“মাসি-পিসি” গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার ‘পূর্বাশা’ পত্রিকার ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় (মার্চ-এপ্রিল ১৯৪৬)। পরে এটি সংকলিত হয় ‘পরিস্থিতি’ (অক্টোবর ১৯৪৬) নামক গল্পগ্রন্থে। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ‘ঐতিহ্য’ প্রকাশিত মানিক-রচনাবলি পঞ্চম খণ্ড থেকে।
স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনি নিয়ে রচিত হয়েছে “মাসি-পিসি” গল্প। অঞ্জলি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুজনেই বিধবা ও নিঃসন্তান। তারা তাদের অস্তিত্বহারা পাশাপাশি বিপন্ন বিশ্ব থেকে অঞ্জলিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী এবং লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে অঞ্জলিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীলতা ও মানবিক জীবনবোধ খুবই প্রশংসনীয়। দুঃখের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালনা ও সবজির ব্যবসায় পরিচালনা প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক।
১. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তর: খ) তিন
২. মাসি-পিসি আহ্লাদিকে জগুর কাছে পাঠাতে চায়নি কেন?
ক) নির্যাতনের ভয়ে
খ) স্নেহের আতিশয্যে
গ) দারিদ্র্যের কারণে
ঘ) আহ্লাদি যেতে চায়নি বলে
উত্তর: ক) নির্যাতনের ভয়ে
৩. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮০৮
খ) ১৯০৮
গ) ১৯৮৮
ঘ) ১৯৩৮
উত্তর: খ) ১৯০৮
৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
ক) সুবোধকুমার বন্দ্যোপাধ্যায়
খ) প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
গ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
ঘ) সরোজকুমার বন্দ্যোপাধ্যায়
উত্তর: গ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
৫. ‘দিবারাত্রির কাব্য’ কী জাতীয় রচনা?
ক) কাব্য
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) ছোটগল্প
উত্তর: খ) উপন্যাস
৬. ‘মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্পবয়সী একটি বৌ’— বৌটি কে?
ক) জমিলা
খ) রহিমা
গ) আহ্লাদি
ঘ) বিলাসী
উত্তর: গ) আহ্লাদি
৭. ‘ওসব একরকম ছেড়ে দিয়েছে জগু’— এখানে ‘ওসব’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) মারধর করা
খ) মামলা-মোকদ্দমা করা
গ) গালমন্দ করা
ঘ) নেশা করা
উত্তর: ঘ) নেশা করা
৮. ‘মাসি-পিসি’ গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?
ক) পুলের কাছে
খ) গঞ্জের বাজারে
গ) খালের ধারে
ঘ) কাছারি বাড়িতে
উত্তর: ক) পুলের কাছে
৯. ‘মাসি-পিসি গল্পে ‘জগু আর সেই জগু নেই’— কথাটি দ্বারা বোঝানো হয়েছে?
ক) লোভ দূরীকরণ
খ) চারিত্রিক পরিবর্তন
গ) আহ্লাদির প্রতি দরদ
ঘ) নেশাগ্রস্ত হওয়া
উত্তর: খ) চারিত্রিক পরিবর্তন
১০. ‘জগু আর সেই জগু নেই’— বলতে জগু চরিত্রের কোনটিকে বোঝানো হয়েছে?
ক) লোভ দূরীকরণ
খ) অধিক সমৃদ্ধি
গ) চারিত্রিক পরিবর্তন
ঘ) মানসিক বিকৃতি
উত্তর: গ) চারিত্রিক পরিবর্তন
১১. কী বিক্রি করে মাসি-পিসি জগূকে ভালোমন্দ দশটা জিনিস খাইয়েছে?
ক) সালতি
খ) গাভি
গ) তরকারি
ঘ) ছাগল
উত্তর: ঘ) ছাগল
১২. ‘মাসি-পিসি’ গল্পে ‘বজ্জাত হোক, খুনে হোক জামাই তো।’— বাক্যটিতে প্রকাশ পেয়েছে—
ক) জামাইপ্রীতি
খ) সংস্কার প্রিয়তা
গ) সামাজিকরীতি
ঘ) প্রধানুগত্য
উত্তর: ঘ) প্রধানুগত্য
১৩. ‘বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো।’— ‘মাসি-পিসি’ গল্পের পিসির এই উক্তির মধ্যদিয়ে প্রকাশ পেয়েছে—
ক) সামাজিকতা ও দায়িত্ববোধ
খ) মানবিকতা ও কল্যাণবোধ
গ) সৌজন্য ও আত্মীয়তা
ঘ) চাতুর্য ও কৌশল
উত্তর: ক) সামাজিকতা ও দায়িত্ববোধ
১৪. ছলছল চোখে আহ্লাদির দিকে কে তাকিয়েছিল?
ক) মাসি
খ) পিসি
গ) জগু
ঘ) বুড়ো রহমান
উত্তর: ঘ) বুড়ো রহমান
১৫. ‘মাসি-পিসি’ গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে?
ক) কৈলাশের
খ) রহমানের
গ) গোকুলের
ঘ) কানাইয়ের
উত্তর: খ) রহমানের
১৬. আহ্লাদি ও বুড়ো রহমানের কন্যা— তারা দুজনেই—
ক) সুন্দরী
খ) নির্যাতিতা
গ) শিক্ষিতা
ঘ) অশিক্ষিতা
উত্তর: খ) নির্যাতিতা
১৭. কলেরায় আহ্লাদির পরিবার কতজন সদস্যকে হারিয়েছিল?
ক) ৩
খ) ৫
গ) ৪
ঘ) ৩
উত্তর: ক) ৩
১৮. আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?
ক) ঠান্ডায়
খ) কলেরায়
গ) জন্ডিসে
ঘ) জ্বরে
উত্তর: খ) কলেরায়
১৯. আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাশকে জানায়—
ক) নোঙর করে
খ) জোর খাটিয়ে
গ) মামলা করে
ঘ) কৌশল করে
উত্তর: গ) মামলা করে
২০. ‘জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়ে যদি সোয়ামির কাছে না যেতে চায় খুন হবার ভয়ে’— উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসি-পিসি চরিত্রের—
ক) সাহসিকতা ও বাগ্ধারতা
খ) সাহসিকতা ও বুদ্ধিমত্তা
গ) আইন সচেতনতা ও বাগ্ধারতা
ঘ) আইন সচেতনতা ও বুদ্ধিমত্তা
উত্তর: খ) সাহসিকতা ও বুদ্ধিমত্তা
২১. ‘মাসি-পিসি’ গল্পে কোন রোগটি মহামারির অন্তর্ভুক্ত?
ক) টাইফয়েড
খ) বসন্ত
গ) কলেরা
ঘ) জন্ডিস
উত্তর: গ) কলেরা
২২. ‘মাসি-পিসি’ গল্পে আহ্লাদির বাবা কী রোগে মারা গিয়েছিল?
ক) টাইফয়েড
খ) ম্যালেরিয়া
গ) কলেরা
ঘ) বসন্ত
উত্তর: গ) কলেরা
২৩. ‘নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।’— কার সম্পর্কে বলা হয়েছে?
ক) মাসি
খ) পিসি
গ) আহ্লাদি
ঘ) জগু
উত্তর: গ) আহ্লাদি
২৪. ‘দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে।’— উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে মাসি-পিসির—
ক) আত্মীয়তা
খ) বোঝাপড়া
গ) সখ্য
ঘ) আন্তরিকতা
উত্তর: খ) বোঝাপড়া
২৫. মাসি-পিসির মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ কী?
ক) তাদের চিন্তা-ভাবনা এক
খ) তাদের স্বভাব একই প্রকৃতির
গ) তাদের বয়স ও অবস্থা এক
ঘ) তাদের চেহারা এক
উত্তর: গ) তাদের বয়স ও অবস্থা এক
২৬. মাসি-পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি?
ক) অর্থ উপার্জন করে বলে
খ) দুজনেই বিধবা বলে
গ) একসাথে ব্যবসা করায়
ঘ) আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়
উত্তর: ঘ) আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়
২৭. মাসি-পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না?
ক) ধান ভানা
খ) কাঁথা সেলাই করা
গ) ডালের বড়ি বেচা
ঘ) অন্যের বাসায় কাজ করা
উত্তর: ঘ) অন্যের বাসায় কাজ করা
২৮. মাসি ও পিসি কেন কাছারি যেতে রাজি হয়নি?
ক) যেতে ইচ্ছা করছিল না বলে
খ) বাড়িতে চুরি হওয়ার ভয়ে
গ) নির্যাতনের শিকার হওয়ার ভয়ে
ঘ) আহ্লাদির নিরাপত্তাহীনতা কারণে
উত্তর: ঘ) আহ্লাদির নিরাপত্তাহীনতা কারণে
২৯. ‘মাসি পিসি’ গল্পে কার মাথায় ফেটি-বাঁধা বাবরি চুল ছিল?
ক) জগুর
খ) বৈদ্যর
গ) ওসমানের
ঘ) কৈলাশের
উত্তর: খ) বৈদ্যর
৩০. ‘কে এগিয়ে আসবে এসো, বঁটির এক কোপে গলা ফাঁক করে দেবো।’— এখানে কী বুঝিয়েছে?
ক) যদি এগিয়ে আসো তবে মারা পড়বে
খ) অবশ্যই দু-একটাকে কাটব
গ) দু-একটাকে না মেরে শান্তি নেই
ঘ) এগিয়ে না এলে গলা কাটব
উত্তর: ক) যদি এগিয়ে আসো তবে মারা পড়বে
৩১. ‘যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।’— এই বাক্যে প্রকাশ পেয়েছে—
ক) সশস্ত্র প্রতিরোধ
খ) বলিষ্ঠ প্রতিবাদ
গ) মানবিক জীবনযুদ্ধ
ঘ) অস্তিত্বের সংগ্রাম
উত্তর: ক) সশস্ত্র প্রতিরোধ
৩২. ‘মাসি-পিসি’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল?
ক) পূর্বাশা
খ) দিনকাল
গ) সবুজ পত্র
ঘ) সওগাত
উত্তর: ক) পূর্বাশা
৩৩. মাসি-পিসি কাঁথা-কম্বল ভিজিয়ে রাখে—
ক) যুদ্ধের আয়োজন হিসেবে
খ) জমিদারদের দেওয়া আগুন নেভাতে
গ) অনেক দিন অপরিচ্ছন্ন ছিল বলে
ঘ) পেয়াদাদের জাপটে ধরতে
উত্তর: ক) যুদ্ধের আয়োজন হিসেবে
৩৪. সালতি কী কাঠের তৈরি?
ক) আম বা তাল
খ) আম বা শাল
গ) তাল বা শাল
ঘ) গাব বা তাল
উত্তর: গ) তাল বা শাল
৩৫. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) ভারতী
খ) সবুজপত্র
গ) মাসিক মোহাম্মদী
ঘ) পূর্বাশা
উত্তর: ঘ) পূর্বাশা
৩৬. ‘মাসি-পিসি’ গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে?
ক) প্রাগৈতিহাসিক
খ) আজ কাল পরশুর গল্প
গ) পরিস্থিতি
ঘ) সরীসৃপ
উত্তর: গ) পরিস্থিতি
৩৭. ‘মাসি-পিসি’ গল্পে শেষ পর্যন্ত ঔজ্জ্বল্য লাভ করেছে—
ক) মাসি-পিসির বুদ্ধীপ্ত প্রতিরোধ
খ) আহ্লাদির জীবনসংগ্রাম
গ) মাসি-পিসির মধ্যকার ঐক্য
ঘ) আহ্লাদির প্রতি জগুর আকর্ষণ
উত্তর: ক) মাসি-পিসির বুদ্ধীপ্ত প্রতিরোধ
৩৮. আহ্লাদিকে রক্ষার জন্য মাসি-পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো—
ক) দায়বদ্ধতা থেকে মুক্তি
খ) সংগ্রামশীলতা
গ) মানবিকতা
ঘ) অস্তিত্ব রক্ষা
উত্তর: খ) সংগ্রামশীলতা
৩৯. মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছেন কোন গল্প?
ক) সরীসৃপ
খ) অতসীমামী
গ) হলুদ পোড়া
ঘ) আফলাতুন
উত্তর: খ) অতসীমামী
৪০. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
ক) টিকটিকি
খ) সরীসৃপ
গ) অতসীমামী
ঘ) হলুদ পোড়া
উত্তর: গ) অতসীমামী
৪১. ‘জননী’ উপন্যাসের রচয়িতা কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর: গ) মানিক বন্দ্যোপাধ্যায়
৪২. ‘দিবারাত্রির কাব্য’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?
ক) কাব্যগ্রন্থ
খ) ছোটগল্প
গ) উপন্যাস
ঘ) নাটক
উত্তর: গ) উপন্যাস
৪৩. প্রাগৈতিহাসিক কী ধরনের রচনা?
ক) ছোটগল্প
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) ইতিহাস
উত্তর: ক) ছোটগল্প
৪৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায়?
ক) কলকাতার কালীঘাটে
খ) বিহারের সাঁওতাল পরগনায়
গ) ঢাকার বিক্রমপুরে
ঘ) চাঁদপুরের জেলেপল্লিতে
উত্তর: খ) বিহারের সাঁওতাল পরগনায়
৪৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায়?
ক) বিহারে
খ) মানিকগঞ্জে
গ) বিক্রমপুরে
ঘ) কলকাতায়
উত্তর: গ) বিক্রমপুরে
৪৬. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় কোন লেখকের পিতৃপ্রদত্ত নাম?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: গ) মানিক বন্দ্যোপাধ্যায়
৪৭. মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচেছিলেন?
ক) ৩৮ বছর
খ) ৪৮ বছর
গ) ৫৮ বছর
ঘ) ৬৮ বছর
উত্তর: খ) ৪৮ বছর
৪৮. কোন শ্রেণিতে পড়ার সময় মানিক বন্দ্যোপাধ্যায় ‘অতসীমামী’ গল্প লিখে খ্যাতি অর্জন করেন?
ক) বিএ
খ) এফএ
গ) বিএসসি
ঘ) এমএসসি
উত্তর: গ) বিএসসি
৪৯. কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা প্রকাশিত হয়?
ক) ১৬ বছর
খ) ১৮ বছর
গ) ২০ বছর
ঘ) ২২ বছর
উত্তর: গ) ২০ বছর
৫০. চাকরি ও ব্যবসায়িক কাজে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর নিয়োজিত ছিলেন?
ক) ৩ বছর
খ) ৪ বছর
গ) ৫ বছর
ঘ) ৬ বছর
উত্তর: ক) ৩ বছর
৫১. মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতিমান?
ক) উপন্যাস ও প্রবন্ধ লেখক
খ) প্রবন্ধ ও নাটক লেখক
গ) নাটক ও উপন্যাস লেখক
ঘ) উপন্যাস ও ছোটগল্প লেখক
উত্তর: ঘ) উপন্যাস ও ছোটগল্প লেখক
৫২. মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কেমন প্রকৃতির ছিলেন?
ক) বিজ্ঞানমনস্ক
খ) ধর্মমনস্ক
গ) নীতিমনস্ক
ঘ) সংস্কারমনস্ক
উত্তর: ক) বিজ্ঞানমনস্ক
৫৩. ‘পদ্মানদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) নাট্যগ্রন্থ
গ) গল্পগ্রন্থ
ঘ) কাব্যগ্রন্থ
উত্তর: ক) উপন্যাস
৫৪. ‘প্রাগৈতিহাসিক’ ছোটগল্পের রচয়িতার লিখিত আরেকটি গ্রন্থ কোনটি?
ক) রাজ্য
খ) সাম্য
গ) মন্দির
ঘ) চিহ্ন
উত্তর: ঘ) চিহ্ন
৫৫. ‘প্রাগৈতিহাসিক’ কার লেখা?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ) সৈয়দ শামসুল হক
ঘ) আল মাহমুদ
উত্তর: ক) মানিক বন্দ্যোপাধ্যায়
৫৬. ‘সরীসৃপ’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কোন ধরনের রচনা?
ক) নাটক
খ) উপন্যাস
গ) ছোটগল্প
ঘ) প্রবন্ধ
উত্তর: গ) ছোটগল্প
৫৭. মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বর
খ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর
গ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর
ঘ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর
উত্তর: গ) ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর
৫৮. সালতি থেকে কী তোলা হচ্ছে?
ক) খড়
খ) বাঁশ
গ) ঘাস
ঘ) কাঠ
উত্তর: ক) খড়
৫৯. শকুনেরা উড়ে এসে বসছে— গাছটায়।
ক) শুকনো আম
খ) পাতাশূন্য জাম
গ) পাতাশূন্য শুকনো
ঘ) পাতাপূর্ণ
উত্তর: গ) পাতাশূন্য শুকনো
৬০. ‘বেঁচে থাকার আরেক নাম সংগ্রাম। সাহসিকতার সঙ্গে জীবনকে এগিয়ে নিয়ে বাঁচতে হবে।’ উদ্দীপকের বিষয়বস্তু কোন রচনায় ফুটে উঠেছে?
ক) মাসি-পিসি
খ) আহ্বান
গ) বিড়াল
ঘ) নেকলেস
উত্তর: ক) মাসি-পিসি
৬১. ‘মাসি-পিসি’ গল্পে কে শুঁড়িখানায় পড়ে থাকে বারো মাস?
ক) কৈলাশ
খ) বড়ো বাবু
গ) দারোগা বাবু
ঘ) জগু
উত্তর: ঘ) জগু
৬২. ‘আয় না হারামজাদা, এগিয়ে আয় না? কাটারির কোপে গলা কাটি দু-একটার।’— উক্তিটি কার?
ক) মাসির
খ) পিসির
গ) প্রতিবেশীদের
ঘ) আহ্লাদির
উত্তর: খ) পিসির
৬৩. সালতি থেকে খড়ের বোঝা কতজনের মাথায় চড়ে উপরে জমা হচ্ছে?
ক) দুইজনের
খ) তিনজনের
গ) চারজনের
ঘ) অনেক
উত্তর: খ) তিনজনের
৬৪. বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল—
ক) মাসি
খ) রহমান
গ) আহ্লাদি
ঘ) কৈলাশ
উত্তর: খ) রহমান
৬৫. ‘…রাখো রাখো। খবর আছে শুনে যাও।’— উক্তিটি কার?
ক) রহমানের
খ) জগুুর
গ) কানাইয়ের
ঘ) কৈলাশের
উত্তর: ঘ) কৈলাশের
৬৬. মাসি-পিসির গলা ফরফর করে, আওয়াজ একটু মোটা, একটু ঝঙ্কার আছে। এখানে ঝঙ্কার শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসির—
ক) অসহিষ্ণু
খ) আত্মবিশ্বাসী
গ) প্রতিবাদী
ঘ) অহংকারী
উত্তর: ক) অসহিষ্ণু
৬৭. জগুর বন্ধুর নাম কী?
ক) হরিশ
খ) পরেশ
গ) সতীশ
ঘ) কৈলাশ
উত্তর: ঘ) কৈলাশ
৬৮. কৈলাশের প্রতিবাদের অন্তরালে মূলত কী লুকিয়ে আছে?
ক) ভণ্ডামি
খ) শঠতা
গ) মিথ্যাচার
ঘ) সরলতা
উত্তর: গ) মিথ্যাচার
৬৯. ‘মরতে মোরা মেয়েকে পাঠাব না’— কে বলে?
ক) মাসি
খ) পিসি
গ) জগু
ঘ) কৈলাশ
উত্তর: খ) পিসি
৭০. ‘মাসী পিসি’ গল্পে খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির তাকে আদর-যত্ন করার কারণ কী?
ক) নমনীয়তা
খ) জামাইপ্রীতি
গ) মানবিকবোধ
ঘ) দায়িত্ববোধ
উত্তর: গ) মানবিকবোধ
৭১. শ্বশুরবাড়িতে না যাওয়ার জন্য কে দাপাদাপি করে কেঁদেছে?
ক) আহ্লাদি
খ) মাসি
গ) রহমানের মেয়ে
ঘ) পিসি
উত্তর: গ) রহমানের মেয়ে
৭২. ‘মরবে তোমরা জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে।’— উক্তিটির মধ্যে প্রকাশ আছে—
ক) প্রতিশোধ নেওয়া
খ) ভয় দেখানো
গ) গায়ের জোর বোঝানো
ঘ) অধিকার খাটানো
উত্তর: খ) ভয় দেখানো
৭৩. আহ্লাদির বাবা মাসি-পিসির খাওয়া ছাঁটাই করেছিল কেন?
ক) অভিমান করে
খ) অভাবের তাড়নায়
গ) বিরক্ত হয়ে
ঘ) শত্রুতাৰশত
উত্তর: খ) অভাবের তাড়নায়
৭৪. আহ্লাদির বাপ দুর্ভিক্ষের সময় মাসি-পিসির কী ছাঁটাই করেছিল?
ক) খাওয়া
খ) চুল
গ) নখ
ঘ) থাকা
উত্তর: ক) খাওয়া
৭৫. ‘মাসি-পিসি’ জীবিকার তাগিদে কী ব্যবসা শুরু করেন?
ক) কাপড়ের
খ) শাকসবজির
গ) খড়ের
ঘ) হাঁস-মুরগির
উত্তর: খ) শাকসবজির
৭৬. মাসি-পিসি সালতি বেয়ে কী বাজারে বিক্রি করতে নিয়ে যায়?
ক) ক্ষেতের তরিতরকারি
খ) গৃহস্থের বাড়তি শাকসবজি ফলমূল
গ) গাঁয়ের বাবুদের বাগানের কলা
ঘ) গৃহস্থ বাড়ির সংগৃহীত ডিম, হাঁসমুরগি
উত্তর: খ) গৃহস্থের বাড়তি শাকসবজি ফলমূল
৭৭. মাসি-পিসির মধ্যে সম্পর্কের দূরত্ব ঘুচে যায় কীভাবে?
ক) আহ্লাদির দায়িত্ব গ্রহণে
খ) শাকসবজির ব্যবসায় নেমে
গ) দুর্ভিক্ষে পতিত হয়ে
ঘ) দুজনে বিধবা হওয়ায়
উত্তর: খ) শাকসবজির ব্যবসায় নেমে
৭৮. মাসি-পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ—
ক) অর্থ উপার্জন
খ) দুজনেই আশ্রিত
গ) একসঙ্গে ব্যবসা করা
ঘ) আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়া
উত্তর: ঘ) আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়া
৭৯. মাসি-পিসির সমস্ত মন জুড়ে কীসের ভাবনা রয়েছে?
ক) নতুন ব্যবসার
খ) জীবনসংগ্রামের
গ) আহ্লাদিকে রক্ষার
ঘ) সালতি কেনার
উত্তর: গ) আহ্লাদিকে রক্ষার
৮০. ‘ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়’— উক্তিটি কার?
ক) মাসির
খ) পিসির
গ) আহ্লাদির
ঘ) জগুর
উত্তর: খ) পিসির
৮১. ‘তোর মেসো ঠিক ছিল, শাউড়ি-ননদ ছিল বাঘ।’—এখানে বাঘ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) ভয়ংকর
খ) হিংস্র
গ) নিষ্ঠুর
ঘ) ক্রুদ্ধ
উত্তর: গ) নিষ্ঠুর
৮২. ‘নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।’— ‘মাসি-পিসি’ গল্পে উক্তিটি দ্বারা আহ্লাদি চরিত্রের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
ক) অপরাধ প্রবণতা
খ) অনুশোচনা
গ) আত্মসম্মানবোধ
ঘ) হতাশা
উত্তর: খ) অনুশোচনা
৮৩. ‘সেই এখানকার কর্তা, সেই সর্বেসর্বা’— ‘মাসী পিসি’ গল্পে এ উক্তিটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক) আহ্লাদির মনোভাব
খ) প্রতিবেশীদের দৃঢ়তা
গ) পুরুষতান্ত্রিকতা
ঘ) মোড়লপনা
উত্তর: গ) পুরুষতান্ত্রিকতা
৮৪. ‘মাসি-পিসি’ গল্পে কানাই কার চৌকিদার?
ক) কৈলাশের
খ) রহমানের
গ) সরকার বাবুর
ঘ) কর্তা বাবুর
উত্তর: ঘ) কর্তা বাবুর
৮৫. সরকারবাবুর সাথে মাসি-পিসির ঝগড়া হয়েছে কী নিয়ে?
ক) আহ্লাদির বর নিয়ে
খ) তরকারি বিক্রি নিয়ে
গ) বাজারে জায়গা দখল নিয়ে
ঘ) বাজারের তোলা নিয়ে
উত্তর: ঘ) বাজারের তোলা নিয়ে
৮৬. মাসি-পিসি উপোস থাকে কখন?
ক) দুর্গাপূজায়
খ) লক্ষ্মীপূজায়
গ) শুক্লপক্ষের একাদশীতে
ঘ) কৃষ্ণপক্ষের দ্বাদশীতে
উত্তর: গ) শুক্লপক্ষের একাদশীতে
৮৭. ‘মাসি-পিসি’ গল্পের খলনায়ক কে?
ক) বঁধূ
খ) কৈলাশ
গ) রহমান
ঘ) গোকুল
উত্তর: ঘ) গোকুল
৮৮. কানাই মাসি-পিসিকে কোথায় যেতে বলে?
ক) মোড়লবাড়ি
খ) কাছারিবাড়ি
গ) জমিদারবাড়ি
ঘ) জগুর বাড়ি
উত্তর: খ) কাছারিবাড়ি
৮৯. মাসি যখন বঁটি নিয়ে আসে তখন পিসির হাতে কী ছিল?
ক) রামদা
খ) ছুরি
গ) লাঠি
ঘ) কাটারি
উত্তর: ঘ) কাটারি
৯০. পাড়ার লোক ছুটে এলে মাসি-পিসি কার কার চৌদ্দপুরুষ উদ্ধার করতে সাহস পায়?
ক) গোকুল ও কৈলাশের
খ) গোকুল ও দারোগাবাবুর
গ) কৈলাশ ও দারোগাবাবুর
ঘ) জগু, কৈলাশ ও জমিদারের লোকদের
উত্তর: ঘ) জগু, কৈলাশ ও জমিদারের লোকদের
৯১. মাসি-পিসি জলে কী ভিজিয়ে রাখে?
ক) কাঁথা-কম্বল
খ) পুরোনো বালিশ
গ) ছেঁড়া কাঁথা
ঘ) কাঁথা-বালিশ
উত্তর: ক) কাঁথা-কম্বল
৯২. ‘আহ্লাদির বাপের আমলের গোরুটা নেই’— কী আছে?
ক) গামলা
খ) গোয়ালঘর
গ) দড়ি
ঘ) ঘড়া
উত্তর: গ) দড়ি
৯৩. সালতি কোথায় লাগানো ছিল?
ক) পুকুরের ধারে
খ) খালের ধারে
গ) নদীর ধারে
ঘ) সমুদ্রের ধারে
উত্তর: খ) খালের ধারে
৯৪. খড় বহনকারীরা পথে খড় ফেলেছিল কেন?
ক) চলায় স্বাচ্ছন্দ্য আনতে
খ) বোঝা হালকা করতে
গ) কাদা থেকে পা বাঁচাতে
ঘ) মালিকের আদেশ ছিল
উত্তর: গ) কাদা থেকে পা বাঁচাতে
৯৫. অন্য তিনজনের মাথায় খড়ের বোঝা তুলে দেওয়ার জন্য সালতিতে কতজন মানুষ ছিল?
ক) একজন
খ) দুইজন
গ) তিনজন
ঘ) চারজন
উত্তর: খ) দুইজন
৯৬. ‘মোটা ময়লা থানের আঁচল দুজনেই কোমরে বাঁধা’— এখানে ‘থান’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ওড়না
খ) শাড়ি
গ) গামছা
ঘ) চাদর
উত্তর: খ) শাড়ি
৯৭. ‘অল্পবয়সী একটি বৌ। গায়ে জামা আছে, নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি’— বর্ণনাটি ‘মাসি-পিসি’ গল্পের কাকে নির্দেশ করে?
ক) রহমানের মেয়েকে
খ) মাসিকে
গ) পিসিকে
ঘ) আহ্লাদিকে
উত্তর: ঘ) আহ্লাদিকে
৯৮. ‘মাসি-পিসি ফিরেছে কৈলেশ’— উক্তিটি কার?
ক) জগুর
খ) বুড়ো লোকটির
গ) আহ্লাদির
ঘ) ছেলেটির
উত্তর: খ) বুড়ো লোকটির
৯৯. মাসি-পিসির সালতির গতি ঠেকানোর কারণ কী?
ক) কৈলাশের আহ্বান
খ) রহমানের আহ্বান
গ) জগুর আহ্বান
ঘ) দারোগাবাবুর আহ্বান
উত্তর: ক) কৈলাশের আহ্বান
১০০. ‘মাসি-পিসির গলা ঝরঝরে ‘— এর মাধ্যমে কী বোঝানো হয়েছে?
ক) স্পষ্ট মনোভাব
খ) রুক্ষ মনোভাব
গ) উগ্র মনোভাব
ঘ) তিক্ত মনোভাব
উত্তর: খ) রুক্ষ মনোভাব
১০১. ‘খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার’ মাসির এ উক্তিটিতে কৈলাশের প্রতি কী প্রকাশ পেয়েছে?
ক) স্নেহ
খ) বিরক্তি
গ) অবজ্ঞা
ঘ) ক্ষোভ
উত্তর: খ) বিরক্তি
১০২. ‘মাসি-পিসি’ গল্পে পুলের কাছেই কীসের দোকান রয়েছে?
ক) চালের দোকান
খ) মদের দোকান
গ) চায়ের দোকান
ঘ) কাপড়ের দোকান
উত্তর: গ) চায়ের দোকান
১০৩. ‘ভাত দেওয়ার মুরোদ নেই, কিল দেওয়ার গোঁসাইঠাকুর।’— মাসি-পিসি’ গল্পে এমন চরিত্র কোনটি?
ক) কানাই
খ) জগু
গ) কৈলাশ
ঘ) চৌকিদার
উত্তর: খ) জগু
১০৪. ‘হাজার বছর ধরে’ উপন্যাসের মকবুল বউ পিটিয়ে এক পৈশাচিক আনন্দ অনুভব করে। মকবুলের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের জগুর চরিত্রের সাদৃশ্য কোন দিক থেকে?
ক) মাসি-পিসি গমে স্ত্রীকে শাসন করার দিক দিয়ে
খ) স্ত্রীকে অবজ্ঞা করার দিক দিয়ে
গ) স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণের দিক দিয়ে
ঘ) পৈশাচিক আনন্দ অনুভবের দিক দিয়ে
উত্তর: গ) স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণের দিক দিয়ে
১০৫. জগু আহ্লাদিকে কীভাবে ছ্যাঁকা দিত?
ক) শুঁটকি গরম করে
খ) বিড়ি দিয়ে
গ) কলকে পুড়িয়ে
ঘ) চ্যালা কাঠ পুড়িয়ে
উত্তর: গ) কলকে পুড়িয়ে
১০৬. জগু মাসি-পিসির বাড়িতে গেলে কেমন অভ্যর্থনা পায়?
ক) গালমন্দ শোনে
খ) কটু কথা শোনে
গ) অসম্মানিত হয়
ঘ) জামাই আদর
উত্তর: ঘ) জামাই আদর
১০৭. শত অত্যাচারের পরেও জগু বাড়িতে এলে তার আদর-আপ্যায়নে বিন্দুমাত্র ত্রুটি করা হবে না।’— এই ভাবনার মধ্যে মাসি-পিসির যে পরিচয় বিধৃত—
ক) কৌশল মাত্র
খ) বুদ্ধিমত্তার ছলনা
গ) স্বাভাবিক সৌজন্যবোধ
ঘ) দূরদর্শিতা
উত্তর: ঘ) দূরদর্শিতা
১০৮. বুড়ো রহমান কার মাথায় খড় চাপিয়ে দেয়?
ক) বাহকের
খ) কৈলাশের
গ) জগুর
ঘ) যুবকের
উত্তর: ক) বাহকের
১০৯. শহীদ মুক্তিযোদ্ধার মধুর মা মধুর সমবয়সি কোনো ছেলেকে দেখলে অশ্রুসজল নয়নে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। মধুর মায়ের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের বুড়ো রহমানের সাদৃশ্যপূর্ণ দিক কোনটি?
ক) সন্তান হারানোর আর্তনাদ
খ) অন্যের দিকে তাকিয়ে থাকা
গ) নিজ সন্তানকে স্মরণ করা
ঘ) অন্যদের নিজ সন্তান বলে মনে করা
উত্তর: গ) নিজ সন্তানকে স্মরণ করা
১১০. ‘আহ্লাদি একটা শব্দ করে, অস্ফুট আর্তনাদের মতো।’— কেন?
ক) প্রহারে রক্তাক্ত হয়ে
খ) জগুর ভয়ে
গ) কৈলাশের ভয়ে
ঘ) মাসি-পিসির ভয়ে
উত্তর: খ) জগুর ভয়ে
১১১. ‘মাসি-পিসি’ গল্পে পাতাশূন্য গাছটাতে কোন পাখির দল উড়ে এসে বসেছে?
ক) শালিকের
খ) কাকের
গ) চিলের
ঘ) শকুনের
উত্তর: ঘ) শকুনের
১১২. আহ্লাদির মা, বাবা, ভাই কোন রোগে মারা যায়?
ক) ডায়রিয়ায়
খ) কলেরায়
গ) যক্ষ্মায়
ঘ) আমাশয়ে
উত্তর: খ) কলেরায়
১১৩. মহামারি কলেরায় বুধার মা, বাবা, ভাই, বোন সবাই মারা যায়।— এই প্রসঙ্গটি তোমার পঠিত কোন গল্পকে স্মরণ করিয়ে দেয়?
ক) নেকলেস
খ) মাসি-পিসি
গ) অপরিচিতা
ঘ) আহ্বান
উত্তর: খ) মাসি-পিসি
১১৪. ‘দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) অবজ্ঞা আর অবহেলায় দূরে সরিয়ে দেওয়া
খ) তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্যে খেয়ে, না খেয়ে বেঁচে থাকা
গ) পরিশ্রম করেও পেটপুরে খেতে না পাওয়া
ঘ) তরিতরকারি আর ছাই খেয়ে জীবনধারণ
উত্তর: খ) তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্যে খেয়ে, না খেয়ে বেঁচে থাকা
১১৫. আহ্লাদি কখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছিল?
ক) খরার সময়
খ) বন্যার সময়
গ) মহামারির সময়
ঘ) দুর্ভিক্ষের সময়
উত্তর: ঘ) দুর্ভিক্ষের সময়
১১৬. ‘মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি।’— ‘মাসি-পিসি’ গল্পে উপর্যুক্ত বাক্যে কোন সময়ের উল্লেখ করা হয়েছে?
ক) দুর্ভিক্ষের মর্মস্পর্শিতার
খ) লোভাতুরদের অত্যাচারের
গ) মানবিক জীবনযুদ্ধের
ঘ) সংগ্রাম পরিচালনার
উত্তর: ক) দুর্ভিক্ষের মর্মস্পর্শিতার
১১৭. মাসি-পিসির সেবাযত্নে মরণাপন্ন আহ্লাদি বেঁচে গিয়েছিল।’— এ উক্তির অন্তর্নিহিত কথা কোনটি?
ক) স্বামীর অত্যাচারে জর্জরিত
খ) সন্তানসম্ভাবনায় অসুস্থ
গ) ডায়রিয়ায় আক্রান্ত
ঘ) অনাহারে-অপুষ্টিতে ভগ্নস্বাস্থ্য
উত্তর: ক) স্বামীর অত্যাচারে জর্জরিত
১১৮. জমিলা বাড়িতে সেলাই মেশিন চালিয়ে বাচ্চাদের পোশাক তৈরি করে জীবিকা নির্বাহ করে। জমিলার সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসির মিল কোথায়?
ক) প্রতিরোধ গড়ে তোলায়
খ) পুরুষের কর্তৃত্ব অস্বীকারে
গ) সচ্ছল জীবন উপভোগে
ঘ) আত্মনির্ভরশীল হওয়ায়
উত্তর: ঘ) আত্মনির্ভরশীল হওয়ায়
১১৯. ‘উড়ে এসে জুড়ে বসা’ বলতে কী বোঝায়?
ক) অনধিকার চর্চা
খ) ওড়াউড়ি স্বভাব
গ) বাজে স্বভাব
ঘ) বসে থাকার স্বভাব
উত্তর: ক) অনধিকার চর্চা
১২০. মাসির উপর পিসির অবজ্ঞা ও অবহেলার ভাব ছিল কেন?
ক) পিসির নিজের বাড়ি বলে
খ) পিসির বাপের বাড়ি বলে
গ) পিসি বদমেজাজি বলে
ঘ) পিসির শারীরিক শক্তি বেশি বলে
উত্তর: খ) পিসির বাপের বাড়ি বলে
১২১. ‘মাসি-পিসি’ গল্পে আহ্লাদি একটি বিন্দুমাত্র। তাকে কেন্দ্র করে বৃত্ত রচনা করেছে মাসি-পিসি। এই বৃত্তটি কীসের?
ক) মমতা ও মানবতার
খ) আত্মীয়তা ও কর্তব্যের
গ) বুদ্ধি ও সাহসের
ঘ) দায়িত্ব ও সংগ্রামের
উত্তর: ঘ) দায়িত্ব ও সংগ্রামের
১২২. জগুর বউ নেওয়ার আগ্রহে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক) সচেতনতা
খ) মানবিকতাবোধ
গ) সামাজিকতা
ঘ) লোভী মানসিকতা
উত্তর: ঘ) লোভী মানসিকতা
১২৩. কীসের প্রতি জগুর প্রবল লোভ?
ক) সম্পদের প্রতি
খ) নারীর প্রতি
গ) ভালোবাসার প্রতি
ঘ) নেশাদ্রব্যের প্রতি
উত্তর: ক) সম্পদের প্রতি
১২৪. ‘নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে’— কার?
ক) মাসির
খ) জগুর
গ) আহ্লাদির
ঘ) পিসির
উত্তর: গ) আহ্লাদির
১২৫. আহ্লাদিকে পাওয়ার জন্য কে মাসি-পিসিকে পাগল করে তুলেছে?
ক) কৈলাশ
খ) জগু
গ) দারোগাবাবু
ঘ) গোকুল
উত্তর: ঘ) গোকুল
১২৬. শুক্লপক্ষের একাদশীতে মাসি-পিসি উপোস করেছেন কেন?
ক) পুণ্যের আশায়
খ) আহ্লাদির কল্যাণ কামনায়
গ) অনাগত সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষায়
ঘ) মানত পূরণে
উত্তর: ক) পুণ্যের আশায়
১২৭. ‘ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে।’ উদ্দীপকের চিত্রকল্পটির সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্যগত দিকটি হলো—
ক) কৈলাশের চায়ের দোকানে আড্ডা দেওয়া
খ) নৌকায় বসা আহ্লাদির দিকে কুদৃষ্টি দেওয়া
গ) জগুর মাতাল হয়ে চৌকাঠে বসা
ঘ) কানাইয়ের দলবল নিয়ে রাতে হাজির হওয়া
উত্তর: ঘ) কানাইয়ের দলবল নিয়ে রাতে হাজির হওয়া
১২৮. কানাই চৌকিদারের সঙ্গে লাল পাগড়িওয়ালা যে অচেনা লোকটি মাসি-পিসির বাড়িতে আসে সে আসলে কে?
ক) একজন চৌকিদার
খ) একজন দফাদার
গ) একজন কনস্টেবল
ঘ) একজন দারোগা
উত্তর: গ) একজন কনস্টেবল
১২৯. ‘মাসি-পিসি’ গল্পে দারোগাবাবু কার সঙ্গে বসে আছে?
ক) কানাইয়ের সঙ্গে
খ) জগুর সঙ্গে
গ) কর্তা বাবুর সঙ্গে
ঘ) কৈলাশের সঙ্গে
উত্তর: গ) কর্তা বাবুর সঙ্গে
১৩০. বিপদে পড়লে ঘাবড়ে না গিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা উচিত। ‘মাসি-পিসি’ গল্পের কোন উক্তিটিতে এ বিষয়টি ফুটে ওঠে?
ক) কাপড়টা ছেড়ে আসি কানাই
খ) মোরা নয় মরব
গ) সজাগ রইতে হবে রাতটা
ঘ) বঁটির এক কোপে গলা ফাঁক করে দেবো
উত্তর: ক) কাপড়টা ছেড়ে আসি কানাই
১৩১. ‘মেয়েলোকের এত রাতে কাছারিবাড়িতে যেতে লজ্জা করে’— ‘মাসি-পিসি’ গল্পে এ উক্তিটি কার?
ক) আহ্লাদির
খ) মাসির
গ) পিসির
ঘ) কানুর মায়ের
উত্তর: খ) মাসির
১৩২. আগন্তুকরা খানিকটা থতমত খেয়ে গিয়েছিল কেন?
ক) মাসি-পিসির দৃঢ়তা দেখে
খ) লোকজন জড় হতে দেখে
গ) দারোগাকে পালাতে দেখে
ঘ) মাসি-পিসির বঁটি দেখে
উত্তর: ক) মাসি-পিসির দৃঢ়তা দেখে
১৩৩. ‘তোমাদের সঙ্গে মোরা মেয়েলোক পারব না জানি, কিন্তু দুটো-একটাকে মারব জখম করব ঠিক।’ উক্তিটি কার?
ক) পিসির
খ) মাসির
গ) জগুর
ঘ) আহ্লাদির
উত্তর: খ) মাসির
১৩৪. ‘মোরা নয় মরব’— উক্তিটিতে নিচের কোন ভাবটি প্রকাশ পেয়েছে?
ক) সংগ্রামী চেতনা
খ) অকুতোভয় মানসিকতা
গ) মৃত্যু চেতনা
ঘ) জেদি মনোভাব
উত্তর: খ) অকুতোভয় মানসিকতা
১৩৫. ‘হয় মারব, না হয় মরব; কিন্তু ছেড়ে কথা কইব না।’ এ উক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাক্য কোনটি?
ক) হারামজাদা এগিয়ে আয় না
খ) কে এগিয়ে আসবে এসো
গ) মোরা নয় মরব
ঘ) আয় না বদজাত
উত্তর: গ) মোরা নয় মরব
১৩৬. ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী।’ উক্তিটি ‘মাসি-পিসি’ গল্পের কোনো চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) কানাই
খ) আহ্লাদির
গ) মাসি
ঘ) গোকুল
উত্তর: গ) মাসি
১৩৭. ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?’ উক্তিটি ‘মাসি-পিসি’ গল্পের কার ক্ষেত্রে প্রযোজ্য?
ক) জগু
খ) গোকুল
গ) কানাই
ঘ) পিসি
উত্তর: ঘ) পিসি
১৩৮. জনার্দন, কানুর মা, বিপিন, বংশী— এরা কারা?
ক) মাসি-পিসির আত্মীয়
খ) মাসি-পিসির শত্রু
গ) মাসি-পিসির প্রতিবেশী
ঘ) মাসি-পিসির বন্ধু
উত্তর: গ) মাসি-পিসির প্রতিবেশী
১৩৯. কানাই দলবল নিয়ে কেন অদৃশ্য হয়ে যায়?
ক) মাসি-পিসির চিৎকারে
খ) মাসি-পিসির ধমক খেয়ে
গ) মাসি-পিসির ধাওয়া দিলে
ঘ) মাসি-পিসির সাহসিকতায়
উত্তর: ঘ) মাসি-পিসির সাহসিকতায়
১৪০. মাসি-পিসি বুকে নতুন জোর পায় কীভাবে?
ক) কানাইদের পালিয়ে যেতে দেখে
খ) দারোগাকে শিক্ষা দিতে পারায়
গ) পাড়া-প্রতিবেশীদের সহযোগিতা দেখে
ঘ) আহ্লাদির আনুগত্য দেখে
উত্তর: গ) পাড়া-প্রতিবেশীদের সহযোগিতা দেখে
১৪১. ‘সজাগ রইতে হবে রাতটা’— ‘মাসি-পিসি’ গল্পে এ উক্তিটি কার?
ক) জগুর
খ) গোকুলের
গ) পিসির
ঘ) মাসির
উত্তর: ঘ) মাসির
১৪২. আমরা ছাত্রদল/ মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড়-বাদল। উদ্দীপকে কথিত ছাত্রদেশের সাথে তুল্য চরিত্র—
ক) মাসি-পিসি
খ) কৈলাশ-জগু
গ) কানাই ও সঙ্গীরা
ঘ) পিসি ও আহ্লাদি
উত্তর: ক) মাসি-পিসি
১৪৩. ‘ভাইবোন কে ঘুমায়? জাগে, নীলকমলেরা জাগে।’ উদ্দীপকের নীলকমলদের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের কাদের তুলনা করা যায়?
ক) মাসি ও আহ্লাদিকে
খ) জগু ও আহ্লাদিকে
গ) জগু ও কৈলাশকে
ঘ) মাসি ও পিসিকে
উত্তর: ঘ) মাসি ও পিসিকে
১৪৪. ‘কাঁথা-কম্বলটা চুবিয়ে রাখি জালে, কী জানি কী হয়।’— উক্তিটি কার?
ক) মাসির
খ) পিসির
গ) জগুর
ঘ) আহ্লাদির
উত্তর: খ) পিসির
১৪৫. ‘প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই।’ এ উক্তিটি ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য?
ক) কৈলাশ
খ) আহ্লাদি
গ) কানাই
ঘ) মাসি-পিসি
উত্তর: ঘ) মাসি-পিসি
১৪৬. ‘সালতি’ শব্দের অর্থ কী?
ক) বৈঠা
খ) নৌকা
গ) লগি
ঘ) ছাউনি
উত্তর: খ) নৌকা
১৪৭. কদমছাঁটা চুল বলতে কেমন চুলকে বোঝায়?
ক) কাঁধ পর্যন্ত লম্বা চুল
খ) কোঁকড়ানো চুল
গ) ছোটো করে ছাঁটা চুল
ঘ) আধাপাকা চুল
উত্তর: গ) ছোটো করে ছাঁটা চুল
১৪৮. নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ডকে কী বলা হয়?
ক) লগি
খ) বৈঠা
গ) সালতি
ঘ) লাঠি
উত্তর: ক) লগি
১৪৯. ‘সোমত্ত’ শব্দের অর্থ কী?
ক) সমর্থ
খ) ব্যগ্র
গ) সুপ্ত
ঘ) ধৈর্য
উত্তর: ক) সমর্থ
১৪৯. ‘খুনসুটি’ কী?
ক) হাসি-তামাশা
খ) মারামারি
গ) অন্যায় দাবি
ঘ) পক্ষপাতিত্ব
উত্তর: ক) হাসি-তামাশা
১৫০. ‘কাটারি’ শব্দের অর্থ কী?
ক) ভাঙবার অস্ত্র
খ) কাটবার অস্ত্র
গ) কাঁটা তোলার অস্ত্র
ঘ) কাঠের অস্ত্র
উত্তর: খ) কাটবার অস্ত্র
১৫১. ‘মাসি-পিসি’ গল্পের বৈচিত্র্যময় দিক কোনটি?
ক) অত্যাচারের কাহিনি
খ) কথ্য ভাষার প্রয়োগ
গ) নারীর ব্যবসা পরিচালনা
ঘ) স্বামী কর্তৃক নির্যাতন
উত্তর: গ) নারীর ব্যবসা পরিচালনা
১৫২. ‘পরিস্থিতি’ গল্পগ্রন্থ কবে প্রকাশিত হয়?
ক) অক্টোবর ১৯৪৬
খ) নভেম্বর ১৯৪৬
গ) সেপ্টেম্বর ১৯৪৬
ঘ) ডিসেম্বর ১৯৪৬
উত্তর: ক) অক্টোবর ১৯৪৬
১৫৩. ‘মাসি-পিসি’ গল্পের জোতদার কোন প্রকৃতির মানুষ?
ক) মানবিকতাসম্পন্ন
খ) লালসা-উন্মত্ত
গ) ব্যক্তিত্বহীন
ঘ) আমুদে প্রকৃতির
উত্তর: খ) লালসা-উন্মত্ত
১৫৪. ‘মাসি-পিসি’ গল্পটির সারকথা কোনটি?
ক) আপসহীন নারী
খ) বুদ্ধিমতী নারী
গ) সংগ্রামী নারী
ঘ) ঐক্যবদ্ধ নারী
উত্তর: গ) সংগ্রামী নারী
১৫৫. ‘তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’ এ আহ্বানের সার্থক প্রতিফলন ঘটেছে যে চরিত্রে—
ক) কমলাকান্ত
খ) মাসি-পিসি
গ) অপরিচিতা
ঘ) আবদুর রহমান
উত্তর: খ) মাসি-পিসি
১৫৬. ‘মাসি-পিসি’ গল্পের একটি অন্যতম দিক কোনটি?
ক) সামাজিক শোষণ
খ) নারী নির্যাতন
গ) নারীর ব্যক্তিত্ব চেতনা
ঘ) স্বাধীনচেতা মানুষ
উত্তর: গ) নারীর ব্যক্তিত্ব চেতনা
