জাহানারা ইমাম রচিত ‘একাত্তরের দিনগুলি’ শীর্ষক দিনপঞ্জির আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ থেকে পাঠ্যভুক্ত অংশটুকু গৃহীত হয়েছে। শহিদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে তাঁর সন্তান রুমীকে হারিয়েছেন। এই রচনায় গভীর বেদনার সঙ্গে আভাসে-ইঙ্গিতে তিনি তাঁর হৃদয়ের রক্তক্ষরণের কথা ব্যক্ত করেছেন। পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রথমেই ঢাকার নগর-জীবন বিশৃঙ্খল হয়ে পড়েছিল। শিশু-কিশোররা স্কুলে যাবে না। কিন্তু হানাদার বাহিনী জোর করে স্কুল-কলেজ খোলা রাখবে; বিখ্যাত ব্যক্তিদের নিয়ে জোর করে রেডিও-টিভিতে বিবৃতি প্রদান করাবে; আর হত্যা-লুণ্ঠন-অগ্নি সংযোগ তো আছেই- এই ছিল সেই দুঃসময়ে ঢাকার অবস্থা। ‘একাত্তরের দিনগুলি’ মুক্তিযুদ্ধে মানুষের ব্যক্তিক ও সামষ্টিক অংশগ্রহণের ইতিহাস তুলে ধরে। সন্তানের প্রতি গভীর মমতা ও সংবেদনশীল অনুভূতি থাকা সত্ত্বেও জাতির প্রয়োজনে সন্তানকে উৎসর্গ করেছেন জাহানারা ইমাম। স্মৃতিচারণমূলক এ লেখা মুক্তিযুদ্ধে নারীর সক্রিয় ও সরব অংশগ্রহণের বিবরণ উপস্থাপন করে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলে।
১. জাহানারা ইমামের জন্ম তারিখ কোনটি?
(ক) ২ মে
(খ) ৩ মে
(গ) ৪ মে
(ঘ) ৫ মে
উত্তর: (খ) ৩ মে
২. জাহানারা ইমামের পিতার নাম কী?
(ক) সৈয়দ আব্দুল আলীম
(খ) আব্দুল আলীম
(গ) সৈয়দ আব্দুল আলী
(ঘ) সৈয়দ আলী
উত্তর: (গ) সৈয়দ আব্দুল আলী
৩. সৈয়দ আব্দুল আলী পেশায় কী ছিলেন?
(ক) শিক্ষক
(খ) ডেপুটি ম্যাজিস্ট্রেট
(গ) ডাক্তার
(ঘ) সাংবাদিক
উত্তর: (খ) ডেপুটি ম্যাজিস্ট্রেট
৪. জাহানারা ইমাম কোন বিশ্ববিদ্যালয় থেকে বি.এড. ও এম.এ. ডিগ্রি লাভ করেন?
(ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(গ) খুলনা বিশ্ববিদ্যালয়
(ঘ) উড়িষ্যা বিশ্ববিদ্যালয়
উত্তর: (খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৫. জাহানারা ইমাম ঢাকার কোন স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন?
(ক) সিদ্ধেশ্বরী গার্লস স্কুল
(খ) ভিকারুননিসা নূন স্কুল
(গ) উদয়ন স্কুল
(ঘ) আজিমপুর গার্লস স্কুল
উত্তর: (ক) সিদ্ধেশ্বরী গার্লস স্কুল
৬. জাহানারা ইমামের ছেলে রুমী মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর মা হিসেবে তিনি—
(ক) নিষেধ করেন
(খ) সহযোগিতা করেন
(গ) ফিরে আসতে বলেন
(ঘ) ছেলের জন্য ব্যাকুল হয়ে ওঠেন
উত্তর: (খ) সহযোগিতা করেন
৭. জাহানারা ইমাম বাঙালি জাতির কাছে পরিচিত—
(ক) শিক্ষক হিসেবে
(খ) কবি হিসেবে
(গ) শিল্পী হিসেবে
(ঘ) শহীদ জননী হিসেবে
উত্তর: (ঘ) শহীদ জননী হিসেবে
৮. জাহানারা ইমাম কাদের শাস্তির দাবিতে আমৃত্যু সংগ্রাম করেছেন?
(ক) মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের
(খ) অত্যাচারী হানাদার বাহিনীর
(গ) মিত্রবাহিনীর
(ঘ) ভীরু মুক্তিযোদ্ধাদের
উত্তর: (ক) মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের
৯. জাহানারা ইমামের কোন গ্রন্থটি সর্বত্র সমাদৃত?
(ক) গজকচ্ছপ
(খ) প্রবাসের দিনগুলি
(গ) একাত্তরের দিনগুলি
(ঘ) সাতটি তারার ঝিকিমিকি
উত্তর: (গ) একাত্তরের দিনগুলি
১০. ‘প্রবাসের দিনগুলি’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) সৈয়দ মুজতবা আলী
(খ) সুফিয়া কামাল
(গ) জাহানারা ইমাম
(ঘ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (গ) জাহানারা ইমাম
১১. জাহানারা ইমামের মৃত্যু তারিখ কত?
(ক) ২৪ জুন
(খ) ২৬ জুন
(গ) ২৮ জুন
(ঘ) ৩০ জুন
উত্তর: (খ) ২৬ জুন
১২. ১৯৭১ সালের ১০ এপ্রিল কী বার ছিল?
(ক) শনিবার
(খ) রবিবার
(গ) সোমবার
(ঘ) মঙ্গলবার
উত্তর: (ঘ) মঙ্গলবার
১৩. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় কত দিন ধরে বৃষ্টি হচ্ছিল?
(ক) দুই দিন
(খ) তিন দিন
(গ) চার দিন
(ঘ) পাঁচ দিন
উত্তর: (গ) চার দিন
১৪. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় সারা দিনভর একটানা বৃষ্টি হয়েছিল কী বারে?
(ক) শনিবারে
(খ) রোববারে
(গ) সোমবারে
(ঘ) মঙ্গলবারে
উত্তর: (খ) রোববারে
১৫. জাহানারা ইমামের বুড়ো শ্বশুর ছিলেন—
(ক) অন্ধ
(খ) পঙ্গু
(গ) শ্রবণশক্তিহীন
(ঘ) ভীত
উত্তর: (ক) অন্ধ
১৬. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় কে বলেছিল— ‘যুব নাকি কথা বলেছেন ফুফুরান’?
(ক) শরীফ
(খ) জামী
(গ) রুমী
(ঘ) করিম
উত্তর: (ঘ) করিম
১৭. বাবুদের বাড়িতে তার মামার বাড়ির সবাই উঠে এসেছে কোথা থেকে?
(ক) পল্টন
(খ) হাজারীবাগ
(গ) মালিবাগ
(ঘ) শান্তিনগর
উত্তর: (ঘ) শান্তিনগর
১৮. “চলো তো সব খালি, বিরান, যা হবার তা তো প্রথম দুদিনেই হয়ে গেছে।” এ বাক্য ইঙ্গিত দেয়—
(ক) হানাদার বাহিনীর নৃশংসতার
(খ) ছাত্রদের পালিয়ে যাওয়ার
(গ) শিক্ষকদের কড়া নির্দেশের
(ঘ) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায়
উত্তর: (ক) হানাদার বাহিনীর নৃশংসতার
১৯. ‘গত কয়েক মাস ধরে বাগানটির কথা ভাবারই অবকাশ পাইনি’— এখানে কোন নেশার কথা বলা হয়েছে?
(ক) বাগান করার নেশা
(খ) বই পড়ার নেশা
(গ) রান্না করার নেশা
(ঘ) পাঠদানের নেশা
উত্তর: (ক) বাগান করার নেশা
২০. বাগান পরিচর্যার সঙ্গে সাদৃশ্যপূর্ণ শব্দ হলো—
(ক) ড্রিল মেশিন
(খ) হ্যান্ডসস্প্রেয়ার
(গ) কুড়ানি
(ঘ) কোদাল
উত্তর: (গ) কুড়ানি
২১. পচা লাশের দুর্গন্ধে লেখিকা মাছ খাওয়াই বাদ দিয়েছেন। লেখিকা এটি কত তারিখের বর্ণনায় উল্লেখ করেছেন?
(ক) ১০ই এপ্রিল
(খ) ১০ই মে
(গ) ১২ই মে
(ঘ) ১৭ই মে
উত্তর: (ক) ১০ই এপ্রিল
২২. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় বাগানে বেশ কটা কী গাছ আছে?
(ক) রজনীগন্ধা
(খ) বেলি ফুল
(গ) জুঁই
(ঘ) গোলাপ
উত্তর: (ঘ) গোলাপ
২৩. ‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় লেখিকার বাগান সম্পর্কিত বর্ণনা কত তারিখে বর্ণিত হয়েছে?
(ক) ১০ই মে
(খ) ১১ই মে
(গ) ১২ই মে
(ঘ) ১৩ই মে
উত্তর: (ক) ১০ই মে
২৪. মুক্তিযুদ্ধের সময় দেশবাসীর ওপর কাদের অত্যাচার চলছিল?
(ক) ইংরেজদের
(খ) ডাকাতদের
(গ) জমিদারের
(ঘ) পাকিস্তানি হানাদার বাহিনীর
উত্তর: (ঘ) পাকিস্তানি হানাদার বাহিনীর
২৫. ‘কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোঝা হয়।’ এখানে ‘কর্তাদের’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
(ক) অফিসের বড় বাবুদের
(খ) বাংলাদেশের কর্মকর্তাদের
(গ) পাকিস্তানি শাসকদের
(ঘ) রাজাকারের নেতাদের
উত্তর: (গ) পাকিস্তানি শাসকদের
২৬. শফিকুল ইসলাম ‘স্ববাক’ নামে পত্রিকায় কলাম লেখেন। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় যে শব্দটি শফিকুল ইসলাম ধারণ করেছেন—
(ক) ছদ্মনাম
(খ) গোপন নাম
(গ) ছোট নাম
(ঘ) অন্যদের নাম
উত্তর: (ক) ছদ্মনাম
২৭. লেখিকা কোন নামটা আগে কখনো শোনেননি?
(ক) আবু সালেহ
(খ) সালেহ আহমদ
(গ) নজরুল ইসলাম
(ঘ) চরমপত্র
উত্তর: (খ) সালেহ আহমদ
২৮. “তাই করা হোক”—’একাত্তরের দিনগুলি’ প্রবন্ধে জাহানারা ইমামের এ উক্তিতে কোন অনুভূতি ব্যক্ত হয়েছে?
(ক) স্বদেশপ্রীতি
(খ) মুক্তির আকাঙ্ক্ষা
(গ) বাৎসল্য প্রেম
(ঘ) মায়ের উৎকণ্ঠা
উত্তর: (গ) বাৎসল্য প্রেম
২৯. স্বাধীন বাংলা বেতারে কে খবর পড়তেন?
(ক) হাসান ইমাম
(খ) ফয়েজ আহমদ
(গ) অজিত রায়
(ঘ) রাজু আহমেদ
উত্তর: (ক) হাসান ইমাম
৩০. ‘একাত্তরের দিনগুলি’ সিনেমায় লেখিকার মনে ‘পাষাণ ভার’— কারণ—
(ক) চারদিন ধরে মুষলধারে বৃষ্টি
(খ) অন্ধ শ্বশুরের অসুস্থতা বেড়েছে
(গ) সারা দেশে অশান্তি বিরাজ করছে
(ঘ) জামী স্কুলে যেতে পারে না বলে
উত্তর: (গ) সারা দেশে অশান্তি বিরাজ করছে
৩১. সিনথিয়ার বাগানে বেশ কটা হাই-ব্রিড টি রোজের গাছ আছে। মাখনের মতো রঙের ‘পিস’, কালচে-মেরুন ‘বনি প্রিন্স’। সিনথিয়ার বাগানের সাথে মিল রয়েছে কার বাগানের?
(ক) ঠাকুরদাস মুখুজ্যের
(খ) অধর রায়ের
(গ) জাহানারা ইমামের
(ঘ) বাণীকণ্ঠের
উত্তর: (গ) জাহানারা ইমামের
৩২. ‘চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি’— এখানে কোন মতের কথা বলা হয়েছে?
(ক) রুমীকে দেখতে না যাওয়া
(খ) মার্সি পিটিশন না করা
(গ) শান্তিনগরে যাওয়া
(ঘ) জামীর স্কুলে যাওয়া
উত্তর: (খ) মার্সি পিটিশন না করা
৩৩. রুমীর মা-বাবা ‘মার্সি পিটিশন’ করেননি কেন?
(ক) আত্মসম্মানের কারণে
(খ) অহংকার বশে
(গ) নির্যাতনের ভয়ে
(ঘ) মঞ্জুর হবে না বলে
উত্তর: (ক) আত্মসম্মানের কারণে
৩৪. ক্র্যাক প্লাটুনের অন্যতম গেরিলা যোদ্ধা আজাদ মিলিটারির হাতে ধরা পড়লে তথ্য আদায়ের জন্য তার ওপর অনেক অত্যাচার করা হয়। আজাদের মা সাফিয়া বেগম রমনা থানায় ছেলের সাথে দেখা করতে এসে অত্যাচারের কথা জানতে পেরে ছেলেকে বলেন, “শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না।” উদ্দীপকের সাফিয়া বেগম ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন চরিত্রের প্রতিরূপ?
(ক) জাহানারা ইমাম
(খ) রুমী
(গ) শরীফ
(ঘ) মতিয়ুর রহমান
উত্তর: (ক) জাহানারা ইমাম
৩৫. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকার ‘মনে পাষাণভার’ এর কারণ কী?
(ক) দেশের যুদ্ধাবস্থা থাকায়
(খ) ঢাকা অবরুদ্ধ হওয়ায়
(গ) বাগানে যেতে না পারায়
(ঘ) জামীর স্কুল বন্ধ হওয়ায়
উত্তর: (খ) ঢাকা অবরুদ্ধ হওয়ায়
৩৬. জামী স্কুল খুলেছে কোন তারিখে?
(ক) ১২ মে, ১৯৭১
(খ) ১১ মে, ১৯৭১
(গ) ১০ মে, ১৯৭১
(ঘ) ০৯ মে, ১৯৭১
উত্তর: (ঘ) ০৯ মে, ১৯৭১
৩৭. জামী ১৯৭১ সালে কোন শ্রেণির ছাত্র ছিল?
(ক) একাদশ
(খ) দশম
(গ) নবম
(ঘ) অষ্টম
উত্তর: (খ) দশম
৩৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ‘সালেহ আহমদ’ ছদ্মনামে কে খবর পড়তেন?
(ক) আলী যাকের
(খ) হাসান ইমাম
(গ) আলমগীর কবির
(ঘ) কামরুল হাসান
উত্তর: (খ) হাসান ইমাম
৩৯. ‘সাম্রাজ্যবাদী বেনিয়া’ বলতে কাদের বোঝানো হয়েছে—
(ক) ব্রিটিশ ঔপনিবেশিক শাসক
(খ) অবিভক্ত পাকিস্তানি শাসক
(গ) বুর্জোয়া বিলাসী মধ্যবিত্ত
(ঘ) ক্ষমতা লোভী ব্যবসায়ী
উত্তর: (ক) ব্রিটিশ ঔপনিবেশিক শাসক
৪০. ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল কী বার ছিল?
(ক) সোমবার
(খ) মঙ্গলবার
(গ) বুধবার
(ঘ) বৃহস্পতিবার
উত্তর: (ঘ) বৃহস্পতিবার
৪১. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকার কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে?
(ক) স্বদেশের প্রতি কৃতজ্ঞতা
(খ) স্ব-ভাষার প্রতি সম্মান
(গ) হৃদয়-যন্ত্রণা
(ঘ) অপত্যস্নেহ
উত্তর: (গ) হৃদয়-যন্ত্রণা
৪২. “তাই করা হোক”— ‘একাত্তরের দিনগুলি’ রচনায় জাহানারা ইমামের এ কথা বলার কারণ কী?
(ক) স্বামীভক্তি
(খ) সন্তান বাৎসল্য
(গ) অনুরুদ্ধ
(ঘ) বিশ্বাসবোধ
উত্তর: (খ) সন্তান বাৎসল্য
৪৩. অলভা জয়ের লোভে চালায় শহর গ্রামে গ্রামে
প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দুয়ের উড্ডুক
উপর্যুক্ত লাইন দুইটিতে ‘একাত্তরের দিনগুলি’ রচনার যে বিষয়টি উপস্থিত, তা হলো—
(ক) ধ্বংসাত্মক রূপ
(খ) প্রকৃতি বর্ণনা
(গ) সভ্যতা গড়া
(ঘ) রাজনৈতিক বিষয়
উত্তর: (ক) ধ্বংসাত্মক রূপ
৪৪. ‘একাত্তরের দিনগুলি’ কী ধরনের রচনা?
(ক) দেশপ্রেমমূলক
(খ) উপদেশমূলক
(গ) স্মৃতিচারণমূলক
(ঘ) আবেগধর্মী
উত্তর: (গ) স্মৃতিচারণমূলক
৪৫. ১৭ই মে সোমবার ১৯৭১ সালের আজকের কাগজে কত জন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল?
(ক) ৫৫
(খ) ৫৬
(গ) ৫৭
(ঘ) ৫৮
উত্তর: (ক) ৫৫
৪৬. মুক্তিযুদ্ধের সময় মে মাসের কত তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হয়েছিল?
(ক) নয়
(খ) পাঁচ
(গ) তিন
(ঘ) এক
উত্তর: (ঘ) এক
৪৭. বাগান করা কার নেশা ছিল?
(ক) জামীর
(খ) রুমীর
(গ) জাহানারা ইমামের
(ঘ) শরীফ সাহেবের
উত্তর: (গ) জাহানারা ইমামের
৪৮. রুমী ও তাঁর সহযোদ্ধাদের বিভিন্ন অপারেশনে সহযোগিতা করেন কে?
(ক) জাহানারা ইমাম
(খ) সেলিনা হোসেন
(গ) সুফিয়া কামাল
(ঘ) সনজীদা খাতুন
উত্তর: (ক) জাহানারা ইমাম
৪৯. ‘ক্যান্সারের সঙ্গে বসবাস’ গ্রন্থটি কার লেখা?
(ক) রোকেয়া সাখাওয়াত হোসেন
(খ) সুফিয়া কামাল
(গ) সেলিনা হোসেন
(ঘ) জাহানারা ইমাম
উত্তর: (ঘ) জাহানারা ইমাম
৫০. ‘একাত্তরের দিনগুলি’ জাহানারা ইমামের কোন গ্রন্থ থেকে সংকলিত?
(ক) প্রবাসের দিনগুলি
(খ) একাত্তরের ঘাতক
(গ) গজকচ্ছপ
(ঘ) একাত্তরের দিনগুলি
উত্তর: (ঘ) একাত্তরের দিনগুলি
৫০. জাহানারা ইমাম কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) ঢাকায়
(খ) কলকাতায়
(গ) গোয়ায়
(ঘ) মুর্শিদাবাদে
উত্তর: (ঘ) মুর্শিদাবাদে
৫১. ‘একাত্তরের দিনগুলি’ প্রবন্ধের লেখিকার কোন শখের কথা উল্লেখ করা হয়েছে?
(ক) বই পড়া
(খ) লেখালেখি
(গ) বাগান করা
(ঘ) গল্প করা
উত্তর: (গ) বাগান করা
৫২. ফ্লাইট লেফট্যান্যান্ট মতিউরের কথা— ‘একাত্তরের দিনগুলি’ রচনায় কত তারিখের চিঠিতে উল্লেখ রয়েছে?
(ক) ১৭ই মে
(খ) ২৫ শে মে
(গ) ৫ই সেপ্টেম্বর
(ঘ) ১১ই অক্টোবর
উত্তর: (ঘ) ১১ই অক্টোবর
৫৩. জামী স্কুলে যাচ্ছিল না কেন?
(ক) হানাহানির ভয়ে
(খ) অসুখ বলে
(গ) মায়ের নিষেধের জন্য
(ঘ) স্কুল বন্ধ থাকায়
উত্তর: (ঘ) স্কুল বন্ধ থাকায়
৫৪. গাড়ির ভেতরে বাংলাদেশের পতাকা বিছিয়ে এসেছিল কে?
(ক) কলিম
(খ) মুসা
(গ) মঞ্জুর
(ঘ) বাদশা
উত্তর: (গ) মঞ্জুর
৫৫. আলী যাকের-এর ছদ্মনাম ছিল—
(ক) আহমেদ চৌধুরী
(খ) হাসান ইমাম
(গ) আবু মোহাম্মদ আলী
(ঘ) রুমীর
উত্তর: (গ) আবু মোহাম্মদ আলী
৫৬. শেষ পর্যন্ত রুমীর প্রাণভিক্ষা চেয়ে মার্সি পিটিশন করবে না বলে কে সিদ্ধান্ত নিয়েছিলেন?
(ক) রুমীর মা
(খ) ফকির
(গ) সুজা সাহেব
(ঘ) রুমীর বাবা
উত্তর: (ঘ) রুমীর বাবা
৫৭. সামরিক জান্তা পত্রিকায় মিথ্যা বিবৃতি প্রকাশের মাধ্যমে কী প্রমাণ করতে চেয়েছে?
(ক) সবাই সরকারের অনুগত আছে
(খ) সবাই সরকারের নিয়ন্ত্রণে
(গ) দেশের সবই ঠিক আছে
(ঘ) দেশে কোনো অশান্তি নেই
উত্তর: (গ) দেশের সবই ঠিক আছে
৫৮. ১৬ই ডিসেম্বর দুই মেয়েকে নিয়ে জাহানারা ইমামের বাসায় কে এলেন?
(ক) মঞ্জুর
(খ) কামাল
(গ) মন্টু
(ঘ) ফকির
উত্তর: (ক) মঞ্জুর
৫৯. মতিউর রহমান কোন পদে অধিষ্ঠিত ছিলেন?
(ক) সেকেন্ড লেফটেন্যান্ট
(খ) লেফটেন্যান্ট
(গ) ফ্লাইট লেফটেন্যান্ট
(ঘ) লেফটেন্যান্ট কর্নেল
উত্তর: (গ) ফ্লাইট লেফটেন্যান্ট
৬০. স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না— এরূপ সিদ্ধান্ত নেওয়ার কারণ—
(ক) দেশের অরাজক পরিস্থিতি
(খ) পাকিস্তানিদের অত্যাচার উৎপীড়ন
(গ) সরকারি সিদ্ধান্তে অনাস্থা প্রকাশ
(ঘ) রুমীকে যুদ্ধে পাঠিয়ে জামীকে স্কুলে পাঠাতে ভয় পাওয়া
উত্তর: (ক) দেশের অরাজক পরিস্থিতি
৬১. ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর কী বার ছিল?
(ক) সোমবার
(খ) রবিবার
(গ) শনিবার
(ঘ) মঙ্গলবার
উত্তর: (ঘ) মঙ্গলবার
৬২. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রীর নাম কী?
(ক) ডলি
(খ) মিলি
(গ) মলি
(ঘ) শেলি
উত্তর: (খ) মিলি
৬৩. মাখনের মতো রঙ কোন ফুলের?
(ক) বুকানিয়ার
(খ) ল্যাভেন্ডার
(গ) পিস
(ঘ) গোলাপ
উত্তর: (গ) পিস
৬৪. বুদ্ধিজীবীরা কেন বললেন, ‘ধরণী দ্বিধা হও’—
(ক) গ্লানিচক্রের জন্য
(খ) মৃত্যু যন্ত্রণার জন্য
(গ) পকিস্তানিদের ভয়ে
(ঘ) নির্লজ্জ মিথ্যা ভাষণে বিবৃতি দেখে
উত্তর: (ঘ) নির্লজ্জ মিথ্যা ভাষণে বিবৃতি দেখে
৬৫. কার কথা মনে পড়তেই জাহানারা ইমামের মন খারাপ হয়ে গেল?
(ক) ডলির কথা
(খ) রুমীর কথা
(গ) জামীর কথা
(ঘ) মিলির কথা
উত্তর: (খ) রুমীর কথা
৬৬. “ছেলের প্রাণটা আগে”— ‘একাত্তরের দিনগুলি’ প্রবন্ধে এ অভিমত কার?
(ক) করিম
(খ) ফকির
(গ) শরীফ
(ঘ) লেখিকা
উত্তর: (খ) ফকির
৬৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত কথিকার নাম কী ছিল?
(ক) দুর্জয়
(খ) চরমপত্র
(গ) ছাড়পত্র
(ঘ) দুর্জয়
উত্তর: (খ) চরমপত্র
৬৮. ১৯৭১ সালের ১০ই মে কী বার ছিল?
(ক) বৃহস্পতিবার
(খ) রবিবার
(গ) সোমবার
(ঘ) মঙ্গলবার
উত্তর: (গ) সোমবার
৬৯. মার্সি পিটিশনের চিন্তায় রুমীর বাবা-মা কয়দিন দ্বিধা-দ্বন্দ্বে ভুগেছেন?
(ক) এক দিন এক রাত
(খ) দুই দিন দুই রাত
(গ) দুই দিন
(ঘ) তিন দিন তিন রাত
উত্তর: (খ) দুই দিন দুই রাত
৭০. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় কত দিন ধরে বৃষ্টির কথা রয়েছে?
(ক) চারদিন
(খ) পাঁচদিন
(গ) ছয়দিন
(ঘ) সাতদিন
উত্তর: (ক) চারদিন
৭১. গোয়েবলস এর সময়কাল কত?
(ক) ১৮৭০-১৯২১
(খ) ১৮৯৭-১৯৪৫
(গ) ১৮৫০-১৯১০
(ঘ) ১৮৮১-১৯৬৫
উত্তর: (খ) ১৮৯৭-১৯৪৫
৭২. ‘আলটিমেটাম’ বলতে কী বোঝায়?
(ক) দিক নির্ধারণ
(খ) স্থান নির্ধারণ
(গ) সময় নির্ধারণ
(ঘ) নির্দিষ্ট নিয়ম
উত্তর: (গ) সময় নির্ধারণ
৭৩. মুক্তিযুদ্ধের সময় জাহানারা ইমাম সপরিবারে কোথায় থাকতেন?
(ক) শান্তিনগর
(খ) মগবাজার
(গ) এলিফ্যান্ট রোড
(ঘ) রাজারবাগ
উত্তর: (গ) এলিফ্যান্ট রোড
৭৪. ‘গাজুরিয়া মাইন’ শব্দের সঠিক ব্যাখ্যা কারা দিতে পারবে বলে রুমীর ধারণা?
(ক) কলকাতার বন্ধুরা
(খ) ঢাকাইয়া বন্ধুরা
(গ) বরিশালের বন্ধুরা
(ঘ) রাজশাহীর বন্ধুরা
উত্তর: (খ) ঢাকাইয়া বন্ধুরা
৭৫. মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য কী ছিল?
(ক) দেশকে শত্রুমুক্ত করা
(খ) প্রতিশোধ নেওয়া
(গ) নিজেদের শক্তি সম্পর্কে অবহিত করা
(ঘ) আত্মরক্ষা করা
উত্তর: (ক) দেশকে শত্রুমুক্ত করা
৭৬. অত্যাচারী সেনা দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে কোন শব্দটা শুনলে অবিশ্বাস্য মনে হয়?
(ক) পাকিস্তানি হানাদার
(খ) রাজাকার
(গ) আলবদর
(ঘ) মুক্তিফৌজ
উত্তর: (ঘ) মুক্তিফৌজ
৭৭. ‘চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি’— কোন মতকে?
(ক) মার্সি পিটিশন করার সিদ্ধান্তকে
(খ) মার্সি পিটিশন না করার সিদ্ধান্তকে
(গ) রুমীকে দেখতে না যাওয়ার সিদ্ধান্তকে
(ঘ) রুমীকে দেখতে যাওয়ার সিদ্ধান্তকে
উত্তর: (খ) মার্সি পিটিশন না করার সিদ্ধান্তকে
৭৮. রুমীকে উদ্ধার করার ব্যাপারে জোরালো মতামত ছিল কার?
(ক) বাঁকার
(খ) বাবুর
(গ) শরীফের
(ঘ) লেখিকার
উত্তর: (ক) বাঁকার
৭৯. রুমীর বাবা ও মায়ের সিদ্ধান্ত কিসের পরিচয় দেয়?
(ক) স্বার্থপরতার
(খ) স্বজনপ্রীতির
(গ) দেশবিরোধিতার
(ঘ) স্বাধিকারের
উত্তর: (ঘ) স্বাধিকারের
৮০. মতিউর রহমানের ফ্যামিলি কত তারিখে করাচি থেকে ঢাকায় এসেছে?
(ক) ২৩ সেপ্টেম্বর
(খ) ২৫ সেপ্টেম্বর
(গ) ২৭ সেপ্টেম্বর
(ঘ) ২৯ সেপ্টেম্বর
উত্তর: (ঘ) ২৯ সেপ্টেম্বর
৮১. মিসেস মতিউরের সঙ্গে বাংলা বিভাগের কার আত্মীয়তার সম্পর্ক ছিল?
(ক) ড. নীলিমা ইব্রাহিমের
(খ) মুনীর চৌধুরীর
(গ) ড. আহমদ শরীফের
(ঘ) মনিরুজ্জামানের
উত্তর: (ঘ) মনিরুজ্জামানের
৮২. মতিউর রহমানের চল্লিশা হয়েছিল কত তারিখে?
(ক) ২৫ তারিখে
(খ) ২৮ তারিখে
(গ) ৩০ তারিখে
(ঘ) ৩১ তারিখে
উত্তর: (গ) ৩০ তারিখে
৮৩. মতিউর রহমানের স্ত্রী ছিলেন মনিরুজ্জামানের—
(ক) বোন
(খ) মেয়ে
(গ) ভাবি
(ঘ) শ্যালিকা
উত্তর: (ঘ) শ্যালিকা
৮৪. ‘ওপারেও যায়নি, গেলে বেতারে নিশ্চয় গলা শুনতে পেতাম।’ এখানে ওপারে বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ভারতে
(খ) না ফেরার দেশে
(গ) নদীর ওপার
(ঘ) পাকিস্তানে
উত্তর: (ক) ভারতে
৮৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আলমগীর কবিরের ছদ্মনাম ছিল—
(ক) আহমেদ চৌধুরী
(খ) শিমুল কবির
(গ) আকাশ বন্দ্যোপাধ্যায়
(ঘ) আশা চৌধুরী
উত্তর: (ক) আহমেদ চৌধুরী
৮৬. ‘দুপুর থেকে সারা শহরে চাঞ্চল্য ও উত্তেজনা’— কেন?
(ক) পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের কারণে
(খ) গোলাগুলির কারণে
(গ) বুদ্ধিজীবীদের হত্যার কারণে
(ঘ) অগণিত লাশের স্তূপ দেখে
উত্তর: (ক) পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের কারণে
৮৭. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় কোন গায়কের নাম উল্লেখ রয়েছে?
(ক) কামরুল হাসান
(খ) ফয়েজ আহমদ
(গ) রবীন্দ্রনাথ
(ঘ) অজিত রায়
উত্তর: (ঘ) অজিত রায়
৮৮. ১৬ ডিসেম্বর : বৃহস্পতিবার ১৯৭১ সালে আকাশযুদ্ধ-বিরতি কয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে?
(ক) বারোটা
(খ) দুইটা
(গ) তিনটা
(ঘ) চারটা
উত্তর: (গ) তিনটা
৮৯. মঞ্জুর গাড়িতে কী ছিল?
(ক) গ্রেনেড
(খ) বন্দুক
(গ) মিষ্টি
(ঘ) পতাকা
উত্তর: (ঘ) পতাকা
৯০. ‘বিরান’ শব্দের অর্থ কী?
(ক) জনমানবহীন
(খ) স্নিগ্ধ
(গ) বিমর্ষ
(ঘ) পরিপূর্ণ
উত্তর: (ক) জনমানবহীন
৯১. খুরপি কী?
(ক) ছুরি
(খ) মাটি খোঁড়ার যন্ত্র
(গ) মুরগির ঘর
(ঘ) ছোট চাকু
উত্তর: (খ) মাটি খোঁড়ার যন্ত্র
৯২. শরীফের সঙ্গে লেখিকার সম্পর্ক কী?
(ক) বন্ধু
(খ) স্বামী-স্ত্রী
(গ) চাচাতো ভাই-বোন
(ঘ) খালাতো ভাই-বোন
উত্তর: (খ) স্বামী-স্ত্রী
৯৩. ‘বেয়নেট’ শব্দের অর্থ কোনটি?
(ক) বন্দুকের অগ্রভাগে লাগানো বিষাক্ত ছুরি
(খ) বাদ্যযন্ত্র
(গ) বন্দুক
(ঘ) চায়নিজ বাটুল
উত্তর: (ক) বন্দুকের অগ্রভাগে লাগানো বিষাক্ত ছুরি
৯৪. ‘কূটকৌশল’ শব্দের সঠিক অর্থ কোনটি?
(ক) প্রতিহিংসা
(খ) দুরভিসন্ধি
(গ) লোভ
(ঘ) ঘৃণা
উত্তর: (খ) দুরভিসন্ধি
৯৫. ‘তড়িত’ শব্দের অর্থ হলো—
(ক) বিস্মিত
(খ) মুগ্ধ
(গ) বিচলিত
(ঘ) আতঙ্কিত
উত্তর: (ক) বিস্মিত
৯৬. ‘লহমায়’ শব্দের অর্থ কোনটি?
(ক) লক্ষ করে
(খ) লাল স্রোতে
(গ) মুহূর্তে
(ঘ) বিলম্বে
উত্তর: (গ) মুহূর্তে
৯৭. মুক্তিযুদ্ধ নিয়ে জাহানারা ইমামের রচিত গ্রন্থ কোনটি?
(ক) একাত্তরের দিনগুলি
(খ) প্রবাসের দিনগুলি
(গ) গজকচ্ছপ
(ঘ) ক্যান্সারের সঙ্গে বসবাস
উত্তর: (ক) একাত্তরের দিনগুলি
৯৮. জাহানারা ইমামকে ‘শহীদ জননী’ বলা হয় কেন?
(ক) ছেলে যুদ্ধে শহীদ হয়েছে বলে
(খ) তাঁর নাম
(গ) তাঁর বাবা আদর করে ডাকতেন
(ঘ) অনেক মুক্তিযোদ্ধাকে বাঁচিয়েছেন
উত্তর: (ক) ছেলে যুদ্ধে শহীদ হয়েছে বলে
৯৯. পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রথমেই কাদের জীবন বিশৃঙ্খল হয়ে পড়েছিল?
(ক) যশোহরবাসীর
(খ) চট্টগ্রামবাসীর
(গ) রংপুরবাসীর
(ঘ) ঢাকার নগর-জীবন
উত্তর: (ঘ) ঢাকার নগর-জীবন
১০০. গর্ভজাত সন্তানকে বাঁচানোর প্রশ্নে লেখিকার ভূমিকা কী ছিল?
(ক) মার্সি পিটিশন করার সুযোগ থাকলেও করেননি
(খ) জামীকে পাকিস্তানি সেনাদের কাছে দিতে চেয়েছেন
(গ) শরীফকে বারবার অনুরোধ করেছেন মার্সি পিটিশন করার জন্য
(ঘ) শান্তিনগরে পাঠিয়ে দিয়েছেন
উত্তর: (ক) মার্সি পিটিশন করার সুযোগ থাকলেও করেননি
