হামদ্ কবিতা —আলাওল

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

বিছমিল্লা প্রভুর নাম আরম্ভ প্রথম। আদ্যমূল শির সেই শোভিত উত্তম ॥ প্রথমে প্রণাম করি এক করতার। যেই প্রভু জীবদানে স্থাপিল সংসার ॥ করিল প্রথম আদি জ্যোতির প্রকাশ। তার পরে প্রকটিল সেই কবিলাস ॥ সৃজিলেক আগুন পবন জল ক্ষিতি। নানা রঙ্গ সৃজিলেক করি নানা ভাঁতি ॥

Continue Readingহামদ্ কবিতা —আলাওল

শেষের পরিচয় উপন্যাসের বিখ্যাত উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:1 min read

এক জন্মেই যে কত জন্মান্তর ঘটে যায় মানুষের, তার কি হিসাব আছে? সংসারে বন্ধু-সংখ্যা যার অপরিমিত দুঃখের দিনে ডাক দিবার মতো বন্ধুর তাহারি সবচেয়ে অভাব।

Continue Readingশেষের পরিচয় উপন্যাসের বিখ্যাত উক্তি

আষাঢ়ের এক রাতে – হালিমা খাতুন

একবার দাদার সঙ্গে মাছ ধরতে গিয়ে আবু বিশাল একটা বোয়াল মাছ ধরেছিল। তখন ছিল আষাঢ় মাস। ঝরঝর বৃষ্টি পড়ছিল থেকে থেকে। আর বিদ্যুতের ঝলক আকাশের ওপরে সোনার দাগ কেটে পালিয়ে যাচ্ছিল মাঝে মাঝে। যাবার সময় মেঘের আড়াল থেকে তবলার শব্দ শুনিয়ে দিচ্ছিল। আবুর যে বয়স, তাতে তার ঘন বর্ষার রাতে মৌরিবিলে মাছ ধরতে যাবার কথা নয়। কারণ বয়স তার মোটে দশ। বড়ো ভাইয়েরা তাকে কোনো সময় সঙ্গে নিতে চায় না। বোয়াল মাছ ধরার দিনও দাদা সাজেদ ও তার বন্ধুরা একেবারেই জানতে পারেনি যে ছোট্ট আবু তাদের সঙ্গে যাচ্ছে। বলে-কয়ে যেতে চাইলে দাদারা ওকে সঙ্গে নেবে না। তাই বেচারা আবু চুপিচুপি গিয়ে নৌকার খোলের মধ্যে ঢুকে লুকিয়ে ছিল এবং সেখানে সে ঘুমিয়ে পড়েছিল।

Continue Readingআষাঢ়ের এক রাতে – হালিমা খাতুন

তিতাস একটি নদীর নাম উপন্যাসের বিখ্যাত উক্তি : ১০ টি বিখ্যাত উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:2 mins read

একবার যে জন্মিয়াছে সে একদিন মরিবেই। কাজেই যে ঘরে মানুষ আছে মৃত্যু সে ঘরে ঘটিবেই। কিন্তু ঘরে মানুষ আছে বলিয়াই এবং সে ঘরে মৃত্যু একদিন ঘটিবে বলিয়াই জন্ম এবং বিবাহও সে ঘরে ঘটিবেই এ কথার অর্থ হয় না। তবে এমন ঘর চোখে পড়ে খুব কম এই যা।

Continue Readingতিতাস একটি নদীর নাম উপন্যাসের বিখ্যাত উক্তি : ১০ টি বিখ্যাত উক্তি

বন্দনা কবিতা — শাহ মুহম্মদ সগীর

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাত্র। যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায় ॥ পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত। কোল দিআ বুক দিআ জগতে বিদিত ॥ অশক্য আছিলুঁ মুই দুর্বল ছাবাল। তান দয়া হস্তে হৈল এ ধড় বিশাল ॥

Continue Readingবন্দনা কবিতা — শাহ মুহম্মদ সগীর

মানসিংহ ও ঈসা খাঁ – ইব্রাহীম খাঁ

মানসিংহ : শোনা যায়, একদা এক অসুররাজ গোস্পদে ডুবে মরেছিল। একথা বিশ্বাস করো, দুর্জয়সিংহ? দুর্জয়সিংহ : এ পুরাণের কাহিনিমাত্র। বিশ্বাস করি না! মানসিংহ : আমিও আগে বিশ্বাস করতাম না, দুর্জয়সিংহ, কিন্তু এখন বিশ্বাস করি। দুর্জয়সিংহ : সত্যি বিশ্বাস করেন, মহারাজ? মানসিংহ : চোখের সামনে যা ঘটে গেল, দুর্জয়সিংহ, তাতে বিশ্বাস না-করি কেমনে, তাই বলো। নইলে বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠানসর্দার ঈসা খাঁ, তারই তলোয়ারতলে মারা যায় ক্ষত্র-বীর মানসিংহের আপন জামাতা? দুর্জয়সিংহ : আশ্চর্যই বটে! মানসিংহ : মানুষ হয়ে জন্মেছিল, একদিন তো সে মরতই-না-হয় দুদিন আগে মরেছে। কিন্তু রাজপুতনার মরুসিংহ মারা গেল বাংলার বকরির হাতে-এ দুঃখ রাখবার স্থান কোথায়, দুর্জয়সিংহ?

Continue Readingমানসিংহ ও ঈসা খাঁ – ইব্রাহীম খাঁ

অন্ধবধূ কবিতা mcq : ৯০+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

  • Post category:Uncategorized
  • Reading time:12 mins read

৩৩. অন্ধবধূর মানসিকতা কেমন? (ক) আশাবাদী (খ) স্বপ্নাতুর (গ) দ্বন্দ্বময় (ঘ) বেদনাসঘন উত্তর: (ক) আশাবাদী ৩৪. অন্ধবধূর কীসে শঙ্কা জাগে? (ক) কখনো দেখতে পাবে না বলে (খ) গৃহকোণে একলা থাকায় (গ) বাড়ি আসার পথ খুঁজে পাবে না বলে (ঘ) শ্যাওলা-পিচ্ছিল ঘাটে পা ফসকালে উত্তর: (ঘ) শ্যাওলা-পিচ্ছিল ঘাটে পা ফসকালে

Continue Readingঅন্ধবধূ কবিতা mcq : ৯০+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

শিক্ষাচিন্তা – কাজী আবদুল ওদুদ

বর্তমান জগতে মানুষের জীবন বড় জটিল ও অস্বস্তিপূর্ণ হয়ে পড়েছে। কি তার জন্য কাম্য, কি নয়, এই নিয়ে পণ্ডিতে পণ্ডিতে মতভেদের আর অন্ত নেই। ধ্রুব বলে' কোথাও কিছু আছে কি না এই সংশয় জনসাধারণে পর্যন্ত সংক্রমিত হচ্ছে। তবু যে-সব দেশ ভাগ্যবান সে-সব দেশে এই বিপদ কাটিয়ে উঠবার চেষ্টাও কম হচ্ছে না। মানুষের এতদিনের জ্ঞান ও বিশ্বাসের সবকিছুই যদি ঝালিয়ে নিতে হয় তবে তা নিতে হবে এ সঙ্কল্প যাঁদের অন্তরে প্রবল তাঁদের জন্য বেশীর ভাগ বিপদ কেটে গেছে বলা যেতে পারে।

Continue Readingশিক্ষাচিন্তা – কাজী আবদুল ওদুদ

ইবনে সিনার উক্তি : ইবনে সিনার ৩০ টি বিখ্যাত উক্তি

  • Post category:উক্তি
  • Reading time:4 mins read

বুদ্ধিমান ব্যক্তির কাছে বলার জন্য সব সময়ই কিছু না কিছু থাকে। যেখানে একজন বোকা ব্যক্তির কিছু বলার জন্য প্রয়োজন অনুভব হয়।

Continue Readingইবনে সিনার উক্তি : ইবনে সিনার ৩০ টি বিখ্যাত উক্তি

প্রার্থী কবিতা — সুকান্ত ভট্টাচার্য

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো, আমাদের গরম কাপড়ের কত অভাব!

Continue Readingপ্রার্থী কবিতা — সুকান্ত ভট্টাচার্য

আলাউদ্দিনের চেরাগ – হুমায়ূন আহমেদ

নান্দিনা পাইলট হাইস্কুলের অঙ্ক-শিক্ষক নিশানাথবাবু কিছুদিন হলো রিটায়ার করেছেন। আরো বছরখানেক চাকরি করতে পারতেন; কিন্তু করলেন না। কারণ দুটো চোখেই ছানি পড়েছে। পরিষ্কার কিছু দেখেন না। ব্ল‍্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না। নিশানাথবাবুর ছেলেমেয়ে কেউ নেই। একটা মেয়ে ছিল। খুব ছোটোবেলায় টাইফয়েডে মারা গেছে। তার স্ত্রী মারা গেছেন গত বছর। এখন তিনি একা একা থাকেন। তার বাসা নান্দিনা বাজারের কাছে। পুরান আমলের দু-কামরার একটা পাকা দালানে তিনি থাকেন। কামরা দুটির একটি পুরোনো লক্কড় জিনিসপত্র দিয়ে ঠাসা। তার নিজের জিনিস নয়। বাড়িওয়ালার জিনিস। ভাঙা খাট, ভাঙা চেয়ার, পেতলের তলা-নেই কিছু ডেগচি, বাসনকোসন। বাড়িওয়ালা নিশানাথবাবুকে প্রায়ই বলেন, এই সব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেবো। শেষপর্যন্ত করেন না। তাতে নিশানাথবাবুর খুব একটা অসুবিধাও হয় না। পাশে একটা হোটেলে তিনি খাওয়া দাওয়া সারেন। বিকেলে নদীর ধারে একটু হাঁটতে যান। সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন। তার একটা কেরোসিনের স্টোভ আছে। রাতের বেলা চা খেতে ইচ্ছা হলে স্টোভ জ্বালিয়ে নিজেই চা বানান।

Continue Readingআলাউদ্দিনের চেরাগ – হুমায়ূন আহমেদ

কাবুলের শেষ প্রহরে – সৈয়দ মুজতবা আলী

সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়ল, আবদুর রহমান। সঙ্গে সঙ্গে সে এসে ঘরে ঢুকল। রুটি, মামলেট, পনির, চা। অন্যদিন খাবার দিয়ে চলে যেত, আজ সামনে দাঁড়িয়ে কার্পেটের দিকে তাকিয়ে রইল। কী মুশকিল। মৌলানা এসে বললেন, চিরকুটে লেখা আছে, মাথাপিছু দশ পাউন্ড লাগেজ নিয়ে যেতে দেবে। কী রাখি, কী নিয়ে যাই? ঘরের মাঝখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকালাম, তখন মনে যে প্রশ্ন উঠল তার কোনো উত্তর নেই। নিয়ে যাব কী, আর রেখে যাব কী? ওই তো আমার দু ভল্যুম রাশান অভিধান। এরা এসেছে মস্কো থেকে ট্রেনে করে তাশখন্দ, সেখান থেকে মোটরে করে আমুদরিয়া, তারপর খেয়া পেরিয়ে, খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান পিছনে ফেলে, হিন্দুকুশের চড়াই-উতরাই ভেঙে এসে পৌঁছেছে কাবুল। ওজন পাউন্ড ছয়েক হবে।

Continue Readingকাবুলের শেষ প্রহরে – সৈয়দ মুজতবা আলী

জুতা আবিষ্কার কবিতার mcq : ১২০+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

  • Post category:Uncategorized
  • Reading time:15 mins read

৩২. 'জুতা আবিষ্কার' কবিতার মূল উপপাদ্য কী? (ক) জুতা আবিষ্কারের কাহিনী বলা (খ) তৎকালীন রাজাদের নির্বুদ্ধিতার বর্ণনা (গ) সাধারণ লোকের বুদ্ধির প্রশংসা (ঘ) মন্ত্রীদের অজ্ঞতা নির্দেশ উত্তর: (গ) সাধারণ লোকের বুদ্ধির প্রশংসা ৩৩. 'আমার মাটি লাগায় মোরে মাটি রাজ্যে মোর এ কি অনা সৃষ্টি'— উদ্ধৃত লাইন দুটিতে রাজার কী রকম মনোভাব প্রকাশ পেয়েছে? (ক) অহংকার (খ) ক্ষোভ (গ) হিংসা (ঘ) কর্তৃত্বপরায়ণ উত্তর: (খ) ক্ষোভ

Continue Readingজুতা আবিষ্কার কবিতার mcq : ১২০+ বাছাই করা বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

জিদ – জসীমউদ্দীন

এক তাঁতি আর তার বউ। তারা বড়োই গরিব। কোনোদিন খায়, কোনোদিন খাইতে পায় না। তাঁত খুঁটি চালাইয়া, কাপড় বুনাইয়া, কীই-বা তাহাদের আয়? আগেকার দিনে তাহারা বেশি উপার্জন করিত। তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য কত বাদশাজাদিরা, কত নবাবজাদিরা তাহাদের উঠানে গড়াগড়ি পাড়িত। তখন একখানা শাড়ি বুননে মাসের পর মাস লাগিত। কোনো কোনো শাড়ি বুনন করতে বৎসরেরও বেশি সময় ব্যয় হইত। সেইসব শাড়ি বুনাইতে কতই-না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকা লইয়া ঘড়র-ঘড়র করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না, এমনই সরু করিয়া সে সুতা কাটিত। ভোরবেলায় আলো-আঁধারির মধ্যে সুতা-কাটা শেষ করিতে হইত। সূর্যের আলো যখন চারিদিকে ছড়াইয়া পড়িত, তখন সুতা কাটিলে সুতা তেমন মুলাম হইত না।

Continue Readingজিদ – জসীমউদ্দীন

একুশের গান কবিতা — আবদুল গাফ্ফার চৌধুরী

  • Post category:কবিতা
  • Reading time:1 min read

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ।।

Continue Readingএকুশের গান কবিতা — আবদুল গাফ্ফার চৌধুরী