You are currently viewing জাগো তবে অরণ্য কন্যারা mcq : ৩০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

জাগো তবে অরণ্য কন্যারা mcq : ৩০+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি সুফিয়া কামালের ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। প্রকৃতির রূপ-সৌন্দর্য কবি চারপাশের অরণ্য-নির্ঝর লক্ষ্য করে ব্যথিত। তাই মৌসুমি ফুলের গান আর তার কণ্ঠে জাগে না। বরং চারপাশে সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে তার মন হাহাকার করে ওঠে। কবি তাই অরণ্য-কন্যাদের জাগানোর প্রত্যাশা করেন। তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহের সৃষ্টি হোক; ফুলে ও ফলে ভরে উঠুক পৃথিবী; মানুষের অস্তিত্ব রক্ষা পাক বিপন্নতার হাত থেকে।

১. মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না?

(ক) সাধারণ মানুষের

(খ) সুফিয়া কামালের

(গ) অরণ্যের

(ঘ) পাখির

উত্তর: (খ) সুফিয়া কামালের

২. কবি কেন ব্যথিত হন?

(ক) ফুল-ফল না থাকায়

(খ) মৌসুমি গান না শোনার

(গ) অরণ্য-নিধন লক্ষ্য করে

(ঘ) বৃক্ষের বহ্নিজ্বালা দেখে

উত্তর: (গ) অরণ্য-নিধন লক্ষ্য করে


৩. কবি অরণ্য-কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন?

(ক) পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য

(খ) মানুষের অস্তিত্ব রক্ষার জন্য

(গ) ভালোভাবে বেঁচে থাকার জন্য

(ঘ) মৌসুমি ফুল দেখার জন্য

উত্তর: (ক) পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য


৪. ‘জাগো তবে অরণ্য কন্যা’ কবিতায় কোন সময়ের ফুলের কথা বলা হয়েছে?

(ক) শরতের ফুল

(খ) হেমন্তের ফুল

(গ) মৌসুমি ফুল

(ঘ) বর্ষার ফুল

উত্তর: (গ) মৌসুমি ফুল

৫. ‘মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর চারিদিকে শুনি হাহাকার’— কবির এ হাহাকারের কারণ কী?

(ক) ফসলের অভাব

(খ) ক্ষুধার জ্বালা

(গ) মুমূর্ষু ধরা-প্রাণ

(ঘ) বৃক্ষ নিধন

উত্তর: (ঘ) বৃক্ষ নিধন

৬. ‘জাগো তবে অরণ্য কন্যা’ কবিতার চারিদিকে কবি কী শোনেন?

(ক) আনন্দধ্বনি

(খ) চিৎকার

(গ) ক্রন্দন

(ঘ) হাহাকার

উত্তর: (ঘ) হাহাকার

৭. কোনটি হওয়ায় কবির কণ্ঠে মৌসুমি ফুলের গান আর জাগে না?

(ক) অরণ্য ধ্বংসে

(খ) ফুলের ঘাটতি

(গ) পৃথিবীর বিষাক্ত

(ঘ) মানুষ দরিদ্র

উত্তর: (খ) ফুলের ঘাটতি


৮. ‘মাটি অরণ্যের পানে চায়’— এই উক্তিটি দ্বারা কবি পরিবেশের কোন অবস্থাকে বুঝিয়েছেন?

(ক) বৃক্ষ নিধন

(খ) বৃক্ষশূন্য ভূমি

(গ) বৃক্ষের সমারোহ

(ঘ) বৃক্ষের সৌন্দর্য

উত্তর: (খ) বৃক্ষশূন্য ভূমি

৯. কবি অরণ্য-কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন?

(ক) মানুষের অস্তিত্ব রক্ষার জন্য

(খ) পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য

(গ) ভালোভাবে বেঁচে থাকার জন্য

(ঘ) মৌসুমি ফুল দেখার জন্য

উত্তর: (খ) পৃথিবীতে সবুজের বিস্তারের জন্য

১০. মর্মেরে মর্মেরে কী বেজে ওঠে?

(ক) বৃক্ষের বুকের বহ্নিজ্বালা

(খ) ক্ষুধার্ত মানুষের হাহাকার

(গ) বৃক্ষের বুকের আহাজারি

(ঘ) ভয়াবহ মানুষের আর্তনাদ

উত্তর: (ক) বৃক্ষের বুকের বহ্নিজ্বালা


১১. ‘জাগো তবে অরণ্য কন্যা’ কবিতায় কার বুকে বহ্নিজ্বালা?

(ক) ফুলের

(খ) ফলের

(গ) বৃক্ষের

(ঘ) ফসলের

উত্তর: (গ) বৃক্ষের

১২. ‘জাগো তবে অরণ্য কন্যা’ কবিতায় কবি ব্যথিত হয়েছেন কেন?

(ক) অরণ্য কন্যারা জেগে না ওঠায়

(খ) চারিদিকে হাহাকার দেখে

(গ) প্রাণহীন মুখ দেখে

(ঘ) অরণ্য নিধন লক্ষ করে

উত্তর: (গ) প্রাণহীন মুখ দেখে

১৩. বৃক্ষের বহ্নিজ্বালা কোথায় বাজে?

(ক) মর্মে

(খ) শাখায়

(গ) বক্ষে

(ঘ) পাতায়

উত্তর: (গ) বক্ষে

১৪. কবি সুফিয়া কামাল মুমূর্ষু ধরা-প্রাণকে জাগ্রত করার আহ্বান জানিয়েছিলেন কাকে?

(ক) মৌসুমি ফুলকে

(খ) অরণ্য কন্যাকে

(গ) লেলিহান শিখাকে

(ঘ) নিবিড় ছায়াকে

উত্তর: (খ) অরণ্য কন্যাকে

১৫. ‘ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি’— কবি এখানে কাকে ‘খাদ্য আনো’ বলেছেন?

(ক) তরুণকে

(খ) কৃষককে

(গ) বৃক্ষকে

(ঘ) প্রকৃতিকে

উত্তর: (গ) বৃক্ষকে

১৬. বৃক্ষ কার জন্য আনন্দ আনবে?

(ক) মানুষের জন্য

(খ) আত্মার জন্য

(গ) কৃষকের জন্য

(ঘ) ক্ষুধার্তের জন্য

উত্তর: (খ) আত্মার জন্য

১৭. ‘প্রভাত’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) সময়

(খ) স্থান

(গ) রাত

(ঘ) দুপুর

উত্তর: (ক) সময়

১৮. ধূসরের ধূসরের কর তুমি অস্ত্র, শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত; উদ্দীপাংশের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি?

(ক) দেশ

(খ) আবার আসিব ফিরে

(গ) দুই বিঘা জমি

(ঘ) জাগো তবে অরণ্য কন্যা

উত্তর: (ঘ) জাগো তবে অরণ্য কন্যা

১৯. ‘আজ আর প্রকৃতির দিকে তাকিয়ে সবুজ-শ্যামলিমা চোখে পড়ে না। কৃষক বৃষ্টির জন্য হা-হুতাশ করছে।’ উদ্দীপকের পরিস্থিতির থেকে মুক্তির ইঙ্গিত রয়েছে কোন কবিতায়?

(ক) দেশ

(খ) নদীর স্বপ্ন

(গ) জাগো তবে অরণ্য কন্যা

(ঘ) আবার আসিব ফিরে

উত্তর: (গ) জাগো তবে অরণ্য কন্যা

২০. ‘ম্লান’ শব্দের অর্থ কী?

(ক) মলিন

(খ) বিবর্ণ

(গ) ফ্যাকাসে

(ঘ) রঙিন

উত্তর: (ক) মলিন

২১. ‘ঝরিছে’ শব্দের অর্থ কী?

(ক) চুয়ে চুয়ে পড়ছে

(খ) ডুবে ডুবে যাচ্ছে

(গ) ভেসে ভেসে উঠছে

(ঘ) ঝরে ঝরে পড়ছে

উত্তর: (ক) চুয়ে চুয়ে পড়ছে

২২. ‘পল্লব’ শব্দের অর্থ কী?

(ক) গাছের নতুন পাতা

(খ) গাছের নতুন ফুল

(গ) গাছের নতুন ফল

(ঘ) গাছের নতুন শাখা

উত্তর: (ক) গাছের নতুন পাতা

২৩. ‘কঙ্কণ’ শব্দের অর্থ কী?

(ক) মালা

(খ) শাড়ি

(গ) কাঁকন

(ঘ) ফুল

উত্তর: (গ) কাঁকন

২৪. ‘নয়ন’ শব্দটির অর্থ কী?

(ক) চোখ

(খ) নাক

(গ) মুখ

(ঘ) নখ

উত্তর: (ক) চোখ

২৫. ‘জাগো তবে অরণ্য কন্যা’ কবিতাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলিত?

(ক) সাঁঝের মায়া

(খ) মায়া কাজল

(গ) ইতল বিতল

(ঘ) উদাত্ত পৃথিবী

উত্তর: (ঘ) উদাত্ত পৃথিবী

২৬. সুফিয়া কামালের জন্ম কত তারিখে?

(ক) ১৯১১ সালের ২০শে জুন

(খ) ১৯১১ সালের ২০শে জুলাই

(গ) ১৯১২ সালের ২০শে জুন

(ঘ) ১৯১২ সালের ২০শে জুলাই

উত্তর: (ক) ১৯১১ সালের ২০শে জুন

২৭. কবি সুফিয়া কামাল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

(ক) বাসণ্ডা গ্রামে

(খ) তাম্বুলখানা গ্রামে

(গ) রাহাতাল গ্রামে

(ঘ) শায়েস্তাবাদ গ্রামে

উত্তর: (ঘ) শায়েস্তাবাদ গ্রামে

২৮. সুফিয়া কামালের পৈতৃক নিবাস ছিল কোন জেলায়?

(ক) চাঁপাইনবাবগঞ্জ

(খ) নোয়াখালী

(গ) বরিশাল

(ঘ) কুমিল্লা

উত্তর: (ঘ) কুমিল্লা

২৯. ‘একাত্তরের ডায়েরি’ কী ধরনের গ্রন্থ?

(ক) উপন্যাস

(খ) গল্প

(গ) স্মৃতিকথামূলক

(ঘ) কাব্যোপন্যাস

উত্তর: (গ) স্মৃতিকথামূলক

৩০. শিশুদের জন্য সুফিয়া কামাল লিখেছেন—

(ক) ইতল বিতল

(খ) সাঁঝের মায়া

(গ) মায়া কাজল

(ঘ) একাত্তরের ডায়েরি

উত্তর: (ক) ইতল বিতল

৩২. সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন কবে?

(ক) ১৯৯১ সালের ২০শে নভেম্বর

(খ) ১৯৯৭ সালের ২০শে নভেম্বর

(গ) ১৯৯৮ সালের ২০শে নভেম্বর

(ঘ) ১৯৯৯ সালের ২০শে নভেম্বর

উত্তর: (ঘ) ১৯৯৯ সালের ২০শে নভেম্বর

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts