You are currently viewing শিল্পকলার নানা দিক mcq : ৩০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

শিল্পকলার নানা দিক mcq : ৩০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

শিল্পকলার নানা দিকএই রচনাটিতে লেখক সুন্দরের ধারণা ব্যক্ত করেছেন। চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, সংগীত, নৃত্য, কবিতা সবকিছুর মধ্য দিয়েই সুন্দরকে প্রকাশ করা হয়। প্রকৃতিজগতে সুন্দরের প্রকাশ ঘটে। তা দেখে মানুষ নতুন করে সুন্দরকে সৃষ্টি করে। বিভিন্ন মাধ্যমে চলে সৃষ্টির এই প্রক্রিয়া। কখনো রেখার সাহায্যে, কখনো রঙের সাহায্যে, কখনো মাটি বা পাথরের সাহায্যে সুন্দরকে সৃষ্টি করা হয়। সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে। মানুষকে তা পরিশীলিত করে। সুন্দরের সৃষ্টিতে সকলেরই চেষ্টা করা উচিত।

১. মুস্তাফা মনোয়ার হলেন একজন—

(ক) চিত্রশিল্পী

(খ) ভাস্করশিল্পী

(গ) স্থপতিশিল্পী

(ঘ) কারুশিল্পী

উত্তর: (ক) চিত্রশিল্পী

২. কোনটির মধ্য দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায়?

(ক) শিল্পকলাচর্চা

(খ) সাহিত্যচর্চা

(গ) বিজ্ঞানচর্চা

(ঘ) চিত্রকলাচর্চা

উত্তর: (ক) শিল্পকলাচর্চা

৩. ‘শিল্পকলার নানা দিক’ রচনাটির রচয়িতার নাম কী?

(ক) মুস্তাফা মনোয়ার

(খ) বিপ্রদাশ বড়ুয়া

(গ) মমতাজউদ্দীন আহমদ

(ঘ) শামসুজ্জামান খান

উত্তর: (ক) মুস্তাফা মনোয়ার

৪. মুস্তাফা মনোয়ার কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯২৫ খ্রিষ্টাব্দে

(খ) ১৯৩৫ খ্রিষ্টাব্দে

(গ) ১৯৪৫ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৯৫৫ খ্রিষ্টাব্দে

উত্তর: (ক) সৌন্দর্যবোধ

৫. মুস্তাফা মনোয়ার কোন জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) গাজীপুর

(খ) মেহেরপুর

(গ) ঝিনাইদহ

(ঘ) গাইবান্ধা

উত্তর: (গ) ঝিনাইদহ

৬. মুস্তাফা মনোয়ার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

(ক) মনোহরপুর

(খ) সাগরদাঁড়ি

(গ) চেউরিয়া

(ঘ) রাড়িখাল

উত্তর: (ক) মনোহরপুর

৭. ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’— গানটি কার রচনা?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মুস্তাফা মনোয়ার

(গ) কালিদাস রায়

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর

৮. ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’— এ গানের কথাগুলোতে কীসের মূল সত্যটি প্রকাশ পেয়েছে?

(ক) জীবনের

(খ) সৌন্দর্যের

(গ) শিল্পকলার

(ঘ) সাহিত্যের

উত্তর: (গ) শিল্পকলার

৯. মানুষ আনন্দকে বুঝতে পারে—

(ক) ইন্দ্রিয়ের মাধ্যমে

(খ) ইশারার মাধ্যমে

(গ) দেখার মাধ্যমে

(ঘ) অনুভবের মাধ্যমে

উত্তর: (ক) ইন্দ্রিয়ের মাধ্যমে

১০. চিত্রশিল্পের জন্য কোন বিষয়টি প্রয়োজন?

(ক) কল্পনা ও প্রকৃতি

(খ) বাস্তবতা ও জীবনবোধ

(গ) প্রকৃতি ও সৌন্দর্যবোধ

(ঘ) কল্পনা ও বাস্তবতা

উত্তর: (ঘ) কল্পনা ও বাস্তবতা

১১. সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কী?

(ক) চলচ্চিত্র

(খ) স্থাপত্য

(গ) নন্দনতত্ত্ব

(ঘ) ভাস্কর্য

উত্তর: (গ) নন্দনতত্ত্ব

১২. ‘নন্দনতত্ত্ব’— মানে কী?

(ক) সুন্দরের বিশ্লেষণ

(খ) সুন্দরের উপলব্ধি

(গ) সুন্দরের বিশ্লেষণ ও উপলব্ধি

(ঘ) শিল্পকলায় অনুভব

উত্তর: (খ) সুন্দরের উপলব্ধি

১৩. সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে, তার নাম কী?

(ক) কোমলতা

(খ) জটিলতা

(গ) স্বাধীনতা

(ঘ) নমনীয়তা

উত্তর: (গ) স্বাধীনতা

১৪. যে কাজ সকলকে আনন্দ দেয়, খুশি করে, তাই সুন্দর— কেন?

(ক) স্বার্থপর বা অসংগত খুশি বলে

(খ) অনেক মনে খুশির বিস্তার করে বলে

(গ) সুন্দরকে জানার অন্য জ্ঞান থাকায়

(ঘ) যা খুশি তাই করা যায় না বলে

উত্তর: (খ) অনেক মনে খুশির বিস্তার করে বলে

১৫. কোনো জিনিসের মাধ্যমে শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না। জিনিসটিকে একইসাথে কী হতে হয়?

(ক) দামি

(খ) সুন্দর

(গ) মূল্যবান

(ঘ) দুর্লভ

উত্তর: (খ) সুন্দর

১৬. নকশিকাঁথা আকর্ষণীয় করে বুননের পেছনে শিল্পীর উদ্দেশ্য কী?

(ক) বেশি দাম পাওয়া

(খ) আনন্দকে ছড়িয়ে দেওয়া

(গ) নৈপুণ্য প্রদর্শন

(ঘ) আপন খেয়াল

উত্তর: (ঘ) আপন খেয়াল

১৭. ‘সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরে’ কথাটি কাদের?

(ক) সকল গবেষকদের

(খ) সকল শিল্পীর

(গ) সকল জ্ঞানীর

(ঘ) সকল স্থানীয়র

উত্তর: (গ) সকল জ্ঞানীর

১৮. আমাদের দেশে কীসের ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল?

(ক) কাঠের

(খ) পোড়ামাটির

(গ) পিতলের

(ঘ) তামার

উত্তর: (খ) পোড়ামাটির

১৯. শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না কেন?

(ক) মানুষ বিলাসিতার আশা করে

(খ) মানুষের মন সুন্দরের প্রত্যাশী

(গ) মানুষের মন উচ্চাকাঙ্ক্ষী বলে

(ঘ) মানুষের প্রকৃতি এমনই

উত্তর: (খ) মানুষের মন সুন্দরের প্রত্যাশী

২০. শিশুদের জন্য নিজের মনের কথা প্রকাশ করার উপায় কোনটি?

(ক) চিত্রশিল্প

(খ) চলচ্চিত্র

(গ) ভাস্কর্য

(ঘ) সংগীতকলা

উত্তর: (ক) চিত্রশিল্প

২১. সকল শিল্পীর নৈতিক দায়িত্ব কোনটি?

(ক) সুন্দর করে ছবি আঁকা

(খ) মানসম্মত ভাস্কর্য তৈরি করা

(গ) দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা

(ঘ) নিজের শিল্পকর্মকে ভালোবাসা

উত্তর: (গ) দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা

২২. শিল্পকলার কাজকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের—

(ক) ঐতিহ্য

(খ) ভাস্কর্য

(গ) জাতিসত্তা

(ঘ) সংস্কৃতি

উত্তর: (ঘ) সংস্কৃতি

২৩. শিল্পকলা চর্চা সকলের পক্ষে অপরিহার্য কেন?

(ক) নন্দনতত্ত্ব বলে

(খ) চিত্রকলা বলে

(গ) সাহিত্যচর্চা বলে

(ঘ) দেশ ও দেশের মানুষকে জানা যায় বলে

উত্তর: (ঘ) দেশ ও দেশের মানুষকে জানা যায় বলে

২৪. ‘ভুবন’ শব্দের অর্থ কী?

(ক) পৃথিবী

(খ) মহাকাশ

(গ) জলাধার

(ঘ) ভাবনা

উত্তর: (ক) পৃথিবী

২৫. ‘পুরাকাল’ বলতে কী বোঝায়?

(ক) প্রাচীন কাল

(খ) মধ্যযুগ

(গ) আধুনিক যুগ

(ঘ) সাম্প্রতিক সময়

উত্তর: (ক) প্রাচীন কাল

২৬. ‘গুহা-মানুষ’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) প্রাচীন যুগের মানুষ

(খ) শহরে বসবাসকারী মানুষ

(গ) ভবিষ্যৎ কালের মানুষ

(ঘ) সাম্প্রতিক সময়ের মানুষ

উত্তর: (ক) প্রাচীন যুগের মানুষ

২৭. ‘শিল্পকলার নানা দিক’ রচনাটিতে লেখক মূলত কীসের ধারণা ব্যক্ত করেছেন?

(ক) চিত্রকলার ধারণা

(খ) ভাস্কর্যের ধারণা

(গ) সুন্দরের ধারণা

(ঘ) কবিতার ধারণা

উত্তর: (গ) সুন্দরের ধারণা

২৮. ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের মূলবক্তব্য কোনটি?

(ক) শিল্পকলার সৌন্দর্য

(খ) আনন্দধারায় ভুবন

(গ) সৌষ্ঠবের গুরুত্ব

(ঘ) সুন্দরের বন্দনা

উত্তর: (ক) শিল্পকলার সৌন্দর্য

২৯. ‘শিল্পকলার নানা দিক’ রচনায় প্রকাশ পেয়েছে লেখকের—

(ক) সৌন্দর্যবোধ

(খ) অভিজ্ঞতা

(গ) শিল্পের বর্ণনা

(ঘ) ব্যক্তিগত পরিচয়

উত্তর: (ক) সৌন্দর্যবোধ

৩০. ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধটি পাঠ করে শিক্ষার্থীরা কীসের প্রতি অনুপ্রাণিত হবে?

(ক) শিল্পকলা বিষয়ে

(খ) মাটির ফুলদানি তৈরির ব্যাপারে

(গ) বেশি বেশি চিত্র আঁকায়

(ঘ) স্থাপত্যশৈলী দর্শনে

উত্তর: (ক) শিল্পকলা বিষয়ে

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts