সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতাটি কবির ছাড়পত্র কাব্য থেকে সংকলন করা হয়েছে। কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা। তাদের কাজ হচ্ছে গ্রামগুলোর কাছে ব্যক্তিগত ও প্রয়োজনের চিঠি পৌঁছে দেওয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাজের বাধা হয়ে ওঠে না। রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক—নিরবধি তাদের এই কাজ করে যেতে হয়। চিঠি মানেই সুখে-আনন্দে, দুঃখে-শোকে ভরা সংবাদ। এই সংবাদের জন্যেই অপেক্ষা থাকে প্রিয়জনদের। প্রিয়জনদের কাছে যথাসময়ে এই খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। রানারদের তাই ক্লান্তি নেই, অবসর নেওয়ার অবকাশ নেই; তারা ছুটেছে তো ছুটছেই। এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসেবে কতটা মহান, কবিতাটিতে এই ভাবনাই প্রতিফলন লক্ষ্য করা যায়।
১. কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৩৩৩ বঙ্গাব্দ
খ) ১৩৩৪ বঙ্গাব্দ
গ) ১৩৩৫ বঙ্গাব্দ
ঘ) ১৩৩৬ বঙ্গাব্দ
উত্তর: ক) ১৩৩৩ বঙ্গাব্দ
২. কোন যুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডবলীলা চলে?
ক) ক্রিমিয়ার যুদ্ধে
খ) প্রথম মহাযুদ্ধে
গ) দ্বিতীয় মহাযুদ্ধে
ঘ) ইরাক-ইরান যুদ্ধে
উত্তর: গ) দ্বিতীয় মহাযুদ্ধে
৩. বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডবলীলা কাকে প্রবলভাবে আলোড়িত করে?
ক) শিশু সুকান্তকে
খ) কিশোর সুকান্তকে
গ) যুবক সুকান্তকে
ঘ) পরিণত সুকান্তকে
উত্তর: খ) কিশোর সুকান্তকে
৪. সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কী ধ্বনিত হয়েছে?
ক) অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ
খ) সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ
গ) ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে স্লোগান
ঘ) অত্যাচারীর কারার প্রাচীর ভাঙার গান
উত্তর: ক) অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ
৫. ‘নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তাঁর কবিতায়।’ এ চিত্রকল্পের বক্তব্য অনুযায়ী নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক) বিদ্রোহী কবি
খ) নাগরিক কবি
গ) গণমানুষের কবি
ঘ) গণতান্ত্রিক কবি
উত্তর: গ) গণমানুষের কবি
৬. ‘ঘুম নেই’ কার রচিত গ্রন্থ?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) আল মাহমুদ
গ) মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ) শামসুর রাহমান
উত্তর: ক) সুকান্ত ভট্টাচার্য
৭. সুকান্ত ভট্টাচার্যের ‘হরতাল’ কোন জাতীয় গ্রন্থ?
ক) রাজনৈতিক
খ) সংগীত
গ) নাটক
ঘ) কাব্য
উত্তর: ঘ) কাব্য
৮. কত বঙ্গাব্দে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান?
ক) ১৩৫৪ বঙ্গাব্দ
খ) ১৩৫৫ বঙ্গাব্দ
গ) ১৩৬৪ বঙ্গাব্দ
ঘ) ১৩৬৫ বঙ্গাব্দ
উত্তর: ক) ১৩৫৪ বঙ্গাব্দ
৯. বাংলা সাহিত্যে কাকে ‘কিশোর কবি’ বলা হয়?
ক) সুকান্ত ভট্টাচার্যকে
খ) কাজী নজরুল ইসলামকে
গ) আল মাহমুদকে
ঘ) শামসুর রাহমানকে
উত্তর: ক) সুকান্ত ভট্টাচার্যকে
১০. ‘রানার’ শব্দটি ‘রানার’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) দৌড়বিদ
খ) ডাক হরকরা
গ) বোঝাই জাহাজ
ঘ) ভোরের সূর্য
উত্তর: খ) ডাক হরকরা
১১. রানার পথ চলছে—
ক) রাতে
খ) ভোরে
গ) দুপুরে
ঘ) বিকালে
উত্তর: ক) রাতে
১২. রানার কী হাতে পথ চলছে?
ক) বর্ষা
খ) বন্দুক
গ) খবরের বোঝা
ঘ) লাঠি
উত্তর: গ) খবরের বোঝা
১৩. ‘রানার চলেছে খবরের বোঝা হাতে’— এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক) রানার খবরের বোঝা বয়ে চলছে
খ) খবরের বোঝা রানার হাতে করে নিয়ে চলেছে
গ) রানার দ্রত সংবাদ পৌঁছানোর দায়িত্ব পালন করছে
ঘ) রানার খবর নামক পত্রিকা বিলির কাজ করছে
উত্তর: গ) রানার দ্রত সংবাদ পৌঁছানোর দায়িত্ব পালন করছে
১৪. রানার রাতের পথে চলে কেন?
ক) রানার রাতে পথ চলায় অভ্যস্ত
খ) খুব ভোরে ডাক পৌঁছাতে হবে
গ) দিনের পথ চলায় নানা ঝামেলা
ঘ) রাতের বাধা পেরিয়ে রানার পছন্দ করে
উত্তর: খ) খুব ভোরে ডাক পৌঁছাতে হবে
১৫. ‘নিষেধ’ শব্দটি ‘রানার’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সতর্ক বার্তা
খ) প্রতিবন্ধকতা
গ) অশুভ লক্ষণ
ঘ) ভয়
উত্তর: খ) প্রতিবন্ধকতা
১৬. দিগন্ত থেকে দিগন্তে কে ছুটে চলে?
ক) রানারের মা
খ) রানার
গ) দস্যু
ঘ) রানারের বন্ধু
উত্তর: খ) রানার
১৭. ‘নতুন খবর’ বলতে কী বোঝ?
ক) সংকটপূর্ণ আন্তর্জাতিক খবর
খ) উত্তেজনাপূর্ণ জাতীয় সংবাদ
গ) শিহরণ জাগানো হত্যা রহস্য
ঘ) সুখ-দুঃখের অজানা খবর
উত্তর: ঘ) সুখ-দুঃখের অজানা খবর
১৮. রানার কেমন বোঝা কাঁধে নিয়েছে?
ক) নতুন খবরের
খ) জানা-অজানার
গ) সতর্ক বার্তার
ঘ) হুকুম জারির
উত্তর: খ) জানা-অজানার
১৯. ‘রানার’ কবিতায় বিশালতা বোঝাতে রানারের বোঝাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) জাহাজের
খ) পাহাড়ের
গ) মেঘের
ঘ) পর্বত চূড়ার
উত্তর: ক) জাহাজের
২০. রানার কী বোঝাই করে চলেছে?
ক) নতুন খবর
খ) চিঠি আর সংবাদ
গ) টাকা-পয়সা
ঘ) শস্যকণা
উত্তর: খ) চিঠি আর সংবাদ
২১. ‘রানার’ কবিতায় বর্ণিত রানার কেমন?
ক) ভীরু
খ) অলস
গ) দুর্বার দুর্জয়
ঘ) চালাকচতুর
উত্তর: গ) দুর্বার দুর্জয়
২২. ‘রানার’ কবিতায় দায়িত্ব পালনে রানারের অদম্য ও দুর্নিবার ভাবটি ফুটে উঠেছে কোন বিষয়টির মাধ্যমে?
ক) রানার চলেছে রানার
খ) এ রানার দুর্বার দুর্জয়
গ) রানার! রানার!
ঘ) রানার! গ্রামের রানার!
উত্তর: খ) এ রানার দুর্বার দুর্জয়
২৩. কে বন পেরিয়ে যায়?
ক) রানার
খ) হরিণ
গ) কবি
ঘ) ভোরের আলো
উত্তর: ক) রানার
২৪. ধাবমান রানারের পেছনে বনের সরে যাওয়াকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
ক) হরিণের
খ) দুঃস্বপ্নের
গ) জীবনের স্বপ্নের
ঘ) দুর্বার গতিতে পথ চলার
উত্তর: গ) জীবনের স্বপ্নের
২৫. আকাশে তারারা কেমন করে তাকায়?
ক) জ্বলজ্বল করে
খ) নিবু নিবু ভঙ্গিতে
গ) মিটিমিট করে
ঘ) ঝিকিমিকি তালে
উত্তর: গ) মিটিমিট করে
২৬. রাতের তারারা অবাক চোখে তাকায় কেন?
ক) রানারের চলার বেগ দেখে
খ) রানারের চিঠির বোঝা দেখে
গ) রানারের আনা নতুন খবরে
ঘ) রানারের ঘণ্টা বাজার শব্দে
উত্তর: ক) রানারের চলার বেগ দেখে
২৭. ‘অবাক রাতের তারারা, আকাশে মিটিমিট করে চায়’— এ চিত্রকল্পে মূর্ত হয়েছে—
ক) তারাদ্দের মিটিমিট করে জ্বলা
খ) তারাদের অবাক চোখে তাকানো
গ) তারার আলোয় রানারের অবিশ্বাস্য গতিতে পথচলা
ঘ) রানারের সবেগে হরিণের মতো ধাওয়া
উত্তর: গ) তারার আলোয় রানারের অবিশ্বাস্য গতিতে পথচলা
২৮. রানারের পিছনে কী সরে যায়?
ক) কত নদী সরোবর
খ) কত গ্রাম কত পথ
গ) সুউচ্চ অট্টালিকা
ঘ) নানা নদীবন্দর
উত্তর: খ) কত গ্রাম কত পথ
২৯. রানার শহরে কখন পৌঁছবে?
ক) মাঝ রাতে
খ) শেষ রাতে
গ) ভোরে
ঘ) সূর্যোদয়ের পরে
উত্তর: গ) ভোরে
৩০. শত গ্রাম-পথ সরে যায় কেন?
ক) পৃথিবীর আহ্নিক গতির ফলে
খ) রানারের পথপরিক্রমায়
গ) নতুন খবর শোনার কৌতূহলে
ঘ) রানারকে পথ করে দিতে
উত্তর: খ) রানারের পথপরিক্রমায়
৩১. লণ্ঠন কী করে?
ক) নিভে যায়
খ) ঠুনঠুন শব্দ করে
গ) ধোঁয়া ছাড়ায়
ঘ) বাতাসে কাঁপে
উত্তর: খ) ঠুনঠুন শব্দ করে
৩২. ‘মাভৈঃ’ শব্দটি ‘রানার’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) মন্ত্রোচ্চারণ
খ) আশিস
গ) অভয়ব্যঞ্জক
ঘ) পদবি
উত্তর: গ) অভয়ব্যঞ্জক
৩৩. ‘মেলে’ রানার কী পৌঁছে দিয়েছে?
ক) জীবনের স্বপ্ন
খ) পৃথিবীর বোঝা
গ) সংবাদপত্র
ঘ) নতুন খবর
উত্তর: খ) পৃথিবীর বোঝা
৩৪. ‘রানার’ ক্ষুধিত কেন?
ক) খায়নি বলে
খ) অভিমানে খাবার খায়নি
গ) ঘরেতে অভাব
ঘ) দায়িত্ব পালন করতে হয়
উত্তর: গ) ঘরেতে অভাব
৩৫. কী আকাশ ছুঁয়েছে?
ক) রানারের হতাশা
খ) রানারের ক্ষোভ
গ) রানারের স্বপ্ন
ঘ) রানারের ক্লান্তশ্বাস
উত্তর: ঘ) রানারের ক্লান্তশ্বাস
৩৬. ‘রানার’ কবিতায় ‘মেল’ শব্দটি কোন ভাষাজাত?
ক) ইংরেজি
খ) ফারসি
গ) আরবি
ঘ) বাংলা
উত্তর: ক) ইংরেজি
৩৭. কীসে মাটি ভিজে গেছে?
ক) বৃষ্টিতে
খ) শিশিরে
গ) ঘামে
ঘ) অশ্রুতে
উত্তর: গ) ঘামে
৩৮. অল্প দামে কী কেনা হয়েছে?
ক) রানারের জীবনের সব রাত
খ) জীবনের সব স্বপ্ন
গ) রানারের বহন করা বোঝা
ঘ) রানারের সর্ব কর্মপ্রচেষ্টা
উত্তর: ক) রানারের জীবনের সব রাত
৩৯. ‘অল্প দাম’ শব্দটি ‘রানার’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) চিঠি
খ) খবর
গ) বেতন
ঘ) উপহার
উত্তর: গ) বেতন
৪০. একা শয্যায় কে বিনিদ্র রাত জাগে?
ক) রানার
খ) রানারের প্রিয়া
গ) রাতের তারারা
ঘ) হাতের লণ্ঠন
উত্তর: খ) রানারের প্রিয়া
৪১. রানার-এর কাছে পৃথিবীটা ‘কালো ধোঁয়া’ মনে হয় কেন?
ক) মেঘাচ্ছন্ন থাকায়
খ) অভাবের তাড়নায়
গ) সূর্য না ওঠায়
ঘ) কলকারখানার কারণে
উত্তর: খ) অভাবের তাড়নায়
৪২. দস্যুর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?
ক) চাকরি হারানোর জন্য
খ) ডাক না পাওয়ার ভয়ে
গ) বাড়ি ফেরার তাড়া থাকায়
ঘ) দায়িত্ববোধের কারণে
উত্তর: ঘ) দায়িত্ববোধের কারণে
৪৩. ‘রানার’ কবিতায় কবির মূলভাবনা কী?
ক) শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা
খ) শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করা
গ) মানুষ হিসেবে শ্রমজীবী মানুষের মহত্ত্ব
ঘ) শোষিত-বঞ্চিত মানুষদের কথা
উত্তর: গ) মানুষ হিসেবে শ্রমজীবী মানুষের মহত্ত্ব
৪৪. ‘রানার’ কবিতাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে?
ক) হরতাল
খ) ছাড়পত্র
গ) অগ্নিবীণা
ঘ) সাম্যবাদী
উত্তর: খ) ছাড়পত্র
৪৫. “রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?” এখানে ‘রাত’ কথাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) আলোর অভাব
খ) শোষণ-বঞ্চনা
গ) অসহায় জীবন
ঘ) দুঃখ-দুর্দশা
উত্তর: খ) শোষণ-বঞ্চনা
৪৬. ‘রানার’ কবিতায় ‘নতুন দিনের প্রত্যাশা’ প্রকাশ পেয়েছে কোন কথায়?
ক) সহানুভূতির চিঠি
খ) শপথের চিঠি
গ) আকাশ হয়েছে লাল
ঘ) দেখা দেবে বুঝি প্রভাত এখনি
উত্তর: ঘ) দেখা দেবে বুঝি প্রভাত এখনি
৪৭. রানারের দুঃখ কে জানবে?
ক) আকাশের তারা
খ) রাত্রি
গ) জোনাকিরা
ঘ) পথের তৃণ
উত্তর: ঘ) পথের তৃণ
৪৮. “ভোর তো হয়েছে— আকাশ হয়েছে লাল”— চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) দুঃখ শেষে সুখ এসেছে
খ) বরাদ্দকৃত সময় শেষ হয়েছে
গ) কাজে যাওয়ার সময় হয়েছে
ঘ) দুঃখের দিন শুরু হয়েছে
উত্তর: ক) দুঃখ শেষে সুখ এসেছে
৪৯. ‘রানার’ কবিতায় রানারের দুঃখ কেবল কে জানবে?
ক) আকাশের তারা
খ) পথের ধূলা
গ) পথের তৃণ
ঘ) শহর ও গ্রামের লোকে
উত্তর: গ) পথের তৃণ
৫০. ‘রানার’ কবিতায় রানারের প্রিয়াস একা শয্যায় বিনিদ্র রজনী জাগার কারণ কী?
ক) ক্ষুধা
খ) পরিশ্রম
গ) ভীতি
ঘ) অভিমান
উত্তর: ঘ) অভিমান
৫১. রানার কাঁধে কী নিয়ে ছুটে চলে?
ক) জানা-অজানার বোঝা
খ) টাকার বোঝা
গ) চিঠি আর সংবাদপত্ৰ
ঘ) আবেগ-অনুভূতি
উত্তর: ক) জানা-অজানার বোঝা
৫২. আলোর স্পর্শে কী কেটে যাবে?
ক) আঁধার
খ) কালরাত্রি
গ) মনের কালিমা
ঘ) দুঃখের কাল
উত্তর: ঘ) দুঃখের কাল
৫৩. ইংরেজি ‘runner’-এর আভিধানিক অর্থ কী?
ক) যিনি দৌড়ান
খ) ডাক হরকরা
গ) সংবাদ বাহক
ঘ) দৌড়বিদ
উত্তর: ক) যিনি দৌড়ান
৫৪. “চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য / কাঠফাটা রোদ সেঁকে চামড়া”— উদ্দীপকের অনুভূতির সাথে রানারের জীবনের সাদৃশ্য হলো—
ক) দায়িত্বশীলতায়
খ) দারিদ্র্যে
গ) পেশার প্রয়োজনীয়তায়
ঘ) নিরন্তর চেষ্টায়
উত্তর: খ) দারিদ্র্যে
৫৫. ‘রানার’ কবিতার কোন পঙক্তিতে নির্যাতিত শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা ব্যক্ত হয়েছে?
ক) ক্লান্ত-শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
খ) ‘রানার’ এ বোঝা টানার দিন কবে শেষ হবে?
গ) জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে
ঘ) পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে
উত্তর: গ) জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে
৫৬. রানারের চলার গতির সঙ্গে কবি কিসের সাদৃশ্য খুঁজে পান?
ক) হরিণের
খ) তারার
গ) সূর্যের
ঘ) আলোর
উত্তর: ক) হরিণের
৫৭. ‘রানার’ কবিতায় নতুন খবর কোথায় পৌঁছাতে হবে?
ক) অগ্রগতিতে ‘মেলে’
খ) শহরে
গ) ডাকঘরে
ঘ) মানুষের কাছে
উত্তর: ক) অগ্রগতিতে ‘মেলে’
৫৮. কোন চরণে রানারের গতিময়তা বোঝানো হয়েছে?
ক) রানার চলেছে খবরের বোঝা হাতে
খ) এ বোঝা টানার দিন কবে শেষ হবে
গ) তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন
ঘ) কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়
উত্তর: ঘ) কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়
৫৯. কে রানারকে সহানুভূতির চিঠি পাঠাবে?
ক) পথের তৃণ
খ) ভোরের আকাশ
গ) রাতের তারা
ঘ) কালো রাত্রি
উত্তর: খ) ভোরের আকাশ
৬০. রানার-এর জীবনের দুঃখ কে জানবে?
ক) তার স্ত্রী
খ) আকাশের তারা
গ) কালো রাত
ঘ) পথের তৃণ
উত্তর: ঘ) পথের তৃণ
৬১. পৌঁছে দাও এ নতুন খবর, / অগ্রগতির মেলে— এখানে ‘মেলে’ শব্দের অর্থ কী?
ক) বিকশিত
খ) সাদৃশ্য
গ) ডাকে
ঘ) সন্ধানে
উত্তর: গ) ডাকে
৬২. ‘রানার’ কবিতায় মিটি মিটি করে চায় কে?
ক) প্রকৃতি
খ) জোনাকিরা
গ) তারারা
ঘ) হরিণ
উত্তর: গ) তারারা
৬৩. ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় / পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি— উদ্দীপকটির মিল পাওয়া যায় নিচের কোন পঙক্তির সাথে?
ক) করো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন
খ) কত কথা আজ মনে পড়ে তার, গরীবের ঘর তার
গ) ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া
ঘ) অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘোরে
উত্তর: গ) ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া
৬৪. “রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?”— এখানে ‘রাত’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) দুঃখের প্রহর
খ) আঁধার
গ) রাত্রি
ঘ) অস্পষ্টতা
উত্তর: ক) দুঃখের প্রহর
৬৫. ‘রানার’ কবিতায় রানার কাকে সবচেয়ে বেশি ভয় পায়?
ক) দস্যুকে
খ) সূর্য ওঠাকে
গ) নির্জন রাতকে
ঘ) ক্ষুধার ক্লান্তিকে
উত্তর: খ) সূর্য ওঠাকে
৬৬. “রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?”— বাক্যে ‘রানার’ কবিতায় কীসের প্রত্যাশা করা হয়েছে?
ক) শোষণ-বঞ্চনার অবসান
খ) গন্তব্যে পৌঁছার প্রত্যাশা
গ) ঝুঁকিপূর্ণ কর্মের অবসান
ঘ) শঙ্কা হতে মুক্তি
উত্তর: ক) শোষণ-বঞ্চনার অবসান
৬৭. জীবনের সব রাত্রিকে বিত্তশালীরা কেমন দামে কিনেছে?
ক) সস্তা
খ) অল্প
গ) চড়া
ঘ) বিনা
উত্তর: খ) অল্প
৬৮. সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতায় কাদের প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন?
ক) নিপীড়িত গণমানুষের
খ) ক্ষুধার্ত ক্লান্তদের
গ) ডাকহরকারাদের
ঘ) শ্রমজীবী মানুষের
উত্তর: ক) নিপীড়িত গণমানুষের
৬৯. ‘জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে’— এখানে কী বোঝানো হয়েছে?
ক) বৈষম্য
খ) দারিদ্র্য
গ) যন্ত্রণা
ঘ) নিষ্ঠুরতা
উত্তর: ক) বৈষম্য
৭০. ‘রানার’ কবিতায় ব্যবহৃত সূর্য কীসের প্রতীক?
ক) সমৃদ্ধ ভবিষ্যতের
খ) ডাক পৌঁছার
গ) দিনের সূচনার
ঘ) কাজ শেষ হওয়ার
উত্তর: ক) সমৃদ্ধ ভবিষ্যতের
৭১. রানারের সবেগে ছুটে চলাকে কবি সুকান্ত কীসের সাথে তুলনা করেছেন?
ক) স্বপ্নের
খ) ট্রেনের
গ) হরিণের
ঘ) জাহাজের
উত্তর: গ) হরিণের
৭২. ‘রানার’ নিশব্দে কার মতো দৌড়ায়?
ক) হরিণের
খ) বাঘের
গ) খরগোশের
ঘ) সিংহের
উত্তর: ক) হরিণের
৭৩. ‘রানার’ কবিতায় রানারকে আলো দেয় কারা?
ক) তারারা
খ) পাখিরা
গ) ফুলেরা
ঘ) জোনাকিরা
উত্তর: ঘ) জোনাকিরা
৭৪. ‘রানার’ কবিতায় কবি কী পেছনে ফেলে শপথের চিঠি নিয়ে যেতে বলেছেন?
ক) অলসতা
খ) ভীরুতা
গ) স্বপ্ন
ঘ) হতাশা
উত্তর: খ) ভীরুতা
৭৫. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
ক) সতেরো বছর
খ) আঠারো বছর
গ) একুশ বছর
ঘ) পঁচিশ বছর
উত্তর: গ) একুশ বছর
৭৬. ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ কার রচনা?
ক) আহসান হাবীব
খ) নির্মলেন্দু গুণ
গ) সুকান্ত ভট্টাচার্য
ঘ) সেলিনা হোসেন
উত্তর: গ) সুকান্ত ভট্টাচার্য
৭৭. ‘নতুন খবর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক) নতুন জীবন
খ) নতুন আশা
গ) শুভদিন
ঘ) নয়া ফরমান
উত্তর: খ) নতুন আশা
৭৮. কীসের ভয়ে রানার দ্রুত পথ চলে?
ক) ভোর হওয়ার
খ) দুপুর হওয়ার
গ) সকাল হওয়ার
ঘ) সন্ধ্যা হওয়ার
উত্তর: ক) ভোর হওয়ার
৭৯. নতুন খবর কোথায় পৌঁছাতে হবে?
ক) ডাকঘরে
খ) শহরে
গ) গ্রামে
ঘ) অগ্রগতির মেলে
উত্তর: ঘ) অগ্রগতির মেলে
৮০. সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় কোনটি?
ক) আশায় বসতি
খ) হরতাল
গ) পূর্বাতাস
ঘ) ঘুম নেই
উত্তর: ক) আশায় বসতি
৮১. ‘রানার’ কবিতায় ভোরের আকাশ কী হয়েছে?
ক) কালো
খ) লাল
গ) ফরসা
ঘ) হালকা নীল
উত্তর: খ) লাল
৮২. রানারকে ভীরুতা পেছনে ফেলে কী নিয়ে ছুটে চলা উচিত?
ক) শুধু চিঠি নিয়ে
খ) সাহস নিয়ে
গ) শপথের চিঠি নিয়ে
ঘ) নতুন উদ্যম
উত্তর: গ) শপথের চিঠি নিয়ে
৮৩. “রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?” এ জিজ্ঞাসার মাধ্যমে কবি মূলত কোনটি জানতে চেয়েছেন?
ক) রানার বিশ্রাম পাবে কবে?
খ) বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লগ্ন
গ) রানারের ছুটে চলার অবসান
ঘ) ধনবাদী সমাজের পতনক্ষণ
উত্তর: খ) বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লগ্ন
৮৪. মৌসুমী বায়ুকে ‘রানার’ কবিতার কার প্রতীক হিসেবে বিবেচনা করা যায়?
ক) রানার
খ) সূর্যোদয়
গ) চিঠি
ঘ) প্রভাত
উত্তর: গ) চিঠি
৮৫. ‘রানার’ কবিতায় কবিচেতনার কোন পরিচয় বিধৃত হয়েছে?
ক) বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ
খ) ধনিক শ্রেণির প্রতি ঘৃণা
গ) শ্রমজীবী মানুষের প্রতি দরদ
ঘ) গণমানুষের প্রতি মমত্ব
উত্তর: গ) শ্রমজীবী মানুষের প্রতি দরদ
৮৬. রানারের স্ত্রী কোথায়?
ক) ডাকঘরে
খ) শ্বশুরবাড়ি
গ) কল্পলোকে
ঘ) ঘরে
উত্তর: ঘ) ঘরে
৮৭. ‘রানার’ কবিতায় প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে কেন?
ক) নতুন খবরের প্রত্যাশায়
খ) রানারের বিরহে
গ) বাবার বাড়ির চিঠি আসবে বলে
ঘ) রানারের সঙ্গে রাগ করে
উত্তর: খ) রানারের বিরহে
৮৮. ‘রানার’ কবিতায় কবি কীসের দিন শেষ হওয়ার কথা বলেছেন?
ক) বোঝা টানার দিন
খ) স্বপ্ন দেখার দিন
গ) ক্লান্তশ্বাসে আকাশ ছোঁয়ার দিন
ঘ) ঘামে মাটি ভেজার দিন
উত্তর: ক) বোঝা টানার দিন
৮৯. কীভাবে সূর্য উঠবে?
ক) সূর্যোদয়ে
খ) ভোর হলে
গ) রাত শেষ হয়ে
ঘ) মেঘ কেটে গেলে
উত্তর: গ) রাত শেষ হয়ে
৯০. রানার পৃথিবীটাকে কী মনে করে?
ক) আলোকময়
খ) দুর্বিষহ
গ) পুষ্পশয্যা
ঘ) কালো ধোঁয়া
উত্তর: ঘ) কালো ধোঁয়া
৯১. রানারের পিঠে কীসের বোঝা?
ক) চিঠির
খ) খবরের
গ) টাকার
ঘ) দুঃখের
উত্তর: গ) টাকার
৯২. রানার তার পিঠের টাকা ছুঁতে পারবে না কেন?
ক) ভয়ে
খ) দায়িত্ববোধের কারণে
গ) ঘৃণায়
ঘ) শ্রদ্ধায়
উত্তর: খ) দায়িত্ববোধের কারণে
৯৩. রানারের চলার পথে কী বিরাজ করে?
ক) অন্ধকার
খ) নানা ভয়
গ) হরিণ
ঘ) তারা
উত্তর: খ) নানা ভয়
৯৪. “তবুও রানার ছোটে” বাক্যাংশের ‘তবুও’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) ঘরে অভাব
খ) আঁধার রাত
গ) চলার পথের নানা প্রতিবন্ধকতা
ঘ) পিঠের টাকার বোঝা ছুঁতে না পারার ক্ষোভ
উত্তর: গ) চলার পথের নানা প্রতিবন্ধকতা
৯৫. কার দুঃখের কথা শহর ও গ্রামের কেউ জানবে না?
ক) রানারের
খ) আকাশের তারার
গ) বনের হরিণের
ঘ) বিরহিণী প্রিয়ার
উত্তর: ক) রানারের
৯৬. ‘রানার’ কবিতায় ব্যবহৃত ‘কালো রাত্রির খাম’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) শোষণ বঞ্চনা
খ) ক্লান্তি হতাশা
গ) অবজ্ঞা অবহেলা
ঘ) দুঃখ-শোকে
উত্তর: গ) অবজ্ঞা অবহেলা
৯৭. দরদে কার চোখ মিটিমিটি কাঁপে?
ক) বনের
খ) তারার
গ) প্রিয়ার
ঘ) তৃণের
উত্তর: খ) তারার
৯৮. রানার কীসে ক্ষয়ে যাচ্ছে?
ক) অতিরিক্ত শ্রমে
খ) সংসারের অশান্তিতে
গ) টাকার বোঝা বয়ে
ঘ) ক্ষুধার ক্লান্তিতে
উত্তর: ঘ) ক্ষুধার ক্লান্তিতে
৯৯. “সময় হয়েছে নতুন খবর আনার”— কবির এ কথা বলার কারণ—
ক) ভোর হয়েছে
খ) সূর্য উঠেছে
গ) পরিবর্তনের দিন এসেছে
ঘ) শহরে রানার পৌঁছে গিয়েছে
উত্তর: গ) পরিবর্তনের দিন এসেছে
১০০. ‘রানার’ কবিতায় কীসের চিঠি নিয়ে চলার কথা বলা হয়েছে?
ক) বিরহিণী প্রিয়ার
খ) পিতৃতকার সন্তানের
গ) সরকারি আদেশের
ঘ) শপথের
উত্তর: ঘ) শপথের
১০১. ‘রানার’ কবিতায় ‘নতুন খবর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক) অজানা সংবাদ
খ) পরিবর্তনের সংবাদ
গ) সর্বশেষ সংবাদ
ঘ) বিটিভি’র সংবাদ
উত্তর: খ) পরিবর্তনের সংবাদ
১০২. ‘নতুন খবর’ কোথায় পৌঁছাতে হবে?
ক) ডাকঘরে
খ) নায়েবের কাচারিতে
গ) অগ্রগতির ‘মেলে’
ঘ) শহরে
উত্তর: গ) অগ্রগতির ‘মেলে’
১০৩. ‘ডাক হরকরা’র ‘ডাক’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
ক) আহ্বান
খ) চিৎকার
গ) কণ্ঠস্বর
ঘ) চিঠিপত্রাদি
উত্তর: ঘ) চিঠিপত্রাদি
১০৪. ‘হরিণের মতো যায়’— এটি কী?
ক) উপমা
খ) চিত্রকল্প
গ) অনুপ্রাস
ঘ) দৃষ্টান্ত
উত্তর: ক) উপমা
১০৫. “ভোর তো হয়েছে— আকাশ হয়েছে লাল” পঙক্তিটি রানার কবিতায় ব্যবহৃত হয়েছে—
ক) আভিধানিক অর্থে
খ) আক্ষরিক অর্থে
গ) প্রতীকী অর্থে
ঘ) বাচ্যার্থে
উত্তর: গ) প্রতীকী অর্থে
১০৬. ‘রানার’ কবিতাটি কাদের নিয়ে লেখা?
ক) চাষিদের
খ) মুটেদের
গ) চৌকিদারদের
ঘ) রানারদের
উত্তর: ঘ) রানারদের
১০৭. ‘রানার’ কবিতার উপজীব্য হলো—
ক) চাকরিজীবী মানুষ
খ) শ্রমজীবী মানুষ
গ) গরিব-দুঃখী মানুষ
ঘ) শোষিত-বঞ্চিত মানুষ
উত্তর: খ) শ্রমজীবী মানুষ
১০৮. রানারদের কাজ কী?
ক) রাতে পথ চলা
খ) টাকার বোঝা বহন করা
গ) গ্রাহকদের কাছে চিঠিপত্রাদি পৌঁছে দেওয়া
ঘ) ঘণ্টা বাজিয়ে পথ চলা
উত্তর: গ) গ্রাহকদের কাছে চিঠিপত্রাদি পৌঁছে দেওয়া
১০৯. ‘রানার’ কবিতায় কী লক্ষ করা যায়?
ক) পেশাজীবী হিসেবে তাদের দক্ষতা
খ) অভাবী হিসেবে তাদের সংসারের অভাব
গ) মানুষ হিসেবে তাদের মহত্ত্ব
ঘ) স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তাদের অবহেলা
উত্তর: গ) মানুষ হিসেবে তাদের মহত্ত্ব
