You are currently viewing নেকলেস গল্পের mcq : ১০০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নেকলেস গল্পের mcq : ১০০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বিশ্ববিখ্যাত গল্পকার গী দ্য মোপাঁসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে ‘নেকলেস’ অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম ‘La Parure’। ১৮৮৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা ‘La Gaulois’-এ গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে অনূদিত হয়। একই সালে প্রকাশিত ‘নেকলেস’ শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।


১. এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মঁসিয়ে কী হাতে ঘরে ফিরলেন?

(ক) সুন্দর গয়নার বাক্স

(খ) একটি বড় খাম

(গ) উজ্জ্বল রৌপ্য পাত্র

(ঘ) কারুকার্যপূর্ণ পর্দা

উত্তর: (খ) একটি বড় খাম


২. মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ সে—

(ক) নেকলেস হারিয়ে ফেলেছে

(খ) কাঙ্ক্ষিত জীবন পায়নি

(গ) রান্নাঘরে কাজ করে

(ঘ) দামি পোশাক পরতে পারে না

উত্তর: (খ) কাঙ্ক্ষিত জীবন পায়নি

৩. ‘নেকলেস’ গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?

(ক) Henri-Henri-Nicholas-Guy the Moupassant

(খ) Henri-Henri-Albert-Guy the Maupassant

(গ) Henri-Renri-Nicholas-Guy de Moupassant

(ঘ) Henri-Renri-Albert-Guy de Maupassant

উত্তর: (ঘ) Henri-Renri-Albert-Guy de Maupassant


৪. গী দ্য মোপাসাঁ কত সালে মৃত্যুবরণ করেন?

(ক) ১৮৯২

(খ) ১৮৯৩

(গ) ১৮৯৪

(ঘ) ১৮৮৫

উত্তর: (খ) ১৮৯৩


৫. গোয়ালার সুন্দরী কন্যা রাবেয়া স্বামীর অসচ্ছলতার কারণে অত্যন্ত অসন্তুষ্ট।— উদ্দীপকের রাবেয়ার সঙ্গে নিচের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

(ক) কল্যাণী

(খ) মাদাম লোইসেল

(গ) মাদাম ফোরস্টিয়ার

(ঘ) আমিনা

উত্তর: (খ) মাদাম লোইসেল


৬. ‘তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো।’— ‘নেকলেস’ গল্পে মাথিল্ডার এ অনুভূতির কারণ তার—

(ক) সৌন্দর্যবোধ

(খ) উচ্চাকাঙ্ক্ষা

(গ) জীবনাকাঙ্ক্ষা

(ঘ) অহংকারী মনোভাব

উত্তর: (খ) উচ্চাকাঙ্ক্ষা


৭. ‘প্রাণের বিনিময়ে সম্মান রক্ষাই শ্রেয়’— উক্তিটির সঙ্গে ‘নেকলেস’ গল্পের কোন দুটি চরিত্রের আদর্শগত মিল রয়েছে?

(ক) মাদাম ফোরস্টিয়ার ও মাদাম লোইসেল

(খ) মি. লোইসেল ও মাদাম লোইসেল

(গ) ব্রেটন ও মি. লোইসেল

(ঘ) লেখক ও মাদাম লোইসেল

উত্তর: (খ) মি. লোইসেল ও মাদাম লোইসেল


৮. মাদাম লোইসেলের শারীরিক অবস্থার পতন ঘটার মূল কারণ—

(ক) শারীরিক দুর্বলতা

(খ) কঠোর পরিশ্রম

(গ) প্রতিহিংসা

(ঘ) উচ্চাভিলাষ

উত্তর: (খ) কঠোর পরিশ্রম


৯. মাদাম ফোরস্টিয়ারের নেকলেসের মূল্য কত ফ্রাঁ ছিল? বা মাদাম ফোরস্টিয়ারের নেকলেসটির দাম কত?

(ক) পাঁচ শত ফ্রাঁ

(খ) ছয় শত ফ্রাঁ

(গ) সাত শত ফ্রাঁ

(ঘ) আট শত ফ্রাঁ

উত্তর: (ক) পাঁচ শত ফ্রাঁ


১০. স্যাটিন কী?

(ক) রাজকীয় প্রাসাদ

(খ) মসৃণ রেশমি বস্ত্র

(গ) ব্রিটেনধর্মীয় প্রতীক

(ঘ) মিশনারিদের আবাস

উত্তর: (খ) মসৃণ রেশমি বস্ত্র


১১. ‘ঐ দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন।’ মাতিলদার এমন ভাবনা কীসের পরিচায়ক?

(ক) ঔদার্য

(খ) ব্যক্তিত্ব

(গ) মহত্ত্ব

(ঘ) ভীরুতা

উত্তর: (খ) ব্যক্তিত্ব


১২. মূল ‘নেকলেস’ গল্পটি কোন ভাষায় রচিত?

(ক) রুশ

(খ) স্প্যানিশ

(গ) ফরাসি

(ঘ) ইংরেজি

উত্তর: (গ) ফরাসি


১৩. ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পের শুদ্ধ বানান—

(ক) La Parure

(খ) La Perure

(গ) La Purerue

(ঘ) La Porure

উত্তর: (ক) La Parure


১৪. মাদাম লোইসেলের জীবনের দুরবস্থার জন্য দায়ী তার—

(ক) অনুকরণপ্রিয়তা

(খ) বিলাসী জীবনযাপন

(গ) উচ্চাভিলাষ

(ঘ) কর্মবিমুখতা

উত্তর: (গ) উচ্চাভিলাষ


১৪. গী দ্য মোপাসাঁ কোন শহরে জন্মগ্রহণ করেন?

(ক) নরম্যান্ডি

(খ) লন্ডন

(গ) ভেনিস

(ঘ) রোম

উত্তর: (ক) নরম্যান্ডি

১৫. মোপাসাঁ কত সালে নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন?

(ক) ১৮৬৭

(খ) ১৮৬৯

(গ) ১৮৬০

(ঘ) ১৮৭০

উত্তর: (ক) ১৮৬৭


১৬. কে মোপাসাঁর সাহিত্যজীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন?

(ক) গুস্তাভ দ্য মোপাসাঁ

(খ) লরা দ্য পয়াটভিঁ

(গ) গুস্তাভ ফ্লোবেয়ার

(ঘ) এমিল জোলা

উত্তর: (গ) গুস্তাভ ফ্লোবেয়ার


১৭. পূর্ণেন্দু দস্তিদার পেশাগত জীবনে কী ছিলেন?

(ক) অধ্যাপক

(খ) প্রকৌশলী

(গ) ব্যবসায়ী

(ঘ) আইনজীবী

উত্তর: (গ) ব্যবসায়ী

১৮. ‘নেকলেস’ গল্পটি বাংলায় অনুবাদ করেন কে?

(ক) মানিক বন্দ্যোপাধ্যায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) পূর্ণেন্দু দস্তিদার

(ঘ) গী দ্য মোপাসাঁ

উত্তর: (গ) পূর্ণেন্দু দস্তিদার


১৯. গুস্তাভ ফ্লোবেয়ার কে?

(ক) একজন অভিনেতা

(খ) একজন রাষ্ট্রনায়ক

(গ) একজন সাহিত্যিক

(ঘ) একজন সৈনিক

উত্তর: (গ) একজন সাহিত্যিক


২০. মোপাসাঁর সাহিত্যজীবনের সূত্রপাত ঘটে কী রচনার মাধ্যমে?

(ক) গল্প

(খ) কবিতা

(গ) নাটক

(ঘ) উপন্যাস

উত্তর: (খ) কবিতা

২১. মোপাসাঁর সাহিত্য জগতে আগমন কবিতায় আর প্রতিষ্ঠা কথাসাহিত্যে। আমাদের কোন সাহিত্যিকের সঙ্গে মোপাসাঁর কিছুটা মিল খুঁজে পাওয়া যায়?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) পূর্ণেন্দু দস্তিদার

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর: (ক) কাজী নজরুল ইসলাম


২২. সাহিত্যসাধনার ক্ষেত্রে গী দ্য মোপাসাঁর দৃষ্টিভঙ্গি কেমন?

(ক) সামাজিক

(খ) অসাম্প্রদায়িক

(গ) রাজনৈতিক

(ঘ) নিরপেক্ষ

উত্তর: (ঘ) নিরপেক্ষ


২৩. কোন বিষয়টি মোপাসাঁর গল্পকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

(ক) অসাধারণ সংযম

(খ) বর্ণনা কৌশল

(গ) আকর্ষণীয় বিষয়রীতি

(ঘ) পরিচর্যা রীতি

উত্তর: (ক) অসাধারণ সংযম


২৪. পূর্ণেন্দু দস্তিদারের সঙ্গে নিচের কার সম্পর্ক থাকায় ব্রিটিশ বিরোধে অংশ নিয়েছিলেন?

(ক) মাস্টারদা সূর্যসেন

(খ) বীরকন্যা প্রীতিলতা

(গ) বিপ্লবী ক্ষুদিরাম বসু

(ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু

উত্তর: (ক) মাস্টারদা সূর্যসেন


২৫. সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামে কোন বিদ্রোহ পরিচালিত হয়?

(ক) ফকিরবিদ্রোহ

(খ) যুববিদ্রোহ

(গ) নীলবিদ্রোহ

(ঘ) কৃষকবিদ্রোহ

উত্তর: (খ) যুববিদ্রোহ


২৬. পূর্ণেন্দু দস্তিদারকে কাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে কারাবরণ করতে হয়েছিল?

(ক) সরকারের

(খ) ভারতের

(গ) ব্রিটিশদের

(ঘ) পাকিস্তানের

উত্তর: (গ) ব্রিটিশদের


২৭. লেখক পূর্ণেন্দু দস্তিদারের খ্যাতি ছিল কী হিসেবে?

(ক) সমাজসচেতন লেখক

(খ) সমাজউন্নয়ন লেখক

(গ) সমাজভাবুক লেখক

(ঘ) সমাজপ্রগতিশীল লেখক

উত্তর: (গ) সমাজভাবুক লেখক


২৮. সমাজভাবুক লেখক বলতে কী বোঝায়?

(ক) সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর জীবন নিয়ে ভাবনা

(খ) সমাজকে বদলানোর জন্য কোমর বেঁধে নামা

(গ) সমাজ বিনির্মাণে আত্মোৎসর্গ করার খেয়াল

(ঘ) সমাজতান্ত্রিক বিপ্লব গড়ে তোলার ভাবনা

উত্তর: (ক) সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর জীবন নিয়ে ভাবনা


২৯. ‘স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম’ গ্রন্থটির রচয়িতা কে?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) মানিক বন্দ্যোপাধ্যায়

(গ) পূর্ণেন্দু পত্রী

(ঘ) পূর্ণেন্দু দস্তিদার

উত্তর: (ঘ) পূর্ণেন্দু দস্তিদার


৩০. পূর্ণেন্দু দস্তিদারের অনুবাদ গ্রন্থ কোনটি?

(ক) বীরকন্যা প্রীতিলতা

(খ) দস্তয়েভস্কির গল্প

(গ) কবিয়াল রমেশ শীল

(ঘ) শেখভের গল্প

উত্তর: (ঘ) শেখভের গল্প

৩১. ‘নেকলেস’ গল্পের মাতিলদা সবসময় ব্যথিত থাকত। কেননা তার ছিল প্রচণ্ড রকমের—

(ক) সৌন্দর্যবোধ

(খ) উচ্চাকাঙ্ক্ষা

(গ) জীবনাকাঙ্ক্ষা

(ঘ) অহংকারী মনোভাব

উত্তর: (খ) উচ্চাকাঙ্ক্ষা

৩২. মাদাম লোইসেল কেমন বৈঠকখানা কামনা করে?

(ক) মোজাইক করা ও ঝকঝকে

(খ) পুরানো রেশমি পর্দা ঝোলানো

(গ) কাঠের টেবিল দ্বারা সাজানো

(ঘ) বিভিন্ন ধরনের রত্নপাথরে শোভিত

উত্তর: (ক) মোজাইক করা ও ঝকঝকে

৩৩. অপ্রত্যাশিত কিন্তু আকর্ষণীয় সমাপ্তির জন্য কোন গল্পটি বিপুল জনপ্রিয়?

(ক) নেকলেস

(খ) রেইনকোট

(গ) আহ্বান

(ঘ) মাসি-পিসি

উত্তর: (ক) নেকলেস

৩৪. থিয়েটারে যাওয়ার সময় যে পোশাকটি মাদাম লোইসেল পরে সেটা তার স্বামীর কাছে কেমন লাগে?

(ক) খুব সুন্দর

(খ) খুব বিশ্রী

(গ) খুব সস্তা

(ঘ) খুব দামি

উত্তর: (ক) খুব সুন্দর

৩৫. নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস

ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস

—উদ্দীপকে প্রকাশিত ‘নেকলেস’ গল্পের মর্মার্থ হলো—

(ক) উচ্চাভিলাষ

(খ) সাধ্যের অধিক সাধ

(গ) সুখের সন্ধান

(ঘ) হতাশা

উত্তর: (খ) সাধ্যের অধিক সাধ

৩৬. মাদাম লোইসেলের ঘরটি কে তৈরি করেছিল?

(ক) খর্বকার ব্রেটন

(খ) স্থূল হার্মিতোই

(গ) থরকায় জিম

(ঘ) স্থূল ডেনর
উত্তর: (ক) খর্বকার ব্রেটন

৩৭. ‘নেকলেস’ গল্পে কোন মাছের উল্লেখ আছে?

(ক) শামন

(খ) ইলিশ

(গ) রোহিত

(ঘ) রুপচাঁদা

উত্তর: (গ) রোহিত

৩৮. মাদাম লোইসেলের বান্ধবীর সঙ্গে দেখা করতে ভালো লাগত না কেন?

(ক) ধনী হওয়ায়

(খ) ঈর্ষার কারণে

(গ) অসততার কারণে

(ঘ) ঘৃণা করায়

উত্তর: (খ) ঈর্ষার কারণে

৩৯. মাদাম লোইসেল কোন দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়েছিল?

(ক) ঘৃণা

(খ) বিরক্তি

(গ) ক্ষোভ

(ঘ) রাগ

উত্তর: (খ) বিরক্তি

৪০. মি. লোইসেল কীসের জন্য অর্থ সঞ্চয় করেছিলেন?

(ক) বেড়াতে যাওয়ার জন্য

(খ) শিকারে যাওয়ার জন্য

(গ) স্ত্রীর আকাঙ্ক্ষা পূরণের জন্য

(ঘ) বন্দুক কেনার জন্য

উত্তর: (ঘ) বন্দুক কেনার জন্য

৪১. লোইসেলের বন্ধুরা কোন পাখি শিকারে গিয়েছিল?

(ক) ইগল

(খ) বক

(গ) ভরত

(ঘ) সারস

উত্তর: (গ) ভরত

৪২. ‘নেকলেস’ গল্পে মাতিলদার পোশাক তৈরিতে কত খরচ হয়েছিল?

(ক) চারশো ফ্রাঁ

(খ) পাঁচশো ফ্রাঁ

(গ) ছয়শো ফ্রাঁ

(ঘ) সাতশো ফ্রাঁ

উত্তর: (ক) চারশো ফ্রাঁ

৪৩. বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লোইসেলকে কেমন মনে হয়?

(ক) বেদনার্ত

(খ) হতাশাগ্রস্ত

(গ) দুশ্চিন্তাগ্রস্ত

(ঘ) বিচলিত

উত্তর: (ঘ) বিচলিত

৪৪. ‘নেকলেস’ গল্পের মাদাম লোইসেলের বান্ধবীর নাম কী?

(ক) ক্যাথরিন

(খ) আইরিন

(গ) মাদাম ফোরস্টিয়ার

(ঘ) মাদাম মোনস্টার

উত্তর: (গ) মাদাম ফোরস্টিয়ার

৪৫. ‘অদম্য কামনায় তার বুক দুরু দুরু করে।’ — এই অদম্য কামনা কীসের জন্য?

(ক) হীরার হারটি ধার পাওয়ার

(খ) হার গলায় পরার

(গ) স্বামীকে খুশি করার

(ঘ) বান্ধবীর হার হারিয়ে ফেলায়

উত্তর: (ক) হীরার হারটি ধার পাওয়ার

৪৬. কী ধরনের বাক্সে হীরার হার রাখা হয়েছিল?

(ক) সোনালি বাক্সে

(খ) স্যাটিনের বাক্সে

(গ) রুপার বাক্সে

(ঘ) মখমলের বাক্সে

উত্তর: (খ) স্যাটিনের বাক্সে

৪৭. মাতিলদার স্বামী কোথায় আধঘুমে বসেছিল?

(ক) গাড়িতে

(খ) বিশ্রামকক্ষে

(গ) বৈঠকখানায়

(ঘ) আরাম কেদারায়

উত্তর: (খ) বিশ্রামকক্ষে

৪৮. বল নাচের অনুষ্ঠান শেষে মাদাম লোইসেল কখন বাড়ি ফিরলেন?

(ক) রাত বারোটায়

(খ) রাত দুইটায়

(গ) ভোর চারটায়

(ঘ) সকাল ছয়টায়

উত্তর: (গ) ভোর চারটায়

৪৯. ‘নেকলেস’ গল্পে উল্লিখিত নদীটির নাম কী?

(ক) সিন নদী

(খ) রাইন নদী

(গ) টেমস নদী

(ঘ) পটোম্যাক নদী

উত্তর: (ক) সিন নদী

৫০. ‘একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে।’ — চরণ দুটি ‘নেকলেস’ গল্পের কোন ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

(ক) মাদাম লোইসেলের নতুন পোশাক কেনা

(খ) মাদাম লোইসেলের দারিদ্র্যতাপূর্ণ জীবন কাটানো

(গ) লোইসেলের সারারাত ধরে হার খোঁজা

(ঘ) মাদাম লোইসেলের গহনা ধার ও সেটি হারিয়ে ফেলা

উত্তর: (ঘ) মাদাম লোইসেলের গহনা ধার ও সেটি হারিয়ে ফেলা

৫১. হারটি ফেরত নেওয়ার সময় ফোরস্টিয়ারকে কেমন দেখাচ্ছিল?

(ক) উল্লসিত

(খ) উৎকণ্ঠিত

(গ) নির্জীব

(ঘ) উগ্রফূল

উত্তর: (গ) নির্জীব


৫২. মাদাম ফোরস্টিয়ার গহনার বাক্সটি—

(ক) খুলে দেখল

(খ) রেখে দিল

(গ) খুলে দেখল না

(ঘ) ফেলে দিল

উত্তর: (গ) খুলে দেখল না


৫৩. স্বামীর ঋণের ভার মুক্ত হতে মিতালী তার গহনা বিক্রি করে দেয়। শুধু তাই নয়, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। বক্তব্যগতভাবে মিতালীর রূপ ফুটে উঠেছে কোন চরিত্রে?

(ক) আহ্লাদি

(খ) কল্যাণী

(গ) মাদাম লোইসেল

(ঘ) দিগশ্বরী

উত্তর: (গ) মাদাম লোইসেল


৫৪. মাদাম লোইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কী করে?

(ক) স্ত্রীর কাজে সাহায্য করে

(খ) কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে

(গ) অন্য একটি অফিসে কাজ করে

(ঘ) একটি নৈশ বিদ্যালয়ে শিক্ষকতা করে

উত্তর: (খ) কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে


৫৫. মাদাম লোইসেলের স্বামী পেশায় কী ছিলেন?

(ক) কেরানি

(খ) স্বর্ণকার

(গ) পাহারাদার

(ঘ) মজুতদার

উত্তর: (ক) কেরানি


৫৬. মাদাম লোইসেলের স্বামী কোন অফিসের কেরানি ছিলেন?

(ক) মন্ত্রিপরিষদ

(খ) শিক্ষা পরিষদ

(গ) খাদ্যপরিষদ

(ঘ) ধর্মপরিষদ

উত্তর: (খ) শিক্ষা পরিষদ


৫৭. মাদাম লোইসেলের মনে সর্বদা কীসের দুঃখ?

(ক) অর্থনৈতিক দুরবস্থা

(খ) উচ্চশিক্ষা

(গ) চাকরি

(ঘ) সৌন্দর্য

উত্তর: (ক) অর্থনৈতিক দুরবস্থা


৫৮. ফ্রক বা জড়োয়া গহনা প্রিয়তার মাধ্যমে লোইসেলের যে মানসিকতার পরিচয় পাওয়া যায়—

(ক) বিলাসী মনের

(খ) সাজুগুজু পছন্দ

(গ) রঙিন জিনিসে আনন্দ

(ঘ) শ্রমকাতর স্বভাব

উত্তর: (ক) বিলাসী মনের


৫৯. মাদাম লোইসেলের স্বামীর সন্ধ্যায় খাম নিয়ে উল্লসিত হয়ে ঘরে ফেরা কী প্রমাণ করে?

(ক) স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

(খ) স্ত্রীর প্রতি ভালোবাসা

(গ) স্ত্রীর প্রতি দায়িত্ববোধ

(ঘ) স্ত্রীর প্রতি আন্তরিকতা

উত্তর: (খ) স্ত্রীর প্রতি ভালোবাসা


৬০. জনশিক্ষামন্ত্রী তাঁর নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লোইসেলের উপস্থিতি কামনা করেছিলেন কত তারিখে?

(ক) ১৮ই নভেম্বর

(খ) ১৮ই ডিসেম্বর

(গ) ১৮ই জানুয়ারি

(ঘ) ১৮ই ফেব্রুয়ারি

উত্তর: (গ) ১৮ই জানুয়ারি


৬১. ‘কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম, তা দেখে তুমি খুশি হবে।’— এখানে ‘লক্ষ্মীটি’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) মাদাম লোইসেলকে

(খ) সুন্দরী মহিলাকে

(গ) ফোরস্টিয়ারকে

(ঘ) জর্জ রেমপনুকে

উত্তর: (ক) মাদাম লোইসেলকে


৬২. ‘কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে।’— আলোচ্য বাক্যে কোন বিষয়টি লক্ষণীয়?

(ক) অসহায়বোধ

(খ) হতাশা

(গ) দুঃখবোধ

(ঘ) অভিমান

উত্তর: (গ) দুঃখবোধ

৬৩. ফোরস্টিয়ারের চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

(ক) দানশীলতা

(খ) মহানুভবতা

(গ) পরোপকারিতা

(ঘ) বন্ধুবাত্সলা

উত্তর: (ঘ) বন্ধুবাত্সলা


৬৪. মাদাম লোইসেলের নৃত্যের মধ্যে কী ছিল?

(ক) গর্ব ও উৎসাহ

(খ) আবেগ ও উৎসাহ

(গ) সাফল্য ও আবেগ

(ঘ) গর্ব ও আবেগ

উত্তর: (খ) আবেগ ও উৎসাহ

৬৫. ‘বল নাচের অনুষ্ঠানে মাদাম লোইসেলের জয়জয়কার।’ এখানে কোন জয়জয়কারের কথা বলা হয়েছে?

(ক) মাদাম লোইসেলের জড়োয়া গহনার সৌন্দর্য

(খ) মাদাম লোইসেলের পারিবারিক আভিজাত্য

(গ) মাদাম লোইসেলের চমৎকার নৃত্য পরিবেশনা

(ঘ) মাদাম লোইসেলের সৌন্দর্য ও সুরুচিপূর্ণ ব্যক্তিত্ব

উত্তর: (ঘ) মাদাম লোইসেলের সৌন্দর্য ও সুরুচিপূর্ণ ব্যক্তিত্ব


৬৬. ‘নেকলেস’ গল্পে স্বয়ং শিক্ষামন্ত্রী মাদাম লোইসেলের দিকে দৃষ্টি দিয়েছিলেন কেন?

(ক) সৌন্দর্য নজর কেড়েছিল

(খ) সুরুচি মন জয় করেছিল

(গ) সারল্য কাছে টেনেছিল

(ঘ) ব্যক্তিত্ব শ্রদ্ধা জাগিয়েছিল

উত্তর: (ক) সৌন্দর্য নজর কেড়েছিল


৬৭. লোইসেল পরিবার কোথায় বসবাস করত?

(ক) কলেজ স্ট্রিটে

(খ) রিাপন স্ট্রিটে

(গ) মার্টার স্ট্রিটে

(ঘ) ডালহৌসি স্ট্রিটে

উত্তর: (গ) মার্টার স্ট্রিটে


৬৮. প্যালেস রয়ালে মি. ও মাদাম লোইসেল কীসের হার দেখেছিলেন?

(ক) সোনার

(খ) রুপার

(গ) হীরার

(ঘ) মুক্তার

উত্তর: (গ) হীরার


৬৯. হীরার হারটি কয়দিন বিক্রি না করার জন্য মি. ও মাদাম লোইসেল বিক্রেতাকে অনুরোধ করলেন?

(ক) দুই দিন

(খ) তিন দিন

(গ) চার দিন

(ঘ) পাঁচ দিন

উত্তর: (খ) তিন দিন


৭০. হীরার হার কেনার পর মাদাম লোইসেল ও তাঁর স্বামী কীভাবে ঋণের অর্থ পরিশোধ করেছিলেন?

(ক) সঞ্চিত অর্থ থেকে ব্যয় করে

(খ) আত্মীয়ের কাছ থেকে ঋণ করে

(গ) কঠিন পরিশ্রম ও সাধারণ জীবনযাপন করে

(ঘ) লোইসেলের পিতার সঞ্চিত অর্থ ব্যয় করে

উত্তর: (গ) কঠিন পরিশ্রম ও সাধারণ জীবনযাপন করে


৭১. ‘নেকলেস’ গল্পে মাদাম লোইসেলের নখের রং কী রকম ছিল?

(ক) লাল

(খ) গোলাপি

(গ) খয়েরি

(ঘ) কমলা

উত্তর: (খ) গোলাপি


৭২. সিঁড়ির প্রত্যেক ধাপে ধাপে মাদাম লোইসেল থেমে থেমে জল তোলে কেন?

(ক) দুর্বলতার জন্য

(খ) বিশ্রাম নেওয়ার জন্য

(গ) ক্লান্তি কমানোর জন্য

(ঘ) শ্বাস নেওয়ার জন্য

উত্তর: (ঘ) শ্বাস নেওয়ার জন্য


৭৩. ফোরস্টিয়ার মাতিলদাকে চিনতে পারেনি কেন?

(ক) কঠোর শ্রমে চেহারা পালটে গিয়েছিল

(খ) মেকআপে চেহারা ঢাকা পড়েছিল

(গ) বয়স চেহারা বিকৃত করেছিল

(ঘ) নিপীড়নে চেহারা মলিন হয়েছিল

উত্তর: (ক) কঠোর শ্রমে চেহারা পালটে গিয়েছিল


৭৪. হারটির দাম কত ফ্রাঁ বেশি হবে না বলে মাদাম লোইসেল তাঁর সহপাঠিনীর কাছ থেকে জানতে পারেন?

(ক) তিনশত ফ্রাঁ

(খ) চারশত ফ্রাঁ

(গ) পাঁচশত ফ্রাঁ

(ঘ) ছয়শত ফ্রাঁ

উত্তর: (গ) পাঁচশত ফ্রাঁ


৭৫. ‘গরিবের ঘোড়ারোগ’ কথাটি কোন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য?

(ক) কল্যাণী

(খ) মাতিলদা

(গ) ফোরস্টিয়ার

(ঘ) মাদাম রেমপনু

উত্তর: (খ) মাতিলদা


৭৬. ‘মাদাম লোইসেল’ চরিত্রটির মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

(ক) আরামপ্রিয় ও কোমল

(খ) নম্র ও পরিশ্রমী

(গ) বিলাসী ও পরিশ্রমী

(ঘ) বিলাসী ও কৌশলী

উত্তর: (গ) বিলাসী ও পরিশ্রমী


৭৭. ‘নেকলেস’ গল্পের মাদাম লোইসেলের দুরবস্থার কারণ কী?

(ক) বিলাসিতা

(খ) শৌখিনতা

(গ) উচ্চাভিলাষ

(ঘ) আরামপ্রিয়তা

উত্তর: (গ) উচ্চাভিলাষ

৭৮. ফ্রান্সে কাদেরকে মসিয়ে সম্বোধন করা হয়?

(ক) নারীদের

(খ) পুরুষদের

(গ) মন্ত্রীদের

(ঘ) কর্মকর্তাদের

উত্তর: (খ) পুরুষদের


৭৯. প্যালেস রয়্যাল কী?

(ক) বিখ্যাত হোটেল

(খ) তীর্থস্থান

(গ) বিখ্যাত স্টেডিয়াম

(ঘ) রাজকীয় প্রাসাদ

উত্তর: (ঘ) রাজকীয় প্রাসাদ


৮০. ‘কনভেন্ট’ বলতে কী বোঝায়?

(ক) মিশনারিদের আবাস

(খ) বয়স্কদের আবাস

(গ) সৈন্যদের আবাস

(ঘ) অপরাধীদের আবাস

উত্তর: (ক) মিশনারিদের আবাস


৮১. ফ্রান্সের পুরুষদের মসিয়ে সম্বোধন করার কারণ কী?

(ক) প্রচলিত রীতি অনুসারে

(খ) সম্মান প্রদর্শনের জন্য

(গ) ক্ষমতা প্রদর্শনের জন্য

(ঘ) ভয় দেখানোর জন্য

উত্তর: (খ) সম্মান প্রদর্শনের জন্য


৮২. ফরাসিরা মহিলাদের ‘মাদাম’ বলে সম্বোধন করায় তাদের যে মানসিকতার পরিচয় পাওয়া যায়—

(ক) সাংস্কৃতিক শিষ্টাচার

(খ) সুন্দরীদের প্রতি সম্মান

(গ) উন্নত রুচিবোধ

(ঘ) নারীর প্রতি সম্মান

উত্তর: (ঘ) নারীর প্রতি সম্মান


৮৩. একসময় ফরাসি মুদ্রা কী ছিল?

(ক) ফ্রাঁ

(খ) ডলার

(গ) ইয়েন

(ঘ) টাকা

উত্তর: (ক) ফ্রাঁ


৮৪. ‘নেকলেস’ গল্পে বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান হিসেবে কোনটির উল্লেখ রয়েছে?

(ক) বেলি নাচ

(খ) মুজরা নাচ

(গ) বল নাচ

(ঘ) আইসোস নাচ

উত্তর: (গ) বল নাচ


৮৫. মসৃণ ও চকচকে রেশমি বস্ত্রকে কী বলা হয়?

(ক) সিল্ক

(খ) স্যাটিন

 (গ) কাতান

(ঘ) জামদানি

উত্তর: (খ) স্যাটিন


৮৬. ‘নেকলেস’ গল্পে রাজকীয় প্রাসাদ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?

(ক) এলিসি প্রাসাদ

(খ) ভিক্টোরিয়া প্যালেস

(গ) বাকিংহাম প্যালেস

(ঘ) প্যালেস রয়্যাল

উত্তর: (ঘ) প্যালেস রয়্যাল

৮৭. ‘নেকলেস’ গল্পটি কোন ভাষা থেকে অনূদিত?

(ক) স্প্যানিশ

(খ) ল্যাটিন

(গ) ইংরেজি

(ঘ) ফরাসি

উত্তর: (ঘ) ফরাসি


৮৮. ফরাসি ভাষায় নেকলেস গল্পটির নাম কী?

(ক) La Parure

(খ) La Paran

(গ) La Paruare

(ঘ) La Gaulois

উত্তর: (ক) La Parure


৮৯. ‘নেকলেস’ গল্পে প্রতিফলিত দিক কোনটি?

(ক) নির্ভীকতা

(খ) গভীর জীবনবোধের অভাব

(গ) দাম্ভিকতা

(ঘ) অহংকার

উত্তর: (খ) গভীর জীবনবোধের অভাব


৯০. ‘নেকলেস’ গল্পের মূল তাৎপর্য কী?

(ক) কষ্ট করলে কেষ্ট মেলে

(খ) অহংকার পতনের মূল

(গ) লোভে পাপ পাপে মৃত্যু

(ঘ) কোনটিই নয়

উত্তর: (গ) লোভে পাপ পাপে মৃত্যু

৯১. ‘নেকলেস’ রচনাটির উদ্দেশ্য কী?

(ক) পরিমিত জীবনবোধ

(খ) বিলাসিতা না করা

(গ) দাম্ভিকতা পরিহার

(ঘ) সহযোদ্ধা মনোভাব

উত্তর: (ক) পরিমিত জীবনবোধ


৯২. ‘নেকলেস’ গল্পটির অন্তর্নিহিত তাৎপর্য কোনটি?

(ক) অহংকারের পরিণাম

(খ) দাম্ভিকতার পরিণাম

(গ) জীবনের রূঢ় বাস্তবতা

(ঘ) উচ্চাকাঙ্ক্ষার পরিণতি

উত্তর: (ঘ) উচ্চাকাঙ্ক্ষার পরিণতি


৯৩. ‘নেকলেস’ গল্পের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

(ক) মানুষের চাওয়ার শেষ নেই

(খ) দরিদ্রতা কখনোই কাম্য নয়

(গ) নিজের সামর্থ্য অনুসারে চলা উচিত

(ঘ) বিলাসিতাপূর্ণ জীবনই সকলের কাম্য

উত্তর: (গ) নিজের সামর্থ্য অনুসারে চলা উচিত


৯৪. ‘নেকলেস’ গল্পটির শিক্ষণীয় দিক কী?

(ক) লোভ করা উচিত নয়

(খ) সবার উপরে মানুষ সত্য

(গ) নিজ সামর্থ্য অনুযায়ী চলা উচিত

(ঘ) অন্যায় কাজ থেকে বিরত থাকা উচিত

উত্তর: (গ) নিজ সামর্থ্য অনুযায়ী চলা উচিত


৯৫. অপ্রত্যাশিত কিন্তু আকর্ষণীয় সমাপ্তির জন্য কোন গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছে?

(ক) আহ্বান

(খ) অপরিচিতা

(গ) রেইনকোট

(ঘ) নেকলেস

উত্তর: (ঘ) নেকলেস


৯৬. ‘নেকলেস’ গল্পটির বিপুল জনপ্রিয়তার লাভের কারণ কী?

(ক) আকর্ষণীয় সমাপ্তি

(খ) আকর্ষণীয় কাহিনি

(গ) উপস্থাপনা ভঙ্গি

(ঘ) আকর্ষণীয় চরিত্র

উত্তর: (ক) আকর্ষণীয় সমাপ্তি


৯৭. ‘নেকলেস’ গল্পটি কেন বিপুল জনপ্রিয়তা লাভ করেছে?

(ক) আকর্ষণীয় চরিত্রের জন্য

(খ) আকর্ষণীয় গঠনশৈলীর জন্য

(গ) আকর্ষণীয় বর্ণনার জন্য

(ঘ) আকর্ষণীয় সমাপ্তির জন্য

উত্তর: (ঘ) আকর্ষণীয় সমাপ্তির জন্য


৯৮. ‘নেকলেস’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

(ক) La Gaulois

(খ) New York Times

(গ) Morning News

(ঘ) Dawn

উত্তর: (ক) La Gaulois


৯৯. ‘নেকলেস’ গল্পটির বিপুল জনপ্রিয়তা লাভের কারণ কী?

(ক) আকর্ষণীয় সমাপ্তি

(খ) আকর্ষণীয় কাহিনি

(গ) উপস্থাপনা ভঙ্গি

(ঘ) আকর্ষণীয় চরিত্র

উত্তর: (ক) আকর্ষণীয় সমাপ্তি


১০০. ‘নেকলেস’ নামক গল্পে মাতিলদার সংকট উত্তরণে কোনটি বিশেষ কাজে দিয়েছে?

(ক) দৃঢ়প্রত্যয়

(খ) স্বামীর সহযোগিতা

(গ) সুন্দর পরিকল্পনা

(ঘ) কঠোর পরিশ্রম

উত্তর: (ক) দৃঢ়প্রত্যয়

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts