Chiltey Roude Lyrics চিলতে রোদে লিরিক্স Coke Studio Bangla Arnob Probor Ripon Bogha

Chiltey Roud Lyrics (চিলতে রোদ লিরিক্স) | Coke Studio Bangla | Arnob × Ripon (Boga)

চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলি
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলি

ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলি
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলি

রোজ সকালে পড়ছে মনে
রোজ সকালে পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলি

বালিশ চাদর, এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া
বালিশ চাদর, এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া
আলতো ঘুমেই দুঃখটাকে
আলতো ঘুমেই দুঃখটাকে
খানিক সুখের প্রলেপ দেওয়া

ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে
ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

ও দিয়া ও দিয়া যান রে বন্ধু
ডারা না হন পার
ওরে থাউক মন তোর দিবার থুবার
দেখাই পাওয়া ভার রে

ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

রেতের বেলা একলা এখন
জিরচ্ছে সব শহরতলি
রেতের বেলা একলা এখন
জিরচ্ছে সব শহরতলি
চোখ দুটো খুব পড়ছে মনে
চোখ দুটো খুব পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?
চিলতে রোদে পাখনা ডোবায়

কোড়া কান্দে, কুড়ি কান্দে
কান্দে বালিহাঁস
কোড়া কান্দে, কুড়ি কান্দে
কান্দে বালিহাঁস
ওরে ডাহুকি কন্দনে ও মুই
ছাড়মু ভাইয়ার দ্যাশ রে

ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে
ও কি একবার আসিয়া
সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

Author

  • Mehadi Bhuiyan

    শৈশব থেকেই ইতিহাস, মিথলজি আর শিল্পের অলিগলি আমার কাছে বিস্ময়কর মনে হতো। ইংরেজি সাহিত্যে পড়াশোনা সেই বিস্ময়কে পরিণত করেছে ভালোবাসায়। আমি মনে করি, জগতকে বোঝার সেরা উপায় হলো পাঠ করা আর নিজের উপলব্ধিকে প্রকাশ করার সেরা মাধ্যম হলো লেখা। তাই কেবল জানানোর জন্য নয়, বরং লিখতে ভালোবাসি বলেই আমার এই শব্দযাত্রা। নতুনের সন্ধানে বিরামহীন ছুটে চলা আর সেই অভিজ্ঞতার নির্যাসটুকুই আমি এখানে ভাগ করে নিই।

    লেখক ও সম্পাদক, মুখোশ.নেট

    View all posts

Leave a Reply