You are currently viewing অর্ধাঙ্গী প্রবন্ধ mcq : ১৪৫+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অর্ধাঙ্গী প্রবন্ধ mcq : ১৪৫+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বেগম রোকেয়ার ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে উনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষশাসিত সমাজজীবনের সবক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাদপদতা, দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে পুরুষের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। অত্যন্ত ব্যথিত হৃদয়ে বেগম রোকেয়া আবেগধর্মী যুক্তিপ্রধান এই রচনায় নারীসমাজকে জ্ঞানচর্চা ও কর্মব্রত, অধিকার সচেতনতা ও মুক্তি আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন, সমাজ যে পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না তার কারণ পরিবার ও সমাজজীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারীসমাজের দুর্বল ও অবনত অবস্থা। এজন্য পুরুষসমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন তিনি।

এই রচনায় তিনি নারীজাগরণের পক্ষে যে সুচিন্তিত, দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন তাতে তাঁর মন্তব্যে আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে ধারালো তীক্ষ্ণতা। তিনি দেখাতে চেয়েছেন, সমাজজীবনের অগ্রগতি ও কল্যাণসাধনের জন্যে নারীজাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নেই।

১. কোন প্রবন্ধে মুসলমান নারীসমাজের অনগ্রসরতা, দুর্দশা জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে?

(ক) যৌবনের গান

(খ) অর্ধাঙ্গী

(গ) জীবন ও বৃক্ষ

(ঘ) সাহিত্যে খেলা

উত্তর: (খ) অর্ধাঙ্গী

২. স্থগিত হৃদয়কে কে নারী সমাজকে জ্ঞানচর্চা, অধিকতর সচেতনতা ও মুক্তির আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছেন?

(ক) কামিনী রায়

(খ) সুফিয়া কামাল

(গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

(ঘ) সেলিনা হোসেন

উত্তর: (গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

৩. কোনটি পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না?

(ক) সমাজ

(খ) দেশ

(গ) রাষ্ট্র

(ঘ) পৃথিবী

উত্তর: (ক) সমাজ

৪. নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থার জন্য বেগম রোকেয়া কাকে দায়ী করেছেন?

(ক) নারীকে

(খ) পুরুষকে

(গ) সমাজব্যবস্থাকে

(ঘ) পরিবারকে

উত্তর: (খ) পুরুষকে

৫. বেগম রোকেয়া কীসের পক্ষে সুচিন্তিত, দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন?

(ক) নারী জাগরণের

(খ) পুরুষ জাগরণের

(গ) অবরোধ প্রথার

(ঘ) পর্দা প্রথার

উত্তর: (ক) নারী জাগরণের

৬. কার বক্তব্যে আবেগের গাঢ়তা আর যুক্তির ধারালো তীক্ষ্ণতা লক্ষণীয়?

(ক) বেগম রোকেয়া

(খ) রিজিয়া রহমানের

(গ) সুফিয়া কামালের

(ঘ) নীলিমা ইব্রাহিমের

উত্তর: (ক) বেগম রোকেয়া

৭. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধটি কোন ধরনের প্রবন্ধ?

(ক) গবেষণামূলক

(খ) শিক্ষামূলক

(গ) উদ্দেশ্যমূলক

(ঘ) ব্যঙ্গাত্মক

উত্তর: (গ) উদ্দেশ্যমূলক

৮. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের লেখক কে?

(ক) সুফিয়া কামাল

(খ) রোকেয়া সাখাওয়াত হোসেন

(গ) জহির রায়হান

(ঘ) আবুজাফর শামসুদ্দীন

উত্তর: (খ) রোকেয়া সাখাওয়াত হোসেন

৯. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধটির মূল বৈশিষ্ট্য কোনটি?

(ক) নিষ্ঠা প্রদর্শন

(খ) যুক্তি প্রদর্শন

(গ) পরামর্শ প্রদান

(ঘ) মূল্যবোধের জাগরণ

উত্তর: (খ) যুক্তি প্রদর্শন

১০. মতামত প্রকাশ করে কোনো প্রবন্ধ লিখলে তার মূল বৈশিষ্ট্য কী হবে?

(ক) প্রাসঙ্গিক উপস্থিতি

(খ) তথ্য প্রমাণ

(গ) যুক্তি প্রদর্শন

(ঘ) পরিসংখ্যান উপস্থাপন

উত্তর: (গ) যুক্তি প্রদর্শন


১১. সাগরের পানি বাষ্প হয়ে মেঘে পরিণত হয়। আবার সেই মেঘ বৃষ্টিরূপী হয়ে নিচে পতিত হয়।

উপরের বাক্যগুলো দ্বারা বোঝানো হয়েছে—

(ক) একে অপরের অনুসারী

(খ) অন্যকে আশ্রয় দিয়ে ভরে

(গ) একে অন্যের অত্যন্ত পরিপূরক

(ঘ) একেকটি একেকটির নিকট ঋণী

উত্তর: (ঘ) একেকটি একেকটির নিকট ঋণী

১২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বর্ণিত ‘নাকের দড়ি’ শব্দের অর্থ কী?

(ক) অধিকার ও মালিকানায় স্বত্ব

(খ) দেহের অর্ধেক অংশের কৌশল

(গ) শুধু বহন করে তৈরিকৃত রাশি

(ঘ) নতজানু ও বাধ্যকরার অস্ত্র

উত্তর: (ঘ) নতজানু ও বাধ্যকরার অস্ত্র


১৩. ‘ তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়।— ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে এই উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) নারীর উপর পুরুষ নির্ভরশীল

(খ) পুরুষের উপর নারী নির্ভরশীল

(গ) নারী-পুরুষ পরস্পরের পরিপূরক

(ঘ) নারী-পুরুষ একই মানসিকতার

উত্তর: (গ) নারী-পুরুষ পরস্পরের পরিপূরক


১৪. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ‘তরঙ্গিণী’ কী?

(ক) মেঘ

(খ) ঢেউ

(গ) বাঁশি

(ঘ) নদী

উত্তর: (ঘ) নদী

১৫. ‘ভগিনীদিগকে জানাইয়াছি যে, আমাদের একটা রোগ আছে—দাসত্ব।’ রোকেয়া সাখাওয়াত হোসেন কোন রচনার মাধ্যমে এটি জানিয়েছেন?

(ক) নবদম্পতির প্রেমালাপ

(খ) অবরোধবাসিনী

(গ) সুলতানার স্বপ্ন

(ঘ) স্ত্রীজাতির অবনতি

উত্তর: (ঘ) স্ত্রীজাতির অবনতি

১৬. ‘মহম্মদীয়া আইনে’ পৈতৃক সম্পত্তিতে কন্যার অধিকার পুত্রের—

(ক) অর্ধেক

(খ) সমান

(গ) দেড়গুণ

(ঘ) দ্বিগুণ

উত্তর: (ক) অর্ধেক

১৭. রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৮০ সালে

(খ) ১৮৮১ সালে

(গ) ১৮৮২ সালে

(ঘ) ১৮৯০ সালে

উত্তর: (ক) ১৮৮০ সালে

১৮. বেগম রোকেয়ার জন্মস্থান ‘পায়রাবন্দ’ গ্রাম কোন জেলার অন্তর্গত?

(ক) দিনাজপুর

(খ) বগুড়া

(গ) পাবনা

(ঘ) রংপুর

উত্তর: (ঘ) রংপুর

১৯. এদেশে নারীজাগরণের অগ্রদূত কে?

(ক) সুফিয়া কামাল

(খ) শামসুন্নাহার মাহমুদ

(গ) সুলতানা রাজিয়া

(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর: (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

২০. বেগম রোকেয়া জীবনের শুরুতে কেমন ছিলেন?

(ক) সমাজসেবী

(খ) পর্দানশীন

(গ) অবরোধবাসিনী

(ঘ) শিক্ষাবিদ

উত্তর: (গ) অবরোধবাসিনী

২১. অবরোধবাসিনীদের কীভাবে উদ্বুদ্ধ করা আবশ্যিক হয়ে পড়বে?

(ক) পড়াশোনা ক্ষেত্রে

(খ) অন্তঃপুর থেকে

(গ) মনের দাসত্বমুক্ত হয়ে

(ঘ) পাশ্চাত্য রীতি আয়ত্ত করে

উত্তর: (গ) মনের দাসত্বমুক্ত হয়ে

২২. মুসলিম মেয়েদের শিক্ষার জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন কী প্রতিষ্ঠা করেন?

(ক) স্কুল

(খ) মাদ্রাসা

(গ) কলেজ

(ঘ) বিশ্ববিদ্যালয়

উত্তর: (ক) স্কুল

২৩. রোকেয়া সাখাওয়াত হোসেন দক্ষতা অর্জন করেছিলেন কোন কোন ভাষায়?

(ক) ইংরেজি ও আরবিতে

(খ) বাংলা ও ফারসিতে

(গ) ইংরেজি ও বাংলায়

(ঘ) আরবি ও ফারসিতে

উত্তর: (গ) ইংরেজি ও বাংলায়

২৪. রোকেয়া সাখাওয়াত হোসেন কীসে ব্রতী ছিলেন?

(ক) সমাজসেবা

(খ) নারীসেবা

(গ) স্কুল প্রতিষ্ঠা

(ঘ) নিজেকে প্রতিষ্ঠা

উত্তর: (ক) সমাজসেবা

২৫. বেগম রোকেয়া কোন উদ্দেশ্যে কলম ধরেছিলেন?

(ক) নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য

(খ) পুরুষের মনোভাব পরিবর্তনের জন্য

(গ) সমাজকে জাগানোর লক্ষ্যে

(ঘ) নির্যাতিত নারীদের পক্ষে

উত্তর: (ক) নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য

২৫. ‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?

(ক) সুফিয়া কামাল

(খ) জাহানারা ইমাম

(গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

(ঘ) কামিনী রায়

উত্তর: (গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

২৬. ‘সুলতানার স্বপ্ন’ কে রচনা করেছেন?

(ক) নীলিমা ইব্রাহিম

(খ) নওয়াব ফয়জুন্নেসা

(গ) সেলিনা হোসেন

(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর: (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

২৭. নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা?

(ক) অবরোধবাসিনী

(খ) ডাকঘর

(গ) তেলি-নুন-লকড়ি

(ঘ) দেয়াল

উত্তর: (ক) অবরোধবাসিনী

২৮. মানিক জোয়ারদার একজন শিক্ষক। শ্রেণিকক্ষে বাংলা বিষয়ে পাঠদানের সময়ে তিনি একজন বিখ্যাত নারীর কথা বললেন, যিনি মুসলিম নারীদের বিষয়াদির জন্য স্কুল প্রতিষ্ঠা করে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। শিক্ষক শ্রেণিকক্ষে কোন নারীর কথা উল্লেখ করেছেন?

(ক) মৈত্রেয়ী চৌধুরী

(খ) রোকেয়া সাখাওয়াত হোসেন

(গ) নীলিমা ইব্রাহিম

(ঘ) সেলিনা হোসেন

উত্তর: (খ) রোকেয়া সাখাওয়াত হোসেন


২৯. হেলাল ও সাকিব দুই বন্ধু। হেলাল একজন লেখকের কথা উল্লেখ করল যিনি অবরোধবাসিনীদের উন্মুক্ত বিশ্বে পদার্পণের আহ্বান জানিয়েছিলেন বিরাট ঝুঁকি নিয়ে। হেলাল কার কথা উল্লেখ করেছিল?

(ক) আশাপূর্ণা দেবী

(খ) সেলিনা হোসেন

(গ) নাসরিন জাহান

(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর: (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

৩০. ‘Sultana’s Dream’ রচনাটির লেখকের নাম কী?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) নীলিমা ইব্রাহিম

(গ) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী

(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর: (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

৩১. বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৩০ সালে

(খ) ১৯৩১ সালে

(গ) ১৯৩২ সালে

(ঘ) ১৯৩৩ সালে

উত্তর: (গ) ১৯৩২ সালে

৩২. ‘রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক’— উক্তিটি দিয়ে কী বোঝায়?

(ক) সমাধানের পূর্বে সমস্যা চিহ্নিত করা

(খ) সমাধানের সঙ্গে সমস্যা চিহ্নিত করা

(গ) সমাধানের পথ ধরে সমস্যা নিরসন করা

(ঘ) রোগ নির্ণয়ে ভুল হলে রোগী আরোগ্য লাভ করে না

উত্তর: (ক) সমাধানের পূর্বে সমস্যা চিহ্নিত করা

৩৩. প্রায় সমগ্র নারীজাতির কথা উল্লেখ আছে কোনটিতে?

(ক) ‘পদ্মরাগ’ গ্রন্থে

(খ) ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থে

(গ) ‘স্ত্রীজাতির অবনতি’ প্রবন্ধে

(ঘ) ‘ভ্রাতা-ভগ্নি’ গল্পে

উত্তর: (গ) ‘স্ত্রীজাতির অবনতি’ প্রবন্ধে

৩৪. ‘ভগিনী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) তাপসী

(খ) ভাতৃিনী

(গ) ভাগনে

(ঘ) বোন

উত্তর: (ঘ) বোন

৩৫. ‘আমাদের একটা রোগ আছে’— রোকেয়া সাখাওয়াত হোসেন কোন রোগের কথা বলেছেন?

(ক) মাথাব্যথা

(খ) দুর্বলতা

(গ) দাসত্ব

(ঘ) কপটতা

উত্তর: (গ) দাসত্ব

৩৬. রোকেয়া তাঁর কোন প্রবন্ধে নারীদের ‘দাসত্ব’ রোগের কথা জানিয়েছেন?

(ক) জাগো গো ভগিনী

(খ) সুগৃহিণী

(গ) অর্ধাঙ্গী

(ঘ) স্ত্রীজাতির অবনতি

উত্তর: (ঘ) স্ত্রীজাতির অবনতি

৩৭. রোকেয়া তাঁর কোন প্রবন্ধে পর্দাপ্রথা প্রসঙ্গে আলোচনা করেছেন?

(ক) অর্ধাঙ্গী

(খ) অবরোধবাসিনী

(গ) স্ত্রীজাতির অবনতি

(ঘ) পদ্মরাগ

উত্তর: (গ) স্ত্রীজাতির অবনতি

৩৮. নারীদের অকর্মণ্য হওয়ার কারণ হিসেবে রোকেয়া কোন কারণটিকে চিহ্নিত করেছেন?

(ক) পুরুষের মনোভাব

(খ) মানসিক দাসত্ব

(গ) সুবিধার অভাব

(ঘ) মেয়েদের আলস্য

উত্তর: (খ) মানসিক দাসত্ব

৩৯. ‘Enslaved’ শব্দের অর্থ কী?

(ক) চোখের পাঁপড়ি

(খ) পরের দাসত্ব

(গ) মানসিক দাসত্ব

(ঘ) পরাধীনত

উত্তর: (খ) পরের দাসত্ব

৪০. রোকেয়ার মতে, সমাজে গোলযোগ উপস্থিত হয় কী কারণে?

(ক) যেকোনো কাজ করতে গেলে

(খ) পুরাতন কাজ করতে গেলে

(গ) নতুন কাজ করতে গেলে

(ঘ) মারামারি করতে গেলে

উত্তর: (গ) নতুন কাজ করতে গেলে

৪১. ‘মানসিক দাসত্ব’ বোঝানোর জন্য লেখিকা কাদের কথা বলেছেন?

(ক) ভারতীয়দের

(খ) বাঙালিদের

(গ) ফরাসিদের

(ঘ) পার্সিদের

উত্তর: (ঘ) পার্সিদের

৪২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন কাদের পরিবর্তিত অবস্থার কথা উল্লেখ করেছেন?

(ক) পার্সি পুরুষদের

(খ) পার্সি মহিলাদের

(গ) আরব পুরুষদের

(ঘ) আরব মহিলাদের

উত্তর: (খ) পার্সি মহিলাদের

৪৩. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে পার্সি মহিলাদের কী মোচন হয় নি?

(ক) বেকারত্ব

(খ) পর্দা

(গ) মানসিক রোগ

(ঘ) মানসিক দাসত্ব

উত্তর: (ঘ) মানসিক দাসত্ব

৪৪. পার্সি পুরুষগণ অন্ধভাবে কোন সভ্যতা অনুকরণ করে?

(ক) ভারতীয় সভ্যতা

(খ) পারস্য সভ্যতা

(গ) বিলেতি সভ্যতা

(ঘ) বাঙালি সভ্যতা

উত্তর: (গ) বিলেতি সভ্যতা

৪৫. বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নারীদের অবস্থান কেমন?

(ক) ক্রমশ নিম্নগামী

(খ) পূর্বের থেকে উন্নত

(গ) অত্যন্ত নিম্নমানের

(ঘ) পুরুষের তুলনায় সামান্য

উত্তর: (খ) পূর্বের থেকে উন্নত

৪৬. পর্দার বাইরে আসা বলতে লেখিকা কী বুঝিয়েছেন?

(ক) পরাধীনতার মুক্তি

(খ) চাকরি করা

(গ) শিক্ষিত হওয়া

(ঘ) মানসিক স্বাধীনতা

উত্তর: (ঘ) মানসিক স্বাধীনতা

৪৭. ‘মানসিক দাসত্ব’ বলতে লেখিকা কী বোঝাতে চেয়েছেন?

(ক) নারীর পরাধীনতাকে

(খ) নারীর বুদ্ধিবীনতাকে

(গ) নারীর একগুঁয়েমিকে

(ঘ) নারীর অচৈতন্যতাকে

উত্তর: (ক) নারীর পরাধীনতাকে

৪৮. কলম্বাসকে লোকেরা কী বলে অভিহিত করেছিল?

(ক) মূর্খ

(খ) সাহসী

(গ) বাতুল

(ঘ) জ্ঞানী

উত্তর: (গ) বাতুল

৪৯. নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরুলোকে কোন দেবীকে আদর্শরূপে দেখিয়ে থাকেন?

(ক) কালী

(খ) শীতলা

(গ) সীতা

(ঘ) দুর্গা

উত্তর: (গ) সীতা

৫০. রামচন্দ্রের সহচরী ছিলেন কে?

(ক) প্রমিলা

(খ) শীতলা

(গ) সীতা

(ঘ) পার্বতী

উত্তর: (গ) সীতা

৫১. রামচন্দ্র ছিলেন—

(ক) প্রেমিক, তপস্বী

(খ) তপস্বী, ধর্মগুরু

(গ) ধার্মিক, শান্তকার

(ঘ) প্রেমিক, ধার্মিক

উত্তর: (ঘ) প্রেমিক, ধার্মিক

৫২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখিকা সীতাকে কার সাথে তুলনা করেছেন?

(ক) দেবীর সাথে

(খ) রাবণের সাথে

(গ) পুতুলের সাথে

(ঘ) রামের সাথে

উত্তর: (গ) পুতুলের সাথে

৫২. লেখিকার মতে, সীতা রামের নিকট থেকে কোন অধিকার পান নি?

(ক) স্ত্রীর অধিকার

(খ) সম্পদের অধিকার

(গ) নারীর অধিকার

(ঘ) ভালোবাসার অধিকার

উত্তর: (ক) স্ত্রীর অধিকার

৫৩. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ অনুসারে স্বামীদের ষোলোআনা পরিচয় দেন কে?

(ক) কৃষ্ণ

(খ) রাবণ

(গ) রাম

(ঘ) দশরথ

উত্তর: (গ) রাম

৫৪. ‘তাঁহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে’— কার?

(ক) দেবীর

(খ) নারীর

(গ) পুরুষের

(ঘ) সীতার

উত্তর: (ঘ) সীতার

৫৫. স্বামীদের প্রাধান্যের জন্য রাম সীতার ইচ্ছাশক্তিকে—

(ক) প্রাধান্য দেন নি

(খ) প্রাধান্য দিয়েছেন

(গ) গুরুত্ব দিয়েছেন

(ঘ) বিবেচনা করেছেন

উত্তর: (ক) প্রাধান্য দেন নি

৫৬. স্বামী যখন পৃথিবী থেকে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কী করেন?

(ক) বালিশের ওয়াড়ে ফুল তোলেন

(খ) বালিশের ওয়াড় সেলাই করেন

(গ) বালিশের ওয়াড়ের দৈর্ঘ্য-প্রস্থ মাপেন

(ঘ) বালিশের ওয়াড় পরিষ্কার করেন

উত্তর: (গ) বালিশের ওয়াড়ের দৈর্ঘ্য-প্রস্থ মাপেন

৫৭. রোকেয়ার সমকালীন নারীরা কীভাবে ব্যবহৃত হতো?

(ক) প্রিয়তমা হিসেবে

(খ) সেবাদাসী হিসেবে

(গ) পুরুষের সহচরী হিসেবে

(ঘ) মালিনী হিসেবে

উত্তর: (খ) সেবাদাসী হিসেবে

৫৮. রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে, ‘নারী স্বামীর—’

(ক) দাসী

(খ) অর্ধাঙ্গ

(গ) গৃহিণী

(ঘ) অর্ধাঙ্গী

উত্তর: (ঘ) অর্ধাঙ্গী

৫৯. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে নারীজাগরণের ক্ষেত্রে কোনটিকে প্রধান অন্তরায় মনে হয়?

(ক) পর্দা

(খ) অশিক্ষা

(গ) স্বামীর প্রভুত্ব

(ঘ) ধর্ম

উত্তর: (গ) স্বামীর প্রভুত্ব

৬০. শুক্লকেশ বুদ্ধিমানগণ নারীর সাংসারিক জীবনকে কিসের সাথে তুলনা করেছেন?

(ক) তুলাদণ্ডের দুই পাল্লার সাথে

(খ) চন্দ্র ও সূর্যের সাথে

(গ) দুই চাকা বিশিষ্ট গাড়ির সাথে

(ঘ) দুই আসন বিশিষ্ট গাড়ির সাথে

উত্তর: (গ) দুই চাকা বিশিষ্ট গাড়ির সাথে

৬১. কোন ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী ও উত্তমার্ধ বলা হয়?

(ক) বাংলা

(খ) ইংরেজি

(গ) ফারসি

(ঘ) আরবি

উত্তর: (খ) ইংরেজি

৬২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে প্রাবন্ধিক যে দ্বিপত্র শকটটির উদাহরণ দিয়েছেন তার বড় অংশ কে?

(ক) পতি

(খ) পত্নী

(গ) ভাই

(ঘ) বোন

উত্তর: (ক) পতি

৬৩. ‘মতিচূর’-এর রচয়িতা কে?

(ক) কামিনী রায়

(খ) তসলিমা নাসরিন

(গ) সুফিয়া কামাল

(ঘ) বেগম রোকেয়া

উত্তর: (ঘ) বেগম রোকেয়া

৬৪. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখক শকট বা গাড়ির চাকা ছোট-বড়র মাধ্যমে কী বুঝিয়েছেন?

(ক) গতিশীলতার উদাহরণ

(খ) পরাধীনতার উদাহরণ

(গ) সামাজিক দুরবস্থার কারণ

(ঘ) নারী-পুরুষের বৈষম্য

উত্তর: (ঘ) নারী-পুরুষের বৈষম্য

৬৫. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ‘শকট’ শব্দটির প্রতীকী রূপ ব্যবহৃত হয়েছে—

(ক) ভারতবাসীর ক্ষেত্রে

(খ) নারীশিক্ষার ক্ষেত্রে

(গ) পারিবারিক ক্ষেত্রে

(ঘ) সমাজের ক্ষেত্রে

উত্তর: (ঘ) সমাজের ক্ষেত্রে

৬৬. বেগম রোকেয়ার মতে, নারীজাতির মুক্তি কীসে?

(ক) পরোপকারিতা

(খ) নারীর উন্নয়ন

(গ) নারীর জাগরণ

(ঘ) জাতীয় উন্নতি

উত্তর: (খ) নারীর উন্নয়ন

৬৭. ‘নবদম্পতির প্রেমালাপ’-এর রচয়িতা কে?

(ক) বেগম রোকেয়া

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বেগম সুফিয়া কামাল

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

৬৮. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতাটি উদ্ধৃত হয়েছে কোন রচনায়?

(ক) ‘হৈমন্তী’ গল্পে

(খ) ‘বিলাসী’ গল্পে

(গ) ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে

(ঘ) ‘যৌবনের গান’ প্রবন্ধে

উত্তর: (গ) ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে

৬৯. ‘কেন সখি কোণে কাঁদিয়া বসিয়া?’— উদ্ধৃত কবিতাংশটি কোন রচনায় পাওয়া যায়?

(ক) মতিচূর

(খ) অর্ধাঙ্গী

(গ) পদ্মরাগ

(ঘ) অবরোধবাসিনী

উত্তর: (খ) অর্ধাঙ্গী

৭০. ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর/ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।’— এ উদ্ধৃতিটির সাথে বেগম রোকেয়ার ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের মিল রয়েছে—

(ক) নারী পুরুষের সমান অধিকারের ভাবনায়

(খ) নারী ও পুরুষ একে অপরের পরিপূরকতায়

(গ) নারী পুরুষ একে অপরের সমক্ষমতাসম্পন্ন

(ঘ) সমস্ত শুভকর্মে নারী পুরুষের সম-অংশীদারিত্বে

উত্তর: (ঘ) সমস্ত শুভকর্মে নারী পুরুষের সম-অংশীদারিত্বে

৭১. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নবদম্পতির প্রেমালাপ’ কবিতায় প্রকাশ পেয়েছে কোনটি?

(ক) স্বামীর প্রিয়ভাজন হওয়ার শিক্ষা

(খ) স্বামীর উপযুক্ত সহচরী হওয়ার শিক্ষা

(গ) স্বামী-স্ত্রীর সাংসারিক শিক্ষা

(ঘ) স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্যের শিক্ষা

উত্তর: (খ) স্বামীর উপযুক্ত সহচরী হওয়ার শিক্ষা

৭২. স্ত্রীরা বিদ্যায় দৌড় সচরাচর কী পর্যন্ত?

(ক) প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত

(খ) বোধোদয় পর্যন্ত

(গ) রামায়ণ পাঠ পর্যন্ত

(ঘ) কুরআন পাঠ পর্যন্ত

উত্তর: (খ) বোধোদয় পর্যন্ত

৭৩. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ‘স্ত্রীদের বিদ্যা বোধোদয় পর্যন্ত’— বলতে কী বোঝানো হয়েছে?

(ক) সীমিত শিক্ষা

(খ) একাডেমিক শিক্ষা

(গ) নৈতিক শিক্ষা

(ঘ) পারিবারিক শিক্ষা

উত্তর: (ক) সীমিত শিক্ষা

৭৪. ‘গৃহিণীর কোথায় না যাওয়া ভালো’ বলে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে উল্লেখ করা হয়েছে?

(ক) সৌরমণ্ডলে

(খ) সূর্যমণ্ডলে

(গ) আকাশে

(ঘ) চাকরি করতে

উত্তর: (খ) সূর্যমণ্ডলে

৭৫. ‘স্ত্রীলোকদের উচ্চ শিক্ষার প্রয়োজন নাই’— এমন কথা বলা হয়েছে কেন?

(ক) জীবিকা নেই বলে

(খ) সংকীর্ণ দৃষ্টিতে

(গ) অনুন্নতচিত্তে

(ঘ) অপ্রয়োজনে

উত্তর: (খ) সংকীর্ণ দৃষ্টিতে

৭৬. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে ‘সুকুমারী গোলাপলতিকায় কাঁঠাল ফুলাইতে চাহেন’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) দুর্বল নারীর বলিষ্ঠ সন্তান প্রত্যাশা

(খ) ব্যাকরণবিদ বলিষ্ট সন্তান প্রত্যাশা

(গ) বৃন্দার হৃষ্টপুষ্ট সৌভিক প্রত্যাশা

(ঘ) মুড়ি খেয়ে গাছঝুটা মারতে পারেন এমন সৌভিক প্রত্যাশা

উত্তর: (ক) দুর্বল নারীর বলিষ্ঠ সন্তান প্রত্যাশা

৭৭. ‘তাঁহারা সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফুলাইতে চাহেন’— বাক্যটি নিচের কোন রচনায় আছে?

(ক) সুলতানার স্বপ্ন

(খ) অর্ধাঙ্গী

(গ) স্ত্রীজাতির অবনতি

(ঘ) অবরোধবাসিনী

উত্তর: (খ) অর্ধাঙ্গী

৭৮. খ্রিষ্টান সমাজের অভিজ্ঞতা থেকে অনুমেয় হয় যে, নারীর দাসত্ব মুক্তির জন্য—

(ক) স্ত্রীশিক্ষাই একমাত্র সমাধান

(খ) কেবল স্ত্রীশিক্ষাই সবকিছু নয়

(গ) স্ত্রীশিক্ষা কটুত্ব

(ঘ) স্ত্রীশিক্ষা সহজ করা প্রয়োজন

উত্তর: (খ) কেবল স্ত্রীশিক্ষাই সবকিছু নয়

৭৯. রোকেয়া সাখাওয়াত হোসেন যে সময়ে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধটি রচনা করেছেন সেই সময়ের নারীদের থেকে আমাদের সমাজের বর্তমান নারীদের কোন ক্ষেত্রে বেশি উন্নতি হয়েছে?

(ক) সংগৃহীতার ক্ষেত্রে

(খ) শিক্ষার ক্ষেত্রে

(গ) সংস্কারের ক্ষেত্রে

(ঘ) চিন্তার ক্ষেত্রে

উত্তর: (খ) শিক্ষার ক্ষেত্রে

৮০. পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাবে— এ তথ্য কোন আইনে আছে?

(ক) মহম্মদীয়া আইনে

(খ) আহমদীয়া আইনে

(গ) শিয়া আইনে

(ঘ) সুন্নাহ আইনে

উত্তর: (ক) মহম্মদীয়া আইনে

৮১. ইসলামের বিধান অনুযায়ী পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের কত ভাগ পাবে?

(ক) পুরোটা

(খ) অর্ধেক

(গ) ষোলআনা

(ঘ) এক তৃতীয়াংশ

উত্তর: (খ) অর্ধেক

৮২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ অনুযায়ী পিতার স্নেহ-যত্ন কোন ধরনের সম্পত্তি?

(ক) পার্থিব সম্পত্তি

(খ) অপার্থিব সম্পত্তি

(গ) পার্থিব সম্পদ

(ঘ) অপার্থিব সম্পদ

উত্তর: (খ) অপার্থিব সম্পত্তি

৮৩. স্নেহমায়ার ব্যাপারটিকে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে কোন ধরনের সম্পত্তি বলে আখ্যায়িত করা হয়েছে?

(ক) পার্থিব

(খ) অপার্থিব

(গ) বস্তুগত

(ঘ) বিক্রয়যোগ্য

উত্তর: (খ) অপার্থিব

৮৪. ‘যে স্থলে ভ্রাতা ‘শমস-উল-ওলামা!’ সে সালে ভগিনী ‘নজম-উল-ওলামা’ হইয়াছেন?— এ উক্তির মধ্য দিয়ে লেখক নারী ও পুরুষের কোন ক্ষেত্রে বৈষম্যের ইঙ্গিত করেছেন?

(ক) শিক্ষার অধিকার

(খ) সম্পদের অধিকার

(গ) রাজনৈতিক অধিকার

(ঘ) সামাজিক অধিকার

উত্তর: (ক) শিক্ষার অধিকার

৮৫. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ অনুসারে আমাদের দেশের শিশুদের টিয়া পাখির মতো আবৃত্তি করানো হয় কোনটি?

(ক) কবিতা

(খ) কুরআন

(গ) উর্দু ভাষা

(ঘ) বর্ণমালা

উত্তর: (খ) কুরআন

৮৬. ‘যাহা হোক, পড়া হইতে রক্ষা পাওয়া গেল’— এ কথা কোন কারণে বলা হয়েছে?

(ক) সামাজিক বাধার কারণে

(খ) দ্রুত বিয়ের কারণে

(গ) চাকরির সুযোগ না থাকায়

(ঘ) বিদেশি ভাষা শিক্ষাদানে

উত্তর: (খ) দ্রুত বিয়ের কারণে

৮৭. ‘বঙ্গদেশের বালিকাদিগকে রীতিমত বাংলা ভাষা শিক্ষা দেওয়া হয় না’— এখানে ‘বঙ্গদেশ’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?

(ক) সংস্কৃত ভাষা

(খ) পালি ভাষা

(গ) ফারসি ভাষা

(ঘ) বাংলা ভাষা

উত্তর: (ঘ) বাংলা ভাষা

৮৮. ‘এতে আকার ইকার নাই’— ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের এ বাক্যে কোন ভাষার কথা বলা হয়েছে?

(ক) উর্দু

(খ) ইংরেজি

(গ) হিন্দি

(ঘ) বাংলা

উত্তর: (খ) ইংরেজি

৮৯. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ অনুসারে জগতে যখনই মানুষ বেশি অত্যাচার-অনাচার করে তখনই কাদের আগমন ঘটেছে?

(ক) মহামানবদের

(খ) পয়গম্বরদের

(গ) বাদশাহদের

(ঘ) বার্তাবাহকদের

উত্তর: (খ) পয়গম্বরদের

৯০. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে লেখক নারী জাতি সম্পর্কে হযরত মুহাম্মদ (স)-এর কোন ভূমিকার উপর গুরুত্বারোপ করেন?

(ক) কন্যাসন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা

(খ) কন্যাসন্তানের জন্য সুশিক্ষার ব্যবস্থা

(গ) কন্যাসন্তানের প্রতি দায়িত্বশীলতা

(ঘ) কন্যাসন্তানের প্রতি তাঁর মানসিকতা

উত্তর: (ঘ) কন্যাসন্তানের প্রতি তাঁর মানসিকতা

৯১. তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, তেমনি মেঘও কার সাহায্যপ্রার্থী?

(ক) লতার

(খ) পাতার

(গ) তুরুর

(ঘ) বৃষ্টির

উত্তর: (গ) তুরুর

৯২. আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করেও কী করা সম্ভব?

(ক) স্ত্রীশিক্ষার যথেষ্ট সুবিধা

(খ) মানসিক উন্নতি সাধন

(গ) মনকে স্বাধীনতাদান

(ঘ) মানসিক দাসত্ব মোচন

উত্তর: (ঘ) মানসিক দাসত্ব মোচন

৯৩. নারীদের পশ্চাৎপদতার কারণ—

(ক) পুরুষের মনোভাব

(খ) সুশিক্ষার অভাব

(গ) আর্থিক অসংগতি

(ঘ) ধর্মীয় প্রভাব

উত্তর: (খ) সুশিক্ষার অভাব

৯৪. নারীরা হস্তপদের সদ্ব্যবহার করে না কেন?

(ক) তারা অকর্মণ্য হয়ে পড়েছে বলে

(খ) তারা চিরদিন অলস বলে

(গ) তারা সুশিক্ষা হতে পশ্চাৎপদ বলে

(ঘ) তারা রান্নার কাজে ব্যস্ত বলে

উত্তর: (গ) তারা সুশিক্ষা হতে পশ্চাৎপদ বলে

৯৫. রোকেয়া সাখাওয়াত হোসেন ‘স্বামীর’ স্থলে কোন শব্দ প্রচলন করতে চেয়েছেন?

(ক) পতি

(খ) প্রভু

(গ) অর্ধাঙ্গ

(ঘ) উত্তমাঙ্গ

উত্তর: (গ) অর্ধাঙ্গ

৯৬. স্বামীর স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দ ব্যবহারের দাবি জানিয়েছেন কে?

(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

(ঘ) সুফিয়া কামাল

উত্তর: (গ) রোকেয়া সাখাওয়াত হোসেন


৯৭. লেখিকা ‘অর্ধাঙ্গী’ নামকরণ দ্বারা কী বুঝিয়েছেন?

(ক) নারীর অর্ধাঙ্গ

(খ) নারীর অর্ধ স্বাধীনতা

(গ) পুরুষের সমক্ষমতা

(ঘ) পুরুষের অর্ধাংশ

উত্তর: (গ) পুরুষের সমক্ষমতা

৯৮. ‘হাফেজ’ বলতে কাকে বোঝায়?

(ক) আরবি জানাসম্পন্ন মানুষকে

(খ) সম্পূর্ণ কুরআন শরীফ যার মুখস্থ

(গ) হাফিজিয়া মাদ্রাসায় পড়েছেন যিনি

(ঘ) যিনি নামাজ পড়ান

উত্তর: (খ) সম্পূর্ণ কুরআন শরীফ যার মুখস্থ

৯৯. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের রচয়িতার মতে, বালকদের মন রান্নাঘরে ঘোরার কারণ কী?

(ক) আধুনিক শিক্ষার অভাব

(খ) ঘরোয়া শিক্ষা গ্রহণ করা

(গ) মাতার উপযুক্ত শিক্ষার অভাব

(ঘ) তথ্যপ্রযুক্তির অভাব

উত্তর: (গ) মাতার উপযুক্ত শিক্ষার অভাব

১০০. ‘অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে।’— উক্তিটি দ্বারা লেখিকা কী বুঝিয়েছেন?

(ক) নারীরাই সমাজের মূল চালিকাশক্তি

(খ) নারী ও পুরুষ পরস্পর পরস্পরের পরিপূরক

(গ) সমাজ উন্নয়নে নারীর ভূমিকাও অপরিহার্য

(ঘ) সমাজের অগ্রগতিতে নারীর ভূমিকাই মুখ্য

উত্তর: (গ) সমাজ উন্নয়নে নারীর ভূমিকাও অপরিহার্য

১০১. শুধু পর্দা মোচন হলে কোনটি সম্ভব?

(ক) নারীজাগরণ

(খ) নারীর স্বাধীনতা

(গ) পুরুষের সমকক্ষতা

(ঘ) নারীশিক্ষা

উত্তর: (ক) নারীজাগরণ

১০২. ‘অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহমাত্র করে’— ‘হৈমন্তী’ গল্পে বর্ণিত এ উক্তিটির সামঞ্জস্য মেলে কোনটিতে?

(ক) ‘তাহারে পড়ে মনে’ কবিতায়

(খ) ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে

(গ) ‘একুশের গল্প’ রচনায়

(ঘ) ‘যৌবনের গান’ প্রবন্ধে

উত্তর: (খ) ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে

১০৩. ‘অবলা জাতির’ উন্নতির পথ আবিষ্কার করার পূর্বে কোনটি প্রয়োজন?

(ক) স্ত্রী জাতির অবনতির চিত্র দেখানো

(খ) পুরুষের মনোভাবের চিত্র দেখানো

(গ) নব-দম্পতির ভাবাবেগের চিত্র দেখানো

(ঘ) নারী-পুরুষের অসমতার চিত্র দেখানো

উত্তর: (ক) স্ত্রী জাতির অবনতির চিত্র দেখানো

১০৪. নারীর দাসত্ব রোগ দূর করতে নিচের কোনটি দরকার?

(ক) সামাজিক অবস্থা জানা

(খ) নারীর বৈশিষ্ট্য জানা

(গ) সমাজ সচেতনতা বৃদ্ধি

(ঘ) ধর্মীয় অনুশাসন থেকে মুক্তি

উত্তর: (গ) সমাজ সচেতনতা বৃদ্ধি

১০৫. ‘পদ্মরাগ’ কোন লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) রোকেয়া সাখাওয়াত হোসেন

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) নীলিমা ইব্রাহিম

উত্তর: (খ) রোকেয়া সাখাওয়াত হোসেন

১০৬. ‘আমি মানসিক দাসত্বের (enslaved মনের) আলোচনা করিয়াছি’— এ কথাটি নিচের কোন লেখকের উক্তি?

(ক) কাজী মোতাহার হোসেন

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) নীলিমা ইব্রাহিম

(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর: (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

১০৭. ‘কোনো রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে রোগের অবস্থা জানা দরকার’— এ উক্তিটি নিচের কোন প্রবন্ধে উল্লেখ আছে?

(ক) অর্ধাঙ্গী

(খ) সাহিত্য খেলা

(গ) যৌবনের গান

(ঘ) কমলাকান্তের দপ্তর

উত্তর: (ক) অর্ধাঙ্গী

১০৮. রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে, কোনো একটা নতুন কাজ করতে গেলে সমাজ প্রথমত—

(ক) এগিয়ে আসে

(খ) সহযোগিতা করে

(গ) গোলযোগ সৃষ্টি করে

(ঘ) প্রত্যাখ্যান করে

উত্তর: (গ) গোলযোগ সৃষ্টি করে

১০৯. ‘পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তা হতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি নাই।’— কথাটি নিচের কোন লেখকের উক্তি?

(ক) সুফিয়া কামাল

(খ) নীলিমা ইব্রাহিম

(গ) রাজা রামমোহন রায়

(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর: (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন

১১০. রাম সীতার প্রতি যে ব্যবহার করেছিলেন বেগম রোকেয়ার মতে তাতে প্রকাশ পায়—

(ক) রামের সাথে সীতার স্বামী-স্ত্রীর সম্বন্ধ

(খ) একটি পুতুলের সঙ্গে বালকের যে সম্বন্ধ

(গ) নারীর প্রতি পুরুষের শ্রদ্ধাবোধ

(ঘ) পুরুষ নারীর সমান মর্যাদাবোধ

উত্তর: (খ) একটি পুতুলের সঙ্গে বালকের যে সম্বন্ধ

১১১. রাম যদি সীতার অনুভূতি ও ইচ্ছাশক্তির প্রতি সম্মান প্রদর্শন করতেন তাহলে—

(ক) সীতা রামের স্ত্রী হতে পারতেন না

(খ) সীতা রামকে ভালোবাসতেন না

(গ) রামের স্বামিত্ব পূর্ণমাত্রায় খাটানো যেত না

(ঘ) সীতার পবিত্র হৃদয়টি অবিশ্বাসে চূর্ণ হতো

উত্তর: (গ) রামের স্বামিত্ব পূর্ণমাত্রায় খাটানো যেত না

১১২. ‘সুকঠিন গার্হস্থ্য ব্যাপার…… সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে’— এ পঙক্তিগুলো তোমার পাঠ্য বইয়ের কোন প্রবন্ধে উল্লেখ রয়েছে?

(ক) যৌবনের গান

(খ) অর্ধাঙ্গী

(গ) সাহিত্যে খেলা

(ঘ) কমলাকান্তের দপ্তর

উত্তর: (খ) অর্ধাঙ্গী

১১৩. ‘ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছেন না।’— কারণ কী?

(ক) ভারতবাসীর সামাজিক জীবন উন্নত নয়

(খ) ভারতবাসীর অর্থনৈতিক দৈন্যতা আছে

(গ) ভারতবাসীর পুরুষজাতি স্ত্রীজাতিকে সমর্থন দিচ্ছে না

(ঘ) ভারতবাসীর ধর্মীয় অবস্থা ভালো নয়

উত্তর: (গ) ভারতবাসীর পুরুষজাতি স্ত্রীজাতিকে সমর্থন দিচ্ছে না

১১৪. ‘সমাজের বিধি-ব্যবস্থা আমাদিগকে তাঁহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে’— এ উক্তিটি দ্বারা লেখক কী বুঝিয়েছেন?

(ক) সমাজের নিয়ম ধনীদের থেকে গরিবদের পৃথক রেখেছে

(খ) সমাজের নিয়ম উচ্চ বর্ণ থেকে নিম্ন বর্ণের পৃথক রেখেছে

(গ) সমাজের নিয়ম পুরুষজাতি থেকে স্ত্রীজাতিকে পৃথক রেখেছে

(ঘ) সমাজের নিয়ম শিক্ষিতদের থেকে অশিক্ষিতদের পৃথক রেখেছে

উত্তর: (গ) সমাজের নিয়ম পুরুষজাতি থেকে স্ত্রীজাতিকে পৃথক রেখেছে

১১৫. ‘প্রত্যেক উত্তমাঙ্গই তাঁহার অংশীদার এর জীবনে জীবন মিলাইয়া তন্ময় হইয়া যান না।’— ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের এ উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) স্ত্রী স্বামীর সমবেদনা বুঝতে সক্ষম নয়

(খ) স্ত্রী স্বামীর মনোবেদনা কমাতে সক্ষম নয়

(গ) সাংসারিক কর্মকাণ্ডে স্ত্রী স্বামীর সহযোগী হতে পারে না

(ঘ) স্ত্রী স্বামীর প্রভুত্ব মেনে নিতে পারে না

উত্তর: (গ) সাংসারিক কর্মকাণ্ডে স্ত্রী স্বামীর সহযোগী হতে পারে না

১১৬. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে স্বামী যখন সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন স্ত্রী তখন কী করেন?

(ক) ধুপচর্চার কাজে ব্যস্ত থাকেন

(খ) গোলাপের সৌন্দর্য উপভোগ করেন

(গ) রন্ধনশালায় বিচরণ করেন

(ঘ) শ্বশুর-শাশুড়ির সেবায় ব্যস্ত থাকেন

উত্তর: (গ) রন্ধনশালায় বিচরণ করেন

১১৭. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে স্বামী যখন ধূমকেতুর গতি নির্ণয় করেন স্ত্রী তখন—

(ক) চাউল-ডাউল ওজন করেন

(খ) ধর্ম-কর্মে ব্যস্ত থাকেন

(গ) রান্না-বান্নায় ব্যস্ত থাকেন

(ঘ) ঘর-সাজানোতে ব্যস্ত থাকেন

উত্তর: (ক) চাউল-ডাউল ওজন করেন

১১৮. উদ্দীপকের উল্লিখিত বিষয়ের সাথে পাঠ্য বইয়ের কোন রচনাটির মিল রয়েছে?

(ক) সাহিত্যে খেলা

(খ) বিলাসী

(গ) যৌবনের গান

(ঘ) অর্ধাঙ্গী

উত্তর: (ঘ) অর্ধাঙ্গী

১১৯. অবলা জাতি রূপে গণনা করা হয়েছে—

(ক) পুরুষ জাতিকে

(খ) নারী জাতিকে

(গ) অবহেলিত মানুষকে

(ঘ) বলহীন মানুষকে

উত্তর: (খ) নারী জাতিকে

১২০. অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটকে রাখার নিয়মের নাম কী?

(ক) পর্দা প্রথা

(খ) ধর্মীয় রীতি

(গ) অবরোধ প্রথা

(ঘ) বিরোধী রীতি

উত্তর: (গ) অবরোধ প্রথা

১২১. ‘পারস্য’ বলতে কোন দেশকে বোঝায়?

(ক) মিশর

(খ) ইরাক

(গ) ইরান

(ঘ) লিবিয়া

উত্তর: (গ) ইরান

১২২. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বিলেতি সভ্যতা বলতে কী বোঝানো হয়েছে?

(ক) পাশ্চাত্য সভ্যতা

(খ) প্রাচ্য সভ্যতা

(গ) প্রাচীন সভ্যতা

(ঘ) আধুনিক সভ্যতা

উত্তর: (ক) পাশ্চাত্য সভ্যতা

১২৩. কলম্বাস-এর পূর্ণ নাম কী?

(ক) ক্রিস্টোফার ক্রিস্টোফার কলম্বাস

(খ) ক্রিস্টোফার লিনাক্স

(গ) ক্রিস্টোফার রিচার্ড কলম্বাস

(ঘ) ক্রিস্টোফার কলম্বাস

উত্তর: (ঘ) ক্রিস্টোফার কলম্বাস

১২৪. কলম্বাস-এর জন্ম কত খ্রিষ্টাব্দে?

(ক) ১৪২৭

(খ) ১৪৩৯

(গ) ১৪৪১

(ঘ) ১৪৪৭

উত্তর: (ঘ) ১৪৪৭

১২৫. কলম্বাস মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে?

(ক) ১৪৯৭

(খ) ১৫০০

(গ) ১৫০৬

(ঘ) ১৫০৭

উত্তর: (ঘ) ১৫০৭

১২৬. কলম্বাস কোন দেশের নাবিক?

(ক) আমেরিকা

(খ) ইতালি

(গ) স্পেন

(ঘ) অস্ট্রেলিয়া

উত্তর: (খ) ইতালি

১২৭. কলম্বাস আবিষ্কার করেন—

(ক) ইংল্যান্ড

(খ) আমেরিকা

(গ) অস্ট্রেলিয়া

(ঘ) ভারত

উত্তর: (খ) আমেরিকা

১২৮. ফার্ডিনান্ড ও ইসাবেলা কোন দেশের রাজদম্পতি?

(ক) ইংল্যান্ডের

(খ) স্পেনের

(গ) জার্মানির

(ঘ) ইতালির

উত্তর: (খ) স্পেনের

১২৯. কলম্বাস প্রথম সমুদ্র যাত্রা করেন কত খ্রিষ্টাব্দে?

(ক) ১৪৮৯ খ্রিষ্টাব্দে

(খ) ১৪৯০ খ্রিষ্টাব্দে

(গ) ১৪৯১ খ্রিষ্টাব্দে

(ঘ) ১৪৯২ খ্রিষ্টাব্দে

উত্তর: (ঘ) ১৪৯২ খ্রিষ্টাব্দে

১৩০. কলম্বাস প্রথম আবিষ্কার করেন কোন দেশ?

(ক) জামাইকা

(খ) আমেরিকা

(গ) দানিনিকা

(ঘ) কিউবা

উত্তর: (ঘ) কিউবা

১৩১. ‘বাতুলতা’ শব্দের অর্থ কী?

(ক) অপ্রয়োজনীয়তা

(খ) পাগলামি

(গ) বাতিল

(ঘ) উন্মাদ

উত্তর: (খ) পাগলামি

১৩২. সীতা কে?

(ক) কৃষ্ণের বোন

(খ) রামের স্ত্রী

(গ) হিন্দুদের দেবী

(ঘ) শিবের পত্নী

উত্তর: (খ) রামের স্ত্রী

১৩৩. রামচন্দ্রের পিতার নাম কী?

(ক) কৌশল্যা

(খ) মিথিলারাজ

(গ) রাবণ

(ঘ) দশরথ

উত্তর: (ঘ) দশরথ

১৩৪. রামচন্দ্র কাদের পুত্র?

(ক) দশরথ ও কৈকেয়ীর

(খ) দশরথ ও কৌশল্যার

(গ) দশরথ ও সুমিত্রার

উত্তর: (খ) দশরথ ও কৌশল্যার

১৩৫. ‘শাস্ত্রকার’ কে?

(ক) যিনি শাস্ত্র পাঠ করেন

(খ) যিনি শাস্ত্র বিক্রয় করেন

(গ) যিনি শাস্ত্র রচনা করেন

(ঘ) যিনি শাস্ত্র ব্যাখ্যা করেন

উত্তর: (গ) যিনি শাস্ত্র রচনা করেন

১৩৬. রাসভকর্ণ কী?

(ক) হাতির কান

(খ) গাধার কান

(গ) মানুষের কান

(ঘ) ছাগলের কান

উত্তর: (খ) গাধার কান

১৩৭. ‘বেতালপঞ্চবিংশতি’র রচয়িতা কে?

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রামমোহন রায়

(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

(ঘ) রামরাম বসু

উত্তর: (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৩৮. ‘বোধোদয়’ কী জাতীয় রচনা?

(ক) শিশুপাঠ্য

(খ) সমাজসেবামূলক

(গ) পত্রসাহিত্য

(ঘ) গবেষণামূলক

উত্তর: (ক) শিশুপাঠ্য

১৩৯. ‘বোধোদয়’ নামক গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছে কত খ্রিষ্টাব্দে?

(ক) ১৮৫১

(খ) ১৮৫৩

(গ) ১৮৫৮

(ঘ) ১৮৫৯

উত্তর: (ক) ১৮৫১

১৪০. ‘এফ.এ’-এর পূর্ণরূপ কোনটি?

(ক) First Access

(খ) Free Admission

(গ) First Arts

(ঘ) Fast Access

উত্তর: (গ) First Arts

১৪১. ‘হিতৈষীতা’ শব্দটির অর্থ কী?

(ক) কল্যাণকামী

(খ) কল্যাণ

(গ) কল্যাণ সাধনের ইচ্ছা

(ঘ) কল্যাণবিমুখ

উত্তর: (গ) কল্যাণ সাধনের ইচ্ছা

১৪২. এন্ট্রাস পরীক্ষা বর্তমানে কোন পরীক্ষার সমতুল্য?

(ক) প্রাথমিক

(খ) মাধ্যমিক

(গ) উচ্চ মাধ্যমিক

(ঘ) স্নাতক

উত্তর: (খ) মাধ্যমিক


১৪৩. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে উল্লিখিত ‘শমস-উল-ওলামা’ শব্দের অর্থ কী?

(ক) জ্ঞানীদের মধ্যে চন্দ্র

(খ) জ্ঞানীদের মধ্যে সূর্য

(গ) জ্ঞানীদের মধ্যে গ্রহ

(ঘ) জ্ঞানীদের মধ্যে নক্ষত্র

উত্তর: (খ) জ্ঞানীদের মধ্যে সূর্য

১৪৪. জ্ঞানীদের মধ্যে নক্ষত্রকে কী বলা হয়?

(ক) শমস-উল-ওলামা

(খ) জ্ঞানহিতৈষী

(গ) নজম-উল-ওলামা

(ঘ) সর্বজ্ঞ ওলামা

উত্তর: (গ) নজম-উল-ওলামা

১৪৫. ‘নজম-উল-ওলামা’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) রূপার চকচকে পাকানো মালা

(খ) রূপার চকচকে পাকানো গুটি দানা

(গ) একজাতীয় গয়না

(ঘ) একজাতীয় পোশাক

উত্তর: (খ) রূপার চকচকে পাকানো গুটি দানা

১৪৬. ‘তরঙ্গিণী’ শব্দের অর্থ কী?

(ক) মেঘমালা

(খ) নদী

(গ) ঢেউ

(ঘ) বৃষ্টির ধারা

উত্তর: (খ) নদী

১৪৭. ‘কদম্বিনী’ বলতে কী বোঝায়?

(ক) কদম গাছ

(খ) কদম ফুল

(গ) মেঘমালা

(ঘ) বৃষ্টির ধারা

উত্তর: (গ) মেঘমালা

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts