You are currently viewing বহিপীর নাটকের mcq : ২২০+ বাছাই করা বহুনির্বানি প্রশ্ন ও উত্তর

বহিপীর নাটকের mcq : ২২০+ বাছাই করা বহুনির্বানি প্রশ্ন ও উত্তর

বহিপীর নাটকটি ১৯৬৩ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। ১৯৫৫ সালে ঢাকায় ‘পিপলস থিয়েটার’-এর উদ্যোগে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রন্থাকারে প্রকাশের আগে সেখানে বাংলা নাটকের প্রতিযোগিতায় ‘বহিপীর’ নাটকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।

বহিপীর নাটকের কাহিনি গড়ে উঠেছে এক পীরকে কেন্দ্র করে। এই পীর সারা বছর বিভিন্ন জেলায় তার অনুসারীদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। এক এক এলাকায় এক এক ধরনের ভাষা। তাই তিনি বিভিন্ন এলাকার ভাষা শিক্ষা না করে স্থানীয় মানুষদের ভাষাকে সহজ করে নেন। এ নাটকে তিনি একজন আধ্যাত্মিক চরিত্র হিসেবে উপস্থাপিত। নাটকের নামকরণ করা হয়েছে ‘বহিপীর’। নামটিতে একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। এই ইসলামী ধর্মের সুফিবাদী ধারার ব্যাখ্যার সূত্র ধরে পীর সমাজের সৃষ্টি। এ হিসেবে তারা মানুষের সংস্কারকে পুষ্টি করে সমাজে ছড়িয়ে পড়ে।

নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহর পিতা ছিলেন ম্যাজিস্ট্রেট। পিতার বদলির চাকরি সূত্রে ওয়ালীউল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সুযোগ পান। তিনি বাঙালি মুসলমান সমাজকে তখন থেকেই কাছ থেকে দেখার সুযোগ পান। ফলে তিনি নানা অভিজ্ঞতা অর্জন করেন, যা তিনি এই নাটকে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

নাটকটি গড়ে উঠেছে বহিঃশীর সর্বোচ্চ স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিবাহের কাহিনিকে কেন্দ্র করে। নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিঃশীর। তিনি দুই বছরে একবার শিষ্য বা মুরিদদের বাড়িতে ঘুরে বেড়ান। তখন মুরিদরা সর্বস্ব দিয়ে তার সেবা করে। এবার এক মুরিদ তার মায়ের কন্যা তাহেরাকে এই বৃদ্ধ পীরের সাথে জোর করে বিয়ে দেন। তাহেরা তা মেনে না নিয়ে পালিয়ে যায়। সে পালিয়ে হাতেম আলী জমিদারের সহকারী বজরার আশ্রয় গ্রহণ করে। বহিঃশীর সর্বত্র কুকর্মের বিচার করতে সচেষ্ট হন। পরবর্তীতে তাহেরার কোনো হদিস না পেয়ে তিনি গ্রামে ফিরে আসেন এবং ঘটনা তদন্তে আলীর বজরাতেই আশ্রয় লাভ করেন। একসময় তিনি জানতে পারেন, এই বজরাতেই তার নববিবাহিতা স্ত্রী তাহেরাও আছে। তখন তিনি তাকে পাওয়ার জন্য নানা রকম কৌশল গ্রহণ করতে থাকেন। অন্যদিকে বজরার জমিদারপুত্র হাশেম আলী তাহেরার করুণ কাহিনি জেনে তার পক্ষে যায়। এতে বজরায় দন্দ চরমে উঠে যায়। বহিপীর জঘন্য কুটকৌশলের আশ্রয় গ্রহণ করতে থাকেন। এমনকি জমিদারের অসহায়তার সুযোগ গ্রহণ করেন। কিন্তু শেষ পর্যন্ত বহিঃশীর জয়ী হতে পারেন না। তাহেরা ও হাশেম আলী সব বাধার জাল ছিন্ন করে পালিয়ে যায়। বহিঃশীর অবশেষে বাস্তব পরিস্থিতি মেনে নিতে বাধ্য হয়।



১. এমন ঝড় কখনো দেখিনি— উক্তিটি কার?

ক) হাশেমের

খ) তাহেরার

গ) খোদেজার

ঘ) বহিপীরের

উত্তর: ক) হাশেমের

২. ‘এক-আধটু ঠাট্টা-মশকরা করতেও শুরু করেছে’— কারা এ কাজটি করতে শুরু করেছে?

ক) মাঝিরা

খ) সহপাঠীরা

গ) গ্রামের লোকেরা

ঘ) যাত্রীরা

উত্তর: গ) গ্রামের লোকেরা

৩. নদীতে খালি কী দেখতে পায় তাহেরা?

ক) নৌকা

খ) বজরা

গ) পদ্ম পলাশ

ঘ) কচুরিপানা

উত্তর: ঘ) কচুরিপানা


৪. ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপটি কার?

ক) হাশেম আলির

খ) তাহেরার

গ) বহিপীরের

ঘ) খোদেজার

উত্তর: ক) হাশেম আলির


৫. ‘ঝোপ বুঝে কোপ মারা’— এ প্রবাদের ভাবার্থ ধারণ করা চরিত্র কোনটি?

ক) বহিপীর

খ) হাতেম আলি

গ) খোদেজা

ঘ) হাশেম আলি

উত্তর: ক) বহিপীর


৬. “একজন চেঁচামেচি করে আর একজন কাঁদে”— ‘বহিপীর’ নাটকের এ উক্তিটি কার?

ক) হাশেম আলির

খ) হাতেম আলির

গ) খোদেজার

ঘ) তাহেরার

উত্তর: খ) হাতেম আলির

৭. “বয়স হলেও পীর হলো পীর”— খোদেজার এ উক্তিটিতে কোন দৃষ্টিভক্তি প্রকাশ পেয়েছে?

ক) কুসংস্কারাচ্ছন্নতা

খ) ধর্মভীরুতা

গ) পতিভক্তি

ঘ) সামাজিকতা

উত্তর: খ) ধর্মভীরুতা

৮. “সাবাশ মেয়ে তুমি”— খোদেজার এই উক্তিটিতে তাহেরার চরিত্রের কোন দিক প্রকাশ পেয়েছে?

ক) মানবিকতা

খ) সাহসিকতা

গ) দায়িত্বপরায়ণতা

ঘ) সচেতনতা

উত্তর: খ) সাহসিকতা


৯. “পড়াশোনা করেছি, এটা না হয় সেটা হবে”— এ উক্তিটিতে হাশেম চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে?

ক) অপরাজেয় মানসিকতা

খ) কর্মে একাগ্রতা

গ) স্বাধীনচেতা মনোভাব

ঘ) দৃঢ়চেতা মনোভাব

উত্তর: ক) অপরাজেয় মানসিকতা

১০. “আমি আপনার কোনো কথা শুনতে চাই না”— ‘বহিপীর’ নাটকে উক্তিটি কে করেছেন?

ক) হাশেম আলি

খ) বহিপীর

গ) খোদেজা

ঘ) তাহেরা

উত্তর: ঘ) তাহেরা


১১. “শুধু একটা রাত; একটা রাত কথাটা ঢেকে রেখে লাভ কী?”— কোন কথাটি?

ক) তাহেরাকে হাশেমের বিয়ের প্রস্তাব

খ) জমিদারি নিলামে ওঠার বিষয়

গ) বন্ধুর আর্থিক সহায়তা না পাওয়া

ঘ) হাতেম আলির অসুস্থতার খবর

উত্তর: খ) জমিদারি নিলামে ওঠার বিষয়

১২. হাতেম আলি তার জমিদারিকে ‘ঢাকের ঢোলের’ সাথে তুলনা করেছিলেন কেন?

ক) অসারতার জন্য

খ) জমি অল্প থাকায়

গ) ফলন ভালো না হওয়ায়

ঘ) সামান্য আয় হওয়ায়

উত্তর: ঘ) সামান্য আয় হওয়ায়

১৩. ‘উড়ো খই গোবিন্দায় নমঃ’— ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের কার্যকলাপে উক্ত প্রবাদটি যথার্থ?

ক) বহিপীর

খ) হাতেম আলি

গ) হকিকুল্লাহ

ঘ) হাশেম আলি

উত্তর: ক) বহিপীর

১৪. ‘বহিপীর’ নাটকের অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি?

ক) হাতেম আলি

খ) হাশেম আলি

গ) খোদেজা

ঘ) তাহেরা

উত্তর: ঘ) তাহেরা


১৫. ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক চরিত্র কোনটি?

ক) হাতেম

খ) তাহেরা

গ) হাশেম

ঘ) খোদেজা

উত্তর: গ) হাশেম

১৬. হাতেম মূলত শহরে গিয়েছিল যে জন্য তা হলো—

ক) চিকিৎসা করতে

খ) ব্যবসার জন্য

গ) টাকা ধার করতে

ঘ) খাজনা দেওয়ার জন্য

উত্তর: গ) টাকা ধার করতে

১৭. বহিপীরের প্রথম স্ত্রী কত বছর আগে মারা যায়?

ক) তের

খ) চৌদ্দ

গ) পনের

ঘ) ষোল

উত্তর: খ) চৌদ্দ


১৮. তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে। আমরা কী করিয়া তাহাদের ঠেকাই। আজ না হয় কাল যাইবেই— উক্তিটির মাধ্যমে বহিপীরের যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা হলো—

ক) দায়িত্বশীলতা

খ) বাস্তব জ্ঞান

গ) অসহায়ত্ব

ঘ) বদান্যতা

উত্তর: খ) বাস্তব জ্ঞান


১৯. ‘ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকিতেছে না’— ‘বহিপীর’ নাটকে কথাটি কে বলেছিল?

ক) বহিপীর

খ) হাশেম আলি

গ) খোদেজা

ঘ) তাহেরা

উত্তর: ক) বহিপীর


২০. উত্তম কথা, কেন বলছেন পীর সাহেব?— উক্তিটি কার?

ক) হাতেম আলির

খ) হাশেমের

গ) খোদেজার

ঘ) তাহেরার

উত্তর: খ) হাশেমের

২১. তাহেরা কেন ঘর ছেড়ে পালিয়েছিল?

ক) বিয়েতে মত না থাকায়

খ) পিতার নির্যাতনের কারণে

গ) সহমায়ের সাথে ঝগড়া করে

ঘ) প্রতিবেশীদের প্ররোচনায়

উত্তর: ক) বিয়েতে মত না থাকায়


২২. “অষ্টম শ্রেণির ছাত্রী রাহেলাব বিয়ে ঠিক হলে মেম্বার সাহেব বিয়ের ঘোর বিরোধিতা করে বলেন, ‘বাল্যবিবাহ আইনের পরিপন্থী’।”— এখানে মেম্বার সাহেবের মানসিকতায় ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের পরিচয় পাওয়া যায়?

ক) হাতেম আলি

খ) হকিকুল্লাহ

গ) বহিপীর

ঘ) হাশেম আলি

উত্তর: ঘ) হাশেম আলি


২৩. হাতেম আলির জমিদারি কোথায় ছিল?

ক) শাহবাজপুর

খ) রেশমপুর

গ) ডেমরা

ঘ) সুনামগঞ্জ

উত্তর: খ) রেশমপুর


২৪. ‘বহিপীর’ নাটকে ‘হঠাৎ আশাতীত কাজ’ কে করেছে?

ক) বহিপীর

খ) হাশেম

গ) তাহেরা

ঘ) হাতেম

উত্তর: ঘ) হাতেম

২৫. “আপনি হ্যাঁ বলেননি লজ্জায়, আর উনি হ্যাঁ বলেননি মত ছিল না বলে”— উক্তিটিতে হাশেম চরিত্রের কোন মনোভাব ফুটে উঠেছে?

ক) যুক্তিবাদী

খ) সহানুভূতি

গ) প্রতিবাদী

ঘ) পরোপকারী

উত্তর: ক) যুক্তিবাদী


২৬. “পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবু যাব না”— উক্তিটিতে তাহেরা চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

ক) সাহসিকতা

খ) প্রতিবাদ

গ) অবাধ্যতা

ঘ) দৃঢ়তা

উত্তর: ঘ) দৃঢ়তা


২৭. “দুনিয়াটা সত্যি কঠিন ক্ষেত্র”— ‘বহিপীর’ নাটকে কে এ উক্তিটি করেছে?

ক) হাতেম

খ) বহিপীর

গ) হাশেম

ঘ) খোদেজা

উত্তর: খ) বহিপীর


২৮. “বহিপীর” নাটকে “বইয়ের ভাষার মতো আর ভাষা নেই”— এটা কার উক্তি?

ক) বহিপীরের

খ) হাশেমের

গ) হাতেম আলির

ঘ) হকিকুল্লাহ

উত্তর: ক) বহিপীরের


২৯. “পীর সাহেবকে যা বলার আমিই বলব”— খোদেজার এরূপ উক্তিটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে?

ক) সহানুভূতি

খ) মমত্ববোধ

গ) অনুকম্পা

ঘ) ক্ষোভ

উত্তর: ঘ) ক্ষোভ


৩০. “আমি পয়সাও চাই না, ছাপাখানাও চাই না”— ‘বহিপীর’ নাটকের এই উক্তিটি কার?

ক) হাতেম

খ) বহিপীর

গ) হাশেম

ঘ) হকিকুল্লাহ

উত্তর: গ) হাশেম


৩১. ‘জান দিমু তবু ধান দিমু না’— উক্তিটির ভাবার্থের প্রতিফলন ঘটেছে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রে?

ক) হাতেম

খ) হকিকুল্লাহ

গ) বহিপীর

ঘ) হাশেম

উত্তর: ক) হাতেম

৩২. তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে।— উক্তিটিতে বহিপীরের যে চেতনা প্রকাশ পেয়েছে—

ক) ব্যর্থতা

খ) নমনীয়তা

গ) অসহায়ত্ব

ঘ) বাস্তবতা

উত্তর: ঘ) বাস্তবতা


৩৩. ‘খোদার ভেদ বোঝা সত্যিই মুশকিল।’— ‘বহিপীর’ নাটকে এ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক) মতভেদ

খ) কৌশল

গ) গূঢ় রহস্য

ঘ) খোদা ভীরুতা

উত্তর: গ) গূঢ় রহস্য


৩৪. ‘বহিপীর’ নাটকের ঘটনাসমূহ কাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে?

ক) হাতেম আলি

খ) বহিপীর

গ) হাশেম আলি

ঘ) তাহেরা

উত্তর: ঘ) তাহেরা

৩৫. ‘বহিপীর’ নাটকে তাহেরাকে কিসের প্রতীক চরিত্র বলা যায়?

ক) ধৈর্যশীলতার

খ) নারী অধিকারের

গ) অস্থিরতার

ঘ) মানবিকতার

উত্তর: খ) নারী অধিকারের


৩৬. সেবার আলিপুরে যখন ওলা বিবি এসে ঘরে ঘরে উজাড় করে দিচ্ছিল তখন করিম হাজীরই রক্ষা করেছিলেন গাঁটাকে— এখানে করিম হাজীকে তোমার পঠিত নাটকের কার প্রতিচ্ছবি বলা যায়?

ক) হাতেম আলির

খ) হাশেম আলির

গ) বহিপীরের

ঘ) হকিকুল্লাহর

উত্তর: গ) বহিপীরের


৩৭. ‘এমন ঝড় কখনো দেখিনি’— উক্তিটি কার?

ক) খোদেজার

খ) বহিপীরের

গ) তাহেরার

ঘ) হাশেমের

উত্তর: ঘ) হাশেমের


৩৮. তাহেরার লজ্জা-শরম নেই কেন?

ক) পরপুরুষের সাথে কথা বলেছে

খ) পীর সাহেবকে মেনে নেয়নি

গ) পালিয়ে এসেছে

ঘ) পীর সাহেবের সাথে তর্ক করছে

উত্তর: গ) পালিয়ে এসেছে


৩৯. ‘বহিপীর’ নাটকে অত্যন্ত ধূর্ত ও বাস্তব জ্ঞানসম্পন্ন চরিত্র কোনটি?

ক) তাহেরা

খ) হাশেম আলি

গ) হাতেম আলি

ঘ) বহিপীর

উত্তর: ঘ) বহিপীর


৪০. ‘বহিপীর’ নাটকে কোন সময়ের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে?

ক) উনিশ শতকের

খ) উনিশ শতকের শেষ ভাগের

গ) বিশ শতকের

ঘ) বিশ শতকের শেষ ভাগের

উত্তর: খ) উনিশ শতকের শেষ ভাগের


৪১. ‘নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম-পলাশ থাকে না। খালি কচুরিপানা ভেসে যায়’— তাহেরার এ উক্তিটিতে কী ফুটে উঠেছে?

ক) অসহায়ত্ব

খ) উদাসীনতা

গ) তুচ্ছতাবোধ

ঘ) নির্মোহ ভাব

উত্তর: গ) তুচ্ছতাবোধ

৪২. বিশ্বসাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন?

ক) কবিতা

খ) গল্প

গ) নাটক

ঘ) উপন্যাস

উত্তর: গ) নাটক


৪৩. ‘আমার মাথার ওপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়েছে’— ‘বহিপীর’ নাটকে উক্তিটি কার?

ক) তাহেরা

খ) খোদেজা

গ) হাশেম আলি

ঘ) হাতেম আলি

উত্তর: ঘ) হাতেম আলি

৪৪. শিলার দামি পিঠা বানালে অমঙ্গলের আশঙ্কায় সব সময় প্রথম পিঠাটি জ্বালিয়ে ফেলে দেন। কাউকে খেতে দেন না।— শিলার দাদি ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছেন?

ক) হাশেম

খ) হাতেম

গ) খোদেজা

ঘ) তাহেরা

উত্তর: গ) খোদেজা


৪৫. আমি কি বকরি-ঈদের গরু-ছাগল নাকি? তাহেরার এ কথায় প্রকাশ পেয়েছে—

ক) প্রতিবাদ

খ) বিরক্তি

গ) হতাশা

ঘ) অনুশোচনা

উত্তর: ক) প্রতিবাদ


৪৬. এমন জোয়ান-মর্দ ছেলে, মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন? উক্তিটি কার?

ক) হকিকুল্লাহর

খ) বহিপীরের

গ) খোদেজার

ঘ) তাহেরার

উত্তর: খ) বহিপীরের


৪৭. ‘খোদা খোদা, আমার মাথা ঘুরছে’— কার মাথা ঘুরছে?

ক) বহিপীরের

খ) খোদেজার

গ) হাতেমের

ঘ) তাহেরার

উত্তর: খ) খোদেজার


৪৮. কোন ডাকটা হাতেমের কাছে ঠাট্টার মতো শোনায়?

ক) বাদশা

খ) মালিক

গ) জমিদার

ঘ) সাহেব

উত্তর: গ) জমিদার


৪৯. ‘বহিপীর’ নাটকের সর্বশেষ উক্তিটি কার? অথবা, ‘বহিপীর’ নাটকের সর্বশেষ সংলাপটি কার?

ক) বহিপীর

খ) তাহেরা

গ) খোদেজা

ঘ) হাশেম

উত্তর: ক) বহিপীর


৫০. খোদেজা তাহেরাকে ডেমরার ঘাট থেকে বজরায় তুলে নেয় কেন?

ক) স্নেহের কারণে

খ) পরিচিত হওয়ায়

গ) আশ্রয় দেওয়ায়

ঘ) স্বামীর পরামর্শে

উত্তর: ক) স্নেহের কারণে


৫১. সচরাচর নাটক কয় অঙ্কে বিভক্ত থাকে? অথবা, নাটক কয়টি পর্বে বিভক্ত থাকে—

ক) তিন

খ) চার

গ) পাঁচ

ঘ) ছয়

উত্তর: গ) পাঁচ

৫২. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?

ক) দৈনিক খাদেম

খ) স্টেটসম্যান

গ) ইত্তেফাক

ঘ) নবদূত

উত্তর: খ) স্টেটসম্যান


৫৩. হাতেম আলির বজরায় কয়টি কামরা ছিল?

ক) একটি

খ) দুইটি

গ) তিনটি

ঘ) চারটি

উত্তর: খ) দুইটি


৫৪. তাহেরাকে বজরায় আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রধান ভূমিকা কার ছিল?

ক) খোদেজা

খ) হাতেম

গ) হকিকুল্লাহ

ঘ) হাশেম

উত্তর: ক) খোদেজা


৫৫. ‘বুঝি, তবু যেন বুঝি না’— উক্তিটিতে প্রকাশ পেয়েছে হাতেম আলির—

ক) সিদ্ধান্তহীনতা

খ) রহস্যময়তা

গ) অসহায়ত্ব

ঘ) নিরূপায়তা

উত্তর: গ) অসহায়ত্ব


৫৬. নাটকের প্রাণ কোনটি?

ক) সংলাপ

খ) কাহিনী

গ) চরিত্র

ঘ) পরিবেশ

উত্তর: ক) সংলাপ


৫৭. ‘বহিপীর’ নাটক কত সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়?

ক) ১৯৬০

খ) ১৯৬১

গ) ১৯৬৪

ঘ) ১৯৬৫

উত্তর: ক) ১৯৬০


৫৮. তাহেরাকে নিয়ে হাশেম বহিপীরের সামনে দিয়ে চলে গেলেও তিনি তাদের বাধা দেননি কেন?

ক) পরিস্থিতি আঁচ করতে পেরে

খ) জমিদারের ইঙ্গিতে

গ) বয়স বেড়ে যাওয়ায়

ঘ) লোকলজ্জার ভয়ে

উত্তর: ক) পরিস্থিতি আঁচ করতে পেরে


৫৯. ‘বদ লোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে’— উক্তিটি কার?

ক) হাশেম আলির

খ) খোদেজার

গ) হাতেম আলির

ঘ) বহিপীরের

উত্তর: খ) খোদেজার


৬০. তাহেরাকে বিয়ে করার কত বছর আগে বহিপীরের প্রথম স্ত্রীর মৃত্যু হয়?

ক) ১২ বছর

খ) ১৩ বছর

গ) ১৪ বছর

ঘ) ১৫ বছর

উত্তর: গ) ১৪ বছর


৬১. ‘আপনার এ গোলমাল ভালো না লাগলে আপনি আর কষ্ট করবেন না। আমিই পীর সাহেবকে বলব।’— উক্তিটি কার?

ক) হাশেমের

খ) খোদেজার

গ) হকিকুল্লাহর

ঘ) তাহেরার

উত্তর: ঘ) তাহেরার


৬২. ‘বহিপীর’ নাটকের অপ্রধান চরিত্র কোনটি?

ক) হাতেম আলি

খ) হকিকুল্লাহ

গ) হাশেম আলি

ঘ) তাহেরা

উত্তর: খ) হকিকুল্লাহ

৬৩. মতি মাস্টার কুসংস্কারমুক্ত এবং প্রগতিশীলতায় বিশ্বাসী। এই মতি মাস্টার ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের প্রতিরূপ?

ক) হাশেম

খ) হাতেম

গ) হকিকুল্লাহ

ঘ) বহিপীর

উত্তর: ক) হাশেম


৬৪. ‘আমি এভাবে টাকা নিতে চাই না’— হাতেম আলির এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে তার—

ক) মানবিকতা

খ) ভীরুতা

গ) সাহসিকতা

ঘ) দৃঢ়তা

উত্তর: ক) মানবিকতা

৬৫. হকিকুল্লাহ কে?

ক) তাহেরার চাচা

খ) হাশেম আলির বন্ধু

গ) জমিদারের সহযোগী

ঘ) পীরের সহযোগী

উত্তর: ঘ) পীরের সহযোগী


৬৬. নাটকের সার্থকতা প্রধানত কিসের উপর নির্ভর করে?

ক) চরিত্র সৃষ্টিতে

খ) চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব সংঘাতে

গ) সংলাপে

ঘ) কাহিনীর ধারাবাহিকতায়

উত্তর: গ) সংলাপে


৬৭. নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

ক) নৌকা

খ) বজরা

গ) শাপলা

ঘ) কচুরিপানা

উত্তর: ঘ) কচুরিপানা


৬৮. বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ—

ক) কথ্যভাষা অপবিত্র

খ) এটি মাধুর্যহীন

গ) এতে জ্ঞান অব্যক্ত

ঘ) এটি প্রাঞ্জলতাহীন

উত্তর: ক) কথ্যভাষা অপবিত্র

৬৯. নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

উত্তর: গ) চার


৭০. ‘এমন জোয়ান মর্দ ছেলে, মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন?’— উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক) বিরক্তি

খ) অভিসম্পাত

গ) ব্যঙ্গ

ঘ) ক্ষোভ

উত্তর: ঘ) ক্ষোভ

৭১. শহরে পীর সাহেবের কত জন ধনী মুরিদ আছেন?

ক) নয়

খ) সাত

গ) পাঁচ

ঘ) তিন

উত্তর: ঘ) তিন


৭২. গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন?

ক) দুটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

উত্তর: খ) তিনটি


৭৩. ‘বহিপীর’ নাটকে কেন্দ্রীয় চরিত্র কোনটি?

ক) তাহেরা

খ) হাশেম

গ) বহিপীর

ঘ) হাতেম

উত্তর: গ) বহিপীর


৭৪. ‘বহিপীর’ নাটকে কুসংস্কারাচ্ছন্ন ও অত্যন্ত ধর্মভীরু চরিত্র কোনটি?

ক) হকিকুল্লাহ

খ) হাতেম আলি

গ) খোদেজা

ঘ) তাহেরা

উত্তর: গ) খোদেজা


৭৫. ‘সূর্যাস্ত আইন’ প্রণীত হয় কত সালে?

ক) ১৭২০ সালে

খ) ১৭৫৬ সালে

গ) ১৭৯৩ সালে

ঘ) ১৭৯৭ সালে

উত্তর: ঘ) ১৭৯৭ সালে

৭৬. বহিপীরের বৃদ্ধ বয়সে বিয়ে করার কারণ কী?

ক) বংশরক্ষা

খ) খেদমত পাওয়া

গ) সমাজ রক্ষা

ঘ) গল্পগুজব করা

উত্তর: খ) খেদমত পাওয়া


৭৭. দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক কোনটি?

ক) নীলদর্পণ

খ) জনা

গ) শাহজাহান

ঘ) রক্তকরবী

উত্তর: গ) শাহজাহান


৭৮. ‘সাবাশ মেয়ে তুমি’— খোদেজা তাহেরাকে এ কথাটি কেন বলেছে?

ক) বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে

খ) ঘর ছেড়ে পালিয়েছিল বলে

গ) বহিপীরের স্ত্রী হতে পেরেছে বলে

ঘ) আত্মহত্যা করতে চেয়েছিল বলে

উত্তর: ক) বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে


৭৯. ‘বহিপীর’ কোন ঋতুর প্রেক্ষাপটে লেখা?

ক) গ্রীষ্ম

খ) বর্ষা

গ) শরৎ

ঘ) হেমন্ত

উত্তর: ঘ) হেমন্ত


৮০. ‘হাশেম! এ কী করে সম্ভব! তোর কি মাথা খারাপ হলো নাকি’— কী প্রসঙ্গে খোদেজা এ কথা বলেছেন?

ক) তাহেরাকে হাশেমের বিয়ে করা

খ) তাহেরার পরিচয় প্রকাশ করা

গ) বহিপীরকে মারধর করা

ঘ) জমিদারি বিক্রি করা

উত্তর: ক) তাহেরাকে হাশেমের বিয়ে করা


৮১. নিচের কোন উক্তিটিতে তাহেরার জেদি মনোভাবের পরিচয় মেলে?

ক) আমার কথা বিশ্বাস করবেন না

খ) পানিতে ঝাঁপ দিয়ে মরব তবু যাব না

গ) আমি সাঁতার জানি না, পানিতে ডুবে মরব

ঘ) আমাকে বাঁচানোর জন্য আপনাদের এত মাথাব্যথা

উত্তর: খ) পানিতে ঝাঁপ দিয়ে মরব তবু যাব না


৮২. হাতেম আলির জমিদারি কোন আইনে নিলামে উঠেছিল?

ক) সূর্যাস্ত

খ) কালো

গ) প্রজাস্বত্ব

ঘ) ফৌজদারি

উত্তর: ক) সূর্যাস্ত


৮৩. ‘তাহারা তো আগুনে ঝাঁপাইয়া পড়িতে যাইতেছে না। তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে।’ বহিপীর এ কথার দ্বারা যে মনোভাব প্রকাশ করেছেন—

ক) বাস্তবতা মেনে নেওয়া

খ) প্রকৃত অবস্থা উপলব্ধি

গ) নতুনত্বকে স্বাগত জানানো

ঘ) মানবিকবোধের পরিচয় দেওয়া

উত্তর: ক) বাস্তবতা মেনে নেওয়া


৮৪. স্বপ্নের দানে এক আনা অর্জিত হয়। পনেরো আনা বাকি থাকে। বিয়ে বিষয়ে এই চেতনা কে ধারণ করে?

ক) হাশেম

খ) হাতেম

গ) হকিকুল্লাহ

ঘ) বহিপীর

উত্তর: ক) হাশেম

৮৫. হাতেম আলি ও বহিপীর দুইজনেই দুঃখে আছেন। পার্থক্য কী?

ক) গভীরতায়

খ) অনুভবে

গ) ধরনে

ঘ) সময়ে

উত্তর: গ) ধরনে


৮৬. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন শহরে জন্মগ্রহণ করেন?

ক) চট্টগ্রাম

খ) ঢাকা

গ) ময়মনসিংহ

ঘ) রাজশাহী

উত্তর: ক) চট্টগ্রাম


৮৭. বহিপীর অপরের মাথায় সওয়ার করে কী জানতে চায়?

ক) কষ্টের স্বরূপ

খ) বুদ্ধিমত্তার রহস্য

গ) মনের কথা

ঘ) গোপন কথা

উত্তর: গ) মনের কথা

৮৮. বহিপীর কাকে টলাতে পারে না?

ক) হাশেমকে

খ) খোদেজাকে

গ) তাহেরাকে

ঘ) হাতেমকে

উত্তর: গ) তাহেরাকে


৮৯. ‘বহিপীর’ নাটকের পরিবেশে ফুটে উঠেছে—

ক) পানির শব্দ, দূরে জাহাজের সিটি ধ্বনি

খ) অনেক পালতোলা নৌকা

গ) অনেক মাছ ধরার নৌকা

ঘ) দুপুরের ঝলমলে রোদ

উত্তর: ক) পানির শব্দ, দূরে জাহাজের সিটি ধ্বনি

৯০. হাশেম আলি একজন … চরিত্র। শূন্যস্থানে নিচের কোনটি বসবে?

ক) সুবিধাবাদী

খ) যুগোপযোগী

গ) আধুনিক

ঘ) বিলাসপ্রিয়

উত্তর: খ) যুগোপযোগী

৯১. তাহেরার বাড়ি থেকে পালিয়ে আসার কারণ…।

ক) নিরাপত্তাহীনতা

খ) অভাবজনিত

গ) যন্ত্রণাগ্রস্ত

ঘ) ভ্রমণজনিত

উত্তর: ক) নিরাপত্তাহীনতা

৯২. মাইকেল মধুসূদন দত্তের নাটক নয় কোনটি?

ক) গণ্যমান্য

খ) কৃষ্ণকুমারী

গ) পদ্মাবতী

ঘ) একেই কি বলে সভ্যতা

উত্তর: ক) গণ্যমান্য


৯৩. কোথায় পৌঁছাতে তাহেরার চাচার অনেক দেরি হয়েছিল?

ক) ডেমরা

খ) আমতলী

গ) বরিশাল

ঘ) নারায়ণগঞ্জ

উত্তর: ক) ডেমরা

৯৪. ‘এত ভাবলে কি তরী চালাতে পারে’— উক্তিটি কার?

ক) বহিপীরের

খ) খোদেজার

গ) তাহেরার

ঘ) হাশেমের

উত্তর: গ) তাহেরার

৯৫. সৈয়দ ওয়ালীউল্লাহ একুশে পদক (মরণোত্তর) কত সালে লাভ করেন?

ক) ১৯৭৬ সালে

খ) ১৯৭৮ সালে

গ) ১৯৮২ সালে

ঘ) ১৯৮৪ সালে

উত্তর: ঘ) ১৯৮৪ সালে


৯৬. ‘চারিদিকে আমি অন্ধকার দেখছি’— উক্তিটি কে করেছে?

ক) হাতেম আলি

খ) তাহেরা

গ) বহিপীর

ঘ) খোদেজা

উত্তর: ক) হাতেম আলি


৯৭. পীর সাহেব নৌকায় করে কোথায় যেতে চেয়েছিলেন?

ক) কদমতলা

খ) ডেমরা

গ) রেশমপুর

ঘ) সুনামগঞ্জ

উত্তর: ক) কদমতলা

৯৮. দাবিতে চাদর গায়ে কে বসে?

ক) হাশেম আলি

খ) বহিপীর

গ) হাতেম আলি

ঘ) হকিকুল্লাহ

উত্তর: খ) বহিপীর


৯৯. তাহেরা কেন ঘর ছেড়ে পালিয়ে এসেছে?

ক) সহমায়ের অত্যাচারে

খ) পীরের ভয়ে

গ) ভালোবাসার কারণে

ঘ) হাশেমের কথা ভেবে

উত্তর: খ) পীরের ভয়ে

১০০. হাশেমের চোখে কান্না এলো কার কথা ভেবে?

ক) হাতেমের

খ) খোদেজার

গ) বহিপীরের

ঘ) তাহেরার

উত্তর: ক) হাতেমের


১০১. বহিপীর কথ্য ভাষাকে কিসের অনুপযুক্ত মনে করেছেন?

ক) মনোভাব প্রকাশের

খ) খোদার বাণী বহনের

গ) সাহিত্য রচনার

ঘ) বক্তৃতাদানের

উত্তর: খ) খোদার বাণী বহনের


১০২. ‘আমি কি বকরি-ঈদের গরু-ছাগল নাকি’— তাহেরার এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক) ব্যক্তিত্ববোধ

খ) স্বাজাত্যবোধ

গ) অভিমানবোধ

ঘ) স্বকীয়তাবোধ

উত্তর: ক) ব্যক্তিত্ববোধ


১০৩. পীরের ছায়ায় বাস করার সৌভাগ্য ক’জনের হয়— কোন দৃষ্টিভঙ্গি থেকে খোদেজা এ কথাটি বলেছে?

ক) অজ্ঞতা

খ) পীরকে সবাই ভালোবাসে

গ) ধর্মীয় কুসংস্কার

ঘ) পীরভক্তি

উত্তর: ঘ) পীরভক্তি


১০৪. ‘বহিপীর’ নাটকের ঘটনার পরিসমাপ্তিতে শেষ শব্দটি কার নামে?

ক) হাতেম

খ) বহিপীর

গ) হাশেম

ঘ) হকিকুল্লাহ

উত্তর: ঘ) হকিকুল্লাহ

১০৫. দেখুন, আমি একবার যে কথা বলেছি সে কথার ব্যতিক্রম হবে না। আমি যাবো। কথাটি কে বলেছে?

ক) বহিপীর

খ) তাহেরা

গ) হাশেম

ঘ) হাতেম

উত্তর: খ) তাহেরা


১০৬. তাহেরা কেন বহিপীরের সাথে যেতে রাজি হলো?

ক) জমিদার পরিবারকে বাঁচাতে

খ) বহিপীরের কথায় খুশি হয়ে

গ) খোদেজার কথায় জর্জরিত হয়ে

ঘ) হাতেম আলীর প্রতি শ্রদ্ধায়

উত্তর: ক) জমিদার পরিবারকে বাঁচাতে


১০৭. ‘পীর সাহেব বুদ্ধিমান লোক’— ‘বহিপীর’ নাটকে উক্তিটি কার?

ক) খোদেজার

খ) তাহেরার

গ) হাতেম আলীর

ঘ) হকিকুল্লাহর

উত্তর: খ) তাহেরার

১০৮. বহিপীর কিসের জোরে খেপায় নৌকা মনে করে?

ক) ভালোবাসার

খ) জেদের

গ) সত্যের

ঘ) কৃতজ্ঞতার

উত্তর: ঘ) কৃতজ্ঞতার


১০৯. বাইরের ঘরে হাতেম আলি কিসের মতো বসে আছে?

ক) মূর্তির মতো

খ) উন্মাদের মতো

গ) বোকার মতো

ঘ) স্বপ্নাবিষ্টের মতো

উত্তর: ঘ) স্বপ্নাবিষ্টের মতো


১১০. ‘কিসের এত চেঁচামেচি’— কার সংলাপ?

ক) বহিপীর

খ) হাশেম আলি

গ) হাতেম আলি

ঘ) খোদেজা

উত্তর: গ) হাতেম আলি

১১১. পীর সাহেবের নৌকা হাতেম আলীর বজরার সাথে কেন ধাক্কা খেল?

ক) আলোর স্বল্পতার কারণে

খ) ঝড়ের কবলে পড়ে

গ) ইঞ্জিন বিকল হয়ে পড়ায়

ঘ) দিক নির্ণয়ের ভুলের কারণে

উত্তর: খ) ঝড়ের কবলে পড়ে


১১২. খোদেজা তাহেরাকে কোথা থেকে বজরায় তুলে নেন?

ক) ডেমরার ঘাট থেকে

খ) পথের পাশ থেকে

গ) নৌকা থেকে

ঘ) অজানা স্থান থেকে

উত্তর: ক) ডেমরার ঘাট থেকে


১১৩. ‘বহিপীর’ নাটকে কার মেয়ে নেই?

ক) বহিপীরের

খ) হকিকুল্লাহর

গ) হাশেমের

ঘ) খোদেজার

উত্তর: ঘ) খোদেজার


১১৪. ‘বহিপীর’ নাটকে বর্ণিত ঝড় হয়েছিল কখন?

ক) সন্ধ্যায়

খ) বিকেলে

গ) শেষ রাতে

ঘ) সকালে

উত্তর: গ) শেষ রাতে


১১৫. ‘বিয়ে হলো তকদিরের কথা’— উক্তিটি কার?

ক) তাহেরার

খ) তাহেরার সহমায়ের

গ) খোদেজার

ঘ) বহিপীরের

উত্তর: গ) খোদেজার

১১৬. ‘আমি পয়সাও চাই না, ছাপাখানাও চাই না’— হাশেমের এই উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক) ক্ষোভ

খ) ঘৃণা

গ) সমবেদনা

ঘ) রাগ

উত্তর: গ) সমবেদনা

১১৭. তাহেরা আর বহিপীরের বার্তাবাহক কে ছিল?

ক) হকিকুল্লাহ

খ) হাতেম

গ) চাকরটি

ঘ) হাশেম

উত্তর: ঘ) হাশেম

১১৮. কে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না?

ক) বহিপীর

খ) তাহেরা

গ) খোদেজা

ঘ) হাশেম আলি

উত্তর: ক) বহিপীর

১১৯. খোদেজার বুক কাঁপে কেন?

ক) জমিদারি হারানোর ভয়ে

খ) স্বামীর অসুস্থতার কথা শুনে

গ) ছেলে তাহেরাকে বিয়ে করতে চায় বলে

ঘ) তাহেরা পীর সাহেবের মুখের ওপর কথা বলেছে বলে

উত্তর: ঘ) তাহেরা পীর সাহেবের মুখের ওপর কথা বলেছে বলে


১২০. নাটকের চরিত্রগুলো কিসের ভেতর দিয়ে মূর্ত হয়?

ক) কাহিনী

খ) সংলাপ

গ) চরিত্র

ঘ) পরিবেশ

উত্তর: খ) সংলাপ


১২১. বহিপীরের সাথে তাহেরার সাদৃশ্য কোথায়?

ক) বিপদে পড়ে জমিদারের বজরায় আশ্রয় গ্রহণ

খ) দুজনই ধার্মিক

গ) দুজনই কূটকৌশলী

ঘ) দুজনই অর্থের মালিক

উত্তর: ক) বিপদে পড়ে জমিদারের বজরায় আশ্রয় গ্রহণ


১২২. বহিপীর কেন হকিকুল্লাহকে বাতাস করতে বললেন?

ক) মাথা গরম বলে

খ) রাগী বলে

গ) রোদের কারণে

ঘ) আগুনের তাপ পাওয়ায়

উত্তর: ক) মাথা গরম বলে


১২৩. জুলিয়া মা খুবই ধর্মভীরু মানুষ। সে সকল বিষয়ে পীরের দ্বারস্থ হয়। জুলিয়ার মায়ের সঙ্গে সাদৃশ্য রয়েছে—

ক) তাহেরার

খ) খোদেজার

গ) শীলবতী

ঘ) আয়শার

উত্তর: খ) খোদেজার


১২৪. ‘কিস্তিনুমা’ নাটকের রচয়িতা কে?

ক) মমতাজ উদ্দীন আহমদ

খ) সাঈদ আহমদ

গ) সেলিম আল দীন

ঘ) সৈয়দ শামসুল হক

উত্তর: গ) সেলিম আল দীন

১২৫. হাশেম নিজেকে কী মনে করে?

ক) বার্তাবাহক

খ) শিক্ষিত

গ) কর্মচারী

ঘ) সেবক

উত্তর: ক) বার্তাবাহক

১২৬. বহিপীর হাতেম আলিকে টাকা ধার দিতে চায়—

ক) প্রতিশোধ নেওয়ার জন্য

খ) নিজ স্বার্থ হাসিলের জন্য

গ) মনের ইচ্ছা পূরণের জন্য

ঘ) মহানুভবতার জন্য

উত্তর: খ) নিজ স্বার্থ হাসিলের জন্য


১২৭. খোদেজা ছেলে হাশেমকে শাসন করেছেন—

ক) সম্মানহানির আশঙ্কায়

খ) স্বামীর আদেশে

গ) অবাধ্যতা থেকে

ঘ) পীরের বদদোয়ার ভয়ে

উত্তর: ঘ) পীরের বদদোয়ার ভয়ে


১২৮. ‘গূঢ়তত্ত্ব’ বলতে পীর সাহেব কী বোঝাতে চেয়েছেন?

ক) দুর্বোধ্য বিষয়

খ) অপ্রকাশিত ঘটনা

গ) প্রচ্ছন্ন ব্যাপার

ঘ) একান্ত ব্যাপার

উত্তর: গ) প্রচ্ছন্ন ব্যাপার

১২৯. ‘নিজেকে যেন কসাইয়ের মতো মনে হচ্ছে’— উক্তিটি কার?

ক) বহিপীরের

খ) হাতেম আলির

গ) হাশেম আলির

ঘ) তাহেরার

উত্তর: খ) হাতেম আলির


১৩০. তাহেরাকে স্নেহ করলেও খোদেজা বহিপীরের পক্ষ নেন কেন?

ক) তার মুরিদ বলে

খ) পীরের বদদোয়ার ভয়ে

গ) পীর অর্থ দেবেন বলে

ঘ) হাশেমের মতিগতি দেখে

উত্তর: খ) পীরের বদদোয়ার ভয়ে


১৩১. তাহেরাকে ফিরে পাওয়ার জন্য বহিপীর সর্বপ্রথম কোন কৌশল গ্রহণ করেন?

ক) পুলিশে খবর দেন

খ) তাহেরার চাচাতো ভাইকে আনান

গ) ধর্মীয় বিষয়ের দোহাই দেন

ঘ) জমিদারের অসহায়ত্বের সুযোগ নেন

উত্তর: গ) ধর্মীয় বিষয়ের দোহাই দেন

১৩২. শেষ অবস্থা মোকাবিলায় বহিপীর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?

ক) চালাকি

খ) বুদ্ধিমত্তা

গ) বাস্তবজ্ঞান

ঘ) মানবিক চেতনা

উত্তর: গ) বাস্তবজ্ঞান


১৩৩. ‘বহিপীর’ নাটকের ‘প্রধান চরিত্র’ কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ১টি

ঘ) ৪টি

উত্তর: ক) ২টি

১৩৪. ‘বহিপীর’ নাটকের প্রথম অঙ্কের শেষ সংলাপ কার?

ক) হাশেমের

খ) বহিপীরের

গ) তাহেরার

ঘ) খোদেজার

উত্তর: খ) বহিপীরের


১৩৫. হাশেম আলি কী ব্যবসা করতে চায়?

ক) কসমেটিকসের

খ) প্রেসের

গ) ধানের

ঘ) কাগজের

উত্তর: খ) প্রেসের


১৩৬. জনাব ‘ক’ সাহেব একজন ধর্ম ব্যবসায়ী। তিনি ধর্মকে ব্যবহার করে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষদের বিভিন্নভাবে ঠকান। উদ্দীপকের ‘ক’ সাহেব নিচের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে—

ক) হকিকুল্লাহ

খ) বহিপীর

গ) হাশেম আলি

ঘ) হাতেম আলি

উত্তর: খ) বহিপীর


১৩৭. বাঙালি মায়ের চিরোন্নত প্রতিমূর্তি কার মধ্যে ফুটে উঠেছে?

ক) তাহেরা

খ) জোবেদা

গ) খোদেজার

ঘ) জমিলা

উত্তর: গ) খোদেজার


১৩৮. “ইহা পরাজিত শত্রুর শেষ দাবি”— ‘বহিপীর’ নাটকের এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক) ঋণ পরিশোধ করা

খ) শর্ত মেনে নেওয়া

গ) টাকা ধার দেওয়া

ঘ) তাহেরাকে ফিরিয়ে দেওয়া

উত্তর: গ) টাকা ধার দেওয়া

১৩৯. সৈয়দ ওয়ালীউল্লাহর পেশাগত জীবন শুরু হয় কী দিয়ে?

ক) শিক্ষকতা

খ) সাংবাদিকতা

গ) আইন ব্যবসায়

ঘ) সরকারি কর্মকর্তা

উত্তর: খ) সাংবাদিকতা


১৪০. খোদেজার চোখে অকৃতজ্ঞ কে?

ক) হাশেম

খ) বহিপীর

গ) তাহেরা

ঘ) হকিকুল্লাহ

উত্তর: গ) তাহেরা


১৪১. কে পীর সাহেবের মুখ দেখতে চায় না?

ক) খোদেজা

খ) হাশেম

গ) হাতেম

ঘ) তাহেরা

উত্তর: ঘ) তাহেরা


১৪২. খোদেজার মতে তাহেরার সাহসের পরিচয়ক কোনটি?

ক) বহিপীরকে না করা

খ) নদীতে ঝাঁপ দেওয়া

গ) ঘর ছেড়ে পালানো

ঘ) বিয়েতে অস্বীকার করা

উত্তর: গ) ঘর ছেড়ে পালানো


১৪৩. ‘এতক্ষণে ঝড় থামল’— উক্তিটি কার?

ক) খোদেজা

খ) হাতেম আলি

গ) বহিপীর

ঘ) হাশেম আলি

উত্তর: গ) বহিপীর

১৪৪. ‘অর্থসাধনাই জীবনসাধনা নয়’— এই চেতনা প্রকাশিত হয়েছে কোন চরিত্রে?

ক) বহিপীর

খ) হাতেম আলি

গ) হাশেম আলি

ঘ) খোদেজা

উত্তর: খ) হাতেম আলি


১৪৫. বহিপীর পুলিশ ডাকতে বললেও হকিকুল্লাহ পুলিশ ডাকে না। এতে হকিকুল্লাহর চরিত্রের কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে?

ক) ধূর্ততা

খ) দূরদর্শিতা

গ) বেয়াদবি

ঘ) কর্মচাঞ্চল্য

উত্তর: খ) দূরদর্শিতা


১৪৬. ‘বিলাপ করে কী আর হবে’— উক্তিটি কার?

ক) হাশেম আলির

খ) বহিপীরের

গ) খোদেজার

ঘ) হাতেম আলির

উত্তর: খ) বহিপীরের


১৪৭. ‘বহিপীর’ নাটকের প্রথম দৃশ্যে জোড়ায় উপস্থিত ছিল কে?

ক) হাতেম আলি

খ) খোদেজা

গ) তাহেরা

ঘ) হাশেম আলি

উত্তর: ঘ) হাশেম আলি

১৪৮. মীর মশাররফ হোসেনের নাটক ‘জমিদার দর্পণ’ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?

ক) ১৮৭০

খ) ১৮৭১

গ) ১৮৭২

ঘ) ১৮৭৩

উত্তর: ঘ) ১৮৭৩


১৪৯. কী বারে পীর সাহেব তাহেরাকে বিয়ে করেন?

ক) বুধ

খ) বৃহস্পতি

গ) শুক্র

ঘ) শনি

উত্তর: গ) শুক্র


১৫০. ‘দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র’ কাকে উদ্দেশ্য করে বহিপীর এ উক্তিটি করেন?

ক) তাহেরাকে

খ) হকিকুল্লাহকে

গ) হাশেমকে

ঘ) হাতেম আলিকে

উত্তর: ঘ) হাতেম আলিকে


১৫১. রাজা তার প্রথম স্ত্রী সন্তানকে বনবাসে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। উদ্দীপকের ‘রাজা’ ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের প্রতিনিধি?

ক) বহিপীর

খ) হাতেম আলি

গ) হাশেম আলি

ঘ) তাহেরার পিতা

উত্তর: খ) হাতেম আলি

১৫২. ‘বহিপীর’ নাটকটি আমাদের কিসের সংকেত প্রদান করে?

ক) কুসংস্কারের

খ) পরিবর্তনের

গ) পীর প্রথার

ঘ) অন্ধ বিশ্বাসের

উত্তর: খ) পরিবর্তনের


১৫৩. ‘বুঝি তবু যেন বুঝি না’— উক্তিটি কার?

ক) খোদেজা

খ) হাতেম আলি

গ) হাশেম আলি

ঘ) পীর সাহেব

উত্তর: খ) হাতেম আলি


১৫৪. বাইরের আবছায়ায় বসে হুঁকা খায় কে?

ক) বহিপীর

খ) হাতেম

গ) হাশেম

ঘ) হকিকুল্লাহ

উত্তর: ঘ) হকিকুল্লাহ

১৫৫. বহিপীর নাটকে নতুন দিনের প্রতীক কে?

ক) বহিপীর

খ) তাহেরা

গ) হাশেম আলি

ঘ) খোদেজা

উত্তর: খ) তাহেরা


১৫৬. বহিপীর কোন ভাষায় কথা বলেন?

ক) প্রমিত ভাষায়

খ) আঞ্চলিক ভাষায়

গ) বইয়ের ভাষায়

ঘ) মান ভাষায়

উত্তর: গ) বইয়ের ভাষায়


১৫৭. হাতেম আলি কার কাছে এক গ্লাস পানি চেয়েছিল?

ক) খোদেজা

খ) হাশেম আলি

গ) তাহেরা

ঘ) হকিকুল্লাহ

উত্তর: খ) হাশেম আলি

১৫৮. হাশেমের মতে, যখন আর কিছু করার থাকে না, তখন কোনটি অর্থহীন?

ক) মানবতা দেখানো

খ) সাহায্য করা

গ) অনুশোচনা

ঘ) রক্ষা করা

উত্তর: গ) অনুশোচনা


১৫৯. ‘মুল কাটিয়া ফেন্সিলে বুক দাঁড়াইতে পারে না’— বাক্যটিতে কার অবস্থা প্রতিফলিত হয়েছে?

ক) তাহেরার

খ) খোদেজার

গ) হাতেম আলির

ঘ) বহিপীরের

উত্তর: গ) হাতেম আলির


১৬০. ‘জমিদারি হারানো কি সহজ কথা’— এই বাক্যে হাতেম আলির প্রকাশ পেয়েছে—

ক) বীরত্ব ও মনের হাহাকার

খ) মনের হাহাকার ও হারানোর ভয়

গ) মমতা ও হারানোর ভয়

ঘ) খাজনা পরিশোধ ও বীরত্ব

উত্তর: খ) মনের হাহাকার ও হারানোর ভয়


১৬১. স্বাধীনতা যুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে সৈয়দ ওয়ালীউল্লাহ কাজ করেন কোথা থেকে?

ক) আমেরিকা

খ) ফ্রান্স

গ) প্যারিস

ঘ) জাপান

উত্তর: গ) প্যারিস


১৬২. বাড়ি থেকে পালানোর সময় তাহেরার সঙ্গী হয়েছিল তার—

ক) চাচাতো ভাই

খ) সৎ ভাই

গ) খালাতো ভাই

ঘ) মামাতো ভাই

উত্তর: ক) চাচাতো ভাই

১৬৩. ‘এক অভ্যাপদ ইসানে গায়ের মামুলি কাষ্ঠ’— বলতে বহিপীর কী বোঝাতে চেয়েছেন?

ক) তাহেরার পলায়ন

খ) গায়েবি আওয়াজ

গ) বিয়ে হওয়া

ঘ) সৌভাগ্যবান হওয়া

উত্তর: ক) তাহেরার পলায়ন

১৬৪. ‘মানবিক মূল্যবোধ ও ন্যায়বোধের গুরুত্ব তার কাছে সর্বাধিক’— কার কাছে?

ক) হাতেম আলির

খ) হাশেম আলির

গ) তাহেরার

ঘ) বহিপীরের

উত্তর: খ) হাশেম আলির


১৬৫. নাটক, নাট্য, নট্‌— এ শব্দগুলোর মূল শব্দ কী?

ক) নট্

খ) নাট্য

গ) নটী

ঘ) নাটক

উত্তর: ক) নট্


১৬৬. নট্ মানে কী?

ক) ছড়ানো

খ) লাফানো

গ) নাড়াচাড়া করা

ঘ) স্থির থাকা

উত্তর: গ) নাড়াচাড়া করা

১৬৭. Drama শব্দটি এসেছে গ্রিক কোন শব্দ থেকে?

ক) Dramia

খ) Dromin

গ) Dracin

ঘ) Dracinate

উত্তর: গ) Dracin

১৬৮. Drama শব্দের অর্থ কী?

ক) to go

খ) to do

গ) to come

ঘ) to care

উত্তর: খ) to do


১৬৯. কোনটি সাহিত্যের প্রাচীন রূপ?

ক) কাব্য

খ) নাটক

গ) গল্প

ঘ) উপন্যাস

উত্তর: ক) কাব্য

১৭০. বর্তমানে অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?

ক) গল্প

খ) কবিতা

গ) উপন্যাস

ঘ) নাটক

উত্তর: ঘ) নাটক

১৭১. সাহিত্যের অন্যান্য শাখা মূলত পাঠের জন্য, আর নাটক হচ্ছে—

ক) আবৃত্তির জন্য

খ) দেখার জন্য

গ) লেখার জন্য

ঘ) অভিনয়ের জন্য

উত্তর: ঘ) অভিনয়ের জন্য


১৭২. নাটকের কাহিনী, চরিত্র বা সংলাপ সংযোজনার জন্য নিচের কোনটির প্রয়োজন নেই?

ক) মঞ্চসজ্জা

খ) আলোকসম্পাত

গ) শব্দযোজনা

ঘ) সুগন্ধি ছড়ানো

উত্তর: ঘ) সুগন্ধি ছড়ানো


১৭৩. আরম্ভ, বিকাশ ও পরিণতি দেখানো হয় কোন সাহিত্য মাধ্যমে?

ক) কবিতায়

খ) গল্পে

গ) প্রবন্ধে

ঘ) নাটকে

উত্তর: ঘ) নাটকে


১৭৪. স্যামুয়েল বেকেট রচিত গ্রন্থ কোনটি?

ক) ওয়েটিং ফর গডো

খ) গড মাস্ট বি ক্রেজি

গ) কিতাবুল হিন্দ

ঘ) মার্চেন্ট অব ভেনিস

উত্তর: ক) ওয়েটিং ফর গডো


১৭৫. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?

ক) শ্রীকৃষ্ণ

খ) ব্রজকথা

গ) মহাভারত

ঘ) চর্যাপদ

উত্তর: ঘ) চর্যাপদ


১৭৬. বাংলা সাহিত্যের কোন নিদর্শনে নাটক অভিনীত হওয়ার কথা উল্লেখ রয়েছে?

ক) চর্যাপদ

খ) শ্রীকৃষ্ণকীর্তন

গ) বৈষ্ণব পদাবলি

ঘ) মনসামঙ্গল

উত্তর: ক) চর্যাপদ


১৭৭. চর্যাপদ নৃত্য ও অভিনয় কোথায় পরিবেশিত হতো?

ক) বৌদ্ধ মন্দিরে

খ) গৃহস্থ গৃহে

গ) চত্বরে

ঘ) রাজদরবারে

উত্তর: ক) বৌদ্ধ মন্দিরে


১৭৮. আমরা যে আধুনিক মঞ্চনাটকের সঙ্গে পরিচিত তা কোন অঞ্চল থেকে এসেছে?

ক) ইউরোপ

খ) আমেরিকা

গ) এশিয়া

ঘ) ওশেনিয়া

উত্তর: ক) ইউরোপ


১৭৯. হেরাসিম লেবেডেফ কোন দেশের নাগরিক ছিলেন?

ক) রাশিয়া

খ) চীন

গ) জাপান

ঘ) ফ্রান্স

উত্তর: ক) রাশিয়া


১৮০. হেরাসিম লেবেডেফ কত সালে ইংরেজি নাটক ‘দ্য ডিসগাইজ’ বাংলায় রূপান্তর করেন?

ক) ১৭৭০ সালে

খ) ১৭৯৫ সালে

গ) ১৭৭৭ সালে

ঘ) ১৭৯৯ সালে

উত্তর: খ) ১৭৯৫ সালে


১৮১. রামনারায়ণ তর্করত্নের নাটকের নাম কী?

ক) ভানুমতী

খ) কীর্তিবিলস

গ) চিত্রবিলাস

ঘ) কুলীনকুল-সর্বস্ব

উত্তর: ঘ) কুলীনকুল-সর্বস্ব


১৮২. মাইকেল মধুসূদন দত্তের নাটক নয় কোনটি?

ক) পদ্মাবতী

খ) কৃষ্ণকুমারী

গ) একেই কি বলে সভ্যতা

ঘ) গণ্যনায়ক

উত্তর: ঘ) গণ্যনায়ক


১৮৩. ‘একেই কি বলে সভ্যতা’ ও ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’— মধুসূদনের কী জাতীয় রচনা?

ক) নাটক

খ) উপন্যাস

গ) মহাকাব্য

ঘ) প্রহসন

উত্তর: ঘ) প্রহসন


১৮৪. মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক নাট্যকার কে?

ক) দীনবন্ধু মিত্র

খ) মীর মোশাররফ হোসেন

গ) গিরিশচন্দ্র ঘোষ

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: ক) দীনবন্ধু মিত্র


১৮৫. দীনবন্ধু মিত্রের লেখা নাটক কোনটি?

ক) নীলদর্পণ

খ) কৃষ্ণকুমারী

গ) কবর

ঘ) জমিদার দর্পণ

উত্তর: ক) নীলদর্পণ


১৮৬. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক কোনটি?

ক) সিরাজউদ্দৌলা

খ) রক্তকরবী

গ) বহিপীর

ঘ) শাহজাহান

উত্তর: খ) রক্তকরবী


১৮৭. কত সালের পূর্ব পর্যন্ত কলকাতায় তিল ধারণের জায়গা ছিল না?

ক) ১৮৪৫

খ) ১৮৪৬

গ) ১৯৪৭

ঘ) ১৮৪৮

উত্তর: গ) ১৯৪৭


১৮৮. নুরুল মোমেনের লেখা নাটক নয় কোনটি?

ক) নয়া খানদান

খ) নেমেসিস

গ) রূপান্তর

ঘ) ডাকঘর

উত্তর: ঘ) ডাকঘর


১৮৯. মামুনুর রশীদের লেখা নাটক নয় কোনটি?

ক) ওরা কদম আলী

খ) ইবলিশ

গ) এখানে নোঙর

ঘ) রূপান্তর

উত্তর: ঘ) রূপান্তর


১৯০. সৈয়দ ওয়ালীউল্লাহর পিতার নাম কী?

ক) সৈয়দ আহমাদউল্লাহ

খ) সৈয়দ হাসান

গ) সৈয়দ রহমত উল্লাহ

ঘ) সৈয়দ আকরাম হোসেন

উত্তর: ক) সৈয়দ আহমাদউল্লাহ

১৯১. সৈয়দ ওয়ালীউল্লাহর মায়ের নাম কী?

ক) নাসিমা খাতুন

খ) নাসিমা বেগম

গ) নাসিম আরা খাতুন

ঘ) সৈয়দা নাসিমা খাতুন

উত্তর: গ) নাসিম আরা খাতুন

১৯২. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে মাধ্যমিক পাস করেন?

ক) ১৯২৭

খ) ১৯২৯

গ) ১৯৩৭

ঘ) ১৯৩৯

উত্তর: ঘ) ১৯৩৯


১৯৩. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন?

ক) কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয়

খ) বগুড়া জিলা স্কুল

গ) রংপুর জিলা স্কুল

ঘ) ফরিদপুর জিলা স্কুল

উত্তর: ক) কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয়


১৯৪. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন?

ক) ১৯৩৯

খ) ১৯৪১

গ) ১৯৪৩

ঘ) ১৯৪৫

উত্তর: খ) ১৯৪১


১৯৫. সৈয়দ ওয়ালীউল্লাহর পেশাগত জীবন শুরু হয় কী দিয়ে?

ক) সাংবাদিকতা

খ) শিক্ষকতা

গ) ডাক্তারি

ঘ) সরকারি কর্মকর্তা

উত্তর: ক) সাংবাদিকতা


১৯৬. স্বাধীনতা যুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে সৈয়দ ওয়ালীউল্লাহ কাজ করেন কোথা থেকে?

ক) নেত্রকোনা

খ) কুড়িগ্রাম

গ) আমেরিকা

ঘ) প্যারিস

উত্তর: ঘ) প্যারিস


১৯৭. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?

ক) ১৯৫৫ সালে

খ) ১৯৬১ সালে

গ) ১৯৮৪ সালে

ঘ) ১৯৬০ সালে

উত্তর: খ) ১৯৬১ সালে


১৯৮. বাংলা নাটকের প্রতিযোগিতায় কোন নাটক পুরস্কার লাভ করে?

ক) তরঙ্গভঙ্গ

খ) সুড়ঙ্গ

গ) বহিপীর

ঘ) দুই তীর

উত্তর: গ) বহিপীর


১৯৯. ‘বহিপীর’ কত বছর অন্তর শিষ্য ও মুরিদদের বাড়িতে ঘুরে বেড়ান?

ক) এক বছর

খ) দুই বছর

গ) তিন বছর

ঘ) চার বছর

উত্তর: খ) দুই বছর


২০০. বহিপীর সারা বছর কী করেন?

ক) বিদেশে থাকেন

খ) কঠোর পরিশ্রম করেন

গ) ব্যবসা করেন

ঘ) মুরিদদের বাড়ি ঘুরে বেড়ান

উত্তর: ঘ) মুরিদদের বাড়ি ঘুরে বেড়ান


২০১. মুরিদদের কাছ থেকে বহিপীর কোনটি পান?

ক) অর্থসম্পদ পুরস্কার

খ) জামা-কাপড়

গ) তিরস্কার

ঘ) চেয়ার টেবিল

উত্তর: ক) অর্থসম্পদ পুরস্কার


২০২. বহিপীর বৃদ্ধ বয়সে কী করেন?

ক) মানুষের উপকার

খ) বিয়ে

গ) ব্যবসা

ঘ) অন্যের বাড়িতে আশ্রয় নেন

উত্তর: খ) বিয়ে


২০৩. তাহেরা পীরের সঙ্গে বিয়েতে রাজি না হয়ে পালিয়ে গিয়ে কোথায় উঠেছে?

ক) ফুফুর বাড়ি

খ) চাচার বাড়ি

গ) বোনের বাড়ি

ঘ) শহরগামী বজরায়

উত্তর: ঘ) শহরগামী বজরায়


২০৪. হাশেম আলি কার পুত্র?

ক) বহিপীরের

খ) হকিকুল্লাহর

গ) মুরিদের

ঘ) হাতেম আলির

উত্তর: ঘ) হাতেম আলির


২০৫. হাশেম আলি কেমন মানুষ?

ক) যুক্তিবাদী আধুনিক

খ) লোভী

গ) মানবিক অনুভূতিশূন্য

ঘ) রাগী

উত্তর: ঘ) রাগী

২০৬. তাহেরাকে উদ্ধার করতে কী পিছু টানতে পারেনি?

ক) খোদেজার পীরভক্তি

খ) বহিপীরের ভীতিপ্রদর্শন

গ) বজরার পরিবেশ

ঘ) সংস্কারের পিছুটান

উত্তর: খ) বহিপীরের ভীতিপ্রদর্শন

২০৭. হাতেম আলি কেমন প্রকৃতির মানুষ?

ক) অসহিষ্ণু

খ) আত্মভোলা

গ) মানবিক চেতনা সম্পন্ন

ঘ) লোভী

উত্তর: গ) মানবিক চেতনা সম্পন্ন

২০৮. তাহেরা বিপদে পড়েছে দেখে খোদেজা তাদের বজরায় তুলে নেয়। এখানে খোদেজা চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

(ক) দয়ালু মনোভাব

(খ) দায়িত্ববোধ

(গ) পীরভক্তি

(ঘ) নারী বিদ্বেষ

উত্তর: (ক) দয়ালু মনোভাব


২০৯. কোথায় পৌঁছে তাহেরার চাচাত ভাইয়ের হুঁশ হয়েছিল?

(ক) ডেমরা

(খ) নারায়ণগঞ্জ

(গ) নোয়াখালী

(ঘ) বরিশাল

উত্তর: (ক) ডেমরা

২১০. বজরার সঙ্গে ধাক্কা খেয়ে এক মিনিটের মধ্যে নৌকার অবস্থা কেমন হলো?

(ক) আধা-ডোবা

(খ) ডোবা

(গ) উল্টে পড়া

(ঘ) গতিপ্রাপ্ত

উত্তর: (ক) আধা-ডোবা

২১১. ধনীদের ভ্রমণবিলাসের উপযোগী কাঠের কামরা ও ছাদযুক্ত নৌকাকে ‘বহিপীর’ নাটকে কী বলা হয়েছে?

(ক) বজরা

(খ) ডিঙি

(গ) জাহাজ

(ঘ) লঞ্চ

উত্তর: (ক) বজরা


২১২. বহিপীরের সঙ্গে তাহেরার সাদৃশ্য কোথায়?

(ক) বিপদে পড়ে জমিদারের বজরায় আশ্রয়গ্রহণ

(খ) দুজনেই ধার্মিক

(গ) দুজনেই কূটকৌশলী

(ঘ) দুজনেরই প্রচুর অর্থের মালিক

উত্তর: (ক) বিপদে পড়ে জমিদারের বজরায় আশ্রয়গ্রহণ


২১৩. হাশেম আলি পড়াশোনা শেষ করে কী করতে চায়?

(ক) গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়

(খ) গরিব মানুষের উন্নয়ন করতে চায়

(গ) তাহেরাকে বিয়ে করতে চায়

(ঘ) ছাপাখানা দিতে চায়

উত্তর: (ঘ) ছাপাখানা দিতে চায়


২১৪. জমিদারের ছেলে-মেয়ে কতজন?

(ক) এক

(খ) দুই

(গ) তিন

(ঘ) চার

উত্তর: (ক) এক


২১৫. তাহেরা সবাইকে কী অনুরোধ করে?

(ক) বাড়ি রেখে আসার জন্য

(খ) আশ্রয়ের জন্য

(গ) পীর সাহেবকে তার খবর না দেওয়ার জন্য

(ঘ) পীর সাহেবকে তাড়াতাড়ি জানানোর জন্য

উত্তর: (গ) পীর সাহেবকে তার খবর না দেওয়ার জন্য


২১৬. হাশেম কার পক্ষে কথা বলে?

(ক) মার

(খ) বাবার

(গ) তাহেরার

(ঘ) বহিপীরের

উত্তর: (গ) তাহেরার


২১৭. হাতেম আলির কোন কথা সত্যি নয়?

(ক) তিনি অসুস্থ

(খ) তিনি জমিদার

(গ) তাঁর এক ছেলে

(ঘ) রেশমপুরে জমিদারি

উত্তর: (ক) তিনি অসুস্থ


২১৮. হাতেম আলির জমিদারি এখন কী হয়েছে?

(ক) অন্যের দখলে

(খ) সান্ধ্য আইনে নিলামে উঠতে বসেছে

(গ) ছেলে কেড়ে নিয়েছে

(ঘ) জমিদারির আয় বেড়েছে

উত্তর: (খ) সান্ধ্য আইনে নিলামে উঠতে বসেছে


২১৯. ‘নিমরাজি’ শব্দের অর্থ কী?

(ক) প্রায় সম্মত

(খ) সম্মত

(গ) অনেক বেশি রাজি

(ঘ) প্রস্তুত

উত্তর: (ক) প্রায় সম্মত


২২০. সারা বিকাল, সারা সন্ধ্যা হাতেম আলির কিসের আশায় কাটল?

(ক) খোদেজার আশায়

(খ) জমিদারি ফিরে পাওয়ার আশায়

(গ) বাল্যবন্ধু আনোয়ারের আশায়

(ঘ) বহিপীরের আশায়

উত্তর: (গ) বাল্যবন্ধু আনোয়ারের আশায়


২২১. পুলিশ ডাকলে বা তার বাপকে খবর দিলে তাহেরা কী করবে?

(ক) আত্মহত্যা

(খ) হাত কেটে ফেলবে

(গ) পীর সাহেবকে খুন করবে

(ঘ) জমিদার পরিবারের সবাইকে মেরে ফেলবে

উত্তর: (ক) আত্মহত্যা


২২২. পীর সাহেব তাহেরাকে কাছে রাখার কী উপায় বের করেন?

(ক) তাহেরাকে আদর-স্নেহ দিতে চান

(খ) অর্থ দিতে চান

(গ) তাকে স্বাধীন মতো চলতে দিতে চান

(ঘ) স্কুলে ভর্তি করিয়ে দিতে চান

উত্তর: (ক) তাহেরাকে আদর-স্নেহ দিতে চান

২২৩. ‘কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করতে পারে’— উক্তিটি কার?

(ক) তাহেরা

(খ) হাশেম আলি

(গ) বহিপীর

(ঘ) হাতেম আলি

উত্তর: (গ) বহিপীর

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts