You are currently viewing শব্দ থেকে কবিতা mcq : ৫০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

শব্দ থেকে কবিতা mcq : ৫০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। ‘শব্দ থেকে কবিতা’ রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে, যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তা-ই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা।

কেবল কবিরাই লিখতে পারেন কবিতা। কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ-রং-গন্ধ-বর্ণ-সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াময়ী রূপ। তাই তারা লিখতে পারেন কবিতা।

অনেক বিষয় নিয়েই কবিতা লেখা যায়। তবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব-কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা, দু’চোখ মেলে দেখে নিতে হবে যা-কিছু চোখে পড়ে, তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও তার রচনা-কৌশল বর্তমান রচনার উপজীব্য।

১. কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে?

(ক) কথা

(খ) কৌশল

(গ) শব্দ

(ঘ) ছন্দ

উত্তর: (গ) শব্দ

২. ‘শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা-কেনা চলে’— এ বাক্যে বেচা-কেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) বিনিময় প্রথা

(খ) ক্রয়-বিক্রয়

(গ) দেনা-পাওনা

(ঘ) আদান-প্রদান

উত্তর: (ঘ) আদান-প্রদান


৩. আমরা কম-বেশি কবিতা চিনি, যারা—

(ক) আবৃত্তি পারি

(খ) কথা বলতে পারি

(গ) পড়তে পারি

(ঘ) গাইতে পারি

উত্তর: (গ) পড়তে পারি


৪. কবিতা কাকে বলে তা বলা খুব—

(ক) কঠিন

(খ) মুশকিল

(গ) শক্ত

(ঘ) কষ্টসাধ্য

উত্তর: (খ) মুশকিল


৫. লেখকের মতে, কবিতার কী আছে?

(ক) সুর

(খ) প্রকৃতি

(গ) চেহারা

(ঘ) প্রাণ

উত্তর: (গ) চেহারা


৬. কবিতায় বেশি বড়ো হয় না—

(ক) শব্দ

(খ) লাইন

(গ) পংক্তি

(ঘ) অলংকার

উত্তর: (গ) পংক্তি

৭. কবিতার লেখাগুলো পড়লে মন কেমন করে ওঠে?

(ক) গেয়ে ওঠে

(খ) নেচে ওঠে

(গ) হেসে ওঠে

(ঘ) মেতে ওঠে

উত্তর: (খ) নেচে ওঠে

৮. ‘মনের ভেতর যা নাচতে থাকে, তা-ই কবিতা’— কথাটির তাৎপর্য কী?

(ক) কবিতার শব্দ চমৎকারিত্ব

(খ) কবিতার চমৎকার শব্দ ব্যবহার

(গ) কবিতার ভাব সংবেদনশীলতা

(ঘ) কবিতার অসাধারণ রূপ ভোলা যায় না

উত্তর: (গ) কবিতার ভাব সংবেদনশীলতা

৯. কবির মতে, শব্দের পাশে শব্দ বসিয়ে কী লেখা হয়?

(ক) গল্প

(খ) কবিতা

(গ) উপন্যাস

(ঘ) প্রবন্ধ

উত্তর: (খ) কবিতা

১০. কারা কবিতা লেখেন?

(ক) সাহিত্যিকরা

(খ) কবিরা

(গ) শিল্পীরা

(ঘ) আবৃত্তিকাররা

উত্তর: (খ) কবিরা

১১. শব্দের সাথে শব্দ মিলিয়ে কী লেখা হয়?

(ক) উপন্যাস

(খ) গল্প

(গ) কবিতা

(ঘ) নাটক

উত্তর: (গ) কবিতা

১২. কবিতা লেখার জন্য প্রয়োজন—

(ক) সাহিত্যিক

(খ) শব্দ

(গ) তাল

(ঘ) মন

উত্তর: (খ) শব্দ

১৩. চাঁদের সাথে কবিতার তুলনা করতে কোনটি প্রয়োজন?

(ক) ছন্দ

(খ) উপমা

(গ) মাতৃভাষা

(ঘ) রং

উত্তর: (খ) উপমা

১৪. কবিরা সুন্দর সুন্দর কথা বলেন কীসের মতো?

(ক) পদ্মের

(খ) জবার

(গ) কৃষ্ণচূড়ার

(ঘ) গোলাপের

উত্তর: (ঘ) গোলাপের

১৫. নূপুরের শব্দের মতো ঘণ্টা বানাতে হলে কী করতে হবে?

(ক) নূপুর পায়ে দিতে হবে

(খ) গল্প পড়তে হবে

(গ) শব্দের কথা ভাবতে হবে

(ঘ) প্রকৃতি পর্যবেক্ষণ করতে হবে

উত্তর: (গ) শব্দের কথা ভাবতে হবে

১৬. ‘খেলতে হবে শব্দের খেলা’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) শব্দ দিয়ে শব্দজট খেলা

(খ) শব্দ দিয়ে বাক্য রচনা করা

(গ) শব্দ মিলিয়ে কবিতা রচনা করা

(ঘ) শব্দ মিলিয়ে গল্প রচনা করা

উত্তর: (গ) শব্দ মিলিয়ে কবিতা রচনা করা

১৭. কবিতা লিখতে হলে কীসের খেলা খেলতে হবে?

(ক) শব্দের

(খ) সন্ধির

(গ) উপসর্গের

(ঘ) বাক্যের

উত্তর: (ক) শব্দের

১৮. কবিরা সবসময় কীসে কথা বলেন?

(ক) সুর

(খ) ছন্দে

(গ) শব্দে

(ঘ) উপমায়

উত্তর: (গ) শব্দে

১৯. ‘টকটকে রাগের কথা, ধর ফাটানো হাসির কথা’ বলা যায় কীসের মাধ্যমে?

(ক) কবিতার মাধ্যমে

(খ) গল্পের মাধ্যমে

(গ) যন্ত্রের মাধ্যমে

(ঘ) রংতুলি দিয়ে

উত্তর: (ক) কবিতার মাধ্যমে

২০. কবিতায় আমরা কী আঁকতে পারি?

(ক) বাক্যের গঠনরীতি

(খ) ব্যাকরণের শ্রেণিচিত্র

(গ) শব্দের প্রকারভেদ

(ঘ) রঙিন ছবি

উত্তর: (ঘ) রঙিন ছবি

২১. ‘এই কথা নতুন হতে হবে’— ‘নতুন’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) যে প্রসঙ্গে কেউ বলে গেছে তা বলা যাবে না

(খ) যে ছবি আগেই কেউ এঁকেছে তা আঁকা যাবে না

(গ) পুরোনো কথা নতুন শব্দের দ্বারা বলা যাবে

(ঘ) নতুন কথা নতুন রূপে বলতে হবে

উত্তর: (ঘ) নতুন কথা নতুন রূপে বলতে হবে

২২. কবিতায় ছবি আঁকতে হবে কীসের মাধ্যমে?

(ক) অলংকারের মাধ্যমে

(খ) ছন্দের মাধ্যমে

(গ) উপমার মাধ্যমে

(ঘ) সুরের মাধ্যমে

উত্তর: (খ) ছন্দের মাধ্যমে

২৩. একজন কবির অবশ্যই থাকতে হবে—

(ক) উচ্চ শিক্ষাগত যোগ্যতা

(খ) যথেষ্ট কল্পনাশক্তি

(গ) গ্রামের প্রতি টান

(ঘ) গুরুজনে শ্রদ্ধা

উত্তর: (খ) যথেষ্ট কল্পনাশক্তি

২৪. প্রাবন্ধিকের মতে, যার চোখে স্বপ্ন নেই সে কী হতে পারে না?

(ক) গায়ক

(খ) কবি

(গ) নাট্যকার

(ঘ) ঔপন্যাসিক

উত্তর: (খ) কবি

২৫. যেকোনো বিষয়েই কবিতা লেখা যায় যদি মনে থাকে—

(ক) আনন্দ

(খ) স্বপ্ন

(গ) বেদনা

(ঘ) ছন্দ

উত্তর: (খ) স্বপ্ন

২৬. দোকানি কী রঙের পুতুল বিক্রি করে?

(ক) সবুজ

(খ) লাল

(গ) সাদা

(ঘ) খয়েরি

উত্তর: (খ) লাল

২৭. ‘দোকানি’ কবিতায় কবি চমৎকার কী বিক্রি করার কথা বলেছেন?

(ক) চাঁদের আলো

(খ) সূর্যের আলো

(গ) তারার আলো

(ঘ) বিদ্যুতের আলো

উত্তর: (ক) চাঁদের আলো

২৮. লেখক ছোটো বয়সে কোথায় দাঁড়িয়ে থাকার কথা বলেছেন?

(ক) বিলের ধারে

(খ) নদীর পাড়ে

(গ) পুকুরপাড়ে

(ঘ) সমুদ্রতীরে

উত্তর: (গ) পুকুরপাড়ে

২৯. কবিতা লেখার জন্য ছোটবেলা থেকেই কোন কাজটি করা অতি প্রয়োজনীয়?

(ক) পড়া ও শব্দ শেখা

(খ) গান শোনা

(গ) ঘুরে বেড়ানো

(ঘ) লেখা

উত্তর: (ক) পড়া ও শব্দ শেখা

৩০. ‘তুমি একা একা ঘরে বসে রূপ, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস’— এর নাম কী হবে?

(ক) কবিতা

(খ) ছবি

(গ) গান

(ঘ) নাটক

উত্তর: (ক) কবিতা

৩১. উপমা কী?

(ক) তুলনা

(খ) অলংকার

(গ) উদাহরণ

(ঘ) বিশ্লেষণ

উত্তর: (ক) তুলনা

৩২. নূপুরের শব্দকে এককথায় কী বলে?

(ক) রূণন

(খ) ঝনঝন

(গ) ক্বণণ

(ঘ) নিক্বণ

উত্তর: (ঘ) নিক্বণ

৩৩. ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধ পাঠের উদ্দেশ্য কী?

(ক) শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করা

(খ) শিক্ষার্থীদের সৃজনশীল হতে অনুপ্রাণিত করা

(গ) শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা

(ঘ) শিক্ষার্থীদের কবিতা লিখতে উৎসাহিত করা

উত্তর: (খ) শিক্ষার্থীদের সৃজনশীল হতে অনুপ্রাণিত করা

৩৪. কবিতা তৈরি হয় কীভাবে?

(ক) শব্দের পর শব্দ মিলিয়ে

(খ) ছন্দের পর ছন্দ মিলিয়ে

(গ) লাইনের পর লাইন বসিয়ে

(ঘ) বাক্যের পর বাক্য বসিয়ে

উত্তর: (ক) শব্দের পর শব্দ মিলিয়ে

৩৫. ‘শব্দ থেকে কবিতা’ রচনায় নতুন ছবি নতুন ভাব কোথায় খেলা করে?

(ক) পাঠকের ভাবনায়

(খ) কবিদের চেতনায়

(গ) কবিতার বইয়ে

(ঘ) শব্দের অভিধানে

উত্তর: (খ) কবিদের চেতনায়

৩৬. শব্দের মায়াবী রূপ চেনেন কারা?

(ক) আবৃত্তিকাররা

(খ) কবিরা

(গ) পাঠকরা

(ঘ) যোদ্ধারা

উত্তর: (খ) কবিরা

৩৭. ‘শব্দের কোন রূপকে কবিরা জানেন?

(ক) অভিধানিক

(খ) উৎস

(গ) মায়াবী

(ঘ) জাদুকরী

উত্তর: (গ) মায়াবী

৩৮. স্বপ্ন থাকলে মনে কী আসবে?

(ক) নতুন ভাবনা

(খ) কবিতা লেখার প্রেরণা

(গ) কবিতা লেখার আনন্দ

(ঘ) কবিতা লেখার ছন্দ

উত্তর: (ক) নতুন ভাবনা

৩৯. ‘শব্দ থেকে কবিতা’ কোন জাতীয় রচনা?

(ক) প্রবন্ধ

(খ) কণিকা

(গ) গল্প

(ঘ) কবিতা

উত্তর: (ক) প্রবন্ধ

৪০. ‘শব্দ থেকে কবিতা’ রচনাটির মূল আলোচ্য বিষয় কী?

(ক) কবিতার বৈচিত্র্য

(খ) কবিতার শিল্পরূপ

(গ) ভাষার ব্যবহার

(ঘ) ছন্দের ব্যবহার

উত্তর: (গ) ভাষার ব্যবহার


৪১. বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী হলেন—

(ক) হুমায়ুন আজাদ

(খ) আল মাহমুদ

(গ) হুমায়ূন আহমেদ

(ঘ) ফররুখ আহমদ

উত্তর: (ক) হুমায়ুন আজাদ

৪২. কত খ্রিষ্টাব্দে হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন?

(ক) ১৯৪৭

(খ) ১৯৪৬

(গ) ১৯৪৭

(ঘ) ১৯৪৮

উত্তর: (গ) ১৯৪৭

৪৩. হুমায়ুন আজাদ রচিত ‘অলৌকিক ইস্টিমার’ কোন ধরনের গ্রন্থ?

(ক) উপন্যাস

(খ) জীবনীগ্রন্থ

(গ) গল্পগ্রন্থ

(ঘ) কাব্যগ্রন্থ

উত্তর: (ঘ) কাব্যগ্রন্থ

৪৪. নিচের কোন কাব্যগ্রন্থটি হুমায়ুন আজাদের লেখা?

(ক) জাদুকরের মৃত্যু

(খ) অলৌকিক ইস্টিমার

(গ) ছাপ্পান্ন হাজার বর্গমাইল

(ঘ) লাল নীল দীপাবলি

উত্তর: (খ) অলৌকিক ইস্টিমার

৪৫. কোনটি হুমায়ুন আজাদের রচনা?

(ক) ছবি আঁকা ছবি লেখা

(খ) বায়ান্নো প্রহর

(গ) একাত্তরের দিনগুলি

(ঘ) ছাপ্পান্ন হাজার বর্গমাইল

উত্তর: (ঘ) ছাপ্পান্ন হাজার বর্গমাইল

৪৬. হুমায়ুন আজাদের ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ কোন ধরনের গ্রন্থ?

(ক) গল্প

(খ) নাটক

(গ) প্রবন্ধ

(ঘ) উপন্যাস

উত্তর: (ঘ) উপন্যাস

৪৭. ‘লাল নীল দীপাবলি’ কার রচনা?

(ক) হুমায়ুন আজাদ

(খ) সুকুমার রায়

(গ) সুভাষ মুখোপাধ্যায়

(ঘ) সেলিনা হোসেন

উত্তর: (ক) হুমায়ুন আজাদ

৪৮. ‘কতো নদী সরোবর’ প্রবন্ধটির রচয়িতা কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) রণেশ দাশগুপ্ত

(গ) আহসান হাবীব

(ঘ) হুমায়ুন আজাদ

উত্তর: (ঘ) হুমায়ুন আজাদ

৪৯. ‘কতো নদী সরোবর’— কী জাতীয় গ্রন্থ?

(ক) কাব্য

(খ) প্রবন্ধ

(গ) নাটক

(ঘ) উপন্যাস

উত্তর: (খ) প্রবন্ধ

৫০. হুমায়ুন আজাদ কবে মৃত্যুবরণ করেন?

(ক) ২০০৭ খ্রিষ্টাব্দে

(খ) ২০০৬ খ্রিষ্টাব্দে

(গ) ২০০৫ খ্রিষ্টাব্দে

(ঘ) ২০০৪ খ্রিষ্টাব্দে

উত্তর: (ঘ) ২০০৪ খ্রিষ্টাব্দে

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts