‘সুখী মানুষ’ সমতাভিত্তিক আহমদের একটি নাটিকা। এর দুটি মাত্র দৃশ্য। নাটিকাটির কাহিনিতে আছে— মানুষকে ঠকিয়ে, মানুষের মনে কষ্ট দিয়ে, ধনী হওয়া এক মোড়লের জীবনে শান্তি নেই। চিকিৎসক বলেছেন, কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুখতা কেটে যাবে। কিন্তু পাঁচ গ্রাম খুঁজতেও একজন সুখী মানুষ পাওয়া গেল না।
শেষে একজনকে পাওয়া গেল, যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিন কাটাচ্ছে। তার কোনো সম্পদ নেই, ফলে চোরের ভয় নেই। সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নেই। শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল তার কোনো জামা নেই। সুতরাং মোড়লের সমস্যার সমাধান হলো না। নাটকের মূল বক্তব্য— সুখ একটি আপেক্ষিক ব্যাপার। একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই। আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী থাকতে পারে।
১. ‘সুখী মানুষ’ নাটিকার দৃশ্য সংখ্যা কত?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তর: (খ) দুই
২. ‘সুখী মানুষ’ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত?
(ক) পাঁচ
(খ) ছয়
(গ) সাত
(ঘ) আট
উত্তর: (ক) পাঁচ
৩. ‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না’— এ কথার অর্থ কী?
(ক) মনের পবিত্রতা সুস্থতার পূর্বশর্ত
(খ) প্রকৃত সুখ মোহমুক্তির মধ্যে
(গ) নির্লোভ হলে সুখ থাকা যায়
(ঘ) কৃপণতাই ধনীদের মূল অসুখ
উত্তর: (ক) মনের পবিত্রতা সুস্থতার পূর্বশর্ত
৪. ‘সম্পদই অশান্তির মূল কারণ’— এ উক্তির ভাবগত সংগতি আছে কোনটির সঙ্গে?
(ক) অপচয় কর না, অভাবে পড় না
(খ) লোভের ধন পিঁপড়ায় খায়
(গ) লোভে পাপ, পাপে মৃত্যু
(ঘ) অতি লোভে তাঁতি নষ্ট
উত্তর: (গ) লোভে পাপ, পাপে মৃত্যু
৫. কোন জেলায় মমতাজউদ্দীন আহমদ জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
(ক) পশ্চিমবঙ্গের মালদহ
(খ) চব্বিশ পরগনা
(গ) উত্তরবঙ্গের দিনাজপুর
(ঘ) পশ্চিম পরগনা
উত্তর: (ক) পশ্চিমবঙ্গের মালদহ
৬. কত খ্রিস্টাব্দে মমতাজউদ্দীন আহমদ জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
(ক) ১৯২৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
৭. মমতাজউদ্দীন আহমদ অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন কবে? (জ্ঞান)
(ক) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯২ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৯২ খ্রিস্টাব্দে
৮. ‘হাস্য লাস্য ভাষ্য’ কোন ধরনের সাহিত্যকর্ম? (জ্ঞান)
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) ছোটগল্প
(ঘ) নাটক
উত্তর: (ঘ) নাটক
৯. ‘সুখী মানুষ’ নাটিকার মোট দৃশ্য ও চরিত্র সংখ্যা কত? (জ্ঞান)
(ক) ২ ও ৪
(খ) ২ ও ৫
(গ) ৩ ও ৪
(ঘ) ২ ও ৬
উত্তর: (খ) ২ ও ৫
১০. ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের বয়স কত বছর? (জ্ঞান)
(ক) ৬০
(খ) ৫০
(গ) ৪৫
(ঘ) ৪০
উত্তর: (খ) ৫০
১১. পৌড় মেয়র জসিমের বয়স মাত্র ৩০ বছর। এ বয়সেই সে এলাকার মানুষের মন জয় করে নিয়েছে শুধু ভালো কাজের মাধ্যমে। উদ্দীপকের জসিমের সাথে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের বয়সের পার্থক্য কত? (প্রয়োগ)
(ক) ৪০ বছর
(খ) ৩৫ বছর
(গ) ৩০ বছর
(ঘ) ২০ বছর
উত্তর: (ঘ) ২০ বছর
১২. ‘সুখী মানুষ’ নাটিকায় বয়োজ্যেষ্ঠ চরিত্র কোনটি? (জ্ঞান)
(ক) রহমত
(খ) হাসু
(গ) মোড়ল
(ঘ) কবিরাজ
উত্তর: (ঘ) কবিরাজ
১৩. ‘সুখী মানুষ’ নাটিকায় কবিরাজের বয়স কত? (জ্ঞান)
(ক) ৪০ বছর
(খ) ৫০ বছর
(গ) ৬০ বছর
(ঘ) ৭০ বছর
উত্তর: (গ) ৬০ বছর
১৪. ‘সুখী মানুষ’ নাটিকায় হাসুর বয়স কত? (জ্ঞান)
(ক) ২০ বছর
(খ) ৪০ বছর
(গ) ৪৫ বছর
(ঘ) ৫০ বছর
উত্তর: (গ) ৪৫ বছর
১৫. ‘সুখী মানুষ’ নাটিকায় রহমতের বয়স কত বছর? (জ্ঞান)
(ক) ২০
(খ) ২৫
(গ) ৩০
(ঘ) ৩৫
উত্তর: (ক) ২০
১৬. ‘সুখী মানুষ’ নাটিকায় সর্বকনিষ্ঠ চরিত্র কোনটি? (জ্ঞান)
(ক) কবিরাজ
(খ) মোড়ল
(গ) লোক
(ঘ) রহমত
উত্তর: (ঘ) রহমত
১৭. কে বিছানায় শুয়ে অসুখে ছটফট করছে? (জ্ঞান)
(ক) মোড়ল
(খ) কবিরাজ
(গ) হাসু
(ঘ) রহমত
উত্তর: (ক) মোড়ল
১৮. কবিরাজ মোড়লের কী পরীক্ষা করেছে? (জ্ঞান)
(ক) চোখ
(খ) পেট
(গ) নাড়ি
(ঘ) ভুঁড়ি
উত্তর: (গ) নাড়ি
১৯. মোড়লের চিকিৎসা পদ্ধতি হচ্ছে— (জ্ঞান)
(ক) হোমিওপ্যাথি
(খ) অ্যালোপ্যাথি
(গ) আয়ুর্বেদী
(ঘ) কবিরাজী
উত্তর: (গ) আয়ুর্বেদী
২০. ‘সুখী মানুষ’ নাটিকায় রহমত আলী কে? (জ্ঞান)
(ক) হাসু মিয়ার ভাই
(খ) মোড়লের বিশ্বাসী চাকর
(গ) কবিরাজের সহকারী
(ঘ) মোড়লের ঘনিষ্ঠ আত্মীয়
উত্তর: (খ) মোড়লের বিশ্বাসী চাকর
২১. ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের প্রতি নির্ভেজাল ভালোবাসা ছিল কার? (অনুধাবন)
(ক) হাসুর
(খ) কবিরাজের
(গ) রহমতের
(ঘ) সুখী মানুষের
উত্তর: (গ) রহমতের
২২. ‘সুখী মানুষ’ নাটিকার প্রথম সংলাপটি কার? (জ্ঞান)
(ক) মোড়লের
(খ) কবিরাজের
(গ) হাসুর
(ঘ) রহমতের
উত্তর: (গ) হাসুর
২৩. ‘তোমার মোড়লের নিস্তার নাই।’— সংলাপটি কার? (জ্ঞান)
(ক) হাসুর
(খ) রহমতের
(গ) মোড়লের
(ঘ) সুখী মানুষের
উত্তর: (ক) হাসুর
২৪. ‘ঐ কবিরাজ যতই নাড়ি দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই।’— হাসুর এই উক্তির মাধ্যমে কী প্রকাশ পেয়েছে? (অনুধাবন)
(ক) পরশ্রীকাতরতা
(খ) নীতিহীনতা
(গ) স্বার্থপরতা
(ঘ) অসন্তোষ
উত্তর: (ঘ) অসন্তোষ
২৫. ‘অমন ভয় দেখাবেন না।’— কার উক্তি? (জ্ঞান)
(ক) হাসু মিয়ার
(খ) রহমত আলীর
(গ) মোড়লের
(ঘ) কবিরাজের
উত্তর: (খ) রহমত আলীর
২৬. ‘মোড়ল একটা কঠিন লোক।’— এখানে ‘কঠিন’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? (অনুধাবন)
(ক) অন্যায়ভাবে ধনী না হওয়া
(খ) সদ্ভাবে জীবনযাপন করা
(গ) গ্রামের মানুষকে জ্বালানোর জন্য
(ঘ) নিজে শ্রমে জীবিকানির্বাহ করায়
উত্তর: (গ) গ্রামের মানুষকে জ্বালানোর জন্য
২৭. ‘সুখী মানুষ’ নাটিকায় হাসু মিয়ার গ্রামের নাম কী? (জ্ঞান)
(ক) সুবর্ণপুর
(খ) সুলতানপুর
(গ) কাঞ্চনপুর
(ঘ) রহমতপুর
উত্তর: (ক) সুবর্ণপুর
২৮. মোড়ল কোন গ্রামের মানুষকে বড়ো জ্বালিয়েছে? (জ্ঞান)
(ক) কুতুবপুরের
(খ) হরিপুরের
(গ) মেহেরপুরের
(ঘ) সুবর্ণপুরের
উত্তর: (ঘ) সুবর্ণপুরের
২৯. বসের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়ে দারোয়ান সাজেদুর।— উদ্দীপকের সাজেদুর ‘সুখী মানুষ’ নাটিকার কার সদৃশ? (প্রয়োগ)
(ক) রহমত
(খ) হাসু
(গ) মোড়ল
(ঘ) কবিরাজ
উত্তর: (ক) রহমত
৩০. জলদস্যু রোস্তম শেখের মৃত্যুতে খাইম চরে আনন্দের জোয়ার নামে। জানাজার জন্য লোক আনতে হয় দূরের গ্রাম থেকে। ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের সাথে উদ্দীপকের রোস্তম শেখের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো— (প্রয়োগ)
(ক) অদূরদর্শিতা
(খ) লোভ
(গ) স্বার্থপরতা
(ঘ) অত্যাচার
উত্তর: (ঘ) অত্যাচার
৩১. মোড়ল মানুষের গরু কেড়ে নিয়েছিল কেন? (জ্ঞান)
(ক) অসুখবলে
(খ) অধিকারবলে
(গ) ধনীবলে
(ঘ) ক্ষমতাবলে
উত্তর: (ঘ) ক্ষমতাবলে
৩২. মোড়ল ধনী হয়েছে যেভাবে— (জ্ঞান)
(ক) মানুষের গরু চুরি করে
(খ) মানুষের ধন লুট করে
(গ) রাতের আঁধারে গুপ্তধন পেয়ে
(ঘ) উত্তরাধিকারসূত্রে
উত্তর: (খ) মানুষের ধন লুট করে
৩৩. মোড়লের ব্যাপারে কোনটি প্রযোজ্য? (অনুধাবন)
(ক) যেমন কর্ম তেমন ফল
(খ) রাখে আল্লাহ মারে কে
(গ) পাপের ধন প্রায়শ্চিত্তে যায়
(ঘ) পাপ গোপন থাকে না
উত্তর: (ক) যেমন কর্ম তেমন ফল
৩৪. আফজাল সাহেব মানুষকে ঠকিয়ে প্রভূত ধনসম্পত্তির মালিক হলেও তার জীবনে শান্তি নেই। প্রতি রাতেই তিনি অনুশোচনায় ভোগেন। আফজাল সাহেবের সাথে মোড়লের সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? (প্রয়োগ)
(ক) উভয়েই স্বার্থলোভী
(খ) উভয়েই কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়
(গ) উভয়েই অসচ্ছলতার
(ঘ) উভয়েই চোর
উত্তর: (ক) উভয়েই স্বার্থলোভী
৩৫. মানুষের কান্না দেখলে মোড়ল কী করে? (জ্ঞান)
(ক) হাসে
(খ) কাঁদে
(গ) ক্ষ্যাপে
(ঘ) ঘুমায়
উত্তর: (ক) হাসে
৩৬. ‘মোড়ল যে অত্যাচারী, পাপী।’— উক্তিটি কার? (জ্ঞান)
(ক) কবিরাজের
(খ) হাসুর
(গ) রহমত আলীর
(ঘ) লোকটির
উত্তর: (খ) হাসুর
৩৭. ‘মূর্খের মতো কথা বল না।’— কবিরাজ কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছিল? (জ্ঞান)
(ক) রহমত
(খ) হাসু
(গ) মোড়ল
(ঘ) লোক
উত্তর: (ক) রহমত
৩৮. আত্মীয়তার সম্পর্কে মোড়ল হাসুর কী হয়? (জ্ঞান)
(ক) মামাতো ভাই
(খ) চাচাতো ভাই
(গ) খালাতো ভাই
(ঘ) ফুফাতো ভাই
উত্তর: (ক) মামাতো ভাই
৩৯. ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রটি মোড়লের আত্মীয়? (জ্ঞান)
(ক) রহমত
(খ) কবিরাজ
(গ) হাসু
(ঘ) সুখী লোকটি
উত্তর: (গ) হাসু
৪০. ‘বাঘের চোখ আনতে হবে’— উক্তিটির বক্তা কে? (জ্ঞান)
(ক) মোড়ল
(খ) কবিরাজ
(গ) হাসু মিয়া
(ঘ) রহমত আলী
উত্তর: (গ) হাসু মিয়া
৪১. ‘সুখী মানুষ’ নাটিকায় কোন পাহাড়ের নাম উল্লেখ করা হয়েছে? (জ্ঞান)
(ক) এলবুর্জ
(খ) লালমাই
(গ) হিমালয়
(ঘ) বিজয় তাজিং ডং
উত্তর: (গ) হিমালয়
৪২. মোড়লের সুস্থতার জন্য কে হিমালয় পাহাড় তুলে আনার কথা বলেছে? (জ্ঞান)
(ক) কবিরাজ
(খ) লোক
(গ) রহমত
(ঘ) হাসু
উত্তর: (গ) রহমত
৪৩. মোড়ল কবিরাজকে অনুরোধ করেছে— (জ্ঞান)
(ক) সুখ এনে দিতে
(খ) শান্তি এনে দিতে
(গ) তাকে বাঁচাতে
(ঘ) সম্পদ এনে দিতে
উত্তর: (গ) তাকে বাঁচাতে
৪৪. ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের অশান্তি— (অনুধাবন)
(ক) ঢের সম্পদের কারণে
(খ) আরও সম্পদের চিন্তায়
(গ) অসুস্থ হওয়ায়
(ঘ) মানুষকে ঠকিয়ে ও কষ্ট দিয়ে ধনী হওয়ায়
উত্তর: (ঘ) মানুষকে ঠকিয়ে ও কষ্ট দিয়ে ধনী হওয়ায়
৪৫. ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়ককে শরবত দিচ্ছে কে? (জ্ঞান)
(ক) হাসু
(খ) রহমত
(গ) লোক
(ঘ) কবিরাজ
উত্তর: (খ) রহমত
৪৬. হাসু কেন মনে করে যে, মোড়লের রোগমুক্তির সম্ভাবনা নেই? (অনুধাবন)
(ক) মোড়ল হাসুর মুরগি জবাই করে খেয়েছে
(খ) মোড়ল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত
(গ) গ্রামে ভালো কোনো চিকিৎসক নেই
(ঘ) মোড়ল মানুষের সম্পদ হরণ করে ধনী হয়েছে
উত্তর: (ক) মোড়ল হাসুর মুরগি জবাই করে খেয়েছে
৪৭. মোড়ল জোর করে কী জবাই করে খেয়েছে? (জ্ঞান)
(ক) হাঁস
(খ) মুরগি
(গ) ছাগল
(ঘ) ভেড়া
উত্তর: (খ) মুরগি
৪৮. জমিদার বাড়িতে কাজ করে রহিমা। একদিন জমিদারপত্মী অসুস্থ হলে রহিমা তাকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করে। রহিমা চরিত্রের সাথে ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
(ক) কবিরাজ
(খ) রহমত
(গ) হাসু
(ঘ) সুখী মানুষ
উত্তর: (খ) রহমত
৪৯. মোড়ল কার মাথায় হাত রেখে মানুষের উপর জবরদস্তি না করার প্রতিজ্ঞা করল? (জ্ঞান)
(ক) রহমতের
(খ) সুখী মানুষের
(গ) হাসু মিয়ার
(ঘ) কবিরাজের
উত্তর: (ঘ) কবিরাজের
৫০. ‘সুখী মানুষ’ নাটিকায় ‘লোভে পাপ, পাপে মৃত্যু’— উক্তিটি কে করেছিল? (অনুধাবন)
(ক) মোড়ল
(খ) হাসু
(গ) কবিরাজ
(ঘ) রহমত
উত্তর: (গ) কবিরাজ
৫১. ‘লোভ করব না, অত্যাচার করব না’— মোড়লের এ উক্তিতে মনের কোন অবস্থা প্রতিফলিত হয়েছে? (অনুধাবন)
(ক) অনুশোচনা
(খ) সৎ হওয়ার আকাঙ্ক্ষা
(গ) অসুস্থতা থেকে মুক্তি
(ঘ) মানুষের প্রতি দরদ
উত্তর: (ক) অনুশোচনা
৫২. ‘সুখ কোথায় পাব?’— কার উক্তি? (জ্ঞান)
(ক) হাসু
(খ) রহমত
(গ) মোড়ল
(ঘ) কবিরাজ
উত্তর: (গ) মোড়ল
৫৩. ‘অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না।’— উক্তিটি কার? (অনুধাবন)
(ক) কবিরাজের
(খ) হাসুর
(গ) রহমতের
(ঘ) সুখী মানুষটির
উত্তর: (খ) হাসুর
৫৪. ‘এ তো খুব সোজা ওষুধ।’— এখানে কোন ওষুধের কথা বলা হয়েছে? (জ্ঞান)
(ক) আয়ুর্বেদিক ওষুধ
(খ) সুখী মানুষের জামা
(গ) হোমিওপ্যাথিক ওষুধ
(ঘ) সুখী মানুষের চাদর
উত্তর: (খ) সুখী মানুষের জামা
৫৫. মোড়লের জন্য কার জামার প্রয়োজন? (জ্ঞান)
(ক) জ্ঞানী মানুষের
(খ) সুখী মানুষের
(গ) ধনী মানুষের
(ঘ) সাধু মানুষের
উত্তর: (খ) সুখী মানুষের
৫৬. বনের ধারে অন্ধকার রাতে কীসের ম্লান আলো? (জ্ঞান)
(ক) চাঁদের
(খ) হারিকেনের
(গ) মোমবাতির
(ঘ) জোনাকির
উত্তর: (ক) চাঁদের
৫৭. নাটিকার দ্বিতীয় দৃশ্যটি কোন স্থানে সংঘটিত হয়েছে? (জ্ঞান)
(ক) মোড়লের বাড়িতে
(খ) হাসু মিয়ার ঘরে
(গ) কুঁড়েঘরের সামনে
(ঘ) কবিরাজখানায়
উত্তর: (গ) কুঁড়েঘরের সামনে
৫৮. ‘সুখী মানুষ’ নাটিকায় কয়টি গ্রাম খুঁজে একজনও সুখী মানুষ পাওয়া গেল না? (জ্ঞান)
(ক) তিন
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) ছয়
উত্তর: (গ) পাঁচ
৫৯. কারা সুখী মানুষের ফতুয়া খুঁজতে বেরিয়েছে? (জ্ঞান)
(ক) হাসু ও কবিরাজ
(খ) হাসু ও রহমত
(গ) রহমত ও কবিরাজ
(ঘ) রহমত ও লোক
উত্তর: (খ) হাসু ও রহমত
৬০. বিশাল সম্পত্তি, তিনটি চালকল, দুটি হোটেলের মালিক হওয়ার পরও টুনু মিয়ার মনে শান্তি নেই। তার আরও চাই। উদ্দীপকের টুনু মিয়ার সাথে ‘সুখী মানুষ’ নাটিকার সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? (প্রয়োগ)
(ক) হাসু
(খ) মোড়ল
(গ) রহমত
(ঘ) কবিরাজ
উত্তর: (খ) মোড়ল
৬১. ‘সুখ বড় কঠিন জিনিস।’— মন্তব্যটি কার? (জ্ঞান)
(ক) কবিরাজের
(খ) মোড়লের
(গ) রহমতের
(ঘ) হাসুর
উত্তর: (ঘ) হাসুর
৬২. রহমতের মতে, ধরতে পারলে মাছভাজা করে খাবে কে? (জ্ঞান)
(ক) মোড়ল
(খ) কবিরাজ
(গ) ভূত
(ঘ) রাক্ষস
উত্তর: (গ) ভূত
৬৩. ‘দিন আনি দিন খাই, মনের সুখে গান গাই।’— চরণে প্রকাশিত চেতনা কোন চরিত্রে মেলে? (অনুধাবন)
(ক) হাসু
(খ) রহমত
(গ) কবিরাজ
(ঘ) লোক
উত্তর: (ঘ) লোক
৬৪. সুখী মানুষটি কী কাজ করে? (জ্ঞান)
(ক) গ্রামে গ্রামে ভিক্ষা করে
(খ) নদীতে মাছ ধরে
(গ) অন্যের জমি চাষ করে
(ঘ) বনে বনে কাঠ কাটে
উত্তর: (ঘ) বনে বনে কাঠ কাটে
৬৫. ‘এক ঘুমেই রাত কাবার’— এখানে ‘রাত কাবার’ দ্বারা কী বোঝানো হয়েছে? (অনুধাবন)
(ক) প্রভাত হওয়া
(খ) শান্তি পাওয়া
(গ) ঘুম ভাঙা
(ঘ) সুখ খোঁজা
উত্তর: (ক) প্রভাত হওয়া
৬৬. ‘এক ঘুমেই রাত কাবার’— কার? (জ্ঞান)
(ক) কবিরাজের
(খ) হাসু মিয়ার
(গ) রহমতের
(ঘ) সুখী মানুষের
উত্তর: (ঘ) সুখী মানুষের
৬৭. সুখী মানুষটির চোরের ভয় নেই। কারণ— (অনুধাবন)
(ক) সে সাহসী, তাই
(খ) চোর তাকে ভয় পায়
(গ) সে সম্পদহীন
(ঘ) সেই বনে চোর নেই
উত্তর: (গ) সে সম্পদহীন
৬৮. ‘সুখী মানুষ’ নাটিকায় সোনাদানা, জামাজুতোর কথা শুনে কে প্রাণ খুলে হেসেছিল? (জ্ঞান)
(ক) কবিরাজ
(খ) মোড়ল
(গ) সুখী মানুষ
(ঘ) হাসু মিয়া
উত্তর: (গ) সুখী মানুষ
৬৯. কে নিজেকে মস্ত বড়ো বাদশা মনে করে? (জ্ঞান)
(ক) কবিরাজ
(খ) মোড়ল
(গ) সুখী লোকটি
(ঘ) হাসু মিয়া
উত্তর: (গ) সুখী লোকটি
৭০. সুখী লোকটি নিজেকে ‘সুখের রাজা’, ‘মস্ত বড়ো বাদশা’ বলেছিল কারণ তার উপার্জন ছিল— (জ্ঞান)
(ক) সৎপথে পরিশ্রমের মাধ্যমে
(খ) নীতিহীন পথে
(গ) অনৈতিকভাবে
(ঘ) বেশি সম্পদ
উত্তর: (ক) সৎপথে পরিশ্রমের মাধ্যমে
৭১. সুখী মানুষকে তার জামাটির জন্য রহমত প্রথমে কত টাকা বকশিশ দিতে চেয়েছিল? (জ্ঞান)
(ক) পঞ্চাশ
(খ) একশ
(গ) পাঁচশ
(ঘ) হাজার
উত্তর: (খ) একশ
৭২. বনের লোকটি কেন নিজেকে ‘সুখী’ মনে করে? (জ্ঞান)
(ক) কোনো সম্পদ না থাকায়
(খ) কোনো ঝামেলা না থাকায়
(গ) তার ফতুয়া না থাকায়
(ঘ) অল্পতেই সন্তুষ্ট হতে পারায়
উত্তর: (ক) কোনো সম্পদ না থাকায়
৭৩. রহিম একজন রিকশাচালক। সারাদিন রিকশা চালিয়ে যা উপার্জন করেন তা দিয়ে চাল-ডাল কিনে খেয়েদেয়ে প্রশান্তির ঘুম দেন। তার কোনো দুশ্চিন্তা নেই। নিজেকে তিনি সুখী মানুষ হিসেবেই ভাবেন। রহিম চরিত্রের সাথে ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রের মিল পাওয়া যায়? (প্রয়োগ)
(ক) মোড়ল
(খ) কবিরাজ
(গ) বনের লোকটি
(ঘ) হাসু
উত্তর: (গ) বনের লোকটি
৭৪. ‘আমার ঘরে কিছু নাই। সেই জন্যই তো আমি সুখী মানুষ।’— উক্তিটির তাৎপর্য কী? (অনুধাবন)
(ক) সম্পদই সকল অশান্তির কারণ
(খ) মনে অশান্তি থাকলে ওষুধে সারে না
(গ) লোভের ধন পিঁপড়ায় খায়
(ঘ) লোভে পাপ, পাপে মৃত্যু
উত্তর: (ক) সম্পদই সকল অশান্তির কারণ
৭৫. ‘আমার ঘরে কিছু নাই।’— উক্তিটি কার? (জ্ঞান)
(ক) হাসু
(খ) সুখী লোক
(গ) রহমত
(ঘ) কবিরাজ
উত্তর: (খ) সুখী লোক
৭৬. যিনি আয়ুর্বেদ শাস্ত্র মতে চিকিৎসা করেন তাকে কী বলা যায়? (জ্ঞান)
(ক) ডাক্তার
(খ) কবিরাজ
(গ) ফকির
(ঘ) দরবেশ
উত্তর: (খ) কবিরাজ
৭৭. ‘সুখী মানুষ’ নাটিকায় নাট্যকার ‘নাড়ি পরীক্ষা’ দ্বারা কী বোঝাতে চেয়েছেন? (অনুধাবন)
(ক) নাড়ি বিশ্লেষণ করা
(খ) কবজির ধমনির গতি দেখে রোগ নির্ণয় করা
(গ) নাড়ির অবস্থান নির্ণয় করা
(ঘ) নাড়ির গতি নির্ণয় করা
উত্তর: (খ) কবজির ধমনির গতি দেখে রোগ নির্ণয় করা
৭৮. ‘জবরদস্তি’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? (জ্ঞান)
(ক) জোরাজুরি
(খ) শক্তিশালী
(গ) ক্ষমতাবান
(ঘ) বলবান
উত্তর: (ক) জোরাজুরি
৭৯. ‘ব্যামো’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
(ক) ব্যায়াম
(খ) অদ্ভুত
(গ) বয়স
(ঘ) ব্যারাম
উত্তর: (ঘ) ব্যারাম
৮০. ‘প্রাণখোলা’ শব্দের সমার্থক শব্দ নয়— (জ্ঞান)
(ক) উদার
(খ) অকৃত্রিম
(গ) খোলা মনের
(ঘ) মৌলিক
উত্তর: (ঘ) মৌলিক
৮১. ‘সুখী মানুষ’ নাটিকা কার লেখা? (জ্ঞান)
(ক) মমতাজউদ্দীন আহমদ
(খ) মানিক বন্দ্যোপাধ্যায়
(গ) শামসুজ্জামান খান
(ঘ) বিপ্রদাশ বড়ুয়া
উত্তর: (ক) মমতাজউদ্দীন আহমদ
৮২. নীতিহীন পথে সম্পদ অর্জনের পথ বর্জন করা উচিত কেন? (অনুধাবন)
(ক) এটি অশান্তির মূল কারণ বলে
(খ) পারলৌকিক সুখের জন্য
(গ) তাতে বিখ্যাত হওয়া যায়
(ঘ) লোভ বিত্তবানদের ধ্বংস ডেকে আনে
উত্তর: (ক) এটি অশান্তির মূল কারণ বলে
৮৩. নিজ পরিশ্রমের মাধ্যমে সৎ পথে জীবিকানির্বাহ করলে জীবনে কী আসে? (উচ্চতর দক্ষতা)
(ক) শান্তি
(খ) প্রাচুর্য
(গ) উন্নতি
(ঘ) ধনসম্পদ
উত্তর: (ক) শান্তি
৮৪. মমতাজউদ্দীন আহমদের ‘সুখী মানুষ’ কী ধরনের সাহিত্যকর্ম? (জ্ঞান)
(ক) ছোটগল্প
(খ) উপন্যাস
(গ) নাটিকা
(ঘ) প্রবন্ধ
উত্তর: (গ) নাটিকা
৮৫. ‘সুখী মানুষ’ নাটিকায় মোট কয়টি দৃশ্য আছে? (জ্ঞান)
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর: (ক) ২টি
৮৬. সুখকে বড়ো কঠিন জিনিস বলা হয়েছে কেন? (জ্ঞান)
(ক) লোভ আছে বলে
(খ) অপ্রাপ্তি আছে বলে
(গ) চাওয়া আছে বলে
(ঘ) হিংসা আছে বলে
উত্তর: (খ) অপ্রাপ্তি আছে বলে
৮৭. ‘সুখী মানুষ’ নাটিকাটিতে প্রাধান্য পেয়েছে কোনটি? (অনুধাবন)
(ক) প্রতারকের মুখোশ উন্মোচন করা
(খ) সমাজের ভালো মানুষের কদর
(গ) সুখকে খুঁজে বের করা সম্ভব না
(ঘ) সুখ কখনো ধনসম্পত্তি দিয়ে আসে না
উত্তর: (ঘ) সুখ কখনো ধনসম্পত্তি দিয়ে আসে না
৮৮. ‘সুখী মানুষ’ নাটিকার মূল শিক্ষা কী? (উচ্চতর দক্ষতা)
(ক) লোভ কোরো না, বিপদে পোড়ো না
(খ) অতিবাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে
(গ) অতিদর্পে হত লঙ্কা
(ঘ) পাপ বাপকেও ছাড়ে না
উত্তর: (ঘ) পাপ বাপকেও ছাড়ে না
৮৯. ‘সুখী মানুষ’ নাটিকার লেখকের বক্তব্যে নিচের কোনটি ফুটে উঠেছে? (অনুধাবন)
(ক) অসততা অশান্তির মূল কারণ
(খ) দুশ্চিন্তাই অশান্তির মূল কারণ
(গ) মূল্যহীনতাই অশান্তির মূল কারণ
(ঘ) দরিদ্রতাই অশান্তির মূল কারণ
উত্তর: (ক) অসততা অশান্তির মূল কারণ
৯০. ‘সুখী মানুষ’ নাটিকা অবলম্বনে প্রকৃত ‘সুখী মানুষ’ সেই ব্যক্তি— (অনুধাবন)
(ক) যার ধনসম্পদ নেই
(খ) যার সম্পদের প্রতি মোহ নেই
(গ) যে সবকিছুতেই তুষ্ট
(ঘ) যে সম্পূর্ণ নীরোগ
উত্তর: (ঘ) যে সম্পূর্ণ নীরোগ
৯১. প্রকৃত সুখী মানুষ কে? (অনুধাবন)
(ক) যে বনে বাস করে
(খ) যার জামা নাই
(গ) যার চোখে ঘুম নেই
(ঘ) সর্বদা তুষ্ট হৃদয় যার
উত্তর: (ঘ) সর্বদা তুষ্ট হৃদয় যার
৯২. মানুষ কখন সুখী হয়? (অনুধাবন)
(ক) প্রচুর অর্থের মালিক হলে
(খ) বিলাস সামগ্রীর প্রাচুর্য থাকলে
(গ) প্রয়োজন মেটার সাথে সাথে
(ঘ) নিজের উপার্জিত আয়ে কোনোভাবে জীবিকানির্বাহ করলে
উত্তর: (ঘ) নিজের উপার্জিত আয়ে কোনোভাবে জীবিকানির্বাহ করলে
৯৩. ‘সুখী মানুষ’ নাটিকায় অশান্তির কারণ কী? (অনুধাবন)
(ক) হিংসা
(খ) প্রতারণা
(গ) সম্পদ
(ঘ) মিথ্যা
উত্তর: (গ) সম্পদ
