You are currently viewing যৌবনের গান mcq : ১১০+ নির্বাচিত বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

যৌবনের গান mcq : ১১০+ নির্বাচিত বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

১৯৩২ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন ‘যৌবনের গান’ রচনাটি তারই পরিমার্জিত লিখিত রূপ। এই অভিভাষণে কবি দুরন্ত-দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। কারণ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। দুর্্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্নভিন্ন করে সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ-প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে। আর বিপন্ন মানবতার পাশে সে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে।

পক্ষান্তরে রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নতা ও পশ্চাৎপদতাময় বার্ধক্য বাধা হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে। তাই স্বভাব-বৈশিষ্ট্যের দিক থেকে যে যৌবন দেশ-জাতি-কাল ও ধর্মের বাঁধন মানে না সেই যৌবন-শক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন সমস্ত জীর্ণ পুরোনো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হতে।




১. ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক কি হয়ে তরুণদের মহাদান প্রদান করতে চান

(ক) মধ্যমণি

(খ) দলপতি

(গ) সহযাত্রী

(ঘ) পূজারী

উত্তর: (গ) সহযাত্রী

২. আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার’ উক্তিটিতে কি বুঝানো হয়েছে?  

(ক) যৌবনের উচ্ছলতা

(খ) মানবকল্যানে ব্রতী হওয়া

(গ) তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত

(ঘ) গানের পাখির সাথে কবিতার তুলনা

উত্তর: (ক) যৌবনের উচ্ছলতা

৩. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৮৯৯

(খ) ১৮৯০

(গ) ১৮৮০

(ঘ) ১৮৭৯

উত্তর: (ক) ১৮৯৯

৪. কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৩০০

(খ) ১৩০৪

(গ) ১৩০৫

(ঘ) ১৩০৬

উত্তর: (ঘ) ১৩০৬

৫. কাজী নজরুল ইসলাম বাংলা ১৩০৬ সনের কত তারিখে জন্মগ্রহণ করেন?

(ক) ১১ জ্যৈষ্ঠ

(খ) ১১ আষাঢ়

(গ) ১১ শ্রাবণ

(ঘ) ১১ ভাদ্র

উত্তর: (ক) ১১ জ্যৈষ্ঠ

৬. কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) মেদিনীপুর

(খ) নদীয়া

(গ) বর্ধমান

(ঘ) মুর্শিদাবাদ

উত্তর: (গ) বর্ধমান

৭. কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

(ক) চারুলিয়া

(খ) দরিরামপুর

(গ) চুরুলিয়া

(ঘ) আসানসোল

উত্তর: (গ) চুরুলিয়া

৮. ছেলেবেলায় কাজী নজরুল ইসলাম কোথায় যোগ দেন?

(ক) বাঙালি পল্টনে

(খ) এলাকার মক্তবে

(গ) লেটো গানের দলে

(ঘ) যাত্রাদলে

উত্তর: (গ) লেটো গানের দলে

৯. কাজী নজরুল ইসলাম কোথায় পড়াশোনা করেন?

(ক) বর্ধমান হাই স্কুলে

(খ) চুরুলিয়া হাই স্কুলে

(গ) দরিরামপুর হাই স্কুলে

(ঘ) ময়মনসিংহ হাই স্কুলে

উত্তর: (গ) দরিরামপুর হাই স্কুলে

১০. দরিরামপুর হাই স্কুল কোন জেলায় অবস্থিত?

(ক) ময়মনসিংহ

(খ) কুমিল্লা

(গ) বর্ধমান

(ঘ) সুনামগঞ্জ

উত্তর: (ক) ময়মনসিংহ

১১. কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?

(ক) ১৯১৫

(খ) ১৯১৬

(গ) ১৯১৭

(ঘ) ১৯১৮

উত্তর: (গ) ১৯১৭

১২. কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীর কোন কোরে যোগ দেন?

(ক) বাঙালি পল্টন

(খ) ইস্টবেঙ্গল রেজিমেন্ট

(গ) ইএমই কোর

(ঘ) আর্টিলারি রেজিমেন্ট

উত্তর: (ক) বাঙালি পল্টন

১৩. ১৯১৭ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে বাঙালি পল্টনে যোগ দিয়ে কোথায় যান?

(ক) লাহোর

(খ) ত্রিপাল

(গ) ময়মনসিংহ

(ঘ) করাচি

উত্তর: (ঘ) করাচি

১৪. কাজী নজরুলের সাহিত্য জীবনের সূচনা ঘটে কোথায়?

(ক) করাচিতে

(খ) লাহোরে

(গ) ইসলামাবাদে

(ঘ) পাঞ্জাবে

উত্তর: (ক) করাচিতে

১৫. দুরারোগ্য রোগে কাজী নজরুল কী হারিয়ে ফেলেন?

(ক) চলন শক্তি

(খ) বাক্শক্তি

(গ) দৃষ্টিশক্তি

(ঘ) শ্রবণশক্তি

উত্তর: (খ) বাক্শক্তি

১৬. কত বছর বয়সে কবি নজরুল ইসলাম বাক্শক্তি হারিয়ে ফেলেন?

(ক) ৪১ বছর বয়সে

(খ) ৪২ বছর বয়সে

(গ) ৪৩ বছর বয়সে

(ঘ) ৪৪ বছর বয়সে

উত্তর: (গ) ৪৩ বছর বয়সে

১৭. বাংলাদেশের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকে দেওয়া বড় সম্মান কোনটি?

(ক) বিদ্রোহী কবি খ্যাতি

(খ) নাগরিকত্ব প্রদান

(গ) জাতীয় কবির মর্যাদা

(ঘ) ডি.লিট ডিগ্রি প্রদান

উত্তর: (গ) জাতীয় কবির মর্যাদা

১৮. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ?

(ক) অগ্নি-বীণা

(খ) ব্যথার দান

(গ) শিউলিমালা

(ঘ) রিক্তের বেদন

উত্তর: (ক) অগ্নি-বীণা

১৯. কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম কোনটি?

(ক) রক্তকরবী

(খ) বিষের বাঁশি

(গ) সনেট পঞ্চাশৎ

(ঘ) বিবিধ প্রবন্ধ

উত্তর: (খ) বিষের বাঁশি

২০. কোনটি কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ?

(ক) রাজবন্দীর জবানবন্দী

(খ) ছায়ানট

(গ) প্রলয়-শিখা

(ঘ) ব্যথার দান

উত্তর: (ঘ) ব্যথার দান

২১. ‘চক্রবাক’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

(ক) নাটক

(খ) কাব্য

(গ) উপন্যাস

(ঘ) প্রবন্ধ

উত্তর: (খ) কাব্য


২২. ‘দুর্দিনের যাত্রী’ গ্রন্থটির রচয়িতা কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) ফররুখ আহমদ

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তর: (ঘ) কাজী নজরুল ইসলাম

২৩. কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ?

(ক) অগ্নি-বীণা

(খ) বিষের বাঁশি

(গ) শিউলিমালা

(ঘ) রুদ্র-মঙ্গল

উত্তর: (ঘ) রুদ্র-মঙ্গল

২৪. কাজী নজরুল ইসলাম কত তারিখে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৭৩ সালের ২৯ আগস্ট

(খ) ১৯৭৪ সালের ২৯ আগস্ট

(গ) ১৯৭৫ সালের ২৯ আগস্ট

(ঘ) ১৯৭৬ সালের ২৯ আগস্ট

উত্তর: (ঘ) ১৯৭৬ সালের ২৯ আগস্ট

২৫. কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়?

(ক) নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে

(খ) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে

(গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে

(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে

উত্তর: (খ) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে

২৬. কাজী নজরুল ইসলাম কাদের দলে ছিলেন?

(ক) কর্মীদের

(খ) সেবকদের

(গ) বৃদ্ধদের

(ঘ) ধ্যানীদের

উত্তর: (ঘ) ধ্যানীদের

২৭. কর্মী কারা?

(ক) যারা বার্ধক্যে জর্জরিত

(খ) যারা যৌবনধর্মে উজ্জীবিত

(গ) যারা কর্মে নিয়োজিত

(ঘ) যারা কর্মে অভিজ্ঞ

উত্তর: (খ) যারা যৌবনধর্মে উজ্জীবিত

২৮. ‘তিমিরবিদারি’ শব্দের অর্থ কী?

(ক) চন্দ)

(খ) সূর্য

(গ) সন্ধ্যাতারা

(ঘ) শুকতারা

উত্তর: (খ) সূর্য

২৯. ‘তিমিরকুন্তলা’ শব্দের অর্থ কী?

(ক) আলো

(খ) অন্ধকার

(গ) রাত্রি

(ঘ) দিন

উত্তর: (গ) রাত্রি

৩০. ‘অগ্নিমান্দ্য’ শব্দটির অর্থ কী?

(ক) অগ্নির মতো

(খ) অজীর্ণতা

(গ) অনভিজ্ঞ

(ঘ) শরণাপন্ন

উত্তর: (খ) অজীর্ণতা

৩১. ‘টুপি’ কী?

(ক) একপ্রকার টুপি

(খ) একপ্রকার জুতো

(গ) একপ্রকার পোশাক

(ঘ) একপ্রকার বেল্ট

উত্তর: (গ) একপ্রকার পোশাক

৩২. ‘মার্তণ্ডপ্রায়’ শব্দের অর্থ কী?

(ক) সূর্যের কাছাকাছি

(খ) সূর্যের মতো

(গ) চাঁদের মতো

(ঘ) সৌরজগতের কাছাকাছি

উত্তর: (খ) সূর্যের মতো

৩৩. ‘কালাপাহাড়’ কে?

(ক) বিখ্যাত মুসলিম যোদ্ধা

(খ) বিখ্যাত দার্শনিক

(গ) বিখ্যাত সেনাপতি

(ঘ) বিখ্যাত রাজা

উত্তর: (ক) বিখ্যাত মুসলিম যোদ্ধা

৩৪. ‘কালাপাহাড়’ কার সেনাপতি ছিলেন?

(ক) সুলেমান ও দাউদ কররানির

(খ) জাহাঙ্গীর ও আকবরের

(গ) বাবর ও হুমায়ুনের

(ঘ) শাহজাহান ও আওরঙ্গজেবের

উত্তর: (ক) সুলেমান ও দাউদ কররানির

৩৫. ‘কালাপাহাড়ের’ ডাকনাম কী ছিল?

(ক) সাজু

(খ) রাজু

(গ) মিজু

(ঘ) আরজু

উত্তর: (খ) রাজু

৩৬. ধর্মান্তরিত বিখ্যাত মুসলিম যোদ্ধা কে?

(ক) বখতিয়ার খিলজি

(খ) কালাপাহাড়

(গ) মুস্তাফা কামাল

(ঘ) মুসোলিনি

উত্তর: (খ) কালাপাহাড়

৩৭. কালাপাহাড় কত খ্রিস্টাব্দে পুরী আক্রমণ করেন?

(ক) ১৫৬৮ খ্রিস্টাব্দে

(খ) ১৫৬৭ খ্রিস্টাব্দে

(গ) ১৫৬৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৫৬৯ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৫৬৮ খ্রিস্টাব্দে

৩৮. কাজী নজরুল ইসলাম কালাপাহাড়কে ভয়ংকর ও প্রলয়ংকর ধ্বংসের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন কেন?

(ক) মানুষকে ভালোবাসার জন্য

(খ) সৃষ্টিশীল কর্মকাণ্ডের জন্য

(গ) আক্রমণাত্মক ভূমিকার জন্য

(ঘ) অত্যাচারী ভূমিকার জন্য

উত্তর: (গ) আক্রমণাত্মক ভূমিকার জন্য


৩৯. ‘যৌবনের গান’ প্রবন্ধে ‘কালাপাহাড়’কে প্রাবন্ধিক কোন বিষয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন?

(ক) ধ্বংসের

(খ) শক্তির

(গ) মাদকতার

(ঘ) সৃষ্টির

উত্তর: (ক) ধ্বংসের

৪০. কার পরিচালনা ও নেতৃত্বে তুরস্ক আসন্ন পতনের হাত থেকে রক্ষা পায়?

(ক) লক্ষণ সেন

(খ) মুসোলিনি

(গ) সান-ইয়াৎ-সেন

(ঘ) মুস্তাফা কামাল

উত্তর: (ঘ) মুস্তাফা কামাল

৪১. মুস্তাফা কামাল পাশার রাজত্বকাল কোনটি?

(ক) ১৮৮১-১৯৩৮

(খ) ১৮৮২-১৯৩৫

(গ) ১৮৮০-১৯৩৬

(ঘ) ১৮৮৪-১৯৩৭

উত্তর: (ক) ১৮৮১-১৯৩৮

৪২. মুস্তাফা কামাল পাশা কোন দেশের জনক?

(ক) তুরস্ক

(খ) ইরান

(গ) ইরাক

(ঘ) আরব

উত্তর: (ক) তুরস্ক

৪৩. দেশবাসী কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কাকে ‘আতাতুর্ক’ উপাধিতে ভূষিত করে?

(ক) বখতিয়ার খিলজিকে

(খ) লক্ষ্মণ সেনকে

(গ) কালাপাহাড়কে

(ঘ) কামাল পাশাকে

উত্তর: (ঘ) কামাল পাশাকে

৪৪. মুস্তাফা কামাল পাশা তুরস্ক প্রজাতন্ত্রের কী ছিলেন?

(ক) প্রথম রাষ্ট্রপতি

(খ) দ্বিতীয় রাষ্ট্রপতি

(গ) তৃতীয় রাষ্ট্রপতি

(ঘ) চতুর্থ রাষ্ট্রপতি

উত্তর: (ক) প্রথম রাষ্ট্রপতি

৪৫. মুসোলিনির পুরো নাম কী?

(ক) সিনর বেনিতো মুসোলিনি

(খ) বেনিতো নিসর মুসোলিনি

(গ) সিনর নেবিতো মুসোলিনি

(ঘ) বেনিতো সিনর মুসোলিনি

উত্তর: (ক) সিনর বেনিতো মুসোলিনি

৪৬. মুসোলিনি কত সাল পর্যন্ত ইতালির একনায়ক ছিলেন?

(ক) ১৮৮১-১৯৪১

(খ) ১৮৮২-১৯৪২

(গ) ১৮৮৩-১৯৪৫

(ঘ) ১৮৮৪-১৯৪৬

উত্তর: (গ) ১৮৮৩-১৯৪৫

৪৭. বেনিতো মুসোলিনি কোন দেশের অধিবাসী ছিলেন?

(ক) রাশিয়ার

(খ) ইতালির

(গ) জাপানের

(ঘ) ইংল্যান্ডের

উত্তর: (খ) ইতালির

১৪৮. মুসোলিনি কত সালে ‘আবিসিনিয়া’ আক্রমণ করেন?

(ক) ১৯৩৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দে

উত্তর: (গ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

৪৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসোলিনির নেতৃত্বে ইতালি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন?

(ক) ব্রিটেন ও ফ্রান্স

(খ) ফ্রান্স ও জাপান

(গ) ইউএসএ ও রাশিয়া

(ঘ) রাশিয়া ও চীন

উত্তর: (ক) ব্রিটেন ও ফ্রান্স

৫০. ‘ফ্যাসিবাদী’ দলের নেতা কে ছিলেন?

(ক) লেনিন

(খ) চে গুয়েভারা

(গ) মুসোলিনি

(ঘ) ফাদেল কাস্ত্রো

উত্তর: (গ) মুসোলিনি

৫১. মুসোলিনির মৃত্যু হয় কীভাবে?

(ক) আত্মহত্যা করে

(খ) আততায়ীর হাতে

(গ) রোগ ভোগের পর

(ঘ) কারানির্ভর হয়ে

উত্তর: (খ) আততায়ীর হাতে

৫২. চীনের জননন্দিত বিপ্লবী রাজনীতিবিদদের নাম কী?

(ক) সান-ইয়াৎ-সেন

(খ) মাও সে তুং

(গ) হো চি মিন

(ঘ) লি পেং

উত্তর: (ক) সান-ইয়াৎ-সেন

৫৩. নব্য চীনের জন্মদাতা কে?

(ক) যে লিন তাই

(খ) হ্যাপি মউ

(গ) গ্ল্যাড জো

(ঘ) সান-ইয়াৎ-সেন

উত্তর: (ঘ) সান-ইয়াৎ-সেন

৫৪. মাঞ্চু সম্রাটদের শাসন-শোষণের বিরুদ্ধে চীনে কখন বিপ্লবী আন্দোলন সংঘটিত হয়?

(ক) আঠারো শতকের গোড়ায়

(খ) উনিশ শতকের গোড়ায়

(গ) বিশ শতকের গোড়ায়

(ঘ) একুশ শতকের গোড়ায়

উত্তর: (গ) বিশ শতকের গোড়ায়

৫৫. সান-ইয়াৎ-সেন কোন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন?

(ক) তাইওয়ান

(খ) নানকিং

(গ) পিকিং

(ঘ) বেইজিং

উত্তর: (খ) নানকিং

৫৬. সান-ইয়াৎ-সেনকে নির্বাসনে যেতে হয় কেন?

(ক) প্রথম বিপ্লব ব্যর্থ হওয়ায়

(খ) দ্বিতীয় বিপ্লব ব্যর্থ হওয়ায়

(গ) তৃতীয় বিপ্লব ব্যর্থ হওয়ায়

(ঘ) চতুর্থ বিপ্লব ব্যর্থ হওয়ায়

উত্তর: (খ) দ্বিতীয় বিপ্লব ব্যর্থ হওয়ায়

৫৭. কার প্রকৃত নাম ‘ভ্লাদিমির ইলিচ উলিয়ানফ’?

(ক) মুসোলিনির

(খ) সান-ইয়াৎ-সেনের

(গ) লেনিনের

(ঘ) হিটলারের

উত্তর: (গ) লেনিনের

৫৮. লেনিনের নেতৃত্বে জারের রাজতন্ত্রের পতন ঘটে কত সালে?

(ক) ১৯১৫

(খ) ১৯১৬

(গ) ১৯১৭

(ঘ) ১৯১৮

উত্তর: (গ) ১৯১৭

৫৯. লেনিন ১৯১৭ সাল থেকে কত সময় সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান ছিলেন?

(ক) দুই যুগ

(খ) তিন দশক

(গ) আমৃত্যু

(ঘ) অর্ধশতক

উত্তর: (গ) আমৃত্যু

৬০. কার নেতৃত্বে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব হয়?

(ক) লেনিন

(খ) কামাল পাশা

(গ) মুসোলিনি

(ঘ) সান-ইয়াৎ-সেন

উত্তর: (ক) লেনিন

৬১. ‘রুশ বিপ্লব’ ঘটে কত সালে?

(ক) ১৯১৭ সালে

(খ) ১৯১৮ সালে

(গ) ১৯১৯ সালে

(ঘ) ১৯২০ সালে

উত্তর: (ক) ১৯১৭ সালে

৬২. পৃথিবীর প্রথম ‘সমাজতান্ত্রিক’ রাষ্ট্র কোনটি?

(ক) রাশিয়া

(খ) ইতালি

(গ) ইংল্যান্ড

(ঘ) আমেরিকা

উত্তর: (ক) রাশিয়া

৬৩. রুশ বিপ্লবে জড়িত থাকাকালে লেনিন কোন নাম ব্যবহার করেন?

(ক) ডাকনাম

(খ) ছদ্মনাম

(গ) মায়ের দেওয়া নাম

(ঘ) বাবার দেওয়া নাম

উত্তর: (খ) ছদ্মনাম

৬৪. ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক নিজেকে ধ্যানীদের দলে গণ্য করেছেন কেন?

(ক) ধ্যানীরা মহৎ হন বলে

(খ) ধ্যানীরা ধর্মশীল বলে

(গ) ধ্যানীরা মানবকল্যাণে অটল বলে

(ঘ) ধ্যানীরা ধ্যানমগ্ন থাকেন বলে

উত্তর: (গ) ধ্যানীরা মানবকল্যাণে অটল বলে

৬৫. ‘তাঁহারা মহর্ষী যদি নাই হন, অন্তত ক্ষুদ্র নন’— কাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে?

(ক) তরুণদের সম্পর্কে

(খ) বৃদ্ধদের সম্পর্কে

(গ) কর্মীদের সম্পর্কে

(ঘ) ধ্যানীদের সম্পর্কে

উত্তর: (ঘ) ধ্যানীদের সম্পর্কে

৬৬. ‘ইহারা থাকেন শক্তির পিছনে রুধির ধারার মতো গোপন’— এরা কারা?

(ক) কর্মীরা

(খ) ধ্যানীরা

(গ) তরুণেরা

(ঘ) বৃদ্ধরা

উত্তর: (খ) ধ্যানীরা

৬৭. ‘ফুলের মাঝে মাটির মমতা-রসের মতো অলক্ষ্যে’— পঙ্ক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) নেপথ্যে থেকে ধ্যানীদের শক্তিদান

(খ) প্রত্যক্ষে ধ্যানীদের শক্তিদান

(গ) নেপথ্যে থেকে বৃদ্ধদের শক্তিদান

(ঘ) প্রত্যক্ষে বৃদ্ধদের শক্তিদান

উত্তর: (ক) নেপথ্যে থেকে ধ্যানীদের শক্তিদান

৬৮. ‘আমি কবি— বনের পাখির মতো স্বভাব আমার গান করার’— এখানে ‘কবি’ কে?

(ক) বনের পাখি

(খ) প্রাবন্ধিক নিজে

(গ) বায়স-ফিব্রে

(ঘ) গানের পাখি

উত্তর: (খ) প্রাবন্ধিক নিজে

৬৯. ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক নিজের স্বভাবকে কীসের সাথে তুলনা করেছেন?

(ক) ঝরনাধারার

(খ) বনের পাখির

(গ) মরু-কবির

(ঘ) বেদুইনদের

উত্তর: (খ) বনের পাখির

৭০. গানের পাখিকে তাড়া করে কে?

(ক) টিয়া

(খ) বায়স

(গ) চিল

(ঘ) ময়না

উত্তর: (খ) বায়স

৭১. বায়স-ফিব্রের স্বভাব কোনটি?

(ক) অন্যদের সাহায্য করা

(খ) অন্যদের তাড়া করা

(গ) অন্যদের গান শোনানো

(ঘ) অন্যদের বিরক্ত করা

উত্তর: (খ) অন্যদের তাড়া করা

৭২. ‘তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান’— ‘যৌবনের গান’ প্রবন্ধের এ বাক্যে ‘তাহার’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) বৃদ্ধকে

(খ) পাখিকে

(গ) কিশোরকে

(ঘ) তরুণকে

উত্তর: (খ) পাখিকে

৭৩. ‘বনের পাখির মনের আনন্দে করা গানে যদি কারো অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটে যায়, তা একান্ত দৈব’— এর মাধ্যমে কী প্রকাশ পেয়েছে?

(ক) পাখির গানের মধুরতা

(খ) যৌবনের উচ্ছলতা

(গ) গান গেয়ে ঘুম ভাঙানোর চেষ্টা

(ঘ) পাখির মতো তরুণদের গান গাওয়া

উত্তর: (খ) যৌবনের উচ্ছলতা

৭৪. ‘আমি বক্তাও নহি, আমি কর্মবক্তার দলে’— এ উক্তির তাৎপর্য কোনটি?

(ক) কাজে নয়, কথায় বিশ্বাসী

(খ) কথায় নয়, কাজে বিশ্বাসী

(গ) কম কথার গুরুত্ব বেশি

(ঘ) প্রাবন্ধিক কম কথায় বিশ্বাসী

উত্তর: (খ) কথায় নয়, কাজে বিশ্বাসী

৭৫. ‘আমি কর্মবক্তার দলে’ উক্তিটি কে করেছেন?

(ক) জসীমউদ্দীন

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) আবুজাফর শামসুদ্দীন

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: (খ) কাজী নজরুল ইসলাম

৭৬. ‘আমি কর্বক্তার দলে’— এখানে ‘কর্বক্তা’ বলা যায় কাদের?

(ক) তরুণদের

(খ) অলসদের

(গ) ধ্যানীদের

(ঘ) জ্ঞানীদের

উত্তর: (গ) ধ্যানীদের

৭৭. ‘যৌবনের গান’ প্রবন্ধে কোন কোন নদীর নাম আছে?

(ক) পদ্মা ও ভাগীরথী

(খ) মেঘনা ও সুরমা

(গ) কর্ণফুলী ও যমুনা

(ঘ) বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা

উত্তর: (ক) পদ্মা ও ভাগীরথী

৭৮. ‘আমার প্রথম জাগরণ প্রভাতে’ কথাটি দ্বারা কোনটি বোঝানো হয়েছে?

(ক) সচেতনতার সূচনা লগ্নকে

(খ) নিদ্রাভঙ্গের সূচনা লগ্নকে

(গ) লেখালেখির সূচনা লগ্নকে

(ঘ) বিদ্রোহের সূচনা লগ্নকে

উত্তর: (ক) সচেতনতার সূচনা লগ্নকে

৭৯. বার্ধক্যের বৈশিষ্ট্য কী?

(ক) নতুনের পথে উৎসর্গ দান

(খ) পশ্চাৎপদতায় আবদ্ধ

(গ) প্রগতির পথে অগ্রসরমাণ

(ঘ) বয়সের ভারে ন্যুব্জপ্রায়

উত্তর: (খ) পশ্চাৎপদতায় আবদ্ধ

৮০. বৃদ্ধরা মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়ে ধরে কেন?

(ক) উদ্যমী বলে

(খ) সাহসী বলে

(গ) প্রাণচাঞ্চল্য নেই বলে

(ঘ) অলস বলে

উত্তর: (গ) প্রাণচাঞ্চল্য নেই বলে

৮১. ভিখারীর মতো হাত তুলে ভিক্ষা করা কী?

(ক) যৌবনের কাজ

(খ) আলস্যের কাজ

(গ) বার্ধক্যের কাজ

(ঘ) সাহসের কাজ

উত্তর: (গ) বার্ধক্যের কাজ

৮২. বয়সের ফ্রেমে সবসময় বাঁধা যায় না কাকে?

(ক) তারুণ্যকে

(খ) বার্ধক্যকে

(গ) কৈশোরকে

(ঘ) শৈশবকে

উত্তর: (খ) বার্ধক্যকে

৮৩. প্রাবন্ধিক কোন দিক থেকে তারুণ্য ও বার্ধক্যের পার্থক্য দেখিয়েছেন?

(ক) বয়সের দিক থেকে

(খ) শারীরিক শক্তির দিক থেকে

(গ) উদ্যম ও প্রাণশক্তির দিক থেকে

(ঘ) নৈতিকতার দিক থেকে

উত্তর: (গ) উদ্যম ও প্রাণশক্তির দিক থেকে

৮৪. বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না কেন?

(ক) বার্ধক্য বয়সের মধ্যে লুকিয়ে থাকে না বলে

(খ) বার্ধক্য সকলের জীবনে আসে বলে

(গ) তারুণ্যের মধ্যেও বার্ধক্য লুকিয়ে থাকে বলে

(ঘ) বার্ধক্য জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে

উত্তর: (ক) বার্ধক্য বয়সের মধ্যে লুকিয়ে থাকে না বলে

৮৫. তারুণ্য ও বার্ধক্য পরিমাপের মূলকাঠি কী?

(ক) মনের সজীবতা

(খ) মনের তিক্ততা

(গ) মনের প্রগাঢ়তা

(ঘ) বয়সের আধিক্য

উত্তর: (ক) মনের সজীবতা

৮৬. ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রাবন্ধিক পৃথিবী গড়ার জন্য আহ্বান জানিয়েছেন কাদেরকে?

(ক) তরুণ ও যুবসমাজকে

(খ) মুসলিম সমাজকে

(গ) মানবসমাজকে

(ঘ) শিক্ষিত সমাজকে

উত্তর: (ক) তরুণ ও যুবসমাজকে

৮৭. গৌরীশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষদেশ অধিকারের অর্থ কোনটি?

(ক) সার্থকতাভার পবিত্রতা

(খ) প্রতিযোগিতায় জয়লাভ

(গ) অজানাকে জানা

(ঘ) অসাধ্য সাধন করা

উত্তর: (গ) অজানাকে জানা

৮৮. ‘যৌবনের গান’ প্রবন্ধে কোন গৌরীশৃঙ্গের কথা উল্লেখ করা হয়েছে?

(ক) এভারেস্ট

(খ) কাঞ্চনজঙ্ঘা

(গ) কৈলাস

(ঘ) আন্দিজ

উত্তর: (খ) কাঞ্চনজঙ্ঘা

৮৯. ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রাবন্ধিক কী দেখিয়েছেন?

(ক) কর্মী ও অলসদের পার্থক্য

(খ) ধ্যানী ও চঞ্চলদের পার্থক্য

(গ) তারুণ্য ও বার্ধক্যের পার্থক্য

(ঘ) সাধনা ও উদ্যমের পার্থক্য

উত্তর: (গ) তারুণ্য ও বার্ধক্যের পার্থক্য

৯০. ‘যৌবনের গান’ প্রবন্ধের বিষয়বস্তুর সঙ্গে প্রাবন্ধিকের কীসের মিল রয়েছে?

(ক) বিদ্রোহী কবিসত্তার

(খ) সাম্যবাদী চেতনার

(গ) মানবপ্রেমী সত্তার

(ঘ) সুর ও সংগীতের

উত্তর: (ক) বিদ্রোহী কবিসত্তার

৯১. দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করা যৌবনের কেমন রূপ?

(ক) কদর্যরূপ

(খ) মাতৃরূপ

(গ) সাহসের রূপ

(ঘ) রুদ্ররূপ

উত্তর: (খ) মাতৃরূপ

৯২. নিচের কোনটি যৌবনের মাতৃরূপ?

(ক) দুর্নীতি প্রতিরোধে মানুষকে সচেতন করা

(খ) সমুদ্রের তলদেশ হতে মুক্তা আহরণ করা

(গ) নিজের আত্মীয়স্বজনকে সাহায্য করা

(ঘ) অগ্নিকাণ্ডে দগ্ধ মানুষকে হাসপাতালে নেওয়া

উত্তর: (ঘ) অগ্নিকাণ্ডে দগ্ধ মানুষকে হাসপাতালে নেওয়া

৯৩. ‘যৌবনের মাতৃরূপ’ বলতে বোঝানো হয়েছে—

(ক) যৌবনের কোমল সেবাপরায়ণ দিককে

(খ) যৌবনের কল্যাণকামী শক্তিকে

(গ) যৌবনের অপরিসীম সাহসিকতাকে

(ঘ) যৌবনের দুর্জয় প্রাণশক্তিকে

উত্তর: (ক) যৌবনের কোমল সেবাপরায়ণ দিককে

৯৪. যৌবনের ধর্ম কী?

(ক) রক্ষণশীলতা ধারণ করা

(খ) কুসংস্কারাচ্ছন্নতা লালন করা

(গ) ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা

(ঘ) বার্ধক্যকে তাড়া করা

উত্তর: (গ) ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা

৯৫. ‘আমি যে গান গাই, তাহা যৌবনের গান’— উদ্ধৃতিটির সাথে বিষয়বস্তুর মিল আছে কোন পঙ্ক্তির?

(ক) আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল

(খ) মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য

(গ) আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদচিহ্ন

(ঘ) দাঁড়ি মুখে সারি গান- লা শরীক আল্লাহ

উত্তর: (খ) মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য


৯৬. ‘ধর্ম আমাদের ইসলাম। কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন।’ লেখক এ উক্তির মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন?

(ক) ইসলাম ধর্ম তরুণসমাজের প্রাণের ধর্ম

(খ) তরুণদের কাছে প্রাণের ধর্মই সবকিছুর ঊর্ধ্বে বিবেচ্য

(গ) তারুণ্য সকল দেশের, সকল ধর্মের, সকল কালের

(ঘ) তরুণরা যাযাবর, তারা ধর্ম মানে না

উত্তর: (খ) তরুণদের কাছে প্রাণের ধর্মই সবকিছুর ঊর্ধ্বে বিবেচ্য

৯৭. কবি কোথায় যৌবনের মাতৃরূপ দেখেছেন?

(ক) অত্যাচারে

(খ) সাহায্যে

(গ) শব বহনে

(ঘ) অবহেলায়

উত্তর: (গ) শব বহনে

৯৮. ‘তাঁহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই।’— এখানে ‘তাঁহাদের’ বলতে বোঝানো হয়েছে—

(ক) তরুণদের

(খ) কিশোরদের

(গ) বৃদ্ধদের

(ঘ) শিশুদের

উত্তর: (ক) তরুণদের

৯৯. জীর্ণ অট্টালিকার মধ্যে সম্ভাবনা রয়েছে—

(ক) নতুন ভবন নির্মাণের

(খ) পুরাতনকে উপড়ে ফেলার

(গ) ঐতিহ্যকে প্রমাণ করার

(ঘ) মানবতার মৃত্যুর

উত্তর: (ঘ) মানবতার মৃত্যুর

১০০. প্রাবন্ধিক যুবকের মধ্যে যেমন বার্ধক্য দেখেছেন, তেমনই বৃদ্ধের মধ্যে কোনটি দেখেছেন?

(ক) যৌবনের রূপ

(খ) সূর্যের আলো

(গ) ধ্যানীর আভাস

(ঘ) যুদ্ধের দামামা

উত্তর: (ক) যৌবনের রূপ

১০১. ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রাবন্ধিক পুরাতনকে ভেঙে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন। এখানে পুরাতনের প্রতীকী অর্থ কী?

(ক) মিথ্যা, জীর্ণ, কুসংস্কার

(খ) ঐতিহ্যবাহী পুরাতন ভবনসমূহ

(গ) পুরাতন আইনকানুনসমূহ

(ঘ) অন্যায় ও অনাচারসমূহ

উত্তর: (ক) মিথ্যা, জীর্ণ, কুসংস্কার

১০২. অভিনব জয়যাত্রার অগ্রপথিকের বোঝা কোনটি?

(ক) বার্ধক্য

(খ) মৃত্যু

(গ) সংস্কার

(ঘ) পাষাণ স্তূপ

উত্তর: (ক) বার্ধক্য

১০৩. ‘যৌবনের গান’ প্রবন্ধে ‘যৌবন’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?

(ক) যুবকের দৈহিক শক্তিকে

(খ) কিশোরের প্রাণশক্তিকে

(গ) তারুণ্যের প্রাণশক্তিকে

(ঘ) বৃদ্ধের দৈহিক শক্তিকে

উত্তর: (গ) তারুণ্যের প্রাণশক্তিকে

১০৪. লেখক যৌবন শক্তিকে আহ্বান করেছেন কেন?

(ক) পুরোনো অট্টালিকাকে ভাঙতে

(খ) দেশ পরিচালনা করতে

(গ) বার্ধক্যকে পঙ্গু করে ফেলতে

(ঘ) জীর্ণ-পুরোনোকে ধ্বংস করতে

উত্তর: (ঘ) জীর্ণ-পুরোনোকে ধ্বংস করতে

১০৫. কাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই?

(ক) শিশুদের

(খ) বৃদ্ধদের

(গ) তরুণদের

(ঘ) বেদুইনদের

উত্তর: (গ) তরুণদের

১০৬. ‘যৌবনের গান’ প্রবন্ধে একটি হলো যৌবনের মাতৃরূপ— অন্যটিকে কী বলা যায়?

(ক) সৌম্যরূপ

(খ) রুদ্ররূপ

(গ) শান্তরূপ

(ঘ) কৃষ্ণরূপ

উত্তর: (খ) রুদ্ররূপ

১০৭. তরুণরা বিকশিত হয়—

(ক) তারুণ্যের জয়ধ্বজা উড়িয়ে

(খ) আন্দোলন করে

(গ) এক ধ্যানের মৃণাল ধরে

(ঘ) বহুমুখী স্বপ্ন নিয়ে

উত্তর: (গ) এক ধ্যানের মৃণাল ধরে

১০৮. যৌবনের প্রশান্তি গাইতে গিয়ে লেখক তারুণ্যকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

(ক) উদীয়মান চাঁদের সঙ্গে

(খ) উদীয়মান সূর্যের সঙ্গে

(গ) রক্তিম জবা ফুলের সঙ্গে

(ঘ) আকাশের তারার সঙ্গে

উত্তর: (খ) উদীয়মান সূর্যের সঙ্গে

১০৯. যৌবনের মূলমন্ত্র কী হওয়া উচিত?

(ক) দেশের মঙ্গল চিন্তা

(খ) মানুষের মঙ্গল চিন্তা

(গ) স্বজাতির মঙ্গল চিন্তা

(ঘ) তরুণদের মঙ্গল চিন্তা

উত্তর: (খ) মানুষের মঙ্গল চিন্তা

১১০. বখতিয়ার খিলজি কে ছিলেন?

(ক) একজন আফগান সেনানায়ক

(খ) সেন আমলের বাদশা

(গ) সুলতানি আমলের নবাব

(ঘ) একজন দরবেশ সুফি সাধক

উত্তর: (ক) একজন আফগান সেনানায়ক

১১১. কতজন সৈন্য নিয়ে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন?

(ক) ১৬ জন

(খ) ১৭ জন

(গ) ১৮ জন

(ঘ) ১৯ জন

উত্তর: (খ) ১৭ জন

১১২. অতর্কিত আক্রমণে বখতিয়ার খিলজি কোন অঞ্চল দখল করেন?

(ক) বীরভূম

(খ) নদীয়া

(গ) পাটনা

(ঘ) মুর্শিদাবাদ

উত্তর: (খ) নদীয়া

১১৩. বাংলাদেশে প্রথম মুসলমান রাজত্ব বিস্তার করেন কে?

(ক) বখতিয়ার খিলজি

(খ) মুর্শিদকুলি খাঁ

(গ) নবাব সিরাজউদ্দৌলা

(ঘ) বাদশা আলমগীর

উত্তর: (ক) বখতিয়ার খিলজি

১১৪. বক্তৃতায় পটুতার জন্য বখতিয়ার খিলজির উপমা মূলত ব্যবহৃত হয়েছে—

(ক) কৌতুকভরে বক্তৃতাদান করার জন্য

(খ) বখতিয়ারের অভিযান বোঝাতে

(গ) গতিশীলতা বোঝানোর জন্য

(ঘ) আক্রমণের ভয়াবহতা দেখানোর উদ্দেশ্যে

উত্তর: (গ) গতিশীলতা বোঝানোর জন্য

১১৫. বাংলার সেন বংশের শেষ রাজা কে ছিলেন?

(ক) হেমন্ত সেন

(খ) বিজয় সেন

(গ) বল্লাল সেন

(ঘ) লক্ষ্মণ সেন

উত্তর: (ঘ) লক্ষ্মণ সেন

১১৬. বাংলাদেশে প্রথম মুসলমান রাজত্বের সূচনা হয় কখন?

(ক) সেন বংশের পতনের পর

(খ) পাল বংশের পতনের পর

(গ) মৌর্য বংশের পতনের পর

(ঘ) গুপ্ত বংশের পতনের পর

উত্তর: (ক) সেন বংশের পতনের পর

১১৭. ‘জবাকুসুমসঙ্কাশ’ শব্দটির অর্থ কী?

(ক) লাল সূর্যের মতো

(খ) জবা ফুলের মতো

(গ) রক্তের মতো লাল

(ঘ) পূর্ণিমার চাঁদের মতো

উত্তর: (খ) জবা ফুলের মতো

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts