ভোর হলো দোর খোলো কবিতা — কাজী নজরুল ইসলাম
ভোর হলো, দোর খোলো খুকু,মনি ওঠ রে! ঐ ডাকে যুঁই-শাখে ফুল-খুকি ছোটরে! রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ঐ, দারোয়ান গান গায় শোন ঐ, রামা হৈ!' ত্যাজি নীড় করে ভিড় ওড়ে পাখি আকাশে এন্তার গান তার ভাসে ভোর বাতাসে।
