You are currently viewing আশা কবিতার mcq : ৭৫+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

আশা কবিতার mcq : ৭৫+ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

আশা কবিতাটি  সিকান্দার আবু জাফরের মালব কৌশিক কাব্য থেকে সংকলিত হয়েছে। জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠছে। মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। মানুষের সঙ্গে মানুষের বাড়ছে ব্যবধান। কারও মনেই যেন শান্তি নেই। বিত্ত-বৈভব অর্জন করা আর সুখের দুর্ভাবনায় তাদের আয়ু কমে যাচ্ছে। কিন্তু কবি এসব অতিক্রম করে যেতে চাইছেন সেইসব মানুষের কাছে যারা প্রকৃত অর্থেই মানুষ। মনুষ্যত্বের আলো যারা জ্বালিয়ে রেখেছেন। দরিদ্র হলেও এই মানুষ বিত্তের পেছনে ছোটে না। সোনা-রুপার পাহাড় গড়ে তোলে না। জীর্ণ ঘরে বসবাস করেও তারা সুখী। তুচ্ছ, ছোটো ছোটো আনন্দ অবগাহনেই কাটে তাদের দিন। সারাদিন তারা হাড়ভাঙা খাটুনি খাটে, তাতে হয়তো একটি দিনের আহার্যও জোটে না। তবু কোনো দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করে না। কোনো দীনতা বা সংশয়ে তাদের জীবন ক্লিষ্ট নয়। বরং দারিদ্র্যের মধ্যে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে। প্রতিবেশীকে সাহায্য করে। কবি মনুষ্যত্বের অধিকারী এসব মানুষের সান্নিধ্য পেতে চাইছেন, হারিয়ে যেতে চাইছেন তাদের মাঝে। তিনি মনে করেন, এরাই হচ্ছে সত্যিকারের মানুষ। কবিতাটিতে গণমানুষের প্রতি একাত্মতা, মানবিকতা ও মনুষ্যত্বের সুগভীর সংবেদনা প্রতিফলিত হয়েছে।

১. ‘আশা’ কবিতায় মানুষের মনে কী নেই?

ক) হতাশা

খ) দীনতা

গ) সুখ

ঘ) ইচ্ছা

উত্তর: খ) দীনতা

২. কোথাকার মানুষ মানুষকে ভালোবাসতে পারে?

ক) যেখানে দীনতা নেই

খ) যেখানে হতাশা নেই

গ) যেখানে অর্থ নেই

ঘ) যেখানে খাবার নেই

উত্তর: ক) যেখানে দীনতা নেই

৩. কাদের মনে দুরাশা গ্লানি নেই?

ক) যারা সারা দিন পরিশ্রম করেও খেতে পায় না

খ) যারা অনেক অর্থ সম্পদ জমায়

গ) যারা দালান ঘরে ঘুমায়

ঘ) যারা সোনা-রুপার পাহাড় জমায়

উত্তর: ক) যারা সারা দিন পরিশ্রম করেও খেতে পায় না

৪. নেই দুরাশা গ্লানি/নেই দীনতা,— পরের বাক্যাংশ কোনটি?

ক) আয়ু কমায় না

খ) পায় না যারা খুঁজে

গ) নেই কোনো সংশয়

ঘ) বাসতে পারে ভালো

উত্তর: গ) নেই কোনো সংশয়

৫. কার আঁধার ঘরে আলো জ্বালার কথা বলা হয়েছে?

ক) কবির

খ) প্রতিবেশীর

গ) তুষ্ট লোকের

ঘ) ভাবনাহীন মানুষ

উত্তর: খ) প্রতিবেশীর

৬. মানুষ যেখানে মানুষকে ভালোবাসে সেখানে প্রতিবেশীর আঁধার ঘরে কী করে?

ক) জটলা করে

খ) হৈচৈ করে

গ) মারামারি করে

ঘ) আলো জ্বালে

উত্তর: ঘ) আলো জ্বালে

৭. কবি অন্য জগতে হারিয়ে যেতে চান কেন?

ক) হতাশার কারণে

খ) জাগতিক জটিলতার কারণে

গ) প্রিয়জনদের সঙ্গে ব্যবধানের কারণে

ঘ) মানুষের খারাপ আচরণের কারণে

উত্তর: খ) জাগতিক জটিলতার কারণে

৮. ‘নিভৃত’ শব্দের অর্থ কী?

ক) রাত

খ) নীরব

গ) নির্ঘুম

ঘ) পুরনো

উত্তর: খ) নীরব

৯. ‘জীর্ণ’ অর্থ কী?

ক) ভগ্নপ্রায়

খ) গুঁড়া

গ) ময়লা

ঘ) পুরনো

উত্তর: ক) ভগ্নপ্রায়

১০. কী নির্ধারিত নয়?

ক) মানুষের কষ্ট

খ) মানুষের নিরাশা

গ) মানুষের আবেগ

ঘ) মানুষ কীভাবে সুখী হবে সেই বিষয়

উত্তর: ঘ) মানুষ কীভাবে সুখী হবে সেই বিষয়

১১. কিসের চিন্তায় মানুষের রাতে ঘুম হয় না?

ক) দুঃখের

খ) কষ্টের

গ) সুখের

ঘ) বিলাসিতার

উত্তর: গ) সুখের

১২. জীবন যন্ত্রণাময় হয় কিসে?

ক) দুঃখে

খ)বেদনায়

গ) আলস্যে

ঘ) লোভে

উত্তর: ঘ) লোভে

১৩. জীবনের সার্থকতা কিসে?

ক) সম্পদে

খ) কাজে

গ) অন্যের উপকারে

ঘ) অন্যের সম্পদের আশায়

উত্তর: গ) অন্যের উপকারে

১৪. জীবনের মহত্ত্ব কিসে?

ক) মানুষকে ভালোবাসায়

খ) মানুষকে ঘৃণা করায়

গ) অনেক সম্পদ আহরণে

ঘ) অনেক কাজের মধ্যে

উত্তর: ক) মানুষকে ভালোবাসায়

১৫. ‘তাত’ শব্দটিতে কোনটিকে নির্দেশ করে?

ক) তুচ্ছ

খ) পরিশ্রম

গ) আহার্য

ঘ) সঞ্চয়

উত্তর: গ) আহার্য

১৬. ‘আহার্য’ কথার মানে কী?

ক) খাদ্যদ্রব্য

খ) খাওয়া

গ) আহারী

ঘ) আমন্ত্রণ

উত্তর: ক) খাদ্যদ্রব্য

১৭. ‘আশা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক) তিমিরান্তিক

খ) মালব কৌশিক

গ) বৃশ্চিক লগ্ন

ঘ) প্রসন্ন প্রহর

উত্তর: খ) মালব কৌশিক

১৮. জাগতিক এই পৃথিবী ক্রমশ কেমন হয়ে উঠছে?

ক) লোভী

খ) সরল

গ) অহঙ্কারী

ঘ) জটিল

উত্তর: ঘ) জটিল

১৯. মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে— এখানে আত্মকেন্দ্রিক বলতে কী বোঝায়?

ক) শুধু নিজের চিন্তা করা

খ) আত্মীয়ের চিন্তা করা

গ) সকলের চিন্তা করা

ঘ) পরিবারের ও সমাজের চিন্তা করা

উত্তর: ক) শুধু নিজের চিন্তা করা

২০. কবি সিকান্দার আবু জাফর কোন তারিখে মৃত্যুবরণ করেন?

ক) ৩ আগস্ট

খ) ৪ আগস্ট

গ) ৫ আগস্ট

ঘ) ১০ আগস্ট

উত্তর: ঘ) ১০ আগস্ট

২১. ‘আশা’ কবিতাটি কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয়?

ক) স্বার্থপরতা

খ) পরার্থপরতা

গ) দেশাত্মবোধ

ঘ) সৃজনশীলতা

উত্তর: খ) পরার্থপরতা

২২. ‘আশা’ কবিতায় প্রতিবেশীর ঘরটি কেমন?

ক) উজ্জ্বল

খ) আবছায়া

গ) আঁধার

ঘ) আলো ভরা

উত্তর: গ) আঁধার

২৩. ‘আশা’ কবিতায় কবি কোন জগতের প্রত্যাশা করেন?

ক) যে জগতে মানুষ অর্থের পিছনে ছোটে

খ) যে জগতে অর্থের কোনো অভাব নেই

গ) ধনী গরিবের পার্থক্য যেখানে নাই

ঘ) যে জগতে মানুষ চিন্তাহীন ঘুমিয়ে থাকে

উত্তর: ঘ) যে জগতে মানুষ চিন্তাহীন ঘুমিয়ে থাকে

২৪. ‘নেই দীনতা, নেই কোনো সংশয়’— এখানে ‘দীনতা’ শব্দটি নির্দেশ করে?

ক) নির্ধন

খ) সংশয়

গ) হীনতা

ঘ) আলোক

উত্তর: ক) নির্ধন

২৫. ‘আশা’ কবিতায় কোনটি ফুটে উঠেছে?

ক) উচ্চাভিলাষ

খ) দারিদ্র্য

গ) সৌন্দর্য

ঘ) পরোপকার

উত্তর: ঘ) পরোপকার

২৬. পৃথিবীতে মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে কেন?

ক) দারিদ্র্যের জন্য

খ) সম্প্রীতি নষ্ট হওয়ার জন্য

গ) বিত্তবিভব অর্জন করার জন্য

ঘ) সমাজে শান্তি না থাকার জন্য

উত্তর: গ) বিত্তবিভব অর্জন করার জন্য

২৭. ‘আশা’ কবিতায় কবি কাদের মাঝে হারিয়ে যেতে চেয়েছেন?

ক) প্রতিবেশীর

খ) দরিদ্র মানুষের

গ) বিত্তবানদের

ঘ) সত্যিকারের মানুষদের

উত্তর: ঘ) সত্যিকারের মানুষদের

২৮. তুচ্ছ নিয়ে তুষ্ট থাকা ভালো— বলতে কী বোঝানো হয়েছে?

ক) সামান্যতেই সন্তুষ্টি

খ) অল্পতেই সুখী

গ) অল্পতেই উৎফুল্ল

ঘ) সহজতায় সুখী

উত্তর: ক) সামান্যতেই সন্তুষ্টি

২৯. সারাদিন পরিশ্রম করেও গরিবদের মনে কী নেই?

ক) দুরাশা

খ) সুখ

গ) নির্ভাবনা

ঘ) সঞ্চয়

উত্তর: ক) দুরাশা

৩০. সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন?

ক) সাতক্ষীরাতে

খ) খুলনায়

গ) ফরিদপুরে

ঘ) বরিশালে

উত্তর: খ) খুলনায়

৩২. সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৯১৬

খ) ১৯১৭

গ) ১৯১৮

ঘ) ১৯১৯

উত্তর: ঘ) ১৯১৯

৩৩. সিকান্দার আবু জাফরের পিতা পেশায় কী ছিলেন?

ক) অধ্যাপক

খ) কৃষিজীবী

গ) ডাক্তার

ঘ) সাংবাদিক

উত্তর: খ) কৃষিজীবী

৩৪. সিকান্দার আবু জাফর পেশায় কী ছিলেন?

ক) ডাক্তার

খ) সম্পাদক

গ) সাংবাদিক

ঘ) অভিনেতা

উত্তর: গ) সাংবাদিক

৩৫. সিকান্দার আবু জাফর কখন স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন?

ক) দেশ বিভাগের পর

খ) ভাষা আন্দোলনের পর

গ) মুক্তিযুদ্ধের সময়

ঘ) মুক্তিযুদ্ধের পর

উত্তর: ক) দেশ বিভাগের পর

৩৬. সিকান্দার আবু জাফর কোন আন্দোলন বেগবান করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন?

ক) ভাষা আন্দোলন

খ) ৬ দফা আন্দোলন

গ) গণআন্দোলন

ঘ) স্বাধীনতা আন্দোলন

উত্তর: গ) গণআন্দোলন

৩৭. ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটির লেখক কে?

ক) আবদুল গাফফার চৌধুরী

খ) জসীমউদ্দীন

গ) সিকান্দার আবু জাফর

ঘ) নির্মলেন্দু গুণ

উত্তর: গ) সিকান্দার আবু জাফর

৩৮. ‘বৃশ্চিক লগ্ন’ কী ধরনের রচনা?

ক) উপন্যাস

খ) কাব্যগ্রন্থ

গ) গল্প

ঘ) নাটক

উত্তর: খ) কাব্যগ্রন্থ

৩৯. সিকান্দার আবু জাফরের কোন রচনা মেহনতি মানুষের মুক্তির প্রেরণা?

ক) উপন্যাস

খ) কাব্য

গ) গল্প

ঘ) গণসংগীত

উত্তর: ঘ) গণসংগীত

৪০. নিচের কোন গ্রন্থটির রচয়িতা সিকান্দার আবু জাফর?

ক) তিমিরান্তিক

খ) রাত্রি শেষ

গ) নববসন্ত

ঘ) বিধ্বস্ত নীলিমা

উত্তর: ক) তিমিরান্তিক

৪১. সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন?

ক) ১৯৭০

খ) ১৯৭৩

গ) ১৯৭৫

ঘ) ১৯৭৬

উত্তর: গ) ১৯৭৫

৪২. ‘আমি সেই জগতে হারিয়ে যেতে চাই’ চরণে ‘আমি’ কে?

ক) সাধারণ মানুষ

খ) দরিদ্র মানুষ

গ) কবি নিজে

ঘ) মেহনতি মানুষ

উত্তর: গ) কবি নিজে

৪৩. কবি কোন জগতে হারিয়ে যেতে চান?

ক) স্বপ্নের জগতে

খ) বাস্তব জগতে

গ) যেখানেই সবাই থাকে

ঘ) যেখানে নির্ভাবনায় মানুষ ঘুমায়

উত্তর: ঘ) যেখানে নির্ভাবনায় মানুষ ঘুমায়

৪৪. নিভৃত রাত কেমন?

ক) গভীর রাত

খ) অন্ধকার রাত

গ) কুয়াশাচ্ছন্ন রাত

ঘ) নীরব রাত

উত্তর: ক) গভীর রাত

৪৫. জীর্ণ বেড়ার ঘরে কে ঘুমায়?

ক) মানুষ

খ) ভাবনাহীন মানুষ

গ) কবির বন্ধু

ঘ) কবির প্রতিবেশী

উত্তর: খ) ভাবনাহীন মানুষ

৪৬. মানুষের সাথে মানুষের কী বাড়ছে?

ক) সম্পর্ক

খ) চিন্তা

গ) ভালোবাসা

ঘ) ব্যবধান

উত্তর: ঘ) ব্যবধান

৪৭. কবি কাদের কাছে যেতে চেয়েছেন?

ক) বন্ধুর

খ) দরিদ্র মানুষের

গ) প্রকৃত মানুষের

ঘ) জরাক্লিষ্ট মানুষের

উত্তর: গ) প্রকৃত মানুষের

৪৮. কবি সত্যিকার মানুষ বলতে কাদের বুঝিয়েছেন?

ক) যারা পরিশ্রম করে না

খ) যারা অর্থ সম্পদের পাহাড় গড়ে

গ) যারা প্রতিবেশীকে সাহায্য করে

ঘ) যারা অসহায়

উত্তর: গ) যারা প্রতিবেশীকে সাহায্য করে


৪৯. বিত্ত-সুখের দুর্ভাবনায় কোনটি কমে?

ক) সময়

খ) অর্থ

গ) আয়ু

ঘ) ভালোবাসা

উত্তর: গ) আয়ু

৫০. ‘প্রতিবেশীর আঁধার ঘরে/জ্বলতে পারে আলো’—এখানে আলো বলতে কী বোঝানো হয়েছে?

ক) পারস্পরিক সম্প্রীতি

খ) বিপদে সাহায্য করা

গ) একে অন্যের খোঁজ নেওয়া

ঘ) কাউকে তুচ্ছ না ভাবা

উত্তর: খ) বিপদে সাহায্য করা

৫১. ‘আশা’ কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে?

ক) কান্না-হাসির অন্তরালে

খ) প্রতিবেশীর আঁধার ঘরে

গ) জীর্ণ বেড়ার ঘরে

ঘ) যেথায় তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে

উত্তর: গ) জীর্ণ বেড়ার ঘরে


৫২. উদ্দীপকের ভাব নিচের কোন অংশে প্রতিফলিত হয়েছে?

ক) বিত্ত-সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না

খ) যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো

গ) যেথায় থাকে সোনা-রুপায় পাহাড় জমায় না

ঘ) যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই

উত্তর: ঘ) যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই

৫৩. ‘নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে তাই’— ‘আশা’ কবিতার এ চরণে উপজীব্য ভাবটি কী?

ক) গতানুগতিক সুখী হওয়ার প্রবণতা

খ) অল্প আশায় অল্প প্রাপ্তি

গ) অন্যের জন্য কিছু করতে পারা

ঘ) মানুষের চারিত্রিক দৃঢ়তা

উত্তর: খ) অল্প আশায় অল্প প্রাপ্তি

৫৪. প্রতিবেশীর আঁধার ঘরে জ্বলতে পারে আলো—কারা আলো জ্বলতে পারে?

ক) ধনীরা

খ) দরিদ্র মানুষেরা

গ) শিক্ষিতরা

ঘ) আত্মীয়রা

উত্তর: খ) দরিদ্র মানুষেরা

৫৫. ‘আশা’ কবিতার কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান?

ক) নিভৃত রাতের

খ) বিত্ত-সুখের

গ) আঁধার ঘরের

ঘ) কান্না-হাসির

উত্তর: ঘ) কান্না-হাসির

৫৬. ‘আশা’ কবিতায় বিত্তসুখের দুর্ভাবনায় কী কমে যায়?

ক) পারস্পরিক সম্প্রীতি

খ) রাতের ঘুম

গ) ভালোবাসার অনুভূতি

ঘ) মানুষের আয়ু

উত্তর: ঘ) মানুষের আয়ু

৫৭. “যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই।”— ‘আশা’ কবিতায় ‘তুচ্ছ’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) খারাপ

খ) নগণ্য

গ) পরিত্যক্ত

ঘ) সামান্য

উত্তর: ঘ) সামান্য

৫৮. কবির মতে আয়ু কমে কিসে?

ক) সুখের ভাবনায়

খ) সুখের দুর্ভাবনায়

গ) সাফল্যে

ঘ) সুখের আতিশয্যে

উত্তর: খ) সুখের দুর্ভাবনায়

৫৯. মানুষের নির্দ্বিধ ঘুমের নিশ্চয়তা দিতে পারে কোনটি?

ক) টাকা-পয়সা

খ) গাড়ি-বাড়ি

গ) সুখের চিন্তা

ঘ) নির্ভাবনা

উত্তর: ঘ) নির্ভাবনা

৬০. কোনটি সিকান্দার আবু জাফরের রচনা?

ক) বৈরী বৃষ্টিতে

খ) ধূলি ও সাগর দৃশ্য

গ) সৃষ্টি ও বিনাশ

ঘ) বাংলার মাটি বাংলার জল

উত্তর: ক) বৈরী বৃষ্টিতে

৬১. ‘আঁধার ঘর’ বলতে কী বোঝানো হয়েছে?

ক) যে ঘরে খুব অন্ধকার থাকে

খ) দুঃখ-দারিদ্র্যশ্লিষ্ট সংসার

গ) গ্রামের বাড়ির কুঁড়েঘর

ঘ) ঘরের আলো নিভে গেছে

উত্তর: খ) দুঃখ-দারিদ্র্যশ্লিষ্ট সংসার

৬২. ‘আশা’ কবিতায় কবির প্রত্যাশা নয় কোনটি?

ক) নির্ভাবনায় থাকা

খ) জ্ঞানবান হওয়া

গ) মানুষের কাছে যাওয়ার

ঘ) সন্তোষযুক্ত থাকা

উত্তর: খ) জ্ঞানবান হওয়া

৬৩. ‘আশা’ কবিতায় মানুষের মনে কী নেই?

ক) ইচ্ছা

খ) সুখ

গ) হতাশা

ঘ) দীনতা

উত্তর: খ) সুখ

৬৪. ‘বৈরী বৃষ্টিতে’ কী ধরনের রচনা?

ক) কাব্যগ্রন্থ

খ) নাটক

গ) উপন্যাস

ঘ) ছোটগল্প

উত্তর: ক) কাব্যগ্রন্থ

৬৫. ‘আশা’ কবিতায় কবির সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে নিচের কোনটি প্রযুক্ত?

ক) মনুষ্যত্ববোধ

খ) দেশাত্মবোধ

গ) সহানুভূতিশীলতা

ঘ) আধ্যাত্মিকতা

উত্তর: ক) মনুষ্যত্ববোধ

৬৬. কবি অন্য জগতে হারিয়ে যেতে চান কেন?

ক) হতাশার কারণে

খ) প্রিয়জনদের সঙ্গে ব্যবধানের কারণে

গ) অর্থকষ্টের কারণে

ঘ) জাগতিক জটিলতার কারণে

উত্তর: ঘ) জাগতিক জটিলতার কারণে

৬৭. যার কোনো দুর্ভাবনা নেই— তাকে এক কথায় কী বলে?

ক) নির্ভাবনা

খ) সুখী

গ) ত্যাগী

ঘ) চিন্তা

উত্তর: ক) নির্ভাবনা

৬৮. ‘জীর্ণ বেড়ার ঘরে’— এখানে ‘জীর্ণ বেড়া’ কী অর্থ প্রকাশ করে?

ক) দরিদ্রতা

খ) কষ্ট

গ) দুঃখ

ঘ) আক্ষেপ

উত্তর: ক) দরিদ্রতা

৬৯. নির্ভাবনায় মানুষেরা কী করে?

ক) জীবনযাপন করে

খ) কাজ করে

গ) ঘুমিয়ে থাকে

ঘ) বেড়াতে পারে

উত্তর: গ) ঘুমিয়ে থাকে

৭০. নির্ভাবনায় মানুষেরা কেমন ঘরে ঘুমিয়ে থাকে?

ক) প্রাসাদে

খ) বড় অট্টালিকায়

গ) ছাদের ঘরে

ঘ) জীর্ণ বেড়ার ঘরে

উত্তর: ঘ) জীর্ণ বেড়ার ঘরে

৭০. কোথায় লোকে সোনা-রুপার পাহাড় জমায় না?

ক) যেখানে নির্ভাবনায় মানুষ ঘুমায়

খ) যেখানে মানুষ থাকে না

গ) যেখানে মানুষের লোভ রয়েছে

ঘ) যেখানে মানুষ দুঃখী

উত্তর: ক) যেখানে নির্ভাবনায় মানুষ ঘুমায়

৭২. ‘আশা’ কবিতায় লোকে কী করে না?

ক) সোনা-রুপার পাহাড় জমায় না

খ) সম্পদের চিন্তা করে না

গ) অল্পে তুষ্ট থাকে না

ঘ) দীনতা পুষে রাখে

উত্তর: ক) সোনা-রুপার পাহাড় জমায় না

৭৩. ‘আশা’ কবিতায় কিসের পাহাড়ের কথা বলা হয়েছে?

ক) লোহার

খ) তামার

গ) সোনা-রুপার

ঘ) সিলভারের

উত্তর: গ) সোনা-রুপার

৭৪. ‘আশা’ কবিতায় ‘সোনা-রুপার পাহাড়’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) সম্পদ

খ) ভালোবাসা

গ) স্নেহ

ঘ) মমতা

উত্তর: ক) সম্পদ

৭৫. ‘সোনা-রুপার পাহাড়ের’ সঙ্গে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?

ক) নির্ভাবনার

খ) জীর্ণ বেড়ার

গ) বিত্ত-সুখের

ঘ) পরিশ্রমের

উত্তর: গ) বিত্ত-সুখের

৭৬. কোথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে?

ক) কবির বাড়িতে

খ) কবির বন্ধুর বাড়িতে

গ) কবি যেখানে যেতে চান

ঘ) কবি যেখানে যাবেন না

উত্তর: গ) কবি যেখানে যেতে চান

৭৭. কী নিয়ে মানুষ তুষ্ট থাকলে কবি সেই দেশে যাবেন?

ক) খারাপ জিনিস

খ) তুচ্ছ জিনিস

গ) নোংরা জিনিস

ঘ) অনেক সম্পদ

উত্তর: খ) তুচ্ছ জিনিস

৭৮. সারা দিনের পরিশ্রমে যারা এক দিনের আহার্য খুঁজে পায় না— তারা কারা?

ক) দরিদ্র মানুষ

খ) মেধাবী মানুষ

গ) অসাধারণ মানুষ

ঘ) ধনী মানুষ

উত্তর: ক) দরিদ্র মানুষ

৭৯. তুচ্ছ নিয়ে তুষ্ট থাকা মানুষেরা কোথায় থাকে?

ক) পাকা বাড়িতে

খ) জীর্ণ ঘরে

গ) অট্টালিকায়

ঘ) পাহাড়ের ঢালুতে

উত্তর: খ) জীর্ণ ঘরে

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts