‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব-কৈশোরের বেদনা-বিধুর স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ-নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাঁকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন! কপোতাক্ষ নদের কাছে তাঁর সবিনয় মিনতি—বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষও যেন একই প্রেমভাবে তাঁকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। দেশমাতৃকার প্রতি অকুন্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা পড়েছে।
১. মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮২৪ সালে
খ) ১৮৪২ সালে
গ) ১৮৭৩ সালে
ঘ) ১৮৩৭ সালে
উত্তর: ক) ১৮২৪ সালে
২. কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান ‘সাগরদাঁড়ি’ গ্রামটি কোন জেলার অন্তর্গত?
ক) যশোর
খ) কুষ্টিয়া
গ) সাতক্ষীরা
ঘ) খুলনা
উত্তর: ক) যশোর
৩. মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কী?
ক) আগরদাঁড়ি
খ) সাগরদিঘি
গ) সাগরদাড়ি
ঘ) সাগরদাঁড়ি
উত্তর: ঘ) সাগরদাঁড়ি
৪. স্কুলজীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত কলকাতার কোন কলেজে ভর্তি হন?
ক) হিন্দু কলেজে
খ) প্রেসিডেন্সি কলেজে
গ) সেন্ট পল কলেজে
ঘ) সেন্ট জেভিয়ার্স কলেজে
উত্তর: ক) হিন্দু কলেজে
৫. কোথায় অধ্যয়নকালে মধুসূদনের ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে?
ক) সাগরদাঁড়ি স্কুলে
খ) কারমাইকেল কলেজে
গ) প্রেসিডেন্সি কলেজে
ঘ) হিন্দু কলেজে
উত্তর: ঘ) হিন্দু কলেজে
৬. কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টধর্ম গ্রহণ করেন? ক) ১৮৪৩ সালে
খ) ১৮৪৫ সালে
গ) ১৮৫০ সালে
ঘ) ১৮৫৫ সালে
উত্তর: ক) ১৮৪৩ সালে
৭. মাইকেল মধুসূদন দত্তকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে—
ক) ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ
খ) বিখ্যাত হওয়ার মোহ
গ) বিদেশপ্রীতি
ঘ) স্বদেশী ভাষার প্রতি অবজ্ঞা
উত্তর: ক) ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ
৮. ‘ব্রজাঙ্গনা’ কাব্য কোন কবির রচনা?
ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) নবীনচন্দ্র সেন
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ) মাইকেল মধুসূদন দত্ত
৯. ‘তিলোত্তমাসম্ভব’ মধুসূদনের কোন ধরনের রচনা?
ক) নাটক
খ) কাব্য
গ) প্রহসন
ঘ) উপন্যাস
উত্তর: খ) কাব্য
১০. মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক নয় কোনটি?
ক) বিসর্জন
খ) শর্মিষ্ঠা
গ) কৃষ্ণকুমারী
ঘ) পদ্মাবতী
উত্তর: ক) বিসর্জন
১১. কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন?
ক) জামাই বারিক
খ) সধবার একাদশী
গ) এর উপায় কি
ঘ) বুড় সালিকের ঘাড়ে রোঁ
উত্তর: ঘ) বুড় সালিকের ঘাড়ে রোঁ
১২. কত খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত পরলোকগমন করেন?
ক) ১৮৮৩ সালে
খ) ১৮৭৩ সালে
গ) ১৮৭৬ সালে
ঘ) ১৮৮৬ সালে
উত্তর: খ) ১৮৭৩ সালে
১৩. মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৮৭৩ সালের—
ক) ২৫শে মার্চ
খ) ১৭শে জুন
গ) ২৯শে জুন
ঘ) ৩০শে জুন
উত্তর: গ) ২৯শে জুন
১৪. ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে!’— কবির কোন নদের কথা মনে পড়ে?
ক) ব্রহ্মপুত্র
খ) করতোয়া
গ) মেঘনা
ঘ) কপোতাক্ষ
উত্তর: ঘ) কপোতাক্ষ
১৫. ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’— কবি কার কথা বলেছেন?
ক) কপোতাক্ষ নদ
খ) সাগরদাঁড়ি গ্রাম
গ) মাতৃভূমি
ঘ) বঙ্গজ জন
উত্তর: ক) কপোতাক্ষ নদ
১৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় তৃষ্ণা জন্য কবির অনুরাগ ফুটে উঠেছে কোন বিষয়টির প্রয়োগের মাধ্যমে?
ক) জুড়াই এ কান আমি ভ্রান্তি ছলনে
খ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
গ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
ঘ) আর কি হে হবে দেখা?
উত্তর: ক) জুড়াই এ কান আমি ভ্রান্তি ছলনে
১৭. ‘যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি’— এই পঙক্তির সঙ্গে কবিমনের সংগতিপূর্ণ ভাবটি হলো— ক) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
খ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
গ) তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
ঘ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে
উত্তর: গ) তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
১৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতার আলোকে কবি মাইকেল মধুসূদন দত্তের স্নেহের তৃষ্ণা মিটে কিসের মাধ্যমে? ক) মেঘনা নদীর জলে
খ) কপোতাক্ষ নদের জলে
গ) পশুর নদীর জলে
ঘ) যমুনা নদীর জলে
উত্তর: খ) কপোতাক্ষ নদের জলে
১৯. “আর কি হে হবে দেখা?”— কবি কার সঙ্গে দেখা হওয়ার বাসনা ব্যক্ত করেছেন? ক) মাতৃভূমি
খ) কপোতাক্ষ নদ
গ) বঙ্গ-বান্ধব
ঘ) পিতা-মাতা
উত্তর: খ) কপোতাক্ষ নদ
২০. ‘sonnet’-এর শুদ্ধ ইংরেজি বানান কোনটি?
ক) Sonnet
খ) Sounet
গ) Sownnet
ঘ) Swonet
উত্তর: ক) Sonnet
২১. সনেটে ষষ্টক হচ্ছে—
ক) প্রথম ছয় চরণের স্তবক
খ) মাঝের ছয় চরণের স্তবক
গ) শেষের ছয় চরণের স্তবক
ঘ) চৌদ্দ চরণের পরবর্তী ছয় চরণের স্তবক
উত্তর: গ) শেষের ছয় চরণের স্তবক
২২. ‘Sestet’-এর বাংলা রূপ হলো—
ক) অষ্টক
খ) ষষ্টক
গ) অন্ত্যমিল
ঘ) ত্রিপদীকা
উত্তর: খ) ষষ্টক
২৩. কপোতাক্ষ নদ প্রজা হিসেবে রাজরূপী কাকে কর দেয়?
ক) কবিকে
খ) কবির জন্মভূমিকে
গ) সাগরকে
ঘ) গ্রামীণ প্রকৃতিকে
উত্তর: গ) সাগরকে
২৪. অষ্টক কাকে বলে?
ক) চতুর্দশপদী কবিতার পরবর্তী আট চরণের স্তবককে
খ) চতুর্দশপদী কবিতার প্রথম ছয় চরণের স্তবককে
গ) চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে
ঘ) চতুর্দশপদী কবিতার পরবর্তী ছয় চরণের স্তবককে
উত্তর: গ) চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে
২৫. ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
ক) সনেট
খ) গীতিকবিতা
গ) পয়ার
ঘ) লিমেরিক
উত্তর: ক) সনেট
২৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) বীরাঙ্গনা
খ) ব্রজাঙ্গনা
গ) চতুর্দশপদী কবিতাবলী
ঘ) মেঘনাদবধ কাব্য
উত্তর: গ) চতুর্দশপদী কবিতাবলী
২৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কী পরিচয় পাওয়া যায়?
ক) নদীপ্রেমের
খ) নিসর্গপ্রীতির
গ) প্রকৃতির প্রতি মমত্ববোধের
ঘ) স্মৃতিকাতরতা
উত্তর: ঘ) স্মৃতিকাতরতা
২৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
ক) ফ্রান্সে
খ) ইংল্যান্ডে
গ) ইতালিতে
ঘ) আমেরিকায়
উত্তর: ক) ফ্রান্সে
২৯. চতুর্দশপদী কবিতার অষ্টকে কী থাকে? অথবা, সনেটের অষ্টকে কী থাকে?
ক) ভাবের গভীরতা
খ) ভাবের প্রাসঙ্গিকতা
গ) ভাবের প্রবর্তনা
ঘ) ভাবের পরিণতি
উত্তর: গ) ভাবের প্রবর্তনা
৩০. ‘কপোতাক্ষ নদ’ কবিতার “সতত, হে নদ তুমি পড় মোর মনে”— এ পঙক্তিটির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে?
ক) স্বদেশপ্রেম
খ) স্মৃতিকাতরতা
গ) ভ্রান্তির ছলনা
ঘ) স্নেহের হাহাকার
উত্তর: খ) স্মৃতিকাতরতা
৩১. মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কী মিনতি করেছেন?
ক) নিরবধি বয়ে চলতে
খ) বঙ্গজ জনের কানে গান গাইতে
গ) প্রজারূপে রাজাকে কর দিতে
ঘ) প্রেম-ভাবে তাকে স্মরণ করতে
উত্তর: ঘ) প্রেম-ভাবে তাকে স্মরণ করতে
৩২. “আর কি হে হবে দেখা”— চরণ দ্বারা কোনটি বোঝানো হয়েছে?
ক) নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা
খ) দেশের প্রতি গভীর উপলব্ধি
গ) অন্তরের আকুল আকুতি
ঘ) দেশের প্রতি অনুশোচনা
উত্তর: ক) নদকে দেখার তীব্র আকাঙ্ক্ষা
৩৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ষষ্ঠক-এর মিলবন্ধন কোনটি?
ক) গঘঘ-ঘগঘ
খ) কখখ-ককখ
গ) গঙ গঙ-ঙচ
ঘ) কখ-কখ-কখ
উত্তর: ক) গঘঘ-ঘগঘ
৩৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতার শেষ পঙক্তি কোনটি?
ক) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।
খ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
গ) বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে
ঘ) লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে
উত্তর: ঘ) লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে
৩৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি সাগরকে কীৰূপে কল্পনা করেছেন?
ক) রাজা
খ) প্রজা
গ) মাতা
ঘ) সখা
উত্তর: ক) রাজা
৩৬. বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি?
ক) স্বরবৃত্ত
খ) অমিত্রাক্ষর
গ) গদ্য ছন্দ
ঘ) মাত্রাবৃত্ত
উত্তর: খ) অমিত্রাক্ষর
৩৭. প্রবাস জীবনে কবি কাকে প্রেমভাবে স্মরণ করেছেন?
ক) জন্মভূমিকে
খ) বঙ্গবাসীকে
গ) রাজা-প্রজাকে
ঘ) কপোতাক্ষ নদকে
উত্তর: ঘ) কপোতাক্ষ নদকে
৩৮. সনেটের ষষ্টকে কী থাকে?
ক) ভাবের উদ্ভব
খ) ভাবের প্রবর্তনা
গ) ভাবের পরিণতি
ঘ) ভাবের উচ্ছ্বাস
উত্তর: গ) ভাবের পরিণতি
৩৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতার অষ্টকের মিল বিন্যাস কী?
ক) কখ খক কখ খক
খ) কখ কখ কখ কখ
গ) কখ খগ কখ খগ
ঘ) কখ কখ কখ খক
উত্তর: খ) কখ কখ কখ কখ
৪০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কাছে ‘ভ্রান্তির ছলনা’ কোনটি?
ক) স্নেহের তৃষ্ণা
খ) নিশার স্বপন
গ) মায়া-মন্ত্রধ্বনি
ঘ) কপোতাক্ষের কলকল ধ্বনি
উত্তর: ঘ) কপোতাক্ষের কলকল ধ্বনি
৪১. ‘প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারিরূপ কর তুমি’— এখানে বারিরূপ কর কে কাকে দেয়?
ক) প্রজা রাজাকে
খ) কবি কপোতাক্ষকে
গ) পর্বত নদীকে
ঘ) নদ সাগরকে
উত্তর: ঘ) নদ সাগরকে
৪২. ‘আর কি হে হবে দেখা?’ এতে কী প্রকাশ পেয়েছে? অথবা, ‘আর কি হবে দেখা? যত দিন যাবে’— এখানে কবিমনের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে?
ক) স্মৃতি
খ) আকাঙ্ক্ষা
গ) সংশয়
ঘ) প্রহসন
উত্তর: গ) সংশয়
৪৩. কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক) নিশার স্বপন
খ) স্নেহের তৃষ্ণা
গ) মায়া-মন্ত্রধ্বনি
ঘ) মাতৃগ্ধ
উত্তর: ঘ) মাতৃদুগ্ধ
৪৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? অথবা, ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির স্মৃতিকাতরতার মাধ্যমে কী প্রকাশিত হয়েছে?
ক) অত্যুজ্জ্বল দেশপ্রেম/দেশপ্রেম
খ) শৈশবস্মৃতি
গ) নদীর প্রতি ভালোবাসা
ঘ) প্রকৃতির প্রতি মমতা
উত্তর: ক) অত্যুজ্জ্বল দেশপ্রেম/দেশপ্রেম
৪৫. ‘আর কি হে হবে দেখা?— যত দিন যাবে’— ‘কপোতাক্ষ নদ’ কবিতার এই পঙক্তির মাধ্যমে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) আকাঙ্ক্ষা
খ) আক্ষেপ
গ) আশঙ্কা]
ঘ) আফসোস
উত্তর: খ) আক্ষেপ
৪৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পেয়েছে?
ক) সতত, হে নদ, তুমি পড় মোর মনে
খ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
গ) আর কি হে হবে দেখা?— যত দিন যাবে
ঘ) লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে
উত্তর: গ) আর কি হে হবে দেখা?— যত দিন যাবে
৪৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে?
ক) হৃদয় কাতরতায়
খ) বঙ্গজ জনের
গ) জন্মভূমির
ঘ) মায়ের
উত্তর: ঘ) মায়ের
৪৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘রাজা’ কাকে বলা হয়েছে?
ক) কপোতাক্ষ নদকে
খ) সাগরকে
গ) নদীকে
ঘ) কবির গ্রামকে
উত্তর: খ) সাগরকে
৪৯. “পুরোনো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়?” উদ্দীপকে চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুট করে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) লালন শাহ
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত
৫০. ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে…’ উদ্দীপকটির সাথে নিচের কোন কবিতার মিল পাওয়া যায়?
ক) বঙ্গবাণী
খ) কপোতাক্ষ নদ
গ) আমি কোনো আগন্তুক নই
ঘ) সেইদিন এই মাঠ
উত্তর: খ) কপোতাক্ষ নদ
৫১. ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই…’ উদ্দীপকে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক) দেশপ্রেম
খ) স্মৃতিকাতরতা
গ) স্নেহকাতরতা
ঘ) অমরত্বের আকাঙ্ক্ষা
উত্তর: খ) স্মৃতিকাতরতা
৫২. “বকুলতলার মেলা ভেঙেছে কবে/ হারিয়ে ফেলেছি পুরোনো গান…” উদ্দীপকের ভাবটি ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন পঙক্তির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) আর কি হে হবে দেখা?
খ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
গ) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
ঘ) লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে।
উত্তর: গ) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
৫৩. “মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে, পাঠশালা পলায়ন”— পঙক্তিটির সাথে ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাদৃশ্য কোথায়?
ক) স্মৃতিকাতরতায়
খ) কল্পনাপ্রবণতায়
গ) সুখের অনুভবে
ঘ) স্নেহের তৃষ্ণায়
উত্তর: ক) স্মৃতিকাতরতায়
৫৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে?
ক) কপোতাক্ষ নদকে
খ) বারিকে
গ) সাগরকে
ঘ) দেশক
উত্তর: ক) কপোতাক্ষ নদকে
৫৫. ‘অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি সেই শবরী তিতাস।’ উক্ত কবিতাংশের ভাবের সঙ্গে ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাদৃশ্যগত চরণ কোনটি?
ক) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
খ) সতত, তোমার কথা ভাবি এ বিরলে
গ) আর কি হে হবে দেখা? যত দিন যাবে
ঘ) লইছে তব নাম বঙ্গের সঙ্গীতে
উত্তর: খ) সতত, তোমার কথা ভাবি এ বিরলে
৫৬. “পুরোনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়…” ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাথে উদ্দীপকের মিল রয়েছে—
ক) স্বদেশ চেতনায়
খ) স্মৃতিকাতরতায়
গ) দেশের মানুষের প্রতি ভালোবাসায়
ঘ) অমরত্ব আকাঙ্ক্ষায়
উত্তর: খ) স্মৃতিকাতরতায়
৫৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষষ্ঠকের অন্ত্যমিল বা অন্ত্যমিল কোনটি?
ক) গঘগ গঘগ
খ) গঘগ গগগ
গ) গঘগ ঘগঘ
ঘ) গঘগ ঘঘঘ
উত্তর: গ) গঘগ ঘগঘ
৫৮. ‘নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’ উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন চরণে?
ক) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
খ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
গ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
ঘ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
উত্তর: ঘ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে!
৫৯. ‘আর কি হে হবে দেখা?’ — এখানে প্রকাশ পেয়েছে কবির—
ক) অসহায়ত্ব
খ) অনিশ্চয়তা
গ) সংকোচ
ঘ) বিরহ
উত্তর: খ) অনিশ্চয়তা
৬০. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
ক) ব্রজাঙ্গনা কাব্য
খ) বীরাঙ্গনা কাব্য
গ) মেঘনাদ-বধ কাব্য
ঘ) তিল্লোত্তমাসম্ভব কাব্য
উত্তর: গ) মেঘনাদ-বধ কাব্য
৬১. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
ক) ফ্রান্সে
খ) ভারতে
গ) ইতালিতে
ঘ) ইংল্যান্ডে
উত্তর: ক) ফ্রান্সে
৬২. বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি?
ক) হেক্টর বধ
খ) বীরাঙ্গনা
গ) মেঘনাদ-বধ
ঘ) মহাশ্মশান
উত্তর: গ) মেঘনাদ-বধ
৬৩. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন কে করেন?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) বিহারীলাল চক্রবর্তী
উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত
৬৪. ‘বিরলে’ শব্দের অর্থ কী?
ক) একান্ত নিরিবিলিতে
খ) বিরহ কাতরতায়
গ) ব্যথিত হৃদয়ে
ঘ) শোকাবহভাবে
উত্তর: ক) একান্ত নিরিবিলিতে
৬৫. চতুর্দশপদী কবিতার—
ক) প্রথম ছয় চরণকে অষ্টক বলে
খ) শেষ আট চরণকে ষষ্ঠক বলে
গ) প্রথম আট চরণে ভাবের প্রবর্তনা থাকে
ঘ) শেষ ছয় চরণে ভাবের প্রবর্তনা থাকে
উত্তর: গ) প্রথম আট চরণে ভাবের প্রবর্তনা থাকে
৬৬. ‘একেয় কি বলে সভ্যতা’— মধুসূদনের কোন ধরণের রচনা?
ক) নাটক
খ) প্রহসন
গ) উপন্যাস
ঘ) প্রবন্ধ
উত্তর: খ) প্রহসন
৬৭. ‘প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারি-রূপ কর তুমি’— এখানে ‘কর’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) রাজত্ব
খ) জল
গ) রাজস্ব/ট্যাক্স
ঘ) জমিদারি
উত্তর: গ) রাজস্ব/ট্যাক্স
৬৮. মাইকেল মধুসূদন দত্ত তাঁকে প্রেমভাবে স্মরণের জন্য কার কাছে মিনতি জানিয়েছেন?
ক) জন্মভূমির প্রতি
খ) কপোতাক্ষ নদ
গ) দেশমাতাকে
ঘ) সাগরের প্রতি
উত্তর: খ) কপোতাক্ষ নদ
৬৯. কপোতাক্ষের কুলকুল ধ্বনি কবিচিত্তে কী ধরণের প্রতিক্রিয়া সৃষ্টি করে?
ক) সংশয়
খ) বিরক্তি
গ) পুলক
ঘ) বেদনা
উত্তর: গ) পুলক
৭০. ‘সখা-রীতে’ শব্দটির অর্থ কী?
ক) বন্ধু
খ) বন্ধুভাবে
গ) আত্মীয়
ঘ) বঙ্গজ জন
উত্তর: খ) বন্ধুভাবে
৭১. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি ‘বঙ্গজ জন’ বলতে কাকে বুঝিয়েছেন?
ক) কপোতাক্ষ নদকে
খ) বাংলাদেশের জনগণকে
গ) প্রবাসী বাঙালিকে
ঘ) বাংলা সাহিত্যকে
উত্তর: খ) বাংলাদেশের জনগণকে
৭২. অন্য দেশে দেখা নদ-নদী কবির মাইকেল মধুসূদন দত্তের স্নেহের তৃষ্ণা মেটাতে পারেনি কেন?
ক) সৌন্দর্যের অভাবে
খ) তীব্র স্রোত না থাকায়
গ) আত্মিক সম্পর্ক না থাকায়
ঘ) কবি বিদেশে থাকায়
উত্তর: গ) আত্মিক সম্পর্ক না থাকায়
৭৩. কবির তৃষ্ণা মিটেছে—
ক) বহু নদ দলে
খ) কপোতাক্ষের জলে
গ) সাগরের পানিতে
ঘ) কল কল শব্দে
উত্তর: খ) কপোতাক্ষের জলে
৭৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কোন ভাবের প্রকাশ পেয়েছে?
ক) স্বদেশপ্রেম
খ) প্রকৃতিপ্রেম
গ) নদীপ্রেম
ঘ) মানবপ্রেম
উত্তর: ক) স্বদেশপ্রেম
৭৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতার মিলবিন্যাস কোনটি?
ক) কখ কখ কখ খক গঘ গঘ গঘ
খ) কখ কখ খখ গগ গগ
গ) কখ খক কখ খক গগ
ঘ) কখ কখ কখ কখ গঘ গঘ
উত্তর: ক) কখ কখ কখ খক গঘ গঘ গঘ
৭৬. ‘শর্মিষ্ঠা’ কোন ধরনের রচনা?
ক) নাটক
খ) উপন্যাস
গ) প্রহসন
ঘ) গীতিকবিতা
উত্তর: ক) নাটক
৭৭. কবি কপোতাক্ষ নদকে কীৰূপে কল্পনা করেছেন?
ক) গিরিরূপী
খ) দুগ্ধস্রোতোরূপী
গ) বারিধারারূপে
ঘ) অমরবতীরূপে
উত্তর: খ) দুগ্ধস্রোতোরূপী
