You are currently viewing নতুন দেশ কবিতার mcq : ৪০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নতুন দেশ কবিতার mcq : ৪০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

‘নতুন দেশ’  কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপর আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছেছে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছেছে। এ সব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারোরই। হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ বা অপর বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তাদের আশপাশের সবার মধ্যেও দেখতে চায়।


১. জলের ধারে কী দাঁড়িয়ে আছে?

(ক) নতুন নগর

(খ) পাহাড়চূড়া

(গ) নারিকেল বন

(ঘ) নতুন পশু

উত্তর: (গ) নারিকেল বন

২. শিশুটি প্রথম দিন কোথায় নৌকা দেখেছিল?

(ক) ঘাটের কাছে

(খ) তীরের ওপর

(গ) মাঝ নদীতে

(ঘ) মাঝ সাগরে

উত্তর: (ক) ঘাটের কাছে


৩. ‘নদীর ঘাটের কাছে’— এর পরবর্তী চরণ কোনটি?

(ক) পৌঁছে যাবে শেষে

(খ) থাকে কেমন বেশে

(গ) নৌকা বাঁধা আছে

(ঘ) চলে ভাটার টানে

উত্তর: (গ) নৌকা বাঁধা আছে


৪. ‘নাহিতে যখন যাই, দেখি সে’— এর পরের চরণ কী?

(ক) চলে ভাটার টানে

(খ) জলের ঢেউয়ে নাচে

(গ) থাকে কেমন বেশে

(ঘ) দাঁড়িয়ে সারি সারি

উত্তর: (খ) জলের ঢেউয়ে নাচে


৫. ‘নাইতে যখন যাই, দেখি সে/ জলের ঢেউয়ে নাচে।’ এখানে কোন দিকটি ফুটে উঠেছে?

(ক) কল্পনাশক্তি

(খ) সৌন্দর্য-চেতনা

(গ) দৃষ্টিভঙ্গি

(ঘ) কৌতূহল

উত্তর: (খ) সৌন্দর্য-চেতনা


৬. কী নাচে জলের ঢেউয়ে?

(ক) ঘাট

(খ) নৌকা

(গ) শস্য

(ঘ) মাছ

উত্তর: (খ) নৌকা


৭. ‘আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে’— এখানে ‘সেইখানে’ বলতে কোন স্থানের কথা বলা হয়েছে?

(ক) নতুন দেশ

(খ) সাগর পাড়

(গ) নদীর ঘাট

(ঘ) বন

উত্তর: (গ) নদীর ঘাট


৮. ‘দেখি দূরের পানে’— এখানে ‘পানে’ অর্থ কী?

(ক) দিকে

(খ) অন্ধকারে

(গ) বনে

(ঘ) আলোতে

উত্তর: (ক) দিকে

৯. ভাটার টানে নৌকা কোথায় চলে যায় বলে শিশুটির মনে করে?

(ক) নতুন দেশে

(খ) মাঝনদীতে

(গ) অন্য ঘাটে

(ঘ) অজানার পথে

উত্তর: (ক) নতুন দেশে

১০. অজানা দেশে পৌঁছে যাবে কী?

(ক) স্রোত

(খ) ঢেউ

(গ) মেঘ

(ঘ) নৌকা

উত্তর: (ঘ) নৌকা

১১. ‘সেখানেতে কেমন মানুষ।’— এর পরের লাইন কী?

(ক) নতুন নগর বনে

(খ) সাধ জাগে মোর মনে

(গ) থাকে কেমন বেশে

(ঘ) বেড়ায় দলে দলে

উত্তর: (গ) থাকে কেমন বেশে


১২. ‘সেখানেতে কেমন মানুষ/থাকে কেমন বেশে’— এখানে শিশুটির কোন অনুভূতি ফুটে উঠেছে?

(ক) আবেগ

(খ) বিস্ময়

(গ) কৌতূহল

(ঘ) অহংকার

উত্তর: (গ) কৌতূহল


১৩. ‘থাকব না কো বন্ধ ঘরে/ দেখব এবার জগৎটাকে’— কবিতাংশটির সাথে ‘নতুন দেশ’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

(ক) মাঝনদীতে নৌকা, কোথায়/চলে ভাটার টানে

(খ) জানি না কোন দেশে/পৌঁছে যাবে শেষে

(গ) নদীর ঘাটের কাছে/নৌকা বাঁধা আছে

(ঘ) থাকি ঘরের কোণে/সাধ জাগে মোর মনে

উত্তর: (ঘ) থাকি ঘরের কোণে/সাধ জাগে মোর মনে


১৪. ‘থাকি ঘরের কোণে, সাধ জাগে মোর মনে’— চরণের মাধ্যমে কোন সাধের কথা বোঝানো হয়েছে?

(ক) অজানাকে জানার

(খ) নদীর তীরে বসার

(গ) গ্রামের প্রকৃতিকে দেখার

(ঘ) সমুদ্রতীরে ভ্রমণের

উত্তর: (ক) অজানাকে জানার


১৫. শিশুটির মনে কী সাধ জাগে?

(ক) সাগরপারে যাওয়ার

(খ) নতুন নগর বনে যাওয়ার

(গ) পাহাড়-চূড়ায় ওঠার

(ঘ) আপিসে যাওয়ার

উত্তর: (খ) নতুন নগর বনে যাওয়ার


১৬. ‘সাগর পারে সারি বেঁধে কি দাঁড়িয়ে আছে?’

(ক) নতুন নগর

(খ) পাহাড়-চূড়া

(গ) নতুন পশু

(ঘ) নারিকেল বন

উত্তর: (ঘ) নারিকেল বন


১৭. ‘নতুন দেশ’ কবিতায় কেউ কী করতে পারে না?

(ক) সমুদ্র ভেঙে ভিড়িয়ে যেতে

(খ) বরফ ভেঙে ভিড়িয়ে যেতে

(গ) পাহাড়চূড়ায় চড়তে

(ঘ) দূর সাগরে পাড়ি দিতে

উত্তর: (খ) বরফ ভেঙে ভিড়িয়ে যেতে


১৮. কারা দলে দলে ঘুরে বেড়ায়?

(ক) কিশোরেরা

(খ) শিশুরা

(গ) পশুরা

(ঘ) মেয়েরা

উত্তর: (গ) পশুরা


১৯. নৌকাগুলো কখন ভেসে যায়?

(ক) দিনের শুরুতে

(খ) রাতের শেষে

(গ) ভোরেরবেলা

(ঘ) সকালবেলা

উত্তর: (খ) রাতের শেষে


২০. রাতের শেষে কী ভেসে যায়?

(ক) ভাটার জল

(খ) নৌকা

(গ) কবিমন

(ঘ) কুয়াশা

উত্তর: (খ) নৌকা


২১. বাবা কোথায় যায়?

(ক) আপিসে

(খ) মাঠে

(গ) বাজারে

(ঘ) ঘাটে

উত্তর: (ক) আপিসে


২২. ‘বাবা কেন আপিসে যায়’ এ প্রশ্নের মাধ্যমে শিশুর কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

(ক) বোধহীনতা

(খ) বাস্তবতার সাথে সংযোগহীনতা

(গ) শিশুসুলভ চপলতা

(ঘ) আধ্যাত্মিকতাবোধ

উত্তর: (খ) বাস্তবতার সাথে সংযোগহীনতা

২৩. ‘নতুন দেশ’ কবিতায় বাবার কোথায় না যাওয়ার আক্ষেপের উল্লেখ আছে?

(ক) আপিসে

(খ) নদীর ঘাটে

(গ) বাড়িতে

(ঘ) নতুন দেশে

উত্তর: (ঘ) নতুন দেশে


২৪. ‘নতুন দেশ’ কবিতার শেষ চরণ কোনটি?

(ক) নদীর ঘাটের কাছে

(খ) নৌকা বাঁধা আছে

(গ) যায় না নতুন দেশে

(ঘ) থাকি ঘরের কোণে

উত্তর: (গ) যায় না নতুন দেশে


২৫. ‘বাবা কেন আপিসে যায়,— যায় না নতুন দেশে?’ চরণ দুটিতে কী প্রকাশ পেয়েছে?

(ক) হতাশা

(খ) প্রত্যাশা

(গ) আক্ষেপ

(ঘ) হিংসা

উত্তর: (গ) আক্ষেপ


২৬. অচেনা দেশের কথা জানতে ব্যাকুল হয়ে থাকে বিপাশা। এমন মনোভাব পাঠ্যবইয়ের কোন কবিতায় প্রতিফলিত হয়েছে?

(ক) আমার বাড়ি

(খ) মেলা

(গ) নতুন দেশ

(ঘ) সবার আমি ছাত্র

উত্তর: (গ) নতুন দেশ


২৭. তমালিকা কল্পনাভিলাসী মেয়ে। কল্পনাতে সে নতুন নতুন স্থানে ঘুরে বেড়ায়। তমালিকার এই কল্পনাপ্রবণতা তোমার পঠিত কোন কবিতায় প্রতিফলিত হয়েছে?

(ক) নতুন দেশ

(খ) শ্রাবণে

(গ) আমার বাড়ি ও মেলা

(ঘ) শুভ নববর্ষ

উত্তর: (ক) নতুন দেশ

২৮. ‘নতুন দেশ’ সম্পর্কে শিশুর মনে প্রশ্ন জাগার কারণ—

(ক) কখনো দেখেনি তাই

(খ) অনেক গল্প শুনেছে তাই

(গ) সবাই তা পায় তাই

(ঘ) কেউ নতুন দেশে যায় না তাই

উত্তর: (ক) কখনো দেখেনি তাই

২৯. চাঁদ ও সূর্যের আকর্ষণে নদী বা সমুদ্রে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে কী বলে?

(ক) জোয়ার

(খ) ভাটা

(গ) অবনমন

(ঘ) ক্রম অবনতি

উত্তর: (খ) ভাটা



৩০. ‘ভাটা’ শব্দের অর্থ কী?

(ক) জলের পতন

(খ) জলের গমন

(গ) জল বৃদ্ধি পাওয়া

(ঘ) বর্ষিত জল কমে যাওয়া

উত্তর: (ক) জলের পতন


৩১. কবিতায় ‘আপিস’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) ‘অফিস’-এর কথ্য রূপ

(খ) অফিস-এর লেখা রূপ

(গ) কর্মকর্তা

(ঘ) আশ্রয়

উত্তর: (ক) ‘অফিস’-এর কথ্য রূপ

৩২. রবীন্দ্রনাথ ঠাকুর কী উপাধিতে ভূষিত হন?

(ক) বিশ্বকবি

(খ) বিদ্রোহী কবি

(গ) জাতীয় কবি

(ঘ) পল্লিকবি

উত্তর: (ক) বিশ্বকবি


৩৩. রবীন্দ্রনাথের মৃত্যু হয় কত সালে?

(ক) ১৯৪১

(খ) ১৯৪০

(গ) ১৯৪২

(ঘ) ১৯৩৮

উত্তর: (ক) ১৯৪১


৩৪. রবীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর কততম সন্তান?

(ক) একাদশতম

(খ) দ্বাদশতম

(গ) ত্রয়োদশতম

(ঘ) চতুর্দশতম

উত্তর: (ঘ) চতুর্দশতম


৩৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ রচনা করেন?

(ক) চৌদ্দ

(খ) পনেরো

(গ) ষোলো

(ঘ) সতেরো

উত্তর: (ক) চৌদ্দ


৩৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

(ক) খাপছাড়া

(খ) গীতাঞ্জলি

(গ) বনফুল

(ঘ) মানসী

উত্তর: (গ) বনফুল


৩৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

(ক) ১৯১৩ সালে

(খ) ১৯১৪ সালে

(গ) ১৯১৫ সালে

(ঘ) ১৯১৬ সালে

উত্তর: (ক) ১৯১৩ সালে


৩৮. ‘সোনার তরী’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) সুনির্মল বসু

(গ) আহসান হাবীব

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


৩৯. ছোটদের জন্য লেখা রবীন্দ্রনাথের গ্রন্থের নাম কী?

(ক) মানসী

(খ) প্রবর্তিকা

(গ) খাপছাড়া

(ঘ) ছ-ব্যবসা-ল

উত্তর: (গ) খাপছাড়া


৪০. বাংলা সাহিত্যের কোন শাখাটি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে প্রতিষ্ঠা লাভ করে?

(ক) উপন্যাস

(খ) নাটক

(গ) কবিতা

(ঘ) ছোটগল্প

উত্তর: (ঘ) ছোটগল্প

Author

  • মুখোশ ডেস্ক

    "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts