সৈয়দ মুজতবা আলী রচিত “গন্তব্য কাবুল” শীর্ষক ভ্রমণকাহিনীটি তাঁর ‘দেশে বিদেশে’ (১৯৪৮) গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই রচনাটির মধ্য দিয়ে আমরা সৈয়দ মুজতবা আলীর অসাধারণ ভ্রমণ-সাহিত্যের সঙ্গেই শুধু পরিচিত হই না, অধিকন্তু তাঁর জীবনবোধ, সাহিত্যরুচি ও নিজস্ব শিল্প-বৈশিষ্ট্যের সঙ্গেও পরিচিত হতে পারি। সৈয়দ মুজতবা আলী বিচিত্র এক জীবন যাপন করেছেন। কত জনপদ, কত মানুষ আর কত ঘটনার সঙ্গে যে তিনি এক জীবনে পরিচিত হয়েছেন তার ইয়ত্তা নেই। আর সেই জনপদ, সেই মানুষ আর সেই সব ঘটনাকেও তিনি দেখেছেন কখনো রসিকের চোখে, কখনো ভাবুকের চোখে এবং কখনোবা বিদগ্ধ পাণ্ডিত্যের মনন ও নিষ্ঠার চোখে। ফলে অনিবার্যভাবেই তাঁর সব সৃষ্টির মতো ভ্রমণ-সাহিত্যও হয়ে উঠেছে তুখোড় এক জীবনচাঞ্চল্যে ভরপুর কথামালা। “গন্তব্য কাবুল” তার ব্যতিক্রম নয়। হাওড়া স্টেশন থেকে কাবুলের উদ্দেশ্যে যে যাত্রাটি তিনি শুরু করেছিলেন তাতে শেষ পর্যন্ত অসাধারণ রসঘন এক অভিজ্ঞতার সঙ্গে আমাদের পরিচয় ঘটে। এই পরিচয়ের প্রতিটি পর্বে কত যে কৌতুক, কৌতূহল, হাসি-ঠাট্টা, রম্য-রসিকতা আর প্রজ্ঞা ও মনন পাঠকের জন্য অপেক্ষা করে তার কোনো তুলনা চলে না। যাত্রার শুরুতেই গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দিয়ে বলেছিলেন “ওটা ইয়োরোপিয়ানদের জন্য”। এই একটি মাত্র উক্তির মধ্যে ব্রিটিশশাসিত দুইশ বছরের ইতিহাসের একটি মাত্রা অনুভব করা যায়। আবার সেই ফিরিঙ্গির সঙ্গেই যখন শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু হয় আর ভাগ-বাঁটোয়ারা করে খাওয়া হয় নিজেদের সঙ্গে করে আনা বিচিত্র খাবার তখন অন্য এক ইতিহাসের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। সেই ইতিহাস মানবিকতার, সাম্যের, সৌন্দর্যের। এই বিচিত্র মানুষ-জনের সঙ্গে মিলেমিশে আছে নানা ধরনের প্রকৃতি, ভূগোল, ইতিহাস ও নানা সংস্কৃতি। এই রচনায় সৈয়দ মুজতবা আলী তাঁর বিপুল অভিজ্ঞতার একটি অতি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের পরিচয় তুলে ধরেছেন।
১. লান্ডিকোটাল থেকে দক্কার কত মাইল দূরে?
(ক) সাত
(খ) দশ
(গ) এগারো
(ঘ) বারো
উত্তর: (খ) দশ
২. সৈয়দ মুজতবা আলী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯০৪
(খ) ১৯০৫
(গ) ১৯০৬
(ঘ) ১৯০৭
উত্তর: (ক) ১৯০৪
৩. আসামের করিমগঞ্জে কার কর্মস্থল?
(ক) লেখকের
(খ) লেখকের পিতার
(গ) লেখকের বড় ভাই
(ঘ) লেখকের প্রতিবেশী
উত্তর: (খ) লেখকের পিতার
৪. সৈয়দ মুজতবা আলী কোথায় অধ্যাপনা করেন?
(ক) আমেরিকার ভার্জিনিয়ায়
(খ) ব্রিটেনের বার্মিংহামে
(গ) আলিগড় বিশ্ববিদ্যালয়
(ঘ) শান্তি নিকেতনে
উত্তর: (ঘ) শান্তি নিকেতনে
৫. সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?
(ক) সিলেট জেলায়
(খ) চট্টগ্রাম জেলায়
(গ) খুলনা জেলায়
(ঘ) ঢাকা জেলায়
উত্তর: (ক) সিলেট জেলায়
৬. সৈয়দ মুজতবা আলীর পিতার নাম কী?
(ক) সৈয়দ একরাম আলী
(খ) সৈয়দ সিকান্দার আলী
(গ) সৈয়দ নবাব আলী
(ঘ) সৈয়দ ফয়সল আলী
উত্তর: (খ) সৈয়দ সিকান্দার আলী
৭. মুজতবা আলীর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কেটেছে কোথায়?
(ক) শান্তিনিকেতনে
(খ) উত্তর কলকাতায়
(গ) আসামে
(ঘ) মিশরে
উত্তর: (ক) শান্তিনিকেতনে
৮. সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?
(ক) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
(খ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
(গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(ঘ) ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
উত্তর: (ক) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
৯. লেখক কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন?
(ক) ১৯২০
(খ) ১৯২১
(গ) ১৯২৫
(ঘ) ১৯২৬
উত্তর: (ঘ) ১৯২৬
১০. সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?
(ক) জার্মানির বন বিশ্ববিদ্যালয়
(খ) বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়
(গ) কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
(ঘ) আফগানিস্তানের কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তর: (ক) জার্মানির বন বিশ্ববিদ্যালয়
১১. লেখক আফগানিস্তানের কাবুলে কোন কলেজে কিছুকাল অধ্যাপনা করেন?
(ক) কাবুল কলেজ
(খ) কৃষিবিজ্ঞান কলেজ
(গ) হেরাত কলেজ
(ঘ) জালালাবাদ কলেজ
উত্তর: (খ) কৃষিবিজ্ঞান কলেজ
১২. লেখক দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গিয়েছেন কীভাবে?
(ক) ভ্রমণসূত্রে
(খ) বৈবাহিকসূত্রে
(গ) কর্মসূত্রে
(ঘ) ভ্রমণসূত্রে
উত্তর: (গ) কর্মসূত্রে
১৩. কোন ভাষায় লেখকের দক্ষতা ছিল?
(ক) বাংলা
(খ) ইংরেজি
(গ) ফরাসি
(ঘ) সংস্কৃত
উত্তর: (ঘ) সংস্কৃত
১৪. সৈয়দ মুজতবা আলী কোন সাহিত্যের বিশেষ অনুরাগী ছিলেন?
(ক) রবীন্দ্রসাহিত্যের
(খ) নজরুলসাহিত্যের
(গ) পাশ্চাত্যসাহিত্যের
(ঘ) আরবিসাহিত্যের
উত্তর: (ক) রবীন্দ্রসাহিত্যের
১৫. সৈয়দ মুজতবা আলীর বিশেষ পাণ্ডিত্য ছিল কীসে?
(ক) ধর্মতত্ত্বে
(খ) ব্যাকরণে
(গ) ভাষাতত্ত্বে
(ঘ) বৃত্তান্তে
উত্তর: (ক) ধর্মতত্ত্বে
১৬. সৈয়দ মুজতবা আলীর রচনার মুখ্য প্রবণতা কী?
(ক) সাহিত্যশৈলী
(খ) সাহিত্যিক রসাবোধ
(গ) ভ্রমণবিলাস
(ঘ) জ্ঞানগর্ভ বক্তব্য
উত্তর: (খ) সাহিত্যিক রসাবোধ
১৭. বিচিত্র জীবনপ্রবাহের নানা অনুষঙ্গ কৌতুক ও ব্যঙ্গ রসাপ্লুত হয়ে উপস্থাপিত হয় কার লেখায়?
(ক) সৈয়দ মুজতবা আলী
(খ) সিকান্দার আবু জাফর
(গ) জসীমউদ্দীন
(ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: (ক) সৈয়দ মুজতবা আলী
১৮. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার লেখা?
(ক) সৈয়দ মুজতবা আলী
(খ) জীবনানন্দ দাশ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) শামসুর রাহমান
উত্তর: (ক) সৈয়দ মুজতবা আলী
১৯. ‘চাচাকাহিনী’ কার লেখা?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) জীবনানন্দ দাশ
(গ) সৈয়দ মুজতবা আলী
(ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: (গ) সৈয়দ মুজতবা আলী
২০. সৈয়দ মুজতবা আলী কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৭৪ খ্রিষ্টাব্দে
(খ) ১৯৭৫ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৭৬ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯৭৭ খ্রিষ্টাব্দে
উত্তর: (ক) ১৯৭৪ খ্রিষ্টাব্দে
২১. সৈয়দ মুজতবা আলী কত তারিখে মৃত্যুবরণ করেন?
(ক) ১১ জানুয়ারি
(খ) ১১ ফেব্রুয়ারি
(গ) ১১ মার্চ
(ঘ) ১১ এপ্রিল
উত্তর: (খ) ১১ ফেব্রুয়ারি
২২. সৈয়দ মুজতবা আলী কোথায় মৃত্যুবরণ করেন?
(ক) ঢাকায়
(খ) কলকাতায়
(গ) সিলেটে
(ঘ) লন্ডনে
উত্তর: (ক) ঢাকায়
২৩. লেখক কত দিয়ে শার্ট কিনেছিলেন?
(ক) নয়সিকে দিয়ে
(খ) সাতসিকে দিয়ে
(গ) দুইসিকে দিয়ে
(ঘ) তিনসিকে দিয়ে
উত্তর: (ক) নয়সিকে দিয়ে
২৪. নয়সিকে দিয়ে লেখক কোথা থেকে শার্ট কিনেছিল?
(ক) চাঁদনি থেকে
(খ) পেশোয়ার থেকে
(গ) সস্তা থেকে
(ঘ) সরাই থেকে
উত্তর: (খ) পেশোয়ার থেকে
২৫. ‘ইউরোপিয়ান থার্ড’ নামক একটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান সর্বত্র আনাগোনা করত কোথায়?
(ক) বাংলাদেশে
(খ) ভারতে
(গ) পাকিস্তানে
(ঘ) আফগানিস্তানে
উত্তর: (খ) ভারতে
২৬. লেখক কোন স্টেশন থেকে ইউরোপিয়ান থার্ডে উঠতে চেয়েছেন?
(ক) দিল্লি স্টেশন
(খ) হাওড়া স্টেশন
(গ) কমলাপুর স্টেশন
(ঘ) কেলানপুর স্টেশন
উত্তর: (খ) হাওড়া স্টেশন
২৭. ‘এটা ইউরোপিয়ানদের জন্য’— কে বলেছিল?
(ক) ফিরিঙ্গি
(খ) পাঠান
(গ) কাবুলি
(ঘ) লেখক
উত্তর: (ক) ফিরিঙ্গি
২৮. ‘ইউরোপিয়ান তো কেউ নেই।’— কথাটি লেখক কীভাবে বলেছিল?
(ক) উচ্চৈঃস্বরে
(খ) কোমলভাবে
(গ) গাঁক গাঁক করে
(ঘ) ভয়ে ভয়ে
উত্তর: (গ) গাঁক গাঁক করে
২৯. ফাঁকা গাড়িটা কে কাজে লাগাতে চাইলেন?
(ক) লেখক
(খ) ফিরিঙ্গি
(গ) নয়সি
(ঘ) কাবুলি
উত্তর: (ক) লেখক
৩০. লেখক কোন বই পড়েছিলেন?
(ক) ব্যাকরণতত্ত্ব
(খ) ভাষাতত্ত্বের
(গ) রূপতত্ত্বের
(ঘ) ধ্বনিতত্ত্বের
উত্তর: (খ) ভাষাতত্ত্বের
৩১. বাংলা শব্দের অন্ত্যদেশে অুনষ্বার যোগ করলে কী হয়?
(ক) সংস্কৃত
(খ) ফারসি
(গ) হিন্দি
(ঘ) ইংরেজি
উত্তর: (ক) সংস্কৃত
৩২. ইংরেজি শব্দের কোথায় জোর দিয়ে কথা বললে সাহেবি ইংরেজি হয়?
(ক) মধ্যদেশে
(খ) প্রাগদেশে
(গ) প্রান্তদেশে
(ঘ) অন্ত্যদেশে
উত্তর: (খ) প্রাগদেশে
৩৩. ফিরিঙ্গি কোথাকার নেটিভ?
(ক) তালতলার
(খ) আমতলার
(গ) জামতলার
(ঘ) ধর্মতলার
উত্তর: (ক) তালতলার
৩৪. লেখকের ইংরেজি শুনে কে খুশি হয়েছিলেন?
(ক) পাঠান
(খ) কাবুলি
(গ) ফিরিঙ্গি
(ঘ) বাঙালি
উত্তর: (গ) ফিরিঙ্গি
৩৫. ফিরিঙ্গি লেখকের জিনিসপত্র গোছাতে সাহায্য করল কেন?
(ক) ইংরেজি শুনে খুশি হয়ে
(খ) ইংরেজি শুনে ভয় পেয়ে
(গ) বাংলা শুনে খুশি হয়ে
(ঘ) সংস্কৃত শুনে খুশি হয়ে
উত্তর: (ক) ইংরেজি শুনে খুশি হয়ে
৩৬. কার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে যায়?
(ক) ফিরিঙ্গির
(খ) কাবুলির
(গ) লেখকের বন্ধুর
(ঘ) লেখকের
উত্তর: (ঘ) লেখকের
৩৭. লেখক কী করতে ব্যস্ত ছিলেন?
(ক) পাসপোর্ট ও জামাকাপড় জোগাড় করতে
(খ) জুতো পালিশ করতে
(গ) খাওয়া-দাওয়া করতে
(ঘ) গাড়ি ডেকে আনতে
উত্তর: (ক) পাসপোর্ট ও জামাকাপড় জোগাড় করতে
৩৮. লেখক অন্য কিছু ভাববার ফুরসত পাননি কেন?
(ক) অলসতার জন্য
(খ) সময় না থাকার জন্য
(গ) ব্যস্ততার জন্য
(ঘ) অস্থিরতার জন্য
উত্তর: (গ) ব্যস্ততার জন্য
৩৯. লেখকের কখন মনে হয় ‘আমি তন্তরে একা’?
(ক) গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে
(খ) গাড়ি ছাড়ার পর
(গ) গাড়ি থেকে নামার পর
(ঘ) গাড়িতে ওঠার সময়
উত্তর: (খ) গাড়ি ছাড়ার পর
৪০. ফিরিঙ্গি লোকটি কেমন?
(ক) সৎ
(খ) ভালো
(গ) খারাপ
(ঘ) অসৎ
উত্তর: (খ) ভালো
৪১. কে লেখককে গুম হয়ে শুয়ে থাকতে দেখে?
(ক) ফিরিঙ্গি
(খ) হ্যাজি ম্যানন
(গ) বেতারকর্তা
(ঘ) পাঠান
উত্তর: (ক) ফিরিঙ্গি
৪২. লেখকের সাথে কার আলাপচারিতা আরম্ভ হলো?
(ক) কাবুলির
(খ) পাঠানের
(গ) সাহেবের
(ঘ) ড্রাইভারের
উত্তর: (গ) সাহেবের
৪৩. সন্ধ্যা হতে না হতেই সাহেব কী খুলল?
(ক) প্রকাণ্ড চুবড়ি
(খ) প্রকাণ্ড হাঁড়ি
(গ) বিশাল ব্যাগ
(ঘ) ছোটো সুটকেস
উত্তর: (ক) প্রকাণ্ড চুবড়ি
৪৪. কে উৎকৃষ্ট ডিনার তৈরি করে দিয়েছে?
(ক) মা
(খ) ফিয়াসে
(গ) বোন
(ঘ) ভাবি
উত্তর: (খ) ফিয়াসে
৪৫. লেখক যা সঙ্গে এনেছে তা কেমন বস্তু?
(ক) দুর্লভ বস্তু
(খ) সহজলভ্য বস্তু
(গ) নেটিভ বস্তু
(ঘ) দেশি বস্তু
উত্তর: (গ) নেটিভ বস্তু
৪৬. লেখকের আনা নেটিভ বস্তুর স্বাদ কী রকম?
(ক) মিষ্টি
(খ) ঝাল
(গ) টক
(ঘ) টক ও ঝাল
উত্তর: (খ) ঝাল
৪৭. লেখকের চোখ কখন জমে যেতে লাগল?
(ক) সাহেব যখন খাবার বের করে
(খ) সাহেব যখন খাবার খেয়ে ফেলে
(গ) সাহেব যখন শুয়ে পড়ে
(ঘ) সাহেব যখন কথা বলে
উত্তর: (ক) সাহেব যখন খাবার বের করে
৪৮. জাকারিয়া স্ট্রিট থেকে লেখক কী নিয়ে এসেছেন?
(ক) খাবার
(খ) বই
(গ) ফল
(ঘ) ফুল
উত্তর: (ক) খাবার
৪৯. লেখক জাকারিয়া স্ট্রিট থেকে খাবার কিনেছেন কেন?
(ক) ফিয়াসে নেই বলে
(খ) অনেক টাকা বলে
(গ) ফিয়াসে দেয়নি বলে
(ঘ) কষ্ট কমবে বলে
উত্তর: (গ) ফিয়াসে দেয়নি বলে
৫০. সাহেব খায় আর কী করে?
(ক) আনমনে বাইরে তাকায়
(খ) অনবরত কথা বলে
(গ) গুনগুন করে
(ঘ) খিটখিট করে
উত্তর: (ক) আনমনে বাইরে তাকায়
৫১. লেখক সওদা করার সময় হোটেলে কাকে দেখেছেন?
(ক) বাঙালি মেয়েকে
(খ) কাবুলি মেয়েকে
(গ) ফিরিঙ্গি মেমকে
(ঘ) পাঠান মেয়েকে
উত্তর: (গ) ফিরিঙ্গি মেমকে
৫২. পশ্চিমে গৌরচন্দ্রিকা করে কী নামে না?
(ক) জুন মাসের গরম
(খ) জুলাই মাসের গরম
(গ) নভেম্বর মাসের শীত
(ঘ) ডিসেম্বর মাসের শীত
উত্তর: (ক) জুন মাসের গরম
৫৩. ছ-ফুট লম্বা কারা?
(ক) কাবুলিরা
(খ) পাঠানরা
(গ) বাঙালিরা
(ঘ) ইউরোপিয়ানরা
উত্তর: (খ) পাঠানরা
৫৪. বুড়ো সর্দারজি কার বয়সী?
(ক) লেখকের
(খ) দিদিমা
(গ) ঠাকুরদা
(ঘ) ঠাকুরমা
উত্তর: (ঘ) ঠাকুরমা
৫৫. জালবদ্ধ দাড়ির বাহার কাদের?
(ক) পাঠানদের
(খ) ফিরিঙ্গিদের
(গ) শিখ সর্দারজিদের
(ঘ) কাবুলিদের
উত্তর: (গ) শিখ সর্দারজিদের
৫৬. প্রথম আলাপ আরম্ভ করেছিলেন কে?
(ক) বুড়ো সর্দারজি
(খ) ড্রাইভার
(গ) হ্যাজি ম্যানন
(ঘ) লেখক
উত্তর: (ক) বুড়ো সর্দারজি
৫৭. জবরজঙ্গ দাড়ি-গোঁফের ভিতরে অতি মিষ্টি কী?
(ক) হাসি
(খ) কান্না
(গ) কথা
(ঘ) গান
উত্তর: (ক) হাসি
৫৮. কে স্টেশনে আসবে?
(ক) বন্ধুর বন্ধু
(খ) বন্ধুর ভাই
(গ) বউয়ের বন্ধু
(ঘ) ভাইয়ের বন্ধু
উত্তর: (ক) বন্ধুর বন্ধু
৫৯. কোন স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না?
(ক) এলাহাবাদ
(খ) সরাই
(গ) পেশোয়ার
(ঘ) ইসলামাবাদ
উত্তর: (গ) পেশোয়ার
৬০. শার্টে কতফুট জায়গা ঢাকা পড়ে বলে সর্দারজি উল্লেখ করেছেন?
(ক) একফুট
(খ) দুই ফুট
(গ) তিন ফুট
(ঘ) চার ফুট
উত্তর: (ক) একফুট
৬১. ‘ধুতি-পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো।’— কে বলল?
(ক) লেখক
(খ) সর্দারজি
(গ) ফিরিঙ্গি
(ঘ) বন্ধু
উত্তর: (ক) লেখক
৬২. কাকে হারাবার উপায় নেই?
(ক) লেখককে
(খ) সর্দারজিকে
(গ) কাবুলিকে
(ঘ) ফিরিঙ্গিকে
উত্তর: (খ) সর্দারজিকে
৬৩. লেখক কার কাছে জানতে চেয়েছেন— শিলওয়ার বানাতে ক-গজ কাপড় লাগে?
(ক) সর্দারজির কাছে
(খ) পাঠানের কাছে
(গ) কাবুলির কাছে
(ঘ) বন্ধুর কাছে
উত্তর: (ক) সর্দারজির কাছে
৬৪. জলন্ধরে শিলওয়ার বানাতে কত গজ কাপড় লাগে?
(ক) তিন গজ
(খ) সাড়ে তিন গজ
(গ) চার গজ
(ঘ) সাড়ে চার গজ
উত্তর: (ঘ) সাড়ে চার গজ
৬৫. শিলওয়ার বানাতে সাড়ে পাঁচ গজ কাপড় লাগে কোথায়?
(ক) দিল্লি
(খ) জলন্ধর
(গ) লালমুসা
(ঘ) লাহোর
উত্তর: (ঘ) লাহোর
৬৬. শিলওয়ার বানাতে সাড়ে ছয় গজ কাপড় কোথায় লাগে?
(ক) লালমুসা
(খ) রাওয়ালপিণ্ডি
(গ) পেশোয়ার
(ঘ) দিল্লি
উত্তর: (ক) লালমুসা
৬৭. রাওয়ালপিণ্ডিতে শিলওয়ার বানাতে কত গজ কাপড় লাগে?
(ক) সাড়ে পাঁচ গজ
(খ) সাড়ে ছয় গজ
(গ) সাড়ে সাত গজ
(ঘ) সাড়ে আট গজ
উত্তর: (খ) সাড়ে ছয় গজ
৬৮. পেশোয়ারে শিলওয়ার বানাতে কত গজ কাপড় লাগে?
(ক) সাড়ে সাত গজ
(খ) সাড়ে আট গজ
(গ) সাড়ে নয় গজ
(ঘ) সাড়ে দশ গজ
উত্তর: (ঘ) সাড়ে দশ গজ
৬৯. শিলওয়ার বানাতে পুরো থান কোথায় লাগে?
(ক) রাওয়ালপিণ্ডি
(খ) দিল্লি
(গ) জলন্ধর
(ঘ) কোহাট খাইবারে
উত্তর: (ঘ) কোহাট খাইবারে
৭০. বুড়ো বয়সেও কে মাঝে মাঝে বায়োস্কোপে যায়?
(ক) সর্দারজি
(খ) লেখক
(গ) বেতারকর্মী
(ঘ) কাবুলি
উত্তর: (ক) সর্দারজি
৭১. একপাল নাতি-নাতনি আছে কার?
(ক) সর্দারজির
(খ) লেখকের
(গ) ফিরিঙ্গির
(ঘ) পাঠানের
উত্তর: (ক) সর্দারজির
৭২. কত বছরের পুরনো গল্পে এক মেমসাহেব হকের পর ফ্রক পরে?
(ক) দুশো
(খ) তিনশো
(গ) চারশো
(ঘ) পাঁচশো
উত্তর: (ক) দুশো
৭৩. দিনের বেলা পেশোয়ার কাদের?
(ক) বাঙালিদের
(খ) ফিরিঙ্গিদের
(গ) ইংরেজদের
(ঘ) ভারতীয়দের
উত্তর: (গ) ইংরেজদের
৭৪. রাতে পেশোয়ার কাদের?
(ক) ইংরেজদের
(খ) পাঠানদের
(গ) বাঙালিদের
(ঘ) বিলাতিদের
উত্তর: (খ) পাঠানদের
৭৫. বন্দুকধারী কারা?
(ক) ইংরেজরা
(খ) ফিরিঙ্গিরা
(গ) পাঠানরা
(ঘ) বাঙালিরা
উত্তর: (গ) পাঠানরা
৭৬. কামানধারী কারা?
(ক) ফিরিঙ্গিরা
(খ) ইংরেজরা
(গ) জার্মানরা
(ঘ) বাঙালিরা
উত্তর: (খ) ইংরেজরা
৭৭. গাড়ি পেশোয়ার পৌঁছাবে কখন?
(ক) রাত আটটায়
(খ) রাত নয়টায়
(গ) রাত দশটায়
(ঘ) রাত এগারোটায়
উত্তর: (খ) রাত নয়টায়
৭৮. কোথায় ভিড় নেই?
(ক) প্ল্যাটফর্মে
(খ) বাসস্ট্যান্ডে
(গ) স্কুলে
(ঘ) খেলার মাঠে
উত্তর: (ক) প্ল্যাটফর্মে
৭৯. লেখকের বন্ধুর বন্ধুর নাম কী?
(ক) শেখ আহমদ আলী
(খ) শেখ মাহমুদ আলী
(গ) আবু জাফর শেখ
(ঘ) শেখ মাহবুব আলী
উত্তর: (ক) শেখ আহমদ আলী
৮০. কে উত্তম উর্দু বলেন?
(ক) পাঠান
(খ) শিখ সর্দারজি
(গ) ফিরিঙ্গি
(ঘ) শেখ আহমদ আলী
উত্তর: (ঘ) শেখ আহমদ আলী
৮১. শেখ আহমদ আলী লেখকের হাত লুফে নিয়ে কী করলেন?
(ক) ধুয়ে দিলেন
(খ) চাপ দিলেন
(গ) আঘাত করলেন
(ঘ) ধরে রাখলেন
উত্তর: (খ) চাপ দিলেন
৮২. লেখকের হাতের পাঁচ আঙুল কার দুই থাবার মধ্যে লুকোচুরি খেলছে?
(ক) ফিরিঙ্গির
(খ) পাঠানের
(গ) শেখ আহমদ আলীর
(ঘ) সর্দারজির
উত্তর: (গ) শেখ আহমদ আলীর
৮৩. লেখককে টেনে-হিঁচড়ে স্টেশনের বাইরে এনে কোথায় বসানো হলো?
(ক) গাড়িতে
(খ) টাঙ্গায়
(গ) রিকশায়
(ঘ) চেয়ারে
উত্তর: (খ) টাঙ্গায়
৮৪. পাঠানের অভ্যর্থনা কেমন?
(ক) স্বাভাবিক
(খ) নির্মল ও আন্তরিক
(গ) আন্তরিকতাহীন
(ঘ) অস্বাভাবিক
উত্তর: (খ) নির্মল ও আন্তরিক
৮৫. ‘ইয়োম উস সফর’, ইউম উস সফর’ কী?
(ক) বাংলা প্রবাদ
(খ) ইংরেজি প্রবাদ
(গ) আরবি প্রবাদ
(ঘ) হিন্দি প্রবাদ
উত্তর: (গ) আরবি প্রবাদ
৮৬. কী করতে লেখকের পাল্লা সাতদিন কেটে গেল?
(ক) আহমদ আলীর উটান পেরোতে
(খ) সরাইয়ে যেতে
(গ) দুর্গে ঢুকতে
(ঘ) জালালাবাদে যেতে
উত্তর: (ক) আহমদ আলীর উটান পেরোতে
৮৭. নিজেকে কোথায় লেখকের একা মনে হয়েছে?
(ক) শান্তিনিকেতনে
(খ) হাওড়া স্টেশনে
(গ) পেশোয়ারে
(ঘ) কাবুলে
উত্তর: (খ) হাওড়া স্টেশনে
৮৮. লেখক কোন দেশকে স্বাধীন সভ্য দেশ মনে করেন?
(ক) আফগানিস্তান
(খ) পাকিস্তান
(গ) কাজাখস্তান
(ঘ) উজবেকিস্তান
উত্তর: (ক) আফগানিস্তান
৮৯. শিখ সর্দারজির বয়স কত?
(ক) পঞ্চাশের কাছাকাছি
(খ) ষাটের কাছাকাছি
(গ) সত্তরের কাছাকাছি
(ঘ) আশির কাছাকাছি
উত্তর: (খ) ষাটের কাছাকাছি
৯০. শিখ সর্দারজির দাড়ি কেমন?
(ক) কাঁচা
(খ) পাকা
(গ) কাঁচাপাকা
(ঘ) আধা-পাকা
উত্তর: (গ) কাঁচাপাকা
৯১. রাতকানা কে?
(ক) শিখ সর্দারজি
(খ) পাঠান
(গ) কাবুলি
(ঘ) শেখ আহমদ আলী
উত্তর: (ক) শিখ সর্দারজি
৯২. কাবুল বেতারকেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনার জন্য গিয়েছিলেন কে?
(ক) আফগান সরকারের এক কর্মচারী
(খ) হ্যাজি ম্যানন
(গ) বেতারকর্তা
(ঘ) পাসপোর্ট অফিসার
উত্তর: (ক) আফগান সরকারের এক কর্মচারী
৯৩. আফগান সরকারের কর্মচারী কোন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানে না?
(ক) বাংলা
(খ) ইংরেজি
(গ) ফরাসি
(ঘ) সংস্কৃত
উত্তর: (গ) ফরাসি
৯৪. আফগান সরকারের কর্মচারী ফরাসি কয়টি শব্দ জানেন?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
উত্তর: (খ) চারটি
৯৫. আফগান সরকারের কর্মচারী ভদ্রলোক কেমন?
(ক) বন্ধুবৎসল
(খ) বিনয়ী
(গ) উগ্র
(ঘ) হিংসুটে
উত্তর: (ক) বন্ধুবৎসল
৯৬. তিনি কীভাবে বেতারে চাকরি পেয়েছেন?
(ক) অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে
(খ) ইংরেজিতে পারদর্শী বলে
(গ) অনেক টাকা ঘুষ দিয়ে
(ঘ) ক্ষমতাশীল লোক ধরে
উত্তর: (ক) অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে
৯৭. পেশোয়ার থেকে জম্রুদ দুর্গ কত মাইল সমতলভূমি?
(ক) সাড়ে সাত মাইল
(খ) আট মাইল
(গ) নয় মাইল
(ঘ) সাড়ে দশ মাইল
উত্তর: (ঘ) সাড়ে দশ মাইল
৯৮. খাইবারপাসের দুদিকে কত ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়?
(ক) শত ফুট
(খ) হাজার ফুট
(গ) লক্ষ ফুট
(ঘ) কোটি ফুট
উত্তর: (খ) হাজার ফুট
৯৯. বুখারার পুশতিন ব্যবসায়ীরা কত ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়েছিলেন?
(ক) এক ইঞ্চি
(খ) দুই ইঞ্চি
(গ) তিন ইঞ্চি
(ঘ) চার ইঞ্চি
উত্তর: (খ) দুই ইঞ্চি
১০০. দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি দেখতে কেমন?
(ক) জাঁতির মতো
(খ) দা-এর মতো
(গ) বঁটির মতো
(ঘ) ছুরির মতো
উত্তর: (ক) জাঁতির মতো
১০১. ‘হস্তদস্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা’— এই প্রবাদটি লেখক কী হিসেবে গ্রহণ করেছিলেন?
(ক) উক্তিরূপে
(খ) শপথরূপে
(গ) কবিতারূপে
(ঘ) গীতিরূপে
উত্তর: (খ) শপথরূপে
১০২. কাবুলি কীভাবে লেখকের দিকে তাকাল?
(ক) হাসিমুখে
(খ) বিষণ্নমুখে
(গ) বিবর্ণমুখে
(ঘ) প্রসন্নমুখে
উত্তর: (গ) বিবর্ণমুখে
১০৩. সর্দারজি কীভাবে গাড়ি দাঁড় করালেন?
(ক) শান্তভাবে
(খ) রাগান্বিত ভাবে
(গ) দ্রুত গতিতে
(ঘ) ধীর গতিতে
উত্তর: (খ) রাগান্বিত ভাবে
১০৪. সর্দারজি গাড়ি দাঁড় করালেন কেন?
(ক) ইঞ্জিন নষ্ট হওয়ায়
(খ) টায়ার ফেঁসে যাওয়ায়
(গ) তেল ফুরিয়ে যাওয়ায়
(ঘ) নিজে অসুস্থ হওয়ায়
উত্তর: (খ) টায়ার ফেঁসে যাওয়ায়
১০৫. খাইবার পাসের রাস্তা দুটো কার?
(ক) সরকারের
(খ) পাঠানদের
(গ) ফিরিঙ্গিদের
(ঘ) ইউরোপিয়ানদের
উত্তর: (ক) সরকারের
১০৬. খাইবার পাসের রাস্তার দুদিকের জমি কার?
(ক) পাঠানদের
(খ) শিখ সর্দারদের
(গ) ফিরিঙ্গিদের
(ঘ) বাঙালিদের
উত্তর: (ক) পাঠানদের
১০৭. খাইবার পাসের দুদিকে বাস করা ইংরেজরা পাঠানদের বছরে কত টাকা খাজনা দেয়?
(ক) দু-টাকা
(খ) তিন টাকা
(গ) চার টাকা
(ঘ) পাঁচ টাকা
উত্তর: (ক) দু-টাকা
১০৮. কার গলা তেতেছে?
(ক) ফিরিঙ্গির
(খ) কাবুলির
(গ) হ্যাজি ম্যাননের
(ঘ) সর্দারজির
উত্তর: (খ) কাবুলির
১০৯. কোন নদীতে ডুব দিলে কাবুলির দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে?
(ক) নাফ নদী
(খ) নীল নদ
(গ) কাবুল নদী
(ঘ) আমাজন নদী
উত্তর: (গ) কাবুল নদী
১১০. পাহাড় থেকে কী নেমে এসেছে?
(ক) ঝরনা
(খ) প্রপাত
(গ) বরফগলা হিমজল
(ঘ) শীতল বাতাস
উত্তর: (গ) বরফগলা হিমজল
১১১. লেখক কার মুখে ফুলচন্দন পড়ার কথা বলেছেন?
(ক) কাবুলির
(খ) ফিরিঙ্গির
(গ) পাঠানের
(ঘ) বাঙালির
উত্তর: (ক) কাবুলির
১১২. মোটর থামল কেন?
(ক) বৃষ্টি আসায়
(খ) টায়ার হওয়ায়
(গ) সূর্য ডোবায়
(ঘ) রাস্তা বন্ধ থাকায়
উত্তর: (ঘ) রাস্তা বন্ধ থাকায়
১১৩. গেট খুলে গেল কীভাবে?
(ক) চোখ রাঙালে
(খ) পাসপোর্ট দেখালে
(গ) অনুরোধ করলে
(ঘ) ঘুষ দিলে
উত্তর: (খ) পাসপোর্ট দেখালে
১১৪. লেখক আফগানিস্তানে ঢুকলেন কীভাবে?
(ক) এনআইটি দেখিয়ে
(খ) পাসপোর্ট দেখিয়ে
(গ) ক্ষমতা দেখিয়ে
(ঘ) চোখ রাঙিয়ে
উত্তর: (খ) পাসপোর্ট দেখিয়ে
১১৫. দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা কোনটি?
(ক) খাইবার পাস পাশ করা
(খ) কাবুল নদীতে সাঁতার কাটা
(গ) দস্তানুগুর ভিতরে যাওয়া
(ঘ) কাবুলের গাড়ি পাওয়া
উত্তর: (ক) খাইবার পাস পাশ করা
১১৬. পিচ-ঢালা রাস্তা ছিল কোথায়?
(ক) দস্তানুগুর ভিতরে
(খ) খাইবার পাসের ভিতরে
(গ) লাক্টিাকোটাল শহরে
(ঘ) জালালাবাদ শহরে
উত্তর: (খ) খাইবার পাসের ভিতরে
১১৭. লান্ডিকোটাল থেকে দক্কার দূরত্ব কত?
(ক) দশ মাইল
(খ) এগারো মাইল
(গ) বারো মাইল
(ঘ) তেরো মাইল
উত্তর: (ক) দশ মাইল
১১৮. কোথায় দক্কাদূর্গকে অবান্তর বলে মনে হলো?
(ক) সমতল ভূমিতে
(খ) নদীর চরে
(গ) মরু প্রান্তরে
(ঘ) উপত্যকায়
উত্তর: (গ) মরু প্রান্তরে
১১৯. কী দিয়ে দক্কাদুরগের উঁচু দেওয়াল গড়ে তোলা হয়েছে?
(ক) বালু ও সিমেন্ট মিশিয়ে
(খ) মাটি আর খর মিশিয়ে
(গ) কাঠ ও টিন মিশিয়ে
(ঘ) ইট ও পাথর মিশিয়ে
উত্তর: (খ) মাটি আর খর মিশিয়ে
১২০. এক সারি গর্ত রয়েছে কোথায়?
(ক) দুর্গের দেওয়ালের গায়ে
(খ) দুর্গের দেওয়ালের নিচে
(গ) দুর্গের দেওয়ালের উপরে
(ঘ) দুর্গের ভিতরে
উত্তর: (ক) দুর্গের দেওয়ালের গায়ে
১২১. দুর্গের লোক বাইরের শত্রুকে গুলি করতে পারে কীভাবে?
(ক) গর্তের ভিতরে বন্দুকের নল গলিয়ে
(খ) দুর্গের বাইরে বেরিয়ে
(গ) গর্তের বাইরে বন্দুক তাক করে
(ঘ) গর্ত ব্যবহার না করে
উত্তর: (ক) গর্তের ভিতরে বন্দুকের নল গলিয়ে
১২২. দক্কা দুর্গের সামনে এসে লেখকের কী জুড়িয়ে গেল?
(ক) মন
(খ) প্রাণ
(গ) কান
(ঘ) চোখ
উত্তর: (ঘ) চোখ
১২৩. কাবুল নদী কেমন করে বাঁক নিয়ে চলে গেছে?
(ক) ছলছল করে
(খ) সবকল করে
(গ) এঁকেবেঁকে
(ঘ) নিঃশব্দে
উত্তর: (ক) ছলছল করে
১২৪. কোথায় এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে?
(ক) দুর্গের সামনে
(খ) দুর্গের পিছনে
(গ) দুর্গের ডান দিকে
(ঘ) দুর্গের বাঁ দিকে
উত্তর: (গ) দুর্গের ডান দিকে
১২৫. কে দুর্গের ভিতরে যেতে চাইল?
(ক) ফিরিঙ্গি
(খ) সর্দারজি
(গ) পাঠান
(ঘ) কাবুলি
উত্তর: (ঘ) কাবুলি
১২৬. কোথায় পাসপোর্ট দেখাতে হবে?
(ক) কাবুল নদীর ঘাটে
(খ) দক্কাদুর্গের ভিতরে
(গ) লাক্টিাকোটালে
(ঘ) কাবুল বেতার কেন্দ্রে
উত্তর: (খ) দক্কাদুর্গের ভিতরে
১২৭. পাসপোর্ট দেখালে কর্তব্যরত লোক লেখকদের তাড়াতাড়ি ছেড়ে দেবে কেন?
(ক) বিদেশি বলে
(খ) ঘুষ দেবে বলে
(গ) সরকারি কর্মচারী বলে
(ঘ) পর্যটক বলে
উত্তর: (গ) সরকারি কর্মচারী বলে
১২৮. লেখকরা কখন জালালাবাদ পৌঁছাতে পারবে?
(ক) সন্ধ্যার আগে
(খ) সন্ধ্যার পরে
(গ) রাতে
(ঘ) সকালে
উত্তর: (ক) সন্ধ্যার আগে
১২৯. দুর্গের কী দেখে মনে হয় যেন অন্ধের উপড়ে নেওয়া চোখের শূন্য কোটর?
(ক) কালো কালো গর্ত
(খ) নীল নীল গর্ত
(গ) সাদা সাদা গর্ত
(ঘ) লাল লাল গর্ত
উত্তর: (ক) কালো কালো গর্ত
১৩০. দুর্গের অফিসার লেখককে প্রচুর খাতির-যত্ন করলেন কেন?
(ক) বিদেশি বলে
(খ) দেশি বলে
(গ) বাঙালি বলে
(ঘ) ইংরেজ বলে
উত্তর: (ক) বিদেশি বলে
১৩১. দক্কায় শরবতের জন্য ঠান্ডা জল তৈরি করা হয় কীসে?
(ক) ঘড়ায়
(খ) হাঁড়িতে
(গ) কুঁজোতে
(ঘ) জগে
উত্তর: (গ) কুঁজোতে
১৩২. গাড়ির চাকা কতবার ফেটেছিল?
(ক) দুই-দুইবার
(খ) তিন-তিনবার
(গ) চার-চারবার
(ঘ) পাঁচ-পাঁচবার
উত্তর: (খ) তিন-তিনবার
১৩৩. সর্দারজির উপর গোসা করে ইঞ্জিন কতবার গরম হয়েছিল?
(ক) একবার
(খ) দুইবার
(গ) তিনবার
(ঘ) চারবার
উত্তর: (খ) দুইবার
১৩৪. কে চাকা সারাল?
(ক) পাঠান
(খ) কাবুলি
(গ) লেখক
(ঘ) হ্যাজি ম্যানন
উত্তর: (ঘ) হ্যাজি ম্যানন
১৩৫. চাকা সারানোর কাজে তদারকি করলেন কে?
(ক) সর্দারজি
(খ) ফিরিঙ্গি
(গ) পাসপোর্ট অফিসার
(ঘ) ড্রাইভার
উত্তর: (ক) সর্দারজি
১৩৬. সর্দারজির কোমরবন্ধ ছিঁড়ে কত টুকরো হয়েছিল?
(ক) দুই টুকরো
(খ) তিন টুকরো
(গ) চার টুকরো
(ঘ) পাঁচ টুকরো
উত্তর: (ক) দুই টুকরো
১৩৭. রাতকানা কে?
(ক) লেখক
(খ) কাবুলি
(গ) সর্দারজি
(ঘ) রেডিও কর্মচারী
উত্তর: (গ) সর্দারজি
১৩৮. রেডিওর কর্মচারী কার কানকে মাইক্রোফোন ভাবলেন?
(ক) লেখকের
(খ) হ্যাজি ম্যাননের
(গ) সর্দারজির
(ঘ) ফিরিঙ্গির
উত্তর: (ক) লেখকের
১৩৯. আফগান সরাইয়ের দূরত্ব কত?
(ক) আধ মাইল
(খ) এক মাইল
(গ) দেড় মাইল
(ঘ) দুই মাইল
উত্তর: (ক) আধ মাইল
১৪০. সর্দারজি কী করে কী বললেন?
(ক) থমকে দাঁড়াতে
(খ) পা চালাতে
(গ) ধীরে চলতে
(ঘ) ফিরে যেতে
উত্তর: (খ) পা চালাতে
১৪১. সন্ধ্যা হয়ে গেলে কী বন্ধ হয়ে যাবে?
(ক) দুর্গের দরজা
(খ) ভানুগরের দরজা
(গ) সরাইয়ের দরজা
(ঘ) ঘরের দরজা
উত্তর: (গ) সরাইয়ের দরজা
১৪২. সরাইয়ে লেখককে ধাক্কা মেরেছিল কোনটি?
(ক) পুঞ্জীভূত দুর্গন্ধ
(খ) পুঞ্জীভূত সুগন্ধ
(গ) সরাইয়ের দারোয়ান
(ঘ) প্রচণ্ড বাতাস
উত্তর: (ক) পুঞ্জীভূত দুর্গন্ধ
১৪৩. সরাইয়ে লেখক দুর্গন্ধের ধাক্কা খেয়ে কত দূর পিছিয়ে গিয়েছিলেন?
(ক) এক গজ
(খ) দুই গজ
(গ) তিন গজ
(ঘ) চার গজ
উত্তর: (গ) তিন গজ
১৪৪. সরাইয়ে কখনো কোনটি হয় না?
(ক) রোদ
(খ) বৃষ্টি
(গ) খরা
(ঘ) রাত
উত্তর: (খ) বৃষ্টি
১৪৫. সরাইয়ে বৃষ্টি হয় না কেন?
(ক) এলাকাটি উঁচু নয় বলে
(খ) এলাকাটি খুব নিচু বলে
(গ) এলাকাটি মৌসুমি বায়ুর বাইরে বলে
(ঘ) এলাকাটি মরু অঞ্চল বলে
উত্তর: (গ) এলাকাটি মৌসুমি বায়ুর বাইরে বলে
১৪৬. সরাই এলাকায় বরফ পড়ে না কেন?
(ক) যথেষ্ট উঁচু নয় বলে
(খ) যথেষ্ট নিচু বলে
(গ) সমতল বলে
(ঘ) যথেষ্ট উঁচু-নিচু বলে
উত্তর: (ক) যথেষ্ট উঁচু নয় বলে
১৪৭. কে প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুক্লেন?
(ক) লেখক
(খ) লেখকের বন্ধু
(গ) ফিরিঙ্গি
(ঘ) পাঠান
উত্তর: (ক) লেখক
১৪৮. ভোরবেলা লেখকের ঘুম ভাঙল কীভাবে?
(ক) গান শুনে
(খ) আজান শুনে
(গ) সুরা শুনে
(ঘ) স্বপ্ন দেখে
উত্তর: (খ) আজান শুনে
১৪৯. লেখককে নামাজ পড়ালেন কে?
(ক) মুয়াজ্জিন
(খ) ইমাম সাহেব
(গ) এক পুশতিন সওদাগর
(ঘ) ভ্রমণসঙ্গী
উত্তর: (গ) এক পুশতিন সওদাগর
১৫০. পুশতিন সওদাগর কোথাকার মানুষ?
(ক) বুখারার
(খ) সরাইয়ের
(গ) তাশখন্দের
(ঘ) কাবুলের
উত্তর: (ক) বুখারার
১৫১. কোন দেশে অচেনা-অজানা লোককে প্রশ্ন জিজ্ঞেস করতে বাধা নেই?
(ক) প্রাচ্যে
(খ) পাশ্চাত্যে
(গ) ইউরোপে
(ঘ) এশিয়ায়
উত্তর: (ক) প্রাচ্যে
১৫২. লেখক চোখ বন্ধ অবস্থায় কীসের পরশ পেলেন?
(ক) ঠান্ডা হাওয়ার
(খ) গরম হাওয়ার
(গ) তুষারপাতের
(ঘ) বৃষ্টির
উত্তর: (ক) ঠান্ডা হাওয়ার
১৫৩. চোখ খুলে লেখক কী দেখলেন?
(ক) সবুজ উপত্যকা
(খ) মায়াবী উপত্যকা
(গ) বিশাল পাহাড়
(ঘ) চমৎকার ঝরনা
উত্তর: (ক) সবুজ উপত্যকা
১৫৪. কারা শহরে গিয়ে ভদ্রলোক হওয়ার চেষ্টা করে?
(ক) গরিব মেয়েরা
(খ) মধ্যবিত্ত মেয়েরা
(গ) উচ্চবিত্ত মেয়েরা
(ঘ) মূর্খ মেয়েরা
উত্তর: (ক) গরিব মেয়েরা
১৫৫. সদর রাস্তা ছেড়ে গাড়ি কোথায়ু ঢুকল?
(ক) দস্তানুগুরে
(খ) জালালাবাদ শহরে
(গ) পেশোয়ার শহরে
(ঘ) কাবুল শহরে
উত্তর: (খ) জালালাবাদ শহরে
১৫৬. সবাই জড়ো হলে আবার কী হবে?
(ক) বাস ছাড়বে
(খ) গোরুর গাড়ি ছাড়বে
(গ) জাহাজ ছাড়বে
(ঘ) মাইক্রোবাস ছাড়বে
উত্তর: (ক) বাস ছাড়বে
১৫৭. পেশোয়ার থেকে জালালাবাদের দূরত্ব কত মাইল?
(ক) সত্তর
(খ) আশি
(গ) নব্বই
(ঘ) একশো
উত্তর: (ঘ) একশো
১৫৮. লেখককে আহার দিয়ে গেল কে?
(ক) ডাক-বাংলোর আয়া
(খ) ডাস-বাংলোর খানসামা
(গ) ডাস-বাংলোর কেয়ার টেকার
(ঘ) ডাস-বাংলোর ম্যানেজার
উত্তর: (ক) ডাক-বাংলোর আয়া
১৫৯. লেখক খেয়েদেয়ে কোথায় শুয়ে পড়ল?
(ক) ডাক-বাংলোতে
(খ) সরাইয়ের পাশে
(গ) বনের ধারে
(ঘ) হোটেলের ঘরে
উত্তর: (ক) ডাক-বাংলোতে
১৬০. কখন লেখকের ঘুম ভাঙল?
(ক) শেষরাতে
(খ) শেষরাতে
(গ) খুব ভোরে
(ঘ) সন্ধ্যায়
উত্তর: (ক) শেষরাতে
১৬১. শেষরাতে বিল ছেড়ে নদীতে নামে কোনটি?
(ক) নৌকা
(খ) পানসি
(গ) ডিঙি
(ঘ) পাল
উত্তর: (ক) নৌকা
১৬২. কে ভেঁপু বাজাতে আরম্ভ করল?
(ক) সর্দারজি
(খ) হ্যাজি ম্যানন
(গ) লেখক
(ঘ) ফিরিঙ্গি
উত্তর: (ক) সর্দারজি
১৬৩. সর্দারজি কখন ভেঁপু বাজাতে আরম্ভ করল?
(ক) ভোরের নামাজ শেষে
(খ) যোহরের নামাজ শেষে
(গ) আসরের নামাজ শেষে
(ঘ) রাতের নামাজ শেষে
উত্তর: (ক) ভোরের নামাজ শেষে
১৬৪. হাওড়া স্টেশন কোথায় অবস্থিত?
(ক) ঢাকায়
(খ) পশ্চিমবঙ্গে
(গ) ইসলামাবাদে
(ঘ) জালালাবাদে
উত্তর: (খ) পশ্চিমবঙ্গে
১৬৫. ‘ফিরিঙ্গি’ হলো—
(ক) ইউরোপিয়ান
(খ) ইতালিয়ান
(গ) আমেরিকান
(ঘ) আফ্রিকান
উত্তর: (ক) ইউরোপিয়ান
১৬৬. ‘নেটিভ’ অর্থ কী?
(ক) প্রতিবেশী
(খ) স্বদেশি
(গ) বিদেশি
(ঘ) শহরবাসী
উত্তর: (খ) স্বদেশি
১৬৭. ‘ফিয়াসে’ কী?
(ক) বোন
(খ) খালা
(গ) ভালোবাসার নারী
(ঘ) মা
উত্তর: (গ) ভালোবাসার নারী
১৬৮. জাকারিয়া স্ট্রিট কেন বিখ্যাত?
(ক) ফলের জন্য
(খ) বইয়ের জন্য
(গ) মিষ্টির জন্য
(ঘ) হোটেলের জন্য
উত্তর: (ঘ) হোটেলের জন্য
১৬৯. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর কোনটি?
(ক) দিল্লি
(খ) কাবুল
(গ) ঢাকা
(ঘ) পেশোয়ার
উত্তর: (ক) দিল্লি
১৭০. পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
(ক) ইসলামাবাদ
(খ) লাহোর
(গ) রাওয়ালপিণ্ডি
(ঘ) করাচি
উত্তর: (গ) রাওয়ালপিণ্ডি
১৭১. ‘টাঙ্গা’ কী?
(ক) গোরুর গাড়ি
(খ) ঘোড়ার গাড়ি
(গ) ঠ্যালাগাড়ি
(ঘ) ইঞ্জিনচালিত গাড়ি
উত্তর: (খ) ঘোড়ার গাড়ি
১৭২. বুখারা কোথায় অবস্থিত?
(ক) কাজাখস্তান
(খ) আফগানিস্তান
(গ) পাকিস্তান
(ঘ) উজবেকিস্তান
উত্তর: (ঘ) উজবেকিস্তান
১৭৩. ‘বুখারা’ কী?
(ক) খাবারের নাম
(খ) শহরের নাম
(গ) পাহাড়ের নাম
(ঘ) সাগরের নাম
উত্তর: (খ) শহরের নাম
১৭৪. সংস্কৃতি ও ধর্মচর্চার জন্য বিখ্যাত কোনটি?
(ক) দামেস্ক
(খ) কাবুল
(গ) দিল্লি
(ঘ) লাহোর
উত্তর: (ক) দামেস্ক
১৭৫. দামেস্ক শহর কত বছর আগে নির্মিত হয়?
(ক) এক হাজার বছর
(খ) দুই হাজার বছর
(গ) তিন হাজার বছর
(ঘ) চার হাজার বছর
উত্তর: (ঘ) চার হাজার বছর
১৭৬. ‘কানজোখা’ মানে কী?
(ক) মাথা পরিমাণ
(খ) কান পরিমাণ
(গ) কাঁধ পরিমাণ
(ঘ) গলা পরিমাণ
উত্তর: (গ) কাঁধ পরিমাণ
১৭৭. ‘গৌরচন্দ্রিকা’ শব্দের অর্থ কী?
(ক) ভূমিকা
(খ) উপসংহার
(গ) পর সমাচার
(ঘ) সংবাদ
উত্তর: (ক) ভূমিকা
