মরু-ভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
মহাপুরুষ হজরত মুহাম্মদ (স.) মানবপ্রেম, জীবপ্রেমে মহীয়ান ছিলেন। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মতো দৃষ্টান্তে তাঁর জীবন সমুজ্জ্বল। হজরত মুহাম্মদ (স.)-এর জীবনের যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত।
১. হযরত মুহাম্মদ (স.) কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন?
(ক) গভীর আত্মবিশ্বাসে
(খ) নারীর মর্যাদা রক্ষায়
(গ) সত্য ও সংগ্রামের চেতনায়
(ঘ) সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায়
উত্তর: (গ) সত্য ও সংগ্রামের চেতনায়
২. ‘এদের জ্ঞান দাও প্রভু-এদের ক্ষমা করো।’- উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ (স.)-এর চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে?
(ক) ক্ষমা ও মহানুভবতা
(খ) দয়া ও করুণা
(গ) প্রেম ও ভালোবাসা
(ঘ) বাৎসল্য ও ন্যায়বিচার
উত্তর: (ক) ক্ষমা ও মহানুভবতা
৩. ‘কারুর জন্ম বা মৃত্যুতে চন্দ্র-সূর্য গ্রহণ লাগতে পারে না।’- উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ (স.)-এর কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) সাম্যবাদিতার
(খ) মানবপ্রেমের
(গ) সংস্কারমুক্তির
(ঘ) দৃঢ়বিশ্বাসের
উত্তর: (গ) সংস্কারমুক্তির
৪. কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ?
(ক) সহিষ্ণুতার
(খ) ধৈর্য্যের
(গ) পেশিশক্তির
(ঘ) স্মৃতিশক্তির
উত্তর: (ঘ) স্মৃতিশক্তির
৫. কাকে মরু-ভাস্কর বলা হয়?
(ক) হযরত মুহাম্মদ (স.)-কে
(খ) হযরত আবু বকর (রা.)-কে
(গ) হযরত ইব্রাহিম (আ.)-কে
(ঘ) হযরত বিলাল (রা.)-কে
উত্তর: (ক) হযরত মুহাম্মদ (স.)-কে
৬. পিয়াল প্রখর স্মৃতিশক্তি অধিকারী। তাকে পাঠ্যবইয়ে বর্ণিত কোন জাতির মানুষের সাথে তুলনা করা যায়?
(ক) ইরান
(খ) আরব
(গ) আফগান
(ঘ) মঙ্গোলীয়
উত্তর: (খ) আরব
৭. সাধারণত আরবরা কোনো তথ্য সংরক্ষণের ক্ষেত্রে কী করত?
(ক) মুখস্থ করে ফেলত
(খ) খোদাই করে রাখত
(গ) লিখে রাখত
(ঘ) অনুলিপি তৈরি করত
উত্তর: (ক) মুখস্থ করে ফেলত
৮. কারা হাজার হাজার হাদিস মুখস্থ রাখতেন?
(ক) আউলিয়ার
(খ) সাহাবিরা
(গ) কোরেয়শরা
(ঘ) ফেরেশতারা
উত্তর: (খ) সাহাবিরা
৯. নিজেকে মহানবি (স.) কী মনে করতেন?
(ক) মহাপুরুষ
(খ) সাধারণ মানুষ
(গ) পয়গম্বর
(ঘ) সর্বশ্রেষ্ঠ নবি
উত্তর: (খ) সাধারণ মানুষ
১০. লেখক কাকে মানবতার গৌরব বলেছেন?
(ক) হযরত আবু বকর (রা.)
(খ) হযরত ইব্রাহিম (আ.)
(গ) হযরত মুহাম্মদ (স.)
(ঘ) হযরত মুসা (আ.)
উত্তর: (গ) হযরত মুহাম্মদ (স.)
১১. মহানবি (স.)-এর জীবনধারা কেমন ছিল?
(ক) মধ্যবিত্ত ধাঁচের
(খ) আভিজাত্যপূর্ণ
(গ) পরনির্ভরশীল
(ঘ) অতি সাধারণ
উত্তর: (ঘ) অতি সাধারণ
১২. হযরত মুহাম্মদ মোস্তফা (স.) জীবিত ছিলেন কত বছর?
(ক) ৪৩ বছর
(খ) ৪৫ বছর
(গ) ৬৩ বছর
(ঘ) ৮৩ বছর
উত্তর: (গ) ৬৩ বছর
১৩. এতিম হয়েও সমগ্র আরবভূমির অবিসংবাদিত নেতা হয়েছিলেন কে?
(ক) হযরত ইব্রাহিম (আ.)
(খ) হযরত আবু বকর (রা.)
(গ) হযরত মুহাম্মদ মোস্তফা (স.)
(ঘ) হযরত মুসা (আ.)
উত্তর: (গ) হযরত মুহাম্মদ মোস্তফা (স.)
১৪. হযরত মুহাম্মদ (স.) ছিলেন মদিনার—
(ক) রাষ্ট্রপতি
(খ) অধিনায়ক
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) বিচারপতি
উত্তর: (খ) অধিনায়ক
১৫. সমগ্র আরব ভূমির অবিসংবাদিত নেতা হওয়া সত্ত্বেও কাকে অনাহারে থাকতে হতো?
(ক) হযরত আবু বকর (রা.)
(খ) হযরত মুসা (আ.)
(গ) হযরত মুহাম্মদ মোস্তফা (স.)
(ঘ) হযরত ইব্রাহিম (আ.)
উত্তর: (গ) হযরত মুহাম্মদ মোস্তফা (স.)
১৬. মদিনার অধিনায়ক থাকা অবস্থায় মহানবি (স.)-এর বিছানা কীসের তৈরি ছিল?
(ক) পাখির পালকে
(খ) ভেড়ার লোমে
(গ) খেজুর পাতায়
(ঘ) নারকেল পাতায়
উত্তর: (গ) খেজুর পাতায়
১৭. মদিনার অধিনায়ক থাকা অবস্থায় কোনটি মহানবি (স.)-এর ঘরের আসবাব ছিল?
(ক) কাঠের চেয়ার
(খ) পানির পাত্র
(গ) কাচের আয়না
(ঘ) পাথরের ফুলদানি
উত্তর: (খ) পানির পাত্র
১৮. হযরত মুহাম্মদ (স.)-এর চরিত্রে কিসের সংমিশ্রণ ছিল?
(ক) ভালো আর সম্ভাবের
(খ) কোমল আর কঠোরের
(গ) দয়া ও ক্ষমার
(ঘ) পবিত্রতা আর কলুষতার
উত্তর: (খ) কোমল আর কঠোরের
১৯. কার আচরণ কুসুমের মতো কোমল ছিল বলে আলোচনা প্রবন্ধে উল্লেখ করা হয়েছে?
(ক) জনৈক ব্যক্তির
(খ) হযরত মুহাম্মদ (স.)-এর
(গ) হযরত উসমান (রা.)-এর
(ঘ) হযরত আলী (রা.)-এর
উত্তর: (খ) হযরত মুহাম্মদ (স.)-এর
২০. কাদের জন্য হযরত মুহাম্মদ (স.)-এর প্রীতির অন্ত ছিল না?
(ক) বন্ধুবান্ধবদের জন্য
(খ) সাধারণ মানুষের জন্য
(গ) গরিব মানুষের জন্য
(ঘ) অসহায় মানুষের জন্য
উত্তর: (ঘ) অসহায় মানুষের জন্য
২১. ছোটদের সাথে মহানবি (স.) কীভাবে মিশতেন?
(ক) বড়দের গম্ভীর্য নিয়ে
(খ) শিক্ষকের দীনতা নিয়ে
(গ) নবজাতকের বিহ্বলতা নিয়ে
(ঘ) শিশুর সরলতা নিয়ে
উত্তর: (ঘ) শিশুর সরলতা নিয়ে
২২. মহানবি (স.)-এর ধাই-মায়ের নাম কী?
(ক) রহিমা
(খ) হালিমা
(গ) ফাতিমা
(ঘ) মরিয়ম
উত্তর: (খ) হালিমা
২৩. বহুদিন পরে ধাই-মা হালিমাকে দেখে মহানবি (স.)-এর যে আকুলতা লক্ষ করা যায় এতে তাঁর চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়?
(ক) করুণা
(খ) মাতৃভক্তি
(গ) সততা
(ঘ) মহানুভবতা
উত্তর: (খ) মাতৃভক্তি
২৪. মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ (স.) কোথায় বক্তৃতা করেছিলেন?
(ক) সাফা পর্বতের পাদদেশে
(খ) কাবা শরিফে
(গ) আরাফাত ময়দানে
(ঘ) হেরা গুহার মুখে
উত্তর: (ক) সাফা পর্বতের পাদদেশে
২৫. একজন লোক কার সামনে এসে কাঁপতে লাগল?
(ক) হযরত মুসা (আ.)
(খ) হযরত আবু বকর (রা.)
(গ) হযরত মুহাম্মদ মোস্তফা (স.)
(ঘ) হযরত ইব্রাহিম (আ.)
উত্তর: (গ) হযরত মুহাম্মদ মোস্তফা (স.)
২৬. ‘আমি রাজা নই, কারও মনিবও নই’- উক্তিটি কার?
(ক) মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর
(খ) মহানবি (স.)-এর মায়ের
(গ) হযরত বিলালের
(ঘ) হযরত আবু বকর (রা.)-এর
উত্তর: (ক) মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর
২৭. ‘এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যাঁর আহার্য’- উক্তিটি দ্বারা হযরত মুহাম্মদ (স.)-এর চরিত্রের কী প্রকাশ পেয়েছে?
(ক) অনাড়ম্বর জীবনযাপন
(খ) উদারতা
(গ) মায়ের প্রতি ভালোবাসা
(ঘ) খাদ্য সম্পর্কে উদাসীনতা
উত্তর: (ক) অনাড়ম্বর জীবনযাপন
২৮. রফিক শফিকের ক্ষতি করলেও শফিক তার অনিষ্ট চায় না। শফিকের সাথে ‘মরু-ভাস্কর’ রচনার কার মিল রয়েছে?
(ক) হযরত আবু বকর (রা.)
(খ) হযরত বেলাল
(গ) মা-হালিমা
(ঘ) হযরত মুহাম্মদ (স.)
উত্তর: (ঘ) হযরত মুহাম্মদ (স.)
২৯. আনাস নামক ভৃত্য মহানবি (স.)-এর বাড়িতে কত বছর চাকরি করার পরও কড়া কথা শোনেননি?
(ক) দুই বছর
(খ) পাঁচ বছর
(গ) দশ বছর
(ঘ) বিশ বছর
উত্তর: (গ) দশ বছর
৩০. হযরত মুহাম্মদ (স.) কোথায় অত্যাচারে জর্জরিত হয়েছিলেন?
(ক) মদিনা
(খ) ইস্তাম্বুল
(গ) তায়েফে
(ঘ) বাগদাদ
উত্তর: (গ) তায়েফে
৩১. মহানবি (স.) হযরত বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন কেন?
(ক) মানুষকে দানশীলতায় উদ্বুদ্ধ করতে
(খ) নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে
(গ) মানুষকে সালাতে আহ্বান জানানোর জন্য
(ঘ) শিক্ষার প্রসারের উদ্দেশ্যে
উত্তর: (গ) মানুষকে সালাতে আহ্বান জানানোর জন্য
৩২. হযরত মুহাম্মদ (স.) হযরত বেলালকে কোন পদে নিযুক্ত করেছিলেন?
(ক) তত্ত্বাবধায়ক
(খ) দূত
(গ) মুয়াজ্জিন
(ঘ) ইমাম
উত্তর: (গ) মুয়াজ্জিন
৩৩. হযরত বেলাল কী ছিলেন?
(ক) শিয়া মুসলমান
(খ) হাবশি গোলাম
(গ) মহানবি (স.)-এর ভৃত্য
(ঘ) তায়েফের ধনী ব্যক্তিত্ব
উত্তর: (খ) হাবশি গোলাম
৩৪. মহানবি (স.) কাকে প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করেন?
(ক) হযরত আলি (রা.)-কে
(খ) হযরত উমর (রা.)-কে
(গ) হযরত বেলাল (রা.)-কে
(ঘ) হযরত উসমান (রা.)-কে
উত্তর: (গ) হযরত বেলাল (রা.)-কে
৩৫. ‘নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হযরত’- বাক্যটি দিয়ে লেখক নারীর কোন দিকটি বুঝিয়েছেন?
(ক) নারীর অবস্থান
(খ) নারীর ধর্মাচরণ
(গ) নারীর মর্যাদা
(ঘ) নারীর আচরণ
উত্তর: (গ) নারীর মর্যাদা
৩৬. মহানবি (স.)-এর সময়কালে কাকে কেন্দ্র করে নারীদের আদর্শ গড়ে উঠেছিল?
(ক) ফাতেমা (রা.)
(খ) খাদিজা (রা.)
(গ) হালিমা (রা.)
(ঘ) আয়েশা (রা.)
উত্তর: (ক) ফাতেমা (রা.)
৩৭. হযরত পুত্রের মৃত্যুদিনে কোনটি দেখা যায়?
(ক) চন্দ্রগ্রহণ
(খ) সূর্যগ্রহণ
(গ) ভূমিকম্প
(ঘ) বন্যা
উত্তর: (খ) সূর্যগ্রহণ
৩৮. ‘হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে’- সাধারণ লোকজনের এ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) নবিপ্রীতি
(খ) অলৌকিকতা
(গ) কুসংস্কার বিশ্বাস
(ঘ) পুনর্জন্মের সম্ভাবনা
উত্তর: (গ) কুসংস্কার বিশ্বাস
৩৯. পুত্রের মৃত্যুদিনে মহানবি (স.) সভা ডাকলেন কেন?
(ক) মানুষের ভুল ধারণা ভাঙাতে
(খ) নিজের দুঃখ ভাগাভাগি করতে
(গ) দাফনকার্য সম্পাদনের পরিকল্পনা করতে
(ঘ) আল্লাহ প্রদত্ত বাণী প্রচার করতে
উত্তর: (ক) মানুষের ভুল ধারণা ভাঙাতে
৪০. মহানবি (স.) সম্পর্কে কোনটি সত্য?
(ক) কুসংস্কারাচ্ছন্ন
(খ) আধুনিকতা
(গ) নারী প্রগতিবিরোধী
(ঘ) উদ্ভাবনী
উত্তর: (খ) আধুনিকতা
৪১. বাসা থেকে বের হওয়ার সময় সুলতানা অশুভ ভেবে অমঙ্গল হওয়ার আশঙ্কায় মা তাকে কিছুক্ষণ পরে যেতে বললেন— এই ঘটনার বিপরীত ভাব রয়েছে ‘মরু-ভাস্কর’ রচনার কোন উক্তিটিতে?
(ক) মা আমার, মা আমার
(খ) এদের জ্ঞান দাও প্রভু- এদের ক্ষমা করো
(গ) বেহেশত মায়ের পায়ের নিচে
(ঘ) কারও জন্ম বা মৃত্যুতে চন্দ্র-সূর্য গ্রহণ লাগতে পারে না
উত্তর: (ঘ) কারও জন্ম বা মৃত্যুতে চন্দ্র-সূর্য গ্রহণ লাগতে পারে না
৪২. হযরত মুহাম্মদ (স.) কোনটিকে উটের মতো বলেছেন?
(ক) কুসংস্কার
(খ) জ্ঞান
(গ) সাম্য
(ঘ) আদর্শ
উত্তর: (খ) জ্ঞান
৪৩. মহানবি (স.) জ্ঞানকে কিসের সাথে তুলনা করেছেন?
(ক) অসুস্থ উট
(খ) হারানো উট
(গ) গর্ভবতী উট
(ঘ) বয়স্ক উট
উত্তর: (খ) হারানো উট
৪৪. সালমান সাহেব কোনো বিষয়ে তথ্য জানতে পারলে তা পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করে দেখেন। ‘মরু-ভাস্কর’ রচনায় বর্ণিত মহানবি (স.)-এর জীবন আলোচনার কোন দিকটি এখানে প্রকাশিত হয়েছে?
(ক) মানবিকতা
(খ) ঐতিহাসিকতা
(গ) জ্ঞানসাধনা
(ঘ) কুসংস্কারবিরোধীতা
উত্তর: (গ) জ্ঞানসাধনা
৪৫. ‘জ্ঞানসাধকের দোয়াতের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র’— এখানে ‘কালি’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) মন
(খ) কলম
(গ) রক্ত
(ঘ) জ্ঞান
উত্তর: (গ) রক্ত
৪৬. মহানবি (স.)-এর আদর্শ প্রতিষ্ঠার জন্য কোনটি করতে হবে?
(ক) মানুষে মানুষে ভেদাভেদ করতে হবে
(খ) সত্যের সংগ্রামে কুসুমের মতো কোমল হতে হবে
(গ) শুষ্ক খাদ্য গ্রহণ করতে হবে
(ঘ) শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করতে হবে
উত্তর: (ঘ) শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করতে হবে
৪৭. নজরুল সাহেব তাঁর বাড়ির কাজের ছেলেটিকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। ‘মরু-ভাস্কর’ রচনায় উল্লেখিত কোন গুণটি তাঁর মাঝে লক্ষণীয়?
(ক) ক্ষমাশীলতা
(খ) সাম্য
(গ) সরলতা
(ঘ) আত্মবিশ্বাস
উত্তর: (খ) সাম্য
৪৮. বিষদাতার নাম জানতে পেরেও ইমাম হাসান তাকে অভিশাপ না দিয়ে তার জন্য খোদার কাছে প্রার্থনা করেন। আলোচ্য প্রবন্ধে ইমাম হাসানের সাথে কার মিল রয়েছে?
(ক) হযরত মুয়াবিয়া
(খ) হযরত আবু বকর
(গ) হযরত আলি
(ঘ) হযরত মুহাম্মদ (স.)-এর
উত্তর: (ঘ) হযরত মুহাম্মদ (স.)-এর
৪৯. সামিরের পাশের বাসায় তার সমবয়সি গৌতম থাকে। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। মহানবি (স.)-এর আদর্শ অনুসরণ করলে গৌতমের প্রতি সামিরের আচরণ কেমন হওয়া উচিত?
(ক) নির্মোহ
(খ) উদাসীন
(গ) নিরপেক্ষ
(ঘ) বন্ধুত্বপূর্ণ
উত্তর: (ঘ) বন্ধুত্বপূর্ণ
৫০. ‘মরু-ভাস্কর’ প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে মুহাম্মদ (স.) করা যায়?
(ক) কেন্দ্রীয় চরিত্র
(খ) মূলবক্তব্য
(গ) বিষয়বস্তুর
(ঘ) আঙ্গিক গঠন
উত্তর: (ক) কেন্দ্রীয় চরিত্র
৫১. ‘মরু-ভাস্কর’ শব্দের অর্থ কী?
(ক) মরুভূমির অধিনায়ক
(খ) মরুভূমির সূর্য
(গ) মরুভূমির চন্দ্র
(ঘ) মরুভূমির চিত্রকর
উত্তর: (খ) মরুভূমির সূর্য
৫২. ‘ভাস্কর’ শব্দটি দ্বারা কী বোঝায়?
(ক) নক্ষত্র
(খ) সূর্য
(গ) চন্দ্র
(ঘ) পবন
উত্তর: (খ) সূর্য
৫৩. মরু-ভাস্কর বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) হযরত ইব্রাহিম (আ.)-কে
(খ) হযরত মুহাম্মদ (স.)-কে
(গ) হযরত আবু বকর (রা.)-কে
(ঘ) হযরত বেলাল (রা.)-কে
উত্তর: (খ) হযরত মুহাম্মদ (স.)-কে
৫৪. ‘সৌষ্ঠব’ শব্দের অর্থ কী?
(ক) সুগঠন
(খ) সুলোচন
(গ) সুবচন
(ঘ) সুপ্রবৃতি
উত্তর: (ক) সুগঠন
৫৫. কষ্টিপাথরে কী পরীক্ষা করা হয়?
(ক) সোনা
(খ) কাঁসা
(গ) রূপা
(ঘ) নিকেল
উত্তর: (ক) সোনা
৫৬. কষ্টিপাথর ব্যবহৃত হয় কীসের বিশুদ্ধতা যাচাই করতে?
(ক) অভিলাষ
(খ) কাঁসার
(গ) সোনার
(ঘ) হীরার
উত্তর: (গ) সোনার
৫৭. ‘অভিশাপ’ শব্দের অর্থ কী?
(ক) অভিলাষ
(খ) অভিসম্পাত
(গ) অভিমুখ
(ঘ) অতিবৃত
উত্তর: (খ) অভিসম্পাত
৫৮. ‘পরিত্রাণ’ অর্থ কী?
(ক) দাতব্য
(খ) মুক্তি
(গ) পরিমিতি
(ঘ) পরিধি
উত্তর: (খ) মুক্তি
৫৯. আবিসিনিয়ায় জন্মগ্রহণকারী ক্রীতদাসরা কী নামে পরিচিত ছিল?
(ক) হাবশি গোলাম
(খ) সুরাহি গোলাম
(গ) আনাসি গোলাম
(ঘ) মজলুম গোলাম
উত্তর: (ক) হাবশি গোলাম
৬০. ‘লহু’ শব্দের অর্থ কী?
(ক) জরুরি ত্রাণ
(খ) বন্দিত্ব
(গ) নির্যাতন
(ঘ) রক্ত
উত্তর: (ঘ) রক্ত
৬১. ‘মরু-ভাস্কর’ প্রবন্ধের মূল উদ্দেশ্য কী?
(ক) মহামানবদের প্রতি শ্রদ্ধা বোধ জাগিয়ে তোলা
(খ) ক্রীতদাসের উপর নির্যাতনের স্বরূপ তুলে ধরা
(গ) মরুভূমিতে সূর্যলোকের প্রভাব ব্যাখ্যা করা
(ঘ) মরুকেন্দ্রীক একটি সভ্যতার পরিচয় উপস্থাপন
উত্তর: (ক) মহামানবদের প্রতি শ্রদ্ধা বোধ জাগিয়ে তোলা
৬২. ‘মরু-ভাস্কর’ প্রবন্ধটি রচনা করেন?
(ক) সিকানদার আবু জাফর
(খ) আবুবকর সিদ্দিক
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) হবীবুল্লাহ বাহার
উত্তর: (ঘ) হবীবুল্লাহ বাহার
৬৩. ‘মরু-ভাস্কর’ প্রবন্ধে কী প্রকাশিত হয়েছে?
(ক) মহানবি (স.)-এর জীবপ্রেমের কথা
(খ) মহানবি (স.)-এর জীবন ও আদর্শের পরিচয়
(গ) মহানবি (স.)-এর নবুয়ত প্রাপ্তির প্রসঙ্গ
(ঘ) মহানবি (স.)-এর মক্কা বিজয়ের কাহিনী
উত্তর: (খ) মহানবি (স.)-এর জীবন ও আদর্শের পরিচয়
৬৪. হযরত মুহাম্মদ (স.) জীবনের যত তথ্য পাওয়া যায় সবই কী হিসেবে স্বীকৃত?
(ক) ঐতিহাসিক সত্য
(খ) কাল্পনিক সত্য
(গ) জীবন সত্য
(ঘ) অতিপ্রাকৃতিক সত্য
উত্তর: (ক) ঐতিহাসিক সত্য
৬৫. প্রধানত কোন গুণের কারণে হযরত মুহাম্মদ (স.) মানবজাতির গৌরব?
(ক) কোমল স্বভাবের হয়েও প্রয়োজনে কঠোরতা অবলম্বন
(খ) মহামানব হয়েও সাধারণ জীবনযাপন
(গ) শিশু-কিশোরদের সাথে উত্তম আচরণ
(ঘ) অন্য ধর্মের বিষয়ে উদারতা প্রদর্শন
উত্তর: (খ) মহামানব হয়েও সাধারণ জীবনযাপন
৬৬. মহানবি (স.) কীরূপ জীবনযাপন করতেন?
(ক) আড়ম্বরপূর্ণ
(খ) সাধারণ
(গ) বেহিসাবি
(ঘ) উদাস
উত্তর: (খ) সাধারণ
৬৭. সত্যের সংগ্রামে মহানবি (স.)-এর অবস্থান কেমন ছিল?
(ক) বজ্রের মতো দ্রুত
(খ) পর্বতের মতো অটল
(গ) কুসুমের মতো কোমল
(ঘ) মেঘের মতো শুভ্র
উত্তর: (খ) পর্বতের মতো অটল
৬৮. মহানবি (স.) শত্রুর সাথে কেমন আচরণ করতেন?
(ক) শাস্তি দিতেন
(খ) অভিশাপ দিতেন
(গ) ক্ষমা করতেন
(ঘ) ভালোবাসতেন
উত্তর: (গ) ক্ষমা করতেন
৬৯. উন্নত মানসিকতার একজন মানুষ শত্রুর সাথে কেমন আচরণ করবে?
(ক) নিরপেক্ষ আচরণ করবে
(খ) তাকে আপন করার চেষ্টা করবে
(গ) তাকে তার মতো থাকতে দেবে
(ঘ) তাকে অভয় দেবে
উত্তর: (খ) তাকে আপন করার চেষ্টা করবে
৭০. মহামানবদের প্রতি শ্রদ্ধা বোধ জাগিয়ে তোলে কোন রচনা?
(ক) সেই ছেলেটি
(খ) কাবুলিওয়ালা
(গ) মরু-ভাস্কর
(ঘ) পিতাপুরুষের গল্প
উত্তর: (গ) মরু-ভাস্কর
৭১. ‘মরু-ভাস্কর’ প্রবন্ধে কাকে ‘মানবতার গৌরব’ বলে অভিহিত করা হয়েছে?
(ক) হযরত আবু বকর (রা.)-কে
(খ) হযরত মুহাম্মদ (স.)-কে
(গ) হযরত আলি (রা.)-কে
(ঘ) হযরত উমর (রা.)-কে
উত্তর: (খ) হযরত মুহাম্মদ (স.)-কে
৭২. মহানবি (স.) কিসে বিশ্বাস করতেন না?
(ক) কুসংস্কারে
(খ) দীর্ঘ সময় থেকে চলে আসা মিথ্যা বিশ্বাস
(গ) যুক্তিতে
(ঘ) মানবপ্রেমে
উত্তর: (ক) কুসংস্কারে
৭৩. হযরত মুহাম্মদ (স.)-এর চেতনা কোনটিকে সমর্থন করে?
(ক) যুক্তি নিষ্ঠতা
(খ) পরিবর্তনশীলতা
(গ) কুসংস্কারাচ্ছন্নতা
(ঘ) প্রতিশোধপরায়ণতা
উত্তর: (ক) যুক্তি নিষ্ঠতা
৭৪. কার ‘ভক্তশিষ্য’ ছিলেন হবীবুল্লাহ বাহার?
(ক) মীর মশাররফ হোসেনের
(খ) জীবনানন্দ দাসের
(গ) কাজী নজরুল ইসলামের
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের
উত্তর: (গ) কাজী নজরুল ইসলামের
৭৫. চিন্তা ও কর্মে হবীবুল্লাহ বাহার মূলত কেমন ছিলেন?
(ক) সাম্যবাদী
(খ) মানবতাবাদী
(গ) জাতীয়তাবাদী
(ঘ) বস্তুবাদী
উত্তর: (খ) মানবতাবাদী
৭৬. হবীবুল্লাহ বাহার জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে?
(ক) ১৯০০
(খ) ১৯০২
(গ) ১৯০৬
(ঘ) ১৯০৮
উত্তর: (গ) ১৯০৬
৭৭. কোন জেলায় হবীবুল্লাহ বাহার জন্মগ্রহণ করেন?
(ক) নোয়াখালী
(খ) ফেনী
(গ) চাঁদপুর
(ঘ) কুমিল্লা
উত্তর: (খ) ফেনী
৭৮. হবীবুল্লাহ বাহার মূলত কী হিসেবে পরিচিত ছিলেন?
(ক) কবি
(খ) নাট্যকার
(গ) ঔপন্যাসিক
(ঘ) প্রবন্ধকার
উত্তর: (ঘ) প্রবন্ধকার
৭৯. হবীবুল্লাহ বাহার রচিত জীবনীগ্রন্থ কোনটি?
(ক) ওমর ফারুক
(খ) ইবনে খালদুন
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: (ক) ওমর ফারুক
৮০. ‘ওমর ফারুক’ কার লেখা জীবনীগ্রন্থ?
(ক) হুমায়ুন আজাদ
(খ) হবীবুল্লাহ বাহার
(গ) হাশেম খান
(ঘ) হারুন হাবীব
উত্তর: (খ) হবীবুল্লাহ বাহার
৮১. হবীবুল্লাহ বাহার কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৬৪
(খ) ১৯৬৫
(গ) ১৯৬৬
(ঘ) ১৯৬৭
উত্তর: (গ) ১৯৬৬
