You are currently viewing তাহারেই পড়ে মনে কবিতার mcq : নির্বাচিত ১৩০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

তাহারেই পড়ে মনে কবিতার mcq : নির্বাচিত ১৩০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

তাহারেই পড়ে মনে” কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত-প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবিমনে আনন্দের শিহরন জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা-ভারাতুর থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না।

এ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে (১৯৩২) কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। “তাহারেই পড়ে মনে” কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা।

কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে, এর নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি সংলাপনির্ভর রচনা। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষণ্ণতার সুর এবং সুলালিত্য ছন্দ এতই মাধুর্যমণ্ডিত যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়।





১. ‘উত্তরী’ শব্দের অর্থ কী?

(ক) চাদর

(খ) কুয়াশা

(গ) সমীর

(ঘ) উত্তর দিক

উত্তর: (ক) চাদর


২. ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’— চরণটিতে ‘স্নিগ্ধ আঁখি’ বলতে বোঝায়—

(ক) মায়াবী দৃষ্টি

(খ) কোমল নেত্র

(গ) অশ্রুসিক্ত নয়ন

(ঘ) উৎসুক চাহনি

উত্তর: (খ) কোমল নেত্র


৩. ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়’— এ চরণটিতে ‘নীরব কেন’ বলতে কবির কেমন অবস্থা বোঝায়?

(ক) জীবন সম্পর্কে উদাসীনতা

(খ) ঘুমিয়ে থাকা

(গ) কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া

(ঘ) শীতের চাদর মুড়ি দিয়ে থাকা

উত্তর: (গ) কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া


৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবি কোন ঋতুর বন্দনা করেছেন?

(ক) গ্রীষ্ম

(খ) বর্ষা

(গ) শীত

(ঘ) বসন্ত

উত্তর: (ঘ) বসন্ত


৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীতি রচনা করতে বলেছেন?

(ক) কবির স্বামী

(খ) কবির ভক্ত

(গ) ঋতুর রাজন

(ঘ) মাঘের সন্ন্যাসী

উত্তর: (খ) কবির ভক্ত


৬. ‘বাতাবি নেবুর ফুল ফুটেছে কি’— ‘তাহারেই পড়ে মনে’ কবিতার এই চরণ দ্বারা প্রকাশ পেয়েছে—

(ক) প্রকৃতির বর্ণনা

(খ) গাছের বর্ণনা

(গ) কবির হাহাকার

(ঘ) কবির ব্যক্তিগত উচ্ছ্বাস

উত্তর: (গ) কবির হাহাকার

৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কি না জানতে চাওয়া হয়েছে?

(ক) আমের মুকুল

(খ) দক্ষিণ দুয়ার

(গ) দখিনা সমীর

(ঘ) বাতাবি লেবুর ফুল

উত্তর: (গ) দখিনা সমীর


৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায়— ‘কোথা তব নব পুষ্পসাজ’— উক্তিটি কার উদ্দেশে বলা হয়েছে?

(ক) বসন্তের

(খ) ভক্তের

(গ) কবির

(ঘ) শীতের

উত্তর: (গ) কবির


৯. ‘ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।’— এখানে ‘সে’ কে?

(ক) কবিভক্ত

(খ) কবির প্রিয়জন

(ग) শীত ঋতু

(ঘ) বসন্ত ঋতু

উত্তর: (ঘ) বসন্ত ঋতু


১০. ‘বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি— এ মোর মিনতি’— এ মিনতি করে—

(ক) কবিভক্ত

(খ) কবি

(গ) প্রিয়জন

(ঘ) দখিনা সমীর

উত্তর: (ক) কবিভক্ত


১১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন?

(ক) বাতাবি নেবুর ফুল ফোটায়

(খ) দখিনা বাতাস বয়ে যাওয়ায়

(গ) কবিভক্তের আহ্বানে

(ঘ) প্রকৃতির অমোঘ নিয়মে

উত্তর: (ঘ) প্রকৃতির অমোঘ নিয়মে


১২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে?

(ক) ফাল্গুন

(খ) বাতাবি নেবু

(গ) আমের মুকুল

(ঘ) দখিনা সমীর

উত্তর: (ক) ফাল্গুন


১৩. ‘ওগো কবি অভিমান করেছ কি তাই?’— কবির অভিমানের কারণ কী?

(ক) ফাল্গুন প্রকৃতির নিয়মে চলে এসেছে

(খ) প্রিয়জন নীরবে চলে গেছে

(গ) কেউ বসন্তের কথা স্মরণ করে দেয়নি

(ঘ) মাঘের সন্ন্যাসী শূন্য হাতে বিদায় নিয়েছে

উত্তর: (ক) ফাল্গুন প্রকৃতির নিয়মে চলে এসেছে


১৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা?

(ক) বসন্তের

(খ) শীতের

(গ) নিজের

(ঘ) ভক্তের

উত্তর: (ক) বসন্তের


১৫. নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে?

(ক) কহিল সে কাছে সরে আসি

(খ) কহিল সে মৃদু মধু-স্বরে

(গ) কহিল সে সুদূরে চাহিয়া

(ঘ) কহিল সে পরম হেলায়

উত্তর: (ঘ) কহিল সে পরম হেলায়


১৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে অর্ঘ্য বিরচন করে?

(ক) কবি

(খ) শীত

(গ) ভক্ত

(ঘ) বসন্ত

উত্তর: (ঘ) বসন্ত


১৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বসন্ত বিমুখতা দিয়ে কী বোঝানো হয়েছে?

(ক) ব্যর্থতা

(খ) নিঃসঙ্গতা

(গ) শূন্যতা

(ঘ) উদাসীনতা

উত্তর: (ঘ) উদাসীনতা


১৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন?

(ক) ফাল্গুন

(খ) প্রকৃতি

(গ) পাঠক

(ঘ) ঋতুরাজ

উত্তর: (ঘ) ঋতুরাজ


১৯. ‘কহিল সে কাছে সরে আসি’— পরের পঙক্তি কোনটি?

(ক) কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী

(খ) বাতাবি নেবুর ফুল ফুটেছে কি

(গ) নাই হলো, না হোক এবারে

(ঘ) শুনি নাই, রাখিনি সন্ধান

উত্তর: (ক) কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী


২০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কী?

(ক) শীতকাল বারবার শূন্য হাতে ফিরে আসে

(খ) শীতকাল খালি হাতে বিদায় নেয়

(গ) শীতকাল কুয়াশার চাদর গায়ে বিদায় নেয়

(ঘ) শীতকালে গাছের পাতা ঝরে যাওয়ায়

উত্তর: (খ) শীতকাল খালি হাতে বিদায় নেয়


২১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে?

(ক) কুহেলী উত্তরী

(খ) মাঘের সন্ন্যাসী

(গ) ঋতুর রাজন

(ঘ) দখিনা সমীর

উত্তর: (খ) মাঘের সন্ন্যাসী


২২. ‘ফুল কি ফোটেনি শাখে?’— কবি সুফিয়া কামাল এ রকম প্রশ্ন করেছেন কেন?

(ক) মনের আনন্দে

(খ) বন্দনাগীতি রচনার লক্ষ্যে

(গ) উদাসীনতার জন্য

(ঘ) জানার আগ্রহে

উত্তর: (গ) উদাসীনতার জন্য


২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কাকে মনে পড়ে?

(ক) ফাল্গুনকে

(খ) বসন্তকে

(গ) মাঘের সন্ন্যাসীকে

(ঘ) পুষ্পশূন্য দিগন্তকে

উত্তর: (গ) মাঘের সন্ন্যাসীকে

২৪. ‘জানি তোমার হৃদয় শূন্য, মন পুড়ে কার জন্য?’ উদ্দীপকের ‘কার’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন বিষয় স্মরণ করিয়ে দেয়?

(ক) কবিভক্ত

(খ) মাঘের সন্ন্যাসী

(গ) শীত

(ঘ) বসন্ত

উত্তর: (খ) মাঘের সন্ন্যাসী

২৫. “দক্ষিণ দুয়ার গেছে খুলি?”— চরণটিতে কী বোঝানো হয়েছে?

(ক) দখিনা বাতাস

(খ) কবির উদাসীনতা

(গ) বসন্তের আগমন

(ঘ) কবির অভিমান

উত্তর: (খ) কবির উদাসীনতা

২৬. ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’— এর প্রতীকী তাৎপর্য কোনটি?

(ক) শীত প্রকৃতির রিক্ততা

(খ) বসন্তের বিপরীত রূপ

(গ) পত্রপুষ্পহীন আদিগন্ত পথ

(ঘ) কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা

উত্তর: (ঘ) কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা


২৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে?

(ক) প্রকৃতিতে

(খ) কবির মনে

(গ) প্রিয়জনের মনে

(ঘ) কবিভক্তের মনে

উত্তর: (ক) প্রকৃতিতে


২৮. ‘কুহেলী’ শব্দের অর্থ কী?

(ক) কুয়াশা

(খ) চাদর

(গ) উত্তরীয়

(ঘ) সন্ন্যাস

উত্তর: (ক) কুয়াশা


২৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘উত্তরী’ শব্দের অর্থ কী?

(ক) কুয়াশা

(খ) উত্তর দিক

(গ) চাদর

(ঘ) শীতের তীব্রতা

উত্তর: (গ) চাদর


৩০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘অর্ঘ্য বিরচন’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) ঋতুরাজ বসন্তকে বরণ

(খ) ফুলের বন্দনাগীতি

(গ) বসন্তের আগমনী গান

(ঘ) অঞ্জলি বা উপহার রচনা

উত্তর: (ঘ) অঞ্জলি বা উপহার রচনা


৩১. ‘কুহেলী’ শব্দের অর্থ কী?

(ক) কুয়াশা

(খ) চাদর

(গ) উত্তরীয়

(ঘ) সন্ন্যাস

উত্তর: (ক) কুয়াশা


৩২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলী উত্তরী’ শব্দটি কী অর্থ বহন করে?

(ক) মাঘের কুয়াশা

(খ) উত্তরের কুয়াশা

(গ) কুয়াশার চাদর

(ঘ) পৌষের কুয়াশা

উত্তর: (গ) কুয়াশার চাদর


৩৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?

(ক) প্রকৃতির প্রতি মানবমনের বিমুখতা

(খ) মানুষের ব্যক্তিগত জীবনের দুঃখকষ্ট

(গ) প্রকৃতির প্রতি কবিমনের ভাবান্তর

(ঘ) মানবমন ও প্রকৃতির যোগসাদৃশ্য

উত্তর: (ঘ) মানবমন ও প্রকৃতির যোগসাদৃশ্য


৩৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কাকে ‘মাঘের সন্ন্যাসী’ রূপে কল্পনা করেছেন?

(ক) দখিনা সমীর

(খ) শীত

(গ) বসন্ত

(ঘ) মাধবী কুঁড়ি

উত্তর: (খ) শীত


৩৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রকাশিত হয়—

(ক) ১৯৩২ খ্রিষ্টাব্দে

(খ) ১৯৩৩ খ্রিষ্টাব্দে

(গ) ১৯৩৫ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৯৩৬ খ্রিষ্টাব্দে

উত্তর: (গ) ১৯৩৫ খ্রিষ্টাব্দে


৩৬. নিচের কোন কবিতাটি নাট্যগুণসম্পন্ন?

(ক) তাহারেই পড়ে মনে

(খ) প্রতিদান

(গ) বিদ্রোহী

(ঘ) সোনার তরী

উত্তর: (ক) তাহারেই পড়ে মনে


৩৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির মন বিষণ্নতায় আচ্ছন্ন যে কারণে—

(ক) কবিভক্তের উদাসীনতায়

(খ) প্রিয়জন হারানোর শোকে

(গ) বসন্তের আবির্ভাবকে

(ঘ) প্রকৃতির বিচিত্র সাজে

উত্তর: (খ) প্রিয়জন হারানোর শোকে


৩৮. তোমার পঠিত কোন কবিতাটি সংলাপনির্ভর?

(ক) সুচেতনা

(খ) তাহারেই পড়ে মনে

(গ) বিদ্রোহী

(ঘ) প্রতিদান

উত্তর: (খ) তাহারেই পড়ে মনে


৩৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির গঠনরীতি কোন বৈশিষ্ট্যের?

(ক) বর্ণনাত্মক

(খ) নাটকীয়

(গ) মহাকাব্যিক

(ঘ) শোকধর্মী

উত্তর: (খ) নাটকীয়


৪০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি?

(ক) শোকদগ্ধতা

(খ) বর্ণনাত্মক

(গ) নাটকীয়তা

(ঘ) মহাকাব্যিক

উত্তর: (গ) নাটকীয়তা


৪১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়?

(ক) নাটকীয় উপস্থাপন

(খ) সংলাপধর্মিতা

(গ) সুলালিত্য ছন্দ

(ঘ) বসন্ত বন্দনা

উত্তর: (খ) সংলাপধর্মিতা


৪২. গঠন রীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কোন ধরনের রচনা?

(ক) বর্ণনানির্ভর

(খ) সংলাপনির্ভর

(গ) সুর-তালনির্ভর

(ঘ) আবেগনির্ভর

উত্তর: (খ) সংলাপনির্ভর


৪৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন?

(ক) স্বামীর

(খ) প্রকৃতির

(গ) বসন্তের

(ঘ) শীতের

উত্তর: (গ) বসন্তের


৪৪. ‘কেয়ার কাঁটা’ কী?

(ক) শামসুর রাহমান রচিত একটি গ্রন্থ

(খ) সুফিয়া কামাল রচিত একটি গ্রন্থ

(গ) জীবনানন্দ দাশ রচিত একটি গ্রন্থ

(ঘ) সৈয়দ শামসুল হক রচিত একটি গ্রন্থ

উত্তর: (খ) সুফিয়া কামাল রচিত একটি গ্রন্থ


৪৫. সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?

(ক) ছায়াহরিণ

(খ) মায়া কাজল

(গ) কেয়ার কাঁটা

(ঘ) উদাত্ত পৃথিবী

উত্তর: (ক) ছায়াহরিণ


৪৬. বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে?

(ক) কামিনী রায়

(খ) সুফিয়া কামাল

(গ) নবাব ফয়জুন্নেসা

(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর: (খ) সুফিয়া কামাল


৪৭. কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

(ক) চক্রবাক

(খ) উদাত্ত পৃথিবী

(গ) ছায়াহরিণ

(ঘ) মেঘ বলে চৈত্রে যাব

উত্তর: (খ) উদাত্ত পৃথিবী


৪৮. কবি সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৯৬ খ্রিষ্টাব্দে

(খ) ১৯৯৭ খ্রিষ্টাব্দে

(গ) ১৯৯৮ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৯৯৯ খ্রিষ্টাব্দে

উত্তর: (ঘ) ১৯৯৯ খ্রিষ্টাব্দে

৪৯. প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের পাণ্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

(ক) সুফিয়া কামাল

(খ) আহসান হাবীব

(গ) শামসুর রাহমান

(ঘ) গী দ্য মোপাসাঁ

উত্তর: (ক) সুফিয়া কামাল


৫০. ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়’— কবি কেন নীরব?

(ক) শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে

(খ) শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে

(গ) মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে

(ঘ) দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর: (খ) শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে


৫১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীতকে কোন ঋতুর বিপরীতে স্থান করা হয়েছে?

(ক) হেমন্ত

(খ) বসন্ত

(গ) বর্ষা

(ঘ) শরৎ

উত্তর: (খ) বসন্ত

৫২. মাঘের সন্ন্যাসী দিগন্তের কেমন পথে গেছে?

(ক) পুষ্পশূন্য

(খ) কুয়াশা ঢাকা

(গ) পরভৃত

(ঘ) রিক্ততাপূর্ণ

উত্তর: (ক) পুষ্পশূন্য


৫৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির অনুভূতির সাথে কোনটি তুলনীয়?

(ক) প্রকৃতির সৌন্দর্য

(খ) প্রকৃতির বিমুখতা

(গ) বসন্তের

(ঘ) শীতের রিক্ততা

উত্তর: (ঘ) শীতের রিক্ততা


৫৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

(ক) কবিভক্ত কবিকে

(খ) কবি বসন্তকে

(গ) কবির স্বামী কবিকে

(ঘ) কবি তাঁর স্বামীকে

উত্তর: (ক) কবিভক্ত কবিকে


৫৫. পারিবারিক নানা উত্থান-পতনের মধ্য দিয়ে কে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন?

(ক) বেগম রোকেয়া

(খ) সুফিয়া কামাল

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (খ) সুফিয়া কামাল


৫৬. ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি— দক্ষিণ দুয়ার গেছে খুলি?’ কবির এ রকম উক্তির কারণ কী?

(ক) নিস্পৃহতা

(খ) উদাসীনতা

(গ) অলসতা

(ঘ) আনন্দ

উত্তর: (খ) উদাসীনতা


৫৭. ‘তরী তার এসেছে কি?’ এখানে ‘তরী’ কিসের প্রতীক?

(ক) নৌকার

(খ) বসন্তের

(গ) প্রিয়জনের

(ঘ) কবিতার

উত্তর: (খ) বসন্তের


৫৮. দক্ষিণ দুয়ার গেছে খুলি— প্রশ্নটিতে কী বোঝানো হয়েছে?

(ক) দখিনা বাতাস

(খ) কবির উদাসীনতা

(গ) বসন্তের আগমন

(ঘ) কবির অভিমান

উত্তর: (খ) কবির উদাসীনতা


৫৯. ‘কুহেলী উত্তরী তলে চলে গিয়েছে কে?

(ক) মাঘের সন্ন্যাসী

(খ) কবির স্বামী

(গ) ঋতুরাজ বসন্ত

(ঘ) শীত

উত্তর: (ক) মাঘের সন্ন্যাসী


৬০. দক্ষিণ দুয়ার কীভাবে খুলে গেছে?

(ক) কবি নিজে খুলেছেন

(খ) প্রকৃতির নিয়মে খুলেছে

(গ) বসন্ত বাতাসে খুলেছে

(ঘ) কবিভক্ত খুলে দিয়েছেন

উত্তর: (গ) বসন্ত বাতাসে খুলেছে


৬১. ‘ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান।’— এখানে ডেকেছে কে?

(ক) কবিভক্ত

(খ) কবির প্রিয়জন

(গ) বসন্ত

(ঘ) শীত

উত্তর: (গ) বসন্ত


৬২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

(ক) শিউলি

(খ) বাতাবি নেবুর ফুল

(গ) গোলাপ

(ঘ) অপরাজিতা

উত্তর: (খ) বাতাবি নেবুর ফুল


৬৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কী ফোটার কথা জানতে চেয়েছেন?

(ক) আমের মুকুল

(খ) মাধবী ফুল

(গ) কদম্ব ফুল

(ঘ) শেফালি ফুল

উত্তর: (ক) আমের মুকুল


৬৪ কবিভক্ত কবিকে প্রশ্ন করেছেন কেন?

(ক) কবি উন্মনা বলে

(খ) কবি অসুস্থ বলে

(গ) কবি ভাবুক বলে

(ঘ) কবি অভিমানী বলে

উত্তর: (ক) কবি উন্মনা বলে

৬৫. ‘শুনি নাই, রাখিনি সন্ধান’— কবি কার সন্ধান রাখেননি?

(ক) চৈত্র

(খ) শীতের

(গ) বর্ষার

(ঘ) বসন্তের

উত্তর: (ঘ) বসন্তের


৬৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাকে আচ্ছন্ন করে আছে—

(ক) রিক্ত শীতের করুণ বিদায়

(খ) প্রকৃতির সৌন্দর্য

(গ) বিষাদময় রিক্ততার সুর

(ঘ) প্রচণ্ড শূন্যতা

উত্তর: (গ) বিষাদময় রিক্ততার সুর


৬৭. ‘বসন্ত-বন্দনা’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) বসন্তে আনন্দ করা

(খ) বসন্তে গান গাওয়া

(গ) বসন্তের স্তুতি করা

(ঘ) বসন্তের সাহিত্য সাধনা

উত্তর: (গ) বসন্তের স্তুতি করা


৬৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীতকে কোন ঋতুর বিপরীতে স্থাপন করা হয়েছে?

(ক) হেমন্ত

(খ) বসন্ত

(গ) বর্ষা

(ঘ) শরৎ

উত্তর: (খ) বসন্ত


৬৯. পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীসের মিল রয়েছে?

(ক) শীত

(খ) বসন্ত

(গ) কবিভক্ত

(ঘ) কবি

উত্তর: (খ) বসন্ত


৭০. কবিভক্ত কাকে বরণ করতে বলেন কবিকে?

(ক) বর্ষাকে

(খ) শরৎকে

(গ) শীতকে

(ঘ) বসন্তকে

উত্তর: (ঘ) বসন্তকে


৭১. “ফুল কি ফোটেনি শাখে?”— কবি এ জাতীয় প্রশ্ন কী জন্য করেছেন?

(ক) বন্দনাগীতি রচনার

(খ) উদাসীনতার

(ग) জানার জন্য

(ঘ) আনন্দের

উত্তর: (খ) উদাসীনতার


৭২. উপেক্ষায় ঋতুরাজে কবি কী দেয় বলে ভক্ত উল্লেখ করেছে?

(ক) অর্ঘ্য

(খ) ব্যথা

(গ) আনন্দ

(ঘ) সুখ

উত্তর: (খ) ব্যথা


৭৩. ‘কহিল সে কাছে সরে আসি’— ‘তাহারেই পড়ে মনে’ কবিতার এ পঙক্তিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) অতীবমুখিতা

(খ) গোপনীয়তা

(গ) অন্তরঙ্গতা

(ঘ) স্পষ্টতা

উত্তর: (খ) গোপনীয়তা


৭৪. মাঘের সন্ন্যাসী দিগন্তের কেমন পথে গেছে?

(ক) পুষ্পশূন্য

(খ) কুয়াশা ঢাকা

(গ) পত্রহীন

(ঘ) রিক্ততাপূর্ণ

উত্তর: (ক) পুষ্পশূন্য


৭৫. ‘মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা/আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা’— উদ্দীপকের ভাবের সাথে কবির ভাবের মিল কোথায়—

(ক) ওগো কবি অভিমান করেছ কি তাই?

(খ) তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে

(গ) নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়

(ঘ) বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি— এ মোর মিনতি

উত্তর: (খ) তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে


৭৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বসন্তবিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে?

(ক) অভিমান

(খ) ব্যর্থতা

(গ) শূন্যতা

(ঘ) উদাসীনতা

উত্তর: (ঘ) উদাসীনতা


৭৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘লবে না কি তব বন্দনায়’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) বসন্ত বিদায়ে কবিতা রচনা

(খ) বসন্তের আগমনে কবিতা রচনা

(গ) বন্দনা-গান রচনা করে বসন্তবরণ

(ঘ) বন্দনা-গান রচনা করে বসন্তবিদায়

উত্তর: (গ) বন্দনা-গান রচনা করে বসন্তবরণ


৭৮. ‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’— কে স্নিগ্ধ আঁখি তুলল?

(ক) কবিভক্ত

(খ) কবির স্বামী

(গ) কবি

(ঘ) বসন্ত ঋতু

উত্তর: (গ) কবি


৭৯. ‘দক্ষিণ দুয়ার গেছে খুলি?/বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?/দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?’— কবিতাংশটি কোন বিষয়কে নির্দেশ করে?

(ক) কবির উদাসীনতা

(খ) কবিহৃদয়ের শূন্যতা

(গ) কবির অজ্ঞতা

(ঘ) কবিহৃদয়ের উচ্ছ্বাস

উত্তর: (ক) কবির উদাসীনতা


৮০. কবি বাতাবি নেবুর ফুল ফোটার কথা কার কাছে জানতে চেয়েছেন?

(ক) কবিভক্তের কাছে

(খ) সমীরের কাছে

(গ) মাঘের সন্ন্যাসীর কাছে

(ঘ) ঋতুরাজের কাছে

উত্তর: (ক) কবিভক্তের কাছে


৮১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘কহিল’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

উত্তর: (ঘ) পাঁচ


৮২. সিফাত তার বন্ধু রিফাত এর উদাসীনতার কারণ জানতে চাইল। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় সিফাতের অনুরূপ চরিত্র কোনটি?

(ক) কবি

(খ) কবিভক্ত

(গ) মাঘের সন্ন্যাসী

(ঘ) কবির স্বামী

উত্তর: (খ) কবিভক্ত


৮৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘অলখ্যের পাথার বাহিয়া তরী তার এসেছে কি?’— উক্তিটিতে কী প্রকাশিত হয়েছে?

(ক) অলসতা

(খ) নির্বিকারতা

(গ) উদাসীনতা

(ঘ) প্রগলভতা

উত্তর: (গ) উদাসীনতা


৮৪. ‘এখনো দেখনি তুমি?’— কবিভক্তের এরূপ প্রশ্নের কারণ কী?

(ক) প্রকৃতির প্রতি কবির উদাসীনতা

(খ) প্রকৃতির প্রতি কবির অনুদারতা

(গ) প্রকৃতির প্রতি কবির নিস্পৃহতা

(ঘ) প্রকৃতির প্রতি কবির অনুসন্ধিৎসা

উত্তর: (ক) প্রকৃতির প্রতি কবির উদাসীনতা


৮৫. ‘নাই হলো, না হোক এবারে’— উক্তিটিতে কবি সুফিয়া কামালের কোন অনুভূতি ব্যক্ত হয়েছে?

(ক) বসন্তের প্রতি উদাসীনতা

(খ) প্রকৃতির প্রতি অবহেলা

(গ) ভক্তের প্রতি অনুরাগ

(ঘ) বেদনার দীর্ঘশ্বাস

উত্তর: (ক) বসন্তের প্রতি উদাসীনতা


৮৬. ‘ওগো কবি। রচিয়া লহ না আজও গীতি’— এখানে কবিভক্ত কবির কাছে কী রচনার কথা বলেছেন?

(ক) প্রকৃতিগীতি

(খ) পল্লিগীতি

(গ) বসন্ত-বন্দনা

(ঘ) জীবন-বন্দনা

উত্তর: (গ) বসন্ত-বন্দনা


৮৭. ‘উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?’ কবিভক্ত কবিকে এ প্রশ্ন করেছেন কেন?

(ক) ঋতুরাজের প্রতি কবির অনাগ্রহ দেখে

(খ) ঋতুরাজের প্রতি কবির ক্রোধ প্রকাশ পাওয়ায়

(গ) ঋতুরাজের সাথে কবি অভিমান করেছেন বলে

(ঘ) ঋতুরাজ কবিকে ডাকেনি বলে

উত্তর: (ক) ঋতুরাজের প্রতি কবির অনাগ্রহ দেখে


৮৮. ‘কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’— চরণটির তাৎপর্য কী?

(ক) সর্বত্যাগী সন্ন্যাসীর মতো মাঘের শীতের বিদায়

(খ) সর্বত্যাগী সন্ন্যাসীর মতো মাঘের শীতের আগমন

(গ) কুয়াশার চাদর গায়ে মাঘের সন্ন্যাসীকে আহ্বান

(ঘ) কুয়াশার চাদর গায়ে মাঘের সন্ন্যাসীর উল্লাস

উত্তর: (ক) সর্বত্যাগী সন্ন্যাসীর মতো মাঘের শীতের বিদায়


৮৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘পুষ্পশূন্য দিগন্তের পথে’— বলতে কোনটির ইঙ্গিত করা হয়েছে?

(ক) শীতের আগমন

(খ) বসন্তের আগমন

(গ) শীতের বিদায়

(ঘ) বসন্তের বিদায়

উত্তর: (গ) শীতের বিদায়

৯০. কবি শীতকে কীসের সাথে তুলনা করেছেন?

(ক) অলখ্যের পাথার

(খ) মাঘের সন্ন্যাসী

(গ) দক্ষিণ দুয়ার

(ঘ) কুহেলী উত্তরী

উত্তর: (খ) মাঘের সন্ন্যাসী


৯১. “পুষ্পশূন্য দিগন্তের পথে”— বলতে কী বোঝানো হয়েছে?

(ক) দীর্ঘ বিচ্ছেদ

(খ) শীতের রিক্ততা

(গ) অমরাত্মা

(ঘ) মৃত্যু চেতনা

উত্তর: (খ) শীতের রিক্ততা


৯২. প্রকৃতিতে বসন্তের আগমন সত্ত্বেও কবি নীরব কেন?

(ক) বসন্তের প্রতি অনাগ্রহের কারণে

(খ) প্রিয়জনের আকস্মিক বিদায়ের কারণে

(গ) বসন্ত ঋতুর জৌলুসহীনতার কারণে

(ঘ) বাসন্তী ফুল না ফোটার কারণে

উত্তর: (খ) প্রিয়জনের আকস্মিক বিদায়ের কারণে


৯৩. বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে কেন?

(ক) কবি বসন্তকে বরণ করেননি বলে

(খ) বসন্তে ফুল ফোটেনি বলে

(গ) প্রকৃতি বিচিত্র সাজে সাজেনি বলে

(ঘ) ভক্ত বসন্তকে উপলব্ধি করেনি বলে

উত্তর: (ক) কবি বসন্তকে বরণ করেননি বলে


৯৪. সুফিয়া কামালের হৃদয়দ্বারে কার আবেদন ব্যর্থ হয়ে গেছে?

(ক) স্বামীর

(খ) ভাইয়ের

(গ) বসন্তের

(ঘ) কবিভক্তের

উত্তর: (ঘ) কবিভক্তের


৯৫. কবিহৃদয়ে বসন্ত সাড়া দেয়নি কেন?

(ক) কবি ব্যক্তিজীবনের শোকে মুহ্যমান ছিলেন বলে

(খ) বসন্তের সৌন্দর্য কবির ভালো লাগে না বলে

(গ) বসন্তের আগমনী বার্তা কবির কাছে পৌঁছেনি বলে

(ঘ) কবি বসন্ত নিয়ে কাব্য রচনা করতে চান না বলে

উত্তর: (ক) কবি ব্যক্তিজীবনের শোকে মুহ্যমান ছিলেন বলে


৯৬. “শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি।” রবীন্দ্রনাথের এই চরণের ন্যায় প্রকৃতি সংশ্লিষ্ট বেদনাবোধ প্রকাশ পেয়েছে কোন কবিতায়?

(ক) সুচেতনা

(খ) প্রতিদান

(গ) তাহারেই পড়ে মনে

(ঘ) আমি কিংবদন্তির কথা বলছি

উত্তর: (গ) তাহারেই পড়ে মনে


৯৭. ‘মন বলে তুমি রয়েছ যে কাছে আঁখি বলে কত দূরে।’ ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির ভাবনায় উল্লিখিত তুমিটা কে?

(ক) কবির স্বামী

(খ) মাঘের সন্ন্যাসী

(গ) কবির ভক্ত

(ঘ) বিবর্ণ শীত ঋতু

উত্তর: (ক) কবির স্বামী


৯৮. ‘তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে।’ উল্লিখিত তুমিকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার আলোকে কার সাথে তুলনা করা যায়?

(ক) কবির ভক্ত

(খ) কবির স্বামী

(গ) কবির ভ্রাতা

(ঘ) ঋতুরাজ

উত্তর: (খ) কবির স্বামী


৯৯. প্রকৃতি বাসন্তী সাজে সজ্জিত হলেও ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান কর্মব্যস্ততায় তা খেয়ালই করেননি। তাঁর মধ্যে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির কোন দিকটি লক্ষ করা যায়?

(ক) উদাসীনতা

(খ) প্রচণ্ড কর্মব্যস্ততা

(গ) প্রিয়জনের বিদায়

(ঘ) প্রকৃতির প্রতি বিরাগ

উত্তর: (ক) উদাসীনতা


১০০. বসন্ত তার সমগ্র সৌন্দর্য দিয়ে কবিমনকে স্পর্শ করতে পারে না কেন?

(ক) কবি শোকাতুর থাকায়

(খ) কবি অন্যমনস্ক থাকায়

(গ) কবি অভিমান করায়

(ঘ) কবি অসুস্থ থাকায়

উত্তর: (ক) কবি শোকাতুর থাকায়


১০১. ঋতুরাজ বসন্তে প্রকৃতি সাজ সাজ রবে মেতে উঠলেও ডা. ইমরান তাঁর পেশায় ব্যস্ত থাকায় কিছুই অনুভব করেননি। ডা. ইমরানের মধ্যে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির কোন দিকটি দৃশ্যমান?

(ক) দৈনন্দিন কর্মব্যস্ততা

(খ) প্রকৃতি বিমুখতা

(গ) সমাজ বিচ্ছিন্নতা

(ঘ) প্রকৃতির প্রতি উদাসীনতা

উত্তর: (ঘ) প্রকৃতির প্রতি উদাসীনতা


১০২. পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. সেলিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। ড. সেলিনার সঙ্গে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন চরিত্রের সাদৃশ্য লক্ষ করা যায়?

(ক) কবিভক্তের

(খ) কবির

(গ) কবির স্বামীর

(ঘ) কবিতার কথকের

উত্তর: (খ) কবির


১০৩. শিক্ষক ক্লাসে একটি সংলাপনির্ভর কবিতা পড়ালেন। তিনি তোমার পাঠ্যবইয়ের কোন কবিতাটি পড়িয়েছেন?

(ক) তাহারেই পড়ে মনে

(খ) সুচেতনা

(গ) আমি কিংবদন্তির কথা বলছি

(ঘ) নূরলদীনের কথা মনে পড়ে যায়

উত্তর: (ক) তাহারেই পড়ে মনে

১০৪. ‘মাধবী’ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) বাসন্তী লতা

(খ) মালতীলতা

(গ) পুষ্পপাতা

(ঘ) সবুজ পাতা

উত্তর: (ক) বাসন্তী লতা


১০৫. ‘লবে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত?

(ক) গাবে

(খ) নেবে

(গ) পাবে

(ঘ) যাবে

উত্তর: (খ) নেবে


১০৬. কার আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দখিনা বাতাস ভরে ওঠে?

(ক) বসন্তের

(খ) বর্ষার

(গ) গ্রীষ্মের

(ঘ) শরতের

উত্তর: (ক) বসন্তের


১০৭. ‘সমীর’ শব্দের অর্থ কী?

(ক) বাতাস

(খ) আকাশ

(গ) সংগীত

(ঘ) সমুদ্র

উত্তর: (ক) বাতাস


১০৮. ‘পাথার’ শব্দের সমার্থক কোনটি?

(ক) সমুদ্র

(খ) পাথর

(ग) সৈকত

(ঘ) উপকূল

উত্তর: (ক) সমুদ্র


১০৯. ‘অলখ’ শব্দের অর্থ কী?

(ক) অবিরাম

(খ) অবিশ্রান্ত

(গ) প্রত্যক্ষ

(ঘ) অলক্ষ্য

উত্তর: (ঘ) অলক্ষ্য


১১০. ফুলের বন্দনা বা নিবেদনকে কী বলা হয়?

(ক) পুষ্পার্য

(খ) ফুলেল

(গ) পুষ্পার্ঘ্য

(ঘ) অলখ

উত্তর: (গ) পুষ্পার্ঘ্য


১১১. বাসন্তী লতা বা তার ফুলকে কী বলা হয়?

(ক) মাধবী

(খ) লতিকা

(গ) পুষ্পসাজ

(ঘ) কেতকী

উত্তর: (ক) মাধবী


১১২. ‘অর্ঘ্য’ অর্থ কী?

(ক) মালা

(খ) অঞ্জলি বা উপহার রচনা

(গ) ঘোড়া

(ঘ) বাগান

উত্তর: (খ) অঞ্জলি বা উপহার রচনা


১১৩. কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

(ক) প্রিয়জনের মৃত্যুশোক

(খ) মানসিক ভারসাম্যহীনতা

(গ) প্রিয়জনের প্রতি অভিমান

(ঘ) সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর: (ক) প্রিয়জনের মৃত্যুশোক


১১৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির উদাসীনতাকে কোনটির সঙ্গে তুলনা করা যায়?

(ক) প্রকৃতির বিরূপ রূপ

(খ) বসন্তের সৌন্দর্য

(গ) শীতের জরাজীর্ণতা

(ঘ) শীতের রিক্ততা

উত্তর: (ঘ) শীতের রিক্ততা


১১৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রধান গুণ কী?

(ক) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক

(খ) ঋতুবৈচিত্র্যের তুলনা

(গ) অতীত স্মৃতি ও উদাসীনতা

(ঘ) নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর: (ঘ) নাটকীয়তা ও সংলাপরীতি


১১৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে রচিত?

(ক) স্বরবৃত্ত

(খ) মাত্রাবৃত্ত

(গ) অক্ষরবৃত্ত

(ঘ) অমিত্রাক্ষর

উত্তর: (খ) মাত্রাবৃত্ত

১১৭. কত বছর বয়সে কবি সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রকাশিত হয়?

(ক) ২৪

(খ) ২৬

(গ) ২৮

(ঘ) ৩০

উত্তর: (ক) ২৪


১১৮. “পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?”— এখানে ‘ঋতুর রাজন’ দ্বারা কোনটিকে নির্দেশ করা হয়েছে?

(ক) বন্দনা

(খ) আরতি

(গ) বসন্ত

(ঘ) মাঘের সন্ন্যাসী

উত্তর: (গ) বসন্ত


১১৯. বসন্ত কবির কাছে অর্থহীন, কারণ—

(ক) বসন্তের সৌন্দর্য অর্থহীন

(খ) প্রিয়জনের বিচ্ছেদ-বেদনা

(গ) বসন্তের আগমন তাঁর অজানা

(ঘ) বসন্ত কবিকে মুগ্ধ করে না

উত্তর: (খ) প্রিয়জনের বিচ্ছেদ-বেদনা


১২০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কী প্রাধান্য পেয়েছে?

(ক) বসন্ত-বন্দনা

(খ) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক

(গ) কবির প্রিয়জনের স্মৃতি

(ঘ) শীতের রিক্ততার বেদনা

উত্তর: (খ) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক


১২১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন অর্থে সার্থক?

(ক) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক নিরূপণে

(খ) প্রিয়জন হারানোর শোকের মূর্ছনায়

(গ) ঋতুরাজ বসন্তের সৌন্দর্যের অভিব্যক্তিতে

(ঘ) কাব্য প্রেরণাদাতার বিয়োগ ব্যথায়

উত্তর: (ক) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক নিরূপণে


১২২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন বিষয়ে তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ করেছেন?

(ক) কবি ও পাঠকের সম্পর্ক

(খ) কবি ও তাঁর প্রতিবেশীদের সম্পর্ক

(গ) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক

(ঘ) প্রকৃতি ও প্রেম সম্পর্ক

উত্তর: (গ) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক


১২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কোন জীবনের প্রভাব রয়েছে?

(ক) কর্মজীবনের

(খ) ব্যক্তিজীবনের

(গ) শিক্ষাজীবনের

(ঘ) ছাত্রজীবনের

উত্তর: (খ) ব্যক্তিজীবনের


১২৪. কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

(ক) পুত্রের মৃত্যুতে

(খ) স্বামীর মৃত্যুতে

(গ) ভাইয়ের মৃত্যুতে

(ঘ) জননীর মৃত্যুতে

উত্তর: (খ) স্বামীর মৃত্যুতে


১২৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটির রচয়িতা কে?

(ক) রোকেয়া সাখাওয়াত হোসেন

(খ) সুফিয়া কামাল

(গ) শামসুর রাহমান

(ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: (খ) সুফিয়া কামাল


১২৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

(ক) মাসিক মোহাম্মদী

(খ) ভারতী

(গ) সাধনা

(ঘ) বঙ্গদর্শন

উত্তর: (ক) মাসিক মোহাম্মদী


১২৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোনটি গুরুত্বের সাথে ব্যক্ত হয়েছে?

(ক) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক

(খ) দেশপ্রেম

(গ) মুক্তিযুদ্ধ

(ঘ) দেশত্যাগ

উত্তর: (ক) প্রকৃতি ও মানবমনের সম্পর্ক


১২৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির ব্যক্তিজীবনের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

(ক) দুঃখময়তা

(খ) আনন্দাবেগ

(গ) অনুভূতিহীনতা

(ঘ) আচ্ছন্নতা

উত্তর: (ক) দুঃখময়তা


১২৯. কবি সুফিয়া কামালের সাহিত্যসাধনার প্রধান অনুপ্রেরণাদাতা কে ছিলেন?

(ক) পিতা

(খ) মাতা

(গ) ভগ্নি

(ঘ) স্বামী

উত্তর: (ঘ) স্বামী


১৩০. কবি সুফিয়া কামালের স্বামীর নাম কী?

(ক) সৈয়দ আনোয়ার হোসেন

(খ) সৈয়দ নেহাল হোসেন

(গ) সৈয়দ মাহমুদ হোসেন

(ঘ) সৈয়দ ইসমাইল হোসেন

উত্তর: (খ) সৈয়দ নেহাল হোসেন


১৩১. কত সালে কবি সুফিয়া কামালের স্বামী মৃত্যুবরণ করেন?

(ক) ১৯১৮ সাল

(খ) ১৯৩০ সাল

(গ) ১৯৩২ সাল

(ঘ) ১৯৪০ সাল

উত্তর: (গ) ১৯৩২ সাল


১৩২. গঠনরীতির দিক থেকে ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কেমন?

(ক) ভক্তিমুলক

(খ) সংলাপনির্ভর

(গ) সমালোচনামূলক

(ঘ) ছন্দনির্ভর

উত্তর: (খ) সংলাপনির্ভর


১৩৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির জীবনে শূন্যতা নেমে আসার কারণ কী?

(ক) স্বামীর মৃত্যু

(খ) স্বামীর অসুস্থতা

(গ) স্বামীর প্রবাসজীবন

(ঘ) স্বামীর অসহযোগিতা

উত্তর: (ক) স্বামীর মৃত্যু


১৩৪. গঠনরীতির দিক থেকে কোন কবিতাটি আলাদা?

(ক) আমি কিংবদন্তির কথা বলছি

(খ) প্রতিদান

(গ) তাহারেই পড়ে মনে

(ঘ) আঠারো বছর বয়স

উত্তর: (গ) তাহারেই পড়ে মনে

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts