“সোনার তরী” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের নাম-কবিতা। শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। একই সঙ্গে, কবিতাটি গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বেরও স্মারক। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। বাংলা কবিতার ইতিহাসে “সোনার তরী” তেমনি আশ্চর্যসুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা।
কবিতাটিতে দেখা যায়, চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোটো একটি ধানখেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারদিকের ‘বাঁকা জল’ কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। ছোটো নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে।
এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবনদর্শন। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার।
“সোনার তরী” মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত।
১. ‘সোনার তরী’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কী ফুটিয়ে তুলেছেন?
(ক) কৃষকের দুর্দশা
(খ) প্রকৃতির বৈরী রূপ
(গ) মানবপ্রেম
(ঘ) জীবন দর্শন
উত্তর: (ঘ) জীবন দর্শন
২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৬০
(খ) ১৮৬১
(গ) ১৮৬২
(ঘ) ১৮৬৩
উত্তর: (খ) ১৮৬১
৩. সাহিত্যকর্মের পাশাপাশি অনন্য চিত্রশিল্পী হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন কে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
৪. ‘বিশ্বভারতী’ কে প্রতিষ্ঠা করেন?
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) কাজী নজরুল ইসলামের
উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫ বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(খ) বনফুল
(গ) চিত্রা
(ঘ) সোনার তরী
উত্তর: (খ) বনফুল
৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
(ক) বনফুল
(খ) চিত্রা
(গ) মানসী
(ঘ) সোনার তরী
উত্তর: (ক) বনফুল
৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
(ক) ১৯১৩ সালে
(খ) ১৯১৪ সালে
(গ) ১৯১৫ সালে
(ঘ) ১৯১৬ সালে
উত্তর: (ক) ১৯১৩ সালে
৮. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৪০
(খ) ১৯৪১
(গ) ১৯৪২
(ঘ) ১৯৪৩
উত্তর: (খ) ১৯৪১
৯. ‘শেষ লেখা’ কার রচনা?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের
(খ) কাজী নজরুল ইসলামের
(গ) প্রমথ চৌধুরীর
(ঘ) অমিয় চক্রবর্তীর
উত্তর: (ক) রবীন্দ্রনাথ ঠাকুরের
১০. ‘ঘন বরষা’ শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কী বোঝানো হয়েছে?
(ক) তুমুল বর্ষা
(খ) খরস্রোতা নদী
(গ) বর্ষার দুর্যোগ
(ঘ) বর্ষা প্রকৃতি
উত্তর: (ক) তুমুল বর্ষা
১১. ‘বিসর্জন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণির রচনা?
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) গল্পগ্রন্থ
(ঘ) কাব্যনাট্য
উত্তর: (ঘ) কাব্যনাট্য
১২. ‘কূলে একা বসে আছি, নাহি ভরসা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
(ক) অনিশ্চয়তা
(খ) অপ্রাপ্তিবোধ
(গ) হতাশা
(ঘ) আশঙ্কা
উত্তর: (ক) অনিশ্চয়তা
১৩. কৃষক ভরসা না পাওয়ার কারণ কী?
(ক) গ্রামীণ পরিবেশ
(খ) খরস্রোতা নদী
(গ) বর্ষার দুর্যোগ
(ঘ) ফসল তোলার তাড়া
উত্তর: (গ) বর্ষার দুর্যোগ
১৪. ‘সোনার তরী’ কবিতার ‘ভারা ভারা’ শব্দগুচ্ছ কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
(ক) পূর্ণতা বোঝাতে
(খ) বিপুলতা বোঝাতে
(গ) প্রয়োজনীয়তা বোঝাতে
(ঘ) স্বল্পতা বোঝাতে
উত্তর: (খ) বিপুলতা বোঝাতে
১৫. ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কবিতাটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) কর্মের পরিণতি
(খ) কর্মময় জীবন
(গ) ফসলের কাজ সম্পন্ন হওয়া
(ঘ) ফসল তোলার তাড়া
উত্তর: (ক) কর্মের পরিণতি
১৬. পরপারের গ্রামখানি কীরূপ?
(ক) আঁকা ছবির মতো
(খ) অস্পষ্ট ও অপূর্ব
(গ) ধোঁয়াশার মতো
(ঘ) কালো ও বিবর্ণ
উত্তর: (ক) আঁকা ছবির মতো
১৭. ‘আমি একেলা’ কথাটির মধ্য দিয়ে মূলত কোন দিকটি উন্মোচিত হয়েছে?
(ক) পৃথিবীতে মানুষ একা
(খ) কৃষকের একা থাকা
(গ) শিল্পস্রষ্টার অপূর্ণতা
(ঘ) মহাকালের নিঃসঙ্গতা
উত্তর: (গ) শিল্পস্রষ্টার অপূর্ণতা
১৮. ‘সোনার তরী’ কবিতায় কে ভরা পালে চলে যায়?
(ক) কৃষক
(খ) কবি
(গ) মাঝি
(ঘ) তরী
উত্তর: (গ) মাঝি
১৯. ‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর প্রভাব লক্ষ করা যায়?
(ক) গ্রীষ্ম
(খ) বর্ষা
(গ) শরৎ
(ঘ) হেমন্ত
উত্তর: (খ) বর্ষা
২০. বৈরী পরিবেশে গান গাইতে গাইতে মাঝির এগিয়ে আসা তার কোন বৈশিষ্ট্য নির্দেশ করে?
(ক) শান্ত রূপ
(খ) সংগীত প্রেম
(গ) আনন্দিত আগমন
(ঘ) নির্মোহ মনোভাব
উত্তর: (ঘ) নির্মোহ মনোভাব
২১. নৌকার মাঝি কীভাবে চলে যায়?
(ক) ভরা পালে
(খ) পালবিহীন নৌকায়
(গ) দ্রুতগতিতে
(ঘ) রিক্ত অবস্থায়
উত্তর: (ক) ভরা পালে
২২. ‘ঢেউগুলো নিরুপায়’ কথাটির মধ্য দিয়ে মূলত কোন বিষয়টি বোঝানো হয়েছে?
(ক) খরস্রোতা নদীর উন্মত্ততা
(খ) বর্ষা প্রকৃতির রুদ্র রূপ
(গ) শিল্পস্রষ্টার অপূর্ণতা
(ঘ) কাল আপন গতিতে বহমান
উত্তর: (ঘ) কাল আপন গতিতে বহমান
২৩. ‘ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে’— এখানে ‘তুমি’ কে?
(ক) কৃষক
(খ) তরী
(গ) মাঝি
(ঘ) কবি
উত্তর: (গ) মাঝি
২৪. কবি ‘ছোটো খেত’ বলতে কী বোঝাতে চেয়েছেন?
(ক) আয়তনে ছোটো খেত
(খ) নদীর ছোটো চর
(গ) মানুষের জীবনপরিধি
(ঘ) অজানার দেশ
উত্তর: (গ) মানুষের জীবনপরিধি
২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
(ক) গীতাঞ্জলি
(খ) সোনার তরী
(গ) বনফুল
(ঘ) বলাকা
উত্তর: (গ) বনফুল
২৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান?
(ক) ১৯০৩ খ্রি.
(খ) ১৯১৩ খ্রি.
(গ) ১৯২৩ খ্রি.
(ঘ) ১৯৩৩ খ্রি.
উত্তর: (খ) ১৯১৩ খ্রি.
২৭. ‘ধান কাটা হলো সারা’ চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে?
(ক) ফসলের কাজ সম্পন্ন হওয়া
(খ) কর্মের পরিণতি
(গ) কর্মময় জীবন
(ঘ) ফসল তোলার তাড়া
উত্তর: (খ) কর্মের পরিণতি
২৮. ‘সোনার তরী’ কবিতার বর্ণনা মতে বর্ষা কখন এলো?
(ক) ধান কাটার শুরু হলে
(খ) ধান কাটতে কাটতে
(গ) ধান কাটা শেষ হলে
(ঘ) নৌকায় ধান তুলে দিলে
উত্তর: (খ) ধান কাটতে কাটতে
২৯. “পরপারে দেখি আঁকা তরুছায়ামসী-মাখা”— এখানে ‘মসী-মাখা’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) কালো রঙে মাখানো
(খ) অস্পষ্ট মহাকাল
(গ) মসী দ্বারা অস্পষ্ট
(ঘ) মসী দ্বারা মাখা
উত্তর: (খ) অস্পষ্ট মহাকাল
৩০. ‘সোনার তরী’ কবিতায় ‘বিদেশ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) পরলোক
(খ) অচেনা জগৎ
(গ) চিরায়ত শিল্পলোক
(ঘ) মহাকাল
উত্তর: (গ) চিরায়ত শিল্পলোক
৩১. ‘সোনার তরী’ কবিতায় কোন সময়ের কথা আছে?
(ক) রাত
(খ) প্রভাত
(গ) দুপুর
(ঘ) বিকেল
উত্তর: (খ) প্রভাত
৩২. ‘সোনার তরী’ কবিতায় ‘ঠাঁই নাই, ঠাঁই নাই’ কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে?
(ক) অনাগ্রহ
(খ) নিবেদন
(গ) স্মৃতিচারণ
(ঘ) হতাশা
উত্তর: (ক) অনাগ্রহ
৩৩. ‘সোনার তরী’ কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ—
(ক) অপরিচিত বলে
(খ) তরিটি ছোটো
(গ) মাঝি উদ্বিগ্ন থাকায়
(ঘ) দুর্যোগের কারণে
উত্তর: (খ) তরিটি ছোটো
৩৪. ‘সোনার তরী’ কবিতায় মাঝির আচরণে কী প্রকাশ পেয়েছে?
(ক) ছলনার অভিনয়
(খ) চরম বাস্তবতা
(গ) নির্বিকারত্ব ও নিরাসক্তি
(ঘ) চপলতা
উত্তর: (গ) নির্বিকারত্ব ও নিরাসক্তি
৩৫. ‘সোনার তরী’ কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে?
(ক) আষাঢ়
(খ) শ্রাবণ
(গ) ভাদ্র
(ঘ) আশ্বিন
উত্তর: (খ) শ্রাবণ
৩৬. ‘সোনার তরী’ কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পঙক্তিতে প্রকাশ পেয়েছে?
(ক) আমার সোনার ধানে গিয়েছে ভরি
(খ) এখন আমারে লহো করুণা করে
(গ) গগনে গরজে মেঘ ঘন বরষা
(ঘ) যাহা ছিল নিয়ে গেল সোনার তরী
উত্তর: (ঘ) যাহা ছিল নিয়ে গেল সোনার তরী
৩৭. ‘ক্ষুরধারা’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ক্ষুরের মতো চকচকে
(খ) ক্ষুর দ্বারা কাটা
(গ) ক্ষুরের মতো ধারালো
(ঘ) ক্ষুরের ধার
উত্তর: (গ) ক্ষুরের মতো ধারালো
৩৮. ‘এপারেতে ছোটো খেত, আমি একেলা।’— এই চরণটিতে ‘আমি’ বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে?
(ক) মাঝিকে
(খ) কৃষককে
(গ) কবিকে
(ঘ) মহাকালকে
উত্তর: (গ) কবিকে
৩৯. ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) সৃষ্টি সম্ভার
(খ) মূল্যবান সম্পদ
(গ) মহাকাল
(ঘ) রাশি রাশি ধান
উত্তর: (ক) সৃষ্টি সম্ভার
৪০. ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ কীসের প্রতীক?
(ক) মহাকাল
(খ) সমকাল
(গ) সৃষ্টিকর্ম
(ঘ) কালস্রোত
উত্তর: (গ) সৃষ্টিকর্ম
৪১. ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) মহাকাল
(খ) নদীর স্রোত
(গ) খরস্রোতা নদী
(ঘ) ধারালো জলস্রোত
উত্তর: (ক) মহাকাল
৪২. ‘সোনার তরী’ কবিতায় ‘বাঁকা জল’ মূলত কীসের প্রতীক?
(ক) কালস্রোতের
(খ) কর্মফলের
(গ) মহাকালের
(ঘ) আশঙ্কার
উত্তর: (ক) কালস্রোতের
৪৩. ‘সোনার তরী’ কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কীসের প্রতীক?
(ক) কালস্রোতের
(খ) অসহায়ত্বের
(গ) নিঃসঙ্গতার
(ঘ) নির্বিকারত্বের
উত্তর: (ক) কালস্রোতের
৪৪. ‘সোনার তরী’ কবিতায় মহাকালের প্রতীক কোনটি?
(ক) ধান
(খ) নদী
(গ) নৌকা
(ঘ) মাঝি
উত্তর: (ঘ) মাঝি
৪৫. ‘সোনার তরী’ কবিতায় ‘ঘন বরষা’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ভরা জল
(খ) গভীর সংকট
(গ) প্রবল বর্ষণ
(ঘ) তীব্র স্রোত
উত্তর: (খ) গভীর সংকট
৪৬. ‘ব্যক্তিজীবন কদরহীন’— এ উপলব্ধির ইঙ্গিত ‘সোনার তরী’ কবিতার কোন চরণে রয়েছে?
(ক) এপারেতে ছোটো খেত, আমি একেলা।
(খ) শুধু তুমি নিজে যাও/ক্ষণিক হেসে
(গ) সকলি দিলাম তুলে/থরে বিথরে—
(ঘ) শূন্য নদীর তীরে/রহিনু পড়ি
উত্তর: (ঘ) শূন্য নদীর তীরে/রহিনু পড়ি—
৪৭. ‘সোনার তরী’ কীসের প্রতীক?
(ক) যৌবনের
(খ) জীবনের
(গ) কৃষকের
(ঘ) কর্মের
উত্তর: (খ) জীবনের
৪৮. মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, কারণ—
(ক) কর্ম অক্ষয়
(খ) কর্ম দামি
(গ) কর্ম প্রিয়
(ঘ) কর্ম নম্বর
উত্তর: (ক) কর্ম অক্ষয়
৪৯. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) স্বরবৃত্ত
(খ) মাত্রাবৃত্ত
(গ) অক্ষরবৃত্ত
(ঘ) গদ্যছন্দ
উত্তর: (খ) মাত্রাবৃত্ত
৫০. ‘সোনার তরী’ কবিতার মূলভাব ফুটে উঠেছে কোন চরণে?
(ক) আমার যাবার সময় হলো দাও বিদায়।
(খ) আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই।
(গ) যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়।
(ঘ) আমায় ডেকো না, ফেরানো যাবে না।
উত্তর: (খ) আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই।
৫১. কে কোনো দিকে তাকায় না?
(ক) কবি
(খ) কৃষক
(গ) নৌকার মাঝি
(ঘ) গান গাওয়া লোকটি
উত্তর: (গ) নৌকার মাঝি
৫২. ‘বারেক ভিড়াও তরী কূলেতে এসে।’ চরণটিতে কৃষকের কীরূপ আবেদন প্রকাশিত হয়েছে?
(ক) নির্দেশ
(খ) অনুনয়
(গ) নিবেদন
(ঘ) আদেশ
উত্তর: (খ) অনুনয়
৫৩. কৃষককে দেখে সোনার তরীর মাঝির কেমন অনুভূতি হয়?
(ক) কৌতূহলী হয়
(খ) নির্বিকার থাকে
(গ) বিরক্ত হয়
(ঘ) আনন্দিত হয়
উত্তর: (খ) নির্বিকার থাকে
৫৪. মাঝির কোনো দিকে না তাকানোর অন্তর্নিহিত কারণ কী?
(ক) মহাকাল আপন গতিতে চলে
(খ) মানবজীবন মাঝির মতোই নির্মোহ
(গ) মহাকাল কৃষকের প্রতি অনাগ্রহী
(ঘ) প্রকৃতি-পরিবেশ মহাকালকে প্রভাবিত করে না
উত্তর: (ক) মহাকাল আপন গতিতে চলে
৫৫. কবির বর্ণনায় নিরুপায় ঢেউগুলো কী করে?
(ক) ভাঙে দু ধারে
(খ) খেলা করে
(গ) নৌকা ডুবিয়ে দেয়
(ঘ) মনে শাস্তি দেয়
উত্তর: (ক) ভাঙে দু ধারে
৫৬. ধান কাটার পর কৃষকের মনে কীসের উদয় হয়?
(ক) আশঙ্কার
(খ) আনন্দের
(গ) বেদনার
(ঘ) অহংকারের
উত্তর: (ক) আশঙ্কার
৫৭. নৌকার মাঝিকে দেখে প্রথমটায় কৃষকের কী ধারণা হয়?
(ক) ছদ্মবেশিত
(খ) পূর্বপরিচিত
(গ) অপরিচিত
(ঘ) সাহায্যকারী
উত্তর: (খ) পূর্বপরিচিত
৫৮. হিংস্র নদীর স্রোত কোথায় খেলা করছিল?
(ক) নৌকার পাশে
(খ) খেতের চারদিকে
(গ) খেতের পাশে
(ঘ) নৌকার চারদিকে
উত্তর: (খ) খেতের চারদিকে
৫৯. ‘ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে’— এখানে ‘বিদেশ’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) অপরিচিত স্থানে
(খ) দেশের বাইরে
(গ) পাশ্চাত্য দেশে
(ঘ) গ্রামের বাড়িতে
উত্তর: (ক) অপরিচিত স্থানে
৬০. ‘সোনার তরী’ কবিতায় কৃষকের ভরসা নেই কেন?
(ক) কাজে ফাঁকি দিয়েছে বলে
(খ) কর্মপন্থা নেই বলে
(গ) অনিশ্চিত পরিস্থিতির কথা ভেবে
(ঘ) আকাশে মেঘ ডাকছে বলে
উত্তর: (গ) অনিশ্চিত পরিস্থিতির কথা ভেবে
৬১. জলকে ‘বাঁকা’ বলে অভিহিত করার কারণ কী?
(ক) প্রতিকূল পরিস্থিতি
(খ) স্রোতের বক্রতা
(গ) নদীর পরিস্থিতি
(ঘ) জলের প্রবহমানতা
উত্তর: (ক) প্রতিকূল পরিস্থিতি
৬২. ‘সোনার তরী’ কবিতায় মাঝির প্রতি কৃষকের অনুনয় কীরূপ ছিল?
(ক) নির্মোহ
(খ) করুণ
(গ) সাধারণ
(ঘ) সনির্বন্ধ
উত্তর: (ঘ) সনির্বন্ধ
৬৩. মাঝিকে কোথায় তরী ভেড়ানোর কথা বলা হয়েছে?
(ক) ধানখেতে
(খ) নদীকূলে
(গ) পরপারে
(ঘ) দূরবর্তী গ্রামে
উত্তর: (খ) নদীকূলে
৬৪. সাহিত্যিক আনোয়ারা করিম ভাবেন তিনি পৃথিবীতে থাকুক আর না-ই থাকুক, তাঁর সাহিত্যকর্ম যেন মানুষের মনে স্থান পায়। আনোয়ারা করিমের মনোভাব ব্যক্ত হয়েছে কবিতার কোন চরণে?
(ক) একখানি ছোটো খেত, আমি একেলা—
(খ) দেখে যেন মনে হয় চিনি উহারে।
(গ) যত চাও তত লও তরণী-পরে।
(ঘ) এখন আমারে লহো করুণা করে।
উত্তর: (গ) যত চাও তত লও তরণী-পরে।
৬৫. ‘গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!’— প্রকৃতপক্ষে উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে?
(ক) মৃত্যুদূত
(খ) মহাকাল
(গ) নিষ্ঠুর সময়
(ঘ) অপরিচিত মাঝি
উত্তর: (খ) মহাকাল
৬৬. প্রচণ্ড খরস্রোতা নদীর ভাঙনে যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে সালামের বসতভিটা। বাড়ির সামনে সাহায্যের প্রত্যাশায় দাঁড়িয়ে আছে সে। চিত্রকল্পটির সাথে পাঠ্যসূচির কোন কবিতার মিল লক্ষ করা যায়?
(ক) পদ্মা
(খ) সোনার তরী
(গ) বিদ্রোহী
(ঘ) তাহারেই পড়ে মনে
উত্তর: (খ) সোনার তরী
৬৭. ‘সকলি দিলাম তুলে’ চরণটিতে কৃষকের কেমন মনোভাব প্রকাশিত হয়েছে?
(ক) স্থান না পাওয়ার আক্ষেপ
(খ) একা পড়ে থাকার হতাশা
(গ) আন্তরিক নিবেদন
(ঘ) অসহায় আত্মসমর্পণ
উত্তর: (ঘ) অসহায় আত্মসমর্পণ
৬৮. কৃষক থরে বিথরে কী সাজিয়ে দিলেন?
(ক) সমস্ত ধান
(খ) সঞ্চিত খাবার
(গ) সমস্ত সম্পদ
(ঘ) সঞ্চিত অর্থ
উত্তর: (ক) সমস্ত ধান
৬৯. ‘এখন, আমারে লহো করুণা করে’— ‘সোনার তরী’ কবিতায় কোন দিকটি প্রকাশিত হয়েছে?
(ক) বিপদ থেকে উদ্ধার
(খ) কৃষকের মিনতি
(গ) বেঁচে থাকার আকাঙ্ক্ষা
(ঘ) করুণ প্রার্থনা
উত্তর: (গ) বেঁচে থাকার আকাঙ্ক্ষা
৭০. ‘ঠাঁই নাই’ কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে?
(ক) অনাগ্রহ
(খ) হতাশা
(গ) নিবেদন
(ঘ) স্মৃতিচারণ
উত্তর: (ক) অনাগ্রহ
৭১. রোমেলের দাদুর বয়স একশ পার হয়ে গেলেও বেঁচে থাকার তীব্র বাসনা তাঁর। রোমেলের দাদুর এই বাসনা প্রতিফলিত হয়েছে ‘সোনার তরী’র কোন পঙক্তিতে?
(ক) যত চাও তত লও তরণী-পরে।
(খ) এখন আমারে লহো করুণা করে।
(গ) ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে?
(ঘ) শুধু তুমি নিজে যাও/ক্ষণিক হেসে
উত্তর: (খ) এখন আমারে লহো করুণা করে।
৭২. ‘সোনার তরী’ কবিতায় কবি ‘আমার’ বলতে মূলত কাকে বুঝিয়েছেন?
(ক) নিজেকে
(খ) মাঝিকে
(গ) সময়কে
(ঘ) তরীকে
উত্তর: (ক) নিজেকে
৭৩. মাঝির তরীতে কৃষক স্থান পেলেন না কেন?
(ক) তরিটি ছোটো ছিল বলে
(খ) মাঝির মনে ধরেনি বলে
(গ) ধানে তরী পূর্ণ বলে
(ঘ) সময় ছিল না বলে
উত্তর: (গ) ধানে তরী পূর্ণ বলে
৭৪. শূন্য নদীর তীরে অপূর্ণতার বেদনা নিয়ে কে একা দাঁড়িয়ে থাকে?
(ক) জেলে
(খ) কৃষক
(গ) মাঝি
(ঘ) নাবিক
উত্তর: (খ) কৃষক
৭৫. “শূন্য নদীর তীরে/রহিনু পড়ি”— বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
(ক) মৃত্যুর অনিবার্যতা
(খ) কালের প্রবহমানতা
(গ) কৃষকের অসহায়তা
(ঘ) অপ্রাপ্তির বেদনা
উত্তর: (ক) মৃত্যুর অনিবার্যতা
৭৬. কৃষক কোথায় পড়ে থাকেন?
(ক) আপন বাসগৃহে
(খ) নদীর তীরে
(গ) মাঝির নৌকায়
(ঘ) ধানখেতে
উত্তর: (খ) নদীর তীরে
৭৭. ‘আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়’— উদ্ধৃতাংশের সাথে মিল রয়েছে ‘সোনার তরী’র কবিতার কোন চরণে?
(ক) কূলে একা বসে আছি, নাহি ভরসা।
(খ) এতকাল নদীকূলে/যাহা লয়ে ছিনু ভুলে
(গ) এখন আমারে লহো করুণা করে।
(ঘ) শূন্য নদীর তীরে/রহিনু পড়ি—
উত্তর: (ক) কূলে একা বসে আছি, নাহি ভরসা।
৭৮. ‘ব্যক্তিজীবন অসার’— এ বোধ কবিতার কোন চরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে?
(ক) শুধু তুমি নিজে যাও/ক্ষণিকে হেসে
(খ) সকলি দিলাম তুলে/থরে বিথরে—
(গ) শূন্য নদীর তীরে/রহিনু পড়ি—
(ঘ) এপারেতে ছোটো খেত, আমি একেলা।
উত্তর: (গ) শূন্য নদীর তীরে/রহিনু পড়ি—
৭৯. কৃষকের ফসল কে নিয়ে যায়?
(ক) সোনার তরী
(খ) কৃষকের স্বজন
(গ) কৃষক নিজে
(ঘ) জমির মালিক
উত্তর: (ক) সোনার তরী
৮০. কৃষকের অতৃপ্ত বেদনার কারণ কী?
(ক) সোনার তরীতে ঠাঁই না হওয়া
(খ) আশানুরূপ ফসল না হওয়া
(গ) মাঝির তাকে চিনতে না পারা
(ঘ) মাঝির তাঁর ফসল না নেওয়া
উত্তর: (ক) সোনার তরীতে ঠাঁই না হওয়া
৮১. ‘সোনার তরী’ কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?
(ক) কবিকে
(খ) শিল্পীকে
(গ) অভিনেতাকেও
(ঘ) গায়ককে
উত্তর: (ক) কবিকে
৮২. ‘সোনার তরী’ কবিতায় কার দুঃখ প্রকাশিত হয়েছে?
(ক) কৃষকের
(খ) মাঝির
(গ) মানুষের
(ঘ) প্রকৃতির
উত্তর: (গ) মানুষের
৮৩. বর্ষার চিত্রের আড়ালে ‘সোনার তরী’ কবিতায় কোন চিত্র ফুটে উঠেছে?
(ক) মানবমুক্তির চিত্র
(খ) মানুষের কর্মময়তার চিত্র
(গ) মানবজীবনের দার্শনিকতা
(ঘ) মানবমৃত্যুর অনিবার্যতা
উত্তর: (গ) মানবজীবনের দার্শনিকতা
৮৪. ‘সোনার তরী’ কবিতার গঠনগত বৈশিষ্ট্যের মিল রয়েছে নিচের কোনটির সঙ্গে?
(ক) সংকেতধর্মিতা
(খ) রূপকধর্মিতা
(গ) বাস্তবধর্মিতা
(ঘ) গীতিকবিতা
উত্তর: (খ) রূপকধর্মিতা
৮৫. সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন?
(ক) সৃষ্টিকর্ম উৎকৃষ্ট বলে
(খ) সৃষ্টিকর্ম শ্রমের ফল বলে
(গ) সৃষ্টিকর্ম বিখ্যাত বলে
(ঘ) সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে
উত্তর: (ঘ) সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে
৮৬. পৃথিবীর এই সব গর্ব বেঁচে রবে চিরকাল;
এশিরিয়া ধূলো আজ— বেবিলন ছাই হয়ে আছে।
উক্ত কবিতাংশের ভাব তোমার পঠিত কোন কবিতাকে নির্দেশ করে?
(ক) সুচেতনা
(খ) বিদ্রোহী
(গ) পদ্মা
(ঘ) সোনার তরী
উত্তর: (ঘ) সোনার তরী
৮৭. পদ্মার ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশাহারা শফিক মিয়া। শফিক মিয়ার বাস্তবতা ‘সোনার তরী’ কবিতার কোন দিককে নির্দেশ করে?
(ক) কৃষকের দুরবস্থা
(খ) মাঝির নির্বিকারত্ব
(গ) মৃত্যুচেতনা
(ঘ) সাংসারিক চেতনা
উত্তর: (ক) কৃষকের দুরবস্থা
৮৮. শিল্পাচার্য জয়নুল বেঁচে নেই। কিন্তু তাঁর ছবি এখনো মানুষকে প্রেরণা দেয়। জয়নুলের ছবি ‘সোনার তরী’ কবিতার কোন দিককে উন্মোচন করে?
(ক) ফসলের গুরুত্ব
(খ) মাঝির নির্বিকারত্ব
(গ) কর্মফলের গুরুত্ব
(ঘ) সাংসারিক চেতনা
উত্তর: (গ) কর্মফলের গুরুত্ব
৮৯. আজ সারা দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ছন্দে যেন মন উদাস হয়ে যায়। অবস্থাটি ‘সোনার তরী’ কবিতার কোন দিকটিকে নির্দেশ করে?
(ক) বর্ষা প্রকৃতি
(খ) খরস্রোতা নদী
(গ) বর্ষার দুর্যোগ
(ঘ) ফসল তোলার তাড়া
উত্তর: (ক) বর্ষা প্রকৃতি
৯০. সবুজ মিয়া একজন কাঠমিস্ত্রি। তাঁর তৈরি আসবাব ক্রেতারা বহুমূল্যে ক্রয় করলেও তাঁকে কেউ মূল্যায়ন করে না। ক্রেতাদের মানসিকতা ‘সোনার তরী’ কবিতার কোন বিষয়কে ইঙ্গিত করে?
(ক) প্রতিকূল পরিবেশে কৃষকের দুরবস্থা
(খ) জাগতিক বিষয়ে মাঝির নির্বিকারত্ব
(গ) ব্যক্তি মানুষের মৃত্যুর অনিবার্যতা
(ঘ) কৃষকের প্রতি মহাকালের অনাগ্রহ
উত্তর: (ঘ) কৃষকের প্রতি মহাকালের অনাগ্রহ
৯১. কোন উক্তিটির বা উক্তিপুচ্ছের মাধ্যমে ‘সোনার তরী’ কবিতার কৃষকের অসহায়ত্ব ব্যক্ত করা যায়?
(ক) আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
(খ) আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
(গ) এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি
(ঘ) সময় গেলে সাধন হবে না
উত্তর: (খ) আমার সাম্পান যাত্রী না লয়, ভাঙা আমার তরী
৯২. ‘ভারা’ শব্দের অর্থ হলো—
(ক) ধান রাখার পাত্র
(খ) আশ্রয়
(গ) দাঁড়ানো
(ঘ) কূল
উত্তর: (ক) ধান রাখার পাত্র
৯৩. ‘গর্জে’ শব্দটির রূপান্তরিত রূপ কোনটি?
(ক) গর্জিত
(খ) গরজ
(গ) গরজে
(ঘ) গর্জি
উত্তর: (গ) গরজে
৯৪. বর্ষা শব্দের রূপান্তরিত রূপ কোনটি?
(ক) বরষা
(খ) বর্ষা
(গ) বর্ষা
(ঘ) বরষসা
উত্তর: (ক) বরষা
৯৫. ‘সোনার তরী’ কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কীসের প্রতীক?
(ক) কালস্রোতের
(খ) নিঃসঙ্গতার
(গ) নির্বিকারত্বের
(ঘ) অসহায়ত্বের
উত্তর: (ক) কালস্রোতের
৯৬. ‘ক্ষুরধারা’ কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) ক্ষুরের মতো ধারালো বর্ষা
(খ) ক্ষুরের মতো ধারালো অস্ত্র
(গ) ক্ষুরের মতো ধারালো নদী
(ঘ) ক্ষুরের মতো ধারালো স্রোত
উত্তর: (ঘ) ক্ষুরের মতো ধারালো স্রোত
৯৭. ‘ধারালো বর্ষার মতো’ বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
(ক) ক্ষুরধারা
(খ) প্রবাহ
(গ) খরপরশা
(ঘ) ভরাভরা
উত্তর: (গ) খরপরশা
৯৮. ‘সোনার তরী’ কবিতাটিতে কোনটির মাধ্যমে গাছপালার কালচে রেশমাখা অবস্থা বোঝানো হয়েছে?
(ক) পরপারে দেখি আঁকা
(খ) তরুছায়ামসী-মাখা
(গ) চারি দিকে বাঁকা জল
(ঘ) গ্রামখানি মেঘে ঢাকা
উত্তর: (খ) তরুছায়ামসী-মাখা
৯৯. ‘সোনার তরী’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) অমিয় চক্রবর্তী
(গ) সৈয়দ আলী আহসান
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১০০. ‘সোনার তরী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(ক) চিত্রা
(খ) বলাকা
(গ) সোনার তরী
(ঘ) মানসী
উত্তর: (গ) সোনার তরী
১০১. ‘সোনার তরী’ কবিতায় কবির সৃষ্টিকর্মকে কী হিসেবে কল্পনা করা হয়েছে?
(ক) সম্পদ
(খ) ফসল
(গ) নদীর স্রোত
(ঘ) তরী
উত্তর: (খ) ফসল
১০২. তরী বেয়ে আসা মাঝিকে চেনা মনে হওয়ায় কৃষকের মনে কীরূপ ভাবের উদয় হয়?
(ক) ভয়ে আতঙ্কিত হয়
(খ) আশার আলো খুঁজে পায়
(গ) সন্দেহের দৃষ্টিতে দেখে
(ঘ) আবেগে কান্না চলে আসে
উত্তর: (খ) আশার আলো খুঁজে পায়
১০৩. ‘সোনার তরী’ কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে?
(ক) ৬ মাত্রার
(খ) ৮ মাত্রার
(গ) ৫ মাত্রার
(ঘ) ৪ মাত্রার
উত্তর: (খ) ৮ মাত্রার
১০৪. ‘সোনার তরী’ কবিতায় পূর্ণ পর্বে মাত্রাসংখ্যা কত?
(ক) ৪
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৮
উত্তর: (ঘ) ৮
১০৫. ‘শূন্য নদীর তীরে’ কয় মাত্রার পর্ব?
(ক) ৫ মাত্রার
(খ) ৬ মাত্রার
(গ) ৭ মাত্রার
(ঘ) ৮ মাত্রার
উত্তর: (ঘ) ৮ মাত্রার
১০৬. ‘সোনার তরী’ কবিতাটি অপূর্ণ পর্ব কয় মাত্রার?
(ক) ৪ মাত্রার
(খ) ७ মাত্রার
(গ) ৬ মাত্রার
(ঘ) ৫ মাত্রার
উত্তর: (ঘ) ৫ মাত্রার
