মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতিকবিতার একটি ‘বঙ্গভূমির প্রতি’। এ কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একান্ততা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন—মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশমাতাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে, তার এমন কোনো মহৎ গুণ নেই, যে-কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে প্রার্থনা জানাচ্ছেন, তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পুষ্পফুলের মতো ফুটে থাকেন।
১. ‘মক্ষিকা’র সমার্থক শব্দ কোনটি?
(ক) মৌমাছি
(খ) মাছি
(গ) বোলতা
(ঘ) ফড়িং
উত্তর: (খ) মাছি
২. নরকুলে ধন্য কে?
(ক) ক্ষমতাবান ব্যক্তি
(খ) দীর্ঘজীবী মানুষ
(গ) যিনি কীর্তিমান
(ঘ) মন্দিরের সেবক
উত্তর: (গ) যিনি কীর্তিমান
৩. কবিতাটিতে কবি নিজেকে দাস অভিহিত করেছেন কেন?
(ক) দাস পদবি তার পছন্দ
(খ) বিনয় প্রকাশের কারণে
(গ) দাস একটি সম্মানিত পদবি
(ঘ) আনুগত্য প্রকাশের জন্য
উত্তর: (খ) বিনয় প্রকাশের কারণে
৪. মাইকেল মধুসূদন দত্ত চিরস্মরণীয় হয়েছেন প্রধানত—
(ক) পত্রকাব্য রচনা করে
(খ) মহাকাব্য রচনা করে
(গ) গীতিকবিতা রচনা করে
(ঘ) নাটক রচনা করে
উত্তর: (খ) মহাকাব্য রচনা করে
৫. কোন বয়স থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল?
(ক) শৈশব
(খ) কৈশোর
(গ) যৌবন
(ঘ) বার্ধক্য
উত্তর: (ক) শৈশব
৬. কাব্য সাধনার জন্য মাইকেল মধুসূদন দত্ত কোথায় গিয়েছিলেন?
(ক) দিল্লিতে
(খ) কলকাতায়
(গ) বিলেতে
(ঘ) ইরাকে
উত্তর: (গ) বিলেতে
৭. রকি লেখক হতে চায়। তার ধারণা, পাশ্চাত্যের গল্প, গান না পাইলে ভালো লেখক হওয়া যায় না। রকির সাথে নিচের কোন ব্যক্তিত্বের মিল খুঁজে পাওয়া যায়?
(ক) জসীমউদ্দীন
(খ) সুকান্ত ভট্টাচার্য
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) কালিদাস রায়
উত্তর: (গ) মাইকেল মধুসূদন দত্ত
৮. মাইকেল মধুসূদন দত্ত বাংলা, ইংরেজি, হিব্রু, ফরাসি, জার্মান, ইতালিয়ান ও তামিল ছাড়া আর কোন ভাষায় পারদর্শী ছিলেন?
(ক) তেলেগু
(খ) মারাঠি
(গ) সংস্কৃত
(ঘ) আসামি
উত্তর: (ক) তেলেগু
৯. মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) কৃষ্ণকুমারী
(গ) বীরাঙ্গনা
(ঘ) মেঘনাদবধ কাব্য
উত্তর: (ঘ) মেঘনাদবধ কাব্য
১০. বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কী?
(ক) বীরাঙ্গনা
(খ) কৃষ্ণকুমারী
(গ) মেঘনাদবধ কাব্য
(ঘ) চতুর্দশপদী কবিতাবলী
উত্তর: (গ) মেঘনাদবধ কাব্য
১১. মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘একেই কি বলে সভ্যতা’ একটি—
(ক) মহাকাব্য
(খ) সনেট
(গ) পত্রকাব্য
(ঘ) প্রহসন
উত্তর: (ঘ) প্রহসন
১২. ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ কোন ধরনের রচনা?
(ক) নাটক
(খ) প্রহসন
(গ) গীতিকবিতা
(ঘ) উপন্যাস
উত্তর: (খ) প্রহসন
১৩. ‘চতুর্দশপদী কবিতা’ কী ধরনের রচনা?
(ক) পত্রকাব্য
(খ) মহাকাব্য
(গ) বাংলা সনেট
(ঘ) প্রহসন
উত্তর: (গ) বাংলা সনেট
১৪. ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্ত রচিত কী জাতীয় গ্রন্থ?
(ক) উপন্যাস
(খ) নাটক
(গ) কাব্য
(ঘ) গল্প
উত্তর: (খ) নাটক
১৫. মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি?
(ক) বীরাঙ্গনা
(খ) শর্মিষ্ঠা
(গ) পদ্মাবতী
(ঘ) মেঘনাদবধ
উত্তর: (ক) বীরাঙ্গনা
১৬. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮২৩
(খ) ১৮২৪
(গ) ১৮২৫
(ঘ) ১৮২৬
উত্তর: (খ) ১৮২৪
১৭. নিচের কোন সাহিত্যিক যশোরে জন্মগ্রহণ করেন?
(ক) জসীমউদ্দীন
(খ) মানিক বন্দ্যোপাধ্যায়
(গ) সুকান্ত ভট্টাচার্য
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
১৮. ১৮৭৩ কোন কবির মৃত্যু সাল?
(ক) বুদ্ধদেব বসু
(খ) কামিনী রায়
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: (গ) মাইকেল মধুসূদন দত্ত
১৯. ‘রেখো, মা, দাসেরে মনে’— এ পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের—
(ক) স্বদেশপ্রেম
(খ) বদান্যতা
(গ) প্রকৃতিপ্রীতি
(ঘ) স্মৃতিকাতরতা
উত্তর: (ক) স্বদেশপ্রেম
২০. ‘রেখো, মা, দাসেরে মনে’— এখানে ‘দাস’ বলতে কবি বুঝিয়েছেন—
(ক) নিজেকে
(খ) চাকরকে
(গ) জন্মভূমিকে
(ঘ) সেবককে
উত্তর: (ক) নিজেকে
২১. কবি কার চরণে মিনতি জানিয়েছেন?
(ক) দাসের
(খ) মক্ষিকার
(গ) মায়ের
(ঘ) শমনের
উত্তর: (গ) মায়ের
২২. ‘প্রবাসে, দৈবের বশে
জীব-তারা যদি খসে’— পঙ্ক্তিদ্বয়ে কোনটি প্রকাশ পেয়েছে?
(ক) প্রবাসে খ্যাতি অর্জন করা
(খ) প্রবাসে দেহত্যাগ করা
(গ) বিদেশে প্রতিষ্ঠা লাভ করা
(ঘ) বিদেশে স্থায়ী হওয়া
উত্তর: (খ) প্রবাসে দেহত্যাগ করা
২৩. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘দৈবের বশে’ শব্দগুচ্ছ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) ভাগ্যক্রমে
(খ) দুর্ঘটনাক্রমে
(গ) হঠাৎ করে
(ঘ) দেবতার কৃপায়
উত্তর: (ক) ভাগ্যক্রমে
২৪. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘জীব-তারা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
(ক) জীবের তারা
(খ) শুকতারা
(গ) নক্ষত্র
(ঘ) প্রাণ
উত্তর: (ঘ) প্রাণ
২৫. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘জীব-তারা যদি খসে’ চরণটিতে কী বোঝানো হয়েছে?
(ক) জীবনের সৌন্দর্য
(খ) জীবের প্রতি দয়া
(গ) জীবনের গতিময়তা
(ঘ) জীবনের অবসান
উত্তর: (ঘ) জীবনের অবসান
২৬. চিরন্তন সত্য ফুটে উঠেছে নিচের কোন পঙ্ক্তিতে?
(ক) সেই ধন্য নরকুলে
(খ) জন্মিলে মরিতে হবে
(গ) জীবন-তারা যদি খসে
(ঘ) লোকে যারে নাহি ভুলে
উত্তর: (খ) জন্মিলে মরিতে হবে
২৭. ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’— এর বিপরীতার্থক পঙ্ক্তি কোনটি?
(ক) জন্মিলে মরিতে হবে
(খ) নাহি, মা, ডরি শমনে
(গ) সেই ধন্য নরকুলে
(ঘ) লোকে যারে নাহি ভুলে
উত্তর: (ক) জন্মিলে মরিতে হবে
২৮. ‘ আয়ু যেন শৈবালের নীর’— কোন রচনায় এ কথার প্রতিফলন দেখা যায়?
(ক) তৈলচিত্রের ভূত
(খ) অতিথির স্মৃতি
(গ) বাসুদেবের মহত্ত্ব
(ঘ) বঙ্গভূমির প্রতি
উত্তর: (ঘ) বঙ্গভূমির প্রতি
২৯. ‘আয়ু যেন শৈবালের নীর’— এ পঙ্ক্তির প্রতিফলন ঘটেছে কোন চরণে?
(ক) মধুহীন করো না গো তব মনঃকোকনদে
(খ) চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
(গ) এ দেহ-আকাশ হতে, নাহি খেদ তাহে।
(ঘ) মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত-হ্রদে।
উত্তর: (খ) চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
৩০. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কাকে ভয় না করার কথা বলা হয়েছে?
(ক) শমন
(খ) মক্ষিকা
(গ) কোকনদ
(ঘ) শ্যামা
উত্তর: (ক) শমন
৩১. কবি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যু দেবতাকে ভয় পাবেন না, যদি দেশমাতৃকা তাঁকে—
(ক) মনে রাখে
(খ) শ্রদ্ধা করে
(গ) দাস ভাবে
(ঘ) ক্ষমা করে
উত্তর: (ক) মনে রাখে
৩২. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় মক্ষিকা কোথায় পড়লেও গলে না?
(ক) জীবন-নদে
(খ) অমৃত-হ্রদে
(গ) মন্দিরে
(ঘ) প্রবাসে
উত্তর: (খ) অমৃত-হ্রদে
৩৩. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি নিজেকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
(ক) পদ্মফুল
(খ) মক্ষিকা
(গ) অমৃত-হ্রদ
(ঘ) স্মৃতি-জল
উত্তর: (খ) মক্ষিকা
৩৪. ‘সেই ধন্য নরকুলে, / লোকে যারে নাহি ভুলে’— চরণদ্বয়ে মধুসূদন দত্ত মানুষের কোনটিকে গুরুত্ব দিয়েছেন?
(ক) ধর্ম
(খ) দেশপ্রেম
(গ) পবিত্রতা
(ঘ) জাত
উত্তর: (খ) দেশপ্রেম
৩৫. ‘সেই ধন্য নরকুলে’— পরের চরণটি কোনটি?
(ক) কিন্তু যদি রাখ মনে
(খ) প্রবাসে, দৈবের বশে
(গ) পড়িলে অমৃত-হ্রদে
(ঘ) লোকে যারে নাহি ভুলে
উত্তর: (ঘ) লোকে যারে নাহি ভুলে
৩৬. “এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।”— এই পঙ্ক্তিটির প্রতিফলন নিচের কোন চরণে সর্বাধিক?
(ক) জন্মিলে মরিতে হবে
(খ) সেই ধন্য নরকুলে
(গ) অমর কে কোথা কবে
(ঘ) জীব-তারা যদি খসে
উত্তর: (খ) সেই ধন্য নরকুলে
৩৭. কবি মধুসূদনের মতে, পৃথিবীতে কে ধন্য?
(ক) যাকে মানুষ শ্রদ্ধা করে
(খ) যাকে মানুষ ভোলে না
(গ) যাকে মানুষ ঘৃণা করে না
(ঘ) যাকে মানুষ বরণ করে নেয়
উত্তর: (খ) যাকে মানুষ ভোলে না
৩৮. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘লোকে যারে নাহি ভুলে’— এ চরণে প্রাধান্য পেয়েছে—
(ক) ধর্ম
(খ) কর্ম
(গ) বংশ
(ঘ) জাত
উত্তর: (খ) কর্ম
৩৯. ‘মনের মন্দিরে সদা সেবে’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) ছবি বাঁধাই করে ঘরে রাখে
(খ) ধর্মস্থানে মূর্তি রক্ষিত হয়
(গ) শ্রদ্ধার সাথে স্মরণ করে
(ঘ) ইতিহাসে নাম লেখা থাকে
উত্তর: (গ) শ্রদ্ধার সাথে স্মরণ করে
৪০. ‘কিন্তু কোন গুণ আছে,
যাচিব যে তব কাছে’— এখানে কবি নিজের কোন রূপকে যেভাবে চিহ্নিত করেছেন?
(ক) নিজের সীমাবদ্ধতা সম্পর্কে তিনি সচেতন
(খ) প্রত্যাশা পূরণের ক্ষেত্রে হতাশাই প্রাপ্য
(গ) প্রত্যাশা ও যোগ্যতার মধ্যে সমন্বয়ের অভাব
(ঘ) বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো সমীচীন নয়
উত্তর: (ক) নিজের সীমাবদ্ধতা সম্পর্কে তিনি সচেতন
৪১. ‘কিন্তু কোন গুণ আছে,
যাচিব যে তব কাছে’— ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার এ চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে কবির—
(ক) বিনয়
(খ) অনুরাগ
(গ) বিস্ময়
(ঘ) আক্ষেপ
উত্তর: (ক) বিনয়
৪২. ‘যাচিব যে তব কাছে’— এখানে যাচিব বলতে কী বোঝানো হয়েছে?
(ক) যাচাই করব
(খ) উপস্থাপন করব
(গ) প্রার্থনা করব
(ঘ) সুপারিশ করব
উত্তর: (গ) প্রার্থনা করব
৪৩. কবি কীসের বর চেয়েছেন?
(ক) সম্পদের
(খ) অমরতার
(গ) সজীবতার
(ঘ) সৃজনশীলতার
উত্তর: (খ) অমরতার
৪৪. ‘যাচিব যে তব কাছে, যেন অমরতা আমি’— এখানে ‘অমরতা’ শব্দটিতে কী প্রকাশ পেয়েছে?
(ক) স্মরণীয় বরণীয় হওয়া
(খ) মূর্তিমান হওয়া
(গ) মৃত্যুঞ্জয়ী হওয়া
(ঘ) ইতিহাসখ্যাত হওয়া
উত্তর: (ক) স্মরণীয় বরণীয় হওয়া
৪৫. মাইকেল মধুসূদন দত্ত বাংলা মায়ের কাছে কী মিনতি করেছেন?
(ক) দীর্ঘদিন বেঁচে থাকার
(খ) চিরদিন মনে রাখার
(গ) মাটির বুকে ঠাঁই পাওয়ার
(ঘ) মায়ের বুকে ফিরে আসার
উত্তর: (খ) চিরদিন মনে রাখার
৪৬. ‘কহ, গো, শ্যামা জন্মদে!’— এখানে ‘শ্যামা’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) ধূসর জন্মভূমি
(খ) একজাতীয় পাখি
(গ) কালী দেবী
(ঘ) শ্যামল জন্মভূমি
উত্তর: (ঘ) শ্যামল জন্মভূমি
৪৭. ‘তবে যদি দয়া কর’— এখানে কার কাছে দয়া চাওয়া হয়েছে?
(ক) মক্ষিকা
(খ) হ্রদ
(গ) তামরস
(ঘ) বঙ্গভূমি
উত্তর: (ঘ) বঙ্গভূমি
৪৮. ‘অমর করিয়া বর দেহ’— কাকে?
(ক) মানসে
(খ) দাসকে
(গ) শমনে
(ঘ) শরদে
উত্তর: (খ) দাসকে
৪৯. কবি দেশমাতৃকার কাছে কী প্রার্থনা করেন?
(ক) জ্ঞান
(খ) স্বাস্থ্য
(গ) সৌন্দর্য
(ঘ) অমরতা
উত্তর: (ঘ) অমরতা
৫০. ‘স্মৃতি-জল’ বলতে কবি ইঙ্গিত করেছেন—
(ক) চিরকাল মানুষের স্মৃতিতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা
(খ) স্মরণ
(গ) স্মৃতিকাতরতা
(ঘ) স্মৃতির জল
উত্তর: (ক) চিরকাল মানুষের স্মৃতিতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা
৫১. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘স্মৃতি-জলে’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) মানব মনে
(খ) দেশের কল্যাণে
(গ) দেশের হৃদয়ে
(ঘ) দেশের স্মৃতিতে
উত্তর: (ক) মানব মনে
৫২. ‘ভাইতো তোমায় গভীর করে ডাকি যে বারবার
স্বদেশ আমার, হে প্রিয় স্বদেশ, আমার অহংকার।’
উপরের পঙ্ক্তি দুটির সঙ্গে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কোন দিক থেকে মিল রয়েছে?
(ক) স্বদেশপ্রেমে
(খ) প্রবাসী মনে
(গ) অহমিকায়
(ঘ) মিনতি পদে
উত্তর: (ক) স্বদেশপ্রেমে
৫৩. ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’— চরণের কবি ভাবনার পরিচয় রয়েছে কোন কবিতায়?
(ক) নারী
(খ) মানবধর্ম
(গ) বঙ্গভূমির প্রতি
(ঘ) প্রার্থী
উত্তর: (গ) বঙ্গভূমির প্রতি
৫৪. ‘এই কথাটি মনে রেখো
আমি যে গান গেয়েছিলাম
শুকনো পাতা ঝরার বেলায়।’
উদ্দীপকের ভাবার্থ কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
(ক) দুই বিঘা জমি
(খ) আবার আসিব ফিরে
(গ) বঙ্গভূমির প্রতি
(ঘ) নদীর স্বপ্ন
উত্তর: (গ) বঙ্গভূমির প্রতি
৫৫. ‘মিনতি’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
(ক) আশীর্বাদ
(খ) বিনীত প্রার্থনা
(গ) আকাঙ্ক্ষা
(ঘ) স্বপ্ন
উত্তর: (খ) বিনীত প্রার্থনা
৫৬. নিচের কোন শব্দটি ‘ভুল-ভ্রান্তি’ অর্থে ব্যবহৃত হয়?
(ক) মানস
(খ) কোকনদ
(গ) পরমাদ
(ঘ) শমন
উত্তর: (গ) পরমাদ
৫৭. ‘পরমাদ’ শব্দটি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) প্রকাশ
(খ) প্রচার
(গ) প্রকার
(ঘ) প্রমাদ
উত্তর: (ঘ) প্রমাদ
৫৮. ‘কোকনদ’ কী?
(ক) ফুল
(খ) নদী
(গ) হ্রদ
(ঘ) মধু
উত্তর: (ক) ফুল (লাল পদ্ম)
৫৯. ‘তব মনঃকোকনদে’— এ বাক্যে ‘কোকনদ’ বলতে কবি বুঝিয়েছেন—
(ক) মাকে
(খ) বঙ্গভূমিকে
(গ) নিজেকে
(ঘ) প্রবাস জীবনকে
উত্তর: (খ) বঙ্গভূমিকে
৬০. ‘নীর’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
(ক) পানি
(খ) বাসা
(গ) মধু
(ঘ) নদী
উত্তর: (ক) পানি
৬১. ‘শমন’ শব্দটির অর্থ কী?
(ক) মৃত্যুর দেবতা
(খ) মৃত্যুর আদেশ
(গ) মৃত্যুভয়
(ঘ) মৃত্যু কামনা
উত্তর: (ক) মৃত্যুর দেবতা
৬২. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় মৃত্যুর দেবতাকে কী বলেছে?
(ক) শমন
(খ) শ্যামা
(গ) শরদ
(ঘ) অমর
উত্তর: (ক) শমন
৬৩. ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী?
(ক) মাছি
(খ) পিঁপড়া
(গ) সর্প
(ঘ) সরীসৃপ
উত্তর: (ক) মাছি
৬৪. ‘শ্যামা’ শব্দটি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) শ্যামল জন্মভূমি
(খ) কালো রং
(গ) কালো আকাশ
(ঘ) ধূসর ফসলের মাঠ
উত্তর: (ক) শ্যামল জন্মভূমি
৬৫. ‘মানস’ শব্দের অর্থ কী?
(ক) সরোবর
(খ) মন
(গ) মস্তিষ্ক
(ঘ) মধু
উত্তর: (খ) মন
৬৬. ‘তামরস’ শব্দটির কী অর্থ প্রকাশ করে?
(ক) পদ্ম
(খ) মন
(গ) তমসা
(ঘ) মধু
উত্তর: (ক) পদ্ম
৬৭. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘শরদে’ বলতে বোঝানো হয়েছে—
(ক) শরৎকাল
(খ) শারদীয় উৎসব
(গ) সার্ফবোর্ডিং
(ঘ) সৌন্দর্যবোধ
উত্তর: (ক) শরৎকাল
৬৮. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি কে লিখেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) কামিনী রায়
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
৬৯. ‘বঙ্গভূমির প্রতি’ কী ধরনের কবিতা?
(ক) মহাকাব্য
(খ) সনেট
(গ) গীতিকবিতা
(ঘ) পত্রকাব্য
উত্তর: (গ) গীতিকবিতা
৭০. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় প্রকাশিত মূল বিষয় কী?
(ক) স্বদেশ বন্দনা
(খ) স্বদেশপ্রীতি
(গ) দাসের মিনতি
(ঘ) স্বদেশে ফেরা
উত্তর: (খ) স্বদেশপ্রীতি
৭১. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির মধ্যে নিচের কোন গুণটি প্রকাশ পেয়েছে?
(ক) স্নেহ
(খ) বিনয়
(গ) শ্রদ্ধা
(ঘ) সততা
উত্তর: (গ) শ্রদ্ধা
৭২. স্বদেশের প্রতি কবির তীব্রভাবে প্রকাশ পেয়েছে—
(ক) আশঙ্কা
(খ) আকাঙ্ক্ষা
(গ) অনুরাগ
(ঘ) শ্রদ্ধাবোধ
উত্তর: (খ) আকাঙ্ক্ষা
৭৩. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি দেশকে কী হিসেবে কল্পনা করেছেন?
(ক) মা
(খ) দেবী
(গ) বন্ধু
(ঘ) বিশালক্ষী
উত্তর: (ক) মা
৭৪. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি নিজেকে কী হিসেবে মনে করেন?
(ক) দেশের প্রসিদ্ধ কবি
(খ) দেশমাতার সন্তান
(গ) স্বদেশের সেবক
(ঘ) দেশমাতার প্রবাসী সন্তান
উত্তর: (খ) দেশমাতার সন্তান
৭৫. মা কোনটি মনে রাখেন না?
(ক) সন্তানের দোষ
(খ) মহৎ গুণ
(গ) সন্তানের ভালোবাসা
(ঘ) সন্তানের দুঃখ
উত্তর: (ক) সন্তানের দোষ
৭৬. দেশমাতৃকার স্মৃতিতে কবি কী হিসেবে ফুটে থাকতে চান?
(ক) শাপলা ফুলের মতো
(খ) পদ্মফুলের মতো
(গ) চাঁপা ফুলের মতো
(ঘ) বেলি ফুলের মতো
উত্তর: (খ) পদ্মফুলের মতো
৭৭. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি পদ্মফুলের মতো ফুটে থাকতে চান কেন?
(ক) পদ্মফুল সুন্দর বলে
(খ) নিজের মর্যাদা বৃদ্ধির জন্য
(গ) সবাইকে আকৃষ্ট করতে
(ঘ) অমরত্ব লাভের আশায়
উত্তর: (ঘ) অমরত্ব লাভের আশায়
