You are currently viewing Bonobibi Lyrics Coke Studio Bangla – বনবিবি লিরিক

Bonobibi Lyrics Coke Studio Bangla – বনবিবি লিরিক

  • Post author:
  • Post category:Uncategorized
  • Reading time:1 min read
  • Post last modified:March 3, 2023

বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল।

(ব্যাঙ ডাকে ঘন ঘন
শীঘ্র হবে বৃষ্টি জানো
যদি হয় চৈতে বৃষ্টি
তবে হবে ধানের সৃষ্টি,
জৈষ্ঠ্যতে তারা ফোটে
তবে জানবে বর্ষা বটে
গাছে গাছে আগুন জ্বলে
বৃষ্টি হবে খনায় বলে রে।)  ×2

বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল,
তামাটে শরীর পোড়ে
কিষাণীর ঘামে ভেজা মুখ।

লাল মেঘে বৃষ্টি ঝরে আদিবাসী কোনো গ্রামে
তোমার কান্না আমার কান্না ঝিরিপথ হয়ে নামে।

(ও ও ও পাখি,
ঠোঁটে তুলে নাও
খড়কুটো গান
ও ও ও রাখাল,
মিথ্যে বাঘের
গল্প শোনাও আবার।) ×2

সুবোধ ফলায় সুবাসের জমি
সাঁওতাল গ্রামের পাশে,
নোঙর ফালাইলো মাঝি
সোজন বাইদার ঘাটে,
বাঁশির সুর ভাইসা আইলো
দূরে সুলতানের গাঁ।

মটর শাক পেচাইয়া ধরল
নববধুর পা।
মটর শাক পেচাইয়া ধরল
নববধুর পা।

আঁটি ধান শক্ত বাহু
আজগর হাটে আড়ে,
জমিলা ঢেকিতে পার
মারে গানের তালে।

হো হো হো ×৮

পোকামাকড়ের কুহক বাজে সবুজ অন্ধকারে
ঘন জঙ্গলে ময়ূর নাচে আদিম তালে তালে,
তোমার নিহত সুরের কসম গর্জে তীর ধনুকে
এই পৃথিবীর মরা ঘাসে তবু মুক্তির ফুল ফোটে।

ও ও ও পাখি,
ঠোঁটে তুলে নাও
খড়কুটো গান
ও ও ও রাখাল,
মিথ্যে বাঘের
গল্প শোনাও আবার।
ও ও ও পাখি,
ঠোঁটে তুলে নাও
খড়কুটো গান
ও ও ও রাখাল,
পৃথিবীর শেষ
গানটা শোনাও।

ও পাখি,
ও রাখাল,

বনবিবির পায়ে রে
ফোটে বুনো রোদের ফুল।

(ও ও ও পাখি,
ঠোঁটে তুলে নাও
খড়কুটো গান
ও ও ও রাখাল,
পৃথিবীর শেষ
গানটা শোনাও।)

ও ও ও পাখি,
ঠোঁটে তুলে নাও
খড়কুটো গান
ও ও ও রাখাল,
পৃথিবীর শেষ
গানটা শোনাও।

Author

  • শৈশব থেকেই ইতিহাস, মিথলজি আর শিল্পের অলিগলি আমার কাছে বিস্ময়কর মনে হতো। ইংরেজি সাহিত্যে পড়াশোনা সেই বিস্ময়কে পরিণত করেছে ভালোবাসায়। আমি মনে করি, জগতকে বোঝার সেরা উপায় হলো পাঠ করা আর নিজের উপলব্ধিকে প্রকাশ করার সেরা মাধ্যম হলো লেখা। তাই কেবল জানানোর জন্য নয়, বরং লিখতে ভালোবাসি বলেই আমার এই শব্দযাত্রা। নতুনের সন্ধানে বিরামহীন ছুটে চলা আর সেই অভিজ্ঞতার নির্যাসটুকুই আমি এখানে ভাগ করে নিই।

    লেখক ও সম্পাদক, মুখোশ.নেট

    View all posts