You are currently viewing বিভীষণের প্রতি মেঘনাদ mcq : নির্বাচিত ১৪০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বিভীষণের প্রতি মেঘনাদ mcq : নির্বাচিত ১৪০+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বিভীষণের প্রতি মেঘনাদ” কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ-কাব্যে’-র ‘বধো’ (বধ) নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। সর্বমোট নয়টি সর্গে বিন্যস্ত ‘মেঘনাদবধ-কাব্যে’র ষষ্ঠ সর্গে লক্ষ্মণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসমসাহসী বীর মেঘনাদের। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব-কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। ভ্রাতা কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেন। যুদ্ধজয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করে। মায়া দেবীর আনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায়, লক্ষ্মণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয়। কপট লক্ষ্মণ নিরস্ত্র মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাদ বিস্ময় প্রকাশ করে। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষ্মণের অনুপ্রবেশ যে মায়াবলে সম্পন্ন হয়েছে, বুঝতে বিলম্ব ঘটে না তার। ইতোমধ্যে লক্ষ্মণ তলোয়ার কোষমুক্ত করলে মেঘনাদ যুদ্ধসাজ গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষ্মণের কাছে। কিন্তু লক্ষ্মণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এ সময়ই অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাদের; দেখতে পায় বীরযোদ্ধা পিতৃব্য বিভীষণকে। মুহূর্তে সবকিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে। খু্ল্লতাত বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই নাটকীয় ভাষ্যই “বিভীষণের প্রতি মেঘনাদ” অংশে সংকলিত হয়েছে। এ অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব ও জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা যেমন এখানে ব্যক্ত হয়েছে তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা বলে।

উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি-রামায়ণেক নবমূল্য দান করেছেন এ কাব্যে। মানবকেন্দ্রিকতাই রেনেসাঁস বা নবজাগরণের সারকথা। ওই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণের রাম-লক্ষ্মণ মধুসূদনের লেখনীতে হীনরূপে এবং রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবীয় গুণের ধারকরূপে উপস্থাপিত। দেবতাদের আনুকূল্যপ্রাপ্ত রাম-লক্ষ্মণ নয়, পুরাণের রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদের প্রতিই মধুসূদনের মমতা ও শ্রদ্ধা।

বিভীষণের প্রতি মেঘনাদ” কাব্যাংশটি ১৪ মাত্রার অমিল প্রবহমান যতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রথম পঙ্‌ক্তির সঙ্গে দ্বিতীয় পঙ্‌ক্তির চরণান্তের মিলহীনতার কারণে এ ছন্দ ‘অমিত্রাক্ষর ছন্দ’ নামে সমধিক পরিচিত। এ কাব্যাংশের প্রতিটি পঙ্‌ক্তি ১৪ মাত্রায় এবং ৮ + ৬ মাত্রার দুটি পর্বে বিন্যস্ত। লক্ষ করার বিষয় যে, এখানে দুই পঙ্‌ক্তির চরণান্তিক মিলই কেবল পরিহার করা হয়নি, যতিপাত বা বিরামচিহ্নের স্বাধীন ব্যবহারও হয়েছে বিষয় বা বক্তব্যের অর্থের অনুষঙ্গে। এ কারণে ভাবপ্রকাশের প্রবহমানতাও কাব্যাংশটির ছন্দের বিশেষ লক্ষণ হিসেবে বিবেচ্য।



১. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় সৌমিত্রি কে?

ক) মেঘনাদ

খ) লক্ষ্মণ

গ) বিভীষণ

ঘ) রাবণ

উত্তর: খ) লক্ষ্মণ


২. কার অপর নাম সৌমিত্রি?

ক) রাম

খ) লক্ষ্মণ

গ) মেঘনাদ

ঘ) বিভীষণ

উত্তর: খ) লক্ষ্মণ


৩. ‘নিকুম্ভিলা’ যজ্ঞাগারে মেঘনাদ যে দেবতার পূজারত অবস্থায় ছিল—

ক) অগ্নিদেবের

খ) বরুণদেবের

গ) ইন্দ্রদেবের

ঘ) সোমদেবের

উত্তর: ক) অগ্নিদেবের


৪. ‘জীমূতেন্দ্র’ কীসের গর্জন?

ক) বাতাসের

খ) মেঘের

গ) কামানের

ঘ) সাগরের

উত্তর: খ) মেঘের


৫. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটুকু মেঘনাদবধ-কাব্যের কোন সর্গ হতে সংকলিত?

ক) ৪র্থ

খ) ৫ম

গ) ৬ষ্ঠ

ঘ) ৭ম

উত্তর: গ) ৬ষ্ঠ


৬. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাটি কোন ছন্দে লেখা?

ক) স্বরবৃত্ত

খ) মাত্রাবৃত্ত

গ) অমিত্রাক্ষর

ঘ) স্বরযাত্রিক

উত্তর: গ) অমিত্রাক্ষর

৭. মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কী?

ক) পূরবী দেবী

খ) অনিলা দেবী

গ) জাহ্নবী দেবী

ঘ) সুশীলা দেবী

উত্তর: গ) জাহ্নবী দেবী


৮. মধুসূদন-পূর্ব হাজার বছরের বাংলা কবিতা কোন ছন্দে লেখা হতো?

ক) মুক্তক

খ) স্বরবৃত্ত

গ) পয়ার

ঘ) গদ্যছন্দ

উত্তর: গ) পয়ার

৯. মধুসূদনের সাহিত্যের প্রধান সুর হিসেবে কোনটি গ্রহণযোগ্য?

ক) প্রকৃতি চেতনা

খ) দেশপ্রেম

গ) নারী স্বাধীনতা

ঘ) মানব বন্দনা

উত্তর: খ) দেশপ্রেম


১০. ‘তিলোত্তমাসম্ভব’ কোন ধরনের গ্রন্থ?

ক) মহাকাব্য

খ) উপন্যাস

গ) কাব্য

ঘ) নাটক

উত্তর: গ) কাব্য


১১. অমিত্রাক্ষর ছন্দ মূলত কোন ছন্দ?

ক) অক্ষরবৃত্ত

খ) মাত্রাবৃত্ত

গ) স্বরবৃত্ত

ঘ) মিশ্র

উত্তর: ক) অক্ষরবৃত্ত

১২. মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?

ক) ২৬শে জুন

খ) ২৭শে জুন

গ) ২৮শে জুন

ঘ) ২৯শে জুন

উত্তর: ঘ) ২৯শে জুন


১৩. রোমান্টিক ও ধ্রুপদি সাহিত্যের আশ্চর্য মিলন ঘটেছে কার সাহিত্যে?

ক) আহসান হাবীব

খ) শামসুর রাহমান

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: ঘ) মাইকেল মধুসূদন দত্ত


১৪. আধুনিক বাংলা কবিতার অগ্রদূত বলা হয় কাকে?

ক) ঈশ্বরচন্দ্র গুপ্তকে

খ) মাইকেল মধুসূদন দত্তকে

গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে

ঘ) জীবনানন্দ দাশকে

উত্তর: খ) মাইকেল মধুসূদন দত্তকে


১৫. ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫এ জানুয়ারি জন্মগ্রহণ করেন কোন কবি?

ক) মাইকেল মধুসূদন দত্ত

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত


১৬. মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক) যশোর

খ) বরিশাল

গ) খুলনা

ঘ) ফরিদপুর

উত্তর: ক) যশোর


১৭. মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কী?

ক) রাজশেখর দত্ত

খ) রামনারায়ণ দত্ত

গ) রামশেখর দত্ত

ঘ) রাজনারায়ণ দত্ত

উত্তর: ঘ) রাজনারায়ণ দত্ত


১৮. কত সালে মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে নামের পূর্বে ‘মাইকেল’ শব্দটি যোগ করেন?

ক) ১৮৪৩

খ) ১৮৪৪

গ) ১৮৪৫

ঘ) ১৮৪৬

উত্তর: ক) ১৮৪৩


১৯. মধুসূদনকে ‘মাইকেল মধুসূদন দত্ত’ বলা হয়েছে কেন?

ক) বিশপসের ছাত্র বোঝাতে

খ) ধর্মান্তর বোঝাতে

গ) খ্রিষ্টান বোঝাতে

ঘ) ধর্মত্যাগী বোঝাতে

উত্তর: গ) খ্রিষ্টান বোঝাতে

২০. গ্রিক, লাতিন, হিব্রু, ফরাসি, জার্মান, ইতালীয় প্রভৃতি ভাষায় দক্ষতা ছিল কোন কবির?

ক) মাইকেল মধুসূদন দত্ত

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত


২১. সূচনালগ্নে মাইকেল মধুসূদন দত্ত কোন ভাষায় সাহিত্য রচনা করেন?

ক) বাংলা

খ) ইংরেজি

গ) সংস্কৃত

ঘ) ফরাসি

উত্তর: খ) ইংরেজি


২২. বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে?

ক) বিহারীলাল চক্রবর্তী

খ) মাইকেল মধুসূদন দত্ত

গ) অক্ষয়কুমার বড়াল

ঘ) মোহিতলাল উপাধ্যায়

উত্তর: খ) মাইকেল মধুসূদন দত্ত


২৩. অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ কোনটি?

ক) স্বরবৃত্ত ছন্দ

খ) মাত্রাবৃত্ত ছন্দ

গ) অমিত্রাক্ষর ছন্দ

ঘ) পয়ার ছন্দ

উত্তর: গ) অমিত্রাক্ষর ছন্দ


২৪. উনিশ শতকের বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পথিকৃৎ কে?

ক) জীবনানন্দ দাশ

খ) কাজী নজরুল ইসলাম

গ) মাইকেল মধুসূদন দত্ত

ঘ) ভারতচন্দ্র রায়গুণাকর

উত্তর: গ) মাইকেল মধুসূদন দত্ত


২৫. বাংলায় সনেটের প্রবর্তক কে?

ক) মাইকেল মধুসূদন দত্ত

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত


২৬. সনেটের অপর নাম কী?

ক) গঠিত কবিতা

খ) চতুর্দশপদী কবিতা

গ) চারণ কবিতা

ঘ) বিয়োগান্ত কবিতা

উত্তর: খ) চতুর্দশপদী কবিতা


২৭. আধুনিক বাংলা নাটকের উদ্ভব যুগের নাট্যকার কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) মাইকেল মধুসূদন দত্ত

গ) মুনীর চৌধুরী

ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ্

উত্তর: খ) মাইকেল মধুসূদন দত্ত


২৮. ‘শর্মিষ্ঠা’ নাটকের রচয়িতা কে?

ক) নন্দকুমার রায়

খ) রামনারায়ণ তর্করত্ন

গ) রাজা রামমোহন রায়

ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: ঘ) মাইকেল মধুসূদন দত্ত


২৯. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন?

ক) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

খ) কৃষ্ণকুমারী

গ) পদ্মাবতী

ঘ) শর্মিষ্ঠা

উত্তর: ক) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ


৩০. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যংশে ‘অরিন্দম’ বলতে কাকে বোঝানো হয়েছে?

অথবা, “এতক্ষণে”— অরিন্দম কহিলা বিষাদে’— এখানে অরিন্দম কে?

ক) রাবণ

খ) মেঘনাদ

গ) রাম

ঘ) লক্ষ্মণ

উত্তর: খ) মেঘনাদ


৩১. ‘জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষঃপুরে!’ এখানে রক্ষঃপুরে বলতে কী বোঝানো হয়েছে?

ক) রাক্ষসদের পুরীতে

খ) নিকুম্ভিলা যজ্ঞাগারে

গ) রাক্ষসদের নগরে

ঘ) লঙ্কাপুরীতে

উত্তর: খ) নিকুম্ভিলা যজ্ঞাগারে


৩২. রক্ষঃপুরে কে প্রবেশ করল?

ক) রাবণ

খ) রাম

গ) লক্ষ্মণ

ঘ) যম

উত্তর: গ) লক্ষ্মণ


৩৩. শমন-ভবন কী?

ক) দেবালয়

খ) যমালয়

গ) যজ্ঞাগার

ঘ) বাসালয়

উত্তর: খ) যমালয়


৩৪. ‘হায় তাত উচিত কি তব এ কাজ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) কুম্ভকর্ণের সহায়তা

খ) লক্ষ্মণের প্রবেশ

গ) বিভীষণের সহায়তা

ঘ) রামচন্দ্রের আজ্ঞা

উত্তর: গ) বিভীষণের সহায়তা


৩৫. ‘হায়, তাত, উচিত কি তব এ কাজ?’— মেঘনাদের এই উক্তির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি?

ক) লক্ষ্মণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা

খ) ভ্রাতুষ্পুত্রকে হত্যায় সহায়তা করা

গ) মাতৃ আজ্ঞা পালন না করা

ঘ) মাতৃভূমির জন্য যুদ্ধ না করা

উত্তর: ক) লক্ষ্মণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা


৩৬. ‘নিকষা’ কার মা?

ক) রামের

খ) রাবণের

গ) মেঘনাদের

ঘ) বিভীষণের

উত্তর: খ) রাবণের ও ঘ) বিভীষণের (উভয়ই সঠিক)


৩৭. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘তস্কর’ বলা হয়েছে—

ক) রামকে

খ) লক্ষ্মণকে

গ) বিভীষণকে

ঘ) বাসবকে

উত্তর: খ) লক্ষ্মণকে


৩৮. মহাকবি হোমারের হেক্টরকে আমরা সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে দেখি। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় উক্ত চরিত্রটি কার প্রতিনিধিত্ব করে?

ক) রামচন্দ্র

খ) মেঘনাদ

গ) রাবণ

ঘ) বিভীষণ

উত্তর: খ) মেঘনাদ


৩৯. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘ধীমান’ বলে কাকে সম্বোধন করা হয়েছে?

ক) রাবণ

খ) মেঘনাদ

গ) কুম্ভকর্ণ

ঘ) বিভীষণ

উত্তর: খ) মেঘনাদ


৪০. মেঘনাদের মরে যেতে ইচ্ছা করে কেন?

ক) পিতার আচরণে

খ) বিনা অস্ত্রে যুদ্ধ করায়

গ) লক্ষ্মণের কথা শুনে

ঘ) বিভীষণের কথা শুনে

উত্তর: ঘ) বিভীষণের কথা শুনে


৪১. ‘স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে।’— এখানে ‘বিধু’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) নক্ষত্র

খ) সূর্য

গ) চাঁদ

ঘ) ফুল

উত্তর: গ) চাঁদ

৪২. ‘স্থাপিলা বিধুরে বিধি স্থাণুর ললাটে;
পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়?’— বাক্যটিতে প্রকাশ পেয়েছে—

ক) মতিচ্ছন্নতা

খ) আহাজারি

গ) মত পরিবর্তন

ঘ) আত্মমর্যাদা

উত্তর: ঘ) আত্মমর্যাদা


৪৩. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘রক্ষোরথী’ কে?

ক) লক্ষ্মণ

খ) মেঘনাদ

গ) কুম্ভকর্ণ

ঘ) বিভীষণ

উত্তর: ঘ) বিভীষণ


৪৪. ‘মহারথীপ্রথা’ বলতে কোন প্রথার কথা বোঝানো হয়েছে?

ক) বীরের যুদ্ধরীতি

খ) মহাজনি কারবার

গ) রাজনৈতিক কৌশল

ঘ) দানশীলতা

উত্তর: ক) বীরের যুদ্ধরীতি


৪৫. ‘ স্বচক্ষে দেখেছ রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের!’— নিজেকে ‘দাস’ বলার পেছনে মেঘনাদের কোন মনোভাবটি ক্রিয়াশীল?

ক) বিনয়

খ) বশংবদতা

গ) অর্থপ্রার্থিতা

ঘ) হীনম্মন্যতা

উত্তর: ক) বিনয়  

৪৬. ‘মহামন্ত্র-বলে যথা নম্রশিরঃ ফণী
মলিনবদন লাজে, উত্তরিলা রথী’— এখানে রথী কে?

ক) রাম

খ) লক্ষ্মণ

গ) মেঘনাদ

ঘ) বিভীষণ

উত্তর: ঘ) বিভীষণ


৪৭. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘রাবণ-অনুজ’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক) কুম্ভকর্ণকে

খ) বিভীষণকে

গ) লক্ষ্মণকে

ঘ) রামকে

উত্তর: খ) বিভীষণকে


৪৮. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা/ এ কনক-লঙ্কা রাজা’ উক্তিটিতে ‘নিজ কর্ম-দোষ’ কোন প্রসঙ্গে ব্যবহৃত?

ক) সীতাকে অপহরণ

খ) শূর্পণখার নাক কর্তন

গ) রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

ঘ) রামের বনবাস যাত্রা

উত্তর: ক) সীতাকে অপহরণ


৪৯. ‘নির্গুণ স্বজন শ্রেয়ঃ’— ‘স্বজন’ বলতে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় বোঝানো হয়েছে—

ক) অযোধ্যাবাসী

খ) লঙ্কাবাসী

গ) রাঘব

ঘ) লক্ষ্মণ

উত্তর: খ) লঙ্কাবাসী


৫০. বিভীষণের প্রতি মেঘনাদের চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটিতে?

ক) হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে!

খ) কহ, মহারথী, এ কি মহারথীপ্রথা?

গ) নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা।

ঘ) গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি।

উত্তর: ঘ) গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি।


৫১. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘বাসববিজয়ী’—

ক) বীরবাহু

খ) কুম্ভকর্ণ

গ) মেঘনাদ

ঘ) বিভীষণ

উত্তর: গ) মেঘনাদ


৫২. ‘নিকষা সতী তোমার জননী’— এখানে ‘নিকষা’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক) রাবণের স্ত্রী

খ) মেঘনাদের স্ত্রী

গ) সীতা

ঘ) রাবণের মা

উত্তর: ঘ) রাবণের মা


৫৩. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘তাত’ বলে কাকে বোঝানো হয়েছে?

ক) রাবণকে

খ) বাসবকে

গ) কুম্ভকর্ণকে

ঘ) বিভীষণকে

উত্তর: ঘ) বিভীষণকে


৫৪. মেঘনাদের মতে, বিভীষণের কোন কাজটি অনুচিত হয়েছে?

ক) মেঘনাদকে বাধা দেওয়া

খ) যজ্ঞাগারে প্রবেশে লক্ষ্মণকে সাহায্য করা

গ) লক্ষ্মণকে হত্যা করা

ঘ) রাবণকে অপমান করা

উত্তর: খ) যজ্ঞাগারে প্রবেশে লক্ষ্মণকে সাহায্য করা


৫৫. মেঘনাদ কোন অপমান সইতে না পারার কথা বলেছে?

ক) যুদ্ধে পরাজিত হওয়ার

খ) লক্ষ্মণের যজ্ঞাগারে প্রবেশের

গ) বিভীষণের বিশ্বাসঘাতকতার

ঘ) লক্ষ্মণকে সাহায্য করার

উত্তর: খ) লক্ষ্মণের যজ্ঞাগারে প্রবেশের


৫৬. বিভীষণের মাতার নাম কী?

ক) সুমিত্রা

খ) কৌশল্যা

গ) কৈকেয়ী

ঘ) নিকষা

উত্তর: ঘ) নিকষা


৫৭. ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে’— এখানে প্রকাশিত হয়েছে—

ক) ঘৃণা

খ) হিংসা

গ) প্রতিবাদ

ঘ) অহংকার

উত্তর: ক) ঘৃণা


৫৮. ‘ঘরের শত্রু বিভীষণ’— এ প্রবাদবাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে প্রচলিত?

ক) স্বজনের প্রতি উদাসীনতা

খ) পরধর্মের অনুসরণ

গ) শত্রুপক্ষের সঙ্গে আঁতাত

ঘ) দুর্জনের সাহচর্য

উত্তর: গ) শত্রুপক্ষের সঙ্গে আঁতাত


৫৯. ‘লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে’— এখানে ‘ভঞ্জিব আহবে’ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) যুদ্ধ দ্বারা বিনষ্ট করা

খ) কলঙ্ক লেপন করা

গ) কালিমাযুক্ত করা

ঘ) উদ্ধার করা

উত্তর: ক) যুদ্ধ দ্বারা বিনষ্ট করা


৬০. কে লঙ্কার কলঙ্ক যুদ্ধ দ্বারা বিনষ্ট করতে চায়?

ক) বিভীষণ

খ) মেঘনাদ

গ) রাম

ঘ) লক্ষ্মণ

উত্তর: খ) মেঘনাদ


৬১. ‘রুষিলা বাসবত্রাস’— এখানে বাসবত্রাস কে?

ক) মেঘনাদ

খ) লক্ষ্মণ

গ) রাবণ

ঘ) বিভীষণ

উত্তর: ক) মেঘনাদ


৬২. ‘উত্তরিলা কাতরে রাবণি’— ‘রাবণি’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক) রাবণকন্যাকে

খ) রাবণপত্নীকে

গ) রাবণপুত্রকে

ঘ) রাবণভ্রাতাকে

উত্তর: গ) রাবণপুত্রকে


৬৩. ‘নম্রশিরঃ ফণী’ অর্থে মন্ত্রপূত কে মাথা নত করে?

ক) কুকুর

খ) মানুষ

গ) সাপ

ঘ) বিড়াল

উত্তর: গ) সাপ


৬৪. রাম-রাবণের যুদ্ধে স্বপক্ষ ত্যাগকারী—

ক) মহারথী

খ) কুম্ভকর্ণ

গ) বিভীষণ

ঘ) অরিন্দম

উত্তর: গ) বিভীষণ


৬৫. ‘স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস’— কে?

ক) লক্ষ্মণ

খ) রাম

গ) রাবণ

ঘ) বিভীষণ

উত্তর: ঘ) বিভীষণ


৬৬. ‘অবিদিত নহে কিছু তোমার চরণে’— উক্তিটি কার?

ক) বিভীষণের

খ) রাবণের

গ) মেঘনাদের

ঘ) বীরবাহুর

উত্তর: গ) মেঘনাদের


৬৭. মেঘনাদ চরিত্রে নিম্নোক্ত কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

ক) সততা

খ) সাহস

গ) দেশপ্রেম

ঘ) বিচক্ষণতা

উত্তর: গ) দেশপ্রেম


৬৮. ‘কী দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে’— এ বাক্যে মেঘনাদ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

ক) আত্ম-অনুশোচনা

খ) জাত্যভিমানের অহংকার

গ) অমিত তেজ

ঘ) প্রতিশোধ স্পৃহা

উত্তর: গ) অমিত তেজ


৬৯. লঙ্কাপুরী কালসলিলে ডুবে বিভীষণ কোথায় আশ্রয় নেয়?

ক) রাঘবের পদপ্রশ্রয়ে

খ) মেঘনাদের যজ্ঞাগারে

গ) নিকষা জননীর কাছে

ঘ) বনে

উত্তর: ক) রাঘবের পদপ্রশ্রয়ে


৭০. মেঘনাদ ‘দুরাচার দৈত্য’ বলে কাকে অভিহিত করেছে?

ক) বিভীষণকে

খ) লক্ষ্মণকে

গ) রাবণকে

ঘ) বীরবাহুকে

উত্তর: খ) লক্ষ্মণকে


৭১. মেঘনাদের দৃষ্টিতে নন্দন-কাননে কে ভ্রমণ করছে?

ক) কীট

খ) কিন্নর

গ) দৈত্য

ঘ) মানব

উত্তর: গ) দৈত্য


৭২. ‘প্রফুল্ল কমলে কীটবাস’— উক্তিটি কার?

ক) মেঘনাদের

খ) লক্ষ্মণের

গ) বিভীষণের

ঘ) বীরবাহুর

উত্তর: ক) মেঘনাদের

৭৩. প্রফুল্ল কমলে কীটবাস— কীট হিসেবে কাকে অভিহিত করা হয়েছে?

ক) লক্ষ্মণকে

খ) মেঘনাদকে

গ) বিভীষণকে

ঘ) রাবণকে

উত্তর: ক) লক্ষ্মণকে


৭৪. ‘নিজ-কর্ম-দোষে, হায় মজাইলা এ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি।’— এখানে লঙ্কাপুরীর ধ্বংসের জন্য কাকে দোষারোপ করা হয়েছে?

ক) বিভীষণকে

খ) রাবণকে

গ) মেঘনাদকে

ঘ) রামকে

উত্তর: খ) রাবণকে


৭৫. ‘নহি দোষী আমি বৎস’— উক্তিটি কার?

ক) রাবণ

খ) লক্ষ্মণ

গ) বিভীষণ

ঘ) রাম

উত্তর: গ) বিভীষণ


৭৬. ‘পরদোষে কে চাহে মজিতে’— উক্তিটিতে কাকে দোষারোপ করা হয়েছে?

ক) বিভীষণকে

খ) রাবণকে

গ) মেঘনাদকে

ঘ) লক্ষ্মণকে

উত্তর: খ) রাবণকে


৭৭. আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভীষণ কোন বিষয়টিকে সামনে এনেছে?

ক) ইতিহাস চেতনা

খ) স্বাজাত্যবোধ

গ) প্রতিবাদী চেতনা

ঘ) নৈতিকতাবোধ

উত্তর: ঘ) নৈতিকতাবোধ


৭৮. ‘বীরেন্দ্র বলী’ কাকে বলা হয়েছে?

ক) রাবণকে

খ) লক্ষ্মণকে

গ) রামকে

ঘ) মেঘনাদকে

উত্তর: ঘ) মেঘনাদকে


৭৯. মেঘনাদের ক্ষোভের পেছনে প্রকৃত অর্থে কোন কারণটি বিবেচ্য?

ক) রাবণের অপরিণামদর্শিতা

খ) মায়াদেবীর ছলাকলা

গ) বিভীষণের বিশ্বাসঘাতকতা

ঘ) লক্ষ্মণের কূটকৌশল

উত্তর: গ) বিভীষণের বিশ্বাসঘাতকতা


৮০. মেঘনাদকে ‘অরিন্দম’ বলা হয়েছে কেন?

ক) শত্রুদের জন্য আতঙ্ক বলে

খ) অরিদের সাথে লাগত বলে

গ) শত্রুকে দমন করে বলে

ঘ) তার কোনো অরি ছিল না বলে

উত্তর: গ) শত্রুকে দমন করে বলে


৮১. ‘জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষঃপুরে’— পঙ্ক্তিটি দ্বারা কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?

ক) লক্ষ্মণের শৌর্যবীর্য

খ) শত্রুপক্ষের ষড়যন্ত্র

গ) বিভীষণের সহায়তা

ঘ) মেঘনাদের দুর্বলতা

উত্তর: গ) বিভীষণের সহায়তা


৮২. রক্ষঃপুরে প্রবেশ করতে লক্ষ্মণকে সহায়তা করেন কে?

ক) রাবণ

খ) রাম

গ) মেঘনাদ

ঘ) বিভীষণ

উত্তর: ঘ) বিভীষণ


৮৩. বিভীষণের সাথে রাবণের পারিবারিক সম্পর্ক কী?

ক) বিভীষণ রাবণপত্নীর জ্যেষ্ঠ ভ্রাতা

খ) বিভীষণ রাবণের জ্যেষ্ঠ ভ্রাতা

গ) বিভীষণ রাবণের কনিষ্ঠ ভ্রাতা

ঘ) বিভীষণ রাবণের জ্যেষ্ঠ সন্তান

উত্তর: গ) বিভীষণ রাবণের কনিষ্ঠ ভ্রাতা


৮৪. গোপনে নিকুম্ভিলা যজ্ঞাগারে কে প্রবেশ করে?

ক) রাবণ

খ) রাম

গ) লক্ষ্মণ

ঘ) কুম্ভকর্ণ

উত্তর: গ) লক্ষ্মণ


৮৫. কুম্ভকর্ণকে ‘শূলীসম্ভূনিভ’ বলে বিশেষিত করা হয়েছে কেন?

ক) শিবের শূল হাতে ছিল বলে

খ) শিবের উত্তরপুরুষ বলে

গ) শিবের সমতুল্য বীর বলে

ঘ) শিবের নিকটাত্মীয় বলে

উত্তর: গ) শিবের সমতুল্য বীর বলে


৮৬. ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে’— পঙ্ক্তিটিতে চণ্ডাল বলতে কার প্রতি ইঙ্গিত করা হয়েছে?

ক) ইন্দ্রের

খ) রাবণের

গ) রামের

ঘ) লক্ষ্মণের

উত্তর: ঘ) লক্ষ্মণের


৮৭. ‘চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে’— পঙ্ক্তিটিতে মেঘনাদের কোন অভিব্যক্তি সর্বাধিক জোরালো হয়েছে?

ক) বিভীষণের প্রতি বিনয়

খ) লক্ষ্মণের প্রতি ঘৃণা

গ) বিভীষণের প্রতি ভর্ৎসনা

ঘ) লক্ষ্মণের প্রতি ক্রোধ

উত্তর: গ) বিভীষণের প্রতি ভর্ৎসনা


৮৮. মেঘনাদ লক্ষ্মণকে কোথায় পাঠাতে চান?

ক) সাগরে

খ) রক্ষঃপুরে

গ) শমন-ভবনে

ঘ) নন্দন-কাননে

উত্তর: গ) শমন-ভবনে


৮৯. ‘রাঘবদাস আমি’— এখানে বিভীষণের নিজেকে ‘দাস’ বলার পেছনে কোন মনোভাবটি ক্রিয়াশীল?

ক) ভক্তি

খ) বিনয়

গ) আস্থা

ঘ) ঔদার্য

উত্তর: ক) ভক্তি


৯০. ‘দয়াল মুরশিদ আমায় তোমারে চরণে দিও ঠাঁই।’ ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যংশে এমন মানসিকতার লালনকারী কোন চরিত্র?

ক) লক্ষ্মণ

খ) রাবণ

গ) বিভীষণ

ঘ) কুম্ভকর্ণ

উত্তর: গ) বিভীষণ

৯১. ‘হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে!’— এখানে পিতৃব্য বলে কাকে সম্বোধন করা হয়েছে?

ক) রাম

খ) বিভীষণ

গ) কুম্ভকর্ণ

ঘ) দশরথ

উত্তর: খ) বিভীষণ


৯২. ‘রাঘবদাস আমি’— বিভীষণের এ উক্তিটির সঙ্গে বাংলাদেশের মুক্তিসংগ্রামকালীন বিশেষ ভূমিকায় অবতীর্ণ কাদের মিল রয়েছে?

ক) হানাদারদের

খ) রাজাকারদের

গ) গেরিলাদের

ঘ) কমান্ডারদের

উত্তর: খ) রাজাকারদের


৯৩. মেঘনাদ কাকে ‘অজ্ঞ’ বলেছে?

ক) পিতৃব্যকে

খ) রাবণকে

গ) লক্ষ্মণকে

ঘ) নিজেকে

উত্তর: ঘ) নিজেকে


৯৪. মেঘনাদ কাকে ‘বিজ্ঞতম’ বলেছে?

ক) কুম্ভকর্ণকে

খ) রাবণকে

গ) বিভীষণকে

ঘ) বিধাতাকে

উত্তর: গ) বিভীষণকে


৯৫. মেঘনাদকে কে অস্ত্রহীন যুদ্ধে আহ্বান করেছে?

ক) লক্ষ্মণ

খ) বিভীষণ

গ) রাম

ঘ) রাবণ

উত্তর: ক) লক্ষ্মণ


৯৬. লক্ষ্মণের আচরণে লঙ্কাপুরীর শিশুরা ও হাসবে, এরূপ মনে করার কারণ কী?

ক) লুকিয়ে নগরীতে প্রবেশ করেছে বলে

খ) মায়াদেবীর সহযোগিতা নিয়েছে বলে

গ) কাপুরুষের মতো আচরণ করেছে বলে

ঘ) বিভীষণকে নিজ দলে ভিড়িয়েছে বলে

উত্তর: গ) কাপুরুষের মতো আচরণ করেছে বলে


৯৭. ‘দেব-দৈত্য-নর-রণে’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) দানবের সাথে নরের লড়াই

খ) ত্রিপক্ষীয় লড়াই

গ) দৈত্য ও দেবতার লড়াই

ঘ) অসম লড়াই

উত্তর: খ) ত্রিপক্ষীয় লড়াই


৯৮. ‘স্বচক্ষে দেখেছ, রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের!’— এখানে কার পরাক্রমের কথা বোঝানো হয়েছে?

ক) লক্ষ্মণের

খ) মেঘনাদের

গ) রামের

ঘ) বিভীষণের

উত্তর: খ) মেঘনাদের

৯৯. ‘নন্দন-কাননে ভ্রমে দুরাচার দৈত্য!’— এখানে ‘দুরাচার দৈত্য’ কে?

ক) বিভীষণ

খ) মেঘনাদ

গ) রাম

ঘ) লক্ষ্মণ

উত্তর: ঘ) লক্ষ্মণ

১০০. বিভীষণের স্বজাত্যবিরোধী ভূমিকার পেছনে কোন বিষয়টি ক্রিয়াশীল ছিল?

ক) ক্ষমতাকোহ

খ) স্বার্থচিন্তা

গ) ঈর্ষাবোধ

ঘ) ধর্মবোধ

উত্তর: ঘ) ধর্মবোধ

১০১. বিভীষণের মতে, লঙ্কার করুণ পরিণতির জন্য মূলত কোন অনুঘটক দায়ী?

ক) রাবণের পাপকর্ম

খ) মেঘনাদের ঔদ্ধত্য

গ) রাবণের উদাসীনতা

ঘ) মেঘনাদের অহংকার

উত্তর: ক) রাবণের পাপকর্ম

১০২. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘বাসবত্রাস’ বলতে কাকে নির্দেশ করা হয়েছে?

ক) বিভীষণকে

খ) লক্ষ্মণকে

গ) মেঘনাদকে

ঘ) রাবণকে

উত্তর: গ) মেঘনাদকে


১০৩. মেঘনাদকে ‘বাসবত্রাস’ বলা হয় কেন?

ক) ইন্দ্রের মতোই ভয়ঙ্কর বলে

খ) ইন্দ্রকে আক্রমণ করেছে বলে

গ) ইন্দ্রের যোগ্য প্রতিদ্বন্দ্বী বলে

ঘ) ইন্দ্রের ভয়ের কারণ বলে

উত্তর: ঘ) ইন্দ্রের ভয়ের কারণ বলে


১০৪. মেঘনাদ ‘রাক্ষসরাজানুজ’ বলে কাকে সম্বোধন করেছে?

ক) কুম্ভকর্ণকে

খ) লক্ষ্মণকে

গ) বিভীষণকে

ঘ) রাবণকে

উত্তর: গ) বিভীষণকে


১০৫. ‘হেন সহবাসে, হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে’— এখানে প্রকৃত অর্থে কার প্রতি ক্ষোভ প্রকাশ পেয়েছে?

ক) বিভীষণের

খ) কুম্ভকর্ণের

গ) লক্ষ্মণের

ঘ) রাবণের

উত্তর: গ) লক্ষ্মণের

১০৬. মেঘনাদের দৃষ্টিতে বিভীষণের বিমাতাসুলভ আচরণের পেছনে মূলত কোন বিষয়টি দায়ী বলে গণ্য?

ক) অর্থচিন্তা

খ) সঙ্গদোষ

গ) অহমিকা

ঘ) ব্যক্তিত্বার্থ

উত্তর: খ) সঙ্গদোষ


১০৭. বিভীষণের প্রতি মেঘনাদের বক্তব্যে কোন বিষয়টি সর্বাধিক প্রাধান্য পেয়েছে?

ক) বীরত্ব

খ) সাহসিকতা

গ) নৈতিকতা

ঘ) স্বাজাত্যবোধ

উত্তর: ঘ) স্বাজাত্যবোধ


১০৮. মেঘনাদের ভর্ৎসনা সত্ত্বেও বিভীষণ নিজেকে দোষী মনে না করার কারণ কী?

ক) তার দোষাঙ্কুর ধারণা নেই বলে

খ) সে গোঁয়ার প্রকৃতির মানুষ বলে

গ) তার নৈতিক অবস্থানের কারণে

ঘ) সে প্রকৃত অর্থে দোষী নয় বলে

উত্তর: গ) তার নৈতিক অবস্থানের কারণে


১০৯. ‘সিরাজ ও ঘসেটি বেগম’ চরিত্র দুটির সমতুল্য চরিত্র হচ্ছে—

ক) রাম-লক্ষ্মণ

খ) রাবণ-মেঘনাদ

গ) কুম্ভকর্ণ-বিভীষণ

ঘ) মেঘনাদ-বিভীষণ

উত্তর: ঘ) মেঘনাদ-বিভীষণ


১১০. পুর্ণিয়া নামের জনৈক অমাত্য ইংরেজদের সাথে আঁতাত করে টিপু সুলতানের পতনকে অনিবার্য করে তুলেছিলেন। পুর্ণিয়ার সমতুল্য চরিত্র কোনটি?

ক) কুম্ভকর্ণ

খ) রাবণ

গ) বিভীষণ

ঘ) বীরবাহু

উত্তর: গ) বিভীষণ


১১১. মুক্তিযুদ্ধের সময় কলিমদ্দি দফাদার পাক-হানাদার বাহিনীর সেবাধর্মের দায়িত্বপ্রাপ্ত হয়েও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেননি। কলিমদ্দির অবস্থান কোন দিক থেকে বিভীষণ চরিত্রের বিপরীতে?

ক) সাহসিকতায়

খ) দেশপ্রেমে

গ) নৈতিকতায়

ঘ) সেবাধর্মে

উত্তর: খ) দেশপ্রেমে


১১২. ‘সাত কোটি সন্তানেরে হে মুগ্ধজননী/ রেখেছ বাঙালি করে মানুষ করনি।’— কার ক্ষেত্রে এ উক্তিটি যথার্থ?

ক) রাবণ

খ) বিভীষণ

গ) লক্ষ্মণ

ঘ) মেঘনাদ

উত্তর: খ) বিভীষণ


১১৩. অরিন্দম কে?

ক) রাবণ

খ) মেঘনাদ

গ) লক্ষ্মণ

ঘ) কুম্ভকর্ণ

উত্তর: খ) মেঘনাদ


১১৪. শূলীসম্ভূনিভ অর্থ কী?

ক) শূলের ন্যায় শম্ভু

খ) শম্ভু শূলের ন্যায়

গ) শূলপাণি মহাদেবের ন্যায়

ঘ) শিবের যুদ্ধরূপ

উত্তর: গ) শূলপাণি মহাদেবের ন্যায়


১১৫. মেঘনাদের অপর নাম হলো—

ক) মৃগেন্দ্র

খ) ইন্দ্রজিৎ

গ) ধীমান

ঘ) দুর্মতি

উত্তর: খ) ইন্দ্রজিৎ


১১৬. রাঘব কে?

ক) রাম

খ) লক্ষ্মণ

গ) বিভীষণ

ঘ) রাবণ

উত্তর: ক) রাম


১১৭. মেঘনাদকে ‘রাবণি’ বলা হয়েছে কেন?

ক) ডাকনাম ‘রাবণি’ বলে

খ) রাবণের শ্রেষ্ঠ পুত্র বলে

গ) রাবণের বংশজাত বলে

ঘ) রাক্ষসরাজের ভক্ত বলে

উত্তর: খ) রাবণের শ্রেষ্ঠ পুত্র বলে


১১৮. ‘নম্রশিরঃ ফণী’ অর্থে মন্ত্রপূত কে মাথা নত করে?

ক) কুকুর

খ) মানুষ

গ) সাপ

ঘ) বিড়াল

উত্তর: গ) সাপ


১১৯. ‘জীমূতেন্দ্র’ শব্দের অর্থ কী?

ক) অশ্বের ডাক

খ) সিংহের ডাক

গ) মন্ত্রপূত শাখা

ঘ) মেঘের গর্জন

উত্তর: ঘ) মেঘের গর্জন


১২০. যে অরি বা শত্রু দমন করে তাকে এককথায় কী বলা হয়?

ক) জিতেন্দ্রিয়

খ) সৌমিত্রি

গ) অরিন্দম

ঘ) পরশু

উত্তর: গ) অরিন্দম


১২১. ‘অরি’ শব্দের অর্থ কী?

ক) জ্ঞাতি

খ) জাতি

গ) শত্রু

ঘ) বন্ধু

উত্তর: গ) শত্রু


১২২. ‘তাত’ শব্দটির অর্থ কী?

ক) মাতা

খ) পিতা

গ) ভাই

ঘ) বোন

উত্তর: খ) পিতা


১২৩. রাবণের মায়ের নাম কী?

ক) শূর্পণখা

খ) নিকষা

গ) সুমতি

ঘ) সীতা

উত্তর: খ) নিকষা


১২৪. ‘বাসববিজয়ী’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক) বিভীষণকে

খ) লক্ষ্মণকে

গ) মেঘনাদকে

ঘ) ইন্দ্রকে

উত্তর: গ) মেঘনাদকে


১২৫. ‘তস্কর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) তিরস্কার

খ) চোর

গ) কানন

ঘ) সাধু

উত্তর: খ) চোর


১২৬. ‘মহারথী’ শব্দের অর্থ কী?

ক) মহাবীর

খ) বীর

গ) রথ চালক

ঘ) শাসক

উত্তর: ক) মহাবীর


১২৭. রাঘব কোন বংশের শ্রেষ্ঠ সন্তান?

ক) সেন বংশের

খ) পাল বংশের

গ) চন্দ্র বংশের

ঘ) রঘু বংশের

উত্তর: ঘ) রঘু বংশের


১২৮. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় রামচন্দ্রকে ‘রাঘব’ বলা হয়েছে কোন যুক্তিতে?

ক) রঘুবংশে জন্মগ্রহণ করেছে

খ) যুদ্ধে রঘুবংশকে পরাজিত করেছে

গ) রঘুবংশের সহযোগিতায় যুদ্ধ করেছে

ঘ) রঘুবংশ তাকে সাহস জুগিয়েছে

উত্তর: ক) রঘুবংশে জন্মগ্রহণ করেছে


১২৯. ‘স্থাণু’ শব্দের অর্থ কোনটি?

ক) নিশ্চল

খ) স্থান

গ) ক্ষুদ্র

ঘ) বলবান

উত্তর: ক) নিশ্চল


১৩০. কাকে ‘রথী’ বলা হয়?

ক) হস্তীচালককে

খ) রথচালককে

গ) পদাতিবাহককে

ঘ) অশ্বচালককে

উত্তর: খ) রথচালককে


১৩১. ‘বিধু’ কীসের সমার্থক শব্দ?

ক) চাঁদ

খ) সূর্য

গ) পৃথিবী

ঘ) গ্রহ

উত্তর: ক) চাঁদ


১৩২. মেঘনাদের যজ্ঞস্থান কোনটি?

ক) বসুধা

খ) নন্দন-কানন

গ) বিধু

ঘ) নিকুম্ভিলা

উত্তর: ঘ) নিকুম্ভিলা


১৩৩. ‘প্রগলভে’ শব্দের অর্থ কী?

ক) আকৃষ্ট হয়ে

খ) নির্ভীক চিত্তে

গ) পুলকিত হয়ে

ঘ) প্রফুল্ল চিত্তে

উত্তর: খ) নির্ভীক চিত্তে

১৩৪. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’— কাব্যংশটুকু মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যের অন্তর্গত?

ক) ব্রজাঙ্গনা কাব্য

খ) বীরাঙ্গনা কাব্য

গ) মেঘনাদবধ-কাব্য

ঘ) তিলোত্তমাসম্ভব কাব্য

উত্তর: গ) মেঘনাদবধ-কাব্য


১৩৫. মেঘনাদের প্রতি কবির মমত্ববোধের অন্তর্নিহিত কারণ হিসেবে কোনটি সর্বাধিক যুক্তিযুক্ত?

ক) সাহসিকতা

খ) বীরত্ব

গ) মানবীয় গুণাবলি

ঘ) নৈতিকতা

উত্তর: গ) মানবীয় গুণাবলি


১৩৬. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যংশটুকু ‘মেঘনাদবধ-কাব্য’-এর কোন সর্গ থেকে সংকলিত হয়েছে?

ক) ষষ্ঠ

খ) সপ্তম

গ) অষ্টম

ঘ) নবম

উত্তর: ক) ষষ্ঠ


১৩৭. ‘মেঘনাদবধ-কাব্য’-এর ষষ্ঠ সর্গের নাম কী?

ক) হত্যা

খ) বধো (বধ)

গ) যুদ্ধ

ঘ) সন্ধি

উত্তর: খ) বধো


১৩৮. মেঘনাদের বক্তব্যের মধ্য দিয়ে কবিমনের যে পরিচয় বিধৃত হয়েছে—

ক) রামের প্রতি ঘৃণা

খ) গভীর দেশপ্রেম

গ) বিভীষণের নিন্দা

ঘ) লক্ষ্মণের প্রতি শ্লেষ

উত্তর: খ) গভীর দেশপ্রেম


১৩৯. ‘রামায়ণ’ কোন কবির রচিত মহাকাব্য?

ক) বাল্মীকি

খ) কালিদাস

গ) চণ্ডীদাস

ঘ) বেদব্যাস

উত্তর: ক) বাল্মীকি


১৪০. মানবকেন্দ্রিকতা কীসের সারকথা?

ক) নবজাগরণের

খ) মধ্যযুগের

গ) প্রাচীন যুগের

ঘ) রামায়ণের

উত্তর: ক) নবজাগরণের


১৪১. মাত্রার অমিল প্রবহমান যতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দকে কী বলা হয়?

ক) স্বরবৃত্ত ছন্দ

খ) মাত্রাবৃত্ত ছন্দ

গ) অমিত্রাক্ষর ছন্দ

ঘ) অক্ষরবৃত্ত ছন্দ

উত্তর: গ) অমিত্রাক্ষর ছন্দ


১৪২. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার প্রতিটি পঙ্ক্তি কত মাত্রায় রচিত?

ক) ৮

খ) ১০

গ) ১২

ঘ) ১৪

উত্তর: ঘ) ১৪

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts