সাড়ে তিন হাত জমি – লিও তলস্তয়

বড় বোন ব্যবসায়ীর স্ত্রী, থাকে শহরে। ছোট বোন কৃষকের স্ত্রী, থাকে গ্রামে। বড় বোন এসেছে ছোট বোনের গ্রামের বাড়িতে বেড়াতে। চা খেতে খেতে দুই বোন গল্প করছিল। বড় বোন বলছিল শহরে থাকার সুযোগ-সুবিধার কথা। বেশ বাড়িয়ে বলা। যাকে বলে গল্প দেওয়া। ছোট বোনও গ্রামে থাকার ভালো দিকগুলোর কথা বলে। ছোট বোনের স্বামী পাখোম সব শুনছিল। সে বলল, ‘কথা ঠিক। ছোটবেলা থেকেই মাটির কোলে পড়ে আছি। তাই বলে তেমন কোনো অভাব নেই। অভাব কেবল একটিই, আমার জমি খুব কম। জমি যদি পাই তা হলে কাউকে পরোয়া করব না, স্বয়ং শয়তানকেও না।’ শয়তান শুনে বেশ খুশি হলো। ভাবল, একে নিয়ে মজার একটা খেলা খেলবে। আগে অনেক জমি দেবে, তারপর কেড়ে নেবে।

Continue Readingসাড়ে তিন হাত জমি – লিও তলস্তয়

চাপা কষ্টের স্ট্যাটাস : ৫০+ চাপা কষ্টের স্ট্যাটাস ও উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:5 mins read

পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। একজন কেউ চরম আনন্দ পেলে, অন্য জনকে চরম দুঃখ পেতে হবে। — হুমায়ূন আহমেদ

Continue Readingচাপা কষ্টের স্ট্যাটাস : ৫০+ চাপা কষ্টের স্ট্যাটাস ও উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি : ২৫ টি অসাধারণ প্রেমের উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:3 mins read

প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলি ছোটোখাটো বাধার দ্বারা মধুর। লজ্জার বাধা, ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা, এইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মতো রঙিন ; তাহা মধ্যাহ্নের মতো সুস্পষ্ট, অনাবৃত এবং বর্ণচ্ছটাবিহীন নহে।

Continue Readingরবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি : ২৫ টি অসাধারণ প্রেমের উক্তি

আমার বাড়ি কবিতা — জসীমউদ্দীন

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

আমার বাড়ি যাইও ভোমর, বসতে দেব পিঁড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা, গামছা-বাঁধা দই।

Continue Readingআমার বাড়ি কবিতা — জসীমউদ্দীন

বৃষ্টি – প্রমথ চৌধুরী

এমন দিনে কী লিখতে মন যায়? আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যে, যে দিকে যতদূর দৃষ্টি যায় সমগ্র আকাশ বর্ষায় ভরে গিয়েছে। মাথার উপর থেকে অবিরাম অবিরল অবিচ্ছিন্ন বৃষ্টির ধারা পড়ছে। সে ধারা এত সূক্ষ্ম নয় যে চোখ এড়িয়ে যায়, অথচ এত স্থূল নয় যে তা চোখ জুড়ে থাকে। আর কানে আসছে তার একটানা আওয়াজ; সে আওয়াজ কখনো মনে হয় নদীর কুলুধ্বনি, কখনো মনে হয় তা পাতার মর্মর। আসলে তা একসঙ্গে ও দুই-ই; কেননা আজকের দিনে জলের স্বর ও বাতাসের স্বর দুই মিলে-মিশে এক সুর হয়ে দাঁড়িয়েছে।

Continue Readingবৃষ্টি – প্রমথ চৌধুরী

রিপভ্যান উইংকল – ওয়াশিংটন আরভিং

হাডসন নদীর ওপর দিয়ে জাহাজে করে যারা গেছে তাদের সবারই দৃষ্টি কেড়েছে ক্যাটসাকিল পাহাড়গুলো। নদীর পশ্চিম দিকে সগৌরবে দাঁড়িয়ে আছে এ পাহাড়শ্রেণি। এসব রূপকথার পাহাড়ের নিচে আছে এক গ্রাম। অনেক বছর আগে সে গ্রামে বাস করত একজন লোক; নাম তার রিপভ্যান। উইংকল পরিবারের সদস্য বলে রিপভ্যান উইংকল নামেই সবার কাছে ছিল তার পরিচয়। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতেন। ছেলেরা তাকে পথে দেখলেই আনন্দে চিৎকার করে উঠত। খেলাধুলার ব্যাপারে ছেলেদের সে খুব সাহায্য করত, তাদের খেলার জিনিস বানিয়ে দিত, ঘুড়ি ওড়ানো শেখাত, মার্বেল খেলা শেখাত।

Continue Readingরিপভ্যান উইংকল – ওয়াশিংটন আরভিং

কুলি-মজুর কবিতা — কাজী নজরুল ইসলাম

  • Post category:কবিতা
  • Reading time:2 mins read

দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে! চোখ ফেটে এল জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল! কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল!

Continue Readingকুলি-মজুর কবিতা — কাজী নজরুল ইসলাম

হুমায়ুন আজাদের নারী বিষয়ক উক্তি : ২০ টি বিখ্যাত উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:5 mins read

পুরুষ নারীকে গৃহে বন্দী করেছে, তাকে। সতীত্ব শিখিয়েছে, সতীত্বকে নারীর জীবনের মুকুট ক'রে তুলেছে, যদিও লাম্পট্যকেই ক'রে তুলেছে নিজের গৌরব। পুরুষ উদ্ভাবন করেছে নারী সম্পর্কে একটি বড়ো মিথ্যা। যাকে সে বলেছে চিরন্তনী নারী। তাকে বলেছে দেবী, শাশ্বতী, কল্যাণী, গৃহলক্ষ্মী, অর্ধেক কল্পনা; কিন্তু পুরুষ চেয়েছে 'চিরন্তনী দাসী'।

Continue Readingহুমায়ুন আজাদের নারী বিষয়ক উক্তি : ২০ টি বিখ্যাত উক্তি

বুদ্ধদেব বসুর উক্তি : বুদ্ধদেব বসুর ১০ টি বিখ্যাত উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:2 mins read

কালো-কালো পাখি বাঁকা ঝাঁক বেঁধে উড়ে চলে যায় দূরে, উঁচু থেকে ওরা দেখিতে কি পায় মোরে আর ছোকানুরে? রূপোর নদীতে রূপোর ইলিশ- চোখ ঝলসানো আঁশ, ওখানে দ্যাখো না- জালে বেঁধে জেলে তুলিয়াছে একরাশ।

Continue Readingবুদ্ধদেব বসুর উক্তি : বুদ্ধদেব বসুর ১০ টি বিখ্যাত উক্তি

নতুন দেশ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই, দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝনদীতে নৌকো, কোথায় চলে ভাঁটার টানে।

Continue Readingনতুন দেশ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

ফাগুন মাস কবিতা – হুমায়ুন আজাদ

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস। হাড়ের মতো শক্ত ডাল ফেঁড়ে সবুজ পাতা আবার ওঠে বেড়ে। সকল দিকে বনের বিশাল গাল ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে।

Continue Readingফাগুন মাস কবিতা – হুমায়ুন আজাদ

দিবারাত্রির কাব্য উপন্যাসের উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:2 mins read

শরীর ভালো রাখার চেয়ে বড়ো কাজ মানুষের নেই। শরীর ভালো না থাকলে মানুষ ভাবুক হয়, দুঃখ বেদনা কল্পনা করে, ভাবে জীবনটা শুধু ফাঁকি। বদহজম আর ভালোবাসার লক্ষণগুলি যে একরকম তা বোধ হয় তুই জানিস নে?

Continue Readingদিবারাত্রির কাব্য উপন্যাসের উক্তি

পাখির কাছে ফুলের কাছে কবিতা – আল মাহমুদ

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিলো থরথর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ? দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয় কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিলো আয় আয়।

Continue Readingপাখির কাছে ফুলের কাছে কবিতা – আল মাহমুদ

সাহিত্যে খেলা – প্রমথ চৌধুরী

জগৎ-বিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্যাঁ, যিনি নিতান্ত জড় প্রস্তরের দেহ থেকে অসংখ্য জীবিতপ্রায় দেব-দানব কেটে বার করেছেন তিনিও, শুনতে পাই, যখন-তখন হাতে কাদা নিয়ে, আঙুলের টিপে মাটির পুতুল ত’য়ের করে থাকেন। এই পুতুল গড়া হচ্ছে তাঁর খেলা। শুধু রোদ্যা কেন, পৃথিবীর শিল্পীমাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন। যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন বাঁদরও গড়তে পারেন। আমাদের সঙ্গে বড়ো বড়ো শিল্পীদের তফাত এইটুকু যে, তাঁদের হাতে এক করতে আর হয় না। সম্ভবত এই কারণে কলারাজ্যের মহাপুরুষদের যা-খুশি-তাই করবার যে অধিকার আছে, ইতর শিল্পীদের সে অধিকার নেই।

Continue Readingসাহিত্যে খেলা – প্রমথ চৌধুরী

এপিটাফ হুমায়ূন আহমেদ উক্তি : ১৫ টি অসাধারণ উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:3 mins read

বেশিরভাগ মানুষের স্বভাব হচ্ছে বিড়ালের মতো। তারা সুখের সময় পাশে থাকে। দুঃখ-কষ্ট যখন আসে তখন দুঃখ কষ্টের ভাগ নিতে হবে এই ভয়ে চুপি চুপি সরে পড়ে। তাদের কোনো দোষ নেই– আল্লাহ মানুষকে এমন করেই তৈরি করেছেন।

Continue Readingএপিটাফ হুমায়ূন আহমেদ উক্তি : ১৫ টি অসাধারণ উক্তি