‘বাংলা ভাষার জন্মকথা’ রচনাটির মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা ভাষার জন্মকথা জানতে পারবে। বাংলা ভাষা যে সাধারণ মানুষের কথ্যভাষা সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে এবং মাতৃভাষা বাংলার প্রতি তাদের মমত্ববোধ জাগবে।‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের ‘কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী’ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এ প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। ভাষার ধর্ম বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। শব্দেরও বদল ঘটে এবং সে সঙ্গে শব্দের অর্থেরও। এক সময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে। কিন্তু সংস্কৃত ছিল লেখার ভাষা। আর প্রাকৃত ছিল মুখের ভাষা। বিশ শতকের গোড়ার দিকে মানুষের ধারণা হয়, প্রাকৃত ভাষা থেকে আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্ম হয়েছে।
জর্জ আব্রাহাম গ্রিয়ারসন প্রথম ভারতীয় উপভাষা নিয়ে বিস্তৃত গবেষণা করেন এবং দেখান যে, মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। সুনীতিকুমার চট্টোপাধ্যায় মনে করেন, মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। তবে মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন, গৌড়ী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
১. অনেকেই কোন ভাষাকে বাংলার জননী মনে করত?
(ক) হিন্দি
(খ) গুজরাটি
(গ) সংস্কৃত
(ঘ) মারাঠি
উত্তর: (গ) সংস্কৃত
২. কোনটি উঁচু শ্রেণির মানুষের লেখার ভাষা ছিল?
(ক) বাংলা
(খ) সংস্কৃত
(গ) প্রাকৃত
(ঘ) মৈথিলি
উত্তর: (খ) সংস্কৃত
৩. প্রাকৃত ভাষা বলতে বোঝায়—
(ক) সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে
(খ) শিক্ষিত জনগণ যে ভাষায় কথা বলে
(গ) উচ্চবিত্তের মানুষ যে ভাষায় কথা বলে
(ঘ) অভিজাত শিক্ষার্থীরা যে ভাষায় কথা বলে
উত্তর: (ক) সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে
৪. আর্যভাষার বিবর্তনের দ্বিতীয় স্তরটির নাম কী?
(ক) বৈদিক
(খ) সংস্কৃত
(গ) প্রাকৃত
(ঘ) অপভ্রংশ
উত্তর: (গ) প্রাকৃত
৫. ‘ভাষার ধর্মই বদলে যাওয়া’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ভাষা পরিবর্তনের ধর্ম পালন করে
(খ) প্রতিনিয়ত ভাষা পরিবর্তিত হতে থাকে
(গ) স্থির ভাষা ভাষার স্বভাবধর্ম বিরোধী
(ঘ) পরিমার্জিত হওয়াটাই ভাষার নিয়ম
উত্তর: (গ) স্থির ভাষা ভাষার স্বভাবধর্ম বিরোধী
৬. ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি কোন জাতীয় রচনা?
(ক) ভাষার প্রগতি বিষয়ক
(খ) ভাষার উৎপত্তি বিষয়ক
(গ) প্রাকৃত ভাষা বিষয়ক
(ঘ) ভাষাবেগ বিষয়ক
উত্তর: (খ) ভাষার উৎপত্তি বিষয়ক
৭. নিচের কোন নামটি ব্যতিক্রমধর্মী?
(ক) ড. হুমায়ুন আজাদ
(খ) হুমায়ূন আহমেদ
(গ) মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর: (খ) হুমায়ূন আহমেদ
৮. হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) মুন্সীগঞ্জে
(খ) সাভারে
(গ) মানিকগঞ্জে
(ঘ) ঢাকায়
উত্তর: (ক) মুন্সীগঞ্জে
৯. হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯৪৭
(খ) ১৯৪৭
(গ) ১৯৪৮
(ঘ) ১৯৪৯
উত্তর: (খ) ১৯৪৭
১০. হুমায়ুন আজাদ কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) মাতুয়াইল
(খ) রাড়িখাল
(গ) তামুলখানা
(ঘ) বাসন্ডা
উত্তর: (খ) রাড়িখাল
১১. হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যাপনা করতেন?
(ক) বাংলা বিভাগ
(খ) ইংরেজি বিভাগ
(গ) দর্শন বিভাগ
(ঘ) ইতিহাস বিভাগ
উত্তর: (ক) বাংলা বিভাগ
১২. ‘বাক্যতত্ত্ব’ গ্রন্থের লেখক কে?
(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ) মুহম্মদ শহীদুল্লাহ
(গ) হুমায়ুন আজাদ
(ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর: (গ) হুমায়ুন আজাদ
১৩. ‘লালনীল দীপাবলি’ কার লেখা গ্রন্থ?
(ক) বিপ্রদাশ বড়ুয়া
(খ) হুমায়ুন আজাদ
(গ) শামসুর রাহমান
(ঘ) মমতাজউদ্দীন আহমদ
উত্তর: (খ) হুমায়ুন আজাদ
১৪. ‘কত নদী সরোবর’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) হুমায়ুন আজাদ
(গ) বিপ্রদাশ বড়ুয়া
(ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর: (খ) হুমায়ুন আজাদ
১৫. কত বছর আগে বাংলা ভাষার ইতিহাস বা বয়স সম্পর্কে কারও কোনো স্পষ্ট ধারণা ছিল না?
(ক) ১০০ বছর
(খ) ১৫০ বছর
(গ) ২০০ বছর
(ঘ) ২৫০ বছর
উত্তর: (ক) ১০০ বছর
১৬. ‘সংস্কৃতের দুষ্টু মেয়ে’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
(ক) বাংলা
(খ) হিন্দি
(গ) ফারসি
(ঘ) উর্দু
উত্তর: (ক) বাংলা
১৭. কোন ভাষা বাংলার জননী?
(ক) প্রাকৃত ভাষা
(খ) সংস্কৃত ভাষা
(গ) গৌড়ীয় প্রাকৃত ভাষা
(ঘ) গৌড়ী অপভ্রংশ ভাষা
উত্তর: (গ) গৌড়ীয় প্রাকৃত ভাষা
১৮. ‘বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়’— এ কথা কারা মনে করতেন?
(ক) একশ বছর আগের ভাষাবিদরা
(খ) ৪০০ অব্দের ব্যাকরণবিদগণ
(গ) উনিশ শতকের একদল লোক
(ঘ) ইউরোপের কিছু ভাষাতাত্ত্বিক
উত্তর: (গ) উনিশ শতকের একদল লোক
১৯. ‘তা কথা ছিল না’— কথাটি কোন ভাষা সম্পর্কে প্রযোজ্য?
(ক) প্রাকৃত
(খ) সংস্কৃত
(গ) বাংলা
(ঘ) অসমিয়া
উত্তর: (খ) সংস্কৃত
২০. সমাজের উঁচু শ্রেণির মানুষের লেখার ভাষা ছিল কোনটি?
(ক) সংস্কৃত
(খ) প্রাকৃত
(গ) বাংলা
(ঘ) মারাঠি
উত্তর: (ক) সংস্কৃত
২১. প্রাকৃত ভাষা হলো—
(ক) কথ্য ভাষা
(খ) লেখার ভাষা
(গ) শুদ্ধ ভাষা
(ঘ) নতুন ভাষা
উত্তর: (ক) কথ্য ভাষা
২২. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
(ক) সংস্কৃত
(খ) প্রাকৃত
(গ) মৈথিলি
(ঘ) বৈদিক
উত্তর: (খ) প্রাকৃত
২৩. ‘মাগধী প্রাকৃত থেকে বাংলার উদ্ভব’— এই মতটি কে পোষণ করেন?
(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
(গ) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) হুমায়ুন আজাদ
উত্তর: (খ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
২৪. জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের মতে কোথা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছিল?
(ক) গৌড়ী প্রাকৃত
(খ) গৌড়ী অপভ্রংশ
(গ) মাগধী প্রাকৃত
(ঘ) মাগধী অপভ্রংশ
উত্তর: (গ) মাগধী প্রাকৃত
২৫. বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস কে রচনা করেন?
(ক) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
(গ) ডক্টর আবদুল হাই
(ঘ) ডক্টর দীনেশচন্দ্র সেন
উত্তর: (ক) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২৬. ঋগ্বেদের মন্ত্রগুলো কোন ভাষার প্রাচীন রূপ দেখতে পাওয়া যায়?
(ক) ইন্দো-ইউরোপীয় আর্যভাষা
(খ) প্রাচীন ভারতীয় আর্যভাষা
(গ) মধ্যভারতীয় আর্যভাষা
(ঘ) আধুনিক ভারতীয় আর্যভাষা
উত্তর: (খ) প্রাচীন ভারতীয় আর্যভাষা
২৭. প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কীসে?
(ক) ঋগ্বেদের মন্ত্রগুলোতে
(খ) মহাভারতে
(গ) চর্যাপদে
(ঘ) শ্রীকৃষ্ণকীর্তনে
উত্তর: (ক) ঋগ্বেদের মন্ত্রগুলোতে
২৮. সকল ভাষা বিবর্তনের ঐতিহ্য বহন করে; কেবল ব্যতিক্রম—
(ক) সংস্কৃত
(খ) বাংলা
(গ) বৈদিক
(ঘ) প্রাকৃতিক
উত্তর: (ক) সংস্কৃত
২৯. সংস্কৃত ভাষা কখন চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়েছিল?
(ক) খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে
(খ) খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে
(গ) খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দে
(ঘ) খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দে
উত্তর: (খ) খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে
৩০. বাংলা ভাষার মূল উৎস—
(ক) হিন্দি ভাষা
(খ) সংস্কৃত ভাষা
(গ) সাধু ভাষা
(ঘ) বৈদিক ভাষা
উত্তর: (ঘ) বৈদিক ভাষা
৩১. ভারতীয় আর্যভাষার স্তর কয়টি?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
উত্তর: (ক) তিনটি
৩২. যিশুর জন্মের আগেই ভারতীয় আর্যভাষার কয়টি স্তর পাওয়া যায়?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তর: (ক) ৩টি
৩৩. ভারতীয় আর্যভাষার প্রথম স্তর কোনটি?
(ক) বৈদিক
(খ) প্রাকৃত
(গ) আসামি
(ঘ) বাংলা
উত্তর: (ক) বৈদিক
৩৫. বৈদিক সংস্কৃতি ভাষার সময়কাল কোনটি?
(ক) খ্রিষ্টপূর্ব ১৪০০ অব্দ থেকে ৮০০ অব্দ
(খ) খ্রিষ্টপূর্ব ১২০০ অব্দ থেকে ৮০০ অব্দ
(গ) খ্রিষ্টপূর্ব ১০২০ অব্দ থেকে ৮০০ অব্দ
(ঘ) খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দ থেকে ৪০০ অব্দ
উত্তর: (খ) খ্রিষ্টপূর্ব ১২০০ অব্দ থেকে ৮০০ অব্দ
৩৬. পাণিনি কে?
(ক) ব্যাকরণবিদ
(খ) গবেষক
(গ) ভাষাতাত্ত্বিক
(ঘ) বহু ভাষাবিদ
উত্তর: (ক) ব্যাকরণবিদ
৩৭. সংস্কৃত ভাষা খ্রিষ্টপূর্ব কত সালে বিধিবদ্ধ হয়েছিল?
(ক) ২০০ সাল
(খ) ৩০০ সাল
(গ) ৪০০ সাল
(ঘ) ৫০০ সাল
উত্তর: (গ) ৪০০ সাল
৩৮. খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দের আগে ব্যাকরণবিদদের সৃষ্ট মানসম্পন্ন ভাষা কোনটি?
(ক) পালি
(খ) সংস্কৃত
(গ) বাংলা
(ঘ) হিন্দি
উত্তর: (খ) সংস্কৃত
৩৯. অব্যবহারে বেদের ভাষা দুর্বোধ্য হয়ে উঠলে ব্যাকরণবিদরা যে পরিশীলিত, বিধিবদ্ধ ভাষা সৃষ্টি করেন তার নাম কী?
(ক) বাংলা
(খ) সংস্কৃত
(গ) বলাকামুখী
(ঘ) প্রাকৃত
উত্তর: (খ) সংস্কৃত
৪০. সংস্কৃত ভাষা কত সালে বিধিবদ্ধ হয়েছিল?
(ক) খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দের আগেই
(খ) খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দের আগেই
(গ) খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দে
(ঘ) খ্রিষ্টপূর্ব ৩৫০ অব্দে
উত্তর: (ক) খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দের আগেই
৪১. আবদেলের মুখে কথা ফুটলে সে পানিকে বলত ‘মাম’, একটু বড় হয়ে বলে ‘পানি’ এখন বলে ‘পানি’। আমদের ‘মাম’ বাংলা ভাষার কোন রূপের তুল্য?
(ক) প্রাচীন ভারতীয়
(খ) অপভ্রংশ
(গ) প্রাকৃত
(ঘ) মাগধী অপভ্রংশ
উত্তর: (ক) প্রাচীন ভারতীয়
৪২. কোনটিকে মধ্যভারতীয় আর্যভাষা বলে?
(ক) হিন্দি
(খ) প্রাকৃত
(গ) সংস্কৃত
(ঘ) অপভ্রংশ
উত্তর: (খ) প্রাকৃত
৪৩. বৈদিক ও সংস্কৃতকে বলা হয়— ভাষা।
(ক) মধ্যভারতীয় আর্যভাষা
(খ) নব্য ভারতীয় আর্যভাষা
(গ) প্রাচীন ভারতীয় আর্যভাষা
(ঘ) ভারতীয়-ইউরোপীয় ভাষা
উত্তর: (গ) প্রাচীন ভারতীয় আর্যভাষা
৪৪. কোনটিকে মধ্যভারতীয় আর্যভাষা বলে?
(ক) প্রাকৃত
(খ) অপভ্রংশ
(গ) সংস্কৃত
(ঘ) বৈদিক সংস্কৃত
উত্তর: (ক) প্রাকৃত
৪৫. ভারতীয় আর্যভাষার শেষ স্তরটির নাম কী?
(ক) বৈদিক
(খ) সংস্কৃত
(গ) প্রাকৃত
(ঘ) অপভ্রংশ
উত্তর: (ঘ) অপভ্রংশ
৪৬. প্রাকৃত ভাষাগুলোর বিকৃত রূপ কী?
(ক) বৈদিক
(খ) অপভ্রংশ
(গ) সংস্কৃত
(ঘ) বৈদিক-সংস্কৃত
উত্তর: (খ) অপভ্রংশ
৪৭. কোনটি আধুনিক ভারতীয় আর্যভাষা?
(ক) হিন্দি
(খ) সংস্কৃত
(গ) বৈদিক
(ঘ) আসামি
উত্তর: (ক) হিন্দি
৪৮. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে কোন অপভ্রংশ থেকে বাংলা, আসামি ও ওড়িয়া ভাষা উদ্ভূত হয়েছে?
(ক) পূর্ব মাগধী
(খ) মাগধী প্রাকৃত
(গ) গৌড়ী প্রাকৃত
(ঘ) মাগধী অপভ্রংশ
উত্তর: (ক) পূর্ব মাগধী
৪৯. ‘পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা’— এই মত কার?
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) ড. মুহম্মদ এনামুল হক
(ঘ) ড. হুমায়ুন আজাদ
উত্তর: (খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৫০. পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত ভাষা কোনটি?
(ক) বাংলা
(খ) মৈথিলি
(গ) মাগধী
(ঘ) ভোজপুরিয়া
উত্তর: (ক) বাংলা
৫১. বাংলার সঙ্গে আসামি ও ওড়িয়া ভাষার খুব ঘনিষ্ঠ সম্পর্ক কেন?
(ক) তিনটি ভাষা কাছাকাছি এলাকায় বলে
(খ) পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বলে
(গ) বেদ থেকে তিনটি ভাষা উদ্ভূত হয়েছে বলে
(ঘ) তিনটি ভাষার নীতিমালা একই রকম বলে
উত্তর: (খ) পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বলে
৫২. বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোন কোন ভাষার?
(ক) আসামি ও গুজরাটি
(খ) ওড়িয়া ও মারাঠি
(গ) আসামি ও ওড়িয়া
(ঘ) ওড়িয়া ও পাঞ্জাবি
উত্তর: (গ) আসামি ও ওড়িয়া
৫৩. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে?
(ক) গৌড়ী প্রাকৃত
(খ) মাগধী প্রাকৃত
(গ) সংস্কৃত
(ঘ) শৌরসেনী প্রাকৃত
উত্তর: (ক) গৌড়ী প্রাকৃত
৫৪. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
(ক) মাগধী প্রাকৃত
(খ) গৌড়ী প্রাকৃত
(গ) গৌড়ী অপভ্রংশ
(ঘ) সংস্কৃত
উত্তর: (গ) গৌড়ী অপভ্রংশ
৫৫. ভারতীয় আর্যভাষার সর্বশেষ নিদর্শন ‘বাংলা’। এতে ভাষার যে পরিচয় বিধৃত—
(ক) বাংলা ভাষা আধুনিকতার গৌরভে ধন্য
(খ) বিবর্তিত হওয়াই ভাষার স্বভাবধর্ম
(গ) স্বীয় শক্তিতেই বাংলা ভাষা টিকে আছে
(ঘ) প্রতিযোগিতায় বাংলা ভাষা অগ্রগামী
উত্তর: (খ) বিবর্তিত হওয়াই ভাষার স্বভাবধর্ম
৫৬. ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যাঁরা গবেষণা করেন তাঁদের বলে—
(ক) বৈদিক
(খ) ভাষাতাত্ত্বিক
(গ) প্রাবন্ধিক
(ঘ) সংস্কৃতবিদ
উত্তর: (খ) ভাষাতাত্ত্বিক
৫৭. ‘শ্লোক’ শব্দের অর্থ কী?
(ক) মন্ত্র
(খ) গদ্য
(গ) কবিতা
(ঘ) গান
উত্তর: (ক) মন্ত্র
৫৮. ‘দুর্বোধ্য’ অর্থ কী?
(ক) বহু দূর বিস্তৃত
(খ) যা বোঝা কঠিন
(গ) কঠিন পদার্থ
(ঘ) অস্পষ্ট এমন
উত্তর: (খ) যা বোঝা কঠিন
৫৯. ‘ঘনিষ্ঠ’ শব্দের অর্থ কী?
(ক) নিদান
(খ) পরিবার
(গ) নিকট
(ঘ) নিভৃত
উত্তর: (গ) নিকট
৬০. অপভ্রংশ বলতে কী বোঝায়?
(ক) প্রাকৃত ভাষার পরিণত অবস্থা
(খ) মুখের ভাষার বিকৃত রূপ
(গ) যা নতুন ভাষারূপ লাভ করেছে
(ঘ) যা শুদ্ধ রূপ লাভ করেছে
উত্তর: (খ) মুখের ভাষার বিকৃত রূপ
৬১. অপভ্রংশ বলতে কী বোঝায়?
(ক) পরিমার্জিত
(খ) পরিশীলিত
(গ) দুর্বোধ্য
(ঘ) বিকৃত
উত্তর: (ঘ) বিকৃত
৬২. প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
(ক) বৈদিক
(খ) সংস্কৃত
(গ) মাগধী
(ঘ) অপভ্রংশ
উত্তর: (ঘ) অপভ্রংশ
৬৩. ‘বাংলা ভাষার জন্মকথা’ পাঠের উদ্দেশ্য কী?
(ক) ভাষার উপাদান সম্বন্ধে জানা
(খ) দেশের মানুষের ইতিহাস জানা
(গ) বাংলা ভাষার জন্মকথা জানা
(ঘ) বিশ্ব সাহিত্য সম্বন্ধে জানা
উত্তর: (গ) বাংলা ভাষার জন্মকথা জানা
