You are currently viewing বোশেখ কবিতার mcq : ১০০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বোশেখ কবিতার mcq : ১০০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

কবি আল মাহমুদের কবিতা সমগ্রের ‘পাখির কাছে ফুলের কাছে কাব্য’ থেকে ‘বোশেখ’ কবিতাটি সংকলন করা হয়েছে। বাংলাদেশের একটি প্রচণ্ড গ্রীষ্মের মাস বৈশাখ। ঋতুপরিবর্তনের বার বার সে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়। বৈশাখের নিঠুর কালবৈশাখী ঝড়ে এবং আষাঢ়ী খরার কষাঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় এক-একটি জনপদ। অধিকাংশ ক্ষেত্রেই এর শিকার হয় দুঃখী দরিদ্র মানুষ বা অসহায় কোন প্রাণী। ছিঁড়ে যায় গরিব মানুষের পালের দড়ি, উড়ে যায় দরিদ্র চাষির ঘর। ছোট্ট টুনটুনির বাসাও রেহাই পায় না। কিন্তু ধনীর প্রাসাদের কোন ক্ষতি হয় না। কবি তাই আক্ষেপ করে বলেছেন, প্রকৃতির যত নিঠুরতা, নির্মমতা কেন শুধু এই গরিবের বিরুদ্ধেই ঘটে? অবশেষে বৈশাখের কাছে তার আহ্বান, ধ্বংস যদি করতেই হয়, তাহলে উড়িয়ে দাও সেইসব অট্টালিকা যা গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। এই কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্যে দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছেন কবি।


১. ‘বোশেখ’ কবিতায় কবি বাতাসে কী গুড়িয়ে দেওয়ার কথা বলেছেন?

(ক) টেলিগ্রাফের থাম

(খ) নৌকার পাল

(গ) চাষির ভিটে

(ঘ) নদীর পাড়

উত্তর: (গ) চাষির ভিটে

২. বেগুন পাতায় টুনটুনির বাসা কে ভেঙে দেয়?

(ক) বৈশাখী ঝড়ো বাতাস

(খ) দমকা হাওয়া

(গ) ছোট খোকা

(ঘ) বুনোহাঁস

উত্তর: (ক) বৈশাখী ঝড়ো বাতাস

৩. “যে বাতাসে বুনোহাঁসের ঝাঁক ভেঙে যায়”— এখানে ‘যে বাতাস’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) বৈশাখী বাতাস

(খ) মৃদু-মন্দ বাতাস

(গ) বৃষ্টি-ভেজা বাতাস

(ঘ) ধূলি বাতাস

উত্তর: (ক) বৈশাখী বাতাস

৪. বৈশাখী বাতাসে কী ভেঙে যায়?

(ক) ঘর

(খ) বুনোহাঁসের ঝাঁক

(গ) ঘাম

(ঘ) নদীর পানি

উত্তর: (খ) বুনোহাঁসের ঝাঁক

৫. বৈশাখী বাতাসে কিসের পাখা দুমড়ে শেষে আছাড় মারে?

(ক) হাঁসের

(খ) পালের

(গ) জেটের

(ঘ) পাখির

উত্তর: (গ) জেটের

৬. বৈশাখী বাতাসে জেটের পাখা দুমড়ে শেষে কী করে?

(ক) ফেলে রাখে

(খ) উড়িয়ে দেয়

(গ) ডুবিয়ে দেয়

(ঘ) আছাড় মারে

উত্তর: (ঘ) আছাড় মারে

৭. ‘ব’ কবিতায় কোন ন্যায়বিচারক রাজার কথা বলা হয়েছে?

(ক) শামসুদ্দিন ইলিয়াস শাহ

(খ) খলিফা মামুন

(গ) বাদশাহ জুলকারনাইন

(ঘ) রাজা সোলেমান

উত্তর: (ঘ) রাজা সোলেমান

৮. ‘বৈ

বোশেখ’ কবিতায় কবি ‘অহমিকার অট্টালিকা’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) সুবিচারের দম্ভ

(খ) মানুষের স্বপ্ন

(গ) অহংকারীদের বাড়ি

(ঘ) অত্যাচারীদের দম্ভ

উত্তর: (ঘ) অত্যাচারীদের দম্ভ

৯. জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে কে?

(ক) বৈশাখী বাতাস

(খ) নদীর পানি

(গ) তীব্র রোদ

(ঘ) প্রতাপশালী ব্যক্তি

উত্তর: (ক) বৈশাখী বাতাস

১০. ‘বোশেখ’ কবিতায় কী শূন্যে তুলে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে?

(ক) বুনোহাঁসের ঝাঁক

(খ) নদীর পানি

(গ) জেটের পাখা

(ঘ) টেলিগ্রাফের থাম

উত্তর: (খ) নদীর পানি

১১. নদীর পানি শূন্যে তুলে ছড়িয়ে দেয় কে?

(ক) তীব্র রোদ

(খ) বৈশাখী বাতাস

(গ) জেটের পাখা

(ঘ) মেঘের বিদ্যুৎ

উত্তর: (খ) বৈশাখী বাতাস

১২. টেলিগ্রাফের থামগুলোকে বৈশাখী ঝড়ো বাতাস কী করে?

(ক) ছুঁয়ে যায়

(খ) শূন্যে তোলে

(গ) ভেঙে ফেলে

(ঘ) নুইয়ে দেয়

উত্তর: (ঘ) নুইয়ে দেয়

১৩. টেলিগ্রাফের থামগুলোকে নুইয়ে দেয় কে?

(ক) নদীর স্রোত

(খ) বৈশাখী বাতাস

(গ) জেট প্লেন

(ঘ) বিদ্যুৎ

উত্তর: (খ) বৈশাখী বাতাস

১৪. বুনোহাঁসের ঝাঁক, জেটের পাখা, নদীর পানি ও টেলিগ্রাফের থামগুলোর মধ্যে সাদৃশ্য রয়েছে কিসে?

(ক) দেখতে এক রকম

(খ) সবকটি প্রকৃতি-নির্ভর

(গ) সবাই বাতাসের দৌরাত্ম্যের শিকার

(ঘ) সবাই মানুষের কাজে ব্যবহৃত হয়

উত্তর: (গ) সবাই বাতাসের দৌরাত্ম্যের শিকার

১৫. ‘সেই পবনের কাছে আমার এই মিনতি’— কার মিনতি?

(ক) বুনোহাঁসের ঝাঁকের

(খ) প্রতিটি মানুষের

(গ) প্রকৃতি দেবতার

(ঘ) কবির

উত্তর: (ঘ) কবির

১৬. ‘বোশেখ’ কবিতায় কবি কার কাছে মিনতি করেছেন?

(ক) পাখির কাছে

(খ) বাতাসের কাছে

(গ) নদীর কাছে

(ঘ) মাঝির কাছে

উত্তর: (খ) বাতাসের কাছে

১৭. মহাপ্রতাপশালীর সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?

(ক) উত্তাল নদীর

(খ) উড়োজাহাজের

(গ) বৈশাখী বাতাসের

(ঘ) মেঘের

উত্তর: (গ) বৈশাখী বাতাসের

১৮. কবি কাকে তিষ্টোতে মিনতি করেছেন?

(ক) মহাপ্রতাপশালী হাওয়াকে

(খ) দাউ দাউ করে জ্বলা আগুনকে

(গ) তীব্র বেগে চলা নদীর স্রোতকে

(ঘ) প্রবল বৃষ্টিকে

উত্তর: (ক) মহাপ্রতাপশালী হাওয়াকে

১৯. “গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কী লাভ?”— চরণটিতে কী ফুটে উঠেছে?

(ক) গরিব মাঝির প্রতি দরদ

(খ) গরিব মাঝির হয়ে প্রতিবাদ

(গ) গরিব মাঝির অবস্থা

(ঘ) গরিব মাঝির আকুতি

উত্তর: (ক) গরিব মাঝির প্রতি দরদ

২০. কবিতায় রবীন্দ্রনাথকে কীভাবে সম্বোধন করা হয়েছে?

(ক) কবিগুরু

(খ) মহাকবি

(গ) মহান রাজা

(ঘ) বিশ্বকবি

উত্তর: (গ) মহান রাজা

২১. আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯৩৬ সালে

(খ) ১৯৩৬ সালে

(গ) ১৯৩৭ সালে

(ঘ) ১৯৫৩ সালে

উত্তর: (ক) ১৯৩৬ সালে

২২. আল মাহমুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) বগুড়া

(খ) কিশোরগঞ্জ

(গ) যশোর

(ঘ) ব্রাহ্মণবাড়িয়া

উত্তর: (ঘ) ব্রাহ্মণবাড়িয়া

২৩. নিচের কোন কবির জন্ম মোড়াইল গ্রামে?

(ক) আল মাহমুদের

(খ) জহির রায়হানের

(গ) প্রমথ চৌধুরীর

(ঘ) গোলাম মোস্তফার

উত্তর: (ক) আল মাহমুদের

২৪. মীর আবদুস শুকুর কার প্রকৃত নাম?

(ক) জহির রায়হানের

(খ) ফররুখ আহমদের

(গ) আল মাহমুদের

(ঘ) গোলাম মোস্তফার

উত্তর: (গ) আল মাহমুদের

২৫. আল মাহমুদ দীর্ঘকাল কোন পেশার সঙ্গে জড়িত ছিলেন?

(ক) শিক্ষকতা

(খ) সাংবাদিকতা

(গ) ম্যাজিস্ট্রেট

(ঘ) ডাক্তার

উত্তর: (খ) সাংবাদিকতা

২৬. আল মাহমুদ কোথাকার পরিচালক থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন?

(ক) বাংলা একাডেমি

(খ) শিল্পকলা একাডেমি

(গ) গ্রন্থ একাডেমি

(ঘ) বেতারের

উত্তর: (খ) শিল্পকলা একাডেমি

২৭. কোনটি আল মাহমুদকে বিশেষভাবে অনুপ্রাণিত করে?

(ক) বাংলার মানুষ

(খ) বায়নার ভাষা আন্দোলন

(গ) গ্রামীণ প্রকৃতি

(ঘ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ

উত্তর: (ঘ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ

২৮. স্বাধীনতার পর আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক নিযুক্ত হন?

(ক) প্রথম আলো

(খ) দৈনিক গণকণ্ঠ

(গ) ভোরের কাগজ

(ঘ) মানবজমিন

উত্তর: (খ) দৈনিক গণকণ্ঠ

২৯. আল মাহমুদের কবিতায় লোকজ শব্দের ব্যবহারের সঙ্গে সঙ্গে রয়েছে—

(ক) ঐতিহ্যপ্রীতি

(খ) নাগরিক জীবন

(গ) ইসলামি আদর্শ

(ঘ) গভীর আশাবাদ

উত্তর: (ক) ঐতিহ্যপ্রীতি

৩০. আল মাহমুদের কবিতায় কোন শব্দের সুনিপুণ প্রয়োগ লক্ষণীয়?

(ক) বিদেশি

(খ) লোকজ

(গ) সংস্কৃত

(ঘ) আরবি-ফারসি

উত্তর: (খ) লোকজ

৩১. নিচের কোনটি আল মাহমুদ রচিত কাব্য?

(ক) সোনালি কাবিন

(খ) পানকৌড়ির রক্ত

(গ) বালুচর

(ঘ) পাখির বাসা

উত্তর: (ক) সোনালি কাবিন

৩২. ‘কালের কলস’ কী ধরনের রচনা?

(ক) উপন্যাস

(খ) কাব্যগ্রন্থ

(গ) নাটক

(ঘ) শিশুতোষ গ্রন্থ

উত্তর: (খ) কাব্যগ্রন্থ

৩৩. নিচের কোনটি কথা-সাহিত্য?

(ক) সোনালি কাবিন

(খ) কালের কলস

(গ) লোক লোকান্তর

(ঘ) পানকৌড়ির রক্ত

উত্তর: (ঘ) পানকৌড়ির রক্ত

৩৪. নিচের কোনটি আল মাহমুদ রচিত কাব্য?

(ক) লোক লোকান্তর

(খ) পানকৌড়ির রক্ত

(গ) চোরাবালি

(ঘ) অর্কেস্ট্রা

উত্তর: (ক) লোক লোকান্তর

৩৫. নিচের কোনটি আল মাহমুদের শিশুতোষ কবিতার বই?

(ক) লোক লোকান্তর

(খ) আরব্য রজনীর রাজহাঁস

(গ) বখতিয়ারের ঘোড়া

(ঘ) পাখির কাছে ফুলের কাছে

উত্তর: (ঘ) পাখির কাছে ফুলের কাছে

৩৬. আল মাহমুদ কত সালে মৃত্যুবরণ করেন?

(ক) ২০১৬ সালে

(খ) ২০১৭ সালে

(গ) ২০১৮ সালে

(ঘ) ২০১৯ সালে

উত্তর: (ঘ) ২০১৯ সালে

৩৭. আল মাহমুদ কত তারিখে মৃত্যুবরণ করেন?

(ক) ১৫ই ফেব্রুয়ারি

(খ) ১৭ই মার্চ

(গ) ২০শে অক্টোবর

(ঘ) ২৫শে ডিসেম্বর

উত্তর: (ক) ১৫ই ফেব্রুয়ারি

৩৮. ‘বোশেখ’ কবিতায় মাঝি সমাজের কাদের প্রতিনিধি?

(ক) দরিদ্র মানুষের

(খ) নিরীহ মানুষের

(গ) নিম্ন মানুষের

(ঘ) প্রতিবাদী মানুষের

উত্তর: (ক) দরিদ্র মানুষের

৩৯. “কী সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে?”— চরণের ‘ভিটে’ অর্থ কী?

(ক) জমি

(খ) বাড়ি

(গ) খামার

(ঘ) বাগান

উত্তর: (খ) বাড়ি

৪০. বাতাস কার ভিটে গুড়িয়ে দেয়?

(ক) মাঝির

(খ) বাবুই পাখির

(গ) দুঃখী মায়ের

(ঘ) চাষির

উত্তর: (ঘ) চাষির

৪১. ‘বোশেখ’ কবিতায় বাতাস কোন গাছের পাতা ছিঁড়ে ফেলে?

(ক) আম

(খ) কাঁঠাল

(গ) বেগুন

(ঘ) তাল

উত্তর: (গ) বেগুন

৪২. ‘বোশেখ’ কবিতায় কোন পাখির বাসা ছেঁড়ার কথা বলা হয়েছে?

(ক) বুলবুলির

(খ) শালিকের

(গ) ময়নার

(ঘ) টুনটুনির

উত্তর: (ঘ) টুনটুনির

৪৩. বৈশাখী ঝড়ো বাতাস দুঃখী মায়ের ভাতের হাঁড়ি কী করে?

(ক) ভেঙে ফেলে

(খ) উল্টে ফেলে

(গ) শূন্যে তোলে

(ঘ) আছাড় মারে

উত্তর: (খ) উল্টে ফেলে

৪৪. কে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি উল্টে ফেলে?

(ক) ঝড়ো বাতাস

(খ) মেঘদূত

(গ) কালিদাস

(ঘ) হনুমান

উত্তর: (ক) ঝড়ো বাতাস

৪৫. ‘বোশেখ’ কবিতায় কবি বাতাসকে কী বলে সম্বোধন করেছেন?

(ক) হে দয়ালু

(খ) হে দুঃখী

(গ) হে দেবতা

(ঘ) হে মেঘরাজ

উত্তর: (গ) হে দেবতা

৪৬. ‘বোশেখ’ কবিতায় বাতাস কার ঘর উড়িয়ে নেয়?

(ক) শালিক পাখির

(খ) টুনটুনি পাখির

(গ) বাবুই পাখির

(ঘ) দোয়েল পাখির

উত্তর: (গ) বাবুই পাখির

৪৭. বাবুই পাখির সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?

(ক) বাতাসের

(খ) টুনটুনির

(গ) মেঘের

(ঘ) ধনীর

উত্তর: (খ) টুনটুনির

৪৮. বাবুই পাখির সঙ্গে টুনটুনি পাখির সাদৃশ্য কোন কারণে?

(ক) দুটির ঘরই বাতাস নষ্ট করে

(খ) দুটিই নিরীহ

(গ) দুটিই ঝগড়াটে পাখি

(ঘ) দুটিই বেগুন পাতায় ঘর বাঁধে

উত্তর: (ক) দুটির ঘরই বাতাস নষ্ট করে

৪৯. “কী মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে?”— কবি কাকে প্রশ্ন করেছেন?

(ক) ঝটকাকে

(খ) বাতাসকে

(গ) কালিদাসকে

(ঘ) মেঘদূতকে

উত্তর: (খ) বাতাসকে

৫০. রামায়ণ কী?

(ক) নাটক

(খ) উপন্যাস

(গ) মহাকাব্য

(ঘ) কবিতাগ্রন্থ

উত্তর: (গ) মহাকাব্য

৫১. মহাবীর কে?

(ক) কালিদাস

(খ) পবন

(গ) মেঘ

(ঘ) হনুমান

উত্তর: (ঘ) হনুমান

৫২. মহাবীর হনুমানের পিতা কে?

(ক) দেবতা পবন

(খ) দেবতা সূর্য

(গ) দেবতা চন্দ্র

(ঘ) দেবতা সাগর

উত্তর: (ক) দেবতা পবন

৫৩. ‘বোশেখ’ কবিতায় উল্লিখিত কালিদাস কে?

(ক) সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি

(খ) দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা

(গ) দরিদ্র মানুষের প্রতিনিধি

(ঘ) রাজা সোলেমানের পুত্র

উত্তর: (ক) সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি

৫৪. কালিদাস কোন গ্রন্থ রচনা করেন?

(ক) কালের কলস

(খ) মেঘদূত

(গ) রামায়ণ

(ঘ) মায়াবী

উত্তর: (খ) মেঘদূত

৫৫. ‘কালিদাসের মেঘদূত’ কাব্যে কীসের কথা রয়েছে?

(ক) বৃষ্টির

(খ) বাতাসের

(গ) ফুলের

(ঘ) রমণীর

উত্তর: (খ) বাতাসের

৫৬. ‘বোশেখ’ কবিতায় দয়ালু মেঘের সাথি কে?

(ক) কালিদাস

(খ) মেঘদূত

(গ) পবন

(ঘ) হনুমান

উত্তর: (গ) পবন

৫৭. তবে এমন নিষ্ঠুর কেন হলে— নিষ্ঠুর কে?

(ক) কালিদাস

(খ) মেঘদূত

(গ) বাতাস

(ঘ) বৃষ্টি

উত্তর: (গ) বাতাস

৫৮. বৈশাখী ঝড়ো বাতাস কার ঘরের খুঁটি উড়িয়ে নেয়?

(ক) চাষির

(খ) মাঝির

(গ) পাখির

(ঘ) দুঃখী মায়ের

উত্তর: (ক) চাষির

৫৯. গরিব চাষির সঙ্গে ‘বোশেখ’ কবিতার কার সাদৃশ্য রয়েছে?

(ক) মাঝির

(খ) হাঁসের

(গ) বাবুই পাখির

(ঘ) কালিদাসের

উত্তর: (গ) বাবুই পাখির

৬০. “কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে”— এখানে কাদের কথা বলা হয়েছে?

(ক) শোষকদের

(খ) সাধারণ মানুষদের

(গ) ব্যবসায়ীদের

(ঘ) প্রতাপশালীদের

উত্তর: (ক) শোষকদের

৬১. “কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে/ তাদের কোনো ইট খসাতে পারলে না তো”— চরণ দুটি মধ্য দিয়ে কবি কী প্রকাশ করেছেন?

(ক) অভিমান

(খ) ক্ষোভ

(গ) প্রতিবাদ

(ঘ) আশঙ্কা

উত্তর: (খ) ক্ষোভ

৬২. কবি সোলেমানের কীসের গল্প শোনেন?

(ক) অবিচারের

(খ) মহত্ত্বের

(গ) সত্যবাদীতার

(ঘ) সুবিচারের

উত্তর: (ঘ) সুবিচারের

৬৩. তুমিই নাকি বাহন রাজা সোলেমানের— চরণে ‘তুমিই’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?

(ক) মেঘ

(খ) পাখি

(গ) বাতাস

(ঘ) নৌকা

উত্তর: (গ) বাতাস

৬৪. ‘বোশেখ’ কবিতায় উল্লিখিত বাতাস কার বাহন?

(ক) কালিদাসের

(খ) সোলেমানের

(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের

(ঘ) হনুমানের

উত্তর: (খ) সোলেমানের

৬৫. কার তলোয়ার অত্যাচারীর মাথা কাটত?

(ক) কালিদাসের

(খ) হনুমানের

(গ) সোলেমানের

(ঘ) পবনের

উত্তর: (গ) সোলেমানের

৬৬. সোলেমান অত্যাচারীর মাথা কাটত কী দিয়ে?

(ক) তলোয়ার

(খ) ছুরি

(গ) কুড়াল

(ঘ) বঁটি

উত্তর: (ক) তলোয়ার

৬৭. সোলেমানের তলোয়ার কীসের অট্টালিকা গুঁড়িয়ে দিত?

(ক) পাথরের

(খ) ইটের

(গ) অহমিকার

(ঘ) মেঘের

উত্তর: (গ) অহমিকার

৬৮. অহমিকার অট্টালিকা গুঁড়িয়ে দিত কে?

(ক) কবি

(খ) কালিদাস

(গ) পবন

(ঘ) সোলেমান

উত্তর: (ঘ) সোলেমান

৬৯. ‘বোশেখ্’ কবিতায় উল্লিখিত কবিদের এক মহান রাজা কে?

(ক) কালিদাস

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) আল মাহমুদ

(ঘ) বাল্মীকি

উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

৭০. রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ‘বোশেখ্’ কবিতার কার সাদৃশ্য রয়েছে?

(ক) কালিদাসের

(খ) সোলেমানের

(গ) মেঘদূতের

(ঘ) প্রতাপশালীর

উত্তর: (ক) কালিদাসের

৭১. “তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে”— কে কার কাছে দাঁড়িয়েছিলেন?

(ক) বৈশাখের কাছে মাঝি

(খ) রবীন্দ্রনাথ বৈশাখের কাছে

(গ) কালিদাস বাতাসের কাছে

(ঘ) মেঘদূত মেঘের কাছে

উত্তর: (খ) রবীন্দ্রনাথ বৈশাখের কাছে

৭২. বৈশাখের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে দাঁড়িয়েছিলেন?

(ক) নত হয়ে

(খ) নীরবে

(গ) করজোড়ে

(ঘ) ক্ষোভ নিয়ে

উত্তর: (গ) করজোড়ে

৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখের কাছে করজোড়ে দাঁড়িয়েছিলেন কেন?

(ক) অদরকারি সবকিছু উড়িয়ে দিতে

(খ) তাঁর মনকে শীতল করতে

(গ) প্রিয়ার কাছে বার্তা পৌঁছাতে

(ঘ) বাতাসের সৌন্দর্য দেখতে

উত্তর: (ক) অদরকারি সবকিছু উড়িয়ে দিতে

৭৪. ‘বৈশাখ’ কবিতায় কবি তুফানকে কী ধ্বংস করতে বলেছেন?

(ক) বিভেদকারী পরগাছাদের

(খ) সব কবিদের

(গ) পাহাড়, নদী

(ঘ) গাছপালা

উত্তর: (ক) বিভেদকারী পরগাছাদের

৭৫. ‘বিভেদকারী পরগাছা’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) সমাজের শোষকদের

(খ) সমাজের দরিদ্রদের

(গ) সমাজের সাধারণদের

(ঘ) সমাজের মধ্যবিত্তদের

উত্তর: (ক) সমাজের শোষকদের

৭৬. কবি কাকে বিভেদকারী পরগাছাদের ধ্বংস করার আহ্বান জানিয়েছেন?

(ক) তুফানকে

(খ) তীব্র রোদকে

(গ) নদীর স্রোতকে

(ঘ) হিংস্র জন্তুদের

উত্তর: (ক) তুফানকে

৭৭. ‘বোশেখ’ কবিতায় উল্লিখিত পরের শ্রমে কারা মস্ত দালান গড়ছে?

(ক) বিভেদকারী পরগাছারা

(খ) সাধারণ শ্রমিকরা

(গ) বাড়ির মালিকরা

(ঘ) নিম্নশ্রেণির মানুষরা

উত্তর: (ক) বিভেদকারী পরগাছারা

৭৮. “পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান”— চরণে ‘পর’ কারা?

(ক) শ্রমিকরা

(খ) ধনীরা

(গ) শোষকরা

(ঘ) সাধারণ মানুষরা

উত্তর: (ক) শ্রমিকরা

৭৯. কবি বিভেদকারী পরগাছাদের কী গুঁড়িয়ে ফেলতে বলেছেন?

(ক) বাড়তি বাহাদুরি

(খ) বাড়তি অহমিকা

(গ) বাড়তি সম্পদ

(ঘ) বাড়তি দালান

উত্তর: (ক) বাড়তি বাহাদুরি

৮০. কবি কাদের বাড়তি বাহাদুরি গুঁড়িয়ে ফেলার কথা বলেছেন?

(ক) কৃষকের

(খ) জেলের

(গ) বিভেদকারী পরগাছাদের

(ঘ) টুনটুনি-বাবুই পাখির

উত্তর: (গ) বিভেদকারী পরগাছাদের

৮১. বনে থাকে যে হাঁস তাকে কী বলে?

(ক) বুনোহাঁস

(খ) পাতিহাঁস

(গ) রাজহাঁস

(ঘ) পানাহাঁস

উত্তর: (ক) বুনোহাঁস

৮২. ‘বোশেখ’ কবিতায় জেট বলতে কী বোঝানো হয়েছে?

(ক) সাধারণ উড়োজাহাজ

(খ) দ্রুতগতিসম্পন্ন উড়োজাহাজ

(গ) যুদ্ধে ব্যবহৃত উড়োজাহাজ

(ঘ) মহাকাশ যান

উত্তর: (খ) দ্রুতগতিসম্পন্ন উড়োজাহাজ

৮৩. সংকেতের সাহায্যে দূরে বক্তব্য প্রেরণের জন্য ব্যবহৃত যন্ত্রকে কী বলে?

(ক) টেলিভিশন

(খ) রেডিও

(গ) টেলিগ্রাফ

(ঘ) তার

উত্তর: (গ) টেলিগ্রাফ

৮৪. টেলিগ্রাফ যন্ত্র কীসের সাহায্যে পরিচালিত হয়?

(ক) আলোর সাহায্যে

(খ) তাপের সাহায্যে

(গ) বাষ্পের সাহায্যে

(ঘ) বিদ্যুতের সাহায্যে

উত্তর: (ঘ) বিদ্যুতের সাহায্যে

৮৫. টেলিগ্রাফ যন্ত্র কত সালে বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয়?

(ক) ১৮৩৭ সালে

(খ) ১৯৩৭ সালে

(গ) ১৮৪৭ সালে

(ঘ) ১৯৪৭ সালে

উত্তর: (ক) ১৮৩৭ সালে

৮৬. এখন আর কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হয় না?

(ক) টেলিফোন

(খ) মোবাইল

(গ) বেতার

(ঘ) টেলিগ্রাফ

উত্তর: (ঘ) টেলিগ্রাফ

৮৭. ‘রামায়ণ’-এর রচয়িতা কে?

(ক) কালিদাস

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) বাল্মীকি

(ঘ) কাশীরাম দাস

উত্তর: (গ) বাল্মীকি

৮৮. রামায়ণ কী?

(ক) মহাকাব্য

(খ) উপন্যাস

(গ) কাব্যগ্রন্থ

(ঘ) প্রবন্ধগ্রন্থ

উত্তর: (ক) মহাকাব্য

৮৯. রামায়ণে হনুমানকে মহাবীর হনুমান বলা হয় কেন?

(ক) বীরত্বপূর্ণ কর্মের জন্য

(খ) দূরদর্শিতার জন্য

(গ) দুঃসাহসের জন্য

(ঘ) পবনের পুত্র বলে

উত্তর: (ক) বীরত্বপূর্ণ কর্মের জন্য

৯০. কালিদাস কোন ভাষার কবি ছিলেন?

(ক) আরবি

(খ) ফারসি

(গ) স্প্যানিশ

(ঘ) সংস্কৃত

উত্তর: (ঘ) সংস্কৃত

৯১. ‘মেঘদূত’ কাব্য সংস্কৃতে কী?

(ক) মেঘদূতম্

(খ) মেঘদূত

(গ) মেঘোদূত

(ঘ) মেঘদুত

উত্তর: (ক) মেঘদূতম্

৯২. রাজা সোলেমানের পিতার নাম কী?

(ক) ইসমাইল

(খ) ডেভিড

(গ) ইসরাফিল

(ঘ) ডোভার

উত্তর: (খ) ডেভিড

৯৩. রাজা সোলেমান ইসরাইলের কততম রাজা?

(ক) দ্বিতীয়

(খ) তৃতীয়

(গ) চতুর্থ

(ঘ) পঞ্চম

উত্তর: (খ) তৃতীয়

৯৪. ‘বোশেখ’ কবিতাটি কবি আল মাহমুদের কোন কাব্য থেকে সংকলিত?

(ক) সোনালি কাবিন

(খ) পাখির কাছে ফুলের কাছে

(গ) বখতিয়ারের ঘোড়া

(ঘ) কালের কলস

উত্তর: (খ) পাখির কাছে ফুলের কাছে

৯৫. বাংলাদেশের পরাক্রমশালী মাস কোনটি?

(ক) বৈশাখ

(খ) আষাঢ়

(গ) শ্রাবণ

(ঘ) ভাদ্র

উত্তর: (ক) বৈশাখ

৯৬. ঋতুপরিক্রমায় বারবার কে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়?

(ক) শ্রাবণ

(খ) বৈশাখ

(গ) ভাদ্র

(ঘ) জ্যৈষ্ঠ

উত্তর: (খ) বৈশাখ

৯৭. বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাস বলতে কী বোঝানো হয়েছে?

(ক) বৈশাখী বৃষ্টি

(খ) বৈশাখী রোদ

(গ) বৈশাখী ঝড়

(ঘ) বৈশাখী মেঘ

উত্তর: (গ) বৈশাখী ঝড়

৯৮. কখনো কখনো লণ্ডভণ্ড হয়ে যায় এক-একটা জনপদ— কেন?

(ক) প্রচণ্ড জলোচ্ছ্বাস ও বন্যায়

(খ) তীব্র খড়ায় ফসল পুড়ে গিয়ে

(গ) বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে

(ঘ) ঘূর্ণিঝড় হারিকেনের তাণ্ডবে

উত্তর: (গ) বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে

৯৯. বৈশাখের আগ্রাসী থাবার শিকার হয়—

(ক) দুঃখী দরিদ্র মানুষ

(খ) ধনীর প্রাসাদ

(গ) বাংলাদেশের মানুষ

(ঘ) শোষকের অট্টালিকা

উত্তর: (ক) দুঃখী দরিদ্র মানুষ

১০০. গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে যায় কীভাবে?

(ক) বৈশাখী ঝড়ে ও বাতাসের তাণ্ডবে

(খ) নৌকা ডুবে যাওয়ার কারণে

(গ) দড়িতে জোরে টান লাগায়

(ঘ) দড়ি দুর্বল হয়ে নষ্ট হওয়ায়

উত্তর: (ক) বৈশাখী ঝড়ে ও বাতাসের তাণ্ডবে

১০১. বৈশাখী ঝড়ে কোনো ক্ষতি হয় না কীসের?

(ক) দরিদ্র চাষির ঘরের

(খ) টুনটুনি পাখির

(গ) ধনীর প্রাসাদের

(ঘ) বাবুই পাখির

উত্তর: (গ) ধনীর প্রাসাদের

১০২. ‘বোশেখ্’ কবিতায় কবির কী প্রকাশ পেয়েছে?

(ক) আশঙ্কা

(খ) আক্ষেপ

(গ) অনুরাগ

(ঘ) অনুযোগ

উত্তর: (খ) আক্ষেপ

১০৩. কবি অট্টালিকা ধ্বংস করার আহ্বান জানিয়েছেন কাকে?

(ক) বৈশাখ

(খ) জ্যৈষ্ঠ

(গ) শ্রাবণ

(ঘ) পৌষ

উত্তর: (ক) বৈশাখ

১০৪. ‘বোশেখ’ কবিতার মধ্য দিয়ে কবি কী কামনা করেছেন?

(ক) অত্যাচারীর অবসান

(খ) সব কষ্টের অবসান

(গ) অট্টালিকার ধ্বংস

(ঘ) প্রকৃতির স্নিগ্ধতা

উত্তর: (খ) সব কষ্টের অবসান

১০৫. কবি বৈশাখের কাছে কী আহ্বান জানিয়েছেন?

(ক) শোষণকারীকে ধ্বংস করার

(খ) শোষণকারীর অট্টালিকা গুড়িয়ে দেওয়ার

(গ) দরিদ্র চাষিকে রক্ষা করার

(ঘ) সবকিছু সমানভাবে ধ্বংস করার

উত্তর: (খ) শোষণকারীর অট্টালিকা গুড়িয়ে দেওয়ার

১০৬. ধনীর অট্টালিকা গড়ে উঠেছে কীভাবে?

(ক) কষ্টার্জিত অর্থে

(খ) শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণের মাধ্যমে

(গ) শিল্পকারখানা প্রতিষ্ঠা করে

(ঘ) শ্রমিকদের নিরলস প্রচেষ্টায়

উত্তর: (খ) শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণের মাধ্যমে

১০৭. ‘বোশেখ’ কবিতায় বৈশাখ কীসের প্রতীক?

(ক) বিধ্বংসের

(খ) পরিচ্ছন্নতার

(গ) নির্মলতার

(ঘ) বিভেদের

উত্তর: (ক) বিধ্বংসের

১০৮. ‘বোশেখ’ কবিতায় কবি কীভাবে অত্যাচারীর অবসান কামনা করেছেন?

(ক) বৈশাখের পরিশুদ্ধ প্রতীকের মধ্য দিয়ে

(খ) বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে

(গ) বৈশাখের নির্মল প্রতীকের মধ্য দিয়ে

(ঘ) বৈশাখের বিভেদ বা বৈষম্যের মধ্য দিয়ে

উত্তর: (খ) বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts