বাংলাদেশের মূল জনগোষ্ঠী হচ্ছে বাঙালি জাতি. বাঙালি ছাড়াও এদেশে আরও অনেক জাতিগোষ্ঠী বসবাস করে. তাদের মধ্যে আছে চাকমা, গারো, মারমা, মণিপুরি, ত্রিপুরা, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠী.
এই জাতিগোষ্ঠীর প্রত্যেকেরই রয়েছে স্বতন্ত্র পরিচয়, নিজস্ব সংস্কৃতি ও জীবনযাত্রা. তাদের মধ্য থেকে কয়েকটি সম্পর্কে এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে. চাকমা, গারো, মারমা, মণিপুরি, ত্রিপুরা ও সাঁওতালদের সম্পর্কে সংক্ষিপ্ত এই আলোচনা বৃহত্তর জাতীয়বোধ সৃষ্টিতে সহায়ক হবে বলে ধারণা করা যায়.
বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাত্রা আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, করেছে বৈচিত্র্যময় ও বর্ণিল. দেশের সামগ্রিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
১. ত্রিপুরা জনগোষ্ঠীর উৎসব কোনটি?
(ক) সাংগ্রাই
(খ) বিজু
(গ) বৈসু
(ঘ) সোহরাই
উত্তর: (গ) বৈসু
২. বাংলাদেশে কতগুলো ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে?
(ক) ৪২
(খ) ৪৬
(গ) ৪৫
(ঘ) ৪৮
উত্তর: (খ) ৪৬
৩. চাকমা উপজাতি কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
(ক) অস্ট্রিক
(খ) দ্রাবিড়ীয়
(গ) মঙ্গোলীয়
(ঘ) ককেশীয়
উত্তর: (গ) মঙ্গোলীয়
৪. বাংলাদেশে চাকমাদের প্রধান বসতি কোথায়?
(ক) ময়মনসিংহে
(খ) পার্বত্য চট্টগ্রাম
(গ) সিলেটে
(ঘ) সুন্দরবন
উত্তর: (খ) পার্বত্য চট্টগ্রাম
৫. চাকমারা পরিচিত কী নামে?
(ক) চাঙমা
(খ) চাামাং
(গ) চামং
(ঘ) চাঞ্জামা
উত্তর: (ক) চাঙমা
৬. চাকমারা কোন ভাষাভাষীর অন্তর্ভুক্ত?
(ক) বলিতক
(খ) অনাৰ্য
(গ) আর্য
(ঘ) আমেনিয়া
উত্তর: (গ) আর্য
৭. চাকমা সমাজের প্রধান কে?
(ক) পুরোহিত
(খ) রাজা
(গ) মোড়ল
(ঘ) দলপতি
উত্তর: (খ) রাজা
৮. চাকমা সমাজে গ্রামপ্রধানকে কী বলে?
(ক) কারবারি
(খ) আদাম
(গ) রাজা
(ঘ) লআমদানি
উত্তর: (ক) কারবারি
৯. চাকমারা কোন ধর্মাবলম্বী?
(ক) চাকমা ধর্ম
(খ) বৌদ্ধধর্ম
(গ) হিন্দুধর্ম
(ঘ) ইসলাম ধর্ম
উত্তর: (খ) বৌদ্ধধর্ম
১০. চাকমা মহিলারা পরিধানের কাপড় হিসেবে কোনটি ব্যবহার করে?
(ক) থামি
(খ) চোঙ্গা
(গ) পিনন
(ঘ) আচকন
উত্তর: (গ) পিনন
১১. বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পুন্নবরা নিজেদের তাঁতে তৈরি ‘সিলুম’ পরে?
(ক) চাকমা
(খ) মারমা
(গ) মণিপুরি
(ঘ) ত্রিপুরা
উত্তর: (ক) চাকমা
১২. চাকমা পুড়ুষদের পরিধেয় কাপড়কে কী বলে?
(ক) সিলুম
(খ) পিনন
(গ) আচকন
(ঘ) মসলিন
উত্তর: (ক) সিলুম
১৩. চাকমা মেয়েরা খাদিকে কী হিসেবে ব্যবহার করে?
(ক) শাড়ি
(খ) ওড়না
(গ) জামা
(ঘ) ব্লাউজ
উত্তর: (খ) ওড়না
১৪. চাকমা ছেলেদের বিয়ের সময় কনের বাড়িতে ঘটকসহ কতবার যাওয়া-আসা করতে হয়?
(ক) একবার
(খ) দুইবার
(গ) তিনবার
(ঘ) চারবার
উত্তর: (গ) তিনবার
১৫. কোনটি চাকমাদের প্রধান উৎসব?
(ক) ওয়াইয়ানগালা
(খ) বিজু
(গ) সাংগ্রাই
(ঘ) সোহরাই
উত্তর: (খ) বিজু
১৬. বাংলা নববর্ষকে চাকমারা কী বলে আখ্যায়িত করে?
(ক) পহেলা বৈশাখ
(খ) পর্যপর্ণা
(গ) গয্যাপয্যা
(ঘ) শুভ নববর্ষ
উত্তর: (গ) গয্যাপয্যা
১৭. গারো পরিবার কোন পরিচয়ের পরিবার?
(ক) মাতৃসূত্রীয় পরিবার
(খ) পিতৃত্বসূত্রীয় পরিবার
(গ) পিতাতান্ত্রিক পরিবার
(ঘ) মাতৃ ও পিতাতান্ত্রিক পরিবার
উত্তর: (ক) মাতৃসূত্রীয় পরিবার
১৮. ছেলেরা বিয়ের পর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে—
(ক) মারমা সমাজে
(খ) মণিপুরি সমাজে
(গ) গারো সমাজে
(ঘ) চাকমা সমাজে
উত্তর: (গ) গারো সমাজে
১৯. কোন সম্প্রদায়ের সন্তান-সন্ততিরা মায়ের পদবি ধারণ করে?
(ক) মারমা
(খ) ত্রিপুরা
(গ) মণিপুরি
(ঘ) গারো
উত্তর: (ঘ) গারো
২০. একই গোত্রে বিবাহ নিষিদ্ধ—
(ক) চাকমা সমাজে
(খ) গারো সমাজে
(গ) মারমা সমাজে
(ঘ) ত্রিপুরা সমাজে
উত্তর: (খ) গারো সমাজে
২১. গারোদের উৎসবের নাম কী?
(ক) বোয়ালি
(খ) জুমনাচ
(গ) ওয়ায়ানগালা
(ঘ) পাইং গেইয়াইক
উত্তর: (গ) ওয়ায়ানগালা
২২. নিচের কোন সম্প্রদায় বৌদ্ধ ধর্মাবলম্বী?
(ক) মারমা
(খ) মণিপুরি
(গ) গারো
(ঘ) ত্রিপুরা
উত্তর: (ক) মারমা
২৩. মারমারা কোন ধর্মাবলম্বী?
(ক) হিন্দু
(খ) বৌদ্ধ
(গ) খ্রিস্টান
(ঘ) ইসলাম
উত্তর: (খ) বৌদ্ধ
২৪. কোন ক্ষুদ্র জাতিসত্তার ছেলে ও মেয়ে সম্পত্তিতে সমান অধিকার পায়?
(ক) মারমা
(খ) চাকমা
(গ) গারো
(ঘ) সাঁওতাল
উত্তর: (ক) মারমা
২৫. মারমাদের সামাজিক শাসনব্যবস্থার প্রধান কে?
(ক) রাজা
(খ) হেডম্যান
(গ) কারবারি
(ঘ) বাদশা
উত্তর: (ক) রাজা
২৬. মারমাদের সবচেয়ে বড় উৎসব কী?
(ক) সাংগ্রাই উৎসব
(খ) নবান্ন উৎসব
(গ) ওয়াইয়ানগালা
(ঘ) পাইং গেইয়াইক
উত্তর: (ক) সাংগ্রাই উৎসব
২৭. সাংগ্রাই উৎসব কতদিন ধরে চলে?
(ক) দুই দিন
(খ) তিন দিন
(গ) চার দিন
(ঘ) পাঁচ দিন
উত্তর: (খ) তিন দিন
২৮. মণিপুরিদের আদি নিবাস কোথায়?
(ক) বান্দরবান
(খ) ভারতের মণিপুর রাজ্য
(গ) খাগড়াছড়ি
(ঘ) রাঙামাটি
উত্তর: (খ) ভারতের মণিপুর রাজ্য
২৯. মণিপুরি জনগোষ্ঠী কয়টি গোত্রে বিভক্ত?
(ক) ৫
(খ) ৭
(গ) ৯
(ঘ) ১০
উত্তর: (খ) ৭
৩০. মণিপুরিদের প্রাচীন ধর্মের নাম কী?
(ক) আপোকপা
(খ) দাফা
(গ) ইয়াফি
(ঘ) পানিতাচ
উত্তর: (ক) আপোকপা
৩১. ত্রিপুরার ভাষার নাম কী?
(ক) আপোকপা
(খ) ককবরক
(গ) কবনাং
(ঘ) নাফা
উত্তর: (খ) ককবরক
৩২. ত্রিপুরা মেয়েদের কোন কাজে দক্ষতা রয়েছে?
(ক) মাছ ধরা
(খ) জমি চাষ
(গ) গৃহস্থালি
(ঘ) কাপড় বোনা
উত্তর: (ঘ) কাপড় বোনা
৩৩. নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব কোনটি?
(ক) সাংগ্রাই
(খ) সোহরাই
(গ) বৈসাবি
(ঘ) ওয়াইয়ানগালা
উত্তর: (গ) বৈসাবি
৩৪. চা বাগানে কোন জনগোষ্ঠীর বসবাস?
(ক) চাকমা
(খ) সাঁওতাল
(গ) মারমা
(ঘ) ত্রিপুরা
উত্তর: (খ) সাঁওতাল
৩৫. পেশার দিক থেকে সাঁওতাল জনগোষ্ঠী কয় ভাগে বিভক্ত?
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
উত্তর: (ক) দুই ভাগে
৩৬. ব্রিটিশবিরোধী আন্দোলনে কোন উপজাতির নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে?
(ক) চাকমা
(খ) সাঁওতাল
(গ) মারমা
(ঘ) মণিপুরি
উত্তর: (খ) সাঁওতাল
৩৭. ব্রিটিশবিরোধী আন্দোলনে কারা সংগ্রামী ভূমিকা পালন করে?
(ক) চাকমারা
(খ) সাঁওতালরা
(গ) মারমারা
(ঘ) হাজংরা
উত্তর: (খ) সাঁওতালরা
৩৮. সাঁওতালদের জনপ্রিয় নাচ কোনটি?
(ক) লাগাটে
(খ) রিংজা
(গ) ঝুমুর
(ঘ) দোং
উত্তর: (গ) ঝুমুর
৩৯. ‘বহু জাতিসত্তার দেশ—বাংলাদেশ’ রচনার মূলকথা হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
(ক) বাঙালি সংস্কৃতির বিকাশ ও বর্ণনা
(খ) বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতি ও সংস্কৃতি
(গ) বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বর্ণনা
(ঘ) বাংলাদেশে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে বর্ণনা
উত্তর: (ঘ) বাংলাদেশে বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে বর্ণনা
৪০. সংস্কৃতি কী?
(ক) ঐতিহ্য ও ইতিহাসের বর্ণনা
(খ) যেসব আচরণে একটি জনসমষ্টির আত্মপরিচয় পাওয়া যায়
(গ) কোনো দেশবাসীর নাগরিকত্বের পরিচয়
(ঘ) সংগীত পরিবেশনের কৌশল ও চর্চা
উত্তর: (খ) যেসব আচরণে একটি জনসমষ্টির আত্মপরিচয় পাওয়া যায়
৪১. উৎস বিচারে একই ভাষাভাষীটার বাইরের ভাষা—
(ক) বাংলা
(খ) উর্দু
(গ) ইংরেজি
(ঘ) হিন্দি
উত্তর: (গ) ইংরেজি
৪২. মাতৃতান্ত্রিক পরিবার প্রথায় সমাজের নিয়ন্ত্রণ থাকে—
(ক) নারীর হাতে
(খ) পুরুষের হাতে
(গ) বাবার হাতে
(ঘ) শিক্ষকদের হাতে
উত্তর: (ক) নারীর হাতে
৪৩. ‘পদবি’ শব্দের অর্থ কী?
(ক) বয়ন
(খ) উপাধি
(গ) বয়সস্ক
(ঘ) মণ্ডপ
উত্তর: (খ) উপাধি
৪৪. পাহাড়ে চাষাবাদের বিশেষ পদ্ধতি কোনটি?
(ক) বিজু
(খ) কাবাং
(গ) খবং
(ঘ) জুম
উত্তর: (ঘ) জুম
৪৫. কারা বাংলাদেশের মূল জনগোষ্ঠী?
(ক) সাঁওতালরা
(খ) বাঙালিরা
(গ) চাকমারা
(ঘ) মারমারা
উত্তর: (খ) বাঙালিরা
৪৬. ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে এখন মূলধারার অংশ বলা হয় কেন?
(ক) তারা নিজস্ব সংস্কৃতিতে বলীয়ান বলে
(খ) সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে বলে
(গ) বনজ সম্পদ রক্ষায় শক্তিশালী বলে
(ঘ) জাতীয়তাবোধ সৃষ্টিতে সহায়ক বলে
উত্তর: (খ) সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে বলে
৪৭. কাকে মণিপুরি সাহিত্যচর্চার ক্ষেত্রে পথিকৃৎ বলা হয়?
(ক) দীনেন্দ্র রায়
(খ) এ. কে. শেরাম
(গ) গোলাম মোস্তফা
(ঘ) কালিদাস রায়
উত্তর: (খ) এ. কে. শেরাম
৪৮. কত সালে এ. কে. শেরাম জন্মগ্রহণ করেন?
(ক) ১৯৫০ সালে
(খ) ১৯৫২ সালে
(গ) ১৯৩০ সালে
(ঘ) ১৯১৫ সালে
উত্তর: (খ) ১৯৫২ সালে
৪৯. এ. কে. শেরাম রচিত গ্রন্থ নিচের কোনটি?
(ক) মণিপুরি সংস্কৃতি
(খ) মণিপুরি নৃত্য
(গ) মণিপুরি কবিতা
(ঘ) মণিপুরি পালাগান
উত্তর: (গ) মণিপুরি কবিতা
৫০. ‘চৈতন্যে অধিবাস’ গ্রন্থটি কে রচনা করেন?
(ক) হাশেম খান
(খ) হুমায়ুন আজাদ
(গ) মামুনুর রশীদ
(ঘ) এ. কে. শেরাম
উত্তর: (ঘ) এ. কে. শেরাম
৫১. ‘বহু জাতিসত্তার দেশ—বাংলাদেশ’ রচনাটির লেখক কে?
(ক) এ. কে. শেরাম
(খ) আবদুল গাফ্ফার চৌধুরী
(গ) মামুনুর রশীদ
(ঘ) হুমায়ুন আজাদ
উত্তর: (ক) এ. কে. শেরাম
