‘দুই বিঘা জমি’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে মহাজনকে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র দুই বিঘা জমি। জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চায়। কিন্তু সাত পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি উপেন বিক্রি করতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয় সে। মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। ভিটেছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরোতে। সাধু হয়ে সে গ্রাম-গ্রামান্তরে ঘোরে। কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না।
একদিন চির-পরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সবকিছুই ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ করে তার ছোটো বেলার স্মৃতি-বিজড়িত সেই আম গাছটি এখনও আছে। সেই আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত-শ্রান্ত উপেন পরম শান্তি অনুভব করে। তার মনে পড়ে, বড়োদের দিনে কত না আম সে কুড়িয়েছে এখানে। হঠাৎ বাতাসের ঝাপটায় দুটি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর মেয়ের দান মনে করে গ্রহণ করে। কিন্তু ততক্ষণে ছুটে আসে মালী। উপেনকে সে আম-চোর বলে গালাগালি করতে থাকে। উপেনকে জমিদারের নিকট হাজির করা হয়। উপেন জমিদারের কাছে আম ভিক্ষা হিসেবে চাইলেও জমিদার তাকে সাধুবেশী চোর বলে মিথ্যা অপবাদ দেয়।
এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন, সমাজে এক শ্রেণির লুটেরা বিত্তবান প্রবল প্রতাপে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। ‘দুই বিঘা জমি’ কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন
১. ‘দুই বিঘা জমি’ কোন ধরনের কবিতা?
(ক) কাহিনী-কবিতা
(খ) গীতিকবিতা
(গ) চতুর্দশপদী কবিতা
(ঘ) স্বদেশপ্রেমের কবিতা
উত্তর: (ক) কাহিনী-কবিতা
২. ‘সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম’— পঙ্ক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো—
(ক) স্মৃতিকাতরতা
(খ) প্রকৃতিচেতনা
(গ) স্বদেশপ্রেম
(ঘ) দারিদ্র্য
উত্তর: (ক) স্মৃতিকাতরতা
৩. উপেন কীভাবে দুই বিঘা ছাড়া বাকি জমি হারিয়েছে?
(ক) ভ্রমগে
(খ) ভোগে
(গ) দানে
(ঘ) ঋণে
উত্তর: (ঘ) ঋণে
৪. ‘দুই বিঘা জমি’ কবিতায় ভূমীহীন প্রজা কে?
(ক) দাসী
(খ) মালী
(গ) দেবী
(ঘ) উপেন
উত্তর: (ঘ) উপেন
৫. ‘মরিবার মতো ঠাঁই’ বলতে কবি বুঝিয়েছেন—
(ক) নিজের শেষ অবস্থা
(খ) আশ্রয়ের শেষ স্থল
(গ) দয়া করার প্রবণতা
(ঘ) একটি মৃত্যুর স্থান
উত্তর: (খ) আশ্রয়ের শেষ স্থল
৬. উপেনের দুই বিঘা জমি ভূস্বামী কিনতে চান কেন?
(ক) সাম্রাজ্য বৃদ্ধির জন্য
(খ) বাগান করার জন্য
(গ) প্রাসাদ বানানোর জন্য
(ঘ) শহর তৈরির জন্য
উত্তর: (খ) বাগান করার জন্য
৭. ‘দুলে জাতের আবার সৎকার কী!’— জমিদারের এমন বক্তব্যে ‘দুই বিঘা জমি’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
(ক) নিচু জাতের প্রতি অবজ্ঞা
(খ) অহংকারবোধ
(গ) কুসংস্কার
(ঘ) শোষকশ্রেণীর নিষ্ঠুরতা
উত্তর: (ঘ) শোষকশ্রেণীর নিষ্ঠুরতা
৮. ‘দুই বিঘা জমি’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
(ক) মানসী
(খ) গীতাঞ্জলি
(গ) সোনার তরী
(ঘ) চিত্রা
উত্তর: (ঘ) চিত্রা
৯. গ্রামে ফিরে আসে কে?
(ক) উপেন
(খ) মালী
(গ) রাজা
(ঘ) জমিদার
উত্তর: (ক) উপেন
১০. কে উপেনকে সাধুবেশী চোর অপবাদ দেয়?
(ক) মালী
(খ) পারিষদ দল
(গ) জমিদার
(ঘ) উজির
উত্তর: (গ) জমিদার
১১. ‘দুই বিঘা জমি’ কবিতার মূলবিষয় কী?
(ক) ধনীদের সম্পদ লিপ্সা
(খ) বাগান বিলাস
(গ) ধনীদের সাধুতা
(ঘ) পারিষদের দারিদ্র্য
উত্তর: (ক) ধনীদের সম্পদ লিপ্সা
১২. ‘দুই বিঘা জমি’ কবিতার আলোকে সমাজের বৃত্তবান লুটেরা শ্রেণির মানুষেরা কী করে?
(ক) ধনসম্পদ অর্জন করে
(খ) সাধারণ মানুষের সম্পদ লুট করে
(গ) ক্ষমতার দাপট দেখায়
(ঘ) অন্যায় কাজ করে
উত্তর: (খ) সাধারণ মানুষের সম্পদ লুট করে
১৩. ‘দুই বিঘা জমি’ কবিতায় উপস্থাপন করা হয়েছে—
(ক) লোভের পরিণতি
(খ) গরিব মানুষের পরিচয়
(গ) লুটেরাদের ভোগলালসা
(ঘ) মানুষের অসহায়ত্ব
উত্তর: (গ) লুটেরাদের ভোগলালসা
১৪. ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকৃত অপরাধী কে?
(ক) মালী
(খ) উপেন
(গ) জমিদার
(ঘ) পেয়াদা
উত্তর: (গ) জমিদার
১৫. কত খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৪১
(খ) ১৮৫১
(গ) ১৮৬১
(ঘ) ১৮৭১
উত্তর: (গ) ১৮৬১
১৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) ঢাকা
(খ) কুমিল্লা
(গ) বর্ধমান
(ঘ) কলকাতা
উত্তর: (ঘ) কলকাতা
১৭. নিচের কোন লেখক সাহিত্যের প্রতিটি শাখায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) জীবনানন্দ দাশ
(গ) জসীমউদ্দীন
(ঘ) কালিদাস রায়
উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান?
(ক) বলাকা
(খ) সোনার তরী
(গ) গীতাঞ্জলি
(ঘ) চিত্রা
উত্তর: (গ) গীতাঞ্জলি
১৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
(ক) ১৯১২
(খ) ১৯১৩
(গ) ১৯১৪
(ঘ) ১৯১৫
উত্তর: (খ) ১৯১৩
২০. কত খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?
(ক) ১৯১২
(খ) ১৯১৩
(গ) ১৯১৪
(ঘ) ১৯১৫
উত্তর: (খ) ১৯১৩
২১. এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
(ক) মো ইয়ান
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) গাও জিং জিয়ান
(ঘ) ইয়াসুনারি কাওয়াবাতা
উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
২২. কত খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৪১
(খ) ১৯৫১
(গ) ১৯৬১
(ঘ) ১৯৭১
উত্তর: (ক) ১৯৪১
২৩. আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
(ক) কায়কোবাদ
(খ) কামিনী রায়
(গ) কালিদাস রায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২৪. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
(ক) বর্ধমানে
(খ) মেদিনীপুরে
(গ) কলকাতায়
(ঘ) ভাগলপুরে
উত্তর: (গ) কলকাতায়
২৫. ‘সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া’— পঙ্ক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) জমির প্রতি লোভ
(খ) জন্মস্থানের প্রতি গভীর মমত্ববোধ
(গ) পূর্বপুরুষদের প্রতি ভালোবাসা
(ঘ) মাটিকে সোনার মতো চকচকে করা
উত্তর: (খ) জন্মস্থানের প্রতি গভীর মমত্ববোধ
২৬. দুই বিঘা জমি উপেনের কত পুরুষের স্মৃতিবিজড়িত?
(ক) তিন
(খ) পাঁচ
(গ) সাত
(ঘ) নয়
উত্তর: (গ) সাত
২৭. কবিতায় দুই বিঘা জমির মাটিকে ‘সোনার বাড়া’ বলার কারণ কী?
(ক) মরবার মতো ঠাঁই বলে
(খ) সপ্ত পুরুষের বাসস্থান বলে
(গ) সুখ-দুঃখের স্মৃতি ঝলমল বলে
(ঘ) দৈর্ঘ্য-প্রস্থে মানানসই বলে
উত্তর: (খ) সপ্ত পুরুষের বাসস্থান বলে
২৮. ‘আঁখি করি লাল খেলা ক্ষণকাল রহিল মৌনভাবে’— এখানে ‘মৌনভাবে’ কথাটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) মেকি গাম্ভীর্য ধারণ করা
(খ) উপেনের পাণ্ডিত্য প্রকাশ
(গ) জমিদারের নিষ্ঠুর আচরণ
(ঘ) নীরব হয়ে থাকা
উত্তর: (ঘ) নীরব হয়ে থাকা
২৯. ‘আঁখি করি লাল’— এখানে ‘লাল আঁখি’ কিসের প্রতীক?
(ক) ঘৃণা
(খ) বিরক্তি
(গ) রাগ
(ঘ) ক্ষোভ
উত্তর: (গ) রাগ
৩০. জমি পাওয়ার ব্যাপারে উপেনের অপারগতা দেখে ভূস্বামী কেমন হাসি হাসলেন?
(ক) শুষ্ক হাসি
(খ) কষ্টের হাসি
(গ) ক্রূর হাসি
(ঘ) আনন্দের হাসি
উত্তর: (গ) ক্রূর হাসি
৩১. ‘আচ্ছা সে দেখা যাবে’— কথাটি রাজা উপেনকে বললেন—
(ক) ক্রুদ্ধ হয়ে
(খ) ক্রূর হাসি হেসে
(গ) অট্টহাসি হেসে
(ঘ) বিরক্ত হয়ে
উত্তর: (খ) ক্রূর হাসি হেসে
৩২. ‘আচ্ছা, সে দেখা যাবে।’— উপেনকে বলা এ কথায় রয়েছে জমিদারের—
(ক) অভিমান
(খ) ঘৃণা
(গ) ক্রোধ
(ঘ) প্রতিবাদ
উত্তর: (গ) ক্রোধ
৩৩. জমিদার বাবু জমি কিনে নিতে চাওয়ার কতদিন পরে উপেনকে ভিটেমাটি ছেড়ে পথে বের হতে হয়?
(ক) এক মাস
(খ) দেড় মাস
(গ) আড়াই মাস
(ঘ) তিন মাস
উত্তর: (খ) দেড় মাস
৩৪. উপেনের জমি কীভাবে হাতছাড়া হলো?
(ক) উপেনের অভাবের তাড়নায়
(খ) অতি লোভের বশে
(গ) মিথ্যা দেনার মামলায়
(ঘ) রাজাকে দান করায়
উত্তর: (গ) মিথ্যা দেনার মামলায়
৩৫. জমিদার কীভাবে উপেনের জমি দখল করে নেয়?
(ক) অনুগত বাহিনী দিয়ে
(খ) ভয়ভীতি দেখিয়ে
(গ) পরিষদ দিয়ে
(ঘ) মিথ্যা মামলা দিয়ে
উত্তর: (ঘ) মিথ্যা মামলা দিয়ে
৩৬. দরিদ্র চাষি মজিদের চাষের জমি জোর করে দখল করে জমিদারের পেয়াদা। মজিদের সাথে উপেনের কোন দিক দিয়ে সাদৃশ্য রয়েছে?
(ক) শোষিত-নিপীড়িত হওয়ার দিক দিয়ে
(খ) জমি হারানোর দিক দিয়ে
(গ) ভিটেছাড়া হওয়ার দিক দিয়ে
(ঘ) সন্ন্যাসী হওয়ার দিক দিয়ে
উত্তর: (ক) শোষিত-নিপীড়িত হওয়ার দিক দিয়ে
৩৭. উপেনের মতে, ভগবান তাকে কোথায় রাখবেন না?
(ক) দুই বিঘা জমিতে
(খ) সাধুর আশ্রমে
(গ) মোহগর্ভে
(ঘ) ঘাটে-মাঠে-বাটে
উত্তর: (গ) মোহগর্ভে
৩৮. দুই বিঘার পরিবর্তে উপেন কী পেয়েছে বলে ভেবেছিল?
(ক) বিশ্বনিখিল
(খ) সন্ন্যাসীবেশ
(গ) দুইটি আম
(ঘ) আম্রকুঞ্জকে
উত্তর: (ক) বিশ্বনিখিল
৩৯. উপেন দুই বিঘা জমির পরিবর্তে কী পেয়েছিল?
(ক) আম্রকানন
(খ) দুটি আম
(গ) সমগ্র পৃথিবী
(ঘ) সন্ন্যাস জীবন
উত্তর: (গ) সমগ্র পৃথিবী
৪০. ভগবান উপেনকে দুই বিঘার পরিবর্তে কী লিখে দিয়েছেন?
(ক) দশ বিঘা জমি
(খ) বিশ্বনিখিল
(গ) বড় বাগান
(ঘ) একটি গ্রাম
উত্তর: (খ) বিশ্বনিখিল
৪১. জমি হারিয়ে উপেন কোন বেশে দেশে দেশে ঘুরে বেড়ায়?
(ক) ছদ্মবেশে
(খ) সন্ন্যাসীবেশে
(গ) সাধুবেশে
(ঘ) ভূতবেশে
উত্তর: (খ) সন্ন্যাসীবেশে
৪২. জমি হারানোর পর উপেনের দিনরাত্রি কেমনভাবে কাটে?
(ক) সন্ন্যাসী হয়ে ধর্মকর্ম করে
(খ) স্মৃতিকাতর হয়ে
(গ) কর্মব্যস্ততার মধ্য দিয়ে
(ঘ) সারা দিন ঘুরে বেড়িয়
উত্তর: (ক) সন্ন্যাসী হয়ে ধর্মকর্ম করে
৪৩. ‘সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে’— এখানে ‘সন্ন্যাসী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) গৃহবিরাগী
(খ) গৃহত্যক্ত
(গ) ফেরারী
(ঘ) উদ্বাস্তু
উত্তর: (ক) গৃহবিরাগী
৪৪. ‘বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে’— এর সাদৃশ্যপূর্ণ পঙ্ক্তি কোনটি?
(ক) ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে
(খ) জীবন জুড়ালে তুমি
(গ) হাটে মাঠে বাটে এই মতে কাটে
(ঘ) কত হেরিলাম মনোহর ধাম
উত্তর: (ঘ) কত হেরিলাম মনোহর ধাম
৪৫. জন্মভূমির কোন বিষয়টি দেখে উপেনের চোখ জুড়ালো?
(ক) মনোরম দৃশ্য
(খ) স্নিগ্ধ সমীর
(গ) কুমোরের বাড়ি
(ঘ) রথতলা
উত্তর: (ক) মনোরম দৃশ্য
৪৬. ‘বছর পনেরো-ষোলো’ উপেনের কোথায় কাটে?
(ক) গয়া, কাশীতে
(খ) মথুরা, বৃন্দাবনে
(গ) গহীন জঙ্গলে
(ঘ) হাটে-মাঠে-বাটে
উত্তর: (ঘ) হাটে-মাঠে-বাটে
৪৭. উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে?
(ক) দশ-পনেরো
(খ) চৌদ্দ-পনেরো
(গ) পনেরো-ষোলো
(ঘ) পনেরো-বিশ
উত্তর: (গ) পনেরো-ষোলো
৪৮. ‘নমোনমো নমঃ সুন্দর মম জননী বঙ্গভূমি!’ এর পরের চরণ কোনটি?
(ক) ভুবন সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি
(খ) গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
(গ) যখনই যাহার তখনি তাহার, এই কী জননী তুমি!
(ঘ) ধিক ধিক ওরে, শত ধিক তোরে, নিলাজ কুলটা তুমি!
উত্তর: (খ) গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।
৪৯. তোমার পঠিত কোন কবিতায় ‘গঙ্গার তীর’-এর উল্লেখ আছে?
(ক) মানবধর্ম
(খ) নদীর স্বপ্ন
(গ) দুই বিঘা জমি
(ঘ) প্রার্থনা
উত্তর: (গ) দুই বিঘা জমি
৫০. ‘দুই বিঘা জমি’ কবিতায় উল্লেখিত নদীটির নাম কী?
(ক) গঙ্গা
(খ) পদ্মা
(গ) মেঘনা
(ঘ) যমুনা
উত্তর: (ক) গঙ্গা
৫১. গ্রামগুলোকে ‘শান্তির নীড়’ বলা হয়েছে কেন?
(ক) সমৃদ্ধির জন্য
(খ) প্রকৃতির জন্য
(গ) স্বয়ংসম্পূর্ণতার জন্য
(ঘ) আনন্দের জন্য
উত্তর: (খ) প্রকৃতির জন্য
৫২. ‘দুই বিঘা জমি’ কবিতায় বটের বধুর কোন রূপটি ফুটে উঠেছে?
(ক) বিলাসিনী
(খ) পরিপাটি
(গ) স্নেহময়ী
(ঘ) মাতৃরূপ
উত্তর: (ঘ) মাতৃরূপ
৫৩. উপেন কখন তার নিজ গ্রামে পৌছেছিল?
(ক) সকালে
(খ) সন্ধ্যায়
(গ) প্রথম প্রহরে
(ঘ) দ্বিতীয় প্রহরে
উত্তর: (ঘ) দ্বিতীয় প্রহরে
৫৪. উপেন জন্মভূমিকে ‘নিলাজ কুলটা তুমি’ বলে ধিক্কার দিয়েছে কেন?
(ক) যখন যার তখন তার বলে
(খ) তার স্মৃতি ধরে রাখেনি বলে
(গ) তাকে আত্মচ্যুত করেছে বলে
(ঘ) সেদিনের চিহ্ন নেই বলে
উত্তর: (ক) যখন যার তখন তার বলে
৫৫. ‘নিলাজ কুলটা তুমি!’— এখানে নিলাজ কুলটা কোনটি?
(ক) ভূস্বামী
(খ) উপেন
(গ) ভিটেমাটি
(ঘ) মালী
উত্তর: (গ) ভিটেমাটি
৫৬. উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?
(ক) নিলাজ জননী
(খ) নিলাজ কুলটা
(গ) নিলাজ দাসী
(ঘ) দাসী জননী
উত্তর: (খ) নিলাজ কুলটা
৫৭. দুই বিঘা জমির অঞ্চলে কত রঙা পাতা পোতা পায়?
(ক) চাররঙা
(খ) তিনরঙা
(গ) পাঁচরঙা
(ঘ) সাতরঙা
উত্তর: (গ) পাঁচরঙা
৫৮. দুই বিঘা জমির কেশ কীভাবে গঠিত?
(ক) পত্রে
(খ) মুকুলে
(গ) পুষ্পে
(ঘ) কীটায়
উত্তর: (গ) পুষ্পে
৫৯. ‘তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন।’— চরণে প্রকাশ পেয়েছে—
(ক) ঘৃণা
(খ) আক্ষেপ
(গ) ক্ষোভ
(ঘ) হতাশা
উত্তর: (গ) ক্ষোভ
৬০. উপেন তার পূর্বের দুই বিঘা জমিকে কী বলে আখ্যা দিয়েছে?
(ক) বন্ধ্যা
(খ) রাক্ষসী
(গ) ডাইনি
(ঘ) সর্বগ্রাসিনী
উত্তর: (খ) রাক্ষসী
৬১. ‘ছিলে দেবী, হলে দাসী’— এ উক্তিটিতে কী প্রকাশিত হয়েছে?
(ক) ক্ষোভ
(খ) হতাশা
(গ) রাগ
(ঘ) দুঃখ
উত্তর: (ক) ক্ষোভ
৬২. ‘ছিলে দেবী, হলে দাসী।’— ‘দুই বিঘা জমি’ কবিতায় উক্ত বাক্যে কবি কী বোঝাতে চেয়েছেন?
(ক) অস্তিত্ব
(খ) ঐশ্বর্য
(গ) মর্যাদা
(ঘ) সৌন্দর্য
উত্তর: (খ) ঐশ্বর্য
৬৩. ‘যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী, হলে দাসী’— উক্তিটি কার?
(ক) মালির
(খ) বাবুর
(গ) উপেনের
(ঘ) আমগাছের
উত্তর: (গ) উপেনের
৬৪. ছিলে দেবী, হলে দাসী। কবি এখানে জন্মভূমিকে কী হারানোর কথা বুঝিয়েছেন?
(ক) স্বাধীনতা
(খ) সৌন্দর্য
(গ) ক্ষমতা
(ঘ) ঐশ্বর্য
উত্তর: (ক) স্বাধীনতা
৬৫. ‘দুই বিঘা জমি’ কবিতায় কালের সাক্ষী হিসেবে এখনো কোন স্মৃতিচিহ্নটুকু আছে?
(ক) আমগাছ
(খ) কাঁঠালগাছ
(গ) জামগাছ
(ঘ) নারকেলগাছ
উত্তর: (ক) আমগাছ
৬৬. ‘দুই বিঘা জমি’ কবিতায় আমগাছটি কিসের প্রতীক?
(ক) শান্তির
(খ) অস্তিত্বের
(গ) প্রতিবাদের
(ঘ) স্মৃতির
উত্তর: (ঘ) স্মৃতির
৬৭. ‘মামার বাড়ি কাঁচের দিনে
আম কুড়াতে সুখ।’— এ পঙ্ক্তিদ্বয়ের প্রতিফলন নিচের কোন চরণে সর্বাধিক?
(ক) সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম
(খ) দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে
(গ) পাঁচরঙা পাতা অঞ্চলে গাঁথা, পুস্পে খচিত কেশ
(ঘ) পল্লবঘন আম্রকানন রাখালের খেলাগেহ
উত্তর: (ক) সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম
৬৮. ‘ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন!’— এ বাক্যে কোন জীবনের কথা বলা হয়েছে?
(ক) ফেলে আসা সংসার জীবন
(খ) শৈশবের সুখময় জীবন
(গ) আশ্রমের নিরুদ্বেগ জীবন
(ঘ) ভাসমান সন্ন্যাস জীবন
উত্তর: (খ) শৈশবের সুখময় জীবন
৬৯. ‘ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন!’— এ চরণে উপেনকে কেমন মনে হচ্ছে?
(ক) স্মৃতিকাতর
(খ) বিষণ্নকাতর
(গ) দেশপ্রেমিক
(ঘ) হতদরিদ্র
উত্তর: (ক) স্মৃতিকাতর
৭০. সহসা শ্বাস ফেলো গেল কে?
(ক) বাতাস
(খ) ঝড়
(গ) ফল
(ঘ) শাখা
উত্তর: (খ) ঝড়
৭১. পিতৃপুরুষের ভিটেকে উপেন কী বলে অভিহিত করেছে?
(ক) মাতা
(খ) ভগিনী
(গ) ভ্রাতা
(ঘ) সখা
উত্তর: (ক) মাতা
৭২. উপেনের কোলের কাছে কয়টি পাকা ফল পড়ল?
(ক) পাঁচটি
(খ) চারটি
(গ) তিনটি
(ঘ) দুটি
উত্তর: (ঘ) দুটি
৭৩. পাকা ফল কোথায় লুটিয়ে পড়ল?
(ক) ভূতলে
(খ) দিঘিতে
(গ) উঠানে
(ঘ) বাগানে
উত্তর: (ক) ভূতলে
৭৪. ‘স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা’— পঙ্ক্তিটিতে কোনটি প্রকাশ পেয়েছে?
(ক) কৃতজ্ঞতা
(খ) আনন্দ
(গ) উচ্ছ্বাস
(ঘ) বিস্ময়
উত্তর: (ক) কৃতজ্ঞতা
৭৫. ‘স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা’— মাথা ঠেকানোতে প্রকাশ পেয়েছে উপেনের—
(ক) অপরিসীম ভক্তিপূর্ণ সন্তুষ্টি
(খ) অনন্য সাধারণ বিনয়
(গ) জমিদারের প্রতি কৃতজ্ঞতা
(ঘ) আমগাছের প্রতি সন্তুষ্টি
উত্তর: (ক) অপরিসীম ভক্তিপূর্ণ সন্তুষ্টি
৭৬. মালি কীসের মতো ছুটে এলো?
(ক) ভূস্বামী
(খ) পারিষদ
(গ) দেবদূত
(ঘ) জমদূত
উত্তর: (ঘ) জমদূত
৭৭. ‘যমদূত প্রায়’— এই বিশেষণটি ‘দুই বিঘা জমি’ কবিতার কার পরিচয় বহন করে?
(ক) পেয়াদা
(খ) মালি
(গ) রাজা
(ঘ) ভূস্বামী
উত্তর: (খ) মালি
৭৮. উপেন কী ভেবে পাকা ফলে মাথা ঠেকালো?
(ক) সম্পদ
(খ) বরদান
(গ) স্নেহের দান
(ঘ) গুরুজন
উত্তর: (গ) স্নেহের দান
৭৯. ‘দুই বিঘা জমি’ কবিতায় বাগানের মালি কোন প্রদেশের লোক?
(ক) ঝাড়খণ্ড
(খ) ওড়িয়া
(গ) রাজস্থান
(ঘ) উত্তর প্রদেশ
উত্তর: (খ) ওড়িয়া
৮০. ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘সপ্তমসুর’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) কর্কশ সুর
(খ) সাতটি সুর
(গ) মধ্যম সুর
(ঘ) উচ্চ সুর
উত্তর: (ঘ) উচ্চ সুর
৮১. উপেনকে কে ধরে নিয়ে গেল?
(ক) পেয়াদা
(খ) মালি
(গ) ভূস্বামী
(ঘ) পাহারাদার
উত্তর: (খ) মালি
৮২. ‘মারিয়া করিব খুন’— এমন হুমকির কারণ কী?
(ক) উপেনের দুটি আম গ্রহণ করা
(খ) উপেনের জমি ফেরত চাওয়া
(গ) জমি ছাড়তে উপেনের অস্বীকৃতি
(ঘ) উপেনের অনধিকার প্রবেশ
উত্তর: (ক) উপেনের দুটি আম গ্রহণ করা
৮৩. ‘বাবু যত বলে পারিষদ দলে বলে তার’— ‘শূন্যস্থানে কী হবে?
(ক) দশগুণ
(খ) শতগুণ
(গ) সহস্রগুণ
(ঘ) লক্ষ্যগুণ
উত্তর: (খ) শতগুণ
৮৪. ‘বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ’— এখানে পারিষদ দলের কোন বৈশিষ্ট্যটি ধরা পড়ে?
(ক) আনুগত্য
(খ) চাটুকারিতা
(গ) শক্তিমত্তা
(ঘ) পারদর্শিতা
উত্তর: (খ) চাটুকারিতা
৮৫. উপেন জমিদারের কাছে ভিক্ষা হিসেবে কী চেয়েছিল?
(ক) দুটি আম
(খ) একটি আম
(গ) এক বিঘা জমি
(ঘ) দুই বিঘা জমি
উত্তর: (ক) দুটি আম
৮৬. বাবু উপেনকে গালিগালাজ করে কী বলে?
(ক) টাকা চোর বলে
(খ) জুতা চোর বলে
(গ) গহনা চোর বলে
(ঘ) আম চোর বলে
উত্তর: (ঘ) আম চোর বলে
৮৭. ‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।’— এখানে চোর বলা হয়েছে কাকে?
(ক) উপেনকে
(খ) ভূস্বামীকে
(গ) পারিষদকে
(ঘ) মালিকে
উত্তর: (ক) উপেনকে
৮৮. কত কাঠায় এক বিঘা?
(ক) ১০
(খ) ২০
(গ) ৩০
(ঘ) ৪০
উত্তর: (খ) ২০
৮৯. কত বর্গমিটার পরিমাণ জমিতে এক বিঘা হয়?
(ক) ১৪৪০ বর্গমিটার
(খ) ১৪০০ বর্গমিটার
(গ) ১৩৪০ বর্গমিটার
(ঘ) ১৩৩৪ বর্গমিটার
উত্তর: (ঘ) ১৩৩৪ বর্গমিটার
৯০. ‘পাণি’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
(ক) জল
(খ) হাত
(গ) গৃহ
(ঘ) প্রহর
উত্তর: (খ) হাত
৯১. ‘লক্ষ্মীছাড়া’ শব্দের অর্থ কী?
(ক) ধর্মহীন
(খ) মেধারূপ
(গ) দুর্ভাগা
(ঘ) ভাগ্যবাণ
উত্তর: (গ) দুর্ভাগা
৯২. ‘ধাম’ শব্দের অর্থ কী?
(ক) মূল্যবান
(খ) শাওলার স্তূপ
(গ) খড়ের গাদা
(ঘ) তীর্থস্থান
উত্তর: (ঘ) তীর্থস্থান
৯৩. ‘ সমীর’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
(ক) খড়
(খ) আকাশ
(গ) পানি
(ঘ) বাতাস
উত্তর: (ঘ) বাতাস
৯৪. ‘গেহ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
(ক) গ্রাম
(খ) ঘর
(গ) দেখা
(ঘ) দেহ
উত্তর: (খ) ঘর
৯৫. কতটুকু সময়কে এক প্রহর বলা হয়?
(ক) এক ঘণ্টা
(খ) দুই ঘণ্টা
(গ) তিন ঘণ্টা
(ঘ) পাঁচ ঘণ্টা
উত্তর: (গ) তিন ঘণ্টা
৯৬. দিনরাত্রির আট ভাগের এক ভাগ বোঝাতে ‘দুই বিঘা জমি’ কবিতায় ব্যবহৃত শব্দটি কী?
(ক) তৃষাতুর
(খ) নিশীথ
(গ) কলরব
(ঘ) প্রহর
উত্তর: (ঘ) প্রহর
৯৭. তৃষাতুর বলতে কী বোঝায়?
(ক) পিপাসায় কাতর
(খ) রোগে কাতর
(গ) পরিশ্রমে কাতর
(ঘ) ব্যথায় কাতর
উত্তর: (ক) পিপাসায় কাতর
৯৮. ‘পারিষদ’ শব্দের অর্থ কী?
(ক) মোসাহেব
(খ) ঘনিষ্ঠজন
(গ) বাহিনী
(ঘ) প্রিয় মানুষ
উত্তর: (ক) মোসাহেব
৯৯. শিক্ষার্থীরা ‘দুই বিঘা জমি’ কবিতা পড়ে কী জানতে পারবে?
(ক) জমিদারদের নিষ্ঠুর আচরণ সম্পর্কে
(খ) জমির প্রতি বর্গাচাষির আকর্ষণ
(গ) জমিদারদের কূটকৌশল বিষয়ে
(ঘ) ধনীদের নিষ্ঠুর শোষণ ও গরিবদের দুর্দশা
উত্তর: (ঘ) ধনীদের নিষ্ঠুর শোষণ ও গরিবদের দুর্দশা
১০০. শিক্ষার্থীরা ‘দুই বিঘা জমি’ কবিতাটি পড়ে পারিষদের প্রতি কোন দৃষ্টিভঙ্গি পোষণ করবে?
(ক) সহযোগী
(খ) আধিপত্যবাদী
(গ) সহানুভূতিশীল
(ঘ) করুণাসিক্ত
উত্তর: (ঘ) করুণাসিক্ত (অথবা চাটুকারিতার প্রতি ঘৃণা)
