — সুফিয়া কামাল

কবিতা ক্যাপশন : কবিতার ৭০ টি বিখ্যাত ক্যাপশন

  • Post category:উক্তি
  • Reading time:7 mins read

আমিও তো চাই বুকের ভেতর আমাকেও কেউ গুছিয়ে রাখে। যেমন কখানা হাড়ের নীচে একটি হৃদয় খুব যত্নে থাকে। ~রুদ্র গোস্বামী

Continue Readingকবিতা ক্যাপশন : কবিতার ৭০ টি বিখ্যাত ক্যাপশন

হযরত ওমর ফারুক রাঃ এর উক্তি : ৩০ টি উক্তি ও উপদেশ বাণী

  • Post category:উক্তি
  • Reading time:4 mins read

তোমাদের শাসক হিসেবে আমি হলাম সে ব্যক্তির মত, যেমন কিছু লোক একত্রে সফর করার সময় টাকা-পয়সাগুলো একজনের হাতে জমা দিয়ে বলে যে- তোমাকে আমাদের প্রয়োজনাদি মেটানোর দায়িত্ব দেওয়া হলো। দায়িত্বপ্রাপ্ত সে ব্যক্তির কি খরচের ব্যাপারে তারতম্য করার সু্যোগ আছে? তেমনি খিলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রেও কারও প্রতি তারতম্য করার অধিকার আমার নেই।

Continue Readingহযরত ওমর ফারুক রাঃ এর উক্তি : ৩০ টি উক্তি ও উপদেশ বাণী

আমার পথ – কাজী নজরুল ইসলাম

আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা-শুরুর আগে আমি সালাম জানাচ্ছি-নমস্কার করছি আমার সত্যকে। যে-পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। রাজভয়- লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সে-ই মিথ্যাকে ভয় করে। নিজকে চিনলে মানুষের মনে আপনা-আপনি এত বড় একটা জোর আসে যে, সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না- অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে, নিজকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়। এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো- অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ও রকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক-অনেক ভালো।

Continue Readingআমার পথ – কাজী নজরুল ইসলাম

সুচেতনা কবিতা — জীবনানন্দ দাশ

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে; সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়।

Continue Readingসুচেতনা কবিতা — জীবনানন্দ দাশ

হিমুর মধ্যদুপুর উক্তি : হিমুর মধ্যদুপুর উপন্যাসের ২০ টি অসাধারণ উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:4 mins read

মধ্যদুপুর বড়ই আশ্চর্য সময়। তখন ভুতে মারে ঢিল এবং অদ্ভুত কোনো কারনে কিছু সময়ের জন্য আকাশটা আয়না হয়ে যায়। হিমু হাঁটতে বের হয়েছে মধ্যদুপুরে। তার হাতে ছোট্ট একটা দুপুরমনি ফুলের চারা। সেখানে চার পাঁচটা ফুল। এখনো ফোটেনি। মধ্যদুপুরে ফুটবে। হিমু ফুল ফোঁটার সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকাবে। নিজেকে দেখার চেষ্টা করবে আকাশ আয়নায়! ~ হিমুর মধ্যদুপুর, হুমায়ূন আহমেদ

Continue Readingহিমুর মধ্যদুপুর উক্তি : হিমুর মধ্যদুপুর উপন্যাসের ২০ টি অসাধারণ উক্তি

মোহাম্মদ আলী জিন্নাহর উক্তি : মোহাম্মদ আলী জিন্নাহ এর ২০ টি বিখ্যাত উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:5 mins read

আমি আপনাদের কাছে এ কথাটা পরিষ্কার করে জানিয়ে রাখতে চাই, নিখিল পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু হতে হবে। কোনাে প্রাদেশিক ভাষা রাষ্ট্র ভাষা হতে পারে না। আর এ ব্যাপারে আপনাদেরকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে তারা অবশ্যই পাকিস্তানের জানে দুশমন। রাষ্ট্রের যদি একটি রাষ্ট্র ভাষা না করা যায়, তাহলে সে রাষ্ট্রটিকে একটি শক্তিশালী ঐক্যের বন্ধনে আবদ্ধ করা যাবে না। পৃথিবীর ইতিহাস এবং বড় বড় দেশগুলাের দিকে আপনাদের তাকাতে বলব। সেসব দেশসমূহে রাষ্ট্রভাষা কয়টি এবং অধিকাংশের বােধগম্য ভাষাটিকে কী রাষ্ট্র ভাষা হিসেবে নির্বাচন করা হয়নি? সুতরাং, পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দুই হওয়া দরকার।

Continue Readingমোহাম্মদ আলী জিন্নাহর উক্তি : মোহাম্মদ আলী জিন্নাহ এর ২০ টি বিখ্যাত উক্তি

প্রতিদান কবিতা — জসীমউদ্দীন

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী- পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি' ঘুম যে হরেছে মোর; আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।

Continue Readingপ্রতিদান কবিতা — জসীমউদ্দীন

আহ্বান – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

দেশের ঘরবাড়ি নেই অনেকদিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙেচুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্কোত্তি মশায় আমার বাবার পুরাতন বন্ধু। আমাকে দেখে খুব খুশি হলেন। বললেন-কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা? প্রণাম করে পায়ের ধুলা নিলাম। বললেন-এসো, এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়িঘর করবে না? -আজ্ঞে সামান্য মাইনে পাই- -তাতে কী? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কী? আমি খড় বাঁশ দিচ্ছি, চালাঘর তুলে ফেল, মাঝে মাঝে যাতায়াত করো। আরও অনেকে এসে ধরল, অন্তত খড়ের ঘর ওঠাতে হবে। অনেক দিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি, আমগাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা, ডান হাতে নড়ি ঠকঠক করতে করতে বোধহয় বাজারের দিকে চলেছে।

Continue Readingআহ্বান – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

কারবালা প্রান্তর – মীর মশাররফ হোসেন

ইমাম হোসেনের অশ্বের পদধ্বনি শ্রবণ করিয়া এজিদের সৈন্যগণ চমকিত হইল। সকলের অন্তর কাঁপিয়া উঠিল। সকলেই দেখিতে লাগিল, হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিতেছেন। দেখিতে দেখিতে চক্ষের পলকে মহাবীর হোসেন যুদ্ধক্ষেত্রে আসিয়া উচ্চঃস্বরে বলিতে লাগিলেন, "ওরে পাপাত্মা এজিদ! তুই কোথায়? তুই নিজে দামেস্কে থাকিয়া নিরীহ সৈন্যদিগকে কেন রণস্থলে পাঠাইয়াছিস? আজ তোকে পাইলে জ্ঞাতিবধবেদনা, ভ্রাতৃপুত্র কাসেমের বিচ্ছেদবেদনা এবং স্বীয় পুত্রগণের বিয়োগবেদনা, সমস্তই আজ তোর পাপশোণিতে শীতল করিতাম। ওরে অর্থলোভী পিশাচেরা, ধর্মভয় বিসর্জন দিয়া আমার বিরুদ্ধে অস্ত্রধারণ করিয়াছিস! আয় দেখি, কে সাহস করিয়া আমার অস্ত্রের সম্মুখে আসিবি, আয়! আর বিলম্ব কেন?

Continue Readingকারবালা প্রান্তর – মীর মশাররফ হোসেন

সোনার তরী কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খরপরশা— কাটিতে কাটিতে ধান এল বরষা ॥ একখানি ছোটো খেত, আমি একেলা- চারি দিকে বাঁকা জল করিছে খেলা ॥

Continue Readingসোনার তরী কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর