You are currently viewing সেইদিন এই মাঠ কবিতার mcq : ৬৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

সেইদিন এই মাঠ কবিতার mcq : ৬৫+ নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

সেইদিন এই মাঠ’ কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে সংকলিত হয়েছে। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতাফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মীপেঁচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা, খেয়া নৌকা চলে নদীনালাতে—অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। গভীর জীবনতৃষ্ণা নিয়ে এই সত্যই কবিতাটিতে অনুভূত হয়েছে।


১. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় বর্ণিত ফুলের নাম কী?

(ক) গোলাপ

(খ) শিউলি

(গ) চালতা

(ঘ) কমল

উত্তর: (গ) চালতা

২. ‘আমি চলে যাব বলে’—কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন?

(ক) ওপাড়ে

(খ) পরপারে

(গ) লোকান্তরে

(ঘ) বিদেশের

উত্তর: (খ) পরপারে


. কোন সভ্যতা ধ্বংস হয়ে থাকে?

(ক) ব্যাবিলনীয়

(খ) রোমান

(গ) গ্রিক

(ঘ) আসিরীয়

উত্তর: (ঘ) আসিরীয়

৪. জীবনানন্দ দাশ কোন স্কুলে পড়াশোনা করেন?

(ক) বরিশাল ব্রজমোহন স্কুল

(খ) ফরিদপুর জেলা স্কুল

(গ) রংপুর জেলা স্কুল

(ঘ) খুলনা জেলা স্কুল

উত্তর: (ক) বরিশাল ব্রজমোহন স্কুল

৫. সুদীর্ঘকাল জীবনানন্দ দাশ কোন কাজে নিয়োজিত ছিলেন?

(ক) অধ্যাপনায়

(খ) সাংবাদিকতায়

(গ) লেখালেখিতে

(ঘ) চলচ্চিত্র নির্মাণে

উত্তর: (ক) অধ্যাপনায়

৬. জীবনানন্দ দাশ কী কবি হিসেবে পরিচিত?

(ক) প্রকৃতির কবি

(খ) আধুনিক জীবনচেতনার কবি

(গ) নাগরিক কবি

(ঘ) বাস্তববাদী কবি

উত্তর: (খ) আধুনিক জীবনচেতনার কবি

৭. কবির দৃষ্টিতে কোন দেশ এক অনন্য রূপসী?

(ক) বাংলাদেশ

(খ) পাকিস্তান

(গ) ভুটান

(ঘ) নেপাল

উত্তর: (ক) বাংলাদেশ

৮. ‘রূপসী বাংলা’ জীবনানন্দ দাশের কী জাতীয় রচনা?

(ক) নাটক

(খ) প্রবন্ধ

(গ) উপন্যাস

(ঘ) কাব্যগ্রন্থ

উত্তর: (ঘ) কাব্যগ্রন্থ

৯. কবি জীবনানন্দ দাশের চিত্ত নিমগ্ন—

(ক) বাংলার ইতিহাস ঐতিহ্যে

(খ) বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে

(গ) বাংলার আন্দোলনের চেতনায়

(ঘ) ছন্নছাড়া মানুষের জীবনব্যবস্থায়

উত্তর: (খ) বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে

১০. ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের লেখক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) শামসুর রাহমান

উত্তর: (গ) জীবনানন্দ দাশ

১১. ‘ধূসর পাণ্ডুলিপি’ জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?

(ক) গল্পগ্রন্থ

(খ) কাব্যগ্রন্থ

(গ) উপন্যাস

(ঘ) প্রবন্ধ

উত্তর: (খ) কাব্যগ্রন্থ

১২. ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছে—

(ক) কবির প্রেমিকার নামানুসারে

(খ) একটি কবিতার নামানুসারে

(গ) কবির মেয়ের নামানুসারে

(ঘ) কবির স্ত্রীর নামানুসারে

উত্তর: (খ) একটি কবিতার নামানুসারে

১৩. ‘ঝরা পালক’ ও ‘রূপসী বাংলা’ গ্রন্থের মধ্যে সাদৃশ্য রয়েছে—

(ক) লেখকের দিক থেকে

(খ) বিষয়বস্তুর দিক থেকে

(গ) প্রকাশের দিক থেকে

(ঘ) প্রেক্ষাপটের দিক থেকে

উত্তর: (ক) লেখকের দিক থেকে

১৪. ‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের লেখক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) শামসুর রাহমান

উত্তর: (গ) জীবনানন্দ দাশ

১৫. ১৯৫৪ সালের অক্টোবর মাসের কত তারিখে জীবনানন্দ দাশ ট্রাম-দুর্ঘটনায় আহত হন?

(ক) ১০

(খ) ১২

(গ) ১৪

(ঘ) ১৬

উত্তর: (গ) ১৪

১৬. জীবনানন্দ দাশ অক্টোবর মাসের কত তারিখে মারা যান?

(ক) ২০

(খ) ২২

(গ) ২৪

(ঘ) ২৬

উত্তর: (খ) ২২


১৭. ‘সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’—পঙ্‌ক্তিটিতে কবি ‘মাঠ’ বলতে কী বুঝিয়েছেন?

(ক) ক্রীড়াঙ্গন

(খ) সভ্যতার অবদান

(গ) মানুষের প্রকৃতি

(ঘ) প্রকৃতির সৌন্দর্য

উত্তর: (ঘ) প্রকৃতির সৌন্দর্য

১৮. ‘এসিরীয় ধূলো আজ……’ এখানে ‘এসিরীয়’ কিসের প্রতীক?

(ক) প্রকৃতির ঐশ্বর্য

(খ) মানুষের প্রকৃতি

(গ) ক্ষয়ুস্নু সভ্যতা

(ঘ) বিচিত্র বিবর্তন

উত্তর: (গ) ক্ষয়ুস্নু সভ্যতা

১৯.? মঙ্গল বার্তা কার কণ্ঠে ধ্বনিত হয়?

(ক) মানুষের

(খ) কুয়াশার

(গ) চিলের

(ঘ) লক্ষ্মীপেঁচার

উত্তর: (ঘ) লক্ষ্মীপেঁচার

২০. ‘সেইদিন এই মাঠ’ কবিতার মূলভাব কী?

(ক) মানবসভ্যতার অবিনশ্বরতা

(খ) প্রকৃতির অপরূপ দৃশ্য

(গ) প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী

(ঘ) মানুষের মৃত্যুচেতনা

উত্তর: (গ) প্রকৃতির সৌন্দর্য চিরস্থায়ী

২১. বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি কে?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) জীবনানন্দ দাশ

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) সৈয়দ শামসুল হক

উত্তর: (খ) জীবনানন্দ দাশ

২২. ‘আমি তো মরে যাব, রয়ে যাবে সবই’ গানের কথার সাথে ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন ভাবের সংগতি আছে?

(ক) মৃত্যু চেতনা

(খ) প্রকৃতির রহস্যময়তা

(গ) মানুষের অমরত্ব

(ঘ) গতিময়তা রহস্য

উত্তর: (ক) মৃত্যু চেতনা

২৩. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠবে?

(ক) মাঠ

(খ) নদী

(গ) চালতাফুল

(ঘ) লক্ষ্মীপেঁচা

উত্তর: (গ) চালতাফুল

২৪. ‘পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল’—এখানে ‘এই সব গল্প’ দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে?

(ক) মানুষের ইতিহাস

(খ) সৌন্দর্যের উপমা

(গ) প্রাণের প্রবাহ

(ঘ) সভ্যতার তিতু অনুভব

উত্তর: (খ) সৌন্দর্যের উপমা

২৫. কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন?

(ক) কদম ফুল

(খ) চালতা ফুল

(গ) শিউলি ফুল

(ঘ) হিজল ফুল

উত্তর: (খ) চালতা ফুল

২৬. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবি জীবনানন্দের শিল্পচেতনার কোন বিষয়টি উপস্থাপিত হয়েছে?

(ক) গভীর জীবনবোধ ও জীবন তৃষ্ণা

(খ) মানবসৃষ্ট সভ্যতার ক্ষয়িষ্ণু দিক

(গ) প্রকৃতির চিরকালীন সৌন্দর্য

(ঘ) মানুষের মৃত্যুর স্বাভাবিকতা

উত্তর: (গ) প্রকৃতির চিরকালীন সৌন্দর্য

২৭. ‘পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) প্রকৃতির অবিনশ্বরতা

(খ) বিশ্বলোকের সৌন্দর্য

(গ) অসাধারণ ঐশ্বর্য

(ঘ) বিচিত্র রহস্য

উত্তর: (ক) প্রকৃতির অবিনশ্বরতা

২৮. “পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল”— বলতে কবি কী বুঝিয়েছেন?

(ক) সভ্যতার বিনির্মাণ

(খ) মানুষের নশ্বরতা

(গ) সময় গতিশীল

(ঘ) প্রকৃতি চিরন্তন

উত্তর: (ঘ) প্রকৃতি চিরন্তন

২৯. জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা কোনটি?

(ক) প্রাকৃতিক সৌন্দর্য

(খ) স্বদেশপ্রেম

(গ) প্রকৃতিপ্রীতি

(ঘ) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য

উত্তর: (ঘ) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য

৩০. “সেইদিন এই মাঠ’ কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ, স্বপ্ন—

(ক) সুন্দর

(খ) চিরন্তন

(গ) কল্পনাজাত

(ঘ) রহস্যময়

উত্তর: (খ) চিরন্তন

৩১. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবির মতে কোনটি টিকে থাকবে না?

(ক) নদী

(খ) নক্ষত্র

(গ) সভ্যতা

(ঘ) স্বপ্ন

উত্তর: (গ) সভ্যতা

৩২. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় শান্ত বাতি— ভিজে গন্ধ— মৃদু কলরব— এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিতবাহী?

(ক) মানবের মৃত্যুচেতনা

(খ) প্রকৃতির চিরায়ত রূপ

(গ) প্রকৃতির রহস্যময়তা

(ঘ) মানবমনের অস্থিরতা

উত্তর: (খ) প্রকৃতির চিরায়ত রূপ

৩৩. নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে?

(ক) শিশির

(খ) পৃথিবী

(গ) নদী

(ঘ) মাঠ

উত্তর: (গ) নদী

৩৪. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে উঠেছে কোন পঙ্‌ক্তিতে?

(ক) লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?

(খ) সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

(গ) এশিরিয়া ধূলো আজ— ব্যাবিলন ছাই হয়ে আছে।

(ঘ) খেয়ানৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে;

উত্তর: (ক) লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?

৩৫. লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীটির তরে কী করবে?

(ক) নাচবে

(খ) হাসবে

(গ) গান গাইবে

(ঘ) অভিনয় করবে

উত্তর: (গ) গান গাইবে

৩৬. ‘সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’— এখানে ‘মাঠ’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) প্রকৃতি

(খ) সভ্যতা

(গ) ঐশ্বর্য

(ঘ) সৌন্দর্য

উত্তর: (ক) প্রকৃতি

৩৭. ‘সেইদিন এই মাঠ’ কবিতার বক্তব্য অনুসারে কোনটির মৃত্যু নেই?

(ক) সভ্যতার

(খ) স্বপ্নের

(গ) মানুষের

(ঘ) ঐতিহ্যের

উত্তর: (খ) স্বপ্নের

৩৮. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় মানুষের গড়া সভ্যতার নশ্বরতা প্রকাশ পেয়েছে যে চরণে—

(ক) পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল

(খ) সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি

(গ) সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

(ঘ) এশিরিয়া ধূলো আজ— ব্যাবিলন ছাই হয়ে আছে।

উত্তর: (ঘ) এশিরিয়া ধূলো আজ— ব্যাবিলন ছাই হয়ে আছে।

৩৯. ব্যাবিলন সভ্যতা কী হয়ে আছে?

(ক) ধ্বংস

(খ) ছাই

(গ) ধূলো

(ঘ) বিলীন

উত্তর: (খ) ছাই

৪০. কবি জীবনানন্দ দাশ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন?

(ক) বাংলা

(খ) ইংরেজি

(গ) ইতিহাস

(ঘ) দর্শন

উত্তর: (খ) ইংরেজি

৪১. প্রকৃতি তার বিচিত্র বিবর্তনের মধ্যেও কী হারিয়ে ফেলবে না?

(ক) প্রসারতা

(খ) জন্ম-মৃত্যু

(গ) রূপ-রস-গন্ধ

(ঘ) কঠিনতা

উত্তর: (গ) রূপ-রস-গন্ধ

৪২. কবি জীবনানন্দ দাশের মতে পৃথিবীতে কোনটি কখনো ঝরে না?

(ক) সুন্দরের আরাধনা

(খ) সোনার স্বপ্নের সাধ

(গ) প্রবীণের চেতনা

(ঘ) নবীনের বরণ

উত্তর: (খ) সোনার স্বপ্নের সাধ

৪৩. কোন্ কবির মা-ও একজন কবি?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) বিমল সরকার

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) সুকান্ত ভট্টাচার্য

উত্তর: (গ) জীবনানন্দ দাশ

৪৪. লক্ষ্মীপেঁচার কণ্ঠে ধ্বনিত হয়—

(ক) সুর

(খ) শোকবার্তা

(গ) আনন্দবার্তা

(ঘ) মঙ্গলবার্তা

উত্তর: (ঘ) মঙ্গলবার্তা

৪৫. জীবনানন্দ দাশ কোন ধরনের কবি হিসেবে পরিচিত?

(ক) প্রকৃতির কবি

(খ) আধুনিক জীবন চেতনার কবি

(গ) নাগরিক কবি

(ঘ) বাস্তববাদী কবি

উত্তর: (খ) আধুনিক জীবন চেতনার কবি

৪৬. শিশিরের জলে ভেজা চালতাফুলের সৌন্দর্য কী রকম?

(ক) প্রাণময়

(খ) ঐশ্বর্যময়

(গ) স্নিগ্ধময়

(ঘ) রহস্যময়

উত্তর: (ঘ) রহস্যময়

৪৭. কুসুমকুমারী দাশ কী ছিলেন?

(ক) কবি

(খ) শিক্ষিকা

(গ) জীবনানন্দ দাশের মা

(ঘ) স্বভাব কবি

উত্তর: (ঘ) স্বভাব কবি

৪৮. জীবনানন্দ দাশ প্রকৃতির চিরকালীন সৌন্দর্যবোধের কোন শক্তিকে উপস্থাপন করেছেন?

(ক) রহস্যময়

(খ) বিস্ময়কর

(গ) সৌন্দর্যের

(ঘ) বিচিত্র

উত্তর: (ক) রহস্যময়

৪৯. কোন্ কবি ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেন?

(ক) জীবনানন্দ দাশ

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর: (ক) জীবনানন্দ দাশ

৫০. ‘সেইদিন এই মাঠ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

(ক) বনলতা সেন

(খ) রূপসী বাংলা

(গ) ঝরা পালক

(ঘ) ধূসর পাণ্ডুলিপি

উত্তর: (খ) রূপসী বাংলা

৫১. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় মোট ক’টি চরণ আছে?

(ক) দশ

(খ) এগারো

(গ) বারো

(ঘ) তেরো

উত্তর: (ঘ) তেরো

৫২. কবি জীবনানন্দ দাশের অনুভাবনায় কোনটি অসাধারণ তাৎপর্যে ধরা দিয়েছে?

(ক) লক্ষ্মীপেঁচার মমত্ব

(খ) সভ্যতার ধ্বংসস্তূপ

(গ) খেয়া নৌকা

(ঘ) মানুষের স্বপ্ন

উত্তর: (ক) লক্ষ্মীপেঁচার মমত্ব

৫৩. একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে বিনির্মাণ— কিসের?

(ক) সভ্যতার

(খ) প্রকৃতির

(গ) ইতিহাসের

(ঘ) মানুষের

উত্তর: (ক) সভ্যতার

৫৪. “সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি।” এখানে ‘সেই দিন’ বলতে কোন দিনের কথা বলা হয়েছে?

(ক) কবির জন্মদিন

(খ) কবির কবিতা প্রকাশের দিন

(গ) কবির প্রয়াণ মুহূর্ত

(ঘ) কবির মৃত্যুর পরের দিনগুলো

উত্তর: (ঘ) কবির মৃত্যুর পরের দিনগুলো

৫৫. ‘আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই’— গানের এ পঙক্তির সাথে সাদৃশ্য রয়েছে কোন কবিতার?

(ক) সাহসী জননী বাংলা

(খ) সেইদিন এই মাঠ

(গ) আমার সন্তান

(ঘ) আমি কোনো আগন্তুক নই

উত্তর: (খ) সেইদিন এই মাঠ

৫৬. লক্ষ্মীপেঁচার সাথে কোন সময়ের সাদৃশ্য রয়েছে?

(ক) সকালের

(খ) দুপুরের

(গ) বিকেলের

(ঘ) রাতের

উত্তর: (ঘ) রাতের

৫৭. শিশিরের সাথে সম্পৃক্ত কোন মাস?

(ক) পৌষ

(খ) জ্যৈষ্ঠ

(গ) শ্রাবণ

(ঘ) ভাদ্র

উত্তর: (ক) পৌষ

৫৮. ‘চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে’ পঙক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?

(ক) কবির বোধের মধ্যে প্রকৃতির শাশ্বত রূপ

(খ) কবির বোধের মধ্যে চালতা ফুলের শাশ্বত রূপ

(গ) চালতা ফুলকে নিয়ে শঙ্কা

(ঘ) চালতাফুল ও শিশিরের সৌন্দর্য

উত্তর: (ক) কবির বোধের মধ্যে প্রকৃতির শাশ্বত রূপ

৫৯. চারিদিকে শান্ত বাতি— ভিজে গন্ধ—

(ক) নক্ষত্রের আলো

(খ) প্রকৃতির সুবাস

(গ) নরম ঢেউ

(ঘ) মৃদু কলরব

উত্তর: (ঘ) মৃদু কলরব

৬০. কার গল্প বেঁচে রবে চিরকাল?

(ক) জীবনানন্দ দাশের

(খ) সত্যানন্দ দাশের

(গ) কুসুমকুমারী দাশের

(ঘ) পৃথিবীর

উত্তর: (ঘ) পৃথিবীর

৬১. জীবনানন্দ দাশের কবিতার মূলগত প্রেরণা কী?

(ক) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য

(খ) রহস্যময়ী মানুষ

(গ) রহস্যময় প্রাণিজগৎ

(ঘ) নগরের বাস্তবতা

উত্তর: (ক) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য

৬২. কবি কী জানেন?

(ক) বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার আপন অস্তিত্ব হারিয়ে ফেলবে না

(খ) মানুষ অমর হয় তার কর্মের গুণে

(গ) সবাই ভুলে গেলেও প্রকৃতি কবিকে মনে রাখবে

(ঘ) কবি চলে গেলে প্রকৃতি তাঁর অভাব বোধ করবে

উত্তর: (ক) বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার আপন অস্তিত্ব হারিয়ে ফেলবে না

৬৩. শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধ কত দিন থাকবে?

(ক) পাঁচ দিন

(খ) সাত দিন

(গ) দশ দিন

(ঘ) অনন্তকাল

উত্তর: (ঘ) অনন্তকাল


৬৪. এশিরিয়া ব্যাবিলন এখন কেমন?

(ক) পরিপূর্ণ গড়া সভ্যতা

(খ) এখনও সৌন্দর্যে ভরপুর

(গ) ধ্বংসস্তূপ

(ঘ) ফুলে-ফলে ভরা

উত্তর: (গ) ধ্বংসস্তূপ

৬৫. ‘সাধ’ শব্দের অর্থ হলো—

(ক) খোয়াব

(খ) পুলক

(গ) স্পৃহা

(ঘ) মমতা

উত্তর: (গ) স্পৃহা

৬৬. ‘আমি চলে যাব বলে’— এখানে ‘আমি’ কে?

(ক) কবি

(খ) প্রকৃতি

(গ) স্বপ্ন

(ঘ) সৌন্দর্য

উত্তর: (ক) কবি

৬৭. ‘একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ’— কিসের?

(ক) ইতিহাসের

(খ) মানুষের

(গ) প্রকৃতির

(ঘ) সভ্যতার

উত্তর: (ঘ) সভ্যতার

৬৮. মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু চিরকালের ব্যস্ততা থাকে—

(ক) সমুদ্রে

(খ) পাহাড়ে

(গ) আকাশে

(ঘ) প্রকৃতিতে

উত্তর: (ঘ) প্রকৃতিতে

৬৯. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় শিশির কোন ফুলে পড়ে?

(ক) পলাশ

(খ) শিমুল

(গ) শিউলি

(ঘ) চালতা

উত্তর: (ঘ) চালতা

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts