You are currently viewing তৈলচিত্রের ভূত mcq : ৬৫+ নির্বাচিত বহুনির্বাচিত প্রশ্ন ও উত্তর

তৈলচিত্রের ভূত mcq : ৬৫+ নির্বাচিত বহুনির্বাচিত প্রশ্ন ও উত্তর

তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর-উপযোগী ছোটগল্প। ১৯৪৯ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ‘মৌচাক’ পত্রিকায় প্রকাশিত হয় এ গল্পটি। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, মানিক বন্দ্যোপাধ্যায় এ গল্পে তা তুলে ধরেছেন। এ গল্পে তিনি আস্থা রেখেছেন মানুষের যুক্তিবাদিতার উপর। কুসংস্কারাচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি যুক্তি দিয়ে ঘটনা-বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায় তাহলে এসব বিশ্বাসের অন্তঃসারশূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এ গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত-বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশর ডাক্তার যৌক্তিক বিচারবুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়—এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে। অন্যদিকে পরাশর ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে তার কাছে বৈদ্যুতিক শকের বিষয়টি সহজেই ধরা পড়েছে।

১. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?

(ক) মাসির

(খ) পিসির

(গ) মামার

(ঘ) দাদার

উত্তর: (গ) মামার

২. নগেনের সাথে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন?

(ক) ২ মাস আগে

(খ) ৩ মাস আগে

(গ) ৪ মাস আগে

(ঘ) ৫ মাস আগে

উত্তর: (ক) ২ মাস আগে

৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম সাল কোনটি?

(ক) ১৯০৬ খ্রি.

(খ) ১৯০৭ খ্রি.

(গ) ১৯০৮ খ্রি.

(ঘ) ১৯০৯ খ্রি.

উত্তর: (গ) ১৯০৮ খ্রি.

৪. বাংলাদেশের কোথায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ছিল?

(ক) ঢাকায়

(খ) বিক্রমপুরে

(গ) রংপুরে

(ঘ) খুলনায়

উত্তর: (খ) বিক্রমপুরে

৫. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটির রচয়িতা কে?

(ক) সুব্রত বড়ুয়া

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) জীবনানন্দ দাশের

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়ের

উত্তর: (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়ের

৬. ‘দিবারাত্রির কাব্য’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?

(ক) কাব্যগ্রন্থ

(খ) উপন্যাস

(গ) ছোটগল্প

(ঘ) কিশোর-উপযোগী গল্প

উত্তর: (খ) উপন্যাস

৭. কোথায় মানিক বন্দ্যোপাধ্যায় শেষনিশ্বাস ত্যাগ করেন?

(ক) ঢাকায়

(খ) কলকাতায়

(গ) পাবনায়

(ঘ) সাঁওতাল পরগণায়

উত্তর: (খ) কলকাতায়

. মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন?

(ক) জীবিত মামার প্রতি নগেনের মিথ্যা ভক্তি দেখানোয়

(খ) মামার মৃত্যুর আগেই ছবিটি আঁকা হওয়ায়

(গ) ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ হওয়ায়

(ঘ) নগেন ভূতকে খুব ভয় পাওয়ায়

উত্তর: (গ) ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ হওয়ায়

৯. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ডাক্তারের নাম কী?

(ক) নগেন

(খ) গণেশ

(গ) পরাশর

(ঘ) সত্যানন্দ

উত্তর: (গ) পরাশর

১০. নগেন পরাশর ডাক্তারের কাছে কেন গিয়েছিল?

(ক) ভূতের গল্প বলতে

(খ) নগেনের বাড়িতে নিতে

(গ) পরামর্শ চাইতে

(ঘ) সাহায্য করতে

উত্তর: (গ) পরামর্শ চাইতে

১১. পরাশর ডাক্তার কীভাবে বুঝতে পারলেন নগেনের গুরুতর কিছু হয়েছে?

(ক) নগেনের কথায়

(খ) নগেনের চাহনিতে

(গ) নগেনের চেহারা দেখে

(ঘ) নগেনের প্রলাপ শুনে

উত্তর: (গ) নগেনের চেহারা দেখে

১২. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে নগেনের চাউনি উদ্ভ্রান্ত ছিল কেন?

(ক) লজ্জায়

(খ) অসুখে

(গ) ভয়ে

(ঘ) যন্ত্রণায়

উত্তর: (গ) ভয়ে

১৩. ‘মুখে হাসির চিহ্নটুকুও নেই। চাউনি একটু উদ্ভ্রান্ত।’— নগেনের এ অবস্থা কেন হয়েছে?

(ক) লজ্জায়

(খ) ভয়ে

(গ) আত্মগ্লানিতে

(ঘ) অসুখে

উত্তর: (খ) ভয়ে

১৪. পরাশর ডাক্তারের কাছে নগেনের কথা বলার ভঙ্গিটা কী রকম লেগেছিল?

(ক) খাপছাড়া

(খ) এলোমেলো

(গ) বেপরোয়া

(ঘ) উদ্ভ্রান্ত

উত্তর: (ক) খাপছাড়া

১৫. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?

(ক) মাসির

(খ) পিসির

(গ) মামার

(ঘ) দাদার

উত্তর: (গ) মামার

১৬. কতদিন আগে নগেনের মামার শ্রাদ্ধ হয়েছিল?

(ক) দুই মাস

(খ) পাঁচ মাস

(গ) তিন মাস

(ঘ) ছয় মাস

উত্তর: (ক) দুই মাস

১৭. নগেনের মামা কোন প্রকৃতির মানুষ ছিলেন?

(ক) ভদ্র

(খ) কপট

(গ) লোভী

(ঘ) কৃপণ

উত্তর: (ঘ) কৃপণ

১৮. মামা কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে রেখে যান?

(ক) পরাশরের

(খ) নগেনের

(গ) মেয়ের

(ঘ) স্ত্রীর

উত্তর: (খ) নগেনের

১৯. হাজী মুহম্মদ মহসীন দানশীল ছিলেন। মৃত্যুর সময় তাঁর সমস্ত সম্পদ গরিব মেধাবী ছাত্রদের জন্য উইল করে দেন। উদ্দীপকের সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কোন বিষয়ের মিল রয়েছে?

(ক) ভয়ের

(খ) সাহসের

(গ) ভালোবাসার

(ঘ) সম্পত্তি উইলের

উত্তর: (ঘ) সম্পত্তি উইলের

২০. ‘আমি কি পাগল হয়ে গেছি?’— কার উক্তি?

(ক) নগেন

(খ) পরেশ

(গ) খগেন

(ঘ) নৃপেন

উত্তর: (ক) নগেন

২১. কোনটিকে বলা হয়েছে ‘চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী’?

(ক) নগেনের ভূতে পাওয়া

(খ) নগেনের গল্প বলা

(গ) নগেনের শক খাওয়া

(ঘ) নগেনের নামে টাকা উইল

উত্তর: (ক) নগেনের ভূতে পাওয়া

২২. নগেনের বর্ণিত কাহিনীকে পরাশর ডাক্তার চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বলেছিলেন কেন?

(ক) বাস্তবতা বিবর্জিত

(খ) কুসংস্কার

(গ) ভৌতিক

(ঘ) কাল্পনিক

উত্তর: (ক) বাস্তবতা বিবর্জিত

২৩. নগেনের গল্প অবিশ্বাস্য হলেও পরাশর ডাক্তার তা বিশ্বাস করেছিলেন কেন?

(ক) নগেনকে আশ্বস্ত করতে

(খ) প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে

(গ) নগেনের চারিত্রিক গুণে

(ঘ) উপযুক্ত যুক্তি দেখানোয়

উত্তর: (গ) নগেনের চারিত্রিক গুণে

২৪. নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল কেন?

(ক) পরাশর ডাক্তারের ধমক খেয়ে

(খ) মামার দেওয়া টাকাকড়ি পেয়ে

(গ) মামার কৃপণতা দেখে

(ঘ) লাইব্রেরির প্রতি মামার উদাসীনতা দেখে

উত্তর: (খ) মামার দেওয়া টাকাকড়ি পেয়ে

২৫. কার প্রতি নগেনের আন্তরিক শ্রদ্ধা-ভক্তি বেড়ে গিয়েছিল?

(ক) ডাক্তারের

(খ) মামার

(গ) মামির

(ঘ) কাকার

উত্তর: (খ) মামার

২৬. নগেনের আত্মগ্লানি কীভাবে কমবে?

(ক) ডাক্তারের পরামর্শে কাজ করলে

(খ) ভক্তি-শ্রদ্ধা ভান করলে

(গ) ছবিতে মাথা ঠেকালে

(ঘ) ভক্তি-শ্রদ্ধা প্রকাশে

উত্তর: (গ) ছবিতে মাথা ঠেকালে

২৭. লাইব্রেরির পুরোনো ক্যালেন্ডারে চৈত্র মাসের কত তারিখ উল্টানো ছিল?

(ক) ১৫ তারিখ

(খ) ১৪ তারিখ

(গ) ১৩ তারিখ

(ঘ) ১২ তারিখ

উত্তর: (ঘ) ১২ তারিখ

২৮. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে কয়টি তৈলচিত্রের উল্লেখ রয়েছে?

(ক) ২টা

(খ) ৩টা

(গ) ৪টা

(ঘ) ৫টা

উত্তর: (খ) ৩টা

২৯. নগেনের মামার তৈলচিত্রটি দেয়ালের কোথায় ছিল?

(ক) কোনায়

(খ) দক্ষিণ পাশে

(গ) ওপরে

(ঘ) মাঝামাঝি

উত্তর: (ঘ) মাঝামাঝি

৩০. ‘মরলে তো মানুষ সব জানতে পারে’— এটা কার উক্তি?

(ক) ডাক্তারের

(খ) মামার

(গ) নগেনের

(ঘ) দাদামশায়ের

উত্তর: (গ) নগেনের

৩১. মামার ছবি স্পর্শ করার পর নগেনের কেমন মনে হয়েছিল?

(ক) বিদ্যুতের শক লেগেছে

(খ) ভূতে ধাক্কা মেরেছে

(গ) মামার আত্মা ধাক্কা দিয়েছে

(ঘ) ভূমিকম্প হয়েছে

উত্তর: (গ) মামার আত্মা ধাক্কা দিয়েছে

৩২. ‘এবার কিছুই ঘটল না’— কোন সময়ের কথা বলা হয়েছে?

(ক) ভোর রাতে

(খ) দুপুরবেলা

(গ) গভীর রাতে

(ঘ) তৃতীয় রাতে

উত্তর: (খ) দুপুরবেলা

৩৩. শায়লা সন্ধ্যায় ছাদে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে শাশুড়ি বলেন, বউমাকে ভূতে ধরেছে। শায়লার শাশুড়ির মানসিকতায় ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কোন বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে?

(ক) অজ্ঞতা

(খ) ব্যাকুলতা

(গ) কুসংস্কারাচ্ছন্নতা

(ঘ) বাস্তবজ্ঞানের অভাব

উত্তর: (গ) কুসংস্কারাচ্ছন্নতা

৩৪. নগেনের তৈলচিত্রটিকে প্রেতাত্মা মনে করার কারণ কী?

(ক) প্রাচীন ধ্যানধারণা

(খ) আধুনিক ধ্যানধারণা

(গ) বুদ্ধির অপ্রস্তুততা

(ঘ) জ্ঞানের গভীরতা

উত্তর: (ক) প্রাচীন ধ্যানধারণা

৩৫. পরাশর ডাক্তার রাত কয়টায় নগেনদের বাড়ি আসেন?

(ক) ১০টায়

(খ) ১১টায়

(গ) ১২টায়

(ঘ) ১টায়

উত্তর: (গ) ১২টায়

৩৬. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের লেখক নগেন চরিত্রের মাধ্যমে কীসের স্বরূপ ব্যাখ্যা করেছেন?

(ক) ভূত-বিশ্বাসের

(খ) কুসংস্কারের

(গ) কাল্পনিকতার

(ঘ) বিজ্ঞানানুগতির

উত্তর: (ক) ভূত-বিশ্বাসের


৩৭. রাত বারোটায় পরাশর ডাক্তার নগেনকে কোথায় অপেক্ষা করতে বললেন?

(ক) বাইরের ঘরে

(খ) বাড়ির সামনে

(গ) লাইব্রেরিতে

(ঘ) নিজ কক্ষে

উত্তর: (ক) বাইরের ঘরে

৩৮. ‘চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় দেড় হাত’— চোখ দুটি কী?

(ক) দুটি বাঘ

(খ) মামার দুটি চোখ

(গ) ভয়ের চোখ

(ঘ) দুটি ছবি

উত্তর: (ক) দুটি বাঘ

৩৯. কার শিহরন স্পষ্ট টের পাওয়া যায়?

(ক) উৎপলের

(খ) নগেনের

(গ) বাদলের

(ঘ) পরাশরের

উত্তর: (খ) নগেনের

৪০. পরাশর ডাক্তার গোঙানির আওয়াজ করে ছিটকে পড়েছিলেন কেন?

(ক) মামার ভূতের ধাক্কা খেয়ে

(খ) পা পিছলে যাওয়ার কারণে

(গ) ইলেকট্রিক শক খেয়ে

(ঘ) মাথা ঘুরে যাওয়ার কারণে

উত্তর: (গ) ইলেকট্রিক শক খেয়ে

৪১. পরাশর ডাক্তার পকেট গেলেন কেন?

(ক) বিদ্যুতের ধাক্কায়

(খ) পা হড়কে

(গ) ভূতের ধাক্কায়

(ঘ) দুর্বলতার কারণে

উত্তর: (ক) বিদ্যুতের ধাক্কায়

৪২. বৈদ্যুতিক শক খেয়ে পরাশর ডাক্তার কত মিনিট চোখ বুজে ছিলেন?

(ক) ৪

(খ) ৫

(গ) ৬

(ঘ) ৭

উত্তর: (খ) ৫

৪৩. ‘তুমি একটি আস্ত গর্দভ নগেন।’— এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) নিরাশা

(খ) হতাশা

(গ) তিরস্কার

(ঘ) ধিক্কার

উত্তর: (গ) তিরস্কার

৪৪. ‘গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান।’— উক্তিটি কোন গল্পের?

(ক) অতিথির স্মৃতি

(খ) ভাব ও কাজ

(গ) তৈলচিত্রের ভূত

(ঘ) পড়ে পাওয়া

উত্তর: (গ) তৈলচিত্রের ভূত

৪৫. নগেনের মামার তৈলচিত্রের ফ্রেমটা কীসের তৈরি ছিল?

(ক) সোনার

(খ) তামার

(গ) রূপার

(ঘ) ইস্পাতের

উত্তর: (গ) রূপার

৪৬. তৈলচিত্রটি বাঁধানো ছিল—

(ক) রূপার ফ্রেমে

(খ) তামার ফ্রেমে

(গ) কাঠের ফ্রেমে

(ঘ) লোহার ফ্রেমে

উত্তর: (ক) রূপার ফ্রেমে

৪৭. পরেশ নগেনের সম্পর্কের দিক থেকে—

(ক) কাকাতো ভাই

(খ) মামাতো ভাই

(গ) পিসতুতো ভাই

(ঘ) মাসতুতো ভাই

উত্তর: (খ) মামাতো ভাই

৪৮. লাইব্রেরি ঘরে দুটো আলো লাগিয়েছে কে?

(ক) পরেশ

(খ) নগেন

(গ) মামা

(ঘ) মামিমা

উত্তর: (ক) পরেশ

৪৯. ‘পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে।’ পরেশের প্রতি পরাশর ডাক্তারের এ উক্তির কারণ—

(ক) প্রতিহিংসা

(খ) কৃপণতা

(গ) অজ্ঞতা

(ঘ) অক্ষমতা

উত্তর: (খ) কৃপণতা

৫০. ‘পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে।’— উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) নিন্দা

(খ) যোগ্যতা

(গ) প্রশংসা

(ঘ) তিরস্কার

উত্তর: (ঘ) তিরস্কার

৫১. ‘পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে।’—এ কথায় পরাশর ডাক্তার কী বোঝাতে চেয়েছিলেন?

(ক) পরেশের কৃপণতা

(খ) পরেশের রাগ

(গ) কাজের দক্ষতা

(ঘ) বিদ্যানুরাগী

উত্তর: (ক) পরেশের কৃপণতা

৫২. রুপার ফ্রেমে নিচে কাঠ থাকার কারণে কী হয়েছে?

(ক) বিদ্যুৎ দেয়ালে যেতে পারেনি

(খ) তৈলচিত্রের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে

(গ) বৈদ্যুতিক শক লেগেছে

(ঘ) ফ্রেমের সুরক্ষা বৃদ্ধি পেয়েছে

উত্তর: (ক) বিদ্যুৎ দেয়ালে যেতে পারেনি

৫৩. মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন?

(ক) জীবিত মামা নগেনকে ভালোবাসত না বলে

(খ) নগেনের প্রতি রাগ ছিল বলে

(গ) নগেন ভূতে ভয় পেত বলে

(ঘ) বৈদ্যুতিক সংযোগ থাকায়

উত্তর: (ঘ) বৈদ্যুতিক সংযোগ থাকায়

৫৪. তৈলচিত্র থেকে কী তাকে ভিতর থেকে কাঁপিয়ে তুলেছিল?

(ক) বিদ্যুৎ

(খ) ভূত-প্রেত

(গ) এসিড

(ঘ) অশরীরী আত্মা

উত্তর: (ক) বিদ্যুৎ

৫৫. ‘খাপছাড়া’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?

(ক) সংলগ্ন

(খ) অস্থির

(গ) খাঁচা ছাড়া

(ঘ) এলোমেলো

উত্তর: (ঘ) এলোমেলো

৫৬. ‘প্রেতাত্মা’ বলতে কোনটিকে বোঝায়?

(ক) ভ্রান্তি

(খ) কুসংস্কার

(গ) ভূত

(ঘ) ভূতের ছায়া

উত্তর: (গ) ভূত

৫৭. ‘কস্মিনকালে’ শব্দের অর্থ কী?

(ক) মাঝে মাঝে

(খ) কখনো কখনো

(গ) কোনো কালে

(ঘ) প্রাচীনকালে

উত্তর: (গ) কোনো কালে

৫৮. ‘মটকা’ শব্দের অর্থ কী?

(ক) মাটির তৈরির গামলা

(খ) মৃতের মতো পড়ে থাকা

(গ) রেশমের মোটা কাপড়

(ঘ) সুতির মোটা কাপড়

উত্তর: (গ) রেশমের মোটা কাপড়

৫৯. ‘ভর্ৎসনা’ অর্থ কী?

(ক) কান্না

(খ) তিরস্কার

(গ) হাসি

(ঘ) উৎসাহ

উত্তর: (খ) তিরস্কার

৬০. অশরীরী শক্তি বলতে কী বোঝো?

(ক) যে শক্তি দেখা যায়

(খ) যে শক্তি দেখা যায় না

(গ) যে শক্তি ধরাছোঁয়ার বাইরে

(ঘ) যে শক্তি কোনো শক্তিই নয়

উত্তর: (খ) যে শক্তি দেখা যায় না

৬১. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মুখ্য উদ্দেশ্য কী?

(ক) ভৌতিক পরিবেশ সৃষ্টি

(খ) অলৌকিক ঘটনার সমাবেশ

(গ) শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা

(ঘ) পাঠকদের নিছক আনন্দ দান

উত্তর: (গ) শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা

৬২. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মূল বিষয় কী?

(ক) ভূতকে নিয়ে গবেষণা

(খ) ভূতকে নিয়ে রসিকতা

(গ) কিশোর মনের কৌতূহল

(ঘ) বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধি

উত্তর: (ঘ) বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধি

৬৩. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে প্রাধান্য পেয়েছে—

(ক) বিজ্ঞানবুদ্ধি

(খ) কুসংস্কার

(গ) ভয়

(ঘ) নির্বুদ্ধিতা

উত্তর: (ক) বিজ্ঞানবুদ্ধি

৬৪. ১৯৪১ সালের কোন মাসে ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি প্রকাশিত হয়?

(ক) ফেব্রুয়ারি

(খ) মার্চ

(গ) এপ্রিল

(ঘ) মে

উত্তর: (ক) ফেব্রুয়ারি

৬৫. কোন পত্রিকায় ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি প্রথম প্রকাশিত হয়?

(ক) বনফুল

(খ) মৌচাক

(গ) পিঁনাসা

(ঘ) সবুজ পত্র

উত্তর: (খ) মৌচাক

৬৬. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে অশরীরী অস্তিত্ব বিশ্বাসের ভিত্তিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কোন চরিত্রের মাধ্যমে?

(ক) মামা

(খ) নগেন

(গ) পরেশ

(ঘ) পরাশর ডাক্তার

উত্তর: (ঘ) পরাশর ডাক্তার

৬৭. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে কার মাধ্যমে ভূতে বিশ্বাসের স্বরূপ তুলে ধরা হয়েছে?

(ক) পরাশর ডাক্তার

(খ) খগেন

(গ) নগেন

(ঘ) পরেশ

উত্তর: (গ) নগেন

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts