‘একুশের গল্প’-শীর্ষক ছোটগল্পটি জহির রায়হানের গল্প-সমগ্র (১৯৭৯) থেকে সংকলন করা হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এ গল্পে প্রতিফলিত হয়েছে প্রাণোচ্ছল ও স্বপ্নবান এক তরুণের আত্মত্যাগ। গল্পটিতে কথক নিজেও একটি চরিত্র; অর্থাৎ এ গল্পের ঘটনামালা উপস্থাপিত হয়েছে প্রথম পুরুষের বয়ানে। কথকের সমান্তরালে রাহাত ও তপু নামক আরও দুটি চরিত্রকে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখি। মূলত এই তিন বন্ধুর আন্তরিক সম্পর্ক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণের ভেতর দিয়ে উঠে এসেছে ভাষা আন্দোলনকালীন বাংলাদেশের বাস্তবতা।
তপু ‘একুশের গল্প’র প্রধান চরিত্র। সে বিবাহিত; রেণু তার স্ত্রী। বাড়িতে আছেন বৃদ্ধ মা। কিন্তু পারিবারিক সব পিছুটান উপেক্ষা করে প্ল্যাকার্ড হাতে তপু ছুটে যায় মিছিলে। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার চাইতে গিয়ে ভাষা আন্দোলনে শহিদ হয় সে। তপুর কপালের মাঝ বরাবর লেগেছিল গুলি। ছত্রভঙ্গ মিছিলের সামনে থেকে মিলিটারিরা তুলে নিয়ে যায় তার মৃতদেহ। ঘটনার ধারাবাহিকতায় চার বছর পর কলেজের হোস্টেলে একদিন আবিষ্কৃত হয় একটি কঙ্কাল। মাথার খুলির ফুটো আর বাম পায়ের টিবিয়া ফেবুলা দেখে বন্ধুরা বুঝতে পারে কঙ্কালটি প্রকৃতপক্ষে শহিদ তপুর। কেননা তার বাম পা ছিল ডান পায়ের চেয়ে দুই ইঞ্চি ছোট। তপুর মতো অনেক প্রাণের বিসর্জন এবং নিরন্তর সংগ্রামের মাধ্যমেই অর্জিত হয়েছে বাংলা ভাষার অধিকার। শুধু তা-ই নয়, পরবর্তীকালে ভাষা আন্দোলন হয়ে উঠেছিল বাঙালির মুক্তিসংগ্রামের প্রধান প্রেরণা। ‘একুশের গল্পে’ তপুর কঙ্কাল হিসেবে ফিরে আসা যেন প্রতীকী অর্থ বহন করে। আমরা বুঝতে পারি, জাতীয় ইতিহাসে বীরদের কোনো মৃত্যু নেই; বারবার তাঁরা ফিরে আসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রেরণা জোগায়।
১. ‘একুশের গল্প’ ছোটগল্পের লেখক কে?
ক) শহীদুল্লা কায়সার খ) জহির রায়হান গ) সেলিনা হোসেন ঘ) মাহমুদুল হক
উত্তর: খ) জহির রায়হান
২. জহির রায়হানের জন্ম কত সালে?
ক) ১৯৩৩ সালে খ) ১৯৩৫ সালে গ) ১৯৪০ সালে ঘ) ১৯৪২ সালে
উত্তর: খ) ১৯৩৫ সালে
৩. জহির রায়হানের জন্ম তারিখ কোনটি?
ক) ১৯শে আগস্ট খ) ২৯শে আগস্ট গ) ১৫ই আগস্ট ঘ) ৮ই আগস্ট
উত্তর: ক) ১৯শে আগস্ট
৪. জহির রায়হান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) পাবনা খ) ফেনী গ) রাজশাহী ঘ) নোয়াখালী
উত্তর: খ) ফেনী
৫. জহির রায়হান ফেনী জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক) মজুপুর খ) গাজীপুর গ) রসুলপুর ঘ) বিনোদপুর
উত্তর: ক) মজুপুর
৬. জহির রায়হানের প্রকৃত নাম কী?
ক) মোহাম্মদ জহির খ) মোহাম্মদ জহিরুল্লাহ গ) জহিরউদ্দীন ঘ) মোহাম্মদ জহিরুল্লাহ রায়হান
উত্তর: খ) মোহাম্মদ জহিরুল্লাহ
৭. জহির রায়হান কী হিসেবে অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন?
ক) রাজনীতিবিদ খ) চলচ্চিত্রকার গ) সমাজ সংস্কারক ঘ) গল্প ও উপন্যাসে
উত্তর: খ) চলচ্চিত্রকার
৮. জহির রায়হানের কণ্ঠ কিসের বিরুদ্ধে বলিষ্ঠ ছিল?
ক) অন্যায়-অত্যাচারের খ) সন্ত্রাসীদের গ) নানা বৈষম্য ও অসংগতির ঘ) গডফাদারদের
উত্তর: গ) নানা বৈষম্য ও অসংগতির
৯. নিচের কোনটি জহির রায়হানের উপন্যাস?
ক) যোগাযোগ খ) চতুরঙ্গ গ) হাজার বছর ধরে ঘ) দিবারাত্রির কাব্য
উত্তর: গ) হাজার বছর ধরে
১০. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসগ্রন্থটি কার লেখা?
ক) শওকত ওসমানের খ) জহির রায়হানের গ) সৈয়দ ওয়ালীউল্লাহর ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
উত্তর: খ) জহির রায়হানের
১১. জহির রায়হান কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন?
ক) ১৯৫৮ সালে খ) ১৯৪৮ সালে গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৪ সালে
উত্তর: ক) ১৯৫৮ সালে
১২. জহির রায়হান কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?
ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ) ঢাকা বিশ্ববিদ্যালয় গ) কলকাতা বিশ্ববিদ্যালয় ঘ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তর: খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
১৩. জহির রায়হান কোন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন?
ক) বাংলা খ) ইংরেজি গ) অর্থনীতি ঘ) রাষ্ট্রবিজ্ঞান
উত্তর: ক) বাংলা
১৪. জহির রায়হানের পরিণতি সম্পর্কে কোনটি সঠিক?
ক) আত্মগোপন করেন খ) তিনি নিখোঁজ হন গ) তিনি সন্ন্যাসী হন ঘ) তিনি প্রবাসী হন
উত্তর: খ) তিনি নিখোঁজ হন
১৫. জহির রায়হান কত সালে নিখোঁজ হন?
ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে গ) ১৯৭০ সালে ঘ) ১৯৭৫ সালে
উত্তর: খ) ১৯৭২ সালে
১৬. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পের সহপাঠীরা কাকে ফিরে পেয়েছিল?
ক) তপু খ) সানু গ) নাজিম ঘ) বুধী
উত্তর: ক) তপু
১৭. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা কীভাবে প্রতিফলিত হয়েছে?
ক) রাহাতের মাধ্যমে খ) তপুর মাধ্যমে গ) রেণুর মাধ্যমে ঘ) নাজিমের মাধ্যমে
উত্তর: খ) তপুর মাধ্যমে
১৮. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুকে ফিরে পাওয়া অসম্ভব ছিল কেন?
ক) তপু শহীদ হয়েছিল বলে খ) তপু পালিয়ে গিয়েছিল বলে গ) তপু জেলে গিয়েছিল বলে ঘ) তপু বিদেশে গিয়েছিল বলে
উত্তর: ক) তপু শহীদ হয়েছিল বলে
১৯. গল্পকথক কাকে ফিরে পাওয়ার কথা ভাবতে পারেননি?
ক) রাহাতকে খ) রেণুকে গ) তপুর মাকে ঘ) তপুকে
উত্তর: ঘ) তপুকে
২০. তপুকে আর দেখবে বলে স্বপ্নেও কল্পনা করেনি কে?
ক) রাহাত খ) রেণু গ) গল্পকথক ঘ) তপুর মা
উত্তর: গ) গল্পকথক
২১. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে কীসের নিচে দেহটা ঠকঠক করে কাঁপে?
ক) বালিশের খ) কাঁথার গ) লেপের ঘ) চাদরের
উত্তর: গ) লেপের
২২. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না।”—কেন?
ক) রক্তাক্ত বলে খ) রোগা বলে গ) কঙ্কাল বলে ঘ) আহত বলে
উত্তর: গ) কঙ্কাল বলে
২৩. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না।”—কে বলেছিল?
ক) গল্পকথক খ) রাহাত গ) রেণু ঘ) তপু
উত্তর: খ) রাহাত
২৪. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর সহপাঠীর নাম কী?
ক) রাহাত খ) ফাহাত গ) মজিদ ঘ) কবির
উত্তর: ক) রাহাত
২৫. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর মা আর বউকে খবর দেওয়া হয়েছিল কেন?
ক) তপু ফিরে এসেছিল বলে খ) তপু শহীদ হয়েছিল বলে গ) সৈনিকেরা তপুকে ধরেছিল বলে ঘ) তপু পাগল হয়েছিল বলে
উত্তর: ক) তপু ফিরে এসেছিল বলে
২৬. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর মাকে পাওয়া যায়নি কেন?
ক) অন্যত্র চলে গিয়েছেন খ) তিনি মারা গিয়েছেন গ) ঠিকানা পায়নি ঘ) তিনি জেলবন্দি ছিলেন
উত্তর: খ) তিনি মারা গিয়েছেন
২৭. ‘একুশের গল্প’ রচনায় মিছিলে স্লোগান দিচ্ছিল কে?
ক) তপু
খ) সানু
গ) রাহাত
ঘ) রেণু
উত্তর: গ) রাহাত
২৮. ‘ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার।’—এখানে ‘চোখের ভাষা’ বলতে বোঝানো হয়েছে—
ক) সমুদ্রগভীর জনতার মিছিলে যোগ দেওয়ার আহ্বান
খ) ঊর্ধ্বশ্বাসে বিশ্ববিদ্যালয়ের দিকে দৌড়ে পালানোর কথা
গ) কঙ্কালটা তপুর সে বিষয়ে রাহাতের নিশ্চয়তা
ঘ) তপুর স্ত্রী রেণুর দ্বিতীয় বিয়ে করায় রাহাতের বিস্ময়
উত্তর: গ) কঙ্কালটা তপুর সে বিষয়ে রাহাতের নিশ্চয়তা
২৯. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে কে ছাত্রাবাসে এসে গড়াগড়ি দিয়ে তপুর জন্য অনেক কান্নাকাটি করেছিলেন?
ক) তপুর স্ত্রী খ) তপুর বোন গ) তপুর মা ঘ) তপুর বন্ধু
উত্তর: গ) তপুর মা
৩০. ‘ওকে চেনাই যায় না।’ তপুকে না চেনার কারণ কী?
ক) অনেক দিন পর দেখা হওয়ায় খ) কঙ্কাল হওয়ার কারণে গ) মোটা হওয়ায় ঘ) আচরণ পরিবর্তন হওয়ার কারণে
উত্তর: খ) কঙ্কাল হওয়ার কারণে
৩১. ‘এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না।’—এখানে কোন অবস্থার কথা বলা হয়েছে?
ক) যুদ্ধাহত অবস্থা খ) বন্দি অবস্থা গ) কঙ্কাল অবস্থা ঘ) অসুস্থ অবস্থা
উত্তর: গ) কঙ্কাল অবস্থা
৩২. তপুর মা ও বউকে খবর দিতে কে গিয়েছিল?
ক) গল্পকথক খ) বুধী গ) রাহাত ঘ) সানু
উত্তর: গ) রাহাত
৩৩. শহরের সেরা নাচিয়ে ছিল কে?
ক) তপু খ) রুনী গ) রাহাত ঘ) বুধী
উত্তর: খ) রুনী
৩৪. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর বউয়ের কথা জানতে চাওয়ায় কে মুখ বাঁকাল?
ক) তপু খ) রাহাত গ) সানু ঘ) রেণু
উত্তর: খ) রাহাত
৩৫. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর স্ত্রী রেণুর খোঁজ পাওয়া যায়নি কেন?
ক) সে বিয়ে করে অন্যত্র চলে গিয়েছিল বলে খ) মারা গিয়েছিল বলে গ) বাসা পরিবর্তন করেছিল বলে ঘ) গ্রামে চলে গিয়েছিল বলে
উত্তর: ক) সে বিয়ে করে অন্যত্র চলে গিয়েছিল বলে
৩৬. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পের তপু চরিত্রটি কেমন?
ক) বাস্তব খ) অতিবাস্তব গ) কাল্পনিক ঘ) স্বর্গীয়
উত্তর: গ) কাল্পনিক
৩৭. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে বিড়বিড় করে কথা বলেছিল কে?
ক) নাজিম খ) সানু গ) রাহাত ঘ) গল্পকথক
উত্তর: ক) নাজিম
৩৮. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপু কয় বছর পর সহপাঠীদের মাঝে ফিরে এসেছিল?
ক) চার বছর খ) দুই বছর গ) তিন বছর ঘ) পাঁচ বছর
উত্তর: ক) চার বছর
৩৯. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপু ও তার সহপাঠীরা মিলে কয়জন ছিল?
ক) পাঁচজন খ) দুইজন গ) তিনজন ঘ) চারজন
উত্তর: গ) তিনজন
৪০. তপুদের মিছিলে কোথায় পৌঁছানোর পর লোকগুলো চিৎকার করে পালাচ্ছিল?
ক) মেডিকেল গেটে খ) কার্জন হলের সামনে গ) হাইকোর্ট মোড়ে ঘ) সুপ্রিমকোর্ট মোড়ে
উত্তর: গ) হাইকোর্ট মোড়ে
৪১. ব্ল্যাকবোর্ডের মাটিতে লুটিয়ে পড়েছিল কে?
ক) রাহাত খ) গল্পকথক গ) তপু ঘ) মিছিলকারীরা
উত্তর: গ) তপু
৪২. ‘আমি তখন বিমূঢ়ের মতো দাঁড়িয়ে ছিলাম।’—কোন সময়?
ক) তপুর মা কান্নায় গড়াগড়ি করার সময় খ) তপুর কঙ্কালটি ফিরে আসার পর গ) মিছিলে যেতে রেণু বাধা প্রদান করার সময় ঘ) মিছিলে তপু গুলিবিদ্ধ হওয়ার পর
উত্তর: ঘ) মিছিলে তপু গুলিবিদ্ধ হওয়ার পর
৪৩. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে সহপাঠীদের মধ্যে সবার চেয়ে ছোট ছিল কে?
ক) তপু খ) রাহাত গ) গল্পকথক ঘ) সানু
উত্তর: ক) তপু
৪৪. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর স্ত্রীর নাম কী?
ক) রেণু খ) বুধী গ) রেহানা ঘ) রত্না
উত্তর: ক) রেণু
৪৫. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে রেণু বিয়ের আগে তপুর কী ছিল?
ক) বান্ধবী খ) প্রেমিকা গ) আত্মীয়া ঘ) বোন
উত্তর: গ) আত্মীয়া
৪৬. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর সঙ্গে রেণু দেখা করতে এলে চাঁদা তুলে কী আনা হতো?
ক) চা-মিষ্টি খ) চা-বিস্কুট গ) চা-শিঙাড়া ঘ) চা-কেক
উত্তর: ক) চা-মিষ্টি
৪৭. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে কে কাউকে কথা বলার সুযোগ দিত না?
ক) রাহাত খ) তপু গ) নাজিম ঘ) সানু
উত্তর: ক) রাহাত
৪৮. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে কোন দেশের কথা আছে?
ক) চায়না খ) বিলেত গ) তুরস্ক ঘ) ফ্রান্স
উত্তর: খ) বিলেত
৪৯. কে লজ্জায় লাল হয়ে উঠত?
ক) বুধী খ) সানু গ) রেণু ঘ) রাহাত
উত্তর: গ) রেণু
৫০. রেণুকে নির্ভয়ে বাড়ি চলে যেতে বলেছিল কে?
ক) রাহাত খ) তপু গ) গল্পকথক ঘ) তপুর মা
উত্তর: গ) গল্পকথক
৫১. মিছিলের মধ্যে রাহাত আর্তনাদ করে উঠল কেন?
ক) রাহাত গুলিবিদ্ধ হওয়াতে খ) তপু গুলিবিদ্ধ হওয়াতে গ) লেখক গুলিবিদ্ধ হওয়াতে ঘ) নাজিম গুলিবিদ্ধ হওয়াতে
উত্তর: খ) তপু গুলিবিদ্ধ হওয়াতে
৫২. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে আজকাল বুধী কী করছে?
ক) রাজনীতি খ) আন্দোলন গ) সন্ত্রাসী কর্মকাণ্ড ঘ) ডাকাতি
উত্তর: ক) রাজনীতি
৫৩. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর কী স্বপ্ন ছিল?
ক) গাঁয়ে চলে যাবে খ) শহরে থাকবে গ) ডাক্তার হয়ে বিদেশে যাবে ঘ) চাকরি করবে
উত্তর: ক) গাঁয়ে চলে যাবে
৫৪. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পের তপু এককালে কী হতে চেয়েছিল?
ক) মিলিটারি খ) ডাক্তার গ) কবি ঘ) রাজনীতিক
উত্তর: ক) মিলিটারি
৫৫. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর শরীরে কোন অংশটি ছোট ছিল?
ক) বাম পা খ) ডান পা গ) বাম হাত ঘ) ডান হাত
উত্তর: ক) বাম পা
৫৬. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর বাম পা কত ইঞ্চি ছোট ছিল?
ক) এক ইঞ্চি খ) দুই ইঞ্চি গ) তিন ইঞ্চি ঘ) চার ইঞ্চি
উত্তর: খ) দুই ইঞ্চি
৫৭. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটি চোখে পড়ত না কেন?
ক) বাঁ পায়ের জুতোর হিলটা একটু উঁচু ছিল খ) সোজা হয়ে হাঁটত গ) প্যান্ট পড়ত ঘ) চিকিৎসা নিয়েছিল
উত্তর: ক) বাঁ পায়ের জুতোর হিলটা একটু উঁচু ছিল
৫৮. অন্ধকারে হঠাৎ কার দিকে চোখ পড়লে সকলের গা হাত-পা শিউরে ওঠে?
ক) গল্পকথকের দিকে খ) রাহাতের দিকে গ) নতুন ছেলেটির দিকে ঘ) তপুর দিকে
উত্তর: ঘ) তপুর দিকে
৫৯. দেহটা ঠকঠক করে কাঁপে কেন?
ক) তপুর দিকে চোখ পড়ায় খ) রাহাতের দিকে চোখ পড়ায় গ) নতুন ছেলেটির দিকে চোখ পড়ায় ঘ) তপুর মায়ের দিকে চোখ পড়ায়
উত্তর: ক) তপুর দিকে চোখ পড়ায়
৬০. বন্ধুরা কার শ্বাসপ্রশ্বাসের খবরও রাখত?
ক) রেণুর খ) নতুন ছেলেটির গ) তপুর ঘ) গল্পকথকের
উত্তর: গ) তপুর
৬১. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “এমন চোরের মতো ঘুরছ কেন, ওঠো।”—উক্তিটি কার?
ক) তপুর খ) রাহাতের গ) নাজিমের ঘ) লেখকের
উত্তর: ক) তপুর
৬২. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে কে ভোরে সবার ঘুম ভাঙিয়ে চা তৈরি করত?
ক) তপু খ) রাহাত গ) নাজিম ঘ) সানু
উত্তর: ক) তপু
৬৩. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে কোন সময়টা তপুদের বেশ আমোদ-ফূর্তিতে কাটত?
ক) সকালটা খ) বিকেলটা গ) সন্ধ্যাটা ঘ) রাতটা
উত্তর: খ) বিকেলটা
৬৪. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পের তপুরা মাঝে মাঝে কোথায় বেড়াতে যেত?
ক) পাহাড়তলী খ) মুজতবা গঞ্জ গ) ইস্কাটনে ঘ) রমনায়
উত্তর: গ) ইস্কাটনে
৬৫. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “কবি হতে যাব কেন?”—তপু কার কথার উত্তরে বলেছিল?
ক) গল্পকথকের খ) রাহাতের গ) নাজিমের ঘ) রেণুর
উত্তর: খ) রাহাতের
৬৬. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে সবুজ ছড়ানো মাঠটিতে অগণিত লোক ভিড় করেছিল কেন?
ক) ভাষা আন্দোলনের জন্য খ) ঘোড়দৌড় দেখার জন্য গ) তপুকে দেখার জন্য ঘ) সার্কাস দেখার জন্য
উত্তর: ক) ভাষা আন্দোলনের জন্য
৬৭. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে ভোর হতে বৃদ্ধ ছেলে-বুড়োরা কোন দাবিতে মিছিলের জন্য সমবেত হয়েছিল?
ক) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে খ) তোষামোদি জিন্দাবাদের দাবিতে গ) যুদ্ধ বন্ধের দাবিতে ঘ) দেশকে শত্রুমুক্ত করার দাবিতে
উত্তর: ক) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে
৬৮. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপু গল্পকথককে হাত ধরে টান দিয়েছিল কেন?
ক) সরে যাওয়ার জন্য খ) মিছিলে যোগ দেওয়ার জন্য গ) মিছিলে না যাওয়ার জন্য ঘ) ঘুম থেকে ওঠার জন্য
উত্তর: খ) মিছিলে যোগ দেওয়ার জন্য
৬৯. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে রেণু হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছিল কেন?
ক) তপুকে মিছিলে যাওয়া থেকে ফেরাতে খ) মায়ের সংবাদ দিতে গ) বিপদে পড়ে ঘ) ঘোড়দৌড় দেখতে
উত্তর: ক) তপুকে মিছিলে যাওয়া থেকে ফেরাতে
৭০. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুকে মিছিলে যেতে বাধা দিয়েছিল কে?
ক) রেণু খ) রাহাত গ) বুধী ঘ) মা
উত্তর: ক) রেণু
৭১. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “কী ব্যাপার আপনি এমন করছেন কেন, ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান।”— কে বলেছিল?
ক) গল্পকথক খ) রাহাত গ) তপু ঘ) নিজাম
উত্তর: ক) গল্পকথক
৭২. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে টলটলে চোখ নিয়ে রেণু ফিরে গিয়েছিল কেন?
ক) মার খেয়ে খ) ব্যর্থ হয়ে গ) বকুনি খেয়ে ঘ) ভুল বুঝে
উত্তর: খ) ব্যর্থ হয়ে
৭৩. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর প্ল্যাকার্ডটায় কী কালির লেখা ছিল?
ক) সবুজ খ) নীল গ) কালো ঘ) লাল
উত্তর: ঘ) লাল
৭৪. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে প্ল্যাকার্ডসহ তপু মাটিতে লুটিয়ে পড়েছিল কেন?
ক) গুলিবিদ্ধ হওয়ায় খ) ইচ্ছা করে গ) রেণুকে দেখে ঘ) সহপাঠীদের ধাক্কায়
উত্তর: ক) গুলিবিদ্ধ হওয়ায়
৭৫. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে কয়জন মিলিটারি ছুটে এসে তপুর লাশটা নিয়ে গিয়েছিল?
ক) দুইজন খ) তিনজন গ) চারজন ঘ) পাঁচজন
উত্তর: ক) দুইজন
৭৬. “দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল”— ‘একুশের গল্প’ ছোটগল্পে কার দেহ কেন জমে গিয়েছিল?
ক) রাহাতের; ঠান্ডায় খ) তপুর; মৃত্যুতে গ) রেণুর; শোকে ঘ) গল্পকথকের; ভয়ে
উত্তর: ঘ) গল্পকথকের; ভয়ে
৭৭. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার।”— কার?
ক) তপুর মায়ের খ) রেণুর গ) তপুর ঘ) রাহাতের
উত্তর: খ) রেণুর
৭৮. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে রেণু সহপাঠীদের সঙ্গে কোনো কথা বলেনি কেন?
ক) শোকে খ) অভিমানে গ) রাগে ঘ) যন্ত্রণায়
উত্তর: খ) অভিমানে
৭৯. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “বলতে গিয়ে গলাটা ধরে এল ওর।” এখানে ‘ওর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) তপুকে খ) রাহাতকে গ) লেখককে ঘ) রেণুকে
উত্তর: খ) রাহাতকে
৮০. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “আমরা ছিলাম তিনজন। আমি, তপু আর রাহাত।”— এখানে ‘আমি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) সানু খ) রেণু গ) ভাষা শহীদ ঘ) গল্পকথককে
উত্তর: ঘ) গল্পকথককে
৮১. কলেজে ভর্তি হওয়ার কত দিন পর তপু রেণুকে বিয়ে করে?
ক) মাস তিনেক খ) মাস ছয়েক গ) বছর খানেক ঘ) বছর দুয়েক
উত্তর: গ) বছর খানেক
৮২. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে উল্লিখিত আপেল রঙের মেয়েটা কে?
ক) দুলি খ) বেণু গ) ফুলি ঘ) রেণু
উত্তর: ঘ) রেণু
৮৩. “তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো…” লাইনটিতে নিচের কোন রচনার ভাব প্রতিফলিত হয়েছে?
ক) কলিমদ্দি দফাদার খ) বাংলাদেশ গ) একুশের গল্প ঘ) একটি তুলসী গাছের কাহিনী
উত্তর: গ) একুশের গল্প
৮৪. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর কোন শখটি পূরণ হয়নি?
ক) মিলিটারিতে যাওয়ার খ) গল্প করার গ) ডাক্তারি পড়ার ঘ) বেড়ানোর
উত্তর: ক) মিলিটারিতে যাওয়ার
৮৫. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে গল্পের রাজা কে?
ক) তপু খ) রাহাত গ) সানু ঘ) নাজিম
উত্তর: ক) তপু
৮৬. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর প্রিয় বিষয় কী ছিল?
ক) বই পড়া খ) গল্প বলা গ) কঙ্কাল দেখা ঘ) মিছিল করা
উত্তর: খ) গল্প বলা
৮৭. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “তোমরা দেখবে আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না” এতে তপুর কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়?
ক) জাঁকজমক পছন্দ নয় খ) বিলাসী জীবন সম্পর্কে উদাসীনতা গ) প্রয়োজনের অতিরিক্ত অপছন্দ ঘ) সাধারণ জীবনযাত্রার প্রতি ভালোবাসা
উত্তর: ঘ) সাধারণ জীবনযাত্রার প্রতি ভালোবাসা
৮৮. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “বাকি যেতে হয় আপনি যান। ও যাবে না।”— কথাটি কে বলেছিল?
ক) রাহাত খ) তপু গ) রেণু ঘ) পুলিশ
উত্তর: ক) রাহাত
৮৯. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাল রেণু।”— কার দিকে?
ক) রাহাতের খ) সানুর গ) বুধীর ঘ) তপুর
উত্তর: ক) রাহাতের
৯০. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে মিছিলে রাহাত কী করছিল?
ক) নেতৃত্ব দিচ্ছিল খ) স্লোগান দিচ্ছিল গ) ইট ছুড়ছিল ঘ) পাগলামো করছিল
উত্তর: খ) স্লোগান দিচ্ছিল
৯১. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল?
ক) হাইকোর্টের মোড়ে খ) শহীদ মিনার চত্বরে গ) বটতলার মোড়ে ঘ) কার্জন হলের গেটে
উত্তর: ক) হাইকোর্টের মোড়ে
৯২. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুদের মিছিলটি কোথায় এলে হঠাৎ লোকগুলো চিৎকার করে পালাতে থাকে?
ক) হাইকোর্টের মোড়ে খ) মেডিকেল গেটে গ) কার্জন হলের মধ্যে ঘ) ইউনিভার্সিটির কাছে
উত্তর: ক) হাইকোর্টের মোড়ে
৯৩. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর কোথায় গুলি লেগেছিল?
ক) কপালে খ) পায়ে গ) হাতে ঘ) বুকে
উত্তর: ক) কপালে
৯৪. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল”— কোন প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে?
ক) তপুর মৃত্যুতে লেখকের প্রতিক্রিয়া প্রসঙ্গে খ) তপুর মৃত্যুতে তার স্ত্রীর প্রতিক্রিয়া প্রসঙ্গে গ) তপুর মৃত্যুতে বন্ধুদের প্রতিক্রিয়া প্রসঙ্গে ঘ) তপুর মৃত্যুতে তার মায়ের প্রতিক্রিয়া প্রসঙ্গে
উত্তর: খ) তপুর মৃত্যুতে তার স্ত্রীর প্রতিক্রিয়া প্রসঙ্গে
৯৫. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “তপু না মরে আমি মরলেই ভালো হতো।”— উক্তিটি কার?
ক) রেণুর খ) লেখকের গ) তপুর মায়ের ঘ) রাহাতের
উত্তর: ঘ) রাহাতের
৯৬. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুকে কে আবিষ্কার করেছিল?
ক) গল্পকথক খ) বুধী গ) নাজিম ঘ) রাহাত
উত্তর: ঘ) রাহাত
৯৭. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর ফিরে আসার মধ্যে দিয়ে একুশের গল্পের কোন বিষয়ের ইঙ্গিত ফুটে উঠেছে?
ক) মাতৃভাষার মর্যাদা খ) মানুষের মর্যাদা গ) শহীদের অমরত্ব ঘ) আন্দোলনের গুরুত্ব
উত্তর: গ) শহীদের অমরত্ব
৯৮. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “আমরা একটুটুকু নড়লাম না, বাধা দিতে পারলাম না।”— কে বলেছিল?
ক) গল্পকথক খ) রেণু গ) নতুন রুমমেট ঘ) রাহাত
উত্তর: ক) গল্পকথক
৯৯. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে “অশ্রুালু চোখে স্বপ্ন নামতো তার।”— কার?
ক) রেণুর খ) তপুর গ) রাহাতের ঘ) বুধীর
উত্তর: খ) তপুর
১০০. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপু মারা যাওয়ার পর কত বছর কেটে গেছে?
ক) দুই বছর খ) তিন বছর গ) চার বছর ঘ) পাঁচ বছর
উত্তর: গ) চার বছর
১০১. ‘তন্দ্রা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ঘুমঘুম ভাব খ) নিদ্রা গ) জাগ্রত ঘ) মগ্ন
উত্তর: ক) ঘুমঘুম ভাব
১০২. ‘স্কেলিটন’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) মাথার খুলি খ) হাত-পা গ) হাড়-উড় ঘ) কঙ্কাল
উত্তর: ঘ) কঙ্কাল
১০৩. জর্জ বার্নার্ড শ কোন সাহিত্যের বিখ্যাত নাট্যকার?
ক) আইরিশ খ) ফারসি গ) আরবি ঘ) বাংলা
উত্তর: ক) আইরিশ
১০৪. ‘উদ্বিগ্ন’ শব্দের অর্থ কী?
ক) উৎসুক খ) চিন্তাযুক্ত গ) দুশ্চিন্তাগ্রস্ত ঘ) উৎফুল্ল
উত্তর: গ) দুশ্চিন্তাগ্রস্ত
১০৫. ‘গ্র্যাজুয়েট’ শব্দের অর্থ কী?
ক) ছাত্র খ) গুরু গ) শিক্ষার্থী ঘ) স্নাতক
উত্তর: ঘ) স্নাতক
১০৬. বিখ্যাত আইরিশ নাট্যকার ও সমালোচক কে?
ক) বার্নার্ড রাসেল খ) উইলিয়াম শেকসপিয়ার গ) বার্নার্ড শ ঘ) বার্নার্ড হেনরি
উত্তর: গ) বার্নার্ড শ
১০৭. বার্নার্ড শ কে ছিলেন?
ক) আইরিশ নাট্যকার খ) ফরাসি ভাস্কর গ) ইংরেজ নেতা ঘ) ইংরেজ ডাক্তার
উত্তর: ক) আইরিশ নাট্যকার
১০৮. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পের মূল বিষয় কী?
ক) স্বাধীনতা আন্দোলন খ) ভাষা আন্দোলন গ) মুক্তিযুদ্ধের চেতনা ঘ) ছয় দফা আন্দোলন
উত্তর: খ) ভাষা আন্দোলন
১০৯. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে ভাষা আন্দোলনের কাহিনী কীভাবে প্রতিফলিত হয়েছে? ক) তপুর বর্ণনার মাধ্যমে খ) গল্পকারের স্মৃতিকারণে গ) নাটকীয় ঘটনার মাধ্যমে ঘ) বিশ্ববিদ্যালয়ের ঘটনার মাধ্যমে
উত্তর: খ) গল্পকারের স্মৃতিকারণে
১১০. ‘একুশের গল্প’ গল্পটি জহির রায়হানের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) সূর্যগ্রহণ খ) গল্প-সমগ্র গ) প্রবাহ ঘ) তৃষ্ণা
উত্তর: খ) গল্প-সমগ্র
১১১. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বাস্তব প্রতিফলন ঘটেছে— ক) বরফ গলা নদীতে খ) একুশের গল্পে গ) সূর্যগ্রহণে ঘ) সময়ের প্রয়োজনে
উত্তর: খ) একুশের গল্পে
