You are currently viewing প্রতিদান কবিতার mcq : নির্বাচিত ৯০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রতিদান কবিতার mcq : নির্বাচিত ৯০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রতিদান’ কবিতাটি কবি জসীমউদ্দীনের ‘বালুচর’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর, নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর, বাসযোগ্য করতে চেয়েছেন।

১. জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) রংপুর

(খ) ফরিদপুর

(গ) গাজীপুর

(ঘ) নাটোর

উত্তর: (খ) ফরিদপুর


২. জসীমউদ্দীনের মামার বাড়ি কোথায়?

(ক) গোবিন্দপুর গ্রাম

(খ) বনানী

(গ) রাজেন্দ্রপুর

(ঘ) তাম্বুলখানা

উত্তর: (ঘ) তাম্বুলখানা


৩. কবি জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯০১

(খ) ১৯০২

(গ) ১৯০৩

(ঘ) ১৯০৪

উত্তর: (গ) ১৯০৩


৪. জসীমউদ্দীনের ছাত্রাবস্থায় কোন কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়?

(ক) ধানি ক্ষেত

(খ) আসমানী

(গ) কবর

(ঘ) পল্লিজননী

উত্তর: (গ) কবর


৫. ‘কবর’ কবিতা কার সৃষ্টি?

(ক) মুনীর চৌধুরী

(খ) রফিক আজাদ

(গ) জসীমউদ্দীন

(ঘ) হুমায়ুন আজাদ

উত্তর: (গ) জসীমউদ্দীন


৬. কে ‘পল্লিকবি’ হিসেবে সমধিক পরিচিত?

(ক) আহসান হাবীব

(খ) সুভাষ মুখোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) জসীমউদ্দীন

উত্তর: (ঘ) জসীমউদ্দীন


৭. জসীমউদ্দীন অধ্যাপক হিসেবে কোথায় কর্মজীবন শুরু করেন?

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

(খ) কলকাতা বিশ্ববিদ্যালয়

(গ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

(ঘ) ঢাকা কলেজ

উত্তর: (ক) ঢাকা বিশ্ববিদ্যালয়


৮. জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য—

(ক) নাগরিক জীবন

(খ) পল্লীজীবন

(গ) শহুরে জীবন

(ঘ) মধ্যবিত্ত জীবন

উত্তর: (খ) পল্লীজীবন


৯. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?

(ক) ধানখেত

(খ) রাখালি

(গ) নকসী কাঁথার মাঠ

(ঘ) বালুচর

উত্তর: (গ) নকসী কাঁথার মাঠ


১০. ‘সোজন বাদিয়ার ঘাট’ কী জাতীয় রচনা?

(ক) কাব্য

(খ) উপন্যাস

(গ) নাটক

(ঘ) ছোটগল্প

উত্তর: (ক) কাব্য


১১. নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা?

(ক) মানসী

(খ) রূপসী বাংলা

(গ) বালুচর

(ঘ) সারা দুপুর

উত্তর: (গ) বালুচর


১২. জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডি.লিট প্রদান করে?

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

(খ) ঢাকা বিশ্ববিদ্যালয়

(গ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

(ঘ) দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর: (গ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়


১৩. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

(ক) কলকাতায়

(খ) সিরাজগঞ্জে

(গ) ঢাকায়

(ঘ) দিল্লিতে

উত্তর: (ক) কলকাতায়


১৪. জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে মারা যান?

(ক) ১৯৭৬

(খ) ১৯৭৭

(গ) ১৯৭৮

(ঘ) ১৯৭৯

উত্তর: (ক) ১৯৭৬


১৫. জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিস্টাব্দের কত তারিখে মারা যান?

(ক) ১৩ই মার্চ

(খ) ১৪ই মার্চ

(গ) ১৫ই জুন

(ঘ) ১৬ই জুন

উত্তর: (খ) ১৪ই মার্চ


১৬. জসীমউদ্দীন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

(ক) রাজশাহী

(খ) কলকাতা

(গ) ঢাকা

(ঘ) ফরিদপুর

উত্তর: (গ) ঢাকা


১৭. ‘প্রতিদান’ কবিতায় কবি কাঁটা পেয়ে কী দান করেছেন?

(ক) ফুল

(খ) ঘৃণা

(গ) বাণ

(ঘ) ঘর

উত্তর: (ক) ফুল


১৮. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’- এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?

(ক) পরোপকার

(খ) আত্মগ্লানি

(গ) সর্বংসহা মনোভাব

(ঘ) কৃতজ্ঞতাবোধ

উত্তর: (ক) পরোপকার


১৯. কবি জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯০১ খ্রি.

(খ) ১৯০৩ খ্রি.

(গ) ১৯০৫ খ্রি.

(ঘ) ১৯০৭ খ্রি.

উত্তর: (খ) ১৯০৩ খ্রি.


২০. জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডি.লিট ডিগ্রি প্রদান করে?

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

(খ) দিল্লি বিশ্ববিদ্যালয়

(গ) ঢাকা বিশ্ববিদ্যালয়

(ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

উত্তর: (ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়


২১. ‘প্রতিদান’ কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকেন?

(ক) কবিকে পর করে যে

(খ) কবির ঘুম হরণ করে যে

(গ) কবির ঘর ভাঙে যে

(ঘ) কবির বুকে আঘাত করে যে

উত্তর: (খ) কবির ঘুম হরণ করে যে


২২. ‘প্রতিদান’ কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে?

(ক) দুঃখের

(খ) দীঘল

(গ) শঙ্কার

(ঘ) শীতের

উত্তর: (খ) দীঘল


২৩. ‘প্রতিদান’ কবিতায় কবি ‘বিষে-ভরা’ বাণের পরিবর্তে কী দিয়েছেন?

(ক) সোহাগ-জড়ানো ফুল

(খ) বুকভরা গান

(গ) নিঠুরিয়া বাণী

(ঘ) বুকেতে কঠিন আঘাত

উত্তর: (খ) বুকভরা গান


২৪. ‘প্রতিদান’ কবিতায় কবি কার ঘর বাঁধেন?

(ক) যে কবির ঘর ভেঙেছে

(খ) যে কবির ঘর বেঁধেছে

(গ) যে কবির ঘর নিয়ে গেছে

(ঘ) যে কবিকে ঘর দিয়েছে

উত্তর: (ক) যে কবির ঘর ভেঙেছে


২৫. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’— পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?

(ক) ক্ষমাশীলতা

(খ) মানবপ্রীতি

(গ) আন্তরিকতা

(ঘ) আত্মতৃপ্তি

উত্তর: (খ) মানবপ্রীতি


২৬. ‘প্রতিদান’ কবিতায় কে পথের বিবাগী হয়েছেন?

(ক) কবি স্বয়ং

(খ) কবির আপনজন

(গ) কবির পিতা

(ঘ) কবির প্রতিবেশি

উত্তর: (ক) কবি স্বয়ং


২৭. ‘যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি’— এ পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে—

(ক) সমমর্মিতা

(খ) আত্মসুখ

(গ) পরোপকার

(ঘ) সর্বংসহা মনোভাব

উত্তর: (ঘ) সর্বংসহা মনোভাব

২৮. যে ‘বিষভরা বাণ’ দিয়েছে প্রতিদানে কবি তাকে কী দেন?

(ক) বুকভরা ভালোবাসা

(খ) বুকভরা ফুল

(গ) বুকভরা গান

(ঘ) বুকভরা মালা

উত্তর: (গ) বুকভরা গান


২৯. ‘প্রতিদান’ কবিতায় কবি ‘বিষে-ভরা বাণ’ এর পরিবর্তে কী দেন?

(ক) ফুলমাল্য

(খ) বুকভরা গান

(গ) ফুলমালঞ্চ

(ঘ) নিঠুরিয়া বাণী

উত্তর: (খ) বুকভরা গান


৩০. ‘প্রতিদান’ কবিতায় ‘বুকভরা গান’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) আশ্রয়

(খ) উপহার

(গ) সুখ

(ঘ) ভালোবাসা

উত্তর: (ঘ) ভালোবাসা


৩১. ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান’— চরণটিতে কবি কী বুঝিয়েছেন?

(ক) কৃতজ্ঞতা

(খ) পরার্থপরতা

(গ) কৃতঘ্নতা

(ঘ) অপচিকীর্ষা

উত্তর: (খ) পরার্থপরতা


৩২. যে মোরে দিয়াছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান;— এখানে “বিষে-ভরা বাণ” কী অর্থ জ্ঞাপন করেছে?

(ক) কটূকথা

(খ) তির

(গ) মন্ত্র

(ঘ) পর

উত্তর: (ক) কটূকথা


৩৩. ‘প্রতিদান’ কবিতায় ‘প্রতিদান’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) অনিষ্টকারীকে ক্ষমা প্রদান

(খ) বাসযোগ্য, সুন্দর পৃথিবী বিনির্মাণ

(গ) অনিষ্টকারীকে শাস্তি প্রদান

(ঘ) অপকারীীর উপকার

উত্তর: (ঘ) অপকারীীর উপকার


৩৪. ‘প্রতিদান’ কবিতায় কবি অনিষ্টকারীকে কী দিয়েছেন?

(ক) ক্ষমা

(খ) শান্তি

(গ) দয়া

(ঘ) অভিশাপ

উত্তর: (ক) ক্ষমা


৩৫. ‘প্রতিদান’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

(ক) নকসী কাঁথার মাঠ

(খ) ধানখেত

(গ) বালুচর

(ঘ) রঙিলা নায়ের মাঝি

উত্তর: (গ) বালুচর

৩৬. কীসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত?

(ক) জ্ঞান অর্জন

(খ) হানাহানি

(গ) পরার্থপরতা

(ঘ) ক্ষুদ্র স্বার্থ

উত্তর: (গ) পরার্থপরতা


৩৭. ‘প্রতিদান’ কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে?

(ক) উদারতা

(খ) উদাসীনতা

(গ) বিমুখতা

(ঘ) নির্লিপ্ততা

উত্তর: (ক) উদারতা


৩৮. নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কী বেঁধে দিতে চান?

(ক) কূল

(খ) ঘর

(গ) বাড়ি

(ঘ) প্রাসাদ

উত্তর: (খ) ঘর


৩৯. কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন?

(ক) প্রতিদান পাওয়ার জন্য

(খ) সুন্দর পৃথিবী নির্মাণের মানসে

(গ) নিজের অভাবগ্রস্ত কারণে

(ঘ) অর্থলাভের বাসনায়

উত্তর: (খ) সুন্দর পৃথিবী নির্মাণের মানসে


৪০. কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান?

(ক) যে তাঁকে পর করেছে

(খ) যে তাঁকে আপন করেছে

(গ) যে তাঁকে ভালোবেসেছে

(ঘ) যে তাঁকে আশ্রয় দিয়েছে

উত্তর: (ক) যে তাঁকে পর করেছে


৪১. ‘আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর’— এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?

(ক) ক্ষমাশীলতা

(খ) আত্মঅহংকার

(গ) আন্তরিকতা

(ঘ) আত্মগ্লানি

উত্তর: (ক) ক্ষমাশীলতা


৪২. কবি কেঁদে বেড়ান কেন?

(ক) আপন জনের জন্য

(খ) ব্যর্থ হয়েছেন বলে

(গ) পরকে আপন করতে

(ঘ) কূল ভেঙেছে বলে

উত্তর: (গ) পরকে আপন করতে


৪৩. ‘যে মোরে করিল পথের বিবাগী’— এ পঙ্ক্তির পরবর্তী চরণ কী?

(ক) পথে পথে আমি ফিরি তার লাগি

(খ) পথে ঘাটে আমি ফিরি তার লাগি

(গ) পথ হতে পথে ফিরি তার লাগি

(ঘ) পথে পথে ফিরি তার লাগি

উত্তর: (ঘ) পথে পথে ফিরি তার লাগি


৪৪. কবি পথে পথে ফিরছেন কেন?

(ক) অনিষ্টকারীর উপকারের জন্য

(খ) প্রতিশোধ গ্রহণের জন্য

(গ) ক্ষমা প্রার্থনার জন্য

(ঘ) আত্মগ্লানির কারণে

উত্তর: (ক) অনিষ্টকারীর উপকারের জন্য


৪৫. যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

(ক) মৃত্যুফাঁদ তৈরি করেন

(খ) কটূকশ্যতা তৈরি করেন

(গ) দীঘল রজনী জাগেন

(ঘ) ঘর বাঁধেন

উত্তর: (গ) দীঘল রজনী জাগেন


৪৬. কবি পথে পথে কাকে খুঁজে ফিরেছেন?

(ক) যে কবির ঘর ভেঙেছে

(খ) যে কবির বুকে আঘাত করেছে

(গ) যে কবির ঘুম কেড়েছে

(ঘ) যে কবিকে পথের বিবাগী করেছে

উত্তর: (ঘ) যে কবিকে পথের বিবাগী করেছে


৪৭. ‘প্রতিদান’ কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

(ক) জোছনা শোভিত

(খ) অন্ধকারাচ্ছন্ন

(গ) দীঘল

(ঘ) মেঘাচ্ছন্ন

উত্তর: (গ) দীঘল


৪৮. কবি কেন দীঘল রজনী জেগেছেন?

(ক) মহৎ বলে

(খ) স্বার্থপর বলে

(গ) লোভী বলে

(ঘ) আত্মমানিতে

উত্তর: (ক) মহৎ বলে


৪৯. কবি তাঁর ঘুম হরণকারীর জন্য দীঘল রজনী জেগে কীসের পরিচয় দিয়েছেন?

(ক) দুর্বলতার

(খ) কৃতজ্ঞতার

(গ) প্রতিশোধপরায়ণতার

(ঘ) মহত্ত্বের

উত্তর: (ঘ) মহত্ত্বের

৫০. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’— এ পঙ্ক্তিটি প্রতিদান কবিতায় কত বার ব্যবহৃত হয়েছে?

(ক) ১ বার

(খ) ২ বার

(গ) ৩ বার

(ঘ) ৪ বার

উত্তর: (খ) ২ বার


৫১. ‘প্রতিদান’ কবিতায় কবি কী কী বেঁধে দিতে চেয়েছেন?

(ক) কূল ও নৌকা

(খ) ঘর ও বাড়ি

(গ) ঘর ও কূল

(ঘ) বাগান ও কূল

উত্তর: (গ) ঘর ও কূল


৫২. ‘রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন’— রাজার সাথে ‘প্রতিদান’ কবিতার কবির সাদৃশ্য কোথায়?

(ক) ত্যাগে

(খ) ক্ষমাশীলতায়

(গ) ক্ষমতায়

(ঘ) প্রতিদানে

উত্তর: (খ) ক্ষমাশীলতায়


৫৩. কবি কার জন্য কাঁদেন?

(ক) যে কবিকে আঘাত করেছে

(খ) যে কবির কূল ভেঙেছে

(গ) যে কবির ঘর ভেঙেছে

(ঘ) যে বিষে-ভরা বাণ দিয়েছে

উত্তর: (ক) যে কবিকে আঘাত করেছে


৫৪. কবির বুকে যে আঘাত হেনেছে কবি তার জন্য কী করেন?

(ক) কাঁদেন

(খ) রাত জাগেন

(গ) ঘর বাঁধেন

(ঘ) মালা গাঁথেন

উত্তর: (ক) কাঁদেন


৫৫. আঘাতকারীর জন্য কান্নার মধ্য দিয়ে কবির মাঝে কী প্রকাশ পেয়েছে?

(ক) অসহায়ত্ব

(খ) প্রতিহিংসা

(গ) শোক

(ঘ) মানবপ্রেম

উত্তর: (ঘ) মানবপ্রেম


৫৬. ‘যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান’— এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?

(ক) আত্মত্যাগ

(খ) সর্বংসহা মনোভাব

(গ) পারস্পরিক সৌহার্দ্য

(ঘ) বোকামি

উত্তর: (ক) আত্মত্যাগ


৫৭. ‘প্রতিদান’ কবিতায় উল্লিখিত ‘বাণ’ কেমন?

(ক) বিষাক্ত

(খ) স্নেহমাখা

(গ) সোহাগ-জড়ানো

(ঘ) সুতীব্র

উত্তর: (ক) বিষাক্ত


৫৮. ‘প্রতিদান’ কবিতায় কবি কেমন গান দিতে চেয়েছেন?

(ক) প্রাণভরা

(খ) জীবনের

(গ) মনভরা

(ঘ) বুকভরা

উত্তর: (ঘ) বুকভরা


৫৯. বিষ-ভরা বাণের বিনিময়ে কবি বুকভরা গান দিতে চান কেন?

(ক) সৌহার্দ রক্ষায়

(খ) অসহায়ত্বের কারণে

(গ) অনিষ্টকারীর ভয়ে

(ঘ) শিল্পী স্বভাবের কারণে

উত্তর: (ক) সৌহার্দ রক্ষায়


৬০. কবি কাঁটার বিনিময়ে কী দান করেছেন?

(ক) কাঁটা

(খ) টাকা

(গ) বাণ

(ঘ) ফুল

উত্তর: (ঘ) ফুল


৬১. কবি কাঁটার বিনিময়ে ফুল দেন কেন?

(ক) অনিষ্টকারীর মঙ্গলার্থে

(খ) অনিষ্টকারীর ভয়ে

(গ) অসহায় হওয়ায়

(ঘ) ফুল ভালোবাসেন বলে

উত্তর: (ক) অনিষ্টকারীর মঙ্গলার্থে


৬২. কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

(ক) বুকে

(খ) ঘরের পাশে

(গ) বাগানে

(ঘ) হৃদয়ে

উত্তর: (ক) বুকে


৬৩. অনিষ্টকারী কবির বুকে কী বেঁধেছে?

(ক) ঘর

(খ) কবর

(গ) পথ

(ঘ) দালান

উত্তর: (খ) কবর


৬৪. ‘প্রতিদান’ কবিতায় কবর বাঁধা বলতে কী বোঝানো হয়েছে?

(ক) সাহস দেওয়া

(খ) ব্যথা দেওয়া

(গ) উপহাস করা

(ঘ) অবজ্ঞা করা

উত্তর: (খ) ব্যথা দেওয়া


৬৫. কবি কবরের বিনিময়ে কী দিতে চেয়েছেন?

(ক) কবর

(খ) ফুল মালঞ্চ

(গ) ঘর

(ঘ) বাণ

উত্তর: (খ) ফুল মালঞ্চ


৬৬. কবিতায় উল্লিখিত ফুল কেমন?

(ক) রঙিন

(খ) বর্ণহীন

(গ) তাজা

(ঘ) শুকনো

উত্তর: (ক) রঙিন


৬৭. ‘প্রতিদান’ কবিতায় ফুল মালঞ্চ কীসের সোহাগ জড়ানো?

(ক) কূল ভাসানো ঢেউয়ের

(খ) মাতৃস্নেহের

(গ) রঙিন ফুলের

(ঘ) হৃদয়ের উষ্ণতার

উত্তর: (গ) রঙিন ফুলের


৬৮. অনিষ্টকারী কবিকে কী শোনায়?

(ক) নিঠুরিয়া বাণী

(খ) মানবতার বাণী

(গ) মধুর বাণী

(ঘ) ধ্বংসের বাণী

উত্তর: (ক) নিঠুরিয়া বাণী


৬৯. ‘আমি লয়ে তার মুখখানি’— এর পরবর্তী চরণ কোনটি?

(ক) কত ঠাঁই হতে কত কী যে আনি’ সাজাই নিরন্তর

(খ) আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর

(গ) মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি

(ঘ) পথে পথে আমি ফিরি তার লাগি

উত্তর: (ক) কত ঠাঁই হতে কত কী যে আনি’ সাজাই নিরন্তর


৭০. কবি নিজের হাতে অনিষ্টকারীর কী সাজান?

(ক) মালঞ্চ

(খ) বাগান

(গ) ঘর

(ঘ) মুখ

উত্তর: (ঘ) মুখ


৭১. কত কিছু এনে কী সাজানোর কথা ‘প্রতিদান’ কবিতায় উল্লেখ আছে?

(ক) মুখ

(খ) ঘর

(গ) বাড়ি

(ঘ) টেবিল

উত্তর: (ক) মুখ


৭২. ‘প্রতিদান’ কবিতায় মোট কয়টি চরণ রয়েছে?

(ক) ১৮ টি

(খ) ১৯ টি

(গ) ২০ টি

(ঘ) ২১ টি

উত্তর: (ক) ১৮ টি


৭৩. ‘বিবাগী’ শব্দের অর্থ কী?

(ক) নিঠুর

(খ) উদাসীন

(গ) অনুরাগী

(ঘ) কূলহারা

উত্তর: (খ) উদাসীন


৭৪. ‘দীঘল রজনী’ বলতে কী বোঝায়?

(ক) দীর্ঘ রাত

(খ) ছোটোখাটো রাত

(গ) নির্জন রাত

(ঘ) নিঝুম রাত

উত্তর: (ক) দীর্ঘ রাত


৭৫. ‘ঘুম যে হরেছে’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) নিঝুম রাত

(খ) ঘুম হারিয়ে গেছে

(গ) নির্ঘুম রাত

(ঘ) আনন্দময় রাত

উত্তর: (গ) নির্ঘুম রাত


৭৬. ‘বিষে-ভরা বাণ’ অর্থ কী?

(ক) কটূ কথা

(খ) বিষাক্ত কথা

(গ) উচিত কথা

(ঘ) অপ্রয়োজনীয় কথা

উত্তর: (ক) কটূ কথা


৭৭. ‘প্রতিদান’ কবিতায় হিংসাকে কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে?

(ক) বাণ

(খ) বিষ

(গ) মালঞ্চ

(ঘ) নিঠুর

উত্তর: (খ) বিষ


৭৮. ‘সোহাগ’ শব্দের অর্থ কী?

(ক) ভালোবাসা

(খ) ক্ষমা

(গ) মহত্ত্ব

(ঘ) ত্যাগ

উত্তর: (ক) ভালোবাসা


৭৯. ‘মালঞ্চ’ শব্দের অর্থ কী?

(ক) ফুলের বাগান

(খ) সভামঞ্চ

(গ) ফুলের নাম

(ঘ) আশ্রয়

উত্তর: (ক) ফুলের বাগান


৮০. ‘প্রতিদান’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

(ক) ধানখেত

(খ) বালুচর

(গ) রাখালি

(ঘ) মাটির কান্না

উত্তর: (খ) বালুচর


৮১. ‘প্রতিদান’ কবিতায় কবি কেন ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলেছেন?

(ক) জীবনকে সার্থক করতে

(খ) প্রীতিময় পৃথিবী গড়তে

(গ) প্রতিশোধ থেকে

(ঘ) অর্থের জন্য

উত্তর: (ক) জীবনকে সার্থক করতে

৮২. ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত রয়েছে কীসে?

(ক) প্রতিহিংসায়

(খ) পরার্থপরতায়

(গ) দয়ায়

(ঘ) আত্মপ্রতিষ্ঠায়

উত্তর: (খ) পরার্থপরতায়


৮৩. ‘প্রতিদান’ কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

(ক) ক্ষুদ্র স্বার্থ

(খ) ব্যক্তিগত স্বার্থ

(গ) মায়ের স্বার্থ

(ঘ) বৃহৎ স্বার্থ

উত্তর: (ক) ক্ষুদ্র স্বার্থ


৮৪. ‘প্রতিদান’ কবিতায় সমাজকে কী দ্বারা আক্রান্ত বলা হয়েছে?

(ক) পরচর্চা

(খ) আত্মস্বার্থ কামনা

(গ) লোভ

(ঘ)বিভেদ-হিংসা-হানাহানি

উত্তর: (ঘ) বিভেদ-হিংসা-হানাহানি


৮৫. ‘প্রতিদান’ কবিতায় কবির উচ্চারণ কীসের বিপরীত?

(ক) প্রতিশোধ-প্রতিহিংসা

(খ) লোভ

(গ) আত্মত্যাগ

(ঘ) সংকীর্ণতা

উত্তর: (ক) প্রতিশোধ-প্রতিহিংসা


৮৬. কবি কীভাবে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা করেন?

(ক) প্রেম ও ভালোবাসার মাধ্যমে

(খ) অর্থের মাধ্যমে

(গ) প্রতিহিংসা দিয়ে

(ঘ) প্রতিশোধ নিয়ে

উত্তর: (ক) প্রেম ও ভালোবাসার মাধ্যমে


৮৭. সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কী দরকার?

(ক) অর্থবান মানুষ

(খ) ভালোবাসাপূর্ণ মানুষ

(গ) প্রতিশোধপরায়ণ মানুষ

(ঘ) দক্ষ মানুষ

উত্তর: (খ) ভালোবাসাপূর্ণ মানুষ


৮৮. ‘প্রতিদান’ কবিতায় কীসের প্রতিফলন লক্ষ করা যায়?

(ক) স্বার্থের

(খ) অর্থের

(গ) ভালোবাসার

(ঘ) মুক্তির

উত্তর: (গ) ভালোবাসার


৮৯. ‘প্রতিদান’ কবিতার প্রতিপাদ্য কোনটি?

(ক) ক্ষমা

(খ) সংকীর্ণতা

(গ) ক্ষমা ও পরোপকার

(ঘ) পরোপকার

উত্তর: (গ) ক্ষমা ও পরোপকার


৯০. অনিষ্টকারীর প্রতিদান কী হওয়া উচিত বলে কবি মনে করেন?

(ক) অনিষ্ট

(খ) প্রতিহিংসা

(গ) ক্ষমা

(ঘ) ঘৃণা

উত্তর: (গ) ক্ষমা


৯১. ‘প্রতিদান’ কবিতায় কবি কীসের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন?

(ক) বুদ্ধিবৃত্তি

(খ) পরার্থপরতা

(গ) পরিশ্রম

(ঘ) সুশিক্ষা

উত্তর: (খ) পরার্থপরতা


৯২. ‘প্রতিদান’ কবিতায় বিষয়বস্তু হিসেবে কোনটি গুরুত্ব পেয়েছে?

(ক) অন্যায়ের প্রশ্রয়

(খ) সরলতা

(গ) দয়া

(ঘ) পরার্থপরতা

উত্তর: (ঘ) পরার্থপরতা

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts