একাকিত্ব নিয়ে উক্তি : ২০ টি বিখ্যাত উক্তি
যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয়। – জর্জ বার্নার্ড শ
যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয়। – জর্জ বার্নার্ড শ
ভালবাসার ব্যাপারে পুরুষরা চিরকালই শিকার, আর মেয়েরা শিকারী, একজন শিকারী যেমন শিকারের জন্য তার বন্দুককে ভালবাসে, একজন মেয়ে মানুষও তেমনি সৃষ্টির প্রয়োজনে পুরুষকে ভালবাসে। এ ভালবাসা বন্দুকের প্রতি শিকারীর প্রেম ভালবাসার সঙ্গেই একমাত্র তুলনীয়। -জর্জ বার্নাডশ
অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখান হইতে রাগ-অভিমানের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না। — রবীন্দ্রনাথ ঠাকুর
থাকুক না কিছু কষ্ট নিজের একার, কিছু অনুভূতি খুব গোপন। এই অনুভূতিগুলো আসলে মনখারাপের মুহূর্তের সঞ্চয়। তখন বুকের ভেতরের গোপন কুঠরি থেকে আলগোছে এই অনুভূতিগুলো বের করে ছুঁয়ে দেখা যায়। সেই ছোঁয়াছুঁয়ি আরও একটা রুক্ষ দিন মমতায় বেঁচে থাকায়।
মানুষ স্বাধীনভাবে জন্মায়, কিন্তু সবখানেই সে শিকলে বাঁধা। আমাদের দেহই তো একটা কারাগার। নারী–পুরুষ বা তৃতীয় লিঙ্গ, বাঙালি–অবাঙালি, প্রতিবন্ধী–চৌকস, বুদ্ধিমান–বুদ্ধিকম, একালের–সেকালের কত রকমের শিকলে যে আমরা বাঁধা।
পুরুষেরা যেখানে দুর্বল মেয়েরা সেখানে তাদের খুব ভালো করে চিনে, কিন্তু পুরুষেরা যেখানে খাটি পুরুষ মেয়েরা সেখানকার রহস্য ঠিক ভেদ করতে পারে না। ~ শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
সংসারের কঠিন কর্তব্য হইতে প্রেমকে ফুলের মতো ছিঁড়িয়া স্বতন্ত্র করিয়া লইলে তাহা কেবল আপনার রসে আপনাকে সজীব রাখিতে পারে না, তাহা ক্রমেই বিমর্ষ ও বিকৃত হইয়া আসে।
সংস্কৃতি বলতে আমরা সাধারণত সাহিত্য শিল্প নৃত্যগীতবাদ্য বুঝে থাকি। এগুলো সংস্কৃতির অপরিহার্য অঙ্গ, তবে এগুলোই সংস্কৃতির সবটা নয়। সংস্কৃতি বলতে মুখ্যত দু'টো ব্যাপার বোঝায় বস্তুগত সংস্কৃতি আর মানস-সংস্কৃতি। ঘরবাড়ি, যন্ত্রপাতি, আহারবিহার, জীবনযাপন প্রণালি- এসব বস্তুগত সংস্কৃতির অন্তর্গত। আর সাহিত্যে-দর্শনে শিল্পে-সংগীতে মানসিক প্রবৃত্তির যে বহিঃপ্রকাশ ঘটে, তাকে বলা যায় মানস-সংস্কৃতি। বস্তুগত আর মানস-সংস্কৃতি মিলিয়েই কোনো দেশের বা জাতির সাংস্কৃতিক পরিচয় ফুটে ওঠে।
যখনই তুমি বিরোধিতার মুখোমুখি হবে, এমনকি বিরোধীপক্ষ যদি তোমার স্বামী বা সন্তানও হয়, যুক্তিপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা কর, কতৃত্বপ্রয়োগের মাধ্যমে নয়।
সহজে যদিও ভালোবেসে ফেলি সহজে থাকি না কাছে, পাছে বাঁধা পড়ে যাই। বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে, আমি শুধু যাই দূরে।
মানুষ বাঁচে কেন জানো?আশায়।মনে হয় কাল কি হবে, কাল কি হবে?এই কালকের দিনটা দেখার খুব ইচ্ছে মানুষের।মনে হয়, কাল হয় তো তার জন্যে ভালো কিছু অপেক্ষা করছে।
বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায়। ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন। —হুমায়ূন আহমেদ (একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা)
মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদেরও আগে। তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায়। সে নোংরামির বড় শিকার তারাই। তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারে খবর পাঠায় অনেক আগেই।
এখন যখন হঠাৎ তোমাকে ভাবি সত্য সে-ও স্বপ্ন মনে হয়; বুঝি প্রেম যত তীব্র, যত সত্য হোক, সময়ের চেয়ে সত্য নয়।
একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন। -ফ্রাংক এ. ক্লার্ক।