You are currently viewing সেই ছেলেটি mcq : ৪০+ নির্বাচিত সেই ছেলেটি নাটিকার বহুনির্বাচনী প্রশ্ন

সেই ছেলেটি mcq : ৪০+ নির্বাচিত সেই ছেলেটি নাটিকার বহুনির্বাচনী প্রশ্ন

নাট্যকার মামুনুর রশীদ রচিত ‘সেই ছেলেটি’ একটি নাটিকা। নাটিকাটিতে একটি বিশেষ চাহিদাসম্পন্ন (শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত) শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়োদের মমত্ববোধ। আরজু, সোলেমান ও সাবু তিন বন্ধু একই স্কুলে একই শ্রেণিতে পড়ে। কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আরজুর খুব কষ্ট হয়। মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে। বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না। কখনো কখনো বসে পড়ে। বন্ধুরা আরজুর জন্য আস্তে আস্তে হাঁটে। তাতে স্কুলে যেতে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছে বকুনি খায়। আরজু ছোটোবেলায় ভীষণ অসুখে পড়েছিল। তাতে তার পা সরু হয়ে যায়। কিন্তু আরজু জানে না, কেন তার পা অবশ হয়ে আসে। তার মা জানেন আরজুর অসুখের কথা। তিনি কাঁদেন।


একদিন স্কুলে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে আরজু বন্ধুদের স্কুলে চলে যেতে বলে। সে রাস্তার পাশে বসে থাকে। আইসক্রিমওয়ালা আসে, হাওয়াই মিঠাইওয়ালা আসে। সে তাদের সাথে কথা বলে। তারা চলে যায়। আরজু ভাবে পাখি কিংবা মেঘ তাকে যদি উড়িয়ে নিয়ে স্কুলে দিয়ে যেত! এদিকে শিক্ষক লতিফ স্যার আরজুকে ক্লাসে না দেখে সোলেমানদের কাছ থেকে ঘটনাটি জেনে সোলেমানের সঙ্গে নিয়ে আরজুর খোঁজে রওয়ানা হন। আরজুকে দেখে তিনি বুঝতে পারেন যে, আরজুর পা অবশ হয়ে আসা একটা রোগ। তখন লতিফ স্যারের কথায় সোলেমানদের মনে সহানুভূতি জাগে। তাদের সহায়তায় আরজু স্কুলে যায়।







১. ‘সেই ছেলেটি’ নাটিকায় দৃশ্য সংখ্যা কয়টি?

(ক) দুইটি

(খ) তিনটি

(গ) চারটি

(ঘ) পাঁচটি

উত্তর: (খ) তিনটি


২. আরজু তার বন্ধুদের সাথে স্কুলে যেতে যেতে বসে পড়ে কেন?

(ক) সে স্কুলে যেতে চায় না

(খ) স্যার তাকে বকুনি দিতে পারে

(গ) তার স্কুল ফাঁকি দেওয়ার ইচ্ছা ছিল

(ঘ) রোগের কারণে সে হাঁটতে পারে না

উত্তর: (ঘ) রোগের কারণে সে হাঁটতে পারে না


৩. ‘মা বোঝে কিন্তু কাঁদে’ কারণ—

(ক) ছেলের পা চিকন হয়ে যাচ্ছে

(খ) ছেলের পা একদিন পঙ্গু হয়ে যেতে পারে

(গ) ছেলের পায়ের কোনো চিকিৎসা হচ্ছে না

(ঘ) ছেলের এই অবস্থায় তিনি অসহায়

উত্তর: (খ) ছেলের পা একদিন পঙ্গু হয়ে যেতে পারে


৪. ‘সেই ছেলেটি’ নাটিকার প্রথম দৃশ্যের স্থানস্থল—

(ক) পলাশডলী

(খ) আমবাগান

(গ) গ্রামের পাশের রাস্তা

(ঘ) স্কুল

উত্তর: (গ) গ্রামের পাশের রাস্তা


৫. ‘সেই ছেলেটি’ নাটিকার প্রধান চরিত্র কোনটি?

(ক) লতিফ স্যার

(খ) মিষ্টি

(গ) আরজু

(ঘ) আইসক্রিমওয়ালা

উত্তর: (গ) আরজু


৬. সাবু, সোমেন, আরজু স্কুলে যাচ্ছিল কীভাবে?

(ক) কথা বলতে বলতে

(খ) দুষ্টুমি করতে করতে

(গ) গান গোইতে গাইতে

(ঘ) খেলতে খেলতে

উত্তর: (গ) গান গাইতে গাইতে


৭. আরজুকে তার বন্ধুরা ফেলে চলে যায় কেন?

(ক) স্কুল দেরি হয়ে যাচ্ছে বলে

(খ) আরজুর আচরণ ভালো নয় বলে

(গ) খারাপ ছেলে বলে

(ঘ) আরজু গরিব ছেলে বলে

উত্তর: (ক) স্কুল দেরি হয়ে যাচ্ছে বলে


৮. আরজুর ব্যথা কোথায়?

(ক) ঘাড়ে

(খ) কবজিতে

(গ) কোমরে

(ঘ) পায়ে

উত্তর: (ঘ) পায়ে


৯. ‘আমি একাই এক্ষুনি যাব।’— উক্তিটি কার?

(ক) সাবুর

(খ) সোমেনের

(গ) আরজুর

(ঘ) আইসক্রিমওয়ালার

উত্তর: (গ) আরজুর


১০. ‘কী হলো আরজু মিয়া, তুমি এখানে বসে কী করছ?’— সংলাপটি কার?

(ক) হওয়াই মিঠাইওয়ালার

(খ) আইসক্রিমওয়ালার

(গ) লতিফ স্যারের

(ঘ) আরজুর বন্ধু সাবুর

উত্তর: (খ) আইসক্রিমওয়ালার


১১. ‘স্কুল ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ’— কার কথা?

(ক) লতিফ স্যারের

(খ) মিষ্টিওয়ালার

(গ) আরজুর মার

(ঘ) আইসক্রিমওয়ালার

উত্তর: (ঘ) আইসক্রিমওয়ালার

১২. ‘সেই ছেলেটি’ নাটিকায় কে খুব স্কুল ফাঁকি দিত?

(ক) আরজু

(খ) আইসক্রিমওয়ালা

(গ) সাবু

(ঘ) হওয়াই মিঠাইওয়ালা

উত্তর: (খ) আইসক্রিমওয়ালা


১৩. আরজু কী খেতে চায়?

(ক) ভাত

(খ) রুটি

(গ) চকলেট

(ঘ) আইসক্রিম

উত্তর: (ঘ) আইসক্রিম


১৪. আরজু টিফিন পিরিয়ডে কী খেতে চেয়েছিল?

(ক) ঝালমুড়ি

(খ) বাদাম

(গ) চকলেট

(ঘ) আইসক্রিম

উত্তর: (ঘ) আইসক্রিম


১৫. হওয়াই মিঠাইকে আরজু কীসের সঙ্গে তুলনা করেছে?

(ক) তুলো

(খ) বাতাস

(গ) পানি

(ঘ) মেঘ

উত্তর: (ক) তুলো  


১৬. কোনটি মেঘের চেয়ে অনেক হালকা বলে উল্লেখ আছে আলোচ্য নাটিকায়?

(ক) হওয়াই মিঠাই

(খ) তুলো

(গ) আইসক্রিম

(ঘ) বাতাস

উত্তর: (ক) হওয়াই মিঠাই


১৭. ‘বাড়ি গেলে বাবার বকুনি, স্কুলে গেলে স্যারের ধরা’— একে কী বলা হয়?
 

(ক) ত্রিশঙ্কু

(খ) উভয় সংকট

(গ) দুই দিকে যন্ত্রণা

(ঘ) কিংকর্তব্যবিমূঢ়

উত্তর: (খ) উভয় সংকট

১৮. টিফিন খাওয়ার জন্য নির্ধারিত সময়কে কী বলে?

(ক) টিফিন ঘণ্টা

(খ) মধ্যাহ্ন পিরিয়ড

(গ) মধ্যাহ্ন ঘণ্টা

(ঘ) টিফিন পিরিয়ড

উত্তর: (ঘ) টিফিন পিরিয়ড


১৯. টিফিন পিরিয়ডে ছেলেমেয়েরা কী করছিল?

(ক) গান গাইছিল

(খ) পড়ছিল

(গ) খেলছিল

(ঘ) দৌড়াচ্ছিল

উত্তর: (গ) খেলছিল


২০. ‘ওয়ার্নিংবেল’ শব্দের অর্থ কী?

(ক) সতর্ক ঘণ্টা

(খ) মধ্যাহ্ন ঘণ্টা

(গ) ছুটির ঘণ্টা

(ঘ) বিরতির ঘণ্টা

উত্তর: (ক) সতর্ক ঘণ্টা


২১. আরজু পাখিকে কী অনুরোধ করে?

(ক) কিছু খেতে দিতে

(খ) স্কুলে নিয়ে যেতে

(গ) গান শোনাতে

(ঘ) কিচিরমিচির করতে

উত্তর: (খ) স্কুলে নিয়ে যেতে


২২. আরজু কার কোলে বসে স্কুলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে?

(ক) মেঘের

(খ) পাখির

(গ) বন্ধুদের

(ঘ) মায়ের

উত্তর: (ক) মেঘের


২৩. ‘চন্দনা’ কীসের নাম?

(ক) গাছ

(খ) ফুল

(গ) পাখি

(ঘ) গ্রাম

উত্তর: (গ) পাখি


২৪. ‘কোন ভয় নেই’— কে বলল?

(ক) মিষ্টি

(খ) সাবুর

(গ) সাবু

(ঘ) লতিফ স্যার

উত্তর: (ঘ) লতিফ স্যার

২৫. ‘আমি হাঁটতে পারি না। পা দুটো অবশ হয়ে আসে।’ আরজু কাকে এ কথা বলে?

(ক) সোমেনকে

(খ) লতিফ স্যারকে

(গ) অপুকে

(ঘ) মিষ্টিকে

উত্তর: (খ) লতিফ স্যারকে

২৬. ছোটবেলায় কার পায়ে অসুখ হয়েছিল?

(ক) মিষ্টির

(খ) সাবুর

(গ) সোমেনের

(ঘ) আরজুর

উত্তর: (ঘ) আরজুর

২৭. আরজুর মা কাঁদেন কেন?

(ক) আরজু ফেল করেছে বলে

(খ) স্কুলের বেতন দিতে পারেন না বলে

(গ) আরজুর ভবিষ্যৎ চিন্তা করে

(ঘ) বন্ধুরা আরজুকে সাহায্য করে না বলে

উত্তর: (গ) আরজুর ভবিষ্যৎ চিন্তা করে

২৮. আরজুর অসুখের কথা কে জানেন?

(ক) আরজুর মা

(খ) আরজুর শিক্ষক

(গ) আরজুর বন্ধু

(ঘ) আইসক্রিমওয়ালা

উত্তর: (ক) আরজুর মা


২৯. নাটকের ঘটনাস্থলকে কী বলা হয়?

(ক) দৃশ্য

(খ) অঙ্ক

(গ) পর্ব

(ঘ) স্থান

উত্তর: (ক) দৃশ্য


৩০. ঘটনাস্থল অনুসারে নাটকের বিষয়গুলোর বিভাজনকে কী বলা হয়?

(ক) দৃশ্য

(খ) অঙ্ক

(গ) পর্ব

(ঘ) স্থান

উত্তর: (ক) দৃশ্য


৩১. ‘সেই ছেলেটি’ নাটিকার কয়টি ঘটনাস্থল?

(ক) একটি

(খ) দুইটি

(গ) তিনটি

(ঘ) চারটি

উত্তর: (গ) তিনটি


৩২. ‘মতলব’ অর্থ কী?

(ক) ফন্দি

(খ) ধান্দা

(গ) ফাঁকি

(ঘ) পালানো

উত্তর: (ক) ফন্দি


৩৩. আঙ্গিকের দিক থেকে ‘সেই ছেলেটি’ কোন ধরনের রচনা?

(ক) গল্প

(খ) নাটক

(গ) উপন্যাস

(ঘ) নাটক

উত্তর: (খ) নাটক


৩৪. ‘সেই ছেলেটি’ নাটিকাটি কে রচনা করেন?

(ক) হাশেম খান

(খ) আবুবকর সিদ্দিক

(গ) মামুনুর রশীদ

(ঘ) হারুন হাবীব

উত্তর: (গ) মামুনুর রশীদ


৩৫. আরজু কোন ধরনের প্রতিবন্ধী?

(ক) শারীরিক

(খ) শ্রবণ

(গ) দৃষ্টি

(ঘ) বুদ্ধি

উত্তর: (ক) শারীরিক


৩৬. ‘সেই ছেলেটি’ নাটিকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রতি কী প্রকাশ পেয়েছে?

(ক) শাসন

(খ) অবজ্ঞা

(গ) সহানুভূতি

(ঘ) অবহেলা

উত্তর: (গ) সহানুভূতি


৩৭. কোন রোগটি পা চিকন ও অবশ হয়ে যাওয়ার সাথে সম্পর্কযুক্ত?

(ক) বেরিবেরি

(খ) টাইফয়েড

(গ) পোলিও

(ঘ) কলেরা

উত্তর: (গ) পোলিও


৩৮. ‘সেই ছেলেটি’ নাটিকায় স্যার আরজুর বন্ধুদের কী শিক্ষা দিলেন?

(ক) পরম সহিষ্ণুতা

(খ) নম্রতা

(গ) সহানুভূতিশীলতা

(ঘ) সত্যবাদিতা

উত্তর: (গ) সহানুভূতিশীলতা

৩৯. মামুনুর রশীদের পরিচয় বহন করছে কোনটি?

(ক) নাট্যকার, অভিনেতা, নির্দেশক

(খ) নাট্যকার, সুরকার, নির্দেশক

(গ) গীতিকার, সুরকার, নির্দেশক

(ঘ) গীতিকার, অভিনেতা, নির্দেশক

উত্তর: (ক) নাট্যকার, অভিনেতা, নির্দেশক


৪০. মামুনুর রশীদ কবে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯৪০ সালে

(খ) ১৯৪৩ সালে

(গ) ১৯৪৬ সালে

(ঘ) ১৯৪৮ সালে

উত্তর: (ঘ) ১৯৪৮ সালে


৪১. মামুনুর রশীদ জন্মগ্রহণ করেন কোন জেলায়?

(ক) শেরপুর

(খ) টাঙ্গাইল

(গ) জামালপুর

(ঘ) নেত্রকোনা

উত্তর: (খ) টাঙ্গাইল


৪২. ‘ওরা আছে বলেই’ কোন শ্রেণির রচনা?

(ক) উপন্যাস

(খ) ছোটগল্প

(গ) নাটক

(ঘ) প্রবন্ধ

উত্তর: (গ) নাটক


৪৩. ‘ইবলিশ’ ও ‘গিনিপিগ’ নাটকের রচয়িতার নাম কী?

(ক) এ. কে. শেরাম

(খ) মামুনুর রশীদ

(গ) হবীবুল্লাহ বাহার

(ঘ) লীলা মজুমদার

উত্তর: (খ) মামুনুর রশীদ

Author

  • মুখোশ ডেস্ক

    "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts